Home Blog Page 3094

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওয়ানডে) ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের অভিনন্দন জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমাদের খেলোয়াড়দের টিম-স্পিরিট ও ক্রীড়া-নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’

তিনি আরো বলেন, এই সাফল্য খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফসল।

এ ছাড়াও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

গতকাল বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটে পরাজিত করে ২-০-তে সিরিজ জয় করে টাইগাররা।

ডেঙ্গু প্রতিরোধে দুই সিটিকে সতর্ক হতে বললেন হাইকোর্ট

0

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে সতর্ক হতে বলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত। যদি ঢাকায় কোনোভাবে করোনার সাথে ডেঙ্গুর প্রার্দুভাব শুরু হয়। তখন মানুষের শেষ জায়গাটিও থাকবে না।

আজ বুধবার এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু, বিএসটিআই এর পক্ষে ছিলেন সরকার এম আর হাসান মামুন।

কনসার্ট ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি স্থগিত

0

যা হওয়ার কথা ছিল, হলও তাই। করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে স্থগিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হতে যাওয়া এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটো টি-টোয়েন্টি ম্যাচ।

২১ ও ২২ মার্চ ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এই ম্যাচ দুটো। ‘মুজিব হান্ড্রেড’ নামের এই আয়োজনের পাশাপাশি স্থগিত হয়ে গেছে ১৮ মার্চ একই জায়গায় অনুষ্ঠেয় এআর রহমানের কনসার্টও।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বুধবার বিকেলে সরকারের নির্দেশনায় এসব আয়োজন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন। পরে সুবিধাজনক সময়ে এগুলো আয়োজন করার কথাও বলেছেন তিনি।

ওমানে বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান

0

ওমানে বসবাসরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সকল অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত মি. তাইয়্যিব সেলিম আল আলাভির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা ব্যবসা-বাণিজ্য, সংসদীয় রীতি-পদ্ধতি, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং কৃষি, শিক্ষা ও বিদ্যুৎ খাতে উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় স্পিকার বলেন, ওমান বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ-ওমান সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে। পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে সংসদ সদস্যগণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে ওমান বাংলাদেশের সহযোগিতা করায় ওমানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

ওমানের রাষ্ট্রদূত তাইয়্যিব সেলিম আল আলাভি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশের জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এসেছে।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ওমানের রাষ্ট্রদূত বলেন, ওমান সরকার তাদের আশ্রয়ের জন্য বিদ্যুৎ, পানিসহ সকল সুবিধাদি দিয়ে ৮ হাজার শেল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি অন্যান্য সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।

কাতারপ্রবাসীদের জন্য জরুরি নির্দেশিকা

0

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার। তবে দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন বাংলাদেশি কর্মী বা যাত্রীদের কারো ভিসার (কাতার আইডির) মেয়াদ শেষ হলেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর কাতারে প্রবেশে তাদের কোনো সমস্যা হবে না। রাষ্ট্রদূতদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে।

তাছাড়া যে সব কর্মী ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের চাকরির নিশ্চয়তা প্রদানের বিষয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে ব্রিফিংয়ে রাষ্ট্রদূতগণ গুরুত্ব আরোপ করেছেন। এমন প্রেক্ষিতে বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ বা কম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য আবারো অনুরোধ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাতার হতে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। তবে অত্যন্ত জরুরি ক্ষেত্রে, কাতার আইডির মেয়াদ বেশি দিন আছে কি-না কাতার ত্যাগের পূর্বে তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা যথাযথভাবে মেনে চলতে বলা হয়। কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করতেও বলা হয়।

কাতারপ্রবাসীদের জন্য জরুরি নির্দেশিকা

0

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার। তবে দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন বাংলাদেশি কর্মী বা যাত্রীদের কারো ভিসার (কাতার আইডির) মেয়াদ শেষ হলেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর কাতারে প্রবেশে তাদের কোনো সমস্যা হবে না। রাষ্ট্রদূতদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে।

তাছাড়া যে সব কর্মী ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের চাকরির নিশ্চয়তা প্রদানের বিষয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে ব্রিফিংয়ে রাষ্ট্রদূতগণ গুরুত্ব আরোপ করেছেন। এমন প্রেক্ষিতে বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ বা কম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য আবারো অনুরোধ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাতার হতে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। তবে অত্যন্ত জরুরি ক্ষেত্রে, কাতার আইডির মেয়াদ বেশি দিন আছে কি-না কাতার ত্যাগের পূর্বে তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা যথাযথভাবে মেনে চলতে বলা হয়। কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করতেও বলা হয়।

করোনার মতো মানবিক বিষয় নিয়ে রাজনীতি করবেন না

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন, সংগ্রামে ব্যর্থ হয়ে বেগম জিয়াসহ বিভিন্ন বিষয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। ইস্যু খুঁজে বেড়াচ্ছে। করোনাভাইরাস নিয়েও তারা সেই নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে।

আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি জাতীয় ইস্যুতে কর্মসম্পর্ক নষ্ট করেছে। অন্য কোনো ব্যাপারে আমাদের মধ্যে কোনো কর্মসম্পর্ক পর্যন্ত নেই। এমন পরিস্থিতি বিএনপি বাংলাদেশে ১৫ আগস্টের পর থেকে সৃষ্টি করেছে। ২১শে আগস্টে সেই কর্মসম্পর্কের অলঙ্ঘনীয়তা প্রাচীরটিকে তারা আরো উঁচু করে ফেলেছে। রাজনৈতিক অঙ্গনে কর্মের যে একটা সম্পর্ক থাকা উচিত, সেখানে একটা অলঙ্ঘনীয় দেয়াল তারা তুলে ফেলেছে এবং এই দেয়ালটিকে ক্রমেই তারা আরো উঁচু করছে।

তিনি বলেন, আমি বিএনপিকে অনুরোধ করব এ ধরনের একটা মানবিক ও সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতির বিষোদগার করা থেকে বিরত থাকতে। সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়। করোনাভাইরাস মোকাবিলা যারা সরকারের আন্তরিকতায় ঘাটতি খুঁজে, তারা রাজনৈতিক কারণে এটা করছে।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলায় সরকার সবচেয়ে বেশি আন্তরিক। মুজিববর্ষের মতো এরকম আয়োজন শতবর্ষ, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে, করোনা নিয়ে সরকারের সদিচ্ছা আর আন্তরিকতার প্রমাণ এখানেই। কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও বার্তা দেবেন মোদি

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে না আসলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভিডিও বার্তা দেবেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বুধবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলকে এ কথা জানান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভারতের প্রধানমন্ত্রী অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, বুধবার কালের কণ্ঠের মুদ্রণ সংস্করণে ‘শেখ হাসিনার চিঠি: বঙ্গবন্ধুকে নিয়ে মোদিকে ভিডিও বার্তা পাঠানোর অনুরোধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পটভূমিতে গত সোমবার মোদিকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কোয়ারে পূর্বনির্ধারিত অনুষ্ঠান স্থগিত করার বিষয়টি তুলে ধরেন এবং সেদিন টেলিভিশনে প্রচারিতব্য উদ্বোধন অনুষ্ঠানের জন্য ভিডিও বার্তা পাঠানোর অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত মঙ্গলবার ঢাকায় মুজিববর্ষ উদযাপনবিষয়ক আন্তর্জাতিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠান হবে। তবে তা জনসমাগম এড়িয়ে করা হবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এসব অনুষ্ঠানের সঙ্গে বিদেশের সংযোগ থাকবে।

মোদির কাছে লেখা চিঠিতে শেখ হাসিনা চিঠিতে আশা প্রকাশ করেছেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি সাপেক্ষে মুজিববর্ষেই বড় জনসমাগম অনুষ্ঠান আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে মোদিকে আগাম আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, গত ২ ও ৩ মার্চ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফরের মধ্য দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। এরপর গত ৫ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও বলা হয়েছিল, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শীর্ষ সম্মেলন স্থগিত করা হলেও ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে মোদি যোগ দেবেন।

এরপর গত ৮ মার্চ বাংলাদেশে তিন জনের করোনা ভাইরাস সংক্রমণের আনুষ্ঠানিক ঘোষণার পর সন্ধ্যায় জরুরি বৈঠকে ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কোয়ারে মূল অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত হয়। পরদিন ৯ মার্চ মোদিকে চিঠি পাঠান শেখ হাসিনা।

চিঠিতে যা আছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আগামী ১৭ মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মুক্তিযুদ্ধের সময় আমাদের নিকটতম প্রতিবেশি হিসেবে ভারতের ভূমিকাকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং আমাদের জাতির জনকের জন্মশত বাষির্ক উদযাপন অনুষ্ঠানে আপনাকে ঢাকায় স্বাগত জানাতে আমরা অধীরভাবে অপেক্ষা করছি। উদ্বোধন বঙ্গবন্ধুকে নিয়ে আপনার মতো বিশিষ্টজনের বক্তব্য শুনতে বিশাল জনসমাগম হওয়ার কথা ছিল।’

চিঠির পরের অনুচ্ছেদে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দূর্ভাগ্যজনকভাবে, কোভিড-১৯ (করোনাভাইরাস) নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সুরক্ষার স্বার্থে এই মুহুর্তে আমরা এ ধরনের বড় জনসমাগম করতে পারছি না। এই প্রেক্ষাপটে, আমি আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠান, বিশেষ করে, আগামী ১৭ মার্চের অনুষ্ঠানটি পিছিয়ে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে মুজিববর্ষের (২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ মাস) আরো পরের দিকে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি জনসমাগমের পরিবর্তে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রসারের সিদ্ধান্ত নিয়েছে। টেলিভিশনে প্রচারিতব্য উদ্বোধন অনুষ্ঠানের জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি কোনো ভিডিও বার্তা দিলে বাংলাদেশের জনগণ আনন্দিত হবে।’

প্রধানমন্ত্রী আরো লিখেছেন, ‘এই সুযোগে আমি ভবিষ্যতে সুবিধাজনক কোনো সময়ে বড় জনসমাগম অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণের জন্য আমার আমন্ত্রণ পূণর্ব্যক্ত করছি।’

পাপিয়া দম্পতি ১৫ দিনের রিমান্ডে

0

বহিষ্কৃত যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর ১৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম পৃথক তিন মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার পাপিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা, শেরেবাংলানগর থানার অস্ত্র ও মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

‘দিল্লির সহিংসতা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র’

0

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম বলেছিলেন, দিল্লির সহিংসতা পূর্ব পরিকল্পিত। এবার একই কথা শোনা গেল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গলায়। প্রবীণ এই সিপিএম নেতার দাবি, দিল্লির সহিংসতা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। এই হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি পথে নেমে অর্থ সংগ্রহ করছিলেন। তখন তিনি এই অভিযোগ করেন।

সহিংসতায় বিধ্বস্তদের পাশে দাঁড়াতে মানুষকে আহ্বান করছিলেন তিনি। সেখানে তিনি জানান, এই সহিংসতায় ৫৩ জনের প্রাণ গেল। অথচ ঘটনাটি প্রতিরোধ করা গেল না। তার অভিযোগ, দুষ্কৃতকারীদের দিল্লির বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। তারাই বাড়িঘর, দোকান ভাঙচুর করেছিল। এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। তাই সবার কাছে আহ্বান করছি দুর্গতদের পাশে এসে দাঁড়ান।

ত্রিপুরার বিরোধী দলনেতার আরো অভিযোগ, এই সহিংসতার ঘটনায় কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আরো কিছুদিন এই তহবিল সংগ্রহের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। ২০০ জন মানুষ আহত এবং বহু মানুষ গৃহহীন। তাদের পাশে দাঁড়াতে হবে।