Home Blog Page 3077

শাহরুখের বাড়ির সামনে নারীর মৃত্যু

0

ভারতের মুম্বাইয়ে শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’র সামনের একটি ছয় তলা আবাসিক ভবনের উপরের তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন এক নারী। আরেক নারী গুরুত্বর আহত।

মৃত নারীর বয়স বিশ বছর। ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পরে ইভানা মোরিস নামের ওই নারীকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সি স্প্রিং নামের ওই ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে। আহত সিফরা জাফরির শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

করোনার কারণে বিশেষ ছাড় পেলেন ব্যবসায়ীরা

0

করোনার ক্ষতি পোষাতে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন পর্যন্ত ঋণ পরিশোধে ছাড় পাবেন ব্যবসায়ীরা। এ সময়ে কোনো ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও ঋণের শ্রেণিমানে কোনো পরিবর্তন আনতে পারবে না ব্যাংকগুলো। অর্থাৎ তাঁকে খেলাপি করা যাবে না। একই সঙ্গে রপ্তানির অর্থ প্রত্যাবাসন এবং আমদানি পণ্য দেশে আনার সময়সীমা চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। এ ছাড়া স্বল্পমেয়াদি সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট এবং রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে। এ ছাড়া ঋণ পুনঃ তফসিল ও এক্সিটসংক্রান্ত বিশেষ নীতিমালার আওতার সুবিধাপ্রাপ্ত ঋণের প্রভিশন সংরক্ষণেও ছাড় দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একাধিক সার্কুলারে এসব সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

বর্তমানে কোনো ঋণ ছয় মাস অপরিশোধিত থাকলে সাব স্ট্যান্ডার্ড, ৯ মাস থাকলে নিম্নমান এবং এক বছর থাকলে ক্ষতিজনক মান হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া সাব স্ট্যান্ডার্ডের আগের অবস্থা স্পেশাল ম্যানশন অ্যাকাউন্ট বা এসএমএ হিসেবে বিবেচিত হয়। কিন্তু করোনাভাইরাসে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় ঋণগ্রহীতাদের জানুয়ারি-জুন সময়ে কিস্তি পরিশোধে বিশেষ ছাড় দিয়ে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি করোনাভাইরাসের কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। আমদানি-রপ্তানিসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে করোনাভাইরাসের কারণে বিরূপ প্রভাব পড়েছে। ফলে অনেক ঋণগ্রহীতাই সময়মতো ঋণের অর্থ পরিশোধে সক্ষম হবেন না বলে ধারণা করা যাচ্ছে। এতে চলমান ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার এবং দেশে সামগ্রিক কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, গত ১ জানুয়ারি ঋণের শ্রেণিমান যা ছিল, আগামী ৩০ জুন পর্যন্ত ওই মানেই রাখতে হবে। এর চেয়ে বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না। ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ এর ৪৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে করোনাভাইরাসের প্রভাবে তৈরি হওয়া বৈশ্বিক পরিস্থিতিতে অনেক দেশ থেকে পণ্য খালাসে দেরি হচ্ছে। আবার বাংলাদেশ থেকে পণ্য আমদানিকারকরা দেরিতে পণ্য পাঠাতে বলছেন। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের আরেক সার্কুলারে রপ্তানির অর্থ দেশে আনার সর্বোচ্চ সময়সীমা চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। একইভাবে আমদানির ক্ষেত্রে এলসির দেনা পরিশোধের পর দেশে পণ্য আনার সময়সীমাও চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। বর্তমানে ১২০ দিনের মধ্যে রপ্তানির অর্থ দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। একইভাবে আমদানির ক্ষেত্রে এলসির দেনা পরিশোধের পর সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে পণ্য দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। আমদানি পণ্য এবং রপ্তানির অর্থ দেশে আনার সর্বোচ্চ সময়সীমা বাড়ানোর পাশাপাশি স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়েছে।

