Home Blog Page 3125

দিল্লির সংঘর্ষ নিয়ে মমতার কবিতা

0

মুসলিমদের প্রতি বৈষম্যমূলক সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে চলমান সংঘর্ষ নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই কবিতা লিখেছেন পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার নিজের ফেসবুক পেজে কবিতাটি পোস্ট করেন তিনি।

ভারতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার মনের ভাব প্রকাশ করেন মমতা। মূলত দিল্লি হিংসাকে উদ্দেশ্য করে এই কবিতা লেখা হলেও শহরের নামের উল্লেখ নেই কোথাও। একই সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজিতে একই কবিতা লেখার এমন নজির বিরল বলে দাবি করছেন সাহিত্যপ্রেমীরা।

কবিতায় প্রথমেই মমতা প্রশ্ন তুলেছেন ‘কোথায় আছি?, কোথায় চলেছি?’ এর পর উত্তর দিয়েছেন নিজেই। বলেছেন, ‘স্বর্গ পেরিয়ে নরকে।’ এর পর হিংসায় নিহতদের স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পরের অনুচ্ছেদে মানুষের মৃত্যুকে ‘হোলির আগেই রক্তের হোলি’ বলে উল্লেখ করেছন তিনি।

তার পর নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন মমতা। লিখেছেন, ‘বন্দুকের নলে তুফান দেশ।’ তার পর মুখ্যমন্ত্রী তুলেছেন সেই অমোঘ প্রশ্ন, ‘গণতন্ত্র তবে কি শেষ?’

তথ্য এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের সংগঠন “বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি” এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি এর নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে কমিটির সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রী স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল এবং সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ বাংলাদেশ বেতারের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কোন পদেই আর কোন প্রতিদ্বন্ধি না থাকায় গত ১২ ফেব্রুয়ারি বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

বৈচিত্র্যের মেলা ও বৈচিত্র্যের ঐক্যতান শনিবার

0

মানুষে মানুষে মেলবন্ধন জোরদার করতে আগামী শনিবার চারুকলার বকুলতলায় বৈচিত্র্যের মেলা ও বৈচিত্র্যের ঐক্যতান অনুষ্ঠানের আয়োজন করেছে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও গানের দল মাদল। দিনব্যাপী ওই অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ১০টা থেকে আলোচনা, প্রদর্শনীসহ বৈচিত্র্যের মেলা এবং বেলা আড়াইটা থেকে বৈচিত্র্যের ঐক্যতান নামে গানের অনুষ্ঠান শুরু হবে। যা চলবে সন্ধ্যা পর্যন্ত।

আজ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান। আলোচনায় অংশ নেন জনউদ্যোগের সমন্বয়ক তারিক হোসেন মিঠুল, সাংবাদিক নিখিল ভদ্র, আদিবাসী নেতা হরেন্দ্রনাথ সিং ও মাদলের এন্থনী রেমা।

সংবাদ সম্মেলনে বলা হয়, উন্নয়ন টেকসই, সুষম ও ভারসাম্যপূর্ণ করতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ‘কাউকে পিছিয়ে রেখে নয়’ -এই মূলমন্ত্র যুক্ত করা হয়েছে। তার মানে সমাজের পিছিয়েপড়া, প্রান্তিক শ্রেণি, স্তর ও জাতিসত্তার মানুষকে অর্ন্তভূক্ত করার মাধ্যমে উন্নয়ন টেকসই ও পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত হবে। সেই লক্ষ্যে ভিন্নধর্মী এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। যে অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ১০টি সাংস্কৃতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে সাংস্কৃতিক অবক্ষয় ও মৌলবাদ-জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা চলছে। এর বিপরীতে বাঙ্গালি ও বিভিন্ন জাতির মানুষের সম্মিলন, বোঝাপড়া, মিথস্ক্রিয়া এবং সাংস্কৃতিক আদান প্রদান জরুরী। কারণ এই এমন সম্মিলন দেশকে অসাম্প্রদায়িক, সামাজিক-সাংস্কৃতিকভাবে সহিষ্ণু ও বৈচিত্র্যময় করে তুলবে। সে জন্যই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করে আওয়ামী লীগের কেউই পার পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।

তিনি বলেন, অতীতে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজের দলের অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গেছে, তাদের অপরাধের কোনো বিচার হয়নি।

