Home Blog Page 3088

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

0

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ট্রাম্প। সিএনএন অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

এ সময় করোনা ঠেকাতে ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিল ঘোষণা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ জন।

সংবাদ সম্মেলনে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘একদিন এই মহামারির শেষ হবে।’

আইপিএল হবে, আশাবাদী শাহরুখ

0

করোনাভাইরাস–সংক্রান্ত জটিলতা বেশি দিন থাকবে না, দেরিতে হলেও আইপিএল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমন আশা কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক বলিউড তারকা শাহরুখ খানের

করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়েছে দুই সপ্তাহ। যে আইপিএলের শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে, এখন শুরু হবে ১৫ এপ্রিল থেকে। কিন্তু ভাইরাস যেভাবে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে তাতে ১৫ এপ্রিল আইপিএল ঠিকঠাক শুরু হবে, এটা মানার মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু বলিউড শাহরুখ খান সেই নৈরাশ্যবাদীদের দলে নন। তাঁর আশা, দেরিতে হলেও সুষ্ঠুভাবে আয়োজিত হবে আইপিএল।

গতকাল আইপিএল পরিচালনা পর্ষদের বৈঠকের পরে এমন আশা প্রকাশ করেছেন শাহরুখ খান। তাই বলে প্রাণঘাতী এই ভাইরাসকে ছোট করার দেখার কোনো অবকাশ নেই, এটাও জানিয়েছেন তিনি। অর্থ নয়, বরং মানুষের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে, শাহরুখ খান জোর দিয়ে বলেছেন সেই কথাও। পরিচালনা পর্ষদের সভা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করে শাহরুখ লেখেন, ‘মাঠের বাইরে সব ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগল। আমরা গিয়েছিল আমাদের মতামত জানাতে, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কী ভাবছি না ভাবছি। দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা আমাদের মূল লক্ষ্য। আমাদের সরকার ও স্বাস্থ্য এজেন্সিগুলো যা যা মেনে চলতে বলেছে, আমাদের তা মেনে চলতে হবে। আশা করব ভাইরাসের এই প্রকোপ খুব দ্রুতই কমে যাবে এবং আইপিএল আয়োজিত হবে। সবার স্বাস্থ্যকে মূল গুরুত্ব দিয়ে কীভাবে সামনে এগোনো যায়, এ ব্যাপারে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক এই ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা করবে এবং পরিস্থিতির দিকে নজর রাখবে। সবার সঙ্গে দেখা হয়ে বেশ লাগল, বারবার স্যানিটাইজারও ব্যবহার করলাম আমরা।’

তবে এই অবস্থায় যেখানে ভাইরাসের সংক্রমণ এত দ্রুতগতিতে হচ্ছে, সেখানে আইপিএল পুরোপুরি বাতিল না হয়ে পেছানো হলো কেন? জানা গেছে, আর্থিক কারণেই সিদ্ধান্তটি নিয়েছে ভারতীয় বোর্ড। আইপিএল বাতিল করলে বিসিসিআই, সম্প্রচারক সংস্থা ও ফ্র্যাঞ্চাইজিদের সব মিলিয়ে ৩০০০ কোটি রুপি লোকসান হতো বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

মেসির চোখে করোনা বরং দারুণ ‘সুযোগ’

0

করোনাভাইরাসের ছোবলের এই সময়ে সম্ভাব্য বিপদকে পাশ কাটানোর ব্যাপারে ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন লিওনেল মেসি।

সব খেলা বন্ধ। কি ফুটবল, কি ক্রিকেট, কি টেনিস বা অন্য খেলা—একে একে সব টুর্নামেন্টই স্থগিত করা হচ্ছে, নয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু টুর্নামেন্ট তো বাতিলই হয়ে গেছে। করোনাভাইরাস তার কালো থাবা ক্রীড়াজগতে ভালোভাবেই বসিয়েছে।

