Home Blog Page 3083

ষড়যন্ত্রকারীরা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা আজ নিশ্চিহ্ন হওয়ার পথে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরো এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে আমরা নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করবই।

দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে মুজিববর্ষে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা আজ নতুন করে শপথ নিচ্ছি- উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার।

মুজিববর্ষে আজ বাজারে এলো ২০০ টাকার নোট

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আজ দেশে প্রথমবারের মত বাজারে ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছেড়েছে।

এ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মূখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছিলেন, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতই ২০০ টাকার নোট ছাড়া হবে। আগামী মাসে স্মারক ও প্রচলিত-দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে, তবে ২০২১ সাল থেকে কেবলমাত্র নিয়মিত নোট থাকবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও ছাড়ার কথা বরা হয়।

২০০ টাকার নোটের ওপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা রয়েছে। তবে ২০২১ সাল থেকে যে নোটগুলো ছাড়া হবে তাতে আর তা লেখা থাকবে না।

১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫০টি স্বর্ণ মুদ্রা এবং একই মূল্যমানের ৫ হাজার রৌপ্য মুদ্রা ছাড়ার ঘোষণাও দেওয়া হয়েছিল। বর্তমানে দেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নিয়মিত নোট চালু রয়েছে। প্রথমবারের মত ২০০ টাকার নোট চালু হলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ২০২০-২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে সরকার। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মের শত বছর পূর্ণ হলো। আর ঠিক পরের বছর ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী থাকবে নানা আয়োজন।

উল্লেখ্য, বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এর আগে ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বহরে যুক্ত হলো ২ শ টাকার নোট। এছাড়া এই পর্যন্ত ১২ ধরনের স্মারক মুদ্রা ছাড়া হয়েছে। অন্যদিকে লেনদেনের জন্য বিভিন্ন মানের প্রচলিত নোট ও মুদ্রা বাজারে আছে।

স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নোট ছাপা হয়। ১৯৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট। এছাড়া স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে বাজারে ছাড়া হয় ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সা ও ১, ২, ৫ টাকার কয়েন।

চসিক ও পাঁচ উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যে

0

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং পাঁচ আসনে উপনির্বাচন হবে কি-না, সেই সিদ্ধান্ত আগামী দুই-একদিন পর নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কেটে নির্বাচন ভবন থেকে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন সিইসি।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

সিইসি বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেইনি। আরো দুই-একটা দিন দেখি। কারণ, নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তাঁরা সাবধানে নির্বাচনী প্রচারণা করবেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়। আমরা বলেছি, যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চাবে জনসমাগম না করে। কারণ আমাদেরতো জীবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না।

নূরুল হুদা বলেন, ২১ (ঢাকা-১০ আসন) তারিখের নির্বাচন করার চিন্তা আছে এখনও। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি, নির্বাচনটা হয়ে যাক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও বিবেচনা করা হয় নাই। এটা নিয়েও আমরা চিন্তা করব। পরিস্থিতি আরেকটু দেখি। তবে এর পর করোনা পরিস্থিতিতে আরো কোনো নির্বাচন করা হবে না বলে জানান তিনি।

চসিক ও পাঁচ উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যে

0

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং পাঁচ আসনে উপনির্বাচন হবে কি-না, সেই সিদ্ধান্ত আগামী দুই-একদিন পর নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কেটে নির্বাচন ভবন থেকে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন সিইসি।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

সিইসি বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেইনি। আরো দুই-একটা দিন দেখি। কারণ, নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তাঁরা সাবধানে নির্বাচনী প্রচারণা করবেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়। আমরা বলেছি, যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চাবে জনসমাগম না করে। কারণ আমাদেরতো জীবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না।

নূরুল হুদা বলেন, ২১ (ঢাকা-১০ আসন) তারিখের নির্বাচন করার চিন্তা আছে এখনও। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি, নির্বাচনটা হয়ে যাক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও বিবেচনা করা হয় নাই। এটা নিয়েও আমরা চিন্তা করব। পরিস্থিতি আরেকটু দেখি। তবে এর পর করোনা পরিস্থিতিতে আরো কোনো নির্বাচন করা হবে না বলে জানান তিনি।

করোনাভাইরাস-আতঙ্ক: পশ্চিমবঙ্গে পিছিয়ে গেল পৌর নির্বাচন

0

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বুধবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেছে। গতকাল সোমবার বিধানসভা ভবনে অধ্যক্ষের (স্পিকার) কক্ষে এক সর্বদলীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বিধাসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন আসন্ন পৌর নির্বাচন পিছিয়ে ঈদের পর করার ঘোষণা দিয়েছে। গতকাল রাজ্যের ১০টি রাজনৈতিক দলের এক বৈঠক শেষে এ কথা জানানো হয় রাজ্য নির্বাচন কমিশন থেকে।

