Home Blog Page 3095

করোনা : যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন অবরুদ্ধরা

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনাভাইরাসের বিস্তার কমিয়ে আনতে লাখ-লাখ লোককে ঘরবন্দি অবস্থায় বা কোয়ারেন্টাইনে রেখেছে কয়েকটি দেশের কর্তৃপক্ষ।

কোয়ারেন্টাইনে অবস্থানরত লোকেরা তাদের হাতে অনেক অবসর সময় পাচ্ছেন। এদের একটি বিশাল অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনের আপডেটগুলো শেয়ার করছেন। এই রেড জোনের অভ্যন্তরে থেকে জীবন সম্পর্কে একটি অন্তর্দৃষ্টি লাভ করছেন তারা

চলতি সপ্তাহে ইটালিয়ান সরকার ঘোষণা দিয়েছে যে, প্রায় ৬০ লাখ বাসিন্দাকে কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) যেতে বাধ্য করেছে তারা।

এর আগেই চীনের হুবেই প্রদেশের উহানের লোকেরা ইতিমধ্যে কয়েক সপ্তাহ ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মেগান মনরো। তিনি চীনের উহান শহরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তিনি একজন মার্কিনি।ইংরেজির শিক্ষক মেগান। এই অবরুদ্ধ থাকাকালীন অবস্থায় তিনি টিকটক ব্যবহার করছেন।

মেগান হলেন উহান শহরে আটকে পড়া লোকদেরই একজন যারা প্রতিদিন ভিডিও পোস্ট করছেন।

৪০ দিনেরও বেশি সময় ধরে চীনের এই শহরটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ভিডিওগুলোতে দেখানো হচ্ছে, কিভাবে প্রতি চারদিন অন্তর মুদি-সামগ্রী সরবরাহ করা হচ্ছে। কিভাবে ফার্মাসিস্টরা ওষুধও সরবরাহ করেন ইত্যাদিও ভিডিও পোস্টগুলোর অংশ।

ভিডিওতে অবরুদ্ধ মানুষদের বাইরে ভ্রমণকে নিরুৎসাহিত করা হয়।

মেগান কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, কিভাবে ওই পরিস্থিতিতে খাবার রান্না করছেন তিনি।

শুধু তাই নয়, পরিবারের কাছ থেকে যেসব সংবাদ শুনেছেন বা বার্তা পাচ্ছেন সে সম্পর্কেও ভিডিওতে আপডেট দিচ্ছেন তিনি।

কোয়ারেন্টাইনে থাকা আরেকজনের নাম ম্যাকেনজি ব্রিট। তিনিও এ সময়টাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এই অবরুদ্ধ অবস্থায় নিজের ভিডিওগুলোর আপডেট শেয়ার করছেন।

তিনি জানিয়েছেন, সম্প্রতি তিনি ইতালির রোম ভ্রমণ করেছেন। দেশে ফেরার পর তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে এখন অবস্থান করছেন তিনি। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিওগুলো শেয়ার করেছেন ম্যাকেনজি ব্রিট।

ম্যাকেনজি ব্রিটের ভিডিওতে দেখানো হয়েছে, কিভাবে শরীরের তাপমাত্রা মাপছেন, কিভাবে খাবার গ্রহণ করছেন ইত্যাদি। এই সময়ে ল্যাপটপে প্রচুর প্রোগ্রাম দেখে তার সময় কাটছে।

এই সময়ে তিনি এবং তার রুমমেট রুটিনমাফিক নাচে অংশ নিচ্ছেন। মাঝেমধ্যে তারা জানালাটা খুলে বাইরের দুনিয়াটা দেখেন। তারা দুই সপ্তাহ ধরে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

সূত্র : নাইন নিউজ ডট কম

বাংলাদেশে করোনা আক্রান্ত দুজন সুস্থ

0

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীর মধ্যে দু’জনের অবস্থা খুবই ভালো এবং পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ বুধবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হওয়া তিনজনের দু’জনের অবস্থা খুবই ভালো। পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পর আবার পরীক্ষা করা হলে যদি নেগেটিভ আসে তাহলে দু’জনকে ছেড়ে দেওয়া হবে।

