Home Blog Page 3115

গুলি করার হুমকি দিয়ে সুমনকে বিয়ে করেন পাপিয়া!

0

শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে প্রতিদিনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল কীভাবে তিনি তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন ওরফে মতি সুমনকে বিয়ে করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন ছিলেন পাপিয়ার বন্ধু। বন্ধু থেকে একপর্যায়ে সুমনের প্রেমিকা হন পাপিয়া। কিন্তু পাপিয়া বিয়ে করতে চাইলে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না সুমন। একপর্যায়ে সুমনকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন যুবলীগের এই নেত্রী। পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন।

শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুমন ছিলেন নরসিংদীর আলোচিত চরিত্র। সুমনের হাত ধরে পাপিয়ার উত্থান হয়। কিন্তু একপর্যায়ে প্রভাব-প্রতিপত্তি আর ক্ষমতায় স্বামীকেও ছাড়িয়ে যান পাপিয়া। নিজেই গড়ে তুলেন কেএমসি (খাজা মঈনুদ্দীন চিশতি) নামে বিশাল বাহিনী।

স্থানীয়দের বরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, পাপিয়া নরসিংদী সরকারি কলেজে লেখাপড়া করতেন। ওই সময় তার সঙ্গে পরিচয় হয় সুমনের। পরিচয় হওয়ার পর তারা ঘনিষ্ঠ হতে থাকেন। বন্ধু থেকে একপর্যায়ে মতি সুমনের প্রেমিকা হন পাপিয়া। সুমনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর একদিন পাপিয়া কলেজের ভেতরে সুমনকে বিয়ের জন্য চাপ দেন। এতে রাজি না হলে পাপিয়া তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

এ নিয়ে পাপিয়া ও সুমনের গ্রুপের মধ্যে কলেজে মারামারি হয়। প্রেমের সম্পর্ক থাকলেও পাপিয়াকে শেষ পর্যন্ত বিয়ে করতে চাননি সুমন। পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন, বিয়ের পর একপর্যায়ে পাপিয়া তার নিয়ন্ত্রণের বাইরে চলে যান। স্বামী হলেও তার চাওয়া-পাওয়ার মূল্য তিনি কমই দিতেন। পাপিয়ার ইচ্ছা অনুযায়ী সব কিছু চলত। পাপিয়ার রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি তিনি নিয়মিত ফেসবুকে প্রচার করতেন।

প্রসঙ্গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে থাইল্যান্ডে পাড়ি জমানোর সময় পাপিয়া ও স্বামীসহ চারজনকে আটক করে র‌্যাব-১। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব সদস্যরা ফার্মগেটের ইন্দিরা রোডে পাপিয়া-মফিজুরের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচ বোতল বিদেশি মদ, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক বই, বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করেন।

এ সময় অবৈধ একটি বিদেশি পিস্তল এবং দুটি ম্যাগজিনে ২০ রাউন্ড গুলিও উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। এ ব্যাপারে পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পিউ দম্পতি ছাড়াও তাদের দুই সঙ্গী বর্তমানে ১৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

বাংলাদেশ সফরে ভারতের পররাষ্ট্র সচিব

0

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ সোমবার তিনি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সকাল ৯:৩৭ মিনিটে ঢাকায় পৌঁছেছেন।

মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সূচি চূড়ান্ত করার জন্য শ্রিংলা ঢাকায় এসেছেন বলে জানা গেছে।

খ্যাতনামা সুরকার সেলিম আশরাফ আর নেই

0

খ্যাতনামা সুরস্রষ্টা সেলিম আশরাফ আর নেই। গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত ৩টায় মৃত্যুবরণ করেন তিনি।

সেলিম আশরাফের স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, ‘অদির বাবা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।’

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’, ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো’-এমন অনেক জনপ্রিয় গানে সুর দিয়েছেন সেলিম আশরাফ। চার বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সে সময় তাঁর পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিক্যাল সেন্টারে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

চলতি বছরের শুরুর দিকে তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও। কিন্তু সবকিছুকে ব্যর্থ হওয়ায় মৃত্যুকেই বরণ করতে হলো এই জনপ্রিয় সুরকারকে।

মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা অটোমেশনে আনা হবে

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার মুজিববর্ষকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ করে রাখতে চায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হূদয়ে ধারণ করতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে সরকার সব শিক্ষা ব্যবস্থাকে অটোমেশনের আওতায় নিয়ে আসবে।