অবশ্য বিশ্বজুড়ে মানুষের জীবনই যেখানে শঙ্কায়, অর্থনীতিও যেখানে পড়ছে হুমকির মুখে, সেখানে খেলা হলো কি হলো না তা নিয়ে কে আর মাথা ঘামায়! বিপদের এই মুহূর্তে এখন দরকার মানুষের প্রাণ বাঁচানোতে মনোযোগ দেওয়া। জনে জনে সচেতনতা বাড়ানো। করোনাভাইরাসের বিপক্ষে এই লড়াইয়ে নেমেছেন খেলার জগতের তারকারাও। ক্রিকেটে বিরাট কোহলি, ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো বা পল পগবারা সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন। একই পথে এবার হেঁটেছেন লিওনেল মেসিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ এক পোস্টে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড সবাইকে এই বিপদের সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোর ও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। পরামর্শ দিয়েছেন ঘরে থাকার। আর ঘরে থাকার প্রসঙ্গেই বললেন, গতিময় এই জীবনে করোনাভাইরাস বরং ‘সুযোগ’ এনে দিয়েছে, নিজ ঘরে আপনজনের সঙ্গে বেশি কিছু সময় কাটানোর।

ইংল্যান্ড থেকে শুরু করে স্পেন-ইতালি-ফ্রান্স কিংবা জার্মানি, ইউরোপের সব ফুটবল লিগই এখন বন্ধ। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতেই এই ব্যবস্থা। মেসিও এখন পরিবার নিয়ে আপাতত স্বেচ্ছা গৃহবন্দীই আছেন। চীনের পর করোনাভাইরাসের দাপট তো এখন ইউরোপেই চলছে, আর মধ্যে ইতালি আর স্পেনেই প্রভাবটা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত চীন, ইতালি আর ইরানের পর স্পেনেই করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। আজ এক দিনেই আট শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন, সব মিলিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ২০০-র কাছাকাছি।

এমন বিপদের সময়ে সতর্কতা হিসেবে নিজ বাড়িতেই কাটছে মেসির সময়। ছেলেদের সঙ্গে সময় কাটাচ্ছেন—এমন একটি ছবি দিয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে মেসি লিখেছেন, ‘সবার জন্যই সময়টা খুব কঠিন। যা ঘটছে, তা নিয়ে উদ্বেগেই দিন কাটছে আমাদের। অনেকেই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সবচেয়ে কঠিন অবস্থায় আছেন, তাঁদের জায়গায় নিজেদের কল্পনা করে সবাইকে সাহায্য করতে চাই আমরা। কেউ হয়তো নিজেই আক্রান্ত, কারও হয়তো পরিবার বা বন্ধু আক্রান্ত।’ বার্সেলোনা ফরোয়ার্ডের কৃতজ্ঞতা ঝরল এই সময়ে করোনার বিরুদ্ধে লড়তে থাকা ডাক্তারদের জন্য, ‘অনেকেই এই কঠিন সময়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছেন, হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সেবা দিচ্ছেন। সৃষ্টিকর্তা তাঁদের সবাইকে আরও শক্তি দিন।’

কিন্তু শুধু ডাক্তারদের পক্ষে তো আর সবার হয়ে লড়াই করা সম্ভব নয়। করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে দরকার সতকর্তা। মেসি সেদিকে জোর দিতে আহ্বান জানিয়েছেন সবাইকে, ‘স্বাস্থ্যই সব সময় সবার প্রথম বিবেচ্য বিষয় হওয়া উচিত। এখন অন্য রকম একটা সময় চলছে। এই সময়ে আমাদের অবশ্যই স্বাস্থ্য সংস্থা আর সরকারি কার্যালয়ের নির্দেশনা মেনে চলা উচিত। একমাত্র সেটা ঠিকঠাকভাবে করলেই আমরা এই ভাইরাসের সঙ্গে ঠিকভাবে লড়তে পারব।’

শেষে সবাইকে পরামর্শ দিলেন বাড়িতে থাকার। সে প্রসঙ্গেই করোনার কারণে পাওয়া ‘সুযোগের’ কথা বললেন মেসি, ‘এখন সময় হয়েছে সবার আরও দায়িত্বশীল হওয়ার। এই সময়টাতে বাড়িতে থাকুন। এটা বরং আপনার জন্য দারুণ সুযোগ ভালোবাসার মানুষদের সঙ্গে সময়টা উপভোগ করার, যে সুযোগটা সব সময় পাওয়া যায় না। সবাইকে আলিঙ্গন। আশা করি শিগগিরই আমরা এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারব।’

