Home Blog Page 3076

ইংল্যান্ডকে অন্যরকম প্রস্তাব উইন্ডিজের

0

করোনাভাইরাসে স্থগিত হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের অনেক দ্বিপাক্ষীক সিরিজ। প্রায় সব দেশের ঘরোয়া আসর স্থগিত। এর মধ্যেও ক্রিকেট নিয়ে ভাবনা বন্ধ হয়নি উইন্ডিজের। ক্রিকেট সূচি ঠিক রাখতে এবার ক্যারিবীয়রা অন্যরকম এক প্রস্তাব দিল ইংল্যান্ডকে। আগামী ৪ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে। কিন্তু সেই সিরিজটি নিজেদের দেশে আয়োজন করতে চায় ক্যারিবীয়রা।

করোনাভাইরাসের সংক্রমণে ইংল্যান্ডের অবস্থা এখন মোটেও ভালো নয়। সময় গড়ানোর সাথে সাথে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। মারা গেছে এখন পর্যন্ত অন্তত ৭২ জন। তাই আগামী জুনে উইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা দেখছে না ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যান্য সিরিজের মত এই সিরিজের ভবিষ্যত অনিশ্চিত।

নির্ধারিত সূচি অনুযায়ী ৪ জুন ওভালে প্রথম টেস্ট শুরু কথা। কিন্তু সিরিজটি নিজেদের দেশে আয়োজন করতে চায় উইন্ডিজ। কারণ ইংল্যান্ডের তুলনায় উইন্ডিজে করোনাভাইরাস অনেক কমই। তথ্য বলছে, পুরো উইন্ডিজের মাত তিনজন করোনারোগী পাওয়া গিয়েছে। বার্বাডোজ, সেন্ট লুসিয়া ও অ্যান্টিগাতে একজন করে।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘আমি ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সাথে গত কয়েকদিনে বেশ কয়েকবার কথা বলেছি। তাকে বলেছি আমরা যতটা সম্ভব আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখব। যদি উপযোগী হয় তবে আমরা ক্যারিবিয়ানে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছি। সব বানিজ্যিক এবং সম্প্রচার স্বত্ব ইসিবিরই থাকবে। তাই ওই সিরিজ নিয়ে আলোচনা চলছে দুই বোর্ডের।’

করোনা পরীক্ষায় উৎরে গেলেন পাকিস্তান ক্রিকেটের ১২৮ জন

0

ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলসের শরীরে করোনাভাইরাসের লক্ষণ ফুটে ওঠায় গত মঙ্গলবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল বন্ধের দিন দেশের শতাধিক খেলোয়াড়, কোচিং স্টাফ, ব্রডকাস্টার, ম্যাচ অফিসিয়াল ও ক্লাব মালিকসহ ১২৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত মঙ্গলবার পিএসএল বন্ধ নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছিলেন, বিদেশি এক খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। কিন্তু সেই ক্রিকেটারের নাম প্রকাশে ইচ্ছুক নই। কিন্তু ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শরীরে করোনাভাইরাসের লক্ষণের কথা নিজেই জানিয়ে দেন হেলস।

এই ইংলিশ ব্যাটসম্যান জানান, ‘পিএসএল খেলা চলাকালীন আমাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। তাই গত রবিবার দেশে ফিরে এসেছি। এখন চিকিৎসকদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এরপর করোনভাইরাসের আতঙ্কে পিএসএলের সাথে জড়িত সকলেরই পরীক্ষা করে পিসিবি। পরীক্ষার রিপোর্টে মিলেছে সুখবর। করোনাভাইরাসের পরীক্ষা করা ১২৮ জনের ফলাফলই নেগেটিভ এসেছে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘সঙ্কটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। এরমধ্যে পিএসএল ও পিসিবিও আছে। তাই সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার, ম্যাচ অফিসিয়াল ও টুর্নামেন্টে শেষ পর্যন্ত যারা ছিল তাদের সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ভালো খবর, ফলাফল নেগেটিভ এসেছে।’

করোনায় লাখো মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

0

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে গরীর দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক ভিডিও কনফারেন্সে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি।

গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মতো এ ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোনো রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

দরিদ্র দেশগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস।

একইসঙ্গে বিশ্বব্যাংক আইএমএফের মতো দাতা সংস্থাগুলোকে দরিদ্র দেশগুলোর সাহায্যে এগিয়ে এসে করোনা ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চীনের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস ছাড়িয়েছে বিশ্বের ১৮২টি দেশে। আর প্রাণঘাতী এ রোগে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৭৩১ জন। মারা গেছেন ১০ হাজার ৪০৫ জন।

ভারতে করোনার ‘সুনামি’ শঙ্কা, আক্রান্ত হতে পারে ৩০ কোটি!

