Home Blog Page 3120

বিদ্যুৎ-পানির ‘সামান্য’ মূল্যবৃদ্ধিতে ভোগান্তি হবে না : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ-পানির সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। সামনের মৌসুমে যাতে পানির হাহাকার সৃষ্টি না হয় সেজন্য সামান্য মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দিতে হচ্ছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের মৌসুম, লোকজন যেন কষ্ট না পায় সেজন্য আমরা বিদ্যুৎব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই।

খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোনো রাজনৈতিক নেতা বা দলের বিরুদ্ধে নয়। আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের একটা কর্মসূচি বলেও উল্লেখ করেন তিনি।

রক্তাক্ত দিল্লি : ১৪৮ মামলা দায়ের, সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্কবাণী

0

ভারতের দিল্লির সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। ২৫০ জনের ওপর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের বেশিরভাগই ২০ থেকে ৩০ বছর বয়সী। দিল্লির পুলিশ এ কথা জানিয়েছে। এদিকে, উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় দিল্লি পুলিশ জানিয়েছে, তারা এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় ১৪৮টি এফআইআর দায়ের করেছে। এখনও পর্যন্ত ৬৩০ জনকে হয় গ্রেপ্তার করা হয়েছে, কিংবা আটক করা হয়েছে। এখনও পর্যন্ত দিল্লির ২ হাসপাতালে ৪৩ জনের মৃত্যু হয়েছে কিংবা মরদেহ উদ্ধার করা হয়েছে।

দিল্লি পুলিশের মুখপত্র এমএস রণধাওয়া জানিয়েছেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে ঘটনার তদন্তে ডাকা হয়েছে। সংঘর্ষস্থলে তদন্তকারীরা যাচ্ছেন এবং নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে যা মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে ২৫ টি অস্ত্র আইনে বলেও জানিয়েছেন তিনি।

দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রায় ৪০০ শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিল্লি পুলিশ জানিয়েছে, ২২ জনের মৃত্যু হয়েছে গুরুতর আঘাত থাকার কারণে। আর ১৩ জনের মৃত্যু হয়েছে গুলির আঘাতের কারণে। তবে মৃতদের মধ্যে মাত্র ২৬ জনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানোর ব্যাপারেও সতর্ক করা হয়েছে। উসকানিমূলক কোনও ভিডিও ছড়ানোর ব্যাপারও সতর্ক করা হয়েছে। এই ধরনের কোনও ভিডিও পেলে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

যে কারণে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন আফগান তরুণীরা

0

আফগানের সেনাবাহিনীতে নারীরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। এদিকে, আফগানিস্তানের সেনাবাহিনীতে চাকরি করতে উত্সাহী নারীদের বাছাই করছে কাবুলের সামরিক প্রশিক্ষণ একাডেমি। কিন্তু দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় এবং রক্ষণশীল সমাজের কারণে তরুণীদের সেনাবাহিনীতে নিয়োগের ভবিষ্যত নিয়ে আশঙ্কা তৈরী হয়েছে।

জানা গেছে, আফগানিস্তানে সাম্প্রতিকতম সময়ে প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত সেনা কর্মকর্তা তৈরী হয়েছেন।

এদের কেউ কেউ বলেছেন, তারা দেশকে সুরক্ষিত করার প্রয়াসের অংশ হতে পেরে গর্বিত বোধ করেন। এখনও দেশে জঙ্গিরা রয়েছেন। চিহ্নিত বিদ্রোহীরা দেশের ক্ষমতা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

২১ বছর বয়সী সাকিনা জাফারি বলেছেন, আমি আমার জনগণের জীবন বাঁচাতে এবং আত্মরক্ষার জন্য সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

সাকিনা জাফারি জানান, তার সেনাবাহিনীতে যোগদানের ঘটনা উদাহরণ স্থাপন করেছে।

তিনি বলছেন, এটি অন্যান্য মেয়েদের সেনাবাহিনীর পদে যোগ দিতে উত্সাহিত করছে।

জাতিসংঘের মতে, নারী সংগঠন এবং আন্তর্জাতিক দাতাদের বহু বছরের চাপ সত্ত্বেও নারীদের জন্য আফগানিস্তান বিশ্বের অন্যতম কঠিন জায়গা।

আফগানিস্তানে নারী ও পুরুষরা রাজধানীর উপকণ্ঠের সামরিক ঘাঁটিতে পৃথকভাবে প্রশিক্ষণ নেন।

