Home Blog Page 3116

বিল গেটসের যেসব উপায়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব

0

করোনাভাইরাস মোকেবেলার পথ দেখিয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। এ বিষয়ে সময় নষ্ট না করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এরই মধ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজর ৯শ মানুষের এবং আক্রান্ত হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষ। বিল গেটস বলেছেন গেলো এক সপ্তাহে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ সমস্যা সমাধাণে বিশ্ব নেতাদের দুইটি দায়িত্ব পালন করা উচিত, একটি হলো সমসাময়িক সমস্যাকে সমাধাণ করা, আরেকটি হলো এর পুনরাবৃত্তি যেনো না হয় তা দূর করা। এসময় প্রাণ বাচাঁতে সকলের এগিয়ে আসা উচিত বলেও জানান তিনি।
বিল গেটস কয়েকটি পদ্ধতির কথা বলেছেন যার মাধ্যমে ভাইরাসের সংক্রামণ কমানো সম্ভব।
> উন্নত দেশগুলোর উচিত আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী পাঠানো, যারা ভাইরাস নিরীক্ষা করে ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।

> রোগ পর্যবেক্ষণের জন্য একটি আন্তজার্তিক ডাটাবেস তৈরী করা, যেখানে দেশগুলো তথ্য আদান প্রদান করতে পারবে।

> ভ্যাকসিনের নিরাপদ ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরী করা।

> এমন একটি পদ্ধতির উন্নয়ন করা যার মাধ্যমে নিরাপদভাবে ভ্যাকসিন ব্যবহার করা যায়।

> রোগ নজরদারি করার জন্য বিনিয়োগ করা।

> প্রযুক্তিগত সমাধান ছাড়াও ভ্যাকসিনের জন্য বাজেট বাড়ানো উচিত।

> ভ্যাকসিন যেনো সহজলভ্য হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া।

টাইগারদের নতুন ট্রেনার নিকোলাস ট্রেভর লি

0

টাইগারদের নতুন ট্রেনার হিসেবে নিকোলাস ট্রেভর লিকে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জানা গেছে, নিকোলাস ট্রেভরের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। সেই হিসেবে ২০২৩ সালের এপ্রিলে তার চুক্তির মেয়াদ শেষ হবে। চলতি মাসেই জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি।

আরো জানা গেছে, ৩৭ বছর বয়সী এই ইংলিশ ফিজিও’র প্রায় এক দশক ট্রেনার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ইংলিশ কাউন্টি দল সাসেক্সের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

চালু হলো ভ্রাম্যমাণ যক্ষ্মা নির্ণয় কেন্দ্র

0

মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ যক্ষা নির্ণয়কেন্দ্র। রাজধানীর হাতিরঝিলে চারটি ক্যারাভানে উন্নতমানের এক্স-রে ও জিন এক্সপার্ট মেশিন বসিয়ে সকাল থেকেই শুরু হয় সাধারণ মানুষের যক্ষ্মা নির্ণয় কার্যক্রম। সেই সঙ্গে বিকেলে হাতিরঝিলের মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানস্থলে উপস্থিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার সামিউল ইসলাম সাদী কালের কণ্ঠকে বলেন, প্রতিটি ক্যারাভান এর মধ্যে উন্নত মানের যক্ষ্মা নির্ণয় যন্ত্রপাতি রয়েছে। একইসঙ্গে পরীক্ষার পরপরই রিপোর্ট দিয়ে দেওয়া হয়। আজ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও দ্রুত সময়ের মধ্যে এই গাড়িগুলো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেয়া হবে। যার মাধ্যমে মানুষ নিজের বাড়ি ঘরের কাছে বসেই যক্ষ্মা নির্ণয় করার সুযোগ পাবেন।

তিনি জানান, বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেসরকারি সংস্থা ব্রাক এই আয়োজনে সরকারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে।

বাংলা দখলের ডাক দিলেন অমিত শাহ

0

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রবিবার কলকাতায় নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে সভা করতে এসেছেন এবং সেখান থেকেই আগামী বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন। বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসবে।

এ সময় মমতার উদ্দেশে তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে দিদি বলেছিলেন বিজেপি কিছুই পাবে না। কিন্তু বাংলার ৪২টি আসনের মধ্যে আঠারোটি আমরা পেয়েছি। এবার বিধানসভা দখল করব দুই-তৃতীয়াংশ আসন পেয়ে।

কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপ নিয়ে অনেক কথা বলেন শাহ। কিন্তু আশ্চর্যজনকভাবে দিল্লির সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে কোনো কথা বলেননি। সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে হিংসার আগুনে রক্তাক্ত হয়েছে দেশের রাজধানী এবং ৪২ জন মারা গেছেন আর আড়াই শর বেশি মানুষ আহত হয়েছেন। সিএএ-র প্রতিবাদে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যেও।

কিন্তু সেই বিক্ষোভ এবং তা নিয়ে সহিংসতার ঘটনা নিয়ে মুখ না খুলে শাহ সিএএবিরোধী আন্দোলনে বাংলায় যে হিংসা ছড়িয়েছিল তা নিয়ে মমতাকে আক্রমণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর মদতেই এই হিংসা। আমি মমতা দিদিকে প্রশ্ন করতে চাই, আপনি কেন উদ্বাস্তুদের আবেগে আঘাত হানছেন? আপনি শুধু অনুপ্রবেশকারীদের স্বার্থ দেখেন। উদ্বাস্তুরা ভীত ও অবাঞ্ছিত। আমাদের প্রত্দেবেশী দেশ থেকে যে সব হিন্দুরা ধর্ষিত হয়ে, সব হারিয়ে এদেশের শরণে এসেছেন, তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য না?

সিএএবিরোধীদের সতর্ক করে শাহ আরো বলেন, সিএএতে কোনো মুসলিম নাগরিকের নাগরিকত্ব যাবে না। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে। আমি আবার বলছি আমরা সারা দেশে সিএএ প্রয়োগ করব।

এক রাজনৈতিক বিশ্লেষকের মতে, এটা পরিষ্কার যে শাহ সিএএ, রাম মন্দির এবং কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ধর্মীয় মেরুকরণের ক্ষেত্র প্রস্তুত করছেন। পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ ভোটার মুসলমান যারা সিএএ বিরোধী। এ কারণে বিজেপি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে যাতে অধিকাংশ হিন্দু ভোট তাদের ঝুলিতে আসে।

মেরুকরণের চেষ্টার সাথেই মমতা সরকারকে অনেকভাবে আক্রমণ করেন এবং রাজ্যের মানুষকে ‘আর নয় অন্যায়’ নামক এক প্রচারে সামিল হতে বলেছেন। বক্তৃতার শেষের দিকে তাঁকে একটো ফোন নম্বর বলতে শোনা যায়। সেই নম্বরে মিসড কল দিতে বলেন তিনি। যা মানুষকে দ্রুত বিজেপির এই প্রচারের অংশীদার করে তুলবে।

এদিন পরিবারতন্ত্র নিয়েও তৃণমূলকে আঘাত করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কোনো রাজপুত্রের হাতে আর বাংলার শাসনভার যাবে না। বাংলার ভূমিপুত্রের হাতেই যাবে বাংলার শাসনভার। ডায়মন্ডহারবারের সাংসদ তথা মমতার ভাইপো অভিষেক এখন যুব তৃণমূল সভাপতি এবং বলতে গেলে পার্টির নাম্বার টু। হতে পারে পরিবারতন্ত্র নিয়ে সে দিকেই আঙুল তুলতে চেয়েছেন অমিত শাহ।

অমিত শাহ কলকাতা সফরের সময় শহরের বিভিন্ন প্রান্তে আজ বিক্ষোভ চলেছে। তাকে কালো পতাকা দেখানোর কর্মসূচিও নেওয়া হয় নানা জায়গায়। ‘গো ব্যাক অমিত শাহ’ শ্লোগান শোনা যায় শহরের নানা জায়গায়।

নরেন্দ্র মোদিকে আমরা সর্বোচ্চ সম্মান দেব : পররাষ্ট্রমন্ত্রী

0

মুজিববর্ষে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। তিনি বলেছেন, একই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান আমরা সে প্রত্যাশাও আমরা করি।

আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদি ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে আমরা সর্বোচ্চ সম্মান দেবো। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে ঢাকা আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

খালেদা জিয়ার জামিন সম্পূর্ণ আদালতের এখতিয়ার : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করতেই পারে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখান করেছে। যে কারণে তারা আন্দোলন করলেও জনগণকে পাচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়া আদালতের একটি রায়ে কারান্তরীণ। তাকে জামিন দেওয়া হবে কি হবে না সেটি আদালত বিবেচনা করবেন।

আজ রবিবার সকালে মেহেরপুরের মজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেন।