মুখ্যমন্ত্রী মমতা পশ্চিমবঙ্গে গতকাল রাজ্য সচিবালয় নবান্নে করোনা নিয়ে এক পর্যালোচনা সভা শেষে জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ সরকার ১৮৯৭ সালের ‘দ্য এপিডেমিক ডিজিসেস আইন’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গকে করোনার হাত থেকে রক্ষা করা। ভারতের ১৩টি রাজ্যে করোনার রোগী মিললেও এখনো পশ্চিমবঙ্গে করোনায় আক্রন্ত কোনো রোগীর সন্ধান মেলেনি। তাই রাজ্য সরকার করোনা নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে কার্যকর করেছে এই এপিডেমিক ডিজিসেস আইন।

এই আইনবলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকা বা করোনায় আক্রান্ত দেশ থেকে আসা যেকোনো ব্যক্তিকে গৃহবন্দী বা কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা করাতে বাধ্য করা যাবে। এখন দেখা যাচ্ছে, বহু রোগীই চিকিৎসা নিতে বা কোয়ারেন্টিনে থাকতে রাজি হচ্ছে না। আবার কেউ পালিয়েও যাচ্ছে।

এখন পর্যন্ত যে ১৩টি রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, সেগুলো হলো মহারাষ্ট্র (৩২), কেরালা (২৩), হরিয়ানা (১৪), উত্তর প্রদেশ (১৩), দিল্লি (৭), কর্ণাটক (৬), রাজস্থান (৪), লাদাখ (৪), জম্মু ও কাশ্মীর (৩), তেলেঙ্গানা (৩), পাঞ্জাব (১) অন্ধ্র প্রদেশ (১) এবং তামিলনাড়ু (১)। সব মিলিয়ে ১১৪ জন। এদিকে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বাড়িতে নজরদারিতে রেখেছে ৫ হাজার ৫৯৮ জনকে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার ২০০ কোটি রুপি বরাদ্দও করেছে।

ব্রিটিশ ভারতে ১৮৯৭ সালের ‘দ্য এপিডেমিক ডিজিসেস আইন’ কার্যকর করে ভারতে প্লেগ ও কলেরার মতো রোগ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার পশ্চিমবঙ্গ সরকার সেই আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে। এই আইন অবশ্য ইতিমধ্যে ভারতের আরও ১২টি রাজ্যে কার্যকর হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের বার কাউন্সিল ঘোষণা দিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় এই রাজ্যের কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয়ে মামলায় লড়বেন না। বার কাউন্সিল বন্ধ থাকবে। ফলে, কার্যত বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সব নিম্ন আদালতের বিচার কার্যক্রম। তবে এর আগে কলকাতা হাইকোর্টও নির্দেশ দিয়েছেন, জরুরি মামলা ছাড়া হাইকোর্টে কোনো মামলার শুনানি হবে না। এমনকি নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছেন জরুরি মামলা ছাড়া কোনো মামলার শুনানি গ্রহণ না করতে।

এদিকে বিদেশ থেকে, বিশেষ করে করোনায় আক্রান্ত সাতটি দেশ থেকে বিমানে করে কলকাতায় আসা যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার জন্য কলকাতার রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সাতটি দেশ হলো চীন, কোরিয়া, ইতালি, ইরান, ফ্রান্স, জার্মানি ও স্পেন। গতকাল জার্মানি, ফ্রান্স ও স্পেন থেকে কলকাতায় আসা ২৪ জন নারী-পুরুষকে কোয়ারেন্টিনে রাখার জন্য কলকাতা বিমানবন্দর থেকে নিয়ে রাজারহাটের চিত্তরঞ্জন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, করোনাভাইরাসে আক্রান্ত না হলেও কেন তাঁদের সেখানে ১৪ দিন রাখা হবে?

জার্মানিতে ১০ দিনের মধ্যে করোনা সংক্রমণ হ্রাস পেতে পারে

0

জার্মানির রাজধানী বার্লিনে সোমবার সংক্রমণ রোগ বিষয়ের গবেষণা কেন্দ্র, রবার্ট কক ইনস্টিটিউট এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্য জার্মানিতে করোনা সংক্রমণ হ্রাস পেতে পারে।

জার্মানি ইতিমধ্যেই তার উত্তর দিকের সীমান্ত ডেনমার্ক এবং দক্ষিণে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গের সীমানা বন্ধ করে দিয়েছে। রবার্ট কক ইনস্টিটিউটের (আরকেআই) সহসভাপতি লার্স শ্যাচেড সোমবার ইনস্টিটিউটের এক সংবাদ সম্মেলনে বলেছেন, সীমান্ত বন্ধসহ শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, বার, সিনেমা হল, থিয়েটার, সুইমিং পুল, স্টেডিয়াম, বেশি লোকের সমাবেশে নিষেধাজ্ঞা এই পদক্ষেপগুলির ফলে হয়তো দশ থেকে বারো দিনের মধ্যে আক্রান্তদের সংখ্যা কমবে।

