Home Blog Page 3129

মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের ফেরি-লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ফেরিঘাট ও লঞ্চঘাটের প্রবেশ ফি লাগবে না মুক্তিযোদ্ধাদের। গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মুজিববর্ষ উপলক্ষে সব বীর মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডাব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন সব ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল ফি, সব ধরনের লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।

পিলখানা হত্যাকাণ্ড দিবস আজ

0

পিলখানা হত্যাকাণ্ড দিবস আজ (মঙ্গলবার)। ১১ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তখনকার বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বর্বরোচিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা ও একজন সৈনিক ছাড়াও বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হন। আজ এবং আগামীকাল তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি।

গতকাল সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তত্কালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি (আজ) শাহাদাতবার্ষিকী পালিত হবে। দিনের কর্মসূচি অনুযায়ী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরসহ সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটে খতমে কোরআন, বিজিবির সব মসজিদে এবং বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একত্রে) শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যেসব স্থানে রেজিমেন্টাল পতাকা উত্তোলন হয় সেসব স্থানে বিজিবি পতাকা অর্ধনিমিত থাকবে এবং বিজিবির সব সদস্য কালো ব্যাজ ধারণ করবেন।

২৬ ফেব্রুয়ারি বাদ আসর পিলখানার কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদদের নিকটাত্মীয়, পিলখানায় কর্মরত সব অফিসার, জুনিয়র কর্মকর্তা, সৈনিক এবং বেসামরিক কর্মচারীরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশি শিশুটি অস্ট্রেলিয়ায় বসবাসের অযোগ্য! তাড়িয়ে দেওয়া হচ্ছে পরিবারসহ

0

সামনের মাসেই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি এক পরিবারকে বের করে দেওয়া হতে পারে। অথচ তারা স্থায়ীভাবে সেখানে বসবাসের জন্য আবেদন করেছিলেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মাত্র ছয় বছরের শিশুটি হালকামাত্রায় শরীরিক প্রতিবন্ধী; সে কারণে তাদের সঙ্গে এ ধরনের ‘অবিচার’ করা হচ্ছে।

জানা গেছে, শিশু আদিয়ান বিন হাসানের বাবা ডা, মেহেদি হাসান ভুঁইয়া এবং মা ডা. রেবেকা সুলতানা। এর আগে ২০১৫ সালে তাদের স্থায়ী বসবাসের আবেদন ফিরিয়ে দেওয়া হয় এই বলে যে, তাদের সন্তান অস্ট্রেলিয়ায় থাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যের মানদণ্ড পূরণ করতে পারেনি।

আদিয়ান জন্মগ্রহণ করেছে অস্ট্রেলিয়ায় এবং জন্মের সময়ই স্ট্রোক করেছিল। বর্তমানে সে সতর্ক অবস্থায় থাকে। ভারী কোনো কাজ করা কিংবা চাপ নেওয়া তার পক্ষে বিপজ্জনক হতে পারে।

এদিকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই পরিবারকে সে দেশে না রাখার বিষয়ে রুল জারি করেছে। সেই সঙ্গে আরো বলা হয়েছে, ছেলেটিকে নিয়মিত থ্যারাপি দিতে হবে, সে কারণে তাকে দেশের বোঝা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও কোনো লাভ হয়নি। আপিল ট্রাইব্যুনাল বলছে, শিশুর ব্যাপারে সরকারি সিদ্ধান্তের বাইরে অন্য কোনো মত তারা দিতে পারে না।

ওই পরিবারটি এখন সে দেশের অভিবাসনমন্ত্রী ডেভিড কোলম্যানের দিকে তাকিয়ে আছে। তিনি চাইলে পরিবারটি বিতাড়নের কবল থেকে বাঁচতে পারে। অন্যথায় মাত্র দুই সপ্তাহের মধ্যে সব গুছিয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে তাদের।

