Home Blog Page 3131

দুজনের স্বাধীনতা পদক প্রত্যাহার চাইলেন লেনিন

0

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ড. নূহ-উল আলম লেনিন এবারের ঘোষিত স্বাধীনতা পদক মনোনীতদের মধ্যে দুইজনের পদক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি তার ফেসবুকে দুই দফায় পৃথক স্ট্যাটাস দিয়ে সাহিত্যে স্বাধীনতা পদকের জন্য মনোনীত কালীপদ দাস এবং সংস্কৃতিতে স্বাধীনতা পদকের জন্য মনোনীত এস এম রইজ উদ্দিন আহম্মদের মনোনয়ন প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এই দুইজনকে কেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ব্যাখ্যা দিতে বলেছেন। তিনি আরো বলেছেন, স্বাধীনতা পুরস্কার কোনো তামাশা নয়।

আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে দেওয়া স্ট্যাটাসে নূহ-উল আলম লেনিন লিখেছেন, ‘স্বাধীনতা পুরস্কার পাওয়া কালীপদ দাস কোন যুক্তিতে, কী অবদানের জন্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তা সবিস্তারে মন্ত্রিপরিষদ বিভাগের ব্যাখ্যা করে দেশবাসীকে জানানো উচিত। অন্যথায় ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে পুরস্কারটি প্রত্যাহার করা উচিত । স্বাধীনতা পুরস্কার তামাশা নয়।’

এর আগে গতকাল মধ্যরাতে দেওয়া স্ট্যাটাসে লেনিন লিখেছেন, এবছর স্বাধীনতা পুরস্কার একাধিক অজ্ঞাত অখ্যাত ও অযোগ্য ব্যক্তিকে প্রদান করে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এ ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধার, পুরস্কারের মর্যাদা পুনপ্রতিষ্ঠার জন্য অন্তত একজনের অর্থাৎ জনাব রইছউদ্দিনের নামে প্রদত্ত স্বাধীনতা পুরস্কারটি প্রত্যাহার করা হোক।’

লেখক ও গবেষক নূহ-উল আলম লেনিন দীর্ঘদিন যাবত দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আওয়ামী লীগের মুখপত্র উত্তরণ বার্তা’র সম্পাদক ও প্রকাশ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে কালের কণ্ঠ’কে বলেন, এই ধরণের কাজের জন্য সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সরকার মানে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তো সব খোঁজ-খবর নিয়ে পদকের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান মনোনয়ন দেন না। এর জন্য সরকারের কমিটি আছে। এই দায়িত্ব তাদের। লেনিন বলেন, কমিটির ভুলের দায়-দায়িত্ব কেন প্রধানমন্ত্রীর হবে। অবিলম্বে উল্লিখিত দুইজনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এতে সরকার তথা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষা হবে। একজন নাগরিক হিসেবে এই প্রতিবাদ জানানো অনেকেরই উচিত। আমি বিবেকের তাড়নায় প্রতিবাদ জানিয়ে রাখলাম।

গত ২০ ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের মনোনীত ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামি ২৫ মার্চ প্রধানমন্ত্রীর হাত দিয়ে মনোনীতদের পদক তুলে দেওয়ার তারিখ নির্ধারণ করা আছে।