রবার্ট কক ইনস্টিটিউটের লার্স শ্যাচেড, পাশাপাশি জন সচেতনতা ও অন্যদের প্রতি সমীহ ও এই ভাইরাস সম্পর্কে অহেতুক ভীত না হয়ে নিজেদের এবং অন্যদের সহযোগিতা করতে অনুরোধ করেছেন। তিনি ঘরে ঘরে করোনা পার্ট না করবার জন্য অনুরোধ করেছেন। সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে সন্দেহভাজন ব্যক্তিদের স্ব-ইচ্ছায় নিজেদের আলাদা থাকা উচিত বলে তিনি জানিয়েছেন। তিনি সন্দেহভাজন আক্রান্তদের পুরোপুরি আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে ন্যুনতম ৪ দিন সময় লাগে বলে জানান। স্পেন বা ইতালির মতো জার্মানিতে দেশজুড়ে কারফিউ জারির মতো অবস্থা হবে কিনা তা এখনো বলবার সময় আসেনি বলে জানান।

সোমবার দুপুর পর্যন্ত জার্মানি জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৭৮ আর এই ভাইরাসে মারা গেছেন ১৩ জন। ক্রমান্বয়ে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি জার্মানিতে আতঙ্ক তৈরি করেছে।জার্মানির মধ্য পশ্চিম সীমান্তের নর্থ রাইন ভেষ্টফালেন রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ হাজার ৪৯৩।

সোমবার কাজের দিন হলেও অনেকে কাজে যাননি। বিভিন্ন স্থানে রাস্তাঘাট খাঁ খাঁ করছে।সুপার মার্কেট গুলিতে অন্য পণ্য আছে, শুধু চাল, ময়দা, নুডলস, দুধ রাখার রেকগুলি শূন্য হয়ে আছে। সুপার মার্কেট কর্তৃপক্ষ আলাদা নোটিশ টাঙিয়ে ক্রেতাদের পরিবার প্রতি এই সব পণ্য তিনটি বা কোথাও একটি ক্রয় করবার জন্য অনুরোধ জানিয়েছে।

জার্মানির পার্লামেন্ট আগামী সপ্তাহে চালু থাকার পর, এক সপ্তাহ আগেই ইস্টার উপলক্ষে তিন সপ্তাহের জন্য বন্ধ থাকবে। জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠান তার কর্মীদের জন্য বাসায় বসে কাজ করবার জন্য হোম অফিস ব্যবস্থা করেছে।

জার্মানিসহ ইউরোপের সর্বত্র গত দুই সপ্তাহ জুড়ে রেডিও, টেলিভিশন ও পত্র পত্রিকায় করোনা বিষয়ক নানা খবর সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।

করোনার প্রভাব: বাংলাদেশে কয়েকটি বহুজাতিকে বাসায় থেকে কাজ

0

কর্মীদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে বাসায় বসে কাজ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশে কর্মরত কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও নিত্যব্যবহার্য পণ্যের বিক্রেতা ইউনিলিভারের মতো প্রতিষ্ঠান।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা ‘অফিস ফ্রম হোম’ বা বাসায় থেকে কাজ করার বিষয়টি চালু করেনি, তারাও করোনাভাইরাস ঠেকাতে বাড়তি প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। যেমন কেউ কেউ পালা করে কার্যালয়ে এসে কাজ করার ব্যবস্থা চালু করেছে, যাতে জনসমাগম কম হয়। কেউ কেউ আপাতত কার্যালয়ে অতিথিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান সরবরাহকারী ও ক্রেতাদের সঙ্গে এখন অনলাইন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করছে।

সব মিলিয়ে করোনাভাইরাসের কারণে দেশের করপোরেট খাতের কার্যক্রমে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলছে, এতে পণ্য উৎপাদন ও সরবরাহে কোনো সমস্যা হবে না। কারণ, কেউই উৎপাদন বন্ধ বা সীমিত করার পদক্ষেপ নেয়নি। বিক্রি ও সরবরাহ ব্যবস্থাও সচল রাখা হয়েছে।

করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে গতকাল ১৫টি বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠান, উন্নয়ন–সহযোগী ও বেসরকারি বিদেশি সংস্থার প্রতিনিধির সঙ্গে প্রথম আলোর কথা হয়। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে।