ওবায়দুল কাদের আজ বুধবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কাদের বলেন, অপরাধীদের আওয়ামী লীগে স্থান হবে না। তার অপরাধের বিচার হবে। এরই ধারাবাহিকতায় পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পাপিয়া গ্রেফতার হয়েছে। আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না।

বিডিআর হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার সারা দুনিয়ায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এত দ্রুত বিচার দুনিয়ার কোথাও হয়নি। মির্জা ফখরুল সাহেব বলেছেন, তারা ক্ষমতায় এলে নতুন করে বিচার করবেন। নতুন করে বিচার করতে গেলে কেচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের শিশু-কিশোরদের বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবার থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের বিশ্বের কোনো বরেণ্য ব্যক্তির আদর্শ থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন নেই। তোমাদের সামনে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। বঙ্গবন্ধুর মতো এত সৎ, সাহসী নেতা বাংলাদেশে আর জন্মগ্রহণ করেননি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বের তিনজন সৎ, পরিশ্রমী প্রধানমন্ত্রীর মধ্যে একজন। বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সদস্য শিক্ষিত, মেধাবী। তাই তোমাদের বঙ্গবন্ধু পরিবারের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সংগঠক মাহমুদুস সামাদ, কেএম শহীদুল্লাহ প্রমুখ।

দিল্লিতে মসজিদে আগুন দেয়ার যে ঘটনা বিতর্কের কেন্দ্রে

0

ভারতের রাজধানীতে সহিংসতা শুরুর পর থেকেই নানা স্পর্শকাতর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ছে টুইটার সহ ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। কিছু টিভিতেও সেসব ফুটেজ ব্যবহার করা হয়েছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে একাধিকবার বলা হচ্ছে অনেক ফুটেজই ভুয়া। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে টিভি চ্যানেলগুলোকে স্পর্শকাতর ফুটেজের ব্যবহার নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

তবে মসজিদে আগুন দিয়ে সেটির মিনারে গেরুয়া রংয়ের পতাকা উড়িয়ে দেওয়ার যে ভিডিও ফুটেজটিকে দিল্লি পুলিশ ‘ভুয়া’ প্রতিপন্ন করার চেষ্টা করেছে, বিভিন্ন সূত্র থেকে যাচাই করে তার সত্যতা নিশ্চিত করেছে অল্ট নিউজ নামে অনলাইন-ভিত্তিক একটি নিউজ সাইট।

সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত বিভিন্ন খবর, ছবি এবং ফুটেজের যথার্থতা যাচাই করা অল্ট নিউজের অন্যতম প্রধান একটি কাজ।

মসজিদে হামলার যে ফুটেজেটি মঙ্গলবার তার টুইটার পেজে শেয়ার করেন সাংবাদিক রানা আইয়ুব, তাতে দেখা যায় – ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দুস্তান হিন্দুদের’ স্লোগান দিয়ে একদল লোক একটি মসজিদে ভাঙচুর করে কট্টর হিন্দুত্ববাদের প্রতীক একটি গেরুয়া পতাকা মসজিদটির মিনারে উড়িয়ে দিচ্ছে।

ফুটেজটি শেয়ার করার পরপরই চরম সমালোচনা এবং ট্রলের মুখে পড়ে যান সাংবাদিক রানা আইয়ুব।

অনেকে লিখতে থাকেন- ফুটেজটি ভুয়া এবং মুসলিম এই সাংবাদিক সাম্প্রদায়িক এবং তিনি দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছেন। অনেকে টুইট করেন যে ভিডিওটি দু বছর আগে বিহারের সমস্তিপুর এলাকার একটি ঘটনার ফুটেজ।

রমেশ সোলংকি নামে একজন টুইটারে লেখেন তিনি রানা আইয়ুবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

দিল্লি পুলিশও দাবি করে অশোকবিহারে মসজিদে হামলার ফুটেজটি ভুয়া, এমন কোনো ঘটনাই ঘটেনি।

এতো চাপে পড়ে টুইটটি মুছে দেন রানা আইয়ুব।

কিন্তু অল্ট নিউজের অনুসন্ধানে এখন দেখা যাচ্ছে মঙ্গলবার দিল্লির অশোক নগর এলাকায় মসজিদে হামলা, আগুন দেওয়া এবং গেরুয়া পতাকা ওড়ানোর ঘটনা ঘটেছে।

অল্ট নিউজ ‘দি ওয়্যার’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের দুজন সাংবাদিকের সাথে কথা বলেছেন যারা ঐ হামলার প্রত্যক্ষদর্শী এবং তাদের একজন ঐ হামলার ভিডিও তুলেছেন।