সিএএ: রণক্ষেত্র দিল্লি

0

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী দিল্লি। দুই গোষ্ঠীর মধ্যে সঙ্ঘর্ষ চলাকালীন মাঝখানে পড়ে প্রাণ গেল পুলিশের এক হেড কনস্টেবলের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গায় নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে।
শনিবার রাত শাহিন বাগের ধাঁচে বিক্ষোভ চলছে জাফরাবাদের রাস্তায়। কয়েক’শ মহিলা জড়ো হয়েছেন সেখানে। তা নিয়ে রবিবারই পুলিশকে শাসানি দিয়েছিলেন বিজেপির কপিল মিশ্র। বিক্ষোভকারীদের না হটালে তাঁরাও পাল্টা রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই নিয়ে গতকালই তেতে উঠেছিল জাফরাবাদ।
সোমবার দুপুরেও তা নিয়ে বিক্ষোভ চলছিল গোকুলপুরি, ভজনপুরা এলাকায়। তখনই সিএএ-র সমর্থনে একদল মানুষ সেখানে এসে হাজির হয় বলে অভিযোগ। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে সিএএ বিরোধী মিছিলের সামনে হাজির হয় একটি দল। তাতেই পরিস্থিতি তেতে ওঠে। রাস্তার উপরই দু’পক্ষের মধ্যে সঙ্ঘর্ষ বেঁধে যায়। একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি চলতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি বাহিনী। লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। তাতে সঙ্ঘর্ষ চরম আকার ধারণ করে। পুলিশকে লক্ষ্য করেই ইটবৃষ্টি শুরু হয়। তাতেই মাথায় গুরুতর আঘাত পান রতনলাল নামের এক হেড কনস্টেবল। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইটের আঘাতে আরও বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জিটিবি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তবে ইটের আঘাতে রতনলালের মৃত্যু হয়েছে নাকি গুলিতে তা নিয়ে ধন্দ রয়েছে। ঘটনার সময়কার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে পিস্তল উঁচিয়ে পুলিশকে শাসানি দিতে দেখা গিয়েছে এক যুবককে। এমনকি গুলির শব্দও শোনা গিয়েছে।

মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির

0

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদের সোমবার দুপুরে পদত্যাগ করেছিলেন। কিন্তু সন্ধ্যায় তাকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ।
মাহাথির সরকারের মুখ্যসচিব মোহদ জুকি আলি বলেন, মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা। তবে নতুনভাবে সরকারপ্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
মালয়েশিয়ার নতুন সরকার গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক ও ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে পদত্যাগ করেছিলেন মাহাথির।
এর আগে শুক্রবার ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকের পর মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, নভেম্বরে অ্যাপেকের সম্মেলনে তিনি সভাপতিত্ব করবেন। এরপর পদত্যাগ করবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
মাহাথির মোহাম্মদ ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এটি ছিল তার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ।
এর আগে মাহাথির বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ।

প্রথমবারের মতো কোনো ডোমের সাক্ষী আদালতে

0

সালমান শাহ হত্যার মামলা তদন্তে নেমে পিবিআই ৪৪জন স্বাক্ষীর জবানবন্দী গ্রহণ করে। তাঁরা হলেন- সালমানের ভাই চৌধুরী শাহরান ওরফে বিল্টু, মামা আলমগীর কুমকুম, আলী জামান মো. আওরঙ্গজেব, স্ত্রী সামিরা হক ওয়াইজ, সালমানের বন্ধু, পরবর্তীতে সামিরার স্বামী শুশতাক ওয়াইজ, সালমানের সহকারী আবুল হোসেন খান, গৃহকর্মী মনোয়রা বেগম, বাড়ির অভ্যর্থনাকর্মী দেলোয়ার হোসেন শিকদার, চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার, চলচ্চিত্র নায়িকা শাবনূর, গৃহকর্মী ডলি বেগম (ওমরের মা), সামিরার বাবা শফিকুল ইসলাম হীরা, সামিরার মা লতিফা হক লিউ ওরফে লুসি, সামিরার বোন ফারিয়া হক, খল অভিনেতা আশরাফুল হক ডন, ময়নাতদন্তকারী চিকিৎসক তেজেন্দ্র চন্দ্র দাস, ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের ডোম সেকান্দার আলী ওরফে রমেশ চন্দ্র দাস, ডোমের স্ত্রী আমিরুন, বাড়ির নিরাপত্তাকর্মী হারুনুর রশিদ, আবুল খালেক হাওলাদার, আব্দুল মজিদ শেখ, ইলেকট্রিশিয়ান হুমায়ন কবির, ভবনের ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমিন, হলি ফ্যামেলি হাসপাতালের চিকিৎসক আবুল হাশেম, সালমানের আগের সহকারী মনসুর আলী, সামিরার ফুফু সাদিয়া হক, প্রতিবেশী তাহনিয়াত আহম্মেদ করীম ওরফে অনিতা করিম (তার ছেলে জারিফও সালমানকে বাবা ডাকতো), সালমানের বন্ধু ও যুক্তরাষ্ট্রে গুগলের প্রকৌশলী সুমিত রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক বন্ধু নাজমুল হুদা মুক্ত, গার্মেন্ট ব্যবসায়ী বন্ধু মোখলেসুর রহমান ভুট্টু, রাকিউদ্দিন খান, পানির কল মিস্ত্রি আব্দুস সালাম, ভবনের ব্যবস্থাপক নূর উদ্দিন জাহাঙ্গীর, পাশের ফ্ল্যাটের ইজ্জাতুন নেসা সুইটি, সুইটির স্বামী সালমান মহসিন, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গোলজার, শাহ আলম কিরণ, সুরতহালকারী কর্মকর্তা মাহবুবুর রহমান, সাবেক ডিবির ডিসি সৈয়দ বজলুল করিম, মালি জাকির হোসেন তালুকদার, ফ্ল্যাটের মালিক নূরহাজান জাহাঙ্গীর, গৃহগকর্মী জরিনা বেগম ও চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত।

তাদের মধ্যে মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, সহকারী আবুল হোসেন, গৃহকর্মী মনোয়ারা, ডলি বেগম, অভিনেতা ডন, ডোম সেকান্দার, মালি জাকির, ফ্ল্যাট মালিক নূরজাহান জাহাঙ্গীর ও গৃহকর্মী জরিনা আদালতে ১৬১ ধারায় জবানবন্দী দিয়েছেন।

পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘সালমানের দুই বন্ধুকে আমেরিকা থেকে আনা হয়। শাবনূরকে অস্ট্রেলিয়া থেকে ডেকে আনা হয়েছিল। তিনি তিনবার এসেছেন। ২৪ বছর আগের গৃহকর্মী মনোয়ারা, ডলি, জরিনাসহ কর্মচারীদের খুজে বের করতে বেগ পেতে হয়েছে। এই মামলায় সব সন্দেহ যাচাই করতে প্রথমবারের মতো কোনো ডোমের জবানবন্দী নেওয়া হয়েছে। ডোমের স্ত্রীর বয়ানও নিয়েছি আমরা।’

সালমান শাহের মৃত্যুর মতোই ঘটনাকে আত্মহত্যা মেনে নেওয়া তার সহকর্মী, স্বজনদের জন্য কঠিন। এমনই মন্তব্য করেছেন তারা। তবে স্বাক্ষী হিসেবে যাদের সঙ্গে পিবিআই কথা বলেছে, তাদের বেশির ভাগই আত্মহত্যার তথ্য দিয়েছেন।

চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ কালের কণ্ঠকে বলেন, “আমি খুবই অবাক হয়েছিলাম। তবে সালমান খুবই আবেগপ্রবণ ছিল। ঘটনার এক সপ্তাহ আগেও সামিরার সঙ্গে ঝগড়া করে সে একটি পাগলামি করেছিল। আমার ‘শেষ ঠিকানা’ ছবিটি করার কথা ছিল তার। আমি পারিবারিকভাবেও ঘনিষ্ঠ ছিলাম। সালমান আত্মহত্যা করেছে বলেই জেনে আসছিলাম।”

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশির পরিবার পাচ্ছে ১০ হাজার ডলার