৩ হাজার কোটি রুপির কাছে করোনাভীতির হার

0

করোনাভাইরাস সতর্কতায় আইপিএল বাতিল না করে স্থগিত করার পেছনে রয়েছে আর্থিক কারণ
করোনাভাইরাস সতর্কতায় ১৭দিন পেছানো হয়েছে আইপিএল। এ সময়ের মধ্যে ভারতে করোনার সংক্রমণ কমবে কি না, সে প্রশ্ন আছে। এরপরও টুর্নামেন্টটি বাতিল না করে মাত্র কিছুদিন পিছিয়েছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ মনে করছে, আর্থিক কারণেই সিদ্ধান্তটি নিয়েছে বোর্ড। আইপিএল বাতিল করলে বিসিসিআই, সম্প্রচারক সংস্থা ও ফ্র্যাঞ্চাইজিদের সব মিলিয়ে ৩০০০ কোটি রুপি লোকসান হতো বলে প্রতিবেদনে জানিয়েছে এ সংবাদমাধ্যম।

ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা জানান, একেবারে না খেলা কিংবা বিদেশিদের ছাড়াই খেলার চেয়ে দর্শকহীন মাঠেও খেলতে রাজি ছিল ফ্র্যাঞ্চাইজি দলগুলো। কিন্তু বিদেশিরা না খেললে ‘আইপিএল ব্র্যান্ডের উজ্জ্বলতায় ভাটা পড়ত’ বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।এবার আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে। করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে ১৫ এপ্রিলে নেওয়া হয়েছে। এ নিয়ে ৮টি ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে আজ মুম্বাইয়ে বৈঠকে বসেছে বিসিসিআই।

বিশ্বব্যাপী করোনা মহামারিতে বৈশ্বিক ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। ইউরোপের শীর্ষ ফুটবল লিগ ও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজগুলো স্থগিত করা হয়েছে। আইপিএল কেন বন্ধ কিংবা স্থগিত করা হচ্ছে না তা নিয়ে এত দিন প্রশ্ন উঠেছে। বিসিসিআই টুর্নামেন্ট পিছিয়ে নেওয়ার পর মুখ খুলেছেন গত মৌসুমে প্লে অফে খেলা ফ্র্যাঞ্চাইজি দলের এক অফিশিয়াল, ‘আইপিএল বাতিল হলে এর সঙ্গে জড়িত সবার সব মিলিয়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার কোটি রুপি লোকসান হতো।’ অন্য এক দলের নির্বাহী বলেছেন, ‘বিসিসিআই, সম্প্রচারক সংস্থা ও কেন্দ্রীয় রাজস্বের ভাগ হিসেবে ১০০ কোটি রুপি করে পেত না প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।’

আইপিএল বাতিল হলে বিসিসিআইও প্রায় ২ হাজার কোটি রুপি রাজস্ব আয় থেকে বঞ্চিত হতো। সম্প্রচার সংস্থা স্টারের কাছ থেকে আইপিএল বাবদ বছরে ৩ হাজার কোটি রুপি পেয়ে থাকে বিসিসিআই। এ অঙ্ক সমান ভাগে ভাগ করে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে।

আইপিএলের টাইটেল স্পনসর ভিভোর কাছ থেকে বছরে ৫০০ কোটি রুপি পায় বিসিসিআই। স্পনসর থেকেও প্রায় ৩৫ থেকে ৭৫ কোটি রুপির মতো ক্ষতি হতো ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। অঙ্কটা নির্ভর করছে কোন দল কতগুলো স্পনসর পেল তার ওপর। আইপিএল বাতিল হলে এ অর্থ পেত না তারা। এ ছাড়াও আছে টিকিট বিক্রির অর্থ। কোন শহরে খেলা হচ্ছে তার ওপর নির্ভর করে টিকিট বিক্রি কম-বেশি হয়। সে ক্ষেত্রে আইপিএল না হলে এ খাতে লোকসান হতো ২০ থেকে ৪৫ কোটি রুপি।