জানতে চাইলে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, করোনার পরিপ্রেক্ষিতে তারা নিরাপত্তার পাশাপাশি মোবাইল সেবা চালু রাখতে একটি পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে যেসব কর্মী সরাসরি গ্রাহকসেবার সঙ্গে যুক্ত নন, তাঁদের বাসায় থেকে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে। আর যাঁরা সরাসরি গ্রাহকদের সেবা দেবেন, তাঁদের যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিতে বলা হয়েছে।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস মুহাম্মদ হাসান বলেন, গ্রামীণফোন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে, যেন সরাসরি যোগাযোগ যথাসম্ভব এড়িয়ে চলা যায়। কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেবে।

১৬টি বহুজাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা নানা ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংক কর্মীদের বাসায় থেকে কাজ করার নিয়ম চালু করেছে। রবির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম জানান, তারা আগে থেকেই কর্মীদের ‘হোম অফিস’ সুবিধা দিয়ে আসছে। এখন সেটা আরও উৎসাহিত করছে। এদিকে বাংলালিংক জানিয়েছে, তারা কাল বুধবার থেকে দুই সপ্তাহের জন্য বেশির ভাগ কর্মীকে বাসায় বসে কাজ করতে বলেছে।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলো অনেকটা তাদের মূল কার্যালয়ের সঙ্গে মিলিয়ে এসব পদক্ষেপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে গতকাল সন্ধ্যা পর্যন্ত করোনা ছড়িয়েছে ১৫৮টি দেশে। আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১১১ জন। মারা গেছে ৬ হাজার ৬৬৪ জন। এর আগে সংস্থাটি গত ১২ মার্চ করোনাভাইরাসকে (কোভিড-১৯) মহামারি হিসেবে ঘোষণা করে।

বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বিশ্বব্যাপী তাদের কর্মীদের করোনার বিষয়ে নির্দেশনা দেয় গত শুক্রবার। এতে কী কী করতে হবে, কী কী করা থেকে বিরত থাকতে হবে, তা বলে দেওয়া হয়। যাঁরা কার্যালয়ে কাজ করেন তাঁদের বাড়িতে থেকে কাজের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশেও ইউনিলিভার একই নীতি অনুসরণ করছে।

ইউনিলিভার বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস শামীমা আক্তার বলেন, ‘গত পরশু থেকে (শনিবার) আমরা বাসায় থেকে কাজ করা শুরু করেছি। এতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হবে না। বাড়তি সুরক্ষা ব্যবস্থা নিয়ে কারখানা চালু রাখা হয়েছে।’

বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের কোম্পানি সচিব হাশিম রেজা বলেন, ‘আমরা কারখানা ও কার্যালয়ে অতিথিদের আগমন আপাতত পুরোপুরি বন্ধ রেখেছি। সরবরাহকারীদের অনলাইনে ভিডিও কনফারেন্সে কথা বলতে বলা হয়েছে। এ ছাড়া কর্মীদের আঙুলের ছাপে হাজিরা দেওয়ার বাধ্যতামূলক নিয়মটি বাতিল করা হয়েছে।’

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সিনিয়র করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আনোয়ারুল আমিন বলেন, ‘বাসায় থেকে কাজ করার মতো কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মার্কস অ্যান্ড স্পেনসারের ঢাকা কার্যালয় জানায়, তারা কর্মীদের পালা করে ঐচ্ছিকভাবে বাসায় থেকে অফিস করার সুযোগ দিয়েছে। এতে তাদের কার্যক্রম স্বাভাবিক আছে।

বাংলাদেশে কতগুলো বহুজাতিক প্রতিষ্ঠান ব্যবসা করে, তার তাৎক্ষণিক কোনো হিসাব পাওয়া যায়নি। তবে এ দেশে কর্মরত বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সদস্যসংখ্যা ১৮৮। অবশ্য বিনিয়োগকারীর সংখ্যা আরও অনেক বেশি। যেমন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) হিসাবে, এখন এ দেশে কাজ করা জাপানি কোম্পানিই ৩১০টি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে গত মাসে জানায়, বাংলাদেশে অন্তত ৪৪টি দেশের প্রায় আড়াই লাখ বিদেশি নাগরিক কাজ করেন। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের তথ্য নিয়ে এ গবেষণা চালানো হয়।

জানতে চাইলে ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘আমরা করোনার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছি। কর্মীদের বলা হচ্ছে, কারও সামান্য কোনো সমস্যা হলেও বাসায় থাকতে। কোনো জোর নেই। আমরা উৎপাদন বা সরবরাহ বন্ধ করছি না।’

এদিকে দেশীয় বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও কাজের বিষয়ে গতকাল আলাপ হয়। তারা সতর্কতামূলক ব্যবস্থা নিলেও বাসায় থেকে কাজ করানোর মতো কোনো পদক্ষেপের কথা এখনো ভাবছে না বলে জানা গেছে।