আফগান কর্মকর্তারা বলছেন, (নারী ও পুরুষের) প্রশিক্ষণটি একইরকম। এতে শারীরিক শিক্ষা, আগ্নেয়াস্ত্র, কৌশল এবং চিকিত্সা সংক্রান্ত বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে ২৮ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল কোবরা তানহা বলেছেন, আফগান একাডেমি থেকে স্নাতক হওয়া এসব নারী সাক্ষর এবং ব্যবস্থাপনা, মানবসম্পদ, রসদ, রেডিও অপারেশন বা গোয়েন্দাসহ একাধিক যুদ্ধবিরোধী ভূমিকায় অংশ নেবেন।

তিনি বলেন, রাতে অভিযানের মতো মিশনে আফগান বিশেষবাহিনীকে সহায়তা করতে যেতে পারে এমন কাজেও নারী সেনাদের নিয়োজিত করা হতে পারে।

আফগান বাহিনীকে পরামর্শ এবং প্রশিক্ষণে সহায়তা দেওয়ার জন্য ন্যাটো-নেতৃত্বাধীন মিশনের অংশ হিসাবে আফগানিস্তানে প্রায় ৭ হাজার মার্কিন সেনা নিয়োজিত রয়েছে। আফগান সেনাবাহিনীতে নারীদের সংখ্যা বৃদ্ধি করার প্রচেষ্টা হিসেবে ২০১৬ সালে কমপক্ষে মিলিয়ন ডলার বাজেট করেছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তান পুনর্গঠনের জন্য মার্কিন সরকারের বিশেষ পরিদর্শক জেনারেল (সিবিআই) এর মতে, হাজার হাজার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম সেনাকে মাঠে নামানো হচ্ছে। লক্ষ্যমাত্রা হলো ৫ হাজারের কম সংখ্যক নারীকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া।

১৯ বছর বয়সী হাসিনা হাকিমি জানান, তালেবানদের হুমকির কারণে তিনি তার প্রদেশ ফিরে আসতে পারবেন না। এবং অনেক নারী আফগান সেনাবাহিনীর মধ্যেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। আফগানিস্তানের সরকারী পদে কর্মরত নারীরা একটি বিতর্কিত হচ্ছেন।

গত বছর এশিয়া ফাউন্ডেশনের জরিপে বলা হয়েছে, ৬০ শতাংশ আফগানের অভিমত, তারা নারীদের জন্য সেনাবাহিনী বা পুলিশে কাজ করা গ্রহণযোগ্য বলে বিবেচনা করে না।

তিনি বলেন, আমি অনেক চ্যালেঞ্জ গ্রহণের অভিজ্ঞতা পেয়েছি। একটি রক্ষণশীল সমাজে বাস করি আমরা। বেশিরভাগ লোকেরা বাইরে কাজ করে এমন নারীদের নিয়ে হতাশাবোধ করেন। তবে আমাদের অবশ্যই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে হবে। দায়িত্ব পালন করতে হবে আমাদের।

সূত্র : কাবুল টাইমস

গ্রামের চেয়ে শহরে অটিজমের প্রবণতা বেশি

0

শহর এলাকায় অটিজমের প্রবণতা বেশি, গ্রামে কম। তবে এর সঠিক কারণ এখনো নির্ণয় হয়নি। কেবল বাংলাদেশে নয় সারা বিশ্বেই এমন পরিস্থিতি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম -ইপনা আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

একই সঙ্গে বিশেষজ্ঞরা প্রসূতি নারীদের প্রথম ১২ সপ্তাহের মধ্যেই স্ক্রীনিংয়ের ওপর জোর দেন। এ ক্ষেত্রে সচেতনতা বাড়াতে পারলে বড় উপকার হবে হলেও তারা মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আক্তার, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু,ডা. কানিজ ফাতেমা, প্রশিক্ষণ সমন্বয়কারী ডা. মাজহারুল মান্নান।

মুগদায় ছিনতাইকারীর হাতে গৃহবধূর মৃত্যু

0

রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে তারিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ছিনতাইকারীরা ব্যাগ টান দেওয়ায় তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ট্রেন ধরার জন্য তাঁরা ভোরে কমলাপুরে যাচ্ছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তরিনা বেগম সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া।

তারিনার স্বামী গণমাধ্যমকে জানান, রাজারবাগ থেকে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলেন তারা। পথে মুগদার ইউনিক বাস কাউন্টারের সামনে আসলে ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিক্সা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ৬ টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তারিনার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