বর্তমানে ব্যাংকগুলো ছয় মাসের জন্য বাকিতে পণ্য আমদানির ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারে। এই সময়সীমা আরো ছয় মাস বাড়ানো হয়েছে। ফলে আমদানিকারকরা আমদানি বিল পরিশোধে বাড়তি ছয় মাস সময় পবেন। অন্যদিকে রপ্তানিকারকদের উৎসাহিত করতে ১৯৮৯ সাল থেকে বৈদেশিক মুদ্রায় বিশেষ ঋণ সুবিধা দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ নামে পরিচিত এ তহবিল থেকে ছয় মাস মেয়াদে ঋণ নেওয়া যায়। পরে সময় বাড়িয়ে ৯ মাস করা যায়। এখন তা আরো তিন মাস বাড়ানো যাবে। এর মানে প্রথমেই একজন রপ্তানিকারক ৯ মাস মেয়াদে ঋণ নিতে পারবেন। পরে আরো তিন মাস বাড়িয়ে এক বছর করা যাবে। এ ছাড়া করোনাভাইরাসের কারণে রপ্তানির ৯০ শতাংশ অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আনতে পারবেন রপ্তানিকারকরা।

ঋণ পুনঃ তফসিল ও এক্সিটসংক্রান্ত বিশেষ নীতিমালায়ও ছাড় দেওয়া হয়েছে। আরেক সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর মূলধন সংরক্ষের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঋণ পুনঃ তফসিল ও এককালীন এক্সিটসংক্রান্ত বিআরপিডির বিদ্যমান সার্কুলারের আওতায় পুনঃ তফসিল ও এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণগুলো এসএমএ মানে শ্রেণীকরণ করতে হবে।

ক্যালিফোর্নিয়ায় সবাইকে বাড়িতে থাকার নির্দেশ, যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ২০০

0

ক্যালিফোর্নিয়া রাজ্যের সবাইকে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের এই সিদ্ধান্তের জেরে সেই রাজ্যের চার কোটি মানুষ বাড়ির বাইরে বের হতে পারবে না। অন্যদিকে ওয়াশিংটন প্রশাসন জানিয়েছে, সেখানকার যেসব নাগরিক বিদেশে আছেন, তারা যেন দেশে ফিরে আসেন। অন্যথায় এই সঙ্কট শেষ না হওয়া পর্যন্ত বিদেশে থাকতে হবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বলেন, এখন পর্যন্ত যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে আট সপ্তাহের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ৫৬ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

তিনি আরো জানান, এ ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে হাসপাতালে ২০ হাজার শয্যা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে কয়েক সপ্তাহের মধ্যে এই মহামারি জটিল আকার ধারণ করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের দিকে যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছে ওয়াশিংটন। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ একেবারে বন্ধ।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে স্কুল-কলেজ, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জরুরি ত্রাণ তহবিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের মধ্যে জরুরি এই তহবিল জনগণের কাছে চেক আকারে পৌঁছে যাবে।

জানা গেছে, ন্যূনতম এক হাজার ডলার করে দেওয়া হতে পারে ক্ষতিগ্রস্ত নাগরিকদের। স্কুল বন্ধ হওয়ার কারণে যারা বাড়িতে অবস্থান করছে, তাদের কাছেও চেক পৌঁছে যাবে।

তবে যুক্তরাষ্ট্রের মতো দেশে করোনা পরীক্ষায় বিলম্ব হচ্ছে। অনেকেই মনে করছেন, দ্রুত পরীক্ষা করলে আরো বহু মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হবেন। করোনা পরীক্ষায় দেরি হলে এটি আরো বেশি ছড়িয়ে যেতে পারে। এরই মধ্যে অন্তত দু’শ মানুষ মারা গেছে।

গতকাল নিউইয়র্কে আট হাজার জনকে পরীক্ষা করা হয়েছে। সেখানকার গভর্নর অ্যান্ডু কওমো নির্দেশ দিয়েছেন, রাজ্যের এক-তৃতীয়াংশ কর্মী বাড়িতে থেকে কাজ করবেন। আর বাড়িতে অবস্থানের বিষয়টি বাধ্যতামূলক করে দিয়েছে ক্যালিফোর্নিয়া।

ফাঁসি হয়ে গেল ভারতের কুখ্যাত চার ধর্ষক-খুনির

0

দিন গুনছিল পরিবার। অপেক্ষায় ছিল ভারত। অপরাধের সাত বছর পর দিল্লির তিহাড় জেলে আজ সকালে ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল দিল্লির নির্ভয়া কাণ্ডের চার প্রাপ্তবয়স্ক অপরাধীকে। মৃত্যুদণ্ড কার্যকর হল মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের।