উন্নয়ন–সহযোগীরাও সতর্ক

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা কার্যালয়ের কর্মীরা গতকাল পরীক্ষামূলকভাবে বাসায় অবস্থান করে অফিসের কাজকর্ম সেরেছেন। কর্মীরা অনলাইনে তাৎক্ষণিকভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এডিবির ঢাকা কার্যালয়ের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বর প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে এক দিন বাসায় থেকে কাজ করেছি। এভাবে দৈনন্দিন কাজ কতটা সম্পন্ন করা সম্ভব, তা জানতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। করোনার প্রাদুর্ভাবের মাত্রা বুঝে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে বিশ্বব্যাংকের বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সব দেশের কার্যালয়ের কর্মীরা গত সপ্তাহে এক দিন বাসায় থেকে কাজ করেন। এতে অংশ নেন ৫৩০ জন কর্মী।

ভলান্টিয়ার সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) নামের একটি বহুজাতিক বেসরকারি সংস্থাও ‘রোটেশন’ ব্যবস্থা চালু করেছে। তাদের কর্মীরা পালা করে কার্যালয়ে যাচ্ছেন, যাতে সমাগম কম হয়।

মেসির সম্পত্তি এভাবে হাতছাড়া হবে?

0

ক্রীড়াবিশ্বকে হার মানিয়েছে করোনাভাইরাস। বিশ্বের নানা প্রান্তে ঘরোয়া ও মহাদেশীয় সব প্রতিযোগিতা স্থগিত হচ্ছে। ইউরোপে অধিকাংশ দেশেই থামিয়ে দেওয়া হয়েছে ফুটবল লিগ। জুনের মধ্যে লিগ চালু করা যাবে, এমন আশ্বাসও কেউ দিতে পারছেন না। এ অবস্থায় কোন লিগে কীভাবে বিজয়ী নির্ধারিত হবে, সে আলোচনা চলছে। চলছে মৌসুম বাতিল করে দেওয়ার আলোচনাও। এর মাঝেই উঠে এসেছে অন্য এক প্রসঙ্গও। এবারের ইউরোপিয়ান গোল্ডেন শু জিতবেন কে?

ইউরোপের সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার হাতে উঠে এই ট্রফি। গত এক দশকে এ ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরেছেন অবশ্য মাত্র তিনজন। ২০০৯-১০ মৌসুমে লিওনেল মেসি প্রথমবারের মতো ইউরোপের সব কটি লিগ মিলিয়ে সর্বোচ্চ গোল করেছিলেন। এরপর থেকে এ ট্রফি শুধু তিনজনের স্পর্শ পেয়েছে। মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। রোনালদো পেয়েছেন তিনবার। সুয়ারেজ দুবার। আর মেসি ছয়বার। হিসাব মিলছে না? ১০ বছরে ১১ বার বিজয়ী খুঁজে পাওয়া যাচ্ছে? কারণ, ২০১৩–১৪ সালে সুয়ারেজ ও রোনালদো ভিন্ন দুই লিগে সমান গোল করে ট্রফিটা ভাগাভাগি করে নিয়েছিলেন।

রোনালদো পরের বছরই পুরস্কারটা একা দখল করে নিয়েছেন। পরের বছরই আবার সেটা বুঝে নিয়েছেন লুইস সুয়ারেজ। ব্যস, এরপর থেকেই শুধু মেসি-রাজত্ব। টানা তিন বছর ধরে ইউরোপের সোনালি জুতা মেসির দখলে। এবার সেটা বদলে যেতে পারে।

বিভিন্ন লিগের যে অবস্থা সেটা ধরেই যদি গোল্ডেন শু দিয়ে দেওয়া হয়, তবে এবার মহাতারকাদের কারও কপালেই জুটছে না এ ট্রফি। লিগের শুরুতে প্রায় দুই মাস চোটের কারণে খেলতে না পেরেও ১৯ গোল করেছেন মেসি। ওদিকে ২১ গোল করেছেন রোনালদো। আর চোটে পড়ার আগে সুয়ারেজের গোল ১১টি। কিন্তু ইউরোপে লিগ গোলে তাদের চেয়ে অনেক এগিয়ে আছেন একজন। লাৎসিওর সিরো ইমমোবিল এবার অবিশ্বাস্য ফর্মে আছেন। ৩০ বছর বয়সী ইতালিয়ান ২৬ ম্যাচেই করেছেন ২৭ গোল। এই গোলই ২০০৬–০৭ মৌসুমের পর ইতালিতে গোল্ডেন শু ফিরিয়ে নিতে সাহায্য করতে পারে। মজার ব্যাপার, এক যুগ আগে পুরো মৌসুম খেলে ইমমোবিলের চেয়ে এক গোল কম করেই ইউরোপের সেরা ফরোয়ার্ড বনেছিলেন ফ্রান্সেসকো টট্টি।