গতকাল রবিবার রাজধানীর শিক্ষা ভবনে অবস্থিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) অটোমেশন সফটওয়্যারের পাইলটিং বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের এবং শিক্ষকদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা খুবই জরুরি। পাশাপাশি আমরা যারা শিক্ষা পরিবারের সঙ্গে আছি তাদের নিজেদের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।’

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক ওলিউল্লাহ মো. আজমতগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অটোমেশন সফটওয়্যারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইএর যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার।

নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়াল; আক্রান্ত ৯০ হাজার

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চীনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে বল সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

চীনে যে কয়জন মারা গেছেন তাদের ৯০ শতাংশই হুবেই প্রদেশের লোক। গত ডিসেম্বরে এই প্রদেশ থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১ জনে। ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।

ইরানে অর্ধশতাধিক এবং ইতালিতে ৩০ এরও বেশিসহ অন্যান্য ১০ টি দেশে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিশ্বব্যাপী প্রায় ৯০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। চীনের বাইরে এখন এই ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন ৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ২০ জনের।

বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ ঠেকাতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ফ্রান্সে গণজমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর দেয় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

ভারতের পাসপোর্ট নিয়ে সৌদিতে, বিপাকে বাংলাদেশি তরুণ

0

সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করতেন রিপন দেবনাথ (২৫)। ছয় বছর আগে অবৈধভাবে ঢাকা থেকে ভারতে গিয়ে ২০১৪ সালে ভারতের পাসপোর্ট নেন। ওই পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। তারপর নিয়োগদাতাদের নিপীড়নের শিকার হয়ে ভারতে ফিরে গিয়ে আটক হলেন।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের আগস্টে রিয়াদে শ্রমিকের কাজ নেন তিনি। কিছুদিন পর নিয়োগদাতাদের নিপীড়নের শিকার হন। তার পাসপোর্ট কেড়ে নিয়ে সামান্য খাবার দিয়ে একটি ঘরে আটকে রেখেছিল নিয়োগদাতারা। এমনকি তাকে যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, সেটাও তাকে দেওয়া হয়নি।

অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে গিয়ে ভারতের দূতাবাসের দ্বারস্থ হন রিপন। সেখানকার কর্মকর্তারা তার কাছে ভারতের জরুরি পাসপোর্ট পেয়ে বেঙ্গালুরুতে ফিরে যাওয়ার জন্য টিকিট বুক করে দেন।

পরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার পুলিশ জানায়, ভারতের বিভিন্ন জায়গায় থেকেছেন রিপন। এর পর একটি জাল জন্মসনদ গ্রহণ করেছেন।

পরে ড্রাইভিং লাইসেন্সও জোগাড় করে নেন। অবশেষে হায়দরাবাদ গিয়ে ওই পাসপোর্ট তৈরি করেন। যারা তাকে এসব তৈরিতে সাহায্য করেছে তাদেরকে আটকের চেষ্টা করছে পুলিশ।

ওয়াশিংটনে করোনা ভাইরাসে দ্বিতীয়জনের মৃত্যু

0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার। রবিবার রাতে ওয়াশিংটনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সিটল এবং কিং কাউন্টির স্বাস্থ্য বিভাগ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ৭০ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা গেছেন। এর আগে গত শুক্রবার ৫০ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়।

তারা দু’জনেই একেবারে নাজুক পরিস্থিতির মধ্যে ছিলেন। ওয়াশিংটনের কির্কল্যান্ডের এভারগ্রিন হেলথ ক্লিনিকে তারা চিকিৎসাধীন ছিলেন। যুক্তরাষ্ট্রে তারা দু’জনই কেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

এখন পর্যন্ত ওয়াশিংটনে মোট ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

করোনাভাইরাস : উইঘুর মুসলমানদের জোর করে কারখানায় কাজ করাচ্ছে চীন

0

করোনাভাইরাসের কবলে পড়ে চীনের অর্থনৈতিক ব্যাপক ক্ষতির কথা দীর্ঘদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে। এবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের হাজার হাজার উইঘুর মুসলমানকে জোর করে কারখানায় কাজ করানো হচ্ছে।

এর আগেও চীনে উইঘুর মুসলমানদের নির্যাতনের খবর পাওয়া গেছে। লাখ লাখ উইঘুরকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা আছে। ধর্ম পালন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন উপকরণ রাখতেও বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) বলছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৮০ হাজারের বেশি উইঘুরকে শিনজিয়াং প্রদেশ থেকে কারখানায় কাজ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগকেই আটককেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়।

