Home Blog Page 3110

করোনাভাইরাস চলে এলেও আশঙ্কার কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী

0

করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতি হিসেবে দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক তিনটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার বিকেলে রাজধানীর মহাখালীস্থ নিপসম এর পুনসজ্জিত অডিটোরিয়াম ও নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতি হিসেবে ডাক্তার নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখা, সার্বক্ষণিক হটলাইন খোলা রাখার ব্যাবস্থার পাশাপাশি দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আন্তঃমন্ত্রণালয় ভিত্তিক তিনটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও আন্তঃমন্ত্রণালয়ের ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ সচিব, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবসহ এডিবি, বিশ্ব ব্যাংক, ইউনিসেফ, ইউএসএইডসহ ৩১ সদস্যবিশিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ কমিটি করে দেওয়া হয়েছে। সুতরাং দেশে কোনো কারণে করোনাভাইরাস চলে এলেও আশঙ্কার কোনো কারণ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে প্রবেশ করেছে। আমাদের দেশেও এই ভাইরাসটি চলে আসতে পারে। যদি ভাইরাসটি চলেও আসে তার জন্য স্বাস্থ্যখাতের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দেশের সকল বন্দরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ, নিপসম-এর পরিচালক ডা. বায়োজীদ খুরশীদ রিয়াজ বক্তব্য রাখেন।

ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান শেষ করতে হবে সকাল ১১টায়

0

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের উদ্দেশ্যে ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে সকাল এগারোটার মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের নিরাপত্তা উপ-কমিটি বৈঠক শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব অনুষ্ঠান, সকাল ১১টার মধ্যে শেষ করার অনুরোধ করা হবে এবং এই বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানাব।

তিনি বলেন, এটা জাতীয় শিশু দিবস। শিশুদের অনুষ্ঠান ও যা কিছু হয় শুধু ঢাকা শহরে ১১টার মধ্যে শেষ করতে হবে। শুধু ঢাকা শহরে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল ১১টার মধ্যে শেষ করতে হবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিশু দিবসের অনুষ্ঠান। অন্যান্য শহরে স্বাভাবিকভাবেই চলবে।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিটি ইভেন্টে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিম সব সময় প্রস্তুত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ঢাকার বাইরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে এবং সেখানেও জেলা প্রশাসকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

দেখে নিন করোনার ভয়ে যে ১০ টি পণ্য বেশি কিনছে ব্রিটিশরা

0

করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এর মধ্যে রেহাই পাইনি যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশগুলো। করোনা ঝুঁকিতে ১০ টি পণ্য কিনে রাখছে ব্রিটেনবাসী। স্বাস্থ্য ঝুঁকিতে কোন ঘাটতি রাখছেনা মানুষ। এর জের ধরে গেলো ১ মাস ধরে রেকর্ড পরিমাণ পণ্য কেনাবেচা হচ্ছে সব সুপারশপগুলোতে।

গেলো ৩০ দিনে ব্রিটেনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মাস্ক, গ্লাভস এবং মাল্টি ভিটামিন। সেই সাথে বাবা মায়েরা তাদের সন্তানের জন্য এসব পণ্য কিনে সংরক্ষণ করছেন।
সবচেয়ে বেশি বিক্রিত ১০ টি পণ্যের মধ্যে রয়েছে:
প্রতিরক্ষামূলক চশমা ৫%
ভিটামিন সি ১০%
এন্টিব্যাকটোরিয়াল হ্যান্ড শোপ ১৮%
স্যানিটাইজার জেল ২৭%
গ্লাভস ৪০%
ম্যাডিকেল মাস্ক ৬৮%
মাল্টি ভিটামিন ও মিনারেলস ৩২%
স্যানিটিাইজিং স্প্রে পেন ১৫%
মশ্চারাইজিং হ্যান্ড স্যানিটাইজার জেল ১৭%
হ্যান্ড স্যানিটাইজিং ফোম ২৯%
এ বিষয়ে ব্রিটেনের একটি অনলাইন শপের ম্যানেজিং ডিরেক্টর বলছেন রেকর্ড পরিমাণ বেচাকেনা হচ্ছে। এ থেকেই বোঝা যায় খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে গোটা বিট্রেনবাসী।

‘বাংলাদেশও করোনাভাইরাসের উচ্চঝুঁকিতে রয়েছে’