এই মামলায় মোট অপরাধী ছিল ৬ জন। বিচার চলাকালীন তিহাড় জেলে আত্মহত্যা করে আসামি রাম সিংহ। নাবালক হওয়ায় তিন বছর হোমে থেকেই সাজার মেয়াদ শেষ করে ২০১৫ সালে মুক্তি মেলে আর এক অভিযুক্তের। তবে তদন্তে উঠে এসেছিল, নির্ভয়ায় উপর সেই রাতে সবচেয়ে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছিল এই নাবালক।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে, দিল্লির রাস্তায় চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ এবং ভয়াবহ নির্যাতনের শিকার হন প্যারামেডিক্যালের ছাত্রী, বছর ২৩-এর তরুণী। বাধা দিতে গিয়ে প্রচণ্ড মারধর খেতে হয় তাঁর পুরুষ সঙ্গীকেও। ঘটনার পৈশাচিকতায় শিউরে উঠেছিল ভারত। তরুণীর আসল নাম পরে প্রকাশ্যে এলেও, নির্ভয়া নামেই তিনি পরিচিত হয়ে গিয়েছিলেন তত দিনে। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নির্ভয়াকে। নির্মম অত্যাচারের ১৩ দিন পর, ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি নিয়ে শেষমুহূর্তেও চলল নাটক। বৃহস্পতিবার রাতে ফাঁসির কয়েক ঘণ্টা আগে দিল্লি হাই কোর্টে অক্ষয় কুমার সিং, পবন গুপ্তা ও বিনয় শর্মা ক্ষমার আরজি জানায়। রাতেই শুরু হয় শুনানি। তবে গভীর রাতেই তা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। উচ্চ আদালত তিনজনের আরজি খারিজ করার পর পবন গুপ্তার আইনজীবী মধ‌্যরাতে আবেদন জানান সুপ্রিম কোর্টে। পবন ঘটনার সময় নাবালক থাকার পরও কেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার ক্ষমার আরজি খারিজ করেছেন, এই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন পবনের আইনজীবী।

রাত আড়াইটের সময় সেই মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে। পবনের আইনজীবীর দাবি, ঘটনার সময় যে তাঁর মক্কেল স্কুলে পড়ত, সেই সমস্ত নথিপত্র সরকারকে দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের তরফে সেইসব নথি চেপে যাওয়া হয়। শীর্ষ আদালত বলে, এই নিয়ে সব সওয়াল আগেই হয়ে গিয়েছে। স্কুলের দেওয়া শংসাপত্রের উপর বয়স ঠিক করা যায় না। সমস্ত আইনি জটিলতা মিটে যায় ফাঁসির ঘণ্টা কয়েক আগে।

বুধবার থেকেই ফাঁসির প্রস্তুতি শুরু করে দিয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধায়ও আরও একবার প্রস্তুতি নেয় তিহার কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বহুল আলোচিত পবন জল্লাদই ফাঁসি দিলেন এই চার দোষীকে। ভারতে প্রথম এই একসঙ্গে চার জনের ফাঁসির ঘটনা ঘটল। ফাঁসির আগে যাতে দোষীরা আত্মহত্যার চেষ্টা না করে, তার জন্য কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল তাদের। ফাঁসির পর তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। তারপর তাদের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

গত সাড়ে সাত বছর ধরে নির্ভয়ার পরিবার লড়াই করেছে। অবশেষে মিলল সুবিচার। তিহারের ৩ নম্বর জেলে ফাঁসি হল এই চার দোষীর। বুধবার পবন জল্লাদ-সহ জেল কর্তৃপক্ষ ফাঁসির মহড়া দিয়েছিলেন। দোষী চারজনের সমান ওজনের বস্তা ঝুলিয়ে দড়ি থেকে শুরু করে বাকি আরও সব পরীক্ষা করা হয়। দশটি দড়ি নিয়ে আসা হয়েছে বিহার থেকে। সেগুলি শেষবারের মতো পরীক্ষা করা হয় বৃহস্পতিবারই। শুক্রবার সূর্যোদয়ের আগেই ফাঁসিকাঠে ঝুলল পবন, অক্ষয়, বিনয় এবং মুকেশ।

নির্ভয়ার ধর্ষণ ও খুন ভারতকে এতটাই আলোড়িত করেছিল যে, দ্রুত বিচারের জন্য প্রবল চাপ তৈরি হয় সরকারের উপর। ঘটনার কয়েক দিনের মধ্যেই, দিল্লি পুলিশের হাতে একে একে ধরা পড়ে বাস চালক রাম সিংহ, মুকেশ সিংহ (রাম সিংহের ভাই), বিনয় শর্মা, পবন গুপ্ত, অক্ষয় সিংহ এবং এক নাবালক। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ দাবি করেছিল, হেফাজতে থাকার সময় অপরাধের কথা কবুল করেছিল ৬ জনই।

