Home Blog Page 3122

পাপিয়ার সঙ্গে জড়িতদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাপিয়ার সঙ্গে অপকর্মে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে। জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তাদেরও শাস্তি হবে।

আজ শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এখনো দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার ও আদালতের নিজস্ব এখতিয়ার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের ওপর সরকারের কোনো হাত নেই।

এ সময় উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ আরো অনেকে।

আহত দুই কলেজছাত্রের খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী

0

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকালের সংঘর্ষের ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে হাসপাতালে আসেন তিনি। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী এ সময় বলেন, আমি উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বলবো, কোনভাবেই যেন কোনো প্রতিহিংসা, প্রতিশোধমূলক চিন্তাই না করে কেউ। উভয় ক্যাম্পাস যেন শান্ত থাকে, শিক্ষার্থীদের শান্ত রাখবার চেষ্টা করে। আমরা যেন আর এই বিষয়গুলি নিয়ে যেন কোনো ধরনের সহিংসতা না দেখি।

বর্তমানে হাসপাতালের আইসিইউতে ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম আহমেদ সোয়াদ ও ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে সাফওয়ান সাফি।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত হয়েছে। আহতদের দাবি, সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের ছুরিকাঘাত করে।

পাইপ ফেটে তীব্র বেগে বেরিয়ে আসছে গ্যাস

0

রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় গ্যাসলাইনের পাইপ ফেটে গেছে। সেখান থেকে তুমুল বেগে গ্যাস বের হচ্ছে। এর সঙ্গে পানিও বের হয়ে আসতে দেখা যায়। দুর্ঘটনা মোকাবেলায় সেখানে কয়েকজন ফায়ারসার্ভিস কর্মী উপস্থিত আছেন। নিরাপত্তার জন্যে রাস্তার দুই পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যান্ডমাইকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।

করোনা আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের জীবন সঙ্কটে, জানতোই না পরিবার

0

বাংলাদেশি পাঁচজন শ্রমিক সিঙ্গাপুরে থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

জানা গেছে, বাংলাদেশি একজন শ্রমিক (৩৯) গত ৮ ফেব্রুয়ারি করোনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয় ১ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসা নেন তিনি। পরে চাংগি জেনারেল হাসপাতাল থেকে ৫ ফেব্রুয়ারি আবারো চিকিৎসা নেন।

অবস্থার উন্নতি না হলে ৭ ফেব্রুয়ারি আবারো ডাক্তার দেখাতে যান। ওই দিনই তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি হন। এরপর গত তিন সপ্তাহ ধরে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিসিসে চিকিৎসাধীন আছেন।

স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে গতকাল বুধবার বলা হয়েছে, ওই শ্রমিকের স্ত্রী গর্ভবতী। সন্তান প্রসবের সময় হয়ে এসেছে। গত বছরের জুন মাসে সর্বশেষ স্বামীল সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশে থাকা স্ত্রীর। তার স্ত্রীর প্রত্যাশা, স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে।

গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ওই ব্যক্তির। তারপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি আছেন। এ অবস্থায় পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করেননি। তার স্ত্রী বলছেন, স্বামী তাকে নিজের পরিস্থিতির কথা জানাননি। সাধারণ সর্দি-জ্বরে আক্রান্ত থাকার কথা বলেছেন।

এমনকি ওই নারী জানেন যে, সিঙ্গাপুরে থাকা তার স্বামীর চাচাতো ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পরে সেই চাচাতো ভাই তাকে জানিয়েছেন, তার স্বামী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেসব কথা শুনে ওই নারী হতবাক হয়ে গেছেন এবং এখনো বুঝতে পারছেন না যে কী ঘটছে।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির অবস্থার অবনতি ঘটছে। শ্বাসকষ্ট থেকে শুরু করে কিডনির সমস্যায় ভুগছেন। এছাড়া তার নিউমোনিয়া হয়েছে।

ভারতের পরিস্থিতি নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ

0

ভারতের রাজধানী দিল্লীতে সংঘটিত চলমান সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১২ জন বিশিষ্ট নাগরিক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে।

বিবৃতিদাতারা হলেন, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক, অনুপম সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সৈয়দ হাসান ইমাম, সারোয়ার আলী, রামেন্দু মজুমদার, মফিদুল হক, জিয়াউদ্দিন তারেক আলী, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও গোলাম কুদ্দুছ।