এ মৌসুমে ম্যাচের চেয়ে গোল বেশি আছে রবার্ট লেবানডফস্কিরও। ২৩ ম্যাচে ২৫ গোল বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের। এই দুজনের পরেই আছেন রোনালদো ও আরবি লাইপজিগের টিমো ভেরনার। মজার ব্যাপার এই দুজনের (২১) চেয়ে ৪ গোল বেশি করেও তাঁদের সঙ্গেই থাকতে হচ্ছে আরলিং হরলান্ডকে। কারণ, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের গোলের ক্ষেত্রে ২ দিয়ে গুণ করে পয়েন্ট হিসাব করা হয়। কিন্তু হরলান্ড ডর্টমুন্ডে আসার আগে ১৬ গোল করেছেন অস্ট্রেলিয়ান লিগে। মাঝারি সারির লিগ বলে তাঁর ওই গোলগুলোকে ১.৫ দিয়ে গুণ করা হয়েছে। ফলে ২৫ গোল করেও ভেরনার ও রোনালদোর মতোই ৪২ পয়েন্ট পেয়েছেন হরলান্ড।

এ কারণেই ইউরোপে এ মৌসুমে সর্বোচ্চ গোল করেও ইমমোবিলের কাছ থেকে ট্রফিটা কেড়ে নিতে পারবেন না এরিক সোরগা। এই ২০ বছর বয়সী স্ট্রাইকার গত মৌসুমে এফসি ফ্লোরা তালিনের হয়ে ৩১ গোল করেছেন। কিন্তু তাঁর দেশ এস্তোনিয়া ইউরোপের ফুটবল শক্তিতে একদম তলানির দিকে থাকায় তাঁর গোলগুলোর ক্ষেত্রে মাত্র ১ দিয়েই গুণ হচ্ছে। তাই ৩১ পয়েন্ট পেয়ে শীর্ষ দশেও নেই সোরগা।

বার্সেলোনা, রিয়াল, না করোনাভাইরাস—স্প্যানিশ লিগ জিতবে কে?

0

লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষ আছে বার্সেলোনা। লিগে বাকি আছে আর এগারো ম্যাচ। এই পর্যায়ে এসে করোনাভাইরাসের আক্রমণে স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। এখন কী হবে? কে জিতবে শিরোপা? নাকি রিয়াল-বার্সাকে পিছে ফেলে শেষ হাসি হাসবে করোনাই?

স্প্যানিশ লিগে বাকি আছে আর মাত্র এগারো ম্যাচ। যেখানে অনেক মৌসুমে শিরোপাজয়ী নির্ধারণ করার জন্য একদম শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেখানে এগারো ম্যাচ অনেক বড় ব্যাপার। লিগ টেবিলে আপাতত বার্সা শীর্ষে থাকলেও, মৌসুমের শেষে যে তারাই শীর্ষে থাকত, এ কথা জোর গলায় বলার জো নেই। যেখানে রিয়াল পিছিয়ে আছে মাত্র দুই পয়েন্টে। এই অবস্থায় হানা দিয়েছে করোনাভাইরাস। মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণে ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে, বন্ধ হয়ে গিয়েছে খেলা।

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই মৌসুমের ভবিষ্যৎ কী? কে জিতবে শিরোপা? বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ? না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে বোকা বানিয়ে কর্তৃপক্ষকে মৌসুম বাতিল করতে বাধ্য করে শেষ হাসি করোনাভাইরাসই হাসবে?

বলা যাচ্ছে না। তবে বেশ কয়েকটি সম্ভাবনার কথা উঁকি দিচ্ছে এই সময়ে। তবে লা লিগা কর্তৃপক্ষ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে এই মৌসুমের শিরোপাজয়ী নির্ধারণ করা হবে বলে জানা গেছে। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস ও স্প্যানিশ ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের যৌথ স্বাক্ষর সংবলিত সমন্বয় চুক্তির ষষ্ঠ আর্টিকেল অনুযায়ী, লা লিগা ও স্প্যানিশ ফেডারেশনের ঐক্যমত্যেই নির্ধারণ করা হবে, এ মৌসুমের শিরোপা কার হাতে উঠবে, সেটা।

সে ক্ষেত্রে, সেটা নির্ধারণ করার জন্য বেশ কিছু পন্থা অবলম্বন করতে পারে তারা। আপাতত চারটি পন্থার কথা জোরেশোরে শোনা যাচ্ছে।