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা সম্পন্ন, ইকোপার্কে ছিনতাইয়ের অভিযোগ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে তিন দিনব্যাপী আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় শিব চতুর্দশী মেলা শেষ হয়েছে। উৎসব শেষ হয়ে যাবার পরের দিনও এই তীর্থভূমি লাখ পূণ্যার্থীর ভিড়ে মুখরিত ছিলো। যা এ মেলার জন্য একটি ব্যতিক্রমী ঘটনা। ফলে এদিনও মহাতীর্থের মঠ-মন্দিরগুলোতে ছিলো উপচেপড়া ভিড়। তবে দর্শনার্থীরা অনেকেই চন্দ্রনাথ ধাম সংলগ্ন ইকোপার্কে ছিনতাইয়ের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলিযুগের মহাতীর্থ খ্যাত সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আনুমানিক সাড়ে ৩’শ বছর ধরে শিব চতুর্দশীর পূণ্য তিথিকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী সুবিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে। এই তিথিতে দেশ-বিদেশের ১০-১৫ লাখ পূণ্যার্থী এসে সকল মঠ-মন্দির দর্শন ও দেবাধিদেব মহাদেবের সন্তুষ্টির লক্ষে জপ-স্তব ও পূজা করেন। এতে তারা তীর্থ দর্শনের পূণ্যলাভ করেন। হিন্দু পুরোহিতদের মধ্যে পৃথিবীর সকল তীর্থ দর্শন করেও যদি কোন হিন্দু সীতাকুণ্ড মহাতীর্থ দর্শন না করেন তবে তার তীর্থ দর্শন অসম্পন্ন রয়ে যায়। তাই পৃথিবীর সকল ধর্মপ্রান হিন্দুরা জীবনে একবারের জন্য হলেও সীতাকুণ্ডে এসে ভৈরব, শম্ভুনাথ, বীরুপাক্ষ ও চন্দ্রনাথ রুপে থাকা দেবাধিদেব মহাদেবের পূজা ও আরাধনা করেন।

প্রতিবছরই মেলার তিন দিন এই মহাতীর্থে লাখ লাখ ভক্ত সমবেত হন। কিন্তু তিন দিনের মেলা শেষে এখানে আর কোনো তীর্থযাত্রীর দেখা মেলে না। তবে মেলা শেষেও কিছু দোকানপাট একই স্থানে ১৫ দিন পরে অনুষ্ঠিত দোলপূর্ণিমা মেলা পর্যন্ত থেকে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা প্রতিদিন সন্ধ্যায় মেলায় এসে কেনাকাটা করেন। কিন্তু ব্যতিক্রম হয়েছে এবার।
গতকাল রবিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, একদিন আগে মেলা শেষ হয়ে গেলেও গতকালও লক্ষাধিক তীর্থযাত্রীর পদভারে মুখরিত ছিল পাহাড় চূড়া ও সমতলের সাড়ে তিন কি.মি. এলাকার তীর্থভূমি।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, এবারের মেলাটি আগের চেয়েও অনেক আকর্ষনীয় ছিলো। এবার রেকর্ড সংখ্যক ২০ লক্ষাধিক পূণ্যার্থীর আগমন হয় মেলার তিন দিনে। এর ফলে হাজার হাজার গাড়ির ভিড়ে পৌর এলাকায় দাড়ানোও মুস্কিল হয়ে যায়। এছাড়া অন্যবার মেলার শিব চতুর্দশীর পরেই অমাবস্যা তিথিতে পূর্ব পূরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ-তর্পন শেষে ফিরে যান পূণ্যার্থীরা। কিন্তু এবার সেই শ্রাদ্ধ-তর্পনের তিথি পড়ে যায় মেলার আনুষ্ঠানিকতার পরের দিন। এর ফলে অসংখ্য তীর্থ যাত্রী মেলা শেষেও পূর্ব পূরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ-তর্পন করার লক্ষে রয়ে যান। এ সংখ্যাও লক্ষাধিক হবে। এ কারণে মেলা শেষ হয়েও যেন হলো না!

সোমবার থেকেই এসব তীর্থ যাত্রী নিজ নিজ গন্তব্যে ফিরে যাবার সম্ভাবনা আছে বলে ধারণা করছেন মেলা কমিটির নেতৃবৃন্দ।

ছিনতাইয়ের অভিযোগ

মেলার শেষ দিন শনিবার রাতে সীতাকুণ্ড ইকোপার্ক হয়ে চন্দ্রনাথ পাহাড়ে আসা যাওয়ার সময় বেশ কিছু দর্শনার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে বলে অভিযোগ উঠে। কিন্তু মেলা কমিটি ও পুলিশ এসব বিষয়ে অবগত নন বলে জানান।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) সুমন বণিক বলেন, এবারের মেলাটি ছিলো বিশাল। ২০ লাখ মানুষের ভিড়ে আইন-শৃঙ্খলা রক্ষা করা কঠিনই ছিলো। কিন্তু আমাদের ৫ শতাধিক পুলিশ সদস্য ও স্বেচ্চাসেবক, মেলা কমিটি সবার চেষ্টায় মেলাটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আর ইকোপার্কে তীর্থ যাত্রীদের ছিনতাইয়ের যে অভিযোগ তার সত্যতা পুলিশ পায়নি বলে জানান তিনি।