আনুষঙ্গিক আরও খাত আছে। বিভিন্ন দলের সঙ্গে জড়িত প্রায় ৬০০ কর্মজীবী। কেউ ফ্রিল্যান্সার, কেউ আবার বেতনভুক্ত। আইপিএল না হলে তাদের চাকরিতে নেতিবাচক প্রভাব পড়ত বলে জানিয়েছেন এক কর্মকর্তা, ‘ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় সব মিলিয়ে ছয় শ-র মতো কর্মী আছে। কেউ ফ্রিল্যান্সার, কেউ বেতনভুক্ত। কোনো রাজস্ব না এলে তাদের চাকরিতে এর প্রভাব পড়ত। অঙ্কটা প্রায় ১০ কোটি রুপির মতো।’

করোনা এড়াতে তামিমের ‘কনুইমর্দন

0

বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে এসে আজ একটু ব্যতিক্রম ধর্মীভাবেই সতীর্থ, কোচদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তামিম ইকবাল। হাত না মিলিয়ে মেলালেন কনুই। করোনো ভাইরাসের সংক্রমণ এড়িয়ে চলতেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের এমন উপায় বের করা। করমর্দনের পরিবর্তে কনুইমর্দন।

সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে নানা সতর্কতা আর নির্দেশনা দেওয়া হচ্ছে বিভিন্ন দেশের সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে। এসব নির্দেশনার অন্যতম— হাত মেলানো যাবে না আলিঙ্গন করা যাবে না। এখন ক্রিকেটে তো হাত মেলানো খুবই নিয়মিত দৃশ্য। টসের পর দুই অধিনায়ক হাত মেলান। শেষ দুই দলের খেলোয়াড়েরা সারবেঁধে হাত মিলিয়ে মাঠ ছাড়েন। ক্রিকেটারেরা হাত মেলার আম্পায়ারদের সঙ্গেও। করোনার মৌসুমে এই রীতি ডেকে আনতে পারে ভয়ংকর বিপদ।

সে জন্যই করোনা-সংক্রমণ এড়িয়ে চলতে তামিমের কাছে ‘কনুইমর্দনই’ সেরা উপায় মনে হচ্ছে, ‘যত কম করা যায় (করমর্দন)। আমাদের সংস্কৃতিতে হাত না মেলানো হয়তো অনেকে পছন্দ করবে না। তবে পরিস্থিতি এমনই, হ্যান্ড শেকের বিকল্প কিছু করতেই হবে। এলবো শেক বা কনুই মেলানো সেরকম একটা কিছু হতে পারে।’

ঝুঁকি অবশ্য কনুই মেলানোতেও থেকে যায়। করোনাভীতির মধ্যেই তো কাল থেকে তামিমদের খেলতে হবে ঢাকা প্রিমিয়ার লিগ! লিগ যেহেতু খেলতেই হবে, সতর্কতা অবলম্বনই সেরা পন্থা। তবে আর সবার মতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তামিমকেও ভাবাচ্ছে করোনা-আতঙ্ক, ‘আমরা সবাই এটা নিয়ে উদ্বিগ্ন। এই কঠিন পরিস্থিতি থেকে পুরো বিশ্ব যত দ্রুত বেরিয়ে আসতে পারে, সেটাই মঙ্গল। বিশ্ব ক্রীড়াঙ্গনে একটা একটা করে খেলা বন্ধ হয়ে যাচ্ছে। যারা দায়িত্বে আছেন তাঁরা নিশ্চয়ই অনেক চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। আপাতত আমাদের বলা হয়েছে খেলতে। আমরা খেলার জন্য প্রস্তুত। সামনে যে সিদ্ধান্তই আসবে, আমরা সেটি মেনে চলব।’

বাংলাদেশ সফর করায় দেশে ফিরতে নিষেধাজ্ঞা

0

বাংলাদেশ সফর করায় টিসি স্পোর্টসের খেলোয়াড়দের দেশে ফিরতে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার
এএফসি কাপের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসে বেশ বেকায়দায় পড়ে গিয়েছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। বুধবার এমনিতেই বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে উড়ে গিয়েছে তারা। খেলা শেষ করে বৃহস্পতিবার ঢাকা ছাড়লেও এখনই দেশে প্রবেশ করতে পারছেন না ক্লাবটির খেলোয়াড়েরা। বাংলাদেশ সফর করায় করোনাভাইরাস আতঙ্কে সতর্কতা হিসেবে মালদ্বীপ সরকার দেশে ফিরতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বাংলাদেশ সফর শেষে টিসি স্পোর্টস ক্লাবের দেশে ফেরার কথা ছিল কলম্বো হয়ে। এখন দলটি অবস্থান করছে কলম্বোতেই। বাংলাদেশ সফরের কারণে এখন সেখানে দুই সপ্তাহ থেকে মালদ্বীপে ফিরতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মালদ্বীপ সরকার এই আইন জারি করেছে। কলম্বোতে দুই সপ্তাহ অবস্থানকালীন খরচও বহন করবে সরকার। কলম্বো থেকে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে বিষয়টি।