মন্ত্রী পুলিশ বিভাগ নিয়ে বলেন, পুলিশও এদেশের মানুষ। সেও ভুল করতেই পারে। সে ভুল করলে আইনুনাযায়ী তার বিচার হবে। তবে দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি মেহেরপুর সদর উপজেলার ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। পরে বিকালে মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা পার্কে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, দশ-এগারো বছর আগে আপনারা যে পুলিশ বাহিনী দেখেছেন এখনকার পুলিশ আর সেই যায়গায় নাই। সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ এখন যথেষ্ট সক্ষম ও জনবান্ধব।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে বদলে দেবেন। তিনি এরই মধ্যে বাংলাদেশকে বদলে দিয়েছেন। বাংলাদেশে আগে যে মাদক নিয়ন্ত্রণ বিভাগ ছিল, সেটা গুটি কয়েক জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। কিন্তু বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণ বিভাগকে জনবলসহ পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ইতিমধ্যে এই বিভাগ সফলতার সাথে সক্রিয় ভূমিকা পালন করছে। মাদকাসক্ত ঐশির মতো আর যেন কেউ বাবা-মাকে হত্যা করতে না পারে সেজন্য দিন রাত কাজ করছে পুলিশসহ প্রশাসনের সকল বিভাগ।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা রেঞ্জের ডিআইজি ড. মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি এম এ হালিম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. এম এ বাশার।

জনসমাবেশ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক সাথে কাজ করবে বিডা, এটুআই, বামা

0

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে ২৯ ফেব্রুয়ারি ২০২০ রাজধানীস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এটুআই এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বর্লাস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সেক্রেটারি ড. আবদুল হামিদ, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী এবং বামা-এর সিনিয়র সহ-সভাপতি তাসকিন আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা স্মারকের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সংযোগ স্থাপন, সাব সেক্টরগুলোতে নির্দিষ্ট পণ্য সনাক্তকরণ, বিভিন্ন উদ্যোগ ও সফলতার বিষয়গুলো পর্যালোচনা, বাজার চাহিদা বিশ্লেষণ, বর্তমান সেক্টরের সক্ষমতা বিশ্লেষণ, বিনিয়োগ ক্ষেত্র নির্দিষ্টকরণ এবং উক্ত খাতের বিকাশে প্রাসঙ্গিক অঞ্চল চিহ্নিত করার কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে লাইট ইঞ্জিনিয়ারিং বছর হিসেবে ঘোষণা করেছেন এবং এর আওতায় সাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক আইটেম, সোলার ফটো-ভল্টিং মডিউল, ব্যাটারি এবং খেলনা উৎপাদন করার পরামর্শ প্রদান করেন। এই খাতের বিভিন্ন পণ্য দেশীয় প্রযুক্তিতে উৎপাদন ও রপ্তানি করে আরো বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায়, এই খাতে বিডা-এর তত্ত্বাবধানে এবং এটুআই-এর ইনোভেশন ল্যাব (আইল্যাব) এর কারিগরি সহযোগিতায় বামা যৌথ সমন্বয়ের মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ শুরু করা উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর আওতাধীন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এটুআই বিভিন্ন নাগরিক সেবা সহজিকরণ ও বিদ্যমান নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে এটুআই ইনোভেশন ল্যাবের মাধ্যমে মোট ২৪৭টি প্রকল্পকে অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে এটুআই ইনোভেশন ল্যাব সহজে, কম খরচে ও কম সময়ে নাগরিক-সেবা প্রদানের লক্ষ্যে দেশীয় উদ্ভাবকগণের সহায়তায় বিভিন্ন ডিভাইস উদ্ভাবন করেছে। দেশব্যাপী উদ্ভাবনী চর্চার ধারাবাহিকতা বজায়, ইনোভেশন ইকোসিস্টেম তৈরি, উদ্ভাবনে স্বীকৃতি প্রদান ও তরুণদের উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে এটুআই এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ চেষ্টায় এটুআই ইনোভেশন ল্যাব (iLab) প্রতিষ্ঠা করা হয়েছে। এর আওতায় উদ্ভাবিত ৯টি অ্যাম্বুলেন্স দিয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের রোগীদের আনা-নেওয়ার জন্য জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএনএফপিএ-এর প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী সংস্থা আরটিএমআই-এর নিকট সরবরাহ করেছে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প থেকে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে রোগী আনা-নেওয়ার জন্য উক্ত অ্যাম্বুলেন্স ব্যবহৃত হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মো. সিরাজুল ইসলাম, বামা-এর সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, এটুআই সোশ্যাল ইনোভেশন ক্ল্যাস্টার হেড মানিক মাহমুদ, এটুআই ইনোভেশন ল্যাবের হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল, বামা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দ্বীন, সহ-সাধারণ সম্পাদক সোহানা রউফ চৌধুরী এবং গণ্যমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশি ট্যাক্সি চালকের সঙ্গে অনুপম খেরের বিনয়, ভিডিও ভাইরাল