ফুটেজের ইলেকট্রনিক ডেটা থেকে দেখা গেছে, এটি তোলা হয়েছে ২৫শে ফেব্রুয়ারি বেলা ৩টা ৫৭ মিনিটে।

ওয়্যারের তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে মসজিদের আগুন নেভানোর জন্য দমকল বাহিনী হোস ব্যবহার করছে। মসজিদ ভবনটি থেকে ধোঁয়া উঠছে এবং মসজিদের সেই মিনারটি দেখা যাচ্ছে যেটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ফুটেজেও দেখা গেছে।

সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ অবশ্য বলছিলেন ঘটনা ঘটেছে অশোক বিহার নাম এলাকায়।

অল্ট নিউজ বলছে – অশোক বিহারে নয় অশোক নগর এলাকার ‘বড় মসজিদে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নিশ্চিত হওয়ার পরপরই সাংবাদিক রানা আইয়ুব আবারও মসজিদে হামলার ।ফুটেজটি শেয়ার করেছেন।

‘আর আজাদি চাইবি’
সোশ্যাল মিডিয়াতে পুলিশের ভূমিকা সম্পর্কিত আরেকটি ভিডিও ফুটেজ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।

ফুটেজে দেখা যাচ্ছে – পাঁচজন আহত তরুণ-যুবক মাটিতে পড়ে আছেন এবং কয়েকজন পুলিশ তাদের ঘিরে ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে। এরই মধ্যে তাদেরকে দিয়ে জোর করে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ানো হচ্ছে।

পাশাপাশি, একজন পুলিশকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে – ‘আর আজাদি চাইবি।’

শাহিনবাগ অফিসিয়াল নামে একটি টুইটার অ্যাকাউন্টে এই ফুটেজটি পোস্ট করে লেখা হয় – ‘যখন রক্ষকই ভক্ষক হয়, তখন আমরা কোথায় যাবো?’

এই ভিডিওটিরও সত্যতা যাচাই করেছে অল্ট নিউজ। অল্ট নিউজ একই ঘটনার অন্য একটি ভিডিও ফুটেজ জোগাড় করতে সমর্থ হয়।

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ফুটেজটির সাথে তাদের জোগাড় করা ফুটেজটির মধ্যে মিল খুঁজে পেয়েছে তারা।

দুটো ফুটেজের স্ত্রিনশটে একই চিত্র দেখা গেছে, যেমন- ১. পড়ে থাকা একজন তরুণের মাথা আরেকজনের ওপর ২. অন্য দুজনের গায়ে কালো রংয়ের টি-শার্ট।

নির্যাতনের শিকার ঐ যুবকদের একজনের সাথে অল্ট নিউজ কথা বলতেও সমর্থ হয়েছে।

তিনি তার বক্তব্য ভিডিও করে সেটি অল্ট নিউজকে পাঠিয়েছেন যেটিতে তিনি ঘটনার বর্ণনা দিয়েছে এভাবে- ‘পুলিশ ৫-৬জনকে বেধড়ক পিটিয়েছে। একজনের হাত ভেঙ্গে দিয়েছে। আরেকজনের পা ভেঙ্গে দিয়েছে। আমার হাত ও পা দুটোই ভেঙ্গেছে। আমার মাথায় আট থেকে দশটি সেলাই দিতে হয়েছে। পুলিশগুলো আমাদের বলছিলো – আর আজাদি চাইবি?’

অল্ট নিউজ বলছে, ২৪ ফেব্রুয়ারি সোমবার দিল্লির জাফরাবাদ এলাকার কাছে পুলিশি নির্যাতনের এই ভিডিও ফুটেজটি যথার্থ। আর ঘটনা ঘটেছে কারাদামপুরি এলাকার কৃষ্ণ মার্গ বাস স্টপের কাছে বিকেল পৌনে ছয়টার দিকে।

সূত্র: বিবিসি বাংলা

বাংলা লেখা মুছে ফেলা হচ্ছে বেঙ্গালুরুসহ বিভিন্ন এলাকায়

0

যে এলাকা একসময় সরগরম থাকত, সেখান এখন যেন শুধু শূন্যতা। বেঙ্গালুরু ও সংলগ্ন বেলাথুর কলোনি, থুবুরাহল্লি, হারালুর, সরজাপুর এলাকাগুলো যেন এখন বাংলাদেশি শুধু নয়, বাংলাভাষীদের কাছে আতঙ্কের অপর নাম। অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় শুরু হতেই ভয়ে বেঙ্গালুরু ছেড়েছেন অনেকে। এবার বেঙ্গালুরুর বাঙালি অধ্যুষিত এলাকার বিভিন্ন হোটেল থেকে মোছা হচ্ছে বাংলা লেখাও। যেন অলিখিত নির্দেশ জারি হচ্ছে, ‘এখানে বাংলা ও বাঙালির প্রবেশাধিকার নেই!’