২০১৩ সালের ২ জানুয়ারি দিল্লির সাকেত আদালতে ধর্ষণ মামলার জন্য দেশের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়। উদ্বোধন করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি আলতামাস কবির। পরদিনই সেখানে নির্ভয়া মামলার চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। নির্ভয়াকে ধর্ষণ, খুন, অপহরণ, প্রমাণ লোপাট-সহ বিভিন্ন ধারায় এবং নির্ভয়ার বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগে চার্জ গঠন করে আদালত।

সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন

ইমিগ্রেশন শেষে বিদেশফেরতদের নেওয়া হবে সেনা তত্ত্বাবধানে

0

বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষের পরই যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (১৯ মার্চ) আইএসপিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বাংলাদেশে সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ সেনাবাহিনীকে দুটি কোয়ারেন্টিন সেন্টার পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানবন্দর সংলগ্ন হাজি ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ী (সেক্টর-১৮) সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ দুইটি কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির অংশ হিসেবে বিদেশ হতে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্ক্রিনিং করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত ব্যক্তিবর্গকে বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ সব যাত্রীদের বিমানবন্দর হতে কোয়ারেন্টিন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, সেন্টারে থাকাকালীন আহার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা,অধিদপ্তর ও বাহিনী এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানানো হয়েছে।

আশকোনা ও দিয়াবাড়ি কোয়ারেন্টিন সেন্টারে দুটি নিয়ন্ত্রণ কেন্দ্রও স্থাপন করেছে সেনাবাহিনী। তার ফোন নম্বরও দেওয়া হয়েছে, প্রয়োজনে যাতে যোগাযোগ করা যায়।

নম্বর দুটি হলো- আশকোনা হজ ক্যাম্প- ০১৭৬৯০১৩৪২০, ০১৭৬৯০১৩৩৫০। উত্তরা দিয়াবাড়ী ক্যাম্প- ০১৭৬৯০১৩০৯০, ০১৭৬৯০১৩০৬২।

বনানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

0

রাজধানীর বনানী থানাধীন সেতু ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। যুবকের নাম মনির হোসেন (২২)। পিতা আমিনুর রহমান। তার বাড়ি নীলফামারী জেলার জলডাঙ্গা উপকেলার শিমুল বাড়ি গ্রামে। তিনি আইএসএল নামক একটি কম্পানিতে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বনানী থানার এসআই ফজল বুকের বাম পাশে ছুরিকাঘাত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা আছে।

মাগুরায় বিদেশ ফেরত ২৩৪৮জন, হোম কোয়ারেন্টিনে আছেন ৮১

0

১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মাগুরায় এসেছেন মোট ২৩৪৮ জন। এঁদের মধ্যে সবচেয়ে বেশি ভারত থেকে এসেছেন ১৯১১ জন। অন্যান্য দেশ থেকে এসেছেন ৪৩৭ জন। সিভিল সার্জন কার্যালয়ের এক হিসেবে দেখা গেছে তাঁদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ৮১ জন।

গতকাল বুধবার ইমিগ্রেশন থেকে জেলা পুলিশের কাছে বিদেশ ফেরত ব্যক্তিদের একটি তালিকা আসে। সিভিল সার্জন কার্যালয়ে আজ তালিকাটি পৌঁছে।

হোম কোয়ারেন্টিনে থাকা ছাড়া অন্যরা কি অবস্থায় আছেন এমন প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদের তথ্য স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করা। ফলে অনেকেই হয়তো বিদেশ ভ্রমণের তথ্য গোপন করেছেন।

মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা প্রথম আলোকে জানিয়েছেন, ইমিগ্রেশন থেকে তালিকা আজ তাদের হাতে এসেছে। এই তালিকা প্রতি উপজেলার স্বাস্থ্য কর্মীদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে তালিকা যাচাই বাছাই করবে উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সরকারের প্রতিনিধিরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সবাইকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এখন ৬ মার্চের পর ভারতসহ অন্যান্য দেশ থেকে মাগুরায় আসা সবাইকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, যেকোনো মূল্যে ঝুঁকিপূর্ণ প্রতিটি ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে আনা হবে।

বিসিএসআইআর বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার দেবে

0

হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত ও বিনা মূল্যে বিতরণের কর্মসূচি নিতে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিএসআইআর প্রস্তুত করছে হ্যান্ড স্যানিটাইজার।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআর কনফারেন্স কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সভায় এসব কথা জানানো হয়। সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