জয়ের দেখা পেয়েছে পিএসজি, নেইমারের লাল কার্ড

0

এক ম্যাচেই সাত গোল দিল দুই দল মিলে। এরপর নেইমার দুই হলুদ কার্ডের কারণে পেলেন লাল কার্ড। তার পরেও জয় পেল পিএসজি।

লিগ ওয়ানে রবিবার রাতে ঘরের মাঠে বোর্দোকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে টমাস টুখেলের দল। এর আগে দুই ম্যাচ জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এবার শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতেছে পিএসজি।

খেলার একেবারে শেষ প্রান্তে যোগ করা সময়ে নেইমার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তাকে লাল কার্ড দেওয়া হয়।

ম্যাচ শুরুর ১৮তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি। হেডে গোলটি করেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড উই-জো।

সে গোলটি শোধ হয় ৭ মিনিট পর। আনহেল দি মারিয়ার ক্রসে হেডে সমতা টানেন কাভানি।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল দিয়ে ফের এগিয়ে যায় পিএসজি। দি মারিয়ার ক্রসে কাছ থেকে কাঁধ দিয়ে গোল করেন মার্কিনিয়োস।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফের গোল। এবার সফরকারীদের সমতায় ফেরান পাবলো।

৬৩তম মিনিটে মার্কিনিয়োসের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। কাভানির হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

সে ঘটনার ৬ মিনিট পর কাভানির পাস পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-২ করেন এমবাপে।

৮৩তম মিনিটে রুবেন পার্দো ব্যবধান কমালে আগের রাউন্ডের মত হোঁচট খাওয়ার শঙ্কা জাগে পিএসজির। খানিক পর মাউরো ইকার্দি জালে বল পাঠালে জয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার হাসি ফোটে দলটির মুখে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। আর গোল হয়নি।

যোগ করা সময়ে নেইমার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে পিএসজির দর্শকরা শঙ্কিত হয়ে পড়েন। তবে আর কোনো বিপদ হয়নি এতে।

ছয়তলা থিকে নিচে পড়ল দামি গাড়ি, রহস্যের জট খুলছে না

0

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছয়তলার ছাদ থেকে দামি একটি গাড়ি নিচে পড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ির চালক। গতকাল রবিবার গভীর রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তারা দেখেন- একটি ম্যাকডোনাল্ডসের সামনে গাড়িটি পড়ে আছে। আর তার মধ্যে কাতরাচ্ছে চালক। ওই সময় চালকের জ্ঞান ছিল। দমকল বাহিনীর কর্মীরা তাকে গাড়ি থেকে বের করেছে।

২০ বছর বয়সী ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি। কারণ, গাড়ি থেকে বের করার পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশের তত্ত্বাবধানে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে তাকে স্থানীয় ট্রমা সেন্টারে পাঠিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, ওই গাড়িতে দু’জন যাত্রী ছিল। তবে গাড়িটি ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার আগেই তারা লাফ দিয়ে নেমে গেছেন। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, সে ব্যাপারে স্বচ্ছ ধারণা পাচ্ছে না পুলিশ।

তবে, পুলিশের অনুমান- মাদকাসক্ত হয়ে থাকতে পারেন ওই চালক। হয়তো মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন তিনি। চিকিৎসকদের রিপোর্ট হাতে এলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে সুস্থ হলেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ওই তরুণকে।