0

করোনা ভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বাংলাদেশসহ মোট ২৫টি দেশ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের অঙ্গীকার প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএসএআইডির সংক্রামক রোগবিষয়ক জরুরি রিজার্ভ তহবিল থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ২৫টি দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের অঙ্গীকার ঘোষণা করেছে মার্কিন সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং ইউএসএআইডির কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদারদের পরিচালিত প্রকল্পের জন্য এ তহবিল দেয়া হচ্ছে। এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের প্রথম কিস্তি।

বাংলাদেশ ছাড়া অন্য যে ২৪টি দেশ এ তালিকায় রয়েছে, সেগুলো হলো আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাও, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

পরিস্থিতি সামলাতেই আউয়াল দম্পতির জামিন হয়েছে

0

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বারের আইনজীবীদের সঙ্গে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান খারাপ ব্যবহার না করলে গতকালের পরিস্থিতি সৃষ্টি হতো না। উদ্ভুত পরিস্থিতি সামলাতেই আউয়াল দম্পতিকে জামিন দেওয়া হয়েছে ও জেলা জজ আব্দুল মান্নানকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আউয়াল দম্পতি দুর্নীতির মামলার জন্য জামিন চাইতে গিয়েছিলেন। জামিন চাওয়ার সময় তার আইনজীবী এমনকি অন্য সব আইনজীবীর সঙ্গে অত্যন্ত অশালীন এবং রূঢ় ব্যবহার করেন জেলা ও দায়রা জজ। আমরা গতকাল থেকে এই তথ্য সংগ্রহ করেছি।

তিনি বলেন, সেই অদ্ভুত পরিস্থিতিতে এমন একটা অবস্থা দাঁড়ায়, যেখানে বারের সবাই আদালত বর্জন করার সিদ্ধান্ত নেয়। এমনকি রাস্তায় গণ্ডগোল চলছিল। রাস্তায় লোকজন বেরিয়ে গিয়েছিল। সেটাকে কন্ট্রোল করার জন্য তাকে সেখান থেকে স্ট্যান্ড রিলিজ করে আদেশ দেওয়া হয় আইন মন্ত্রণালয়ের প্রস্তাবে।

এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আব্দুল মান্নান।

ভারতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা

0

ভারতেও রীতিমতো থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, এখন পর্যন্ত ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ইতালীয় পর্যটক দলের ১৬ জন রয়েছেন। এদিকে তাদের সঙ্গে থাকা ভারতীয় গাড়িচালকও আক্রান্ত হয়েছেন। ইতালীয় পর্যটকের ওই দলটিকে দিল্লির একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। মোট ২৩ জনের ইতালীয় পর্যটকদের একটি দল ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন। ওই দলটি রাজস্থান ভ্রমণে যান। মঙ্গলবার (০৩ মার্চ) তাঁদের মধ্যে এক জনের রক্তে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তিনি আপাতত জয়পুরে রয়েছেন।

এছাড়া আগরার ছয় জন, দিল্লি এবং হায়দ্রাবাদে একজন করে আক্রান্ত হয়েছেন। ওই তালিকায় রয়েছেন কেরালার তিন জন রয়েছেন। তবে তারা আগেই ভাইরাসমুক্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সূত্র: আনন্দবাজার

শিশুদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু?

0

সারা বিশ্বে করোনাভাইরাসে ৯১ হাজারের মতো মানুষ আক্রান্ত। এখন পর্যন্ত মারা গেছে তিন হাজারের বেশি মানুষ। সেই তালিকা থেকে বাদ পড়েনি শিশুরাও। পিতা-মাতারা যদিও শিশুদের স্বাস্থ্যের বিষয়ে অনেক সচেতন তবে এটাও মাথায় রাখা উচিত যে, এরই মধ্যে বেশ কিছু শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা শতকরা ৩.৪ ভাগ যেখানে ১৯ বছরের নিচে শতকরা ১৫ ভাগ। চীনে করোনাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা ৪১৬ যা দেশটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর ১ শতাংশ। অস্ট্রেলিয়াতে করোনাতে আক্রান্ত শিশুর সংখ্যা মাত্র ১ জন। এখন প্রশ্ন আসতে পারে করোনাতে আক্রান্ত শিশুর সংখ্যা কম কেন?

বলা হচ্ছে, কম সংখ্যক শিশু ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। শিশুরা কম ভাইরাস দ্বারা সংক্রমিতও হচ্ছে। এছাড়াও যেসব শিশুরা আক্রান্ত হয়েছে তাদের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই পরিচর্যা করা হচ্ছে।

করোনাভাইরাসে শিশুর কি কি লক্ষণ দেখা দিতে পারে?