বেঙ্গালুরুতে শিক্ষিত বাঙালি সমাজের পাশাপাশি প্রচুর শ্রমিক শ্রেণির মানুষও কাজে যান। কিন্তু এখন তাঁদের অনেকেই ছেড়ে চলে গিয়েছেন বেঙ্গালুরু। যাঁরা রয়েছেন তাঁরাও আতঙ্কে কাঁপছেন। অনেকেই বলছেন, মালদা, মুর্শিদাবাদ, ক্যানিং ইত্যাদি এলাকা থেকে যাঁরা পেটের দায়ে বেঙ্গালুরু যেত, তাঁরাও ফিরে গিয়েছে। এরপরও বিভিন্ন হোটেল থেকে মুছে ফেলা হয়েছে বাংলা শব্দ।

বেঙ্গালুরুর বেলাথুর কলোনি মোটামুটি ভাবে বাঙালি অধ্যুষিতই ছিল। সস্তার বাঙালি হোটেল এখানে অনেক। বিশেষত যাঁরা চিকিৎসার জন্য বেঙ্গালুরুর সাইবাবা বা মণিপাল হাসপাতালে যান, তাঁদের অধিকাংশ মূলত এই এলাকাতেই থাকতেন। সেইসঙ্গে চিকিৎসা করাতে বাংলাদেশিরাও আসতেন ভিড় করে। এঁদের উপর ভিত্তি করেই একটা বড় অংশের বাঙালি করে খাচ্ছিল।

অনেকেই বলেন, এই অঞ্চল যেন একেবারেই কলকাতা। সেই বাঙালি ভরে থাকা অংশটাই এখন ধুধু করছে। হোটেল ফাঁকা। যেখানে খালি রুম পেতেই সমস্যা হত, সেখানে হোটেলের বেশিরভাগ রুমই ফাঁকা। ‘দাদা এত খালি হোটেল?’ প্রশ্নের উত্তরে নামপ্রকাশে অনিচ্ছুক হোটেল মালিক বলেন, ‘বাঙালি রোগী আসা প্রচুর কমে গিয়েছে বিবিএমপি-র (বেঙ্গালুরু নগর পালিকে অর্থাৎ বেঙ্গালুরু পুরসভা) উৎপাতে। ছোটছোট কাজে আসা কর্মীরাও ফিরে গিয়েছেন।’

শুধু তাই নয়, হোটেলের দেওয়ালে বাংলা ভাষায় লেখার উপরে কালো করে কালি লেপে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বাংলা লেখার উপরেই মোটা করে কালো কালি লেপে দেওয়া। কে করেছে এমন? উত্তরে বলেন, ‘পুরসভা। ওরা বলেছে এখানে খালি কন্নড়, ইংরেজি আর হিন্দিতে লেখা যাবে।’

বেঙ্গালুরুতে কাজ করতে যাওয়া অনেক বাঙালির কাছেই বিষয়টি ভীষণ আপত্তিকর ঠেকলেও কেউই বিশেষ মুখ খুলতে রাজি নন।

সম্প্রতি বেঙ্গালুরুর কারিয়াম্মানা আগ্রাহারা এলাকায় বাংলাদেশিদের প্রায় ৩০০ ঝুপড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘরহারা হয়ে পড়েছেন শ্রমিকের কাজে আসা প্রায় ৩০০ মানুষ। যদিও এই ঘটনার নেপথ্যে বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি রয়েছেন বলে অভিযোগ উঠেছিল। ফিরিয়ে দেওয়া হয় অনেক বাংলাদেশিকেও। কিন্তু বাংলাদেশিকে ফেরানো আর বাংলা ভাষা মুছে দেওয়া কি একই বিষয়? উত্তর পাওয়া যায় না বেঙ্গালুরুজুড়ে।

একদিকে যখন এমন চিত্র, তেমনি অন্যদিকে মহারাষ্ট্রে বাংলা বলায় ‘অবৈধ’ বাংলাদেশি বলে দেগে দেওয়া হয় তিনজন সংখ্যালঘু বাঙালিকে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাঁদের জেরাও করেছে বলে অভিযোগ। যদিও বাস্তবে তাঁরা সকলেই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। তাঁদের মধ্যে একজন হুগলির বাসিন্দা রোশন শেখ বলেন, ‘কত বার বললাম আমি বাংলাদেশি নয়, কিন্তু কেউ শুনতে চাইল না। এই দেশ আমার দেশ। আর নিজের দেশেই কিনা বিদেশি বলে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে!’

