Home Blog Page 3090

এবার করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের কূটনীতিবিদ

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের কূটনীতিবিদ নেস্টর ফস্টার। ওয়াশিংটনে অবস্থিত ব্রাজিল অ্যাম্বেসি থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

মেডিক্যাল পরীক্ষার পর করোনা পজিটিভ আসে ব্রাজিলিয়ান এই কূটনীতিবিদের। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইনে যান তিনি। উল্লেখ্যে দু সপ্তাহ আগে স্বাস্থ্য সচেতনায় নিজে থেকেই কোয়ারন্টাইনে ছিলেন ফস্টার। এর আগে গেলো শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সাথে ফ্লোরিডার পাম বিচের একটি ক্লাবে সাক্ষাত এবং নৈশভোজে অংশ নেন ব্রাজিলিয়ান এই কূটনৈতিক। সেই থেকেই তার করোনার ভাইরাস এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তজার্তিক গণমাধ্যম।

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু

0

আজ বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু হয়েছে । নীরব অন্ধত্বের প্রধান কারণ এই গ্লুকোমা নিয়ে সচেতনতার লক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বে গুরুত্বের সঙ্গে সপ্তাহটি পালিত হচ্ছে।

গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে র‌্যালি বের হয়। হারুণ আই হসপিটাল থেকে র‌্যালিটি বের হয়।‌ এতে নেতৃত্ব দেন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান।

বিশ্বের প্রায় সাত কোটি মানুষ গ্লুকোমা রোগে ভুগছে। বাংলাদেশে পঁয়ত্রিশোর্ধ্ব ব্যক্তিদের শতকরা প্রায় তিনজনের গ্লুকোমা রয়েছে বলেছে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, রক্তের চাপের মতো চোখেরও একটি নির্দিষ্ট চাপ থাকে। চোখের স্বাভাবিক চাপ ১০-২০ মিমি মারকারি। কোনো কারণে এই চাপ বৃদ্ধি পেলে চোখের অপটিক নার্ভের মারাত্মক ক্ষতি হয় এবং আস্তে আস্তে নার্ভটি শুকিয়ে যায়। ফলে দৃষ্টির পরিসীমা কমতে থাকে। একপর্যায়ে চোখ দৃষ্টিহীন হয়ে যেতে পারে। এ অবস্থাই গ্লুকোমা।

সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে, এ রোগের তেমন কোনো উপসর্গ থাকে না। একবার দৃষ্টিসীমা কিছুটা নষ্ট হলে সেটুকু আর ফিরেও পাওয়া যায় না। এটি নীরবে চোখকে অন্ধত্বের দিকে নিয়ে যায় বলে গ্লুকোমাকে নীরব ঘাতক বা ‘সাইলেন্ট কিলার’ বলা হয়।

সৌদি আরবের সাথে অন্য সব দেশের ফ্লাইট বন্ধ ঘোষণা

0

করোনা আতঙ্কে অনেকটা স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্বের কার্যক্রম। এর জের ধরেই দু সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবের সাথে অন্যান্য যেকোন দেশের বিমান চলাচল। শনিবার স্থানীয় গণমাধ্যম এ বিষয় নিশ্চিত করেছে।

শনিবার থেকে শুরু করে বিমানের এই ভ্রমণ নিষেধাজ্ঞা চলবে আগামী দু সপ্তাহ। তবে বিশেষ কোন প্রয়োজনে যেমন ছুটির দিন বা যারা ফ্লাইট স্থগিতের কারণে ফিরে আসতে পারছে না অথবা দেশে ফিরে আসার পর যদি তারা কোয়ারেন্টাইনে থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।
এ পর্যন্ত সৌদি আরবে ৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর বিশ্বে এ সংখ্যা এরই মধ্যে ৫ হাজার ছাড়িয়েছে।

মাইক্রোসফট থেকে পদত্যাগের ঘোষণা বিল গেটসের

0

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটরে সহ-প্রতিষ্ঠাতা কোম্পানিটির বোর্ড থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জনহিতকর কাজে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করতে চান তিনি। এজন্য এই সিদ্ধান্ত নিয়েছেন গেটস।