এছাড়া বিভিন্ন হসপিটালে আটজনকে আইসোলেশন রাখা হয়েছে বলেও জানান তিনি।

লিটু আনামের বাড়িতে চুরি

0

ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়ায় অভিনেতা লিটু আনামের বাড়িতে ৬০ ভরি স্বর্ণালংকার, প্রায় তিন লাখ টাকাসহ বাড়ির মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে মালামাল চুরি করা হয় বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া চারজন হলো লিটু আনামের মা সালেহা চৌধুরী (৬৮), বড় ভাই শফিউল আনাম পারভেজের স্ত্রী ফাইরুল হাবিবা বিভা (৪৪), পারভেজ-বিভার সন্তান সুপ্রবহ (৮) ও সুঋদ্ধ (৪)। ফাইরুল হাবিবা জানান, গত সোমবার দুপুর ১২টার দিকে লিটু আনাম নাশতা খেয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁর খুব ঘুম পাচ্ছে বলে রওনা দেওয়ার আগে তিনি জানান। পরে পরিবারের অন্য সদস্যরা নাশতা খেলে তাঁদেরও ঘুম পায়।

একপর্যায়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরদিন গতকাল মঙ্গলবার সকালে ঘুম ভেঙে দেখেন, ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাব এলোমেলো পড়ে রয়েছে।

বিশ্বে প্রথম! কৃত্রিম ভার্চুয়াল ওয়ার্ডে চিকিৎসা নেবে করোনা রোগীরা

0

করোনাভাইরাস মোকেবেলায় এবারের মত প্রথম কৃত্রিম ভার্চুয়াল ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বে এবারই প্রথম ভার্চুয়াল উপায়ে করোনার মত মহামারী রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পরীক্ষামূলক ভাবে ডাবলিনের মেটার হাসপাতালের একজন করোনা রোগী যার ঝুঁকির সম্ভাবনা কম তাকে বাড়িতে নিয়ে এসে কৃত্রিম উপায়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারপর ভার্চুয়াল উপায়ে নিয়মিত শুরু হয় তার চিকিৎসা । ভার্চুয়াল উপায়ে রোগীর ব্লাড প্রেশার, অক্সিজেনের মাত্রা, শরীরের তাপমাত্রা দিনে কয়েকবার কম্পিউটারের সাহায্যে তথ্য আকারে পাঠানো হয়। এরপর তা ক্লিনিকে টেস্ট করে দেখা হয়। এরপর পরবর্তী চিকিৎসা দেওয়া হয়।

আয়ারল্যান্ড টেলিকম সফটওয়্যার ফার্মের প্রতিষ্ঠাতা হগ্যান বলছেন মনিটরিং ব্যবস্থা ঠিক থাকলেই সহজে ভার্চুয়ালভাবে চিকিৎসা দেওয়া সম্ভব।

এ অভিনব চিকিৎসার ফলে একদিকে যেমন হাসপাতালে রোগীদের উপর চাপ কমবে। সেই সাথে চিকিৎসা ব্যবস্থারও উন্নতি হবে।

রূপনগর বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

0

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে পুড়ে গেছে প্রায় দুই শতাধিক ঘর। এছাড়া বস্তির পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে।

আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে।

আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আগুনে কোনো হতাহতের তথ্য মেলেনি।

একই বস্তিতে কয়েকমাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগে।

১০ বছর আগে চীনের সিনেমায় করোনার পূর্বাভাস

0

চীন থেকে ভয়াবহ এবং রহস্যময় একটি ভাইরাস ছড়িয়ে পড়ার গল্প নিয়ে ২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি মোটামুটি সফলতা পেয়েছিল। ২০২০ সালে এসে সেই সিনেমার গল্পের সঙ্গে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা অনেকটাই মিলে যায়।

২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র কনটেজিয়ন কোনোভাবেই ব্লকবাস্টার বা ব্যবসাসফল বলা যায় না। চলচ্চিত্রটি নির্মাণ করা হয় ম্যাট ডেমন, গিনেথ প্যালট্রো, জুডি ল, কেট উইনস্লেট এবং মাইকেল ডগলাসকে নিয়ে। তারপরেও সেটি ওই বছরের ব্যবসার দিক থেকে ৬১তম হয়েছিল।

কিন্তু ৯ বছর পর সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছে ‘কনটেজিয়ন’। যুক্তরাষ্ট্রের অ্যাপল আইটিউন স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। সেই সঙ্গে গুগল সার্চের তালিকায় শীর্ষে চলচ্চিত্রটির নাম খোঁজার প্রবণতাও বাড়ছে।