টিসি দলীয় সূত্রমতে, মালদ্বীপ সরকার চারটি দেশ ভ্রমণের ওপর বিধি-নিষেধ জারি করেছে। চীন, দক্ষিণ কোরিয়া, ইতালির সঙ্গে আছে বাংলাদেশের নামও। দলের সঙ্গে থাকা এক স্টাফ কলম্বো থেকে প্রথম আলোকে জানিয়েছেন, ‘১৪ দিন কলম্বো থেকে আমাদের দেশে প্রবেশ করতে হবে। বাংলাদেশ সফর করায় আমাদের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ঢাকা আসার আগে আমাদের বিষয়টি জানা ছিল না। আমরা জানতে পারি ম্যাচের দিন ( বুধবার)।’ তবে কলম্বোতে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না । এ ছাড়া দলের কারও স্বাস্থ্য ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দল ঢাকা ছাড়লেও দলের সঙ্গে যেতে পারেননি তাদের তিন বিদেশি ফুটবলার। তারা পাকিস্তান, মিসর ও ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টের নাগরিক। আজ কলম্বোতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

৫-১১ তাপমাত্রা, ৩০-৫০ উত্তর অক্ষাংশে করোনা বেশি, বাংলাদেশ কি কম ঝুঁকিতে?

0

করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই মারণ ভাইরাসটি ভয়াল থাবা বসিয়েছে উহান, ইতালি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, স্পেন ও জার্মানিতে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিছেন চীনের উহানে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, যে দেশগুলোতে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে; সেই দেশগুলো ৩০ থেকে ৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। আরো একটি জিনিস লক্ষণীয় তা হলো আবহাওয়ার মিল। ভাইরাস কবলিত এলাকাগুলোর তাপমাত্রা এখন আছে পাঁচ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেসব অঞ্চলে স্পেসিফিক ও অ্যাবসলিউট; এই দুই ধরনের আর্দ্রতাও রয়েছে কম।

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়, শিরাজ মেডিক্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, শাহিদ বেহেস্তি মেডিক্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির গবেষকগণের একটি গবেষণাপত্রে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, ৩০ থেকে ৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত শহর ও অঞ্চলগুলোতে এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।

চীনের উহন রয়েছে ৩০ দশমিক ৫৯২৮ ডিগ্রি সেলসিয়াস উত্তর অক্ষাংশে। চীনের এই শহরটিতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাপনের টোকিও রয়েছে ৩৫ দশমিক ৬৭৬২ ডিগ্রি উত্তর অক্ষাংশে। এই শহরটিও রয়েছে করোনার ব্যাপক ঝুঁকিতে। ইতালির লম্বার্ডি নামক শহরটি রয়েছে ৪৫ দশমিক ৪৭৯১ ডিগ্রি উত্তর অক্ষাংশে। সেখানেও ছড়াচ্ছে করোনা। তবে চীনের পর এই দেশটিতেই করোনা সবচেয়ে ভয়ংকর আঘাত হেনেছে। ইরানের কোমে শহরেও আঘাত হেনেছে করোনা। এই শহরটি অবস্থিত ৩৪ দশমিক ৬৪১৬ ডিগ্রি উত্তর অক্ষাংশে। দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের একটি চার্চ থেকে ছড়িয়ে পড়েছে করোনা। এই শহরটি অবস্থিত ৩৫ দশমিক ৮৭১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে। স্পেনেও ছড়িয়েছে করোন। এই দেশটির মাদ্রিদ শহরটি অবস্থিত ৪০ দশমিক ৪১৬৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে।

গবেষণাপত্রে বলা হয়েছে, করোনাভাইরাস কবলিত এলাকাগুলোর আবহাওয়াও একই রকম। ওই অঞ্চলের সবচেয়ে বেশি মিল রয়েছে তাপমাত্রা আর আদ্রতায়। তপমাত্রা রয়েছে পাঁচ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। গবেষকেরা চীনের উহানের চলতি বছরের জানুয়ারি মাসের তাপমাত্রার গড় বের করেন। তারপর নতুন করে ভাইরাস কবলিত এলাকাগুলোর ফেব্রুয়ারির মাসের তাপমাত্রার গড় বের করেন। এরপর সেই তাপমাত্রার তুলনা করেন এবং মিল খোঁজে পান। আর্দ্রতাতেও খোঁজে পান মিল।

বিমানবন্দরের আবহাওয়া স্টেশনগুলো গড় তাপমাত্রা রেকর্ড করেছে চার থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে নগরীর তাপমাত্রা কিছুটা বেশি ছিল। শহরগুলোতে গড় তাপমাত্রা রেকর্ড করা হয় পাঁচ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রার হিসেবে গবেষকরা জানিয়েছেন, মার্চ আর এপ্রিল মাসে তাপমাত্রার দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বৃটেন আর সেন্ট্রাল ইউরোপ।

গবেষাণাপত্রে বলা হয়, ২০১৯ সালের মার্চ ও এপ্রিলের তাপমাত্রার ডেটা ব্যবহার করে বলা যায়, বর্তমান করোনা কবলিত এলাকাগুলোর ঠিক উত্তরে করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়তে পারে। ওই অঞ্চলগুলোর মধ্যে হতে পারে, মাঞ্চুরিয়া, মধ্য এশিয়া, ককেশাস অঞ্চল, পূর্ব ইউরোপ, মধ্য ইউরোপ, ব্রিটিশ ইসলেস, উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিমা যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ কলম্বিয়া। যাইহোক তাপমাত্রা বৃদ্ধি পেলে এই পূর্বাভাস ঠিক নাও হতে পারে। উহানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর হয়তো করোনার আক্রান্তের হার কমে আসছে।

সম্প্রতি করোনা হানা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। সেই অঞ্চলটি রয়েছে ৪৭ দশমিক ৭৫১১ ডিগ্রি উত্তর অক্ষাংশে। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায়ও করোনা থাবা বসিয়েছে। এই অঞ্চলগুলোও রয়েছে ৫১ দশমিক ৪৩৩২ ডিগ্রি উত্তর অক্ষাংশে। গুগল অনুযায়ী সেসব অঞ্চলগুলোতে তাপমাত্রা রয়েছে চার থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাই বলা য়ায়, করোনা যেসব অঞ্চলে হানা দিচ্ছে সেসব অঞ্চলগুলো ৩০ থেকে ৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। আর তাপমাত্রার গড় একই রকম।

এদিকে, ২০ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের বর্তমান তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাই এই দুই বিষয় বিবেচনায় নিয়ে বলা যায়, বাংলাদেশ বর্তমানে কম ঝুঁকিতে রয়েছে! তবে সময়ই হয়তো বলে দেবে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।

করোনায় আক্রান্ত ন্যাটোর সাবেক মহাসচিব

0

বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। আক্রান্ত হচ্ছে একের পর এক দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রেহাই পাচ্ছেন না বিশ্বের বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরাও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো, অস্ট্রেলিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী ডুটন, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী-সহ অনেক প্রভাবশালী নেতাকেই ধরেছে করোনা। এবার সেই তালিকায় যুক্ত হল ন্যাটোর সাবেক মহাসচিব ৭৭ বছর বয়সী জাভিয়ের সোলানের নাম। বার্তা সংস্থা রয়টার্স তার নিজস্ব সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

হঠাৎ অসুস্থ বোধ করলে করোনায় আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ হয় সোলানের। পরে পরীক্ষায় ফলাফল কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি স্পেনের রাজধানী মাদ্রিদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন তার অবস্থা চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন। তবে তাঁকে দেখে সুস্থ মানুষের মতোই লাগছে।

গত সোমবার (৯ মার্চ) সোলানে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অরণা গঞ্জালেজ লায়ারের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাভিয়ার সোলান ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ন্যাটো মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছিলেন এবং ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন।

চীনের মন্তব্যে ক্ষেপেছে ওয়াশিংটন, রাষ্ট্রদূতকে তলব

0

‘করোনা ছড়িয়েছে মার্কিন সেনারা’ চীনা মুখপাত্রের এমন দাবির পর বেশ ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত সুই তিয়ানকাইকে ডেকে পাঠিয়েছে হোয়াইট হাউস। কী কারণে এই পরিস্থিতিতে বেইজিংয়ের তরফে এমন মন্তব্য করা হল তার জবাব চাওয়া হবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বিশ্বজুড়ে চলা এই মহামারিতে চীনের যে সমালোচনা হচ্ছে, তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে তারা। এই ধরনের ষড়যন্ত্রমূলক কথা বলা খুবই ভয়ঙ্কর। আমরা চীন সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই ধরনের কথা আমরা বরদাস্ত করব না। চীনের জনগণের জন্যও এটা ভাল হবে না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বিস্ফোরক এক টুইট বারতা পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, মার্কিন সেনাদের থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল উহানে। সেখান থেকে সংক্রমণ ছড়ায় চীনের মূল ভূখণ্ডে। ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত বছর অক্টোবরে উহানে আয়োজিত সপ্তম মিলিটারি ওয়ার্ল্ড গেমে যোগ দিয়েছিলেন আমেরিকার অন্তত ৩০০ জন সেনা অ্যাথলেট। তখনই তাঁদের মধ্যে কয়েকজন ফ্লু-তে আক্রান্ত হন। পরে কয়েকজনের মৃত্যুও ঘটে। তখন বলা হয়েছিল নিছক জ্বর বা সংক্রামক ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সেনাদের। পরে জানা যায়, তাঁরা সকলেই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

চীনের এমন বিস্ফোরক দাবির পরেই হইচই শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ড অবশ্য স্বীকার করেছেন, মার্কিন সেনাদের রক্তে মারণ ভাইরাসের জীবাণু মিলেছিল এটা ঠিক, তবে তাঁদের থেকেই যে ভাইরাস উহানে ছড়িয়েছিল সেটা একেবারেই ঠিক নয়। চীনের দাবি পুরোপুরি অস্বীকার করেন তিনি।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বিস্ফোরক এমন দাবির সেই ভিডিও এখন সমস্ত চীনা ওয়েবসাইটে ভাইরাল হয়ে গেছে। চীনারা এখন বলছেন, ‘নাক ঘুরিয়ে হলেও আমেরিকা মানতে বাধ্য হচ্ছে যে, তাদের সেনাদের থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে। সাহস থাকলে আমেরিকার গোটা বিশ্বের সামনে জোর দিয়ে এটা স্বীকার করা উচিত।’

উহানে এমন মারণ ভাইরাস কোথা থেকে এলো সেটা নিয়ে বিশ্বজুড়ে নানা গুজব তথ্য ছড়িয়েছে। ইজরায়েলি মাইক্রোবায়োলজিস্টরা আগেই দাবি করেছিলেন সিঙ্গেল-স্ট্র্যান্ডেড এই আরএনএ ভাইরাসকে তৈরি করা হয়েছে মারণাস্ত্র হিসেবেই। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে শত শত প্রাণহানী ঘটানো সম্ভব। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিএসএল-৪ ল্যাবোরটরিতে অতি গোপনে এই জৈব রাসায়নিক মারণাস্ত্র তৈরির কাজ চলছিল দীর্ঘ সময় ধরেই। হয় সেখান থেকেই ভাইরাস কোনভাবে বাইরে চলে গেছে, অথবা ইচ্ছাকৃতভাবেই সংক্রমণ ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ( হু ) একে বিশ্বজুড়ে মহামারীর আখ্যা দিয়েছে। এই পরিস্থিতিতে চীনের তরফে এই ধরনের অবিবেচনা প্রসুত মন্তব্যে স্বভাবতই ক্ষুব্ধ ওয়াশিংটন। তাই চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালেন তাঁরা। এবার চীনের তরফে কী জবাব দেওয়া হয় সেটাই এখন দেখার।

সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট।

করোনার ভয়ে পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

0

করোনাভাইরাসে আক্রান্তের ভয়ে ভারতের পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার এ ঘোষণা দেওয়া হয়। আগামী সোমবার (১৬ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। অভ্যন্তরীণ কোনো পরীক্ষা চলবে না বলে জানানো হয়েছে।

ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।