ভারতের পথে ট্রাম্প, স্বাগত জানিয়ে মোদির টুইট

0

আজ সোমবার দু’দিনের সফরে সস্ত্রীক ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এর মধ্যেই তাঁকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মোদি টুইটারে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি ভারত। আহমেদাবাদে হবে প্রথম অনুষ্ঠান।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুজরাতের আহমেদাবাদ, নয়াদিল্লি এবং আগ্রা যাবেন। এর আগে, বাহুবলী সিনেমার একটি সম্পাদনা করা ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেমার মূল চরিত্রের সঙ্গে তাঁর মুখ বসানো হয়েছে।

টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ভারতের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ-এর দিকে তাকিয়ে রয়েছি।’ ভারত সফরে, আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নয়াদিল্লি পৌঁছানোর আগে যাবেন আগ্রায় তাজমহল পরিদর্শনে।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই ভারতে আসছেন মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেদ কুশনের। তাঁরা দুজনেই মার্কিন প্রেসিডেন্টের উচ্চপদস্থ পরামর্শদাতা। সফরে, পারষ্পরিক একমতে থাকা বাণিজ্যচুক্তি নিয়ে ভারত-মার্কিন আলোচনা হবে। যদিও সূত্রের খবর, বৃহত্তর বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কম।

প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন যে, ভারতের উচ্চহারে শুল্ক, এবং ভারতীয় বাজারে আরও জায়গা প্রয়োজন।

দু’দিনের ভারত সফরে নয়াদিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে উঠবেন ট্রাম্প ও তার পরিবার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পকে স্বর্ণ আর রুপায় মোড়ানো পাত্রে খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হবে।

ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া রাখতে আলপনা আর নকশায় সেজেছে আইটিসি মৌর্য হোটেল। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের কথা মাথায় রেখে হোটেলের ১৫তলায় সাড়ে চার হাজার বর্গ ফুটের ‘চাণক্য প্রেসিডেনশিয়াল স্যুইট’ তৈরি করা হয়েছে।

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোটেল ও এর আশেপাশের এলাকা। হোটেলে তৈরি করা হয়েছে আলাদা প্রবেশপথ, লিফটের ব্যবস্থা।

শুধু হোটেলেই নয় ট্রাম্পের খাওয়া দাওয়াতেও থাকবে রাজকীয় ছোঁয়া। আইটিসি মৌর্য হোটেলের বুখারা রেস্তোরাঁয় তাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেনু। এতে রয়েছে ট্রাম্প প্ল্যাটার, থাকবে ভারতীয় খাবার এবং মিষ্টি। এছাড়াও থাকবে মার্কিন প্রেসিডেন্টের প্রিয় খাবার বেকন অ্যান্ড এগস এবং চেরি ভ্যানিলা আইসক্রিম।

চীনের চিকিৎসকদের বেতন-ভাতা তিনগুণ বাড়ছে

0

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সামনের সারি থেকে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। জীবনের ঝুঁকি নিয়ে এই কঠিন মুহূর্তে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার কারণে চীনের হুবেই প্রদেশসহ অন্যান্য স্থানের চিকিৎসাসেবা কর্মীদের বেতন তিনগুণ বাড়িয়ে দেওয়া ঘোষণা এসেছে। এছাড়া তাদেরকে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়ার কথাও বলা হয়েছে।

চীনে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে গতকাল রবিবার এসব তথ্য জানানো হয়। চীন সরকারের পক্ষ থেকে ওই কর্মকর্তারা আরো জানান, এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সব ধরনের সাহায্য- সহযোগিতা করা হবে। চিকিৎসকদের সহায়তার ব্যাপারে এরই মধ্যে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মধ্যে যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, তাদেরকে পদোন্নতি দেওয়া হবে এবং তারা চাইলেই পেশাগত পদ পরিবর্তনের আবেদন করতে পারবেন।

সেই সঙ্গে আরো বলা হয়েছে, চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীরা কাজের পর নির্দিষ্ট সময় ধরে বিশ্রাম নিতে হবে। তাদের সুরক্ষার জন্য হ্যান্ডওয়াশ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সরবরাহেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদেরকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করোনাভাইরাসের প্রকোপ থেমে গেলে বিনোদন ছুটি দেওয়া হবে।