বিবৃতিতে তাঁরা বলেন, ‘ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বেশ কিছুদিন যাবৎ দিল্লীসহ সারাভারতে রাজনৈতিক-সামাজিক শক্তি ও দলসমূহ বিবৃতি, সমাবেশ ও প্রতিবাদী মিছিল সমাবেশের মধ্যদিয়ে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে আসছিল। বিগত ক’দিনে হঠাৎ করে পরিস্থিতির অবনতি হয়। এনআরসি বিরোধীদের ওপর সহিংস আক্রমণ শুরু হয় এবং ইতোমধ্য ২৭ জনের প্রাণহানী এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা বন্ধুপ্রতিম পড়শী ও মুক্তিযুদ্ধের প্রধান সহায়তাকারী পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারতের এহেন দাঙ্গা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে এই শংঙ্কা প্রকাশ করছি যে, পরিস্থিতি সম্মিলিতভাবে সামাল দিতে না পারলে পার্শ্ববর্তী দেশসমূহে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। যা এ অঞ্চলের দেশসমূহে শান্তি, গণতন্ত্র , উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে।

বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা ভারতের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান। একইসাথে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সংগ্রামী জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতির সচেতন জাগরণ সকল ধর্মান্ধতাকে রুখে দেবে- এ আমাদের বিশ্বাস।

বাংলাদেশি বা পাকিস্তানির তথ্য দিলেই ৫০০০ রুপি পুরস্কার

0

সম্প্রতি ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনমত শক্তিশালী হয়ে উঠেছে। এ অবস্থায় ভারতের মহারাষ্ট্রে দেয়ালে শোভা পাচ্ছে অবৈধ বাংলাদেশি ও পাকিস্তানিদের ধরিয়ে দিলে পাঁচ হাজার রুপি পুরস্কারের ঘোষণা।

সম্প্রতি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে পোস্টারটির ছবি। পোস্টারটি প্রকাশ করেছে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পেসিডেন্ট রাজ থাকরে

পোস্টারটি মারাঠি ভাষায় লেখা। মহারাষ্ট্রের আওরঙ্গবাদের দেয়ালে লাগানো ওই পোস্টারে বলা হয়েছে, যারা পাকিস্তানি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সঠিক তথ্য দেবে তাদের এই অর্থ প্রদান করা হবে।

মারাঠি ভাষায় ওই পোস্টারে লেখা-
पाकिस्तान आणि
बांग्लादेशी घुसखोरांची
रोख 5000/ रुपये देण्यात येतील
महाराष्ट्र नवनिर्माण सेना संभाजीनगर

যার অর্থ হচ্ছে- পাকিস্তান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ৫০০০/- রুপি নগদ
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সামভাজিনগর।

এছাড়া সংগঠনটির ছাত্র শাখার নেতা আখিল চিত্রাও অবৈধ পাকিস্তানি ও বাংলাদেশিদের ধরিয়ে দিলে ৫ হাজার ৫৫৫ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সূত্র : এএনআই

মোদি চুপ, অথচ পাকিস্তানে হিন্দুদের পাশে ইমরান খান

0

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সহিংসতার আগুনে পুড়ছে ভারতের রাজধানী নয়দিল্লি। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে উগ্রবাদীদের হামলায় প্রায় ৩৭ জনের নিহতের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। যাদের বেশিরভাগই মুসলিম। বেছে বেছে মুসলিমদের ওপরই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ)। মুসলিমদের বিরুদ্ধে এই সহিংসতা থামাতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমনকি অনেক বিজেপি নেতা এতে বরং উস্কানিও দিয়েছে।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সহিংসতা শুরু হওয়ার ৩৯ ঘণ্টা পর সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মোদির ঠিক উল্টো কাজটিই করলেন। সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে মুসলিমদের উপর হামলার জেরে পাকিস্তানে কোনো সংখ্যালঘু বা তাদের উপাসনালয়ে হামলা হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘আমি আমাদের নাগরিকদের সতর্ক করে দিতে চাই যে, আমাদের সংখ্যালঘু নাগরিক বা তাদের উপাসনালয়ের উপর যে কোন হামলাচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে। আমাদের সংখ্যালঘুরা অন্যদের মতোই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করে।’

‘কাশ্মীরের মতো করেই ঠাণ্ডা করা হবে দিল্লিকে!