জানা গেছে, কনটেজিয়ন চলচ্চিত্র তৈরি করেছে ওয়ার্নার ব্রাদারস। তারা বলছে, চীনে যখন প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন বিশ্বের জনপ্রিয় চলচ্চিত্রের তালিকায় এটির অবস্থান ছিল ২৭০তম। তিন মাস পর কনটেজিয়নের জায়গা হয়েছে নবম স্থানে। তার সামনে রয়েছে শুধু হ্যারি পটার সিরিজের আটটি চলচ্চিত্র।

এর একমাত্র কারণ হলো- করোনাভাইরাস। প্রায় এক দশক আগে নির্মিত চলচ্চিত্রটির কাহিনীর সঙ্গে বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের অনেক মিল রয়েছে।

জীবনের অনুকরণে শিল্প

চলচ্চিত্রটিতে ব্যবসায়ী একজন নারী (গিনেথ প্যালট্রো অভিনয় করেছেন) রহস্যময় এবং মারাত্মক ভাইরাসে মারা যান। চীনে সফরের সময় তিনি ওই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। কিন্তু সেই সময় পর্যন্ত ওই ভাইরাসের ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

কনটেজিয়নের দর্শকরা বলছেন, বর্তমান বাস্তব জীবনের ভাইরাস সংক্রমণ যেমন চীন থেকে শুরু হয়েছিল, তেমনি চলচ্চিত্রটির এরকম কাহিনীর মিলের কারণেই সেটির জনপ্রিয়তা বেড়েছে।

সেই সিনেমা নিয়ে আগ্রহ আরো বেড়েছে গিনেথ প্যালট্রোর একটি ইন্সটাগ্রাম পোস্টের কারণে। গত ২৬ ফেব্রুয়ারি আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার সময় বিমানে বসে তিনি মুখে মাস্ক পরা একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, আমি এই চলচ্চিত্রটিতে আছি। নিরাপদ থাকবেন। করমর্দন করবেন না। নিয়মিত হাত ধোবেন।

সাদৃশ্য
কনটেজিয়ন চলচ্চিত্রটির সঙ্গে বাস্তব ঘটনাবলীর অবিশ্বাস্য মিল রয়েছে। প্যালট্রো অভিনীত চরিত্রটি এমইভি-ওয়ান নামের একটি ভাইরাসে আক্রান্ত হয় হংকংয়ের একজন বাবুর্চির সঙ্গে করমর্দনের মাধ্যমে, যিনি একটি শুকর জবাই করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। ওই শুকরটি ভাইরাসে আক্রান্ত হয়েছিল বাদুড়ের মাধ্যমে।

এরপর দেশে ফিরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিছুদিন পরে মারা যান। এরপরে তার ছেলেরও একই রোগে মৃত্যু হয়। কিন্তু তার স্বামী, ম্যাট ডেমনের ক্ষেত্রে দেখা যায়, ভাইরাসটি আক্রমণ করতে পারেনি।

বাস্তবে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করেন যে, গত ডিসেম্বরে চীনের উহান শহরে পশু থেকে মানব শরীরে কোভিড-১৯ ভাইরাসটি ছড়াতে শুরু করে। এটাও ধারণা করা হয় যে, করোনাভাইরাস বাদুড়ের মাধ্যমে বিস্তার ঘটেছে, যেমনটা ঘটেছিল সার্স মহামারির ক্ষেত্রে ২০০২-২০০৩ সালে। বাদুড় থেকে সেটা অন্য একটি প্রাণী হয়ে মানব শরীরে আসে।

অন্য কোন প্রাণী থেকে করোনাভাইরাস এসেছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চীনের কর্তৃপক্ষ উহান শহরের একটি পশুপাখির বাজারকে ভাইরাসের কেন্দ্রস্থল বলে শনাক্ত করেছে।

বাস্তব জীবনের অনুপ্রেরণা
কল্পিত এবং বাস্তব ভাইরাস, উভয়ের ক্ষেত্রেই ফুসফুসের সংক্রমণ ঘটে। তবে চলচ্চিত্রের কল্পিত এমইভি-ওয়ান ভাইরাসের ধারণাটি এসেছিল বাস্তবের আরেকটি ভাইরাস নিপাহ থেকে। যা অবশ্য করোনাভাইরাস গোত্রের নয়।