চীনা চিকিৎসকদের মতে, শিশুদের ক্ষেত্রে করোনার লক্ষণ হতে পারে কফ, সর্দি, কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, ডাইরিয়া, মাথা ব্যথা। কিছু শিশুদের জ্বর থাকে। তবে কিছু শিশুর কোনো লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। চীনের বেশ কিছু শিশুর হালকা ইনফেকশন ছিল। যা অল্প সময়ের চিকিৎসার মাধ্যমেই ঠিক হয়ে গেছে।

করোনা প্রতিরোধ করতে কয়েকটি ব্যবস্থা নেওয়া যেতে পারে

এই মারণ ভাইরাস প্রতিরোধে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোতে হবে, মাস্ক ব্যবহার করা যেতে পারে। তবে সবমিলিয়ে সচেতনতাই দিতে পারে করোনা থেকে মুক্তি।

ইতালিতে করোনা আক্রান্ত এক বাংলাদেশি

0

ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।

ইতালিতে প্রতি ঘণ্টায় ৩০ জন করে করোনাভাইরাস রোগী ধরা পড়ছে। এ প্রেক্ষাপটে অন-আর‌্যাইভাল ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।

করোনাভাইরাস যাদের জন্য আশীর্বাদ…

0

প্রাণঘাতী করোনাভাইরাস চীন ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশে। অনেকের কাছেই মৃত্যুদূত হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। কিন্তু কারো-কারো কাছে জীবনদাতা। মারণ ভাইরাসের দাক্ষিণ্যে তারা আবার খোলা আকাশের নিচে প্রাণভরে মুক্ত বাতাস নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রিয়জন আর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুবর্ণ সুযোগ পেয়েছেন এই লোকেরা। তাই মনে মনে তারা করোনাভাইরাসকে ধন্যবাদ জানাচ্ছেন। তারা মানে -ইরানের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় ৫৪ হাজার নারী-পুরুষ।

মধ্যপ্রাচ্যের ওই দেশে হু-হু করে ছড়াচ্ছে করোনাভাইরাস। বুধবার সকাল পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৭ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২ হাজার ৩৩৬ জন। মারণ ভাইরাসের থাবায় রীতিমতো শঙ্কিত আয়াতুল্লাহ আলি খামেনির দেশ। পরিস্তিতি সামলাতে হিমশিম খাচ্ছেন ইরানের প্রশাসনিক কর্মকর্তা। মারণ ভাইরাস রুখতে তাই কিছুটা ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন জেলের ৫৪ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেইন ইসমাইলি জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষায় যেসব বন্দির নেগেটিভ রিপোর্ট এসেছে, তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে সেই মুক্তি সাময়িক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের তাদের জেলে ফিরতে হবে।

তবে সব বন্দির ভাগ্যে এমন সুযোগ ঘটেনি। পাঁচ বছরের বেশি সাজা ভোগ করছেন যারা, তাদের অবশ্য মুক্তি দেয়নি ইরান সরকার।

খামেনি প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে ইরানে বন্দি ব্রিটিশ সমাজকর্মী নাজানীন জাঘারি র‍্যাডক্লিফের মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বুধবার কিংবা বৃহস্পতিবার তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।

তিন মাসের বেতন দান করলেন ট্রাম্প

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকি‍ৎসায় এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের তিন মাসের বেতন দান করেছেন। হেলথ ও হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের সচিব অ্যালেক্স আজারের হাতে এক লাখ ডলারের চেক তুলে দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের প্রশংসা করে আজার বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে যে লড়াই চলছে, তার পাশে এসে রাষ্ট্রপতি দাঁড়িয়েছেন, তা প্রশংসনীয়।

সাগর-রুনি মামলা হাইকোর্টের কার্য তালিকা থেকে বাদ

0

শুনানি গ্রহণে আদালতের ক্ষমতা থাকার পরেও রাষ্ট্রপক্ষ আদালতের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সে কারণে সাগর-রুনি মামলা হাইকোর্টের কার্য তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

মামলায় সন্দেহভাজন হিসেবে আটক তানভীর রহমানের আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ এ আদেশের পর বলেছেন, প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে, যেন এই আদালতেই শুনানি করা হয়।

এদিকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে দাখিল করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে সোমবার (২ মার্চ) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য র‌্যাবের পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়।

ওইদিন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন হলফনামা আকারে হাইকোর্টের বেঞ্চে দাখিলের জন্য দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তাকে ৪ মার্চ বা তার আগে এ মামলার তদন্তের সর্বশেষ অবস্থা এবং অপরাধের সঙ্গে তানভীরের সম্পৃক্ততার বিষয়ে একটি প্রতিবেদন হলফনামাসহ দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।