0

কোভিড-১৯ বা করোনাভাইরাসের ভয়াল ছোবলে বিপর্যস্ত বিশ্ব। এরই মধ্যে ছড়িয়েছে প্রায় ১৭৯টি দেশে। প্রাণ হারিয়েছে ১০ হাজার ৬২ জন। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৭ হাজার। এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানী ঘটেছে ইতালি, চীন, ইরান ও স্পেনে। তবে ভারতেও ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে করেনা। এমনটাই আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি)।

সংস্থাটির পরিচালক বলেছেন, ভারতে করোনার ‘সুনামি’ বয়ে যেতে পারে। দেশটিতে ৩০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে।

সিডিডিইপির পরিচালক চিকিৎসক রামানান লক্ষ্মীনারায়ণ সতর্ক করে দিয়ে বলেছেন, শিগগিরই করোনাভাইরাস সংক্রমণের সুনামির মুখোমুখি হতে পারে ভারত। তিনি বলেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যে ধরনের গাণিতিক মডেল প্রয়াগ করা হয়েছে; একই মডেল যদি ভারতে প্রয়োগ করা হয় তাহলে দেশটিতে ৩০ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা মারাত্মক হতে পারে।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের গতিতে লাগাম টানতে ভারত ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের পরীক্ষা খুব অল্প মানুষের করায় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২০৬ জন। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ জন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতজুড়ে জনতা কারফিউ জারির ঘোষণা দেন। তিনি বলেন, রোববার থেকে দেশে জনতা কারফিউ কার্যকর হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিককে এই কারফিউ বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

একই দিনে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী সাতদিনের জন্য বিমানের আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে।

সূত্র-বিবিসি।

চীনে ৫.৯ মাত্রার শক্তিশালী ভুমিকম্পের আঘাত

0

চীনের শিগাজ শহরে ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। শহরটি চীনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতের পাশে অবস্থিত। শুক্রবার ৯ টা ৩৩ মিনিটে এই ভুমিকম্প আঘাত হানে।

অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়। এর আগে ২০০৩ সালে জিনজিয়াংপ্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৮ জন নিহত হন। তখন ওই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়।

২০০৮ সালের ১২ মার্চ সিচুয়ানপ্রদেশে ৮ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজার মানুষ প্রাণ হারান।

বরিশালে হোম কোয়ারেন্টিনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা

0

বরিশালে হোম কোয়ারেন্টিনে না থাকায় দুজন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে খতনা ও বিয়ে উপলক্ষে আয়োজন করা দুটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত দাম রাখায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বরিশালে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আজ শুক্রবার সকাল থেকে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্র জানায়, বেলা ১১টায় নগরের দুটি এলাকায় অভিযান চালিয়ে ফ্রান্স ও কুয়েত ফেরত দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে না থাকায় একজনকে ২০ হাজার এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে সদর উপজেলায় শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ রামকঠী গ্রামে এক ব্যক্তির বাড়িতে সুন্নতে খতনা ও পাশেই চরআইচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

দুপুরে বরিশাল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। নগরের ফড়িয়াপট্টিতে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে চাল বিক্রির অপরাধে মোট ৬৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে বাসস্ট্যান্ড, খয়রাবাদ বাজার ও বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দাম নেওয়ায় ৪ জন ব্যবসায়ীকে ৫ দিন করে কারাদণ্ড ও মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান প্রতিদিন চলবে।

নতুন আক্রান্ত তিন, একজন আইসিইউতে

0

দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। এই তিন রোগীর মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন।

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এর মধ্যে একজন পুরুষ সম্প্রতি ইতালি ভ্রমণ করেছিলেন। বাকি দুজন ইতালি থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৭০ বছর, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি দুই আক্রান্তের বয়স ৩০ বছর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমা সুলতান বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় করোনা হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে সরকার। ওই ব্যক্তি ছিলেন পুরুষ, যাঁর বয়স ৭০ বছর।

সরকার থেকে তখন বলা হয়েছিল, মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

অবরুদ্ধ শিবচরে আতঙ্ক, মানুষের চলাচল সীমিত

0

করোনাভাইরাসের কারণে মাদারীপুরের শিবচরে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। প্রশাসন থেকে গণপরিবহন বন্ধ রাখার কথা জানালেও শিবচরে নছিমন, করিমন, লেগুনা, ইজিবাইক ও মাহিন্দ্র চলাচল করতে দেখা গেছে। আবার ওষুধ, কাঁচামাল, মুদিদোকান ছাড়াও জুয়েলারি, কসমেটিকস, পোশাকের দোকান, থান কাপড়ের দোকান খোলা রয়েছে। তবে জনসমাগম একদম কম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন, আইইডিসিআর, স্বাস্থ্য বিভাগ, পুলিশ কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক করছেন। তাঁদের দাবি, সাধারণ মানুষ সতর্কতার সঙ্গে প্রশাসনের নির্দেশনা মেনে চলছে।

এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড ও পাঁচ্চর ও বহেরাতলা গ্রামের জনগণকে চলাচলে সীমাবদ্ধতা মেনে চলতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিবচর উপজেলার বাজারে দেখা যায়, মূল সড়কের পাশে বেশ কিছু দোকান তালাবদ্ধ। হোটেল ও রেস্তোরাঁগুলো বন্ধ। তবে গার্মেন্ট ও কাপড়ের দোকান বেশির ভাগই খোলা। এসব দোকানে ক্রেতাদের আনাগোনা একদমই কম। বেশির ভাগ ব্যবসায়ী দোকান খুলে ক্রেতাশূন্য বসে আছেন। উপজেলায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও নছিমন, করিমন, লেগুনা, ইজিবাইক, মাহিন্দ্র ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। কিছু যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করতেও দেখা গেছে।

শিবচর গোলচত্বরে সিদ্দিকুর নামের এক ইজিবাইকের চালক বলেন, নিষেধাজ্ঞার বিষয় তিনি গণমাধ্যমে দেখেছেন। তবে তাঁদের কেউ কিছু বলেনি। যাত্রী আসছে। তাই তাঁরা বিভিন্ন এলাকায় যাত্রী নিয়ে যাচ্ছেন। ইজিবাইকে যাত্রী না নিলে তো আয়–রোজগার হবে না। না খেয়ে মরতে হবে।

শিবচর বাজারের খলিফাপট্টি মার্কেটের দোকানি লোকমান হোসেন বলেন, ‘আমরা রাতে টিভিতে খবর দেখে সব দোকান বন্ধ রাখি। পরে সকালে আশপাশের দোকান খোলায় আমরাও দোকান খুলি। আর দোকান খুলেই বা কী? ক্রেতার দেখা নেই। সবাই দোকান খুলে বসে রয়েছেন, দু–একজন ক্রেতা আসে, তবে তারা কোনো প্রবাসী ক্রেতা বলে মনে হচ্ছে না।’

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক জরুরি সভায় করোনার সংক্রমণ ঠেকাতে শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামে বিদেশ থেকে আসা সব প্রবাসীকে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়। এসব এলাকার সব মানুষের চলাচল সীমিত করা হয়। উপজেলার গণপরিবহন বন্ধ এবং ওষুধ, কাঁচামাল ও মুদিদোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। এরপর শুক্রবার সকাল থেকেই উপজেলাটি থেকে সব বাস চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগমও কম দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোতে খাদ্য মজুত করতে দেখা গেছে সাধারণ মানুষকে। কাঁচাবাজারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) শশাঙ্ক চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৭১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ছয়জন শিবচরের বাসিন্দা রয়েছেন। তিনি আরও বলেন, ‘এটা সত্য যে কিছু প্রবাসী কথা শোনেন না। তাঁরা ইচ্ছেমতো চলাচল করেন। তবে আমরা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন খুব কঠোর অবস্থান নিয়েছি। প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সব সময় প্রবাসী হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নজরদারি করছেন।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ৬৮৪ জন প্রবাসী শিবচরে এসেছেন, তাঁরা প্রত্যেকে এ উপজেলার বাসিন্দা। এ ছাড়া চারটি এলাকাকে আমরা জনগণের চলাচলে সীমাবদ্ধতা মেনে চলতে নির্দেশনা দিয়েছে। আজ আমরা দেখেছি, উপজেলায় লোকজনের সমাগম কম। তারা প্রয়োজন ছাড়া এখন ঘর থেকে কম বের হচ্ছে। এ ছাড়া বিয়ে, সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গণপরিবহন বন্ধ রয়েছে। তবে কিছু যানবাহন চলাচল করলেও তা খুব সীমিত।’

মক্কা, মদিনায় পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত

0

করোনাভাইরাসের ঝুঁকি বেড়ে যাওয়ায় এবার সৌদি আরব সরকার এবার পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ বন্ধ করেছে। এতদিন সৌদি আরবের সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হলেও পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ আদায় চালু ছিল।

‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে। বলে জানিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র। এক টুইটার বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার অংশ হিসেবে মক্কা ও মদিনার মসজিদ দুটিতে নামাজ, বিশেষ করে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সৌদি আরব থেকে সর্বশেষ পাওয়া তথ্যে দেশটিতে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

মুক্তির পথে চীন, দ্বিতীয় দিনেও নেই করোনা আক্রান্ত রোগী

0

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টানা দুইদিন আক্রান্ত রোগী ছাড়াই স্বস্তির নিঃশ্বাস ফেলছে চীন। গত বুধবার সে দেশে নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আর কেউ শনাক্ত হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও কোনো ব্যক্তি করোনা শনাক্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার করোনায় আটজনের মৃত্যু হলেও ৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টানা দুইদিন ধরে নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। নতুন করে করোনাভাইরাস যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা অব্যাহত রয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ইতালিতে নতুন করে চারশ ২৭ জনের মৃত্যুর ঘটনায় সে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার চারশ পাঁচ জনে ঠেকেছে। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে। চীনে এখন পর্যন্ত তিন হাজার দু’শ ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।