কল্পিত ভাইরাসের চেয়ে অবশ্য বাস্তব ভাইরাস কম প্রাণঘাতী। চলচ্চিত্রে মৃত্যুহার বলা হয় ২৫ শতাংশ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে করোনাভাইরাসের ক্ষেত্রে মৃত্যুহার ৩.৪ শতাংশ।

কনটেজিয়ন চলচ্চিত্রে এমইভি-ওয়ানে আক্রান্ত হয়ে একমাসের মধ্যেই বিশ্বে দুই কোটি ৬০ লাখ মানুষের মৃত্যু হয়। তবে চীনে তিন মাস আগে করোনাভাইরাসের বিস্তার ঘটার পর এখন পর্যন্ত মৃতের সংখ্যা চার হাজার।

কোয়ারেনটাইন
চলচ্চিত্রে যখন ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, তখন এপিডেমিক ইন্টেলিজেন্স সার্ভিস (যা বাস্তবের একটি প্রতিষ্ঠান) কর্মীরা সংক্রমিতদের শনাক্ত এবং কোয়ারেনটাইনে রাখতে শুরু করে।

ওই চলচ্চিত্রে যুক্তরাষ্ট্রের শহর শিকাগো কোয়ারেনটাইন করা হয়, যার সঙ্গে চীনের এলাকাকে অবরুদ্ধ করে ফেলার তুলনা করা যেতে পারে।

কোভিড-১৯ বিস্তার ঠেকাতে দেশের উত্তরাঞ্চলে অনেকটা একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইতালি।

ভীতি
কনটেজিয়নের এই ফিরে আসার ব্যাপারটি অবাক করেছে চিত্রনাট্যকার স্কট যি বার্নসকে। ফরচুন ম্যাগাজিনকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কনটেজিয়ন চলচ্চিত্রের মূল ধারণা ছিল এটাই তুলে ধরা যে, এ ধরনের প্রাদুর্ভাবের জন্য আধুনিক সমাজ কতটা নাজুক।

বার্নস বলেন, কনটেজিয়ন এবং করোনাভাইরাসের মধ্যে যে মিলগুলো দেখা যাচ্ছে, সেটা কাকতালীয়, আসলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হলো, এর ফলে সমাজে কী ঘটছে, ভয় কিভাবে ছড়িয়ে পড়ছে, তার ফলে কী ঘটছে সেটা।

জুডি ল অভিনীত ওই চরিত্রটি ভাইরাস নিয়ে নানা গুজব ছড়িয়ে বেড়ায় এবং ভাইরাসের একটি জাল ঔষধের প্রচারণা চালায়।

বাস্তবেও তার সঙ্গে মিল পাওয়া যায়। অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, তারা ১০ লাখের বেশি পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছে, কারণ এসব পণ্যের বিক্রেতার দাবি করেছিলেন যে, সেগুলো কোভিড-১৯ সারাতে সহায়তা করে।

সুপরিচিত মার্কিন টেলিভিশন তারকা জিম বাক্কের নিউইয়র্ক কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন, কারণ এক সপ্তাহ আগে তিনি একটি টনিকের প্রচারণায় বলেছিলেন যে, সেটা ভাইরাস থেকে আরোগ্য হতে সাহায্য করে।

বর্তমান প্রাদুর্ভাবে এই গুজবও ছড়িয়ে পড়েছে যে, ভাইরাসটি আসলে একটি রাসায়নিক অস্ত্র হিসেবে তৈরি করা হয়েছিল। এমনকি চিত্রনাট্যকার বার্নসের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোন কোন ব্যক্তি সামাজিক মাধ্যমে এসে তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তিনি গোপন সংস্থার সদস্য, যারা বিশ্বের ব্যাপার-স্যাপারগুলো নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, আমি মনে করি, সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো এসব ভুল তথ্য ছড়িয়ে পড়া, যা ভাইরাসের মতোই বিপজ্জনক।

বৈজ্ঞানিক বিশ্বাসযোগ্যতা
কনটেজিয়নের জনপ্রিয়তার পেছনে আরও একটি কারণ থাকতে পারে যে, বার্নস এটিকে বৈজ্ঞানিকভাবে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছিলেন।

চিত্রনাট্য লেখার সময় তিনি ভাইরোলজিস্ট এবং এপিডেমিওলজিস্টদের সঙ্গে পরামর্শ করেছিলেন, যাদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরাও রয়েছেন।