বিল গেটস (৬৫) আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের বোর্ড থেকেও সরে গেছেন।

এক বিবৃতিতে বোর্ড থেকে পদত্যাগের কথা জানিয়েছেন বিল গেটস।

গেটস জানান, বৈশ্বিক স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজে আরও বেশি মন দিতে চান তিনি। মাইক্রোসফট সব সময় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের শুরুতে মাইক্রোসফটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন বিল গেটস।

সূত্র : বিবিসি

করোনা আতঙ্কের মধ্যেই ঢাকায় বাড়ছে ডেঙ্গু রোগী

0

করোনা আতঙ্কের মধ্যেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। এর আগে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরে এখন পর্যন্ত ২৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়।

কলকাতা-ঢাকা-চট্টগ্রাম বিমান যোগাযোগ অনিশ্চিত

0

ভারত সরকার অন্যসব দেশের নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা বাতিল করার কারণে আগামী সপ্তাহ থেকে বন্ধ হয়ে যেতে পারে কলকাতা-ঢাকা-চট্টগ্রাম বিমান পরিষেবা।

পর্যটন ব্যবসার সাথে জড়িত এক সূত্র জানিয়েছে, কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম রুটে যারা বিমানে যাতায়াত করেন তাদের মধ্যে ৮০% বাংলাদেশি। যাদের অধিকাংশই চিকিৎসা ব্যবসা বা কেনাকাটার কারণে কলকাতা আসেন এবং তারপরে ভারতের অন্যান্য জায়গায় যান।

ভারত সরকার সব টুরিস্ট ভিসা বাতিল করার কারণে বিমান সংস্থাগুলোর পক্ষে পরিষেবা চালানো মানে লোকসান। তাই তারা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে তারা বিমান পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

কলকাতা এবং ঢাকা চট্টগ্রামের মধ্যে দিনে ১২ থেকে ১৬টি বিমান চলাচল করে।

বিমান সংস্থা রিজেন্ট এর এক সূত্র জানিয়েছেন শনিবার এবং রবিবার তারা খালি বিমান কলকাতা পাঠাবেন যাতে বাংলাদেশের যারা কলকাতায় আছেন তারা ফিরতে পারেন। বিমান সংস্থার তরফ থেকে ইতিমধ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। আর এক বিমানসংস্থা ইউএস-বাংলার তরফ থেকেও জানানো হয়েছে যে, তারা সোমবার থেকে কলকাতা রুটে বিমান হয়তো আর চালাবেন না।

বাংলাদেশ বিমান এবং ভারতীয় সংস্থা স্পাইসজেট এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

‘করোনা ভাইরাস নিয়ে এই বিধিনিষেধ ওঠার পরে আবার হয়তো স্বাভাবিক হবে বিমান পরিষেবা’, বলেন পর্যটন শিল্পের সাথে জড়িত এক সূত্র।

ঢাকায় বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে এক প্রবাসী

0

শরীরে তাপমাত্রা বেশি থাকায় ঢাকার বিমানবন্দর থেকে দেশে আশা এক প্রবাসী বাংলাদেশিকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, বিমানবন্দরে মুহূর্তে যাত্রীদের পরীক্ষার জন্য চারটি থার্মাল স্ক্যানার কাজ কাজ করছে। পাশাপাশি মোট চারটি হেলথ ডেস্কও স্থাপন করা হয়েছে। আজ একজনের শরীরে তাপমাত্রা কিছুটা বেশি ছিলো। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

‘করোনা পরিস্থিতিতে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত’

0

বিশ্বের ১০০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইতালি ফেরত দুইজনসহ মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ। এছাড়া বিশ্বের ১০০টির বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত।

করোনা পরিস্থিতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলার বিষয়কে হাস্যকর বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাট আর ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তাঁর বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে।

করোনাভাইরাস নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে সতর্কতামূলক লিফলেট বিলি করছে আওয়ামী লীগ। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এ পরিস্থিতিতে দেশবেসীকে ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হেসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সৌদি আরব যেতে স্বাস্থ্য সনদ লাগবে না