সূত্র: এই সময়

চার বিজেপি নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ দিল্লি হাইকোর্টের

0

ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইননের সমর্থক ও বিরোধীদের মধ্যে চলমান সংঘর্ষে ইতিমধ্যে ২৪ জন নিহত হয়েছেন। বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি। এ ঘটনায় বিজেপি নেতাদের উস্কানির ভিডিও জমা হয়েছে হাইকোর্টে। ভিডিও দেখার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির সংঘর্ষের জন্য ইতিমধ্যে চার বিজেপি নেতাকে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাদের উস্কানিমূলক বক্তব্যের ভিডিও দেখেছেন দিল্লির আদালত। ওই চার ব্যক্তি ছাড়া যারা উস্কানি দিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খবরে বলা হয়েছে, ভিডিও দেখার পর আদালত বলেছেন, যাদের মুখ থেকে বিদ্বেষমূলক মন্তব্য বেরিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। বুধবার দুপুরে দিল্লি পুলিশকে এ নির্দেশনা দেন হাইকোর্ট।

শুনানি চলাকালে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করন আদালতের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ।

যে চার নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বার্মা ও পরবেশ বার্মা।

দিল্লিতে চলমান সংঘর্ষের নেপথ্যে কারা, কারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের খুঁজে বের করতে আদালতে এক মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে বুধবার এ শুনানি হয়।

শুনানিকালে হাইকোর্ট বলেন, সম্পত্তি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আপনারা এফআইআর দায়ের করেছেন। এই সক্রিয়তা তাদের বিরুদ্ধে কেন দেখাননি যারা হিংসায় মদদ দিয়েছে। অপরাধের অস্তিত্ব স্বীকারে আপনাদের বাঁধা কোথায়? এখনি এফআইআর দায়ের করুন। যারা যারা বিদ্বেষমূলক মন্তব্যে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে।

মিথ্যা বলায় পুরস্কার থাকলে মির্জা ফখরুল প্রথম পুরস্কার পেতেন

0

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশ আরো এগিয়ে যেতে পারত যদি সব কিছুতে ‘না’ বলার বাতিকটা বিএনপি-জামাত পরিহার করত। যদি সুন্দর করে মিথ্যা বলায় কোনো পুরস্কার থাকত তাহলে মির্জা ফখরুল সাহেব প্রথম পুরস্কার পেতেন। তাদের যে না বলা, সুন্দর করে গুছিয়ে মিথ্যাকে পরিবেশন করা, সরকারের সব কিছুতে না বলা- এ কাজ তারা প্রতিনিয়ত করে যাচ্ছে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সাংবাদিক শাবান মাহমুদের ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা তিনবার পর পর ক্ষমতায় আসার কারণে দলের মধ্যে কিছু সুযোগ-সন্ধানী ঢুকে পড়েছে। তারা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে চায়। তাদের ব্যাপারে সর্তক থাকবে হবে। গতকাল পুরান ঢাকায় যে টাকা উদ্ধার হয়েছে তারা অনুপ্রবেশকারী ছাড়া অন্য কিছু নয়। তাছাড়া তাদেরকে বহু আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, দেশবাসী অভিনন্দন জানাতে বাধ্য। শেখ হাসিনা কে কোন দলের, কে কোন পদের এটা না দেখে যারা দুষ্কৃতকারী, মুনাফা খোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আর এই প্রক্রিয়া বা অভিযান অব্যাহত থাকবে। দেশকে পরিশুদ্ধ করার ব্যাপারে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। কেউ রাজনৈতিক পরিচয়ে ফায়দা লুটবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ তা হতে দিবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার উদ্দেশে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গন্ধুকে হত্যার পর এদেশের নাম পরিবর্তন হয়ে গিয়েছিল। বাংলাদেশ ইসলামিক প্রজাতন্ত্র করা হয়েছিল এবং জাতীয় সংগীত পরিবর্তন করারও অপচেষ্টা হয়েছিল। বাংলাদেশ বেতারসহ অনেক কিছুর নাম পরিবর্তন করা হয়েছিল।’