0

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি শ্রমিকের পরিবারকে ১০ হাজার মার্কিন ডলার দিচ্ছে দেশটির বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের ৪২তম ব্যক্তি হিসেবে তিনি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন। দেশটির কাকি বুকিত নামক এলাকায় অবস্থিত দ্য লিও ডরমেটরিতে বাংলাদেশি ওই শ্রমিকের চিকিৎসা চলছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় কাজ করা এমডব্লিউসির সঙ্গে মিলে ৩৯ বছর বয়সী ওই শ্রমিকের নিয়োগদাতা প্রতিষ্ঠান ওয়াই-কে ইনোভেশন্স এবং লিও ডরমেটরি পরিচালনাকারী মিনি এনভায়রনমেন্ট সার্ভিসেস এই আর্থিক সহায়তা দিচ্ছে। টেলিগ্রাফিক ব্যাংকিং ব্যবস্থায় এই অর্থ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাবে তারা।

আজ সোমবার এমডব্লিউসি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, যেহেতু তিনি একমাত্র উপাজর্নক্ষম ব্যক্তি, তাই তার পরিবার এখন একটি সঙ্কটময় সময় পার করছে। মূলত এই সঙ্কটের মুহূর্তে পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অনুদান দেওয়া হয়েছে।

এমডব্লিউসি ফেইসবুক বার্তায় জানায়, তারা এখন কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি পাবে। আক্রান্ত শ্রমিকের পরিবার যাতে জরুরি কেনাকাটা এবং দৈনন্দিন খরচ চালাতে পারে সেজন্যই এই ১০ হাজার ডলার সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

সিঙ্গাপুরে ওই শ্রমিকসহ আরো চার জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর তার খরচ মেটাচ্ছে সিঙ্গাপুর সরকার। অভিবাসী শ্রমিকদের কল্যাণে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাওয়ারও আশ্বাস দিয়েছে বেসরকারি এই সংস্থাটি।

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে না

0

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের জয়েন ওয়ারকিং কমিটির বৈঠক স্থগিত শ্রমবাজার আপাতত খুলছে না

মালয়েশিয়ার শ্রমবাজার শেষ পর্যন্ত খুলছে না। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ মালয়েশিয়া উভয় দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকেই শ্রমবাজার খোলার কথা থাকলেও তা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণার পর বৈঠকের সিদ্ধান্তটি বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মুনিরুছ সালেহীন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরই তারা বৈঠকের সিদ্ধান্ত টি আপাতত স্থগিত করেন পরবর্তী সময়ে আবার যেকোনো সময়ে বৈঠকটি হবে বলে আমরা প্রত্যাশা করছি।

পবিত্র শবে মিরাজ ২২ মার্চ

0

দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৬ ফেব্রুয়ারি রজব মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২২ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালন করা হবে।

আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলার কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭ কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির বৈঠকসভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আ. হামিদ জমাদ্দার, যুগ্ম সচিব মো.মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টিজগতের সমস্ত কিছুর অপার রহস্য।

মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। হযরত মুহাম্মদ ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। এজন্য মুসলিম ধর্মালম্বীদের কাছে মিরাজের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে।

র‌্যাবের জালে ‘ভুয়া এসএসএফ মেজর’

0

রাজধানীর কাকরাইল এলাকা থেকে ‘ভুয়া এসএসএফ সদস্য’ পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৩ এর সদস্যরা। আজ এক বিশেষ অভিযান পরিচালনা করে এই ভুয়া এসএসএফ সদস্যকে একটি এসএসএফের জ্যাকেট, একটি ওয়াকিটকি ও আরো কিছু ব্যক্তিগত ব্যবহারের জিনিসসহ আটক করে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৩, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ ও মগবাজার ক্যাম্প কমান্ডার মেজর জাহাঙ্গীর কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রমনা থানাধীন কাকরাইলের ৭ নম্বর বাসার দশতলা ভবনের ছয়তলা থেকে তাকে আটক করা হয়। সে নিজেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর (স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ) ‘মেজর’ পরিচয় দিয়ে মানুষকে হুমকি ও আর্থিক সুবিধা গ্রহণ করত।

জানা যায়, আটক ব্যক্তির নাম মুকুল হোসেন। তাঁর বাবার নাম সবিরউদ্দিন মোল্লা। বাড়ি বড়লক্ষ্মীপুর। থানা ও জেলা রাজবাড়ী। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য বলেও জানা যায়।