0

সৌদি আরবে যাওয়ার জন্য কোনো স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক বলেন, বাংলাদেশের যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন তাদের জানাচ্ছি, সৌদি আরবে যাওয়ার জন্য কোনো স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। সৌদি দূতাবাস জানিয়েছে, যারা সৌদি আরবে যাবেন তারা যেন সরাসরি ফ্লাইটে যান। ট্রান্সজিট আছে এমন ফ্লাইটে না যান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ওয়ার্ক পারমিট ও ভিসার মেয়াদ বাড়াবে। তাই আমাদের যেসব শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

ফ্লোরা বলেন, ‘বিদেশফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। আমরা অনেক ক্ষেত্রে দেখছি তারা কোয়ারেইন্টাইনে থাকছেন না। আমরা অনুরোধ করেছি এতদিন। সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা শক্ত পদক্ষেপে যেতে চাই না।’

ফ্লোরা বলেন, ‘করোনায় আক্রান্তের পর যে দুজন সুস্থ হয়েছেন, তাদের মধ্যে একজন বাড়ি ফিরেছেন। সুস্থ আরেকজন বাড়ি যাননি। কারণ তার পরিবারের একজন অসুস্থ এবং বাড়িতে পরিবারের সদস্যরা সবাই কোয়ারেন্টাইনে আছেন। সেজন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে। বাকি আরেকজনের রিপোর্ট এখনো পজিটিভ আসেনি।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘চীনের পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে। কিন্তু চীনের বাইরে বেশ কিছু দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে ছোটদের বা যাদের বয়স কম তাদের মৃত্যুর হার কম। বৃদ্ধদের মৃত্যুর হার বেশি।’ তিনি বয়স্ক বা দীর্ঘমেয়াদে অসুস্থতায় যারা ভুগছেন তাদের সতর্ক থাকার আহ্বান জানান।’

ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে কারও শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়নি, নতুন করে কোনও রোগী নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিদেশফেরতদের ১৪ দিন ঘরে থাকার আহ্বান আইইডিসিআর’র

0

বিদেশ থেকে ফিরে আসা সবাইকেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ শুক্রবার (১৩ মার্চ) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বিদেশফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। আমরা অনেক ক্ষেত্রে দেখছি তারা কোয়ারেইন্টাইনে থাকছেন না। আমরা অনুরোধ করেছি এতদিন। সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা শক্ত পদক্ষেপে যেতে চাই না।’

ফ্লোরা বলেন, ‘করোনায় আক্রান্তের পর যে দুজন সুস্থ হয়েছেন, তাদের মধ্যে একজন বাড়ি ফিরেছেন। সুস্থ আরেকজন বাড়ি যাননি। কারণ তার পরিবারের একজন অসুস্থ এবং বাড়িতে পরিবারের সদস্যরা সবাই কোয়ারেন্টাইনে আছেন। সেজন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে। বাকি আরেকজনের রিপোর্ট এখনো পজিটিভ আসেনি।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘চীনের পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে। কিন্তু চীনের বাইরে বেশ কিছু দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে ছোটদের বা যাদের বয়স কম তাদের মৃত্যুর হার কম। বৃদ্ধদের মৃত্যুর হার বেশি।’ তিনি বয়স্ক বা দীর্ঘমেয়াদে অসুস্থতায় যারা ভুগছেন তাদের সতর্ক থাকার আহ্বান জানান।’

ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে কারও শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়নি, নতুন করে কোনও রোগী নেই।

আইইডিসিআর পরিচালক বলেন, বাংলাদেশের যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন তাদের জানাচ্ছি, সৌদি আরবে যাওয়ার জন্য কোনও স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। সৌদি দূতাবাস জানিয়েছে, যারা সৌদি আরবে যাবেন তারা যেন সরাসরি ফ্লাইটে যান। ট্রান্সজিট আছে এমন ফ্লাইটে না যান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ওয়ার্ক পারমিট ও ভিসার মেয়াদ বাড়াবে। তাই আমাদের যেসব শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।