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা.এম এ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, সাংবাদিক শাবান মাহমুদের বড় ভাই টুলু বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশফাক রহমান প্রমুখ।

ইউজিসিকে শক্তিশালী করা হবে : প্রধানমন্ত্রী

0

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্তদের হাতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিধি আরও বৃদ্ধি করা, লোকবল বৃদ্ধি করা, দক্ষতা বৃদ্ধি করা, আমরা যে এতগুলো বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি সেটা যেন ভালোভাবে নজরদারি করতে পারে। সেদিকে লক্ষ্য রেখে এটাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং নেবো।’

অনুষ্ঠানে এ বছর দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭২ শিক্ষার্থীকে (৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেয়া হয়।

বিশ্ববিদ্যালসমূহের কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ প্রদানের জন্য ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস করে দিয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। যেটা এক সময় ছিল না। যে যার মতো একখানা বিশ্ববিদ্যালয় করে, এক বিল্ডিংয়ে দেখা যায় তিনটা বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয় কী শিক্ষা দেয় আমি জানি। আমার কাছে অবাক লাগতো সে সময়। এখন একটা ডিসিপ্লিনে নিয়ে আসার চেষ্টা নিয়েছি।’

গবেষণার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘গবেষণা ছাড়া কখনো উৎকর্ষতা লাভ করা যায় না। যুগের সঙ্গে তালমিলিয়ে আমাদের চলতে হবে।’

এসএসসি পর্যন্ত বিভাগ থাকার প্রয়োজন নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্লাস নাইন থেকে কোন বিভাগে যাবে সেটা ভাগ করে দেওয়া হয়। আমার মনে হয় এই ভাগটা থাকার কোনো প্রয়োজন নেই। এসএসসি পরীক্ষা পর্যন্ত সব সাবজেক্টেই তারা পড়তে পারে। এসএসসি’র পরে গিয়ে যদি বিভক্তি হয় সেটা ভালো। তাহলে অন্তত মেধা বিকাশের একটা সুযোগ পায়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

অগ্নিগর্ভ দিল্লি : ব্যর্থ পুলিশ! নামছে সেনাবাহিনী?

0

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের দিল্লির পরিস্থিতি। ওই আইনের বিরোধী ও সমর্থকদের মধ্য সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরো ২ শতাধিক মানুষ। এই উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানান কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।

আজ বুধবার এক টুইটবার্তায় তিনি এ কথা বলেছেন।

টুইটবার্তায় তিনি বলেছেন, আমি বহু মানুষের সঙ্গে সারারাত ধরে কথা বলেছি। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম প্রচেষ্টা সত্ত্বেও অবস্থা সামাল দিতে ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ। সেনা নামানো উচিত এবং অবিলম্বে আক্রান্ত অন্যান্য এলাকাতেও কারফিউ জারি করা উচিত। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখছি।

দিল্লিতে গত তিন দিনে পরিস্থিতি ক্রমে খারাপ হয়েছে । দিল্লির চার জায়গায় জারি হয়েছে কারফিউ। সেইসঙ্গে জারি হয়েছে ‘শ্যুট অ্যাট সাইট’ (দেখা মাত্র গুলি)-এর অর্ডার। মৌজপুর, চাঁদবাগ, করওয়ালনগর, জাফরাবাদে জারি হয়েছে কারফিউ। উসকানিমূলক মন্তব্য করলেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

নাগরিকত্ব আইন নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল উত্তর-পূর্ব দিল্লি। পক্ষে ও বিপক্ষের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলিতে মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে। দুশোরও বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন অজিত ডোভাল। কথা বলেন পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর ও গোকুলপুরী ঘুরে দেখেন ডোভাল। বুধবার সকাল ১০ ট ৩০ মিনিটে দিল্লির পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভর। সেই বৈঠকে মন্ত্রিসভাকে রিপোর্ট দেন ডোভাল। মন্ত্রিসভার বৈঠকের আগে আলোচনায় বসে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সন্ধ্যাতেও পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন । দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করতে গত ২৪ ঘণ্টায় তিনবার বৈঠক করেন তিনি। সেই বৈঠকে ছিলেন শীর্ষ আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তব। মঙ্গলবারই তাঁকে স্পেশাল পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।