0

তিনি মানেই বিতর্ক। তিনি মানেই এমন কথা বলবেন, যাতে ইন্ধন লাগবে অশান্তিতে। দ্বিতীয় বার সভাপতি হয়ে যেন আরও বিতর্কিত হয়ে উঠেছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিএএ বিরোধীদের গুলি করে মারার হুমকি দেওয়া থেকে যে নতুন দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে, তাতে সংযোজন বৃহস্পতিবারের মন্তব্যও। এ দিন দিল্লির হিংসা নিয়ে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ। আর যা বললেন, তাতেই শুরু হয়েছে বিতর্ক।

বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, ‘কাশ্মীরে উপদ্রবকারীদের সরকার যেভাবা ঠাণ্ডা করেছিল, দিল্লিতেও সেই রাস্তাই নেওয়া হবে সবাইকে ঠাণ্ডা করতে। আমাদের সরকারই তা করবে।’ তাঁর প্রশ্ন, ‘জামিয়াতে গন্ডগোলের সময় পুলিশকে বাধা দিয়েছিল, এখন কেন ওরা পুলিশকে খোঁজাখুঁজি করছে?’

যদিও দিল্লি হিংসা নিয়ে এবারই প্রথম নয়। মঙ্গলবার এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যারা পুলিশকে পাথর মারছে, গুলি করছে তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল? এই ধরণের দুষ্কৃতীদের বিরুদ্ধে আরও কড়া আচরণ করা উচিত।’ এখানেই থামেননি তিনি। তাঁর সংযোজন, ‘জামিয়াতে পুলিশ ঢুকে যখন দশজনকে গ্রেপ্তার করেছিল, তারা কেউ ছাত্র ছিল না। অথচ গোটা দেশে তুলকালাম হয়ে গেল। আর আজকে যখন তারাই আগুন জ্বালাচ্ছেন, তখন বিরোধী নেতারা দাঁড়িয়ে সেলফি তুলছেন, বলা হচ্ছে প্রশাসন কোথায়? সরকার অনেক সহ্য করেছে, আর নয়।’

তবে দিল্লি নিয়ে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও আক্রমণ করেছিলেন তিনি। বলেন, ‘অধীরবাবু চাকরি করেন সোনিয়া গান্ধীর অধীনে। তিনি একজন কর্মচারী। তিনি ভাবেন, এ দেশের মালিক গান্ধী পরিবার। সেটা হচ্ছে না। এর আগে যতবার আমেরিকার রাষ্ট্রপ্রধান এসেছেন, পাকিস্তান হয়ে এসেছেন। মোদী সরকার সেই ট্র্যাডিশন ভেঙে দিয়েছে। এর জন্যই সকলের খুশি হওয়া উচিত।’

এদিন অবশ্য দিল্লির পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গ টেনে এনেছেন দিলীপ ঘোষ। ৩৭০ ধারা বিলোপের পর এখনও স্বাভাবিক হয়নি কাশ্মীর। যদিও বিজেপির রাজ্য সভাপতি বলছেন, ‘আমাদের সরকার একদম ঠিকঠাক ব্যবস্থা নিয়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর উপদ্রবকারীদের ঠান্ডা করেছিল। এবার দিল্লিতেও সবাইকে ঠান্ডা করবে সরকার। কোনও চিন্তা করতে হবে না। ৪৮ ঘণ্টার মধ্যে শান্ত হয়ে যাবে দিল্লি।’

সূত্র: এই সময়

এবার ইরানের এক ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

0

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। প্রাণঘাতী এ ভাইরাসে ইরানে ইতিমধ্যেই ২৬ জন মারা গেছেন। এরই মাঝে এই ভাইস প্রেসিডেন্টের করোনায় আক্রান্তের খবর জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়।

এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির চিকিৎসকরা।

দেশটির ইংরেজি ভাষার সরকারি দৈনিক ইরান ডেইলি বলছে, ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলে নেয়ার পর সেই ইসলামি বিপ্লবীদের মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইরানের এই নারী নেতা।

বর্তমানে তিনি ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ২৫৪ করোনাক্রান্তের একজন। গত কয়েক দিনে করোনাক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে।

১৯৭৯ সালে তেহরানে নিযুক্ত মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়ার পর ৪৪৪ দিনের কূটনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল। সেই সময় ইরানের মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধিক পরিচিতি পেয়েছিলেন ইংরেজিতে পটু ইরানি নেত্রী মাসৌমেহ এবতেকার।

বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনাও ঘটেছে ইরানে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৫ জন, আক্রান্ত ৮০ হাজার ৩২০ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৮ হাজার ৪৯৭ জন, মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন।

বিশ্বের অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। বুধবার প্রথমবারের মতো নতুন আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৫ জন, চীনে আক্রান্ত হয়েছেন ৪৩৩।

বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালানো হচ্ছে : মার্কিন কমিশন

