Home Blog Page 3126

দেশসেরা ১৭২ শিক্ষার্থী পেলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

0

দেশসেরা ১৭২ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৮ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই স্বর্ণপদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই স্বর্ণপদক দেয়া হয়।

এ বছর দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭২ শিক্ষার্থীকে (৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেয়া হয়।

বিশ্ববিদ্যালসমূহের কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ প্রদানের জন্য ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

বারিধারার পার্ক রোড এখন থেকে ‘রাজা নরোদম সিহানুক রোড’

0

রাজধানীর কূটনৈতিকপাড়া বারিধারার পার্ক রোডের নাম পাল্টে কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে রাখা হয়েছে।

আজ বুধবার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সড়কের নামফলক উদ্বোধন করেন।

নতুন নামফলক উদ্বোধন শেষে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ও কম্বোডিয়া দুই বন্ধুপ্রতীম দেশ। আমাদের প্রধানমন্ত্রী কম্বোডিয়া সফরের সময় দেশটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ঢাকায় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে একটি করে সড়ক নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই বাস্তবায়ন এটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইট সোফিয়া, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা প্রমুখ।

বাংলাদেশে ১০০ চীনা কম্পানির বিনিয়োগ দেড়শ কোটি ডলার

0

আজ বুধবার সকালে দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে আসেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেখানে জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সানের কনফারেন্স হলে চীনা রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ। বাংলাদেশের সাথে চীনের নানামুখী সম্পর্কের উন্নয়নে এ মতবিনিময় সভায় বসেন তাঁরা।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের এক্সপোর্ট প্রসেসিং জোন- ইপিজেড এলাকায় ১০০ চীনা কম্পানি বিনিয়োগ করেছে। এসব কম্পানির বিনিয়োগ ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এটা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। আমরা দেখছি, অনেক চীনা কম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা মিয়ানমার, কম্বোডিয়ার জায়গায় বাংলাদেশকেই বেছে নিচ্ছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে আনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি এই গ্রুপ (বসুন্ধরা) আমাদের অ্যাম্বেসির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটা অ্যাম্বেসির কেবল মিডিয়া পার্টনারই নয়, তারা চীনের বাণিজ্যি পার্টনারও বটে। চীনের ২০টি মেজর কম্পানি এই গ্রুপের সাথে বাণিজ্য করছে। আশা করছি আমরা সামনে আরো এগিয়ে যেতে পারবো।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, লি জিমিংকে ধন্যবাদ আমাদের ইস্ট-ওয়েস্ট মিডিয়ায় আগমনের জন্য। এটা আমাদের জন্য সম্মানজনক। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। বসুন্ধরা এককভাবে চীনের সঙ্গে প্রায় ২০টি প্রকল্প নিয়ে কাজ করছে। আমরা আরো কাজ করতে চাই। আমরা চাই, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো গভীর হবে। বসুন্ধরার সাথেও চীনের সম্পর্ক আরো এগিয়ে যাবে। চীন আমাদের দেশে তাদের পণ্য যেমন আনবে, আমরাও আমাদের পণ্য চীনে প্রমোট করবো। আমরা কেবল চীন থেকে পণ্য আমদানিই করতে চাই না, সেখানে বাংলাদেশের পণ্য রপ্তানিও করতে চাই। বক্তব্যের শেষে বিগত ২৫ বছর ধরে এদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার জন্য তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান। আগামী ২৫ বছরে এই বাণিজ্যিক সম্পর্ক আরো সমৃদ্ধিশালী হবে বলেও আশাপ্রকাশ করেন।

অ্যান্টার্কটিকায় বরফ গলার আঁতকে ওঠার মতো ছবি প্রকাশ করল নাসা

0

অত্যন্ত শীতল স্থান হিসেবে বিবেচনা করা হয় অ্যান্টার্কটিকা। তুষারাবৃত ওই স্থানের কেন্দ্রীয় অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্র মাইনাস ৫৭ ডিগ্রি সেলসিয়াস। এমনকি উপকূলের বার্ষিক গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস।

গত ৬ ফেব্রুয়ারি আবহাওয়াদপ্তর জানায়, অ্যান্টার্কটিকা উপত্যকায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে ১৮ দশমিক তিন ডিগ্রি সিলয়াসে উঠে গেছে তাপমাত্রা।

এর আগে ২০১৫ সালে ১৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রেকর্ড। এ বছরের গরমে ব্যাপক পরিমাণে বরফ গলে গেছে। এরই মধ্যে ২০ শতাংশ বরফ গলে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।

নাসা এরই মধ্যে অ্যান্টার্কটিকার ঈগল আইল্যান্ডের ছবি প্রকাশ করেছে। নতুনভাবে ধারণ করা ছবির পাশেই পুরনো ছবিও দেওয়া হয়। তাতে দেখা যায়, বিপুল পরিমাণ বরফ গলে গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঈগল আইল্যান্ডে ৬ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ১০ সেন্টিমিটার বরফ গলে গেছে।

একুশে পদকে বানান ভুল: তদন্ত কমিটি গঠনের অফিস আদেশ জারি

0

একুশে পদক-২০২০’ কিভাবে ভুল বানানে তৈরি হলো তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠনের অফিস আদেশ জারি করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আজ রবিবার এ আদেশ প্রকাশ করা হয়। কমিটি যদি পদকের বানানের ভুলকে গুরুতর বিষয় হিসেবে অভিহিত করে, তবে পদকপ্রাপ্তদের কাছ থেকে পদক সংগ্রহ করে সেগুলো সঠিক বানানে লিখে আবার ফেরত দেওয়া হবে।

আদেশে জানানো হয়, ‘ভুল ও জোড়াতালির বানানে একুশে পদক’ শিরোনামে ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্যে এ আদেশ জারি করা হলো।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শওকত আলীকে সভাপতি, যুগ্মসচিব হাসনা জাহান খানমকে সদস্য এবং সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহারকে সদস্য সচিব করে এ কমিটি গঠনে অফিস আদেশ জারি করা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘একুশে পদকের বানানে কেন এমন হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। কমিটির সদস্যরা পদকপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে পদক দেখে পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করবে।’

কেবল চীনের পণ্য আমদানিই নয়, বাংলাদেশের পণ্যও চীনে রপ্তানি করতে চাই

0

আজ বুধবার সকালে দেশের সর্ববৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এসেছেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেখানে জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সানের কনফারেন্স হলে চীনা রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় সভায় উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, লি জিমিংকে ধন্যবাদ আমাদের ইস্ট-ওয়েস্ট মিডিয়ায় আগমনের জন্য। এটা আমাদের জন্য সম্মানজনক। বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। বসুন্ধরা এককভাবে চীনের সঙ্গে প্রায় ২০টি প্রকল্প নিয়ে কাজ করছে। আমরা আরো কাজ করতে চাই। আমরা চাই, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো গভীর হবে। বসুন্ধরার সাথেও চীনের সম্পর্ক আরো এগিয়ে যাবে। চীন আমাদের দেশে তাদের পণ্য যেমন আনবে, আমরাও আমাদের পণ্য চীনে প্রমোট করবো। আমরা কেবল চীন থেকে পণ্য আমদানিই করতে চাই না, সেখানে বাংলাদেশের পণ্য রপ্তানিও করতে চাই। বক্তব্যের শেষে বিগত ২৫ বছর ধরে এদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার জন্য তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান। আগামী ২৫ বছরে এই বাণিজ্যিক সম্পর্ক আরো সমৃদ্ধিশালী হবে বলেও আশাপ্রকাশ করেন।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে আনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি এই গ্রুপ (বসুন্ধরা) আমাদের অ্যাম্বেসির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটা অ্যাম্বেসির কেবল মিডিয়া পার্টনারই নয়, তারা চীনের বাণিজ্যি পার্টনারও বটে। চীনের ২০টি মেজর কম্পানি এই গ্রুপের সাথে বাণিজ্য করছে। আশা করছি আমরা সামনে আরো এগিয়ে যেতে পারবো।

১৩ বছরে ১৫ কোটি মার্কিনি ‘নিহত’

0

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত বন্দুক সহিংসতায় ১৫০ মিলিয়ন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তবে অস্ত্র প্রস্তুতকারকদের বিরুদ্ধে মামলা করা যায় না বলে বিষয়টি আড়ালেই থেকে গেছে।

যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন অনুযায়ী এই ব্যবসা নিরাপদ যেন থাকে, সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ২০০৮ সালে নিহতদের তালিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়, ওই বছর ২৪ লাখ ৭১ হাজার নয়শ ৮৪ জন মার্কিনির মৃত্যু হয়েছে, পরের বছর ২০০৯ সালে নিহতের সংখ্যা ২৪ লাখ ৩৭ হাজার একশ ৬৩ জন, ২০১০ সালে ২৪ লাখ ৬৮ হাজার চারশ ৩৫ জন। ২০১৭ সালে এসে ২৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে আইন মেনে অস্ত্র তৈরি এবং বিক্রি হওয়ার অযুহাতে হতাহতের বিষয়গুলো বেশিরভাগ সময় আলোচনায় আসে না। তবে বাইটবার্ট অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত ১৩ বছরে মারা যাওয়া ১৫ কোটি মানুষ কেবল বন্দুক সহিংসতায় নিহত হয়নি।

তাদের মধ্যে বেশিরভাগই ক্যান্সার, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট এবং সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

করোনাভাইরাস ছড়াবেই যুক্তরাষ্ট্রে

0

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়া একটি ‘অনিবার্য’ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই সবাইকে এ বিষয়টি মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

মার্কিন স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা দেশটির জনগণকে সতর্ক করে দিয়ে এ কথা বলেছেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আসবে নাকি আসবে না সেটি এখন গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং এটি কখন আসবে সেটিই মূল প্রশ্ন। আজ বা কাল করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে আসবেই।

মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এমন সময় এ হুঁশিয়ারি দিলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৩ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শ্বাসকষ্টজনিত রোগের জাতীয় কেন্দ্রের পরিচালক ন্যান্সি মেসোনিয়ার টেলি কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব সম্পর্কে মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের যথেষ্ট ধারনা নেই। তিনি জনগণকে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ব্যাপারে আগাম মানসিক প্রস্তুত নিয়ে রাখার আহ্বান জানান।

ট্রাম্পের প্রশাসন করোনাভাইরাস মোকাবিলার জন্য এরইমধ্যে কংগ্রেসের কাছে ২৫০ কোটি ডলারের বাজেট চেয়েছে। এই অর্থ থেকে ১০ লাখ ডলার খরচ করা হবে করোনাভাইরাসের টিকা তৈরির কাজে।

হোয়াইট হাউজের বাজেটের এই আবেদনের ব্যাপারে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন অনেক দেরি করে ফেলেছে। এছাড়া, তিনি এ কাজে ২৫০ কোটি ডলারকে ‘অপর্যাপ্ত’ বলেও উল্লেখ করেছেন।

তবে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

অগ্নিগর্ভ দিল্লি : নিহত বেড়ে ১৭

0

ভারতের দিল্লিতে ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ প্রাপ্ত তথ্য এমনটাই বলছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠকে বসেছেন কর্মকর্তারা।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপরাজ্যপাল অনিল বৈজল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই উদ্যোগ নিয়েছিলেন। এবার দিল্লির স্বাভাবিক অবস্থা ফেরাতে আসরে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাতেই দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় মাঝরাতে তিনি সংঘর্ষ কবলিত উত্তরপূর্ব দিল্লির অঞ্চল সরেজমিনেতে ঘুরে দেখেন। দেখা করেন উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনারের সঙ্গে। বুধবার সকালে ফের সংঘর্ষ কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি।

দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দিল্লির পরিস্থিতি একপ্রকার নিয়ন্ত্রণে। সেনা নামানোর সম্ভাবনাও খারিজ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে খুলে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনগুলি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা-ই দাবি করুক, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বুধবার সকালেও ঘটেছে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা। উন্মত্ত জনতার রোষ থেকে বাদ যাচ্ছে না সমাজের কোনও অংশের মানুষই। প্রাথমিকভাবে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালেও পরে তাদের ‘টার্গেট’ হয়ে উঠেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। এরপর আক্রমণ করা হয় খবর সংগ্রহে আসা সাংবাদিকদেরও। মঙ্গলবার এক বৈদ্যুতিক মাধ‌্যমের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আহত হয়েছেন আরও পাঁচ জন। ইতিমধ্যেই মৃতের সংখ‌্যা ১৭। আহত দেড় শতাধিক। এর মধ্যে ৫৬ জন পুলিশকর্মী। ইতিমধ্যেই একজন হেড কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতর আহত দুই আইপিএস অফিসার।

এদিকে, মাঝরাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি অংশ। তবে এই পরিস্থিতিতেও সেনা নামানোর পক্ষে নয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

সূত্রের খবর, রাজধানীতে সেনা নামলে বিশ্বের কাছে খারাপ বার্তা যাওয়ার আশঙ্কা করেই এই সিদ্ধান্ত। তার ওপর মার্কিন রাষ্ট্রপতি দিল্লিতে থাকায় তাঁর সঙ্গেই রয়েছে প্রচুর বিদেশি সংবাদমাধ‌্যমও। তাই আরও একটু ধৈর্য‌ নিয়ে চলতে চাইছে অমিত শাহর মন্ত্রণালয়।

বনানীতে নিহত নারীর প্রতিষ্ঠান পার্ল ইন্টারন্যাশনাল কসমেটিকস ব্যবসা করে!

0

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় সেতু ভবনের সামনে গতকাল মঙ্গলবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা একটি স্কুটিতে করে যাচ্ছিলেন। ওই স্কুটিতে প্রেস লেখা ছিল।

দুর্ঘটনার পর থেকেই সাংবাদিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। তবে এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি সৈয়দা কচি কোনো গণমাধ্যমে ছিলেন কি না।

তবে, পুলিশের ধারণা ‘প্রেস’ লেখা স্কুটি দুর্ঘটনায় নিহত দুই নারী সংবাদকর্মী নন। দুর্ঘটনায় নিহত দু’জনের নাম সৈয়দা কচি ও সোনিয়া বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, নিহত সৈয়দা কচি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে ও পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার এবং অপরজন সোনিয়া ভোলার মাছদেলছড়িয়ার রুহুল আমিনের মেয়ে। সোনিয়া তার ভাই রুবেলের সঙ্গে মিরপুরের শাহআলীতে থাকতেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে একটি স্কুটি নিয়ে ওই দুই নারী মহাখালী এলাকার সেতু ভবনের সামনে দুর্ঘটনার শিকার হন। তাদের স্কুটিতে ‘প্রেস’ লেখা থাকায় তাৎক্ষণিকভাবে তারা সংবাদকর্মী বলে ধারণা করা হচ্ছিল।

নিহত একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ জানতে পারে তার নাম সৈয়দা কচি। এ সময় তার সঙ্গে থাকা আরেকটি পরিচয়পত্র থেকে জানা যায়, রাজধানীর বেসরকারি প্রতিষ্ঠান ‘পার্ল ইন্টারন্যাশনাল’-এর টেরিটরি অফিসার পদে কর্মরত তিনি।

বনানী থানার উপপরিদর্শক আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলেই দুজন নারী যাত্রী নিহত হয়েছেন। তাদের মাথায় হ্যালমেট থাকলেও তা খুলে পড়েছে এবং ভেঙে গেছে। তাদের স্কুটিতে প্রেস লেখা ছিল। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে সেতু ভবনের সামনে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, সেতু ভবনের সামনে স্কুটি চালিয়ে যাওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় স্কুটারে থাকা দুই নারী ছিটকে পড়েন। পথচারীরা দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তাদের স্কুটিতে প্রেস লেখা থাকলেও তারা সাংবাদিক কিনা, সেটা জানা যায়নি। তারা দু’জনই পার্ল ইন্টারন্যাশনাল কম্পানিতে চাকরি করতেন। সব কিছু তদন্ত সাপেক্ষে চূড়ান্তভাবে বলা যাবে।

সৈয়দা কচির পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার হিসেবে যে পরিচয়পত্র পাওয়া গেছে, তার লোগো এবং কম্পানির লোগো একই। ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দেওয়া তিনটি ফোন নম্বরে কালের কণ্ঠ যোগাযোগ করে। তবে তিনটি নম্বরে বলা হচ্ছে নট ইন সার্ভিস।