0

বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম খের বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ‘নিউ আমস্টারডাম’ নামের একটি টেলিভিশন সিরিজে অভিনয়ের কাজে। সম্প্রতি তিনি নিউইয়র্কে একটি ট্যাক্সিক্যাবে ভ্রমণের সময়কার ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। অনুপম যে ট্যাক্সিতে ভ্রমণ করছিলেন তার ড্রাইভার ছিলেন একজন বাংলাদেশি। ওই ড্রাইভার তাকে বারবার বলছিলেন তিনি তাকে কোথাও দেখেছেন কিন্তু মনে নেই। অনুপমও এতে মজা পাচ্ছিলেন এবং ওই ড্রাইভারের সঙ্গে আলাপ শুরু করেন।

মোহাম্মদ জামান নামের ওই ট্যাক্সি চালক এক পর্যায়ে অনুপমকে বলেন, তিনি হিন্দি সিনেমা দেখেন। তখন অনুপমও নিজের পরিচয় প্রকাশ করেন এবং তার সঙ্গে খোশগল্পে মেতে উঠেন। আর ওই ড্রাইভার যে তাকে চিনতে পারছিলো না সে বিষয়টিও উপভোগ করছিলেন অনুপম।

মোহাম্মদ জামান অনুপমকে জানান যে তিনি তার ভক্ত। এরপর তিনি তার সঙ্গে ছবি তোলেন। এবং গন্তব্যে পৌঁছানোর পর জামান তার কাছ থেকে কোনো ভাড়াও নেননি। বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারের এই ভালোবাসায় অভিভুত হয়ে পড়েন অনুপম।

ওই ঘটনার ভিডিও অনুপম খের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করার পর ওই বাংলাদেশি ট্রাক্সি চালকের সঙ্গে তার বিনয়ী আচরণের প্রশংসা করেন নেটিজেনরা।

বলিউডে পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড এবং গডফাদারের সহায়তা ছাড়াই নিজের জায়গা তৈরি করে নেন। ফলে অনুপম খের হিন্দি সিনেমায় সত্যিকার সাফল্যের একটি গল্প। সিমলার এক কাশ্মীরি হিন্দু পণ্ডিত পরিবার থেকে বলিউডে কাজ করতে আসেন অনুপম খের। মুম্বাইতে আসার পর প্রথমদিকে তাকে স্ট্রাগল করতে হয়েছে। দিল্লির ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’র ছাত্র অনুপমের প্রথম সিনেমার নাম সারাঁশ। ২৯ বছর বয়সে অনুপম ওই সিনেমায় এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেন। প্রথম সিনেমাতে অভিনয় করেই প্রশংসিত হনি তিনি। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বাঘাতক বললেন মাহাথির

0

মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। স্থানীয় সময় রবিবার সকালে ন্যাশনাল প্যালেসে রাজা সুলতান আবদুল্লাহ তাকে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে মালয়েশিয়ার চলমান রাজনৈতিক নাটকীয়তার অবসান হলো।

তবে, মুহিউদ্দিনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নিজের পক্ষে অধিকাংশ আইনপ্রণেতার সমর্থন রয়েছে দাবি করে মুহিদ্দিনের বিরুদ্ধে বিশ্বাঘাতকতার অভিযোগ আনেন আধুনিক মালয়েশিয়ার এই রূপকার।

গত কয়েকদিনে একের পর এক চমক আর নানা নাটকীয়তায় বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয় মালয়েশিয়ার রাজনীতি। প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ, ক্ষমতাসীন জোট থেকে আনোয়ার ইব্রাহিমকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন, আইনপ্রণেতাদের সঙ্গে রাজার বৈঠক, এবং সবশেষ মুহিদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে রাজার মনোনয়ন। সবমিলিয়ে লেজেগবরে অবস্থা সৃষ্টি হয় পূর্ব এশিয়ার এই দেশটিতে। যার প্রভাব পড়ে মালয়েশিয়ার অর্থনীতিতেও। দরপতন হয় শেয়ার বাজারে।