প্রথম পন্থা
করোনাভাইরাসের কারণে আপাতত আগামী দুই সপ্তাহের খেলা স্থগিত করা হলেও, এ দুই সপ্তাহের মধ্যে যে করোনার প্রকোপ কমবে না, তা মোটামুটি নিশ্চিত। ফলে আরও কিছুদিন লিগ স্থগিত করা লাগতে পারে। সে ক্ষেত্রে লিগ যখনই শুরু হোক, দুই সপ্তাহ পর বা দুই মাস পর, লিগের বাকি ম্যাচগুলো আয়োজন করেই নির্ধারণ করা হবে শিরোপাজয়ী। তবে পরবর্তীতে সে ম্যাচগুলো আয়োজন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে কি না, সেটাও প্রশ্ন। সামনেই আছে ইউরো। চলমান মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচও আছে। তাই ইউরো ও ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচগুলো নিয়ে উয়েফা কি সিদ্ধান্ত নেয়, সেটার দিকে তাকিয়ে থাকতে হবে লা লিগা ও স্প্যানিশ ফেডারেশনকে।

দ্বিতীয় পন্থা
সাতাশ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর লিগ টেবিলের অবস্থা এখন যেমন, সে অবস্থাতেই লিগের সমাপ্তি টানা হবে। সে হিসেবে শিরোপা যাবে বার্সার ঘরে, রানার্সআপ হবে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ লাভবান হবেন মেসিরা। অবনমিত হবে এসপানিওল, লেগানেস ও মায়োর্কা। রিয়াল ও বার্সা ছাড়া পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাবে সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ। কপাল পুড়বে অ্যাটলেটিকোর, তাঁদের খেলতে হবে ইউরোপা লিগে, তাঁদের সঙ্গী হবে গেটাফে। দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসবে রিয়াল জারাগোজা ও কাদিজ।

তৃতীয় পন্থা
এই পন্থা অবলম্বন করলে বার্সেলোনা বা রিয়াল নয়, জয়ী হবে করোনাভাইরাস। আর পন্থাটা হলো, পুরো মৌসুম বাতিল করে দেওয়া। কেউ ট্রফি জিতবে না, অবনমিত হবে না কোনো দল। এই মৌসুমের অস্তিত্বই মুছে যাবে ইতিহাসের পাতা থেকে। এই মৌসুমে মেসি-রামোসদের অর্জনগুলো মনে রাখবে না কেউ। শুধু মনে রাখবে করোনাভাইরাসকে!

চতুর্থ পন্থা
এ পন্থা অনুযায়ী দেখা হবে উনিশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কার কী অবস্থা ছিল। আটত্রিশ ম্যাচের লিগে উনিশ ম্যাচ আয়োজিত হলে লিগের অর্ধেক শেষ হয়ে যায়, সবাই সবার সঙ্গে অন্তত একবার খেলে ফেলে। তাই উনিশ ম্যাচ পর কার অবস্থা কী ছিল, সেটা দেখেই লিগ শিরোপা বিজয়ী নির্ধারণ করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সে হিসেবেও লাভবান হবে বার্সেলোনা। কেননা উনিশ ম্যাচ পরে তারা লিগের শীর্ষে ছিল। রিয়াল মাদ্রিদের পয়েন্ট চল্লিশ ছিল সে পর্যায়ে, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে ছিলেন রামোস-বেনজেমারা।

দেখা যায়, স্প্যানিশ ফেডারেশন ও লা লিগা কোন পন্থা বেছে নেয়!

চুল মেলেনি, তাই নিশো মেহজাবীনের শুটিং বন্ধ

0

নাটকের গল্প একজন তৃতীয় লিঙ্গের মানুষকে কেন্দ্র করে। সমাজের এই শ্রেণির মানুষদের বেশভূষা অন্যদের চেয়ে একটু আলাদা থাকে। যথাযথ সেই চরিত্রে রূপ দিতে অনেক সময় লাগবে, সেটা আগেই বুঝতে পেরেছিলেন অভিনেতা। লোকেশন দূরে থাকায় সকাল আটটায় বের হয়েছিলেন শুটিং দলের সঙ্গে। গল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি প্রত্যন্ত গ্রাম। প্রায় সাড়ে তিন ঘণ্টার জার্নি শেষে লোকেশনে পৌঁছেই সঙ্গে সঙ্গে মেকআপের চেয়ারে বসে যান অভিনেতা আফরান নিশো। দুপুর ১২টা থেকে শুরু করে মেকআপ চলে সন্ধ্যা নাগাদ। শেষ পর্যন্ত ১৪ মার্চ সেদিনের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি এ অভিনেতার। নির্মাতা বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দেন।

বাতিল হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর ২৬ মার্চের নাটকের শুটিং। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘মেকআপ করার পর আমি মানসিকভাবে চরিত্রের লুক নিয়ে তৃপ্তি পাচ্ছিলাম না। যতবার মাথায় আলগা চুল (উইগ) লাগানো হয়, সেটা কোনো না কোনোভাবে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে যাচ্ছিল না। মেকআপে সন্তুষ্টি পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করেও যখন হচ্ছিল না, তখন গল্পটি নষ্ট না করে সিদ্ধান্ত নিই শুটিং না করার। আমি চেয়েছি তৃতীয় লিঙ্গের এই চরিত্রটি দেখে যেন দর্শকের মনে না হয় জোর করে চরিত্রটি করেছি।’

নাটকের নাম ‘তৃতীয় জন’। পরিচালনা করেছেন তুহিন হোসেন। লিখেছেন সরোয়ার রেজা। নির্মাতা জানান, ‘মেকআপ শিল্পী বারবার চেষ্টাতেও পুরোপুরি তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে মানানসই মেকআপ করতে পারেননি। যতবারই মেকআপম্যান মাথার আলগা চুল সেট করিয়েছেন, ততবারই সেটাকে মানানসই হয়নি। পরে আফরান নিশো ও মেহজাবীনের সঙ্গে পরামর্শ করে শুটিং আপাতত স্থগিত করতে হয়েছে।’

আফরান নিশো এর আগে এমন চরিত্রে অভিনয় করেননি। প্রথমবারের মতো নতুন এই চরিত্রটি নিয়ে বরাবরের মতোই উচ্ছ্বসিত ছিলেন। এ অভিনেতার সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কদিন ধরেই চরিত্রের খুঁটিনাটি নিয়ে বেশ আলাদা একটা ভাবনায় ছিলেন তিনি। রাস্তায় যখনই কোনো তৃতীয় লিঙ্গের মানুষের দেখা পেয়েছেন, সাদরে তাঁদের ডেকে ভাব জমিয়েছেন, তাঁদের দৈনন্দিন নানা বিষয় নিয়ে কথাও বলেছেন। মূলত চরিত্রটির জন্য খুব কাছ থেকে কীভাবে তৃতীয় লিঙ্গের মানুষেরা কথা বলে, হাত ব্যবহার করে, দৈহিক ভঙ্গিসহ তাদের কিছুটা জানার চেষ্টা করেছেন এ অভিনেতা। শুধু তা–ই নয়, নিশোকে আরও বেশ ভাবনায় ফেলে দেয় ১৯৭১ সালের এই গল্পটি।

এ অভিনেতা বলেন, ‘গল্পটি আজ থেকে প্রায় অর্ধশতক আগের। আজ যেভাবে একজন তৃতীয় লিঙ্গের মানুষ কথা বলছেন, সেটা ৪৯ বছর আগে অবশ্যই ভিন্ন ছিল। এই সময়ের সঙ্গে সেই সময়ে তাদের কথা বলার ধরন, ভাষার ব্যবহার অবশ্যই এক ছিল না। সেই বিষয়গুলো আয়ত্তে আনার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের যে মানুষদের চরিত্রে আমার অভিনয় করার কথা ছিল, সেই মানুষটার একটি রোগ ছিল। যে কারণে সে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে অবহেলিত ছিল। সব মিলিয়ে চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং।’

২৬ মার্চে যখন চারদিকে গোলাগুলির শব্দ, তখন শহর থেকে জীবন বাঁচাতে পালানোর জন্য তৈরি হয় মেহজাবীন চৌধুরী। ‘তৃতীয় জন’ নাটকের গল্পে সন্তানসম্ভবা একজন নারীর চরিত্রে অভিনয় করার কথা ছিল এ অভিনেত্রীর। চরিত্র অনুযায়ী আগেই থেকেই মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন মেহজাবীন। তাঁর সাজসজ্জা নিয়ে সন্তুষ্ট ছিলেন নির্মাতা। কিন্তু নিশোর মেকআপ ঠিকঠাক না হওয়ায় তাঁকেও ক্যামেরার সামনে দাঁড়াতে হয়নি। গল্পের জন্য ছাড় দিতে চাননি এ অভিনেত্রী। আফরান নিশো চরিত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হলেই ক্যামেরার সামনে দাঁড়াতেন চান মেহজাবীন।

শুটিং স্থগিত করলেও সেদিনের জন্য কোনো পারিশ্রমিক তারকারা নেবেন না। শুটিং বাতিল করায় অন্যান্য খরচ বাবদ প্রযোজকের অর্ধলক্ষ টাকার বেশি ক্ষতি হয়। নাটকটি আবার কবে শুটিং শুরু হবে জানতে চাইলে ১৫ মার্চ নির্মাতা বলেন, উত্তরায় দুজন মেকআপম্যান নিয়ে নিশোর মাথায় প্রস্তুতিমূলক উইগ বসানো হবে। সেটা যদি তৃতীয় লিঙ্গের লুকে ঠিকঠাক মিলে যায়, তাহলে দু–এক দিনের মধ্যেই আবার শুটিং শুরু করবেন।