পিটিয়ে হত্যা করা যুবকের লাশ মহাখালীতে

0

রাজধানীর মহাখালীতে সৈকত ওরফে শিপু (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মহাখালীর আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই হাবিবুর বলেন, মহাখালীর আমতলী সড়ক থেকে সিপু নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহতের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চলছে ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ

0

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেলে ৫টা পর্যন্ত।

তিন হাজার ১৬০ জন ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন হচ্ছে। এতে পাঁচ প্যানেলে প্রার্থী ৮৯ জন। সভাপতি প্রার্থীরা হলেন আবু জাফর সূর্য, এস এম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী এবং নাসিমা আক্তার সোমা। সহ-সভাপতি প্রার্থীরা হলেন আতিকুর রহমান চৌধুরী, এমএ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, ফিরোজ আলম মিলন, মো. মোশারফ হোসেন।

সাধারণ সম্পাদক পদে আট প্রার্থী। এঁরা হলেন আকতার হোসেন, অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ। যুগ্ম সম্পাদক পদে পাঁচ প্রার্থী হলেন খায়রুল আলম, মনিরুজ্জামান উজ্জ্বল, মহিউদ্দিন কাদের, মানিক লাল ঘোষ এবং রফিক আহমেদ। কোষাধ্যক্ষ পদে প্রার্থী চারজন। এঁরা হলেন আশরাফুল ইসলাম, জগলুল কবির নাসির, রেজাউল করিম, শাহাদাৎ রানা।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী পাঁচজন- এ জিহাদুর রহমান জিহাদ, গোলাম মুজতবা ধ্রুব, মতলু মল্লিক, মামুন আবেদীন, শফিক রহমান। প্রচার সম্পাদক পদে প্রার্থী চারজন- আছাদুজ্জামান, একেএম ওবায়দুর রহমান, এম শাহজাহান, কায়সার হাসান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী পাঁচজন- দুলাল খান, ফজলুল হক বাবু, মহিউদ্দিন পলাশ, মোস্তফা কামাল সুমন মোস্তফা, মো. সাজেদুল ইসলাম রাজু। জনকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ৫ জন- এম জহিরুল ইসলাম, জাহিদা পারভেজ ছন্দা, সমীরন রায়, সোহেলী চৌধুরী, রাজীব উদ দৌলা চৌধুরী। দপ্তর সম্পাদক পদে প্রার্থী ৪ জন- আমানউল্লাহ আমান, এম সাইফ আলী, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন। এঁরা হলেন অনজন রহমান, অজিত কুমার মহলদার, আকলিমা বেগম লিমা, আনিছুর রহমান, আব্দুল বাসেত আকন, আব্দুস সালাম, ইব্রাহিম খলিল খোকন, ইসমত জেরিন, ইস্রাফিল হাওলাদার, এ এম শাহজাহান মিয়া, এম মামুন হোসেন, এস এম বাবুল হোসেন, জাফর আহমদ, জি এম মাসুদ ঢালী, নাইম আহমেদ জুলহাস, নাসির উদ্দিন বুলবুল, ফারুক মজুমদার, মহসিন বেপারী, মো. আনিসুর রহমান রাহাদ, মোহাম্মদ মহসীন আলী, মোতাহার হোসেন, মো. সফিউর রহমান, মো. রফিকুল ইসলাম, রাজু হামিদ, ফারজানা সুলতানা, শেখ মোহাম্মদ আমিনুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শাহনাজ পারভিন এলিস, শাহিন বাবু, সাকিলা পারভিন, সিকে সরকার, সালাম মাহমুদ, সালাহ উদ্দিন আহমেদ, সলিম উল্লাহ সেলিম, সায়েদুল ইসলাম বাদল, সাহীন কাওসার, সুরাইয়া অনু ও সিদ্ধার্থ শংকর ধর।

বিদ্যুৎ আরো সহজলভ্য করতেই সাময়িক মূল্য বৃদ্ধি : সেতুমন্ত্রী

0

দেশের ৯৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। শতভাগের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে সাময়িক কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও রোডস্থ হাতিরপুল ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে বিদ্যুৎ আর পানির সেবা পেতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার লেগে থাকতো। এই হাহাকার যেনো আর কখনো না হয়। এই পানি আর বিদ্যুতের সরবরাহ যাতে অব্যাহত থাকে যাতে মুজিববর্ষে। এখন ৯৬ ভাগ মানুষ বিদুৎ সেবা পাচ্ছে। মুজিববর্ষে শেখ হাসিনার অঙ্গীকার ১০০ ভাগ লোকের ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌছে দিব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনাদের দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ আরো সহজলভ্য করার জন্য সাময়িকভাবে একটু মূল্য বৃদ্ধি হচ্ছে। আমি আশাকরি ঢাকাবাসী এটা মনে নিবে। আপনাদের বিদ্যুতের সরবরাহে কোনো ঘাটতি হবে না। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে।