ঘরে-বাইরে আলোচনা আর নাটকীয়তার পর অবশেষে রাজনৈতিক সঙ্কট কাটল মালয়েশিয়ার। রোববার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির প্রভাবশালী নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা ও নামের তালিকা সংগ্রহের পর শনিবার ৭২ বছর বয়সী মুহিদ্দিনকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। তবে, ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী ৯ মার্চ পার্লামেন্টের আস্থা ভোটে উৎরে যেতে হবে মাহাথিরের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করা মুহিদ্দিন ইয়াসিনকে।

এ বিষয়ে মুহিউদ্দিন ইয়াসিন বলেন, ‘মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এজন্য আমি রাজাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমার বিশ্বাস, রাজনৈতিকগুলো যে সিদ্ধান্ত নিয়েছে, মালয়েশিয়ার জনগণ তা গ্রহণ করবে।’

এদিকে, মুহিদ্দিন প্রধানমন্ত্রী হওয়ায় চটেছেন সদ্য পদত্যাগী মাহাথির। তার অভিযোগ, মুহিউদ্দিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজের পক্ষে অধিকাংশ পার্লামেন্ট সদস্যের সমর্থন রয়েছে দাবি করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবারো ক্ষমতায় ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত মাহাথির।

মাহাথির মোহাম্মদ বলেন, ‘মুহিদ্দিন আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। এর পেছনে তিনি দীর্ঘসময় ধরে কাজ করেছেন এবং অবশেষে তিনি সফল হলেন। আমরা এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাচ্ছি যার সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। সাধারণ মানুষকে তিনি ভুল তথ্য দিয়েছেন।’

মুহিউদ্দিন প্রধানমন্ত্রী হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়ার সাধারণ মানুষ। স্থানীয়রা বলেন, ‘তিনি প্রধানমন্ত্রী হওয়ায় মালয় জাতিগোষ্ঠী আবারো বৈষম্যের শিকার হবেন। নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আমরা আবার নতুন একটা যুগে ঢুকতে যাচ্ছি। এখন দেখার বিষয় তিনি মালয়দের কতটুকু সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।’

আবার অপর পক্ষ বলেন, ‘ছোটখাটো ভুলত্রুটি থাকলেও আমরা মনে করি, তার অতীত অনেক ভালো। মুহিদ্দিনের প্রতি আমাদের সমর্থন রয়েছে। গতকাল টেলিশিনে যখন খবরটা দেখলাম তখই আমরা এই সিদ্ধান্তে একমত পোষণ করেছি।’

গত ২৪শে ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ওই সময় ক্ষমতাসীন জোট ভেঙে নতুন এক জোট সরকার গঠনের ঘোষণা দেন ৯৪ বছর বয়সী এ রাজনীতিবিদ। এ লক্ষ্যে তিনি রাজার সঙ্গে বৈঠকও করেন। পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন মালয়েশীয় রাজা।

ড্রাই আইস- এ জন্মদিন! ইন্সট্রাগ্রাম তারকার স্বামীসহ দম আটকে তিনজনের মৃত্যু

0

সুইমিং পুলের পানিতে ড্রাই আইস ঢেলে দেওয়ায় অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম খ্যাতনামা ইয়েকেতেরিনা দিদেনকোর স্বামীসহ তিনজন রুশ নাগরিক। আহত হয়েছেন আরো অনেকে। নিজের স্ত্রীর ২৯তম জন্মদিন পালনের সময়ই মৃত্যুর মুখোমুখি হলেন দিদেনকোর স্বামী।

রাশিয়ার মস্কোতে ভিজ্যুয়াল ইফেক্ট তৈরীর জন্য ২৫ কেজি ওজনের শুকনো বরফ সুইমিং পুলের পানিতে ছুড়ে ফেলা হয়। এতে শ্বাসরোধ হয়ে মারা যান পানিতে থাকা তিন রুশ নাগরিক। ড্রাই আইস বলতে মূলত বোঝায় জমাট বাধা কার্বন ডাই অক্সাইড যা পানির সাথে মিশে ধোঁয়া তৈরী করে। এরইমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রুশ অনুসন্ধান কমিটি। দিদেনকো একজন খ্যাতনামা ফার্মাসিস্ট যিনি তার ইন্সটাগ্রাম পেইজে ফার্মাসিটিকালস পণ্যে খরচ বাচানোর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন।