Home Blog Page 3119

দক্ষিণ কোরিয়ায় করোনার ভয়ংকর ছোবল, একদিনেই আক্রান্ত ৮১৩

0

চীনের বাইরে করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ায়। করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাবের স্থান দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। আজ শনিবারই ৮১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এমন অবস্থায় দেশটির করোনা পরিস্থিতিকে ‘ক্রিটিকাল মোমেন্ট’ বলে জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, নতুন করে ৮১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার একশ ৫০ জনে। চীনের বাইরে এই ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

দক্ষিণ কোরিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী কিম কং লিপ বলেন, করোনা নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাইকে বলেছি, যেকোনো ধরনের অনুষ্ঠান থেকে দূরে থাকতে। ধর্মীয় সমাবেশ বা প্রতিবাদসহ যেকোনো অনুষ্ঠান থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে। দেশটির নাগরিকদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়ে কিম কং লিপ বলেন, দয়া করে বাড়ির বাইরে যাওয়ার থেকে বিরত থাকুন। অন্য ব্যক্তির সঙ্গে যোগাযোগকে কমিয়ে দিন।

করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় ১৭ জন মানুষ মারা গেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দেগু ও চোংদো সংখ্যালঘু খ্রিস্টানদের মধ্যেই এতদিন সংক্রমণের ঘটনা সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন অন্যান্য অঞ্চলেও এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। করোনায় দেগু একটি গির্জার অনুসারীরাই সবচেয়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এই গির্জার দুই লাখেরও বেশি সদস্যের ভাইরাস পরীক্ষার প্রস্তুতি নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এবার জিম্বাবুয়ের ফুটবলে নিষেধাজ্ঞা!

0

গত বছর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডই বিলুপ্ত করে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার সমস্যার শুরু আফ্রিকান দেশটির ফুটবল অঙ্গনে। নিম্নমানের স্টেডিয়ামের কারণে নিজেদের দেশে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞার কবলে পড়েছে জিম্বাবুয়ে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। জিসিএএফ কর্তৃক এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জিফা।

গত নভেম্বরে জিম্বাবুয়ের ফুটবল স্টেডিয়াম তদন্ত করেছিল সিএএফ। সেই তদন্তে স্টেডিয়ামের অনেক ত্রুটি পায় সিএএফ। পরবর্তীতে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করে রিপোর্ট প্রকাশ করে এবং জিম্বাবুয়েতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা দেয় সিএএফ। অবশ্য তদন্তের বেশ আগেই জিফাকে স্টেডিয়ামের উন্নতির জন্য নিদের্শ দিয়েছিলো সিএএফ। কিন্তু আর্থিক সমস্যার কারণে স্টেডিয়ামের উন্নতি করতে পারেনি জিম্বাবুয়ে।

এদিকে, আগামী মাসে আফ্রিকান কাপ অব নেশনশের কোয়ালিফাইং ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়াকে আতিথেয়তা দেওয়ার কথা জিম্বাবুয়ের। কিন্তু নিষেধাজ্ঞার কবলে পড়ায় এখন ম্যাচটি নিরপেক্ষ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ম্যাচটি আায়োজনে প্রতিবেশী কোন ভেন্যুর খোঁজ শুরু করেছে জিফা।

বাংলার প্রতিটি ছেলেমেয়েকে আমরা গড়ে তুলব : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশটাকে এগিয়ে যেতে হবে। আর খেলাধুলার জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এটাতে বারমাস খেলাধুলা চলতে পারবে, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি ছেলেমেয়েকে আমরা গড়ে তুলব। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এই বাংলাদেশ গড়ে উঠবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সব ধরনের প্রতিযোগিতার উপযুক্ত নাগরিক হিসাবে।

তিনি বলেন, আমাদের শিশু কিশোররা অত্যন্ত মেধাবী। আর সেই মেধা বিকাশের সুযোগ আমরা করে দিতে চাই। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে আমাদের শিশুদের দূরে রেখে ধীরে ধীরে তাদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০১৯ সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

ছাত্রজীবনে বঙ্গবন্ধু একজন ফুটবলার ছিলেন : প্রধানমন্ত্রী

0

ছাত্রজীবনে জাতির পিতা বঙ্গবন্ধুও একজন ফুটবলার ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দাদা তিনিও ফুটবল খেলতেন। আমার ভাইয়েরা ফুটবল খেলতেন। আমার নাতিপুতিরাও ফুটবল খেলে।

তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীন জাতি হিসাবে সম্মান পেয়েছি। ছোটবেলা থেকেই তিনি এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন এবং ছাত্রজীবনে করেছেন।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে ক্রীড়াক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি। এই অগ্রগতি আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতার পর পর জাতির পিতা উদ্যোগ নিয়েছিলেন ক্রীড়া ক্ষেত্রটাকে আরো প্রসারিত করতে এবং আমার ভাই শেখ কামাল-শেখ জামালসহ সবাই এই ক্রীড়ার সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত ছিল।

তিনি বলেন, প্রাথমিক থেকে আজকে আমরা যে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট করতে পারলাম পাশাপাশি আমরা এখন আন্তঃকলেজ প্রতিযোগিতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা সেটারও ব্যবস্থা করছি। তাই খেলাধুলার মাধ্যমে আজকের ছেলেমেয়েরাই আগামী দিনে পৃথিবীতেও একটা স্থান করে নিতে পারবে।

এ সময় মেয়েদের ফুটবলা খেলার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ খেলায় অংশগ্রহণকারী সকলের প্রতি অভিনন্দন জানান তিনি।

‘শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে’

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের মেধাবিকাশের পাশাপাশি তাদের মধ্যে মমত্ববোধ, দেশাত্মবোধ এবং মূল্যবোধের অনুপ্রবেশ ঘটাতে হবে। শিক্ষার সাথে দীক্ষা, বিদ্যার সাথে বিনয়কে যুক্ত করে নতুন প্রজন্ম গঠন করতে হবে। না হয় আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া সম্ভব নয়।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার সঙ্গে বিনয় থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য সবার আগে উন্নত জাতি গঠন করতে হবে।

ড. হাছান বলেন, আমাদের সন্তানেরা বড় ডাক্তার হবে, সরকারি বড় কর্মকর্তা হবে, কিন্তু গ্রামের দরিদ্র কৃষকের জন্য তার দরজা খোলা রাখবে না- এমন উন্নয়ন আমরা চাই না। আমাদের নতুন প্রজন্ম নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে- তাদের মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ ও মানুষের প্রতি মমত্ববোধ থাকবে।

সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক শওকত হোসেন সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চুয়েট ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আমেরিকা প্রবাসী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে অংশ নেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার অমর কান্তি বড়ুয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সুবর্ণজয়স্তী উদযাপন পরিষদের সদস্য সচিব জি এম এইচ সিরাজী প্রমুখ।

‘চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের প্রবণতা বাড়ছে’

0

চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে বলে এখন আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ শনিবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

আইইডিসিআর পরিচালক বলেন, করোনাভাইরাসে নতুন করে আরো চারটি দেশ আক্রান্ত হয়েছে। এ নিয়ে অন্তত ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড নাইন্টিন। এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা না পাওয়া গেলেও ঝুঁকির কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানান তিনি।

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, রোগীগুলো নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে ওখানে ভ্রমণ করে গেছেন। ওই দেশের লোকাল ট্রান্সমিশন শুরু হয়নি। এই দিক থেকে আমাদের আশস্থ হওয়ার জায়গা। আবার আমাদের দেশে রোগী আসবে না তা ভেবে বসে থাকা যাবে না। দক্ষিণ কোরিয়া, ইরাক, ইটালি এসব দেশে তথ্য বিশ্লেষণ করছি এবং পর্যবেক্ষণ করছি।

ডা. ফ্লোরা বলেন, আক্রান্ত দেশ থেকে কোনো প্রকল্পের জন্য যদি আসার থাকে, সেটাও আমরা নিরুৎসাহিত করছি। সভা সমাবেশ বা মিটিংয়ে যদি আক্রান্ত দেশ থেকে কোনো অংশগ্রহণকারী আসার সম্ভাবনা থাকে, তাহলে সেই সভা-সেমিনারগুলো স্থগিত করে পরে নিয়ে যাওয়ার জন্য বলছি আমরা।

আইইডিসিআর পরিচালক বলেন, আমরা সবসময়ই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কাজ করছি। যে সব দেশে রোগীর সংখ্যা বেশি, লোকাল ট্রান্সমিশন আছে, মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে, আরো কী করা যায়।

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরো একজন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলেও জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

পাপিয়াদের পেছনের ব্যক্তিরাও নজরদারিতে আছেন

0

সারা দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজরা নজরদারিতে আছে। অপরাধী ধরার জন্য সরকারের যে লক্ষ্য রয়েছে সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, শুধু পাপিয়া নয়, অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে যারাই জড়িত তারা নজরদারিতে আছেন। এ ছাড়া পাপিয়াদের পিছনে যারা আছেন তারাও নজরদারির বাইরে নয়।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, দেশের যে কোনো প্রান্তে হোক অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে দলের লোকজন যদি জড়িত থাকে সেও রেহাই পাবেন না। তারা ইতোমধ্যে নজরদারিতে চলে এসেছেন। থেমে থেমে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতুর কাজ থেমে থাকবে না কয়েকদিন আগেও ২৫তম স্প্যান বসানো হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি স্প্যান বসার কথা রয়েছে। তারা যদি ছুটি থেকে না আসতে পারে তাহলে কাজের কিছুটা সমস্যা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং উপ দফতর সম্পাদক সায়েম খান।

লজ্জা পাব কেন, আমি কি চোর?

0

বহুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ খেলবে তারই নেতৃত্বে। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক। খুব স্বাভাবিকভাবেই তার দিকে ধেয়ে যায় প্রশ্নবান। মাশরাফি নিজেও বেশ কৌশলী হয়ে সামাল দেন সাংবাদিকদের সব প্রশ্ন। নিজের পড়তি পারফর্মেন্স, চারদিকে সমালোচনার পরেও অবসর নিচ্ছেন না- এ নিয়ে তার কোনো লজ্জাবোধ নেই। ম্যাশের বক্তব্য তিনি তো চুরি করছেন না, লজ্জা কেন হবে?

মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান সময়ে আপনার পারফর্মেন্স খারাপ। ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পাচ্ছেন না। ২০০১ সালে যখন শুরু করেছিলেন, তারপর এমন খারাপ অবস্থায় পড়েননি। এটা তো আত্মসম্মানের জায়গা। প্রতিপক্ষ এবার জিম্বাবুয়ে, আপনি এই বিষয়গুলো নিয়ে কী ভাবছেন?

প্রশ্ন শুনে অনেকটা বিস্ফোরণ ঘটান মাশরাফি, ‘প্রথম কথা হচ্ছে যে আত্মসম্মান ও লজ্জা, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা-আত্মসম্মান আমি মিলাইতে পারি না। চারিদিকে এত চুরি-চামারি হচ্ছে, কই কারো তো লজ্জা লাগছে না! আর আমি মাঠে গিয়ে খেলব তাতে লজ্জা লাগবে? আমি কি চোর? উইকেট আমি নাই নিতে পারি, লজ্জা পেতে হবে কেন? আমি কি দেশের হয়ে খেলছি না? নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি?’

তিনি আরও বলেন, ‘আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের মানুষ? যে কেউ পারফর্মেন্স নাই করতে পারে, তাকে নিয়ে প্রশ্ন আসতেই পারে। আমি উইকেট পাই না আমার সমালোচনা হতেই পারে। কিন্তু যখন আত্মসম্মানবোধের প্রশ্ন আসে তখন আমি প্রতিবাদ করি। ক্রিকেটের সঙ্গে আত্মসম্মান আসে কীভাবে? আমি কি চোর? এই জিনিসটার সঙ্গে আমি মোটেও একমত না।’

উত্তর সিটির ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

0

‘এডিস মশা নিয়ন্ত্রণ করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত থাকি’- এই স্লোগানকে সামনে রেখে এডিস মশা নিধনে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে ডিএনসিসির বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আজ (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১২ নম্বর ওয়ার্ডে এই বিশেষ কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

উল্লেখ্য, ডিএনসিসি এডিস মশার উপদ্রপ হ্রাসকল্পে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করেছে যা জানুয়ারি মাস থেকেই চলমান। তবে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বেশ কিছু ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে ডিএনসিসির ৫টি ওয়ার্ড রয়েছে। সেগুলো হলো- ওয়ার্ড নম্বর ১, ১২, ১৬, ২০ এবং ৩১। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টের আলোকে ডিএনসিসি স্বাস্থ্য বিভাগ সকল ওয়ার্ডে চলমান নিয়মিত কার্যক্রমের সাথে এই ৫টি অঞ্চলে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে।

সকালে ১২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া সরকারি এ-টাইপ কলোনির মাঠে উদ্বোধনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আপনাদের সকলের সহযোগিতাই পারে নগরবাসীকে এডিস মশা থেকে মুক্তি দিতে। জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি উদ্বুদ্ধ করে তিনি বলেন, আপনারা নিজ নিজ বাসা-বাড়ি, ভবন এবং এলাকা নিজেরা পরিষ্কার করুন। প্রয়োজনে আমাদের গাড়ি এসে সংগ্রহ করে নিয়ে যাবে। কিন্তু যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। কোথাও পানি জমে থাকতে দিবেন না। ডাবের খোসা, চিনের কৌটা, পরিত্যক্ত পেট বোতল, প্লাস্টিকের পট, হাড়ি, ভাঙা বা পরিত্যক্ত ফুলের টব যেখানে সেখানে রাখবেন না।

এসময়ে এসব কলোনি ও সরকারি অফিসপ্রাঙ্গন পরিচ্ছন্ন রাখার বিষয়ে সরকারি স্থাপনার রক্ষণাবেক্ষণে নিয়োজিত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সহায়তা চাওয়া হয়। একইসাথে এসব ভবনের বাসিন্দা ও কর্মচারীদের সপ্তাহে অন্তত একদিন স্বেচ্ছায় নিজ স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, নিজেদের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে মশকমুক্ত ঢাকা গড়ার আহ্বান জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এসময় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন তিতু, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কলোনী বাসিন্দাদের নেতা এবং সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনায় মারা গেলেন ইরানি এমপি

0

ইরানে পার্লামেন্টের সদ্য নির্বাচিত এক সদস্য করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন। পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হওয়ার একদিন পরেই তিনি মারা গেছেন।

শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসে মৃত ইরানি পার্লামেন্টের ওই সদস্যের নাম মোহাম্মদ আলী রামজানি। তিনি গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ আসতানা থেকে নির্বাচিত হয়েছিলেন।

করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।

রামজানী এর আগে গিলানের শ্রম ও সমৃদ্ধি অধিদপ্তরে মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা এবং সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে এ পর্যন্ত ৩৮৮ জন সংক্রমিত হয়েছে এবং ৩৪ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র : বিএএসনিউজ