এএসপিআই বলছে, জিনজিয়াং প্রদেশে সরকারিভাবে অসচ্ছলদেরকে সহায়তার নামে বিভিন্ন প্রকল্প চালু করে উইঘুরদের কাজ দেওয়ার কথা বলে ধরে নিয়ে যাওয়া হয়। এমনকি যারা আটককেন্দ্রে আছেন, তাদেরকেও কারিগরি শিক্ষা দেওয়ার দাবি করে চীন সরকার। ২০১৯ সালের ডিসেম্বরে চীন সরকার ঘোষণা দেয়, কারিগরি ক্যাম্পে (আসলে আটককেন্দ্র) অনেকেই স্নাতক ডিগ্রি লাভ করেছেন।

কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আটক হয়ে থাকতে চায় না উইঘুররা। সে কারণে বিভিন্ন কারখানায় কাজ করতে বাধ্য হয় তারা। এমনকি করোনাভাইরাসের কারে চীন যখন পুরোটাই প্রায় কোয়ারেনটাইনে রয়েছে, সেই সময়ও উইঘুর মুসলমানদের দিয়ে কাজ করানো হচ্ছে।

এএসপিআই বলছে, চীনের নয়টি প্রদেশে মোট ২৭টি কারখানায় উইঘুর মুসলমানদের দিয়ে কাজ করানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অত্যন্ত পরিচিত ৮৩টি ব্র্যান্ডের পণ্য তৈরি কাজ করছে উইঘুররা। নাইক, অ্যাপল, ডেল থেকে শুরু করে অন্যান্য নামকরা কম্পানি রয়েছে সেই তালিকায়। মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে সেখানে।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক নাইক-এর একটি কারখানায় যেতে পেরেছিলেন। ওই কারখানা একেবারে কারাগারের মতো। চারপাশে কাঁটাতার রয়েছে, ওয়াচ টাওয়ার, ক্যামেরা এবং পুলিশ স্টেশন রয়েছে।

উইঘুর এক নারীর সঙ্গে কথা বলেছিলেন ওই সাংবাদিক। উইঘুর নারী বলেছেন, কারখানার ভেতর সব জায়গায় ঘুরে বেড়ানো যায়। কিন্তু কোনোভাবেই বাইরে বের হওয়া যায় না।

ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, তাই মোদি আসবেন ইনশাল্লাহ

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ভারতের সাথে আমাদের রক্তের মধ্য দিয়ে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের সময়। তারা আমাদের অকৃত্রিম বন্ধু। তাই আমরা মনে করি এই মুজিববর্ষে অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী আসবেন ইনশাল্লাহ।

আজ রবিবার (১ মার্চ) ‘শেখ হাসিনার নির্দেশ, নারী-শিশু নির্যাতনে, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে আমরা ভারতের প্রধানমন্ত্রীসহ অনেক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি। তখন একটি মহল দিল্লির একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

ঘোলা পানিতে কোনো মাছ শিকার করতে দেওয়া হবে না জানিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভারতের প্রাইমিনিস্টারকে দাওয়াত দিয়েছি, প্রণব মুখার্জিকে দাওয়াত দিয়েছি, সোনিয়া গান্ধীকে দাওয়াত দিয়েছি। তারা আসবে ইনশাল্লাহ।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপির বন্ধুদেরকে বলবো ভুল স্বীকার করে এবারের সারা জাতির সঙ্গে আপনার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী পালন করুন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলে আপনাদের পাপ কিছুটা হলেও বাংলার জনগণ ক্ষমা করতে পারে বলে জানান তিনি।

স্পিকারের ভারত সফর স্থগিত

0

দিল্লিতে চলা সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সফর স্থগিত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ রবিবার (০১ মার্চ) অনিবার্য কারণে এ সফর স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য স্পিকারের দিল্লি যাওয়ার কথা ছিল। এজন্য সোমবার (০২ মার্চ) থেকে ৬ মার্চ স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের দিল্লি থাকার কথা ছিল।

প্রতিনিধি দলে স্পিকার ছাড়াও চিফ হুইপ-নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহীমসহ সংসদ সদস্য ও কর্মকর্তা মিলে ১৮ জনের যাওয়ার কথা ছিল।

সফর বাতিল করার সিদ্ধান্তের বিষয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।