Home Blog Page 3107

সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক করোনা পরীক্ষা

0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সব সরকারী কর্মীদের জন্য করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করেছে নগরীর মেয়র। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

চীন,ইরান,ইতালি, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে যুক্তরাষ্ট্রে আগত পর্যটকদের কাড়াকড়িভাবে পরীক্ষা চালানো হয়েছে। ১৪ দিনের জন্য তাদেরকে আলাদা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে কর্মীরা মেডিক্যাল টেস্ট করতে নাকচ তাদের সঙ্গ ত্যাগ করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছে স্থানীয় মেয়র।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে দুইজন নতুন রোগীকে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে আরো ৯ জনের বেশি করোনা রোগী চিহ্নিত করা হয়েছে। এখন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২ জন যা গেলো বুধ ও বৃহস্পতি এই দুদিনের মধ্যে দ্বিগুণ হয়েছে।

ডার্বিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

0

ওডিয়োন ইগহালোর জোড়া গোলে ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে ওলে গানারের শিষ্যরা।

প্রাইড পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত ডার্বি। কিন্তু ১০ মিনিটের মাথায় লোউই সিবলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ১৮ মিনিটে ওয়েন রুনির দারুণ একটি ফ্রি-কিক শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ম্যানইউর গোলরক্ষক সার্জিও রোমেরো।

এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় রেড ডেভিলসরা। ৩৩ মিনিটে দলকে এগিয়ে নেন ম্যানইউর লুক শো। তার বাম পায়ের নেওয়া শট জালের ঠিকানা খুঁজে পায়।

৪১ মিনিটে ব্যবধান আরো বাড়ায় ম্যানইউ। পেনাল্টি বক্সের মাঝখান থেকে বাম পায়ের শটে বল জালে পাঠান ইগহালো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা।

বিরতির পর ৬৬ মিনিটে হুয়ান মাতার শট ফিরিয়ে দেন ডার্বি গোলরক্ষক। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা।

৭০ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে ব্যবধান বাড়ায় ম্যানইউ। পেনাল্টি বক্সের মাঝখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইগহালো বল পেয়ে যান। বাম পায়ের জোড়ালো শটে লক্ষ্য ভেদ করেন তিনি।

এরপর বাকিটা সময় অক্রমণ চালিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানউই। ফলে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গানারের শিষ্যরা।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক জনের মৃত্যু

0

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। যুক্তরাজ্যের রয়েল বার্কশায়ারের এনএইচএস ট্রাস্ট মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সময় বুধবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রবীণ রোগীর করোনা টেস্ট করা হয়। পরীক্ষায় রোগীর শরীরে ভাইরাস ধরা পড়ে। এর পরপরই মারা যায় করোনা আক্রান্ত ঐ ব্রিটিশ নাগরিক। করোনায় ব্রিটেনে প্রথম রোগীর মৃত্যুর পর গভীর শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে শোক প্রকাশ করেছেন মৃত ব্যক্তির পরিবার বন্ধুবান্ধবসহ গোটা জাতি।
এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। এর মধ্যে ইংল্যান্ডে ১০৫ জন, ওয়েলসে ৩ জন,স্কটল্যান্ডে ৬ জন, উত্তর আয়ারল্যান্ডে ৩ জন।

বিএনপি মুজিববর্ষের আয়োজন পণ্ড করতে চাইছে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতার নামে বিএনপি মুজিববর্ষের আয়োজনকে পণ্ড করতে চাইছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করা তাদের মূল উপলক্ষ নয়, তাদের মূল লক্ষ্য মুজিববর্ষ উদযাপনের বিরোধিতা করা। যদিও মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে সরকার কোনো প্রতিবন্ধকতা দেখছে না। সব প্রস্তুতি যথাযথভাবে এগিয়ে চলছে। কিছু লোক আছে বিশেষ করে বিএনপি, তারা সবকিছুতেই বিরোধিতার জন্য বিরোধীতা করে। বিএনপি শুধু ইস্যু খুঁজে।

তিনি বলেন, অনেকে আছে যারা বিরোধিতার জন্য বিরোধিতা করছে। যেমন বিএনপি, তারা কখনও বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না। তারা জাতির পিতাকে হত্যাও করেছে। তাদের দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মাস্টার মাউন্ড হিসেবে ৭৫-এ ভূমিকা রেখেছিল।

কাদের আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড, অতীতেও তারা এ অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর ঔজ্জ্বল্য ঢেকে দিতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।

পাকিস্তানের সেনা ঘাঁটিতে মিসাইল ছুড়ল ভারত

0

পাকিস্তানের সেনা ঘাঁটি লক্ষ্য করে একের পর এক অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছুড়েছে ভারত। বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনার ওপর আঘাত করছিল পাকিস্তান। আর তারই জবাবে এই মিসাইল ছোড়া হয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবারই মিসাইল ছোড়ার সেই ভিডিও প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে দেখা যাচ্ছে, একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে সীমান্ত পার করে। তবে কবে ছোড়া হয় এই অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইলগুলো তা বলা হয়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিরপাদ নায়েক জানিয়েছেন, গত বছরের ৫ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে ১৩২টি। আর নতুন বছরে ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গোলাগুলি চলেছে ৪১ বার। মন্ত্রী আরো জানিয়েছেন, একের পর এক হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে হটলাই্নে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফ্ল্যাগ মিটিংও হয়েছে।

আমিরাতে ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে জুমার নামাজ!

0

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমিরাতে জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টস দেশটির ইমামদের জুমার নামাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

জুমার নামাজের সময় পবিত্র কুরআনের মাত্র দুটি আয়াত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমাদের। এছাড়াও বলা হয়েছে, নামাজে ১০ মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এই পদক্ষেপগুলো ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।

করোনার সময়ে অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে আগামী ৮ তারিখ থেকে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান এক মাসের বন্ধ ঘোষণা করা হয়।

করোনা : ভারতীয়দের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা!

0

ভারতে করোনার সংক্রমণ আরো বড় আকার নিতে পারে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে ভারতীয়দের বিদেশ ভ্রমণে কার্যত নিষেধাজ্ঞা জারি করল দেশটির কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ রুখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে।

ভরতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বৃহস্পতিবার সংসদের দুই কক্ষেই বিবৃতি দিয়ে জানান, জরুরি কাজ না থাকলে বা খুব প্রয়োজন না থাকলে বিদেশে যাবেন না। করোনা পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছেন তিনি।

রাজ্যসভায় করোনাভাইরাস নিয়ে আলোচনার সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন হর্ষবর্ধন। তিনি বলেন, আমি নিজে এই পরিস্থিতির ওপর নজর রাখছি। মন্ত্রিসভার বাকি সদস্যরাও প্রতিদিন পরিস্থিতির নজরদারি করে চলেছেন।

সৌদিতেও ছড়াচ্ছে করোনাভাইরাস, হজ নিয়ে শঙ্কা

0

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরব এরই মধ্যে ওমরাহ পালন ও মসজিদে নববী জিয়ারতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ তথ্যমতে সৌদি আরবে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পরিস্থিতিতে আসন্ন হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আসন্ন হজ বাতিল করতে পারে সৌদি আরব। হজের সময় ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও মদিনাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। অধিক লোকসমাগমের কারণে এসময় করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে।

তবে হজ বাতিলের এই সম্ভাবনা মুসলিম বিশ্বে কেমন প্রতিক্রিয়ার সৃষ্টি করে সেটা নিয়েই সৌদি কর্তৃপক্ষকে ভাবতে হচ্ছে। এছাড়া বিপুল অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও সামনে চলে আসছে। করোনার প্রভাবে এরই মধ্যে তেলের দাম কমে যাওয়া ও ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় কয়েক বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হয়েছে দেশটি।

করোনাভাইরাস সৌদি আরবকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ইয়াসমিন ফারুক। তিনি বলেন, ‘হজ বাতিল করলে সেটা সৌদির সমালোচক এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য মোক্ষম হাতিয়ার হয়ে উঠবে। তারা এটাকে পুঁজি করে ইসলামের পবিত্রতম স্থানগুলোর ওপর সৌদি নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে।’

নিউজিল্যান্ডের গ্র্যান্ড মুফতি থেকে শুরু করে মালয়েশিয়া এবং এর বাইরেও ইসলামিক সংস্থাগুলোর একাধিক ব্যক্তি উদ্বেগ প্রকাশ করেছে যে, সৌদির এই ধরনের পদক্ষেপ নিয়ে রাজনীতি করা হতে পারে এবং এটাকে সৌদিকে ঘায়েল করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে ইরান এবং তার মিত্ররা এই পরিস্থিতির সুযোগ নিতে পারে।

সৌদিপন্থী পর্যবেক্ষকরা এই ভাইরাসটিকে কাতার বা ইরানের ষড়যন্ত্র বলে অভিহিত করার পরে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক হাস্যরস ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। অনেকে বলছেন, একজন ইরানি ওমরাহ পালনকারীর মাধ্যমে সৌদি আরবে করোনা ছড়িয়ে পড়েছে। ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ছিল। এর মানে দাঁড়াচ্ছে, করোনা ইস্যুতে আবারও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানে মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরব। সৌদি সরকার ও আলেমরা যখন ভাইরাসটি যাতে পবিত্র স্থানগুলোতে ছড়িয়ে পড়তে না পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন শিয়া ওমরাহ পালনকারীর মাধ্যমে করোনা ছড়িয়েছে এমন অভিযোগ আগুনে ঘি ঢালতে পারে।

লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন পরিদর্শন সহযোগী উমর করিম এএফপিকে বলেছেন, “সৌদি আরব নিজেকে ইরানের চেয়ে বেশি দায়িত্বশীল হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে, এই সিদ্ধান্তটি হজ ও দুই পবিত্র নগরীর একমাত্র কর্তৃত্ব সৌদি আরবের হাতে থাকা উচিত কি-না তা নিয়ে মুসলিম বিশ্বে রাজনৈতিক বিতর্ককে পুনরায় উজ্জীবিত করতে পারে।”

গত সপ্তাহেই বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব। ওমরাহ হজ করার জন্য জমা নেওয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পড়েছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িকভাবে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কতদিন এসব নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ থাকবে, সেটি বলা হয়নি। গত সোমবার কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী পাওয়া ঘোষণা দেয় সৌদি আরব। ওই নাগরিক কিছুদিন আগে ইরান ভ্রমণ করেছিলেন।

টাকার মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস!

0

টাকা বা কয়েনের মাধ্যমেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা এ জন্য বিশ্বজুড়ে স্পর্শবিহীন মাধ্যম বা প্রযুক্তি ব্যবহার করে কেনাকাটা বা লেনদেন করার পরামর্শ দিয়েছেন।

টাকা বা ব্যাংক নোটে নানা ধরনের জীবাণুর উপস্থিতি শনাক্ত করার ঘটনা নতুন নয়। এর মাধ্যমে ছড়ায় সংক্রামক নানা রোগও। ২০১৫ সালে দিল্লির ইনস্টিটিউট অব জিনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানীরা তাঁদের এক গবেষণার ফলাফলে জানিয়েছিলেন, ভারতের বাজারে চালু নোটগুলোর ডিএনএ পরীক্ষা করে তাতে অন্তত ৭৮ রকম বিপজ্জনক মাইক্রোবের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন, যা থেকে মারাত্মক সব রোগ ছড়াতে পারে।

বাংলাদেশের একদল গবেষক গত বছরের আগস্টে বলেছিলেন, তাঁরা ১৫টি উৎস থেকে নেওয়া কাগজের টাকার নোট ও কয়েনে ই-কোলাই জাতীয় ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছেন, যা সাধারণত মলমূত্রের মধ্যে থাকে। এসব টাকা ও কয়েনে এক হাজারের চেয়ে আরো বেশি মাত্রায় ব্যাকটেরিয়ার উপস্থিতি ছিল, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এক হাজার মাত্রা পর্যন্ত ব্যাকটেরিয়াকে সহনশীল হিসেবে গ্রহণযোগ্য মনে করা হয়। এ গবেষণাটির তত্ত্বাবধায়ক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী।

টাকা বা কয়েনের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কতটুকু—জানতে চাইলে ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘যেহেতু আমরা গবেষণা করে টাকায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পেয়েছি, যা মানুষের অন্ত্রে নানা ধরনের রোগ সৃষ্টি করে; তাই এর মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়াটাও অস্বাভাবিক নয়।’

তাঁর মতে, ‘টাকা বা ডলারের ব্যবহার ও আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যমে করোনাভাইরাস শুধু একটি দেশের মধ্যে নয় বরং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েতে পারে এবং এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। যেহেতু এটা সরাসরি মানুষ হাত দিয়ে ধরে, অনেক সময় মুখের থুতু নিয়ে কাউন্ট করে। তাই এর মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেখান থেকে এটা হতে পারে, যদি মানুষ সে হাতে খায়, মুখে দেয়।’

ড. আবদুল্লাহ হারুন চৌধুরী জানান, ভাইরাস বাহকের শরীরে সক্রিয় হয়, অন্যত্র নিষ্ক্রিয় থাকে। টাকায় থাকলে সে হয়তো নিষ্ক্রিয় থাকে, কিন্তু মানুষের সংস্পর্শে এলে সেটি করোনাভাইরাসের উপসর্গ বা রোগের সৃষ্টি করতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এমন আশঙ্কায় গত মাসে ভাইরাসের উপস্থিতি নিয়ে টাকা বা ব্যাংক নোট জীবাণুমুক্ত করার একটি উদ্যোগ দেখা যায় চীনে। দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সেখানে ভাইরাসটির বিস্তার ঠেকাতে বাজার থেকে ব্যাংক নোট সরিয়ে নিয়ে তা ওষুধের স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করে আবার বাজারে ছাড়ে দেশটি।

বিশ্বজুড়ে এমন আশঙ্কার পর বিশেষজ্ঞরা, ব্যাংক নোট এড়িয়ে স্পর্শবিহীন মাধ্যম বা প্রযুক্তি ব্যবহার করে কেনাকাটা বা লেনদেন করার পরামর্শ দিয়েছেন। স্পর্শবিহীন লেনদেন বা প্রযুক্তি বলতে, ব্যাংক নোট ছাড়া অন্য মাধ্যম যেমন—কার্ড, বিভিন্ন ধরনের অ্যাপ যেমন—বিকাশ বা নগদ অথবা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের কথা বোঝানো হয়েছে।

তবে বাংলাদেশের মতো দেশ যেখানে প্রায় শতভাগ লেনদেন হয় ব্যাংক নোটের মাধ্যমে, সেখানে কিভাবে এই পরামর্শ বাস্তবায়ন সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের পরামর্শ মেনে চলা কঠিন। তবে এ ক্ষেত্রে ব্যাংক নোট ব্যবহারের বিষয়ে তাঁরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক পরিচালক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে যেহেতু এখনো করোনাভাইরাস শনাক্ত হয়নি, তাই এখনই এ বিষয়ে বলাটা কঠিন। তবে যদি শনাক্ত করা হয়, সে ক্ষেত্রে ভাইরাসটি যাতে অতিমাত্রায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য ব্যাংক নোট ব্যবহারে সতর্ক হতে হবে।

এ ক্ষেত্রে মাহমুদুর রহমানের পরামর্শগুলো হলো অবশ্যই টাকা গোনার সময় হাত দিয়ে মুখের লালা নেবেন না। ব্যাংক নোট বা টাকা নাড়াচাড়ার পরপরই অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। যাঁরা অত্যধিক মুদ্রা নাড়াচাড়া করেন, যেমন—ব্যাংককর্মী বা মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা, তাঁদের অবশ্যই অতিরিক্ত সতর্ক থাকতে হবে; তাঁরা দস্তানা বা গ্লাভস পরে নিতে পারেন। সতর্কতা হিসেবে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন। টাকা ধরা বা ব্যবহারের পরপরই চোখ, নাক বা মুখে হাত দেওয়া যাবে না। সূত্র : বিবিসি বাংলা।

টিস্যু বক্সে বঙ্গবন্ধুর ছবি, জড়িতদের শাস্তি পেতে হবে

0

টিস্যু বক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের লোগো ছেপে সমালোচনার সম্মুখীন হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিষয়টি নিয়ে শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘মুজিববর্ষের লোগো অনাকাঙ্ক্ষিত ভাবে যত্রতত্রভাবে প্রিন্ট করার একটি ঘটনা যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ইতিমধ্যে এই প্রিন্টের বক্সগুলো বাজেয়াপ্ত করেছি এবং এর পিছনে কে সেটি জানাতে বলেছি। পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়ে থাকলে অবশ্যই শাস্তি পেতেই হবে। আমাদের সমাজ, প্রশাসন, রাজনীতিক পরিমন্ডলের সবখানেই অবিবেচক আর অতিউৎসাহীর কোনো কমতি নাই। পাশাপাশি অপরাজনৈতিক শক্তির দোসররা তো আছেই! এরা চাইবে যে কোনো ভাবে প্রশ্নবিদ্ধ করতে, বিতর্ক সৃষ্টি করতে। এই চ্যালেঞ্জটি আমাদের আছেই। এই বিশাল প্রশাসনের কোথায় কে কোন বিতর্ক ঘটিয়ে ফেলেছে তা আগে থেকে নিয়ন্ত্রণ কঠিন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি আর ব্যবস্থা নিয়েই আমাদের এগোতে হবে। সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি “মুজিববর্ষের” আনুষ্ঠানিকতা কার্যক্রম, ইত্যাদির দিক নির্দেশনা দেয়ার জন্য একটি জাতীয় বাস্তবায়ন কমিটি আছে। এর প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই কমিটি কর্তৃক নির্দেশিত কাজের বাইরে কিছু করতে চাইলে আমাদের প্রানপ্রিয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুস্থ, গৃহহীন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কল্যানমূলক কিছু করতে, যেমন তাদের জন্য গৃহনির্মান। এতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় তার সাধারণ মানুষের জন্য যেই সমান অধিকারের দেশ তিনি রেখে যেতে চেয়েছিলেন, তা বাস্তবায়নের পথে আমরা অনেক দুর এগুতে পারবো। সুতরাং অতিউৎসাহীরা সাবধান!’