তিনি আরো বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হয়েছে। দিনের পর দিন, ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতহীন অন্ধকারে আপনারা থেকেছেন। পানি থাকে নি মানুষকে নিদারুণ কষ্ট করতে হয়েছে। আমাদের আমলে যে বিদ্যুতের দাম বাড়ছে তা সাময়িক, এটা মেনে নিবেন, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের আহ্বান।

এ সময় আরো বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের সভাপতি রুহুল আমিন মজুমদার, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীসহ অনেক।

করোনাভাইরাসে মুকেশ আম্বানির ক্ষতিই ৫৯০ কোটি ডলার!

0

করোনাভাইরাসের আতঙ্কের শিকার এবার ভারতের ধনী শিল্পপতিরাও। করোনা-আতঙ্কের জেরে বিনিয়োগে সঙ্কোচ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। এই কারণেই পতন দেখা দিচ্ছে বাজারে। যার আঁচ পড়েছে এদেশের শিল্পপতিদের উপরও। Bloomberg-এর রিপোর্ট অনুযায়ী, গত দুসপ্তাহে ব্যাপক পরিমাণ ক্ষতির মুখ দেখেছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।

রিপোর্টে জানা গেছে, চলতি বছরে এখনও পর্যন্ত ৫৯০ কোটি ডলারের ক্ষতি হয়েছে আম্বানির। এর জেরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ নেমে এসেছে প্রায় ৫৩ হাজার কোটি ডলারে। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারেও ১১% পতন দেখা গেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের আতঙ্কের জেরেই এই ক্ষতি।

আম্বানি একা নন, করোনা-আতঙ্কের শিকার উপ্রোর (Wipro)-র প্রতিষ্ঠাতা আজিম প্রেমজিরও ৮৬ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। কোটাক মাহিন্দ্রার উদয় কোটাকের ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি ডলার। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার প্রায় ৮৯ কোটি ডলারের এবং শিল্পপতি গৌতম আদানির প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে Bloomberg।

‘করোনাভাইরাসের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিশ্ববাজারের সঙ্গেই ভারতের মতো উদীয়মান বাজারেও প্রভাব ফেলছে।’ দ্য ইকনমিক টাইমসকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন Axis Securities-এর হেড রাজেশ পালভিয়া।

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের আতঙ্ক। যা ছড়িয়ে পড়েছে শেয়ার বাজারেও। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার শেয়ার মার্কেটের পর এবার করোনা-ক্ষতির মুখে পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জও। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই প্রায় ১২০০ পয়েন্টের বেশি পড়ে সেনসক্স। নেমে যায় নিফটিও। করোনাভাইরাসের আতঙ্কের জেরেই এই পতন বলে জানাচ্ছে বাজার বিশেষজ্ঞরা। কারণ হিসেবে বলা হচ্ছে, করোনাভাইরাস মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা বিনিয়োগকারীদের। এই কারণেই শেয়ার বাজারে ধাক্কা।

সূত্র: এই সময়

ভারতে ভয়াবহ আকার নিতে পারে করোনাভাইরাস

0

চীনের বাইরেও অন্যান্য দেশে কী ভাবে ছড়াচ্ছে করোনাভাইরাস, সেদিকে নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কোন দেশের সরকার করোনাভাইরাস প্রতিরোধে কতটা প্রস্তুত, সেদিকেও নজর রাখা হচ্ছে। একবার ছড়িয়ে পড়লে ভারতে এই ভাইরাসের আক্রমণ ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

ভারতে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। কিন্তু ঘনজনসংখ্যার এই দেশে করোনভাইরাস প্রতিরোধ করার ক্ষমতা অত্যন্ত সীমিত বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তাই চীনের পরে করোনাভাইরাসের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যে দেশ তাদের সবচেয়ে চিন্তায় রেখেছে তা হল ভারত। করোনভাইরাসের হামলা ঠেকাতে যতটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, তা এই দেশের বেশিরভাগ জায়গাতেই নেই বলে মনে করছে তারা।

করোনাভাইরাসের হামলায় ইরানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ইরানেও যেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত আশঙ্কার বলে মনে করা হচ্ছে।