0

ভারত সফরে থাকাকালীন দিল্লির পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ফিরে যেতেই গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ)। তাদের অভিযোগ, বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালানো হচ্ছে। অথচ সব দেখেশুনেও নীরব সরকার। নৃশংস এবং লাগামছাড়া হিংসা রুখে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ তারা। তবে

মার্কিন ওই সংগঠনের অভিযোগ খারিজ করে ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

দিল্লির পরিস্থিতি নিয়ে দেশের অন্দরেও ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে মার্কিন ওই সংগঠনের মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইটারে বলেন, ‘ইউএসসিআইআরএফ-র অভিযোগ একেবারেই সঠিক নয়, বরং বিভ্রান্তিমূলক। বরং মনে হচ্ছে, বিষয়টির রাজনীতিকরণই ওদের উদ্দেশ্য। হিংসা রুখে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কাজ করছেন আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা আমাদের সংস্থাগুলি। সরকারের শীর্ষস্তরের প্রতিনিধিরা বিষয়টি তদারকি করছেন। প্রধানমন্ত্রী নিজে শান্তি এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখার আর্জি জানিয়েছেন। এমন সংবেদনশীল সময়ে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য না করতে অনুরোধ জানাচ্ছি আমরা।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর চলাকালীনই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে তেতে ওঠে ভারতের রাজধানী দিল্লি। এলোপাথাড়ি ইট ও গুলিবৃষ্টিতে গত পাঁচ দিনে সেখানে মৃত্যুসংখ্যা ৩৭।

গতকাল বুধবার ইউএসসিআইআরএফ-এর ওয়েবসাইটে তা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর শেষ হতেই প্রাণঘাতী দাঙ্গায় তেতে উঠেছে উত্তর-পূর্ব দিল্লি। মুসলিমদের নিশানা করে উন্মত্ত জনতা হামলা চালাচ্ছে বলে জানতে পেরেছি আমরা। তাতে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। বেশ কিছু মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে বলেও জানতে পেরেছি আমরা। এমন পরিস্থিতিতে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বহু মুসলিম। গতবছর ডিসেম্বর থেকে দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীনই এই অশান্তি দানা বেঁধেছে।’

ইউএসসিআইআরএফ-এর কমিশনার অনুরিমা ভার্গব বলেন, ‘দিল্লি জুড়ে যে নৃশংস এবং লাগামছাড়া হিংসা বেড়ে চলেছে, তা চলতে দেওয়া যায় না। সমস্ত নাগরিককে নিরাপত্তা দিতে অবিলম্বে পদক্ষেপ করা উচিত ভারত সরকারের। অথচ তার বদলে খবর আসছে, মুসলিমদের উপর হিংসাত্মক হামলা রুখতে কোনও ভূমিকাই নেয়নি দিল্লি পুলিশ। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। যে মুহূর্তে ভারতে বেছে বেছে মুসলিমদের নিশানা করা হচ্ছে, তাঁদের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে, ঠিক সেই সময় এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগের।’

ইউএসসিআইআরএফ-এর চেয়ারপার্সন টোনি পারকিন্স বলেন, ‘দিল্লিতে যে হিংসা চলছে, যে ভাবে মুসলিমদের উপর হামলা এবং তাঁদের বাড়ি, দোকান এবং ধর্মীয় স্থান জ্বালিয়ে দেওয়ার খবর আসছে, তা অত্যন্ত উদ্বেগের। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেওয়াই দায়িত্বশীল সরকারের অন্যতম প্রধান কর্তব্য। তাই মুসলিমদের এবং যাঁরা যাঁরা হামলার শিকার হয়েছেন তাঁদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকারকে পদক্ষেপ করতে আর্জি জানাচ্ছি আমরা।’

এর আগে, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলে ইউএসসিআইআরএফ। গত বছর নভেম্বরে ‘ইস্যু ব্রিফ: ইন্ডিয়া’ নামে একটি রিপোর্ট প্রকাশ করে তারা । তাতে বলা হয়, ‘ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার যে ক্রমশ নিম্নমুখী হচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের বিতাড়ন করার এই প্রচেষ্টাই তার অন্যতম উদাহরণ। আগস্ট মাসে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপি সরকার এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে তাদের মুসলিম বিরোধী মনোভাবই প্রতিফলিত হয়েছে। মুসলিমদের বাদ দিয়ে হিন্দু এবং বাছাই করা কিছু সংখ্যালঘুদের সুবিধা করে দিতেই যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরীক্ষার আয়োজন, বিজেপির ইঙ্গিতেই তা স্পষ্ট।’ সেই সময়ও তাদের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে খারিজ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আনন্দবাজার