তারা তাকে চমৎকার কিছু পরামর্শ দিয়েছিলেন। তিনি আরো বলেন, তারা আমাকে বলেছিলেন, একটি প্রাদুর্ভাব সত্যিই হবে কিনা, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো, কোন সময়ে হবে।

এবার নিউ ইয়র্কের একটি স্কুলে ২৯ জন করোনা রোগী শনাক্ত

0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি স্কুলে শিক্ষার্থীসহ করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

আক্রান্ত ২৯ জনের মধ্যে স্কুলের শিক্ষার্থীসহ প্রশাসনিক কর্মকর্তারাও রয়েছেন। এ খবর পাওয়ার পরেই অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। আর এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে। তারা সন্তানদের সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

এখন পর্যন্ত পাওয়া খবরে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১ হাজার জন। সারা বিশ্বে করোনাভাইরাসে মারা গেছে ৪ হাজার মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত এক অফিসের ৪৬ কর্মী

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক অফিসের ৪৬ জন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি কল সেন্টারে এ ঘটনা ঘটেছে বলে আর্ন্তজাতিক গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কল সেন্টারের আক্রান্তদের মধ্যে ৪৬ জনই কর্মী। আর বাকি চারজন আক্রান্তদের পরিবারের সদস্য।

এ ব্যাপারে গতকাল এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দপ্তরের উপপরিচালক কোয়ান জুন-জেগে বলেন, ওই কল সেন্টারের ৪৬ জন কর্মী এবং সংশ্লিষ্ট পরিবারের চার সদস্যের শরীরে এ ভাইরাসের নমুনা পাওয়া গেছে। কল সেন্টারটির কর্মীরা অফিসে মাস্ক ব্যবহার করতেন না।

এদিকে এ খবরে স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই অফিস ভবনের অন্যান্য প্রতিষ্ঠানের ২০৭ জন কর্মীর সবাইকে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, পুরো ভবনটিকে জীবাণুমুক্ত করা হয়েছে। ভবনের নিচ তলায় একটি পরিদর্শন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে ভবনের কর্মীরা ও বাসিন্দারা পরীক্ষা করে ভাইরাস মুক্ত কিনা নিশ্চিত হতে পারবেন।

১১ দেশে জয়পুরহাটের আলু

0

জয়পুরহাটের আলু এবার মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, কুয়েত, নেপাল, সৌদি আরবসহ বিশ্বের ১১টি দেশে রপ্তানি করা হচ্ছে। প্রতিদিন মাঠ থেকে সংগ্রহ করা আলু বিশেষ প্যাকেটে প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে এসব আলু। আলু বিদেশে রপ্তানি হওয়ার কারণে প্রভাব পড়েছে এর বাজারমূল্যে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবার জেলায় আলু চাষ হয়েছে ৩৮ হাজার ৩২৫ হেক্টর জমিতে। জেলার পাঁচ উপজেলার মধ্যে সাধারণত আলু বেশি উৎপাদন হয় ক্ষেতলাল ও কালাই উপজেলায়। জেলায় এবার আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ৯ লাখ ৫০ হাজার ৬৮৩ মেট্রিক টন ধরা হলেও এটি অতিক্রম করবে বলে আশা করছে কৃষি বিভাগ। তাদের ধারণা, অনুকূল আবহাওয়ার কারণে জেলায় এবার ১০ লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হবে। লাভের আশায় কৃষকরা এবার গ্র্যানুলা জাতের আলু চাষ কম করলেও সাদা ডায়মন্ড ও অ্যাস্টেরিকা লাল জাতের আলু বেশি চাষ করেছেন। এ ছাড়া প্যাকরি জাতের গুটি, মিউজিকা ও লেডি রোজেটা জাতের আলুও চাষ হয়েছে। তবে তা পরিমাণে কম। বাজারে আলুর চাহিদা এবং দাম বেশি থাকায় অনেক কৃষক এবার আগাম আলুতেও লাভবান হয়েছেন। আগাম আলু চাষ করে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় এবার কৃষকরা লাভ করেছেন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। কৃষকদের লাভের এ সময় স্থায়িত্ব ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। তখন প্রতি মণ অ্যাস্টেরিক অথবা সাদা ডায়মন্ড জাতের আলু বিক্রি হয়েছে সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে আমদানি বেড়ে যাওয়ায় বর্তমানে সেই আলু বিক্রি হচ্ছে ৪১০ থেকে ৪২০ টাকা মণ দরে। দাম কমলেও ফলন বেশি হওয়ায় আলু চাষ করে এখনো কৃষকরা প্রতি বিঘায় লাভ করছেন ২০ থেকে ২৫ হাজার টাকা। কয়েক বছর পর আলু চাষ করে লাভবান হওয়ায় ভীষণ খুশি জেলার আলু চাষিরা। কৃষকরা মনে করছেন, আলু বিদেশে রপ্তানি হওয়ার কারণে চাহিদা এবং দাম বেড়েছে।

জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন মাঠ থেকে এবার আলু কিনে বগুড়া অঞ্চলের একাধিক ব্যবসায়ী মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, দুবাইসহ বিশ্বের ১১টি দেশে রপ্তানি করছেন। কৃষকদের জমি থেকে আলু ক্রয় করার পর নিজস্ব শ্রমিক দিয়ে আলু বাছাই করে নেটের হলুদ প্যাকেটে আট কেজি ৯০০ গ্রাম ওজনের প্যাকেট করে বিদেশে পাঠানো হয়। এসব প্যাকেট সহজে লোড-আনলোড করা ছাড়াও বিদেশে আট কেজি ওজনের প্যাকেট সহজে বিক্রি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আখতারুজ্জামান বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে।’

ঔষধ জ্ঞানে অ্যালকোহল খেয়েও ইরানে অনেক করোনা রোগীর মৃত্যু হচ্ছে

0

করোনাভাইরাস যদি ইরানে বিশাল সংখ্যক মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়, তার পরেও সরকারের অবহেলা এবং আতঙ্কিত হয়ে মানুষজন ভুল পথে চালিত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে সে দেশের আহওয়াজি শহরের মানুষজন করোনাভাইরাসে আত্রান্ত হওয়ার পর আতঙ্কের মধ্যে অতিরিক্ত মদ্যপানে মারা যাচ্ছে।

আহওয়াজি অ্যাক্টিভিস্টরা বলছেন, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহওয়াজি এলাকার লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার বদলে অ্যালকোহল পান করছেন।

ওইসব অ্যালকোহল তারা খাচ্ছেন, নিজেদের শরীরের (ভেতরের জীবাণু) ময়লা পরিষ্কার করার জন্য। সেখানকার করোনা আক্রান্ত তিনশ জনের মধ্যে অন্তত ৪৪ জন মঙ্গলবার পর্যন্ত এভাবে অতিরিক্ত অ্যালকোহল পান করে মারা গেছেন।

তারা লোকাল যে অ্যালকোহল পান করছেন, সেগুলোতে বিষাক্ত পদার্থ মেশানো রয়েছে। ফলে, করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় ওইসব অ্যালকোহল পান করে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হচ্ছে তাদের।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা অ্যালকোহল পান করছেন, তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে। জানা গেছে, আতঙ্কিত হয়ে মদ্যপানে যারা মারা যাচ্ছেন, তাদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। এখন পর্যন্ত ১৬ বছর বয়সের নিচে একজন মারা গেছেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথমে গুজব ছড়িয়ে পড়ে যে, অ্যালকোহল পান করলে করোনা সেরে যায়। তবে কারা এই গুজব ছড়িয়েছে, তা এখনো জানতে পারেনি ইরান সরকার।

যদিও ইরানের আইনে সব ধরনের অ্যালকোহল নিষিদ্ধ। তবে কিছু জায়গায় গোপনে অ্যালকোহল বিক্রি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘুষ দিয়ে এবং লুকোচুরি করে তারপরেও মাদক বিক্রি হয়।

আহওয়াজি এলাকার মানুষজন যেসব অ্যালকোহল পান করছে, সেসব চিকিৎসা খাতে ব্যবহারের জন্য লাইসেন্স নিয়ে বানানো। সচরাচর ওষুধের দোকানগুলোতে এসব পাওয়া যায়।

তবে অসাধু ব্যবসায়ীরা এসবের সঙ্গে ভেজাল মিশিয়ে অন্য পানীয়ের বোতলে করে বিক্রি করেন। অনেক সময় সোডা কিংবা ডিটারজেন্টও মেশানো হয় এসব অ্যালকোহলে। যেসবের প্রভাবে মানুষের মৃত্যু হচ্ছে।