ইয়াফেস ওসমান বলেন, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, জয়পুরহাটে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, বিসিএসআইআরের সব ইউনিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটে একসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের কাজ করবে। জাতির এ দুর্যোগের সময় বিসিএসআইআরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে।

সভায় বলা হয়, আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববদ্যালয়ে মন্ত্রী ইয়াফেস ওসমান ক্যাম্পিংয়ের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করবেন।

সভায় বিসিএসআইআরের সদস্য, সচিব, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ মার্চ থেকে সিঙ্গাপুরে বিমানের ফ্লাইট বন্ধ

0

আরব আমিরাতের পর সিঙ্গাপুরেও ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। আগামী ২১ মার্চ শনিবার থেকে বিমানের কোনো ফ্লাইট ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচল করবে না। আজ বৃহস্পতিবার এ কথা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।

এর আগে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবর আমিরাতের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট বন্ধ রাখার কথা জানায় বিমান কর্তৃপক্ষ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকাসহ বিশ্বের ৫৫টি গন্তব্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দুবাই ও আবুধাবির সঙ্গে ফ্লাইট বাতিল করে বিমান। এই দুটি রুটে প্রতি সপ্তাহে বিমানের ফ্লাইট ছিল ১৪টি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমানের আন্তর্জাতিক ১৮টি রুটের মধ্যে এখন চালু থাকবে লন্ডন, ম্যানচেস্টার, ব্যাংকক। এই তিন রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট রয়েছে ১৪টি।

করোনা শনাক্তে কিট তৈরির কাঁচামাল আনার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য

0

করোনাভাইরাস শনাক্তে কোভিড-১৯ রোগ পরীক্ষার সহজ ও স্বল্পমূল্যের পদ্ধতি উদ্ভাবন করেছে গণস্বাস্থ্যকেন্দ্র। তারা এ কিট তৈরির কাঁচামালের আমদানির অনুমতি পেয়েছে। গতকাল বুধবার গণস্বাস্থ্যকেন্দ্র থেকে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কিট ব্যবহার করতে প্রয়োজনীয় কাঁচামাল বা রিএজেন্ট আমদানির অনুমতি চেয়েছিল।

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কাঁচামাল আমদানির অনুমতি পেয়েছি। কিন্তু তাতেও সমস্যার শেষ হবে না। ট্যাক্সের বিষয় আছে। এখন কাঁচামাল যদি এসে বিমানবন্দরে পড়ে থাকে এবং ট্যাক্স নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তাতে জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সরকারকে এখনই এটা শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া কাঁচামাল এলেই যেন সেগুলো দ্রুত খালাস করতে পারি সে নির্দেশনা দরকার।’

তিনি আরও জানান, কিট দিয়ে তাঁরা নমুনা তৈরি করে তা সরকারকে দেবেন। তখন সরকার সেটা পরীক্ষা করে দেখবে সেটা কতটুকু কাজ করে। তিনি জানান, তাদের কাজ সম্পর্কে জেনে আমেরিকান ডিজিজ কন্ট্রোল গণস্বাস্থ্যের সঙ্গে ওই করোনা শনাক্তের কিট তৈরিতে কাজ করতে চায়।

Lifebuoy Soap
বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্যকেন্দ্রের চার চিকিৎসক নিহাদ আদনান, মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন ও ফিরোজ আহমেদ এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। ২০০৩ সালে পৃথিবীজুড়ে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে বিজন কুমার শীল সিঙ্গাপুর গবেষণাগারে কয়েকজন সহকারীকে নিয়ে সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। বিজন কুমার গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী।

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা মোটামুটি সে রকমের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে। এটা করতে রিএজেন্ট লাগে। কেমিক্যাল রিএজেন্টগুলো সহজলভ্য নয়। এগুলো পাওয়া যায় সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।

বিজন কুমার ও তাঁর দলের উদ্ভাবিত পদ্ধতিতে ৩৫০ টাকায় ১৫ মিনিটে করোনা শনাক্ত সম্ভব জানিয়ে গণস্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হয়েছে, ‘গণস্বাস্থ্যকেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতিতে মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। এতে খরচ পড়বে তিন শ থেকে সাড়ে তিন শ টাকা। সরকার যদি এর ওপর ট্যাক্স-ভ্যাট আরোপ না করে, তাহলে গণস্বাস্থ্যকেন্দ্র দুই থেকে আড়াই শ টাকায় এটি বাজারজাত করতে পারবে বলে দাবি করেছে।