সরকারিভাবে আরো জানানো হয়েছে, হাসপাতাল, ক্লিনিক এবং কোয়ারেনটাইনে সুরক্ষামূলক সরঞ্জামের চাহিদার বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত। সেই সঙ্গে বলা হয়েছে, স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের পরিবারের সবায় চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তাদেরকেও বিনামূলে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। কারণ, সেবাকর্মীদের সঙ্গে তারাও জড়িত। এই অসময়ে তাদের ত্যাগও কোনো অংশে কম নয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকাল পর্যন্ত অন্তত ২৪৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৮৫ জনে ঠেকেছে

অন্তরঙ্গ ভিডিও করে প্রভাবশালী ও ধনাঢ্যদের ব্ল্যাকমেইল করত শামিমা

0

ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগে গ্রেপ্তার নরসিংদী জেলা যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউর কাছ থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত অনেক ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তির অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ক্লিপ উদ্ধার করেছেন র‌্যাব কর্মকর্তারা। গোপন ক্যামেরায় মেয়েদের সঙ্গে ধনাঢ্য ও প্রভাবশালীদের ছবি ও ভিডিও ধারণ করে তাদের নিয়মিতভাবে ব্ল্যাকমেইল করতেন তিনি। পাপিয়ার কাছ থেকে উদ্ধারকৃত একটি ভিডিও ক্লিপে দেখা যায়- পাপিয়া বসে আছেন বাইজিবাড়ির সর্দারনির মতো। তার হাতে মোটা একটি বেতের লাঠি। তার কব্জায় থাকা মেয়েরা কথা না শুনলে পেটাতেন। পাপিয়া একাধিক অভিজাত হোটেলের রুম ভাড়া নিতেন নামে-বেনামে। সর্বশেষ গতকাল পর্যন্ত একটি হোটেলের প্রেসিডেনশিয়াল স্যুটে তার নামে পাওয়া গেছে। এই পাঁচ তারকা হোটেলে বিভিন্ন মেয়েকে পাপিয়া নিজেই নিয়ে যেতেন।

যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসাসহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। নিজেকে পরিচয় দিতেন ক্ষমতার রাঘববোয়ালদের কর্মী হিসেবে। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে সেই ছবিরও অপব্যবহার করতেন তার সব খারাপ কাজে। শুধু গত এক মাসেই এই নারী রাজধানীর অভিজাত এক পাঁচ তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করেছেন। আর এ অর্থ খরচের কারণেই গোয়েন্দাদের চোখ পড়ে পাপিয়ার ওপর। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনি।

আলোচিত এই নারী হচ্ছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাাদক। তিনি নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবেও পরিচয় দিতেন। সর্বশেষ প্রচার করতেন সংরক্ষিত এমপি পদ পাচ্ছেন। কিন্তু তা না পেলেও থেমে ছিল না তার অপরাধমূলক কাজকর্ম। গতকাল সকালে স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন, সাবিক্ষর খন্দকার (২৯), শেখ তায়্যিবা (২২) সহ আরও দুজন বিদেশে যাওয়ার প্রাক্কালে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করেছে র‌্যাব। শুরুতে পাপিয়া প্রথমে নিজের দাপুটে অবস্থানের পরিচয় দেন। তবে কোনো কিছুতে গুরুত্ব না দিয়ে পাপিয়ার কাছ থেকে র‌্যাব কর্মকর্তারা উদ্ধার করতে থাকেন অনেক চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, এই পাপিয়া হেন অপকর্ম নেই, যার সঙ্গে জড়িত নন। পাঁচ তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসাই তার আয়ের মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই এর গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদামতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন। একপর্যায়ে তাদেরকে ধনাঢ্য ব্যক্তিদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন পাপিয়া।

গত ১২ অক্টোবর থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৫৯ দিন প্রেসিডেনশিয়াল স্যুট ভাড়া ছিল পাপিয়ার নামে। ওই ৫৯ দিনে তিনি ৮১ লাখ ৪২ হাজার টাকা নগদ (ক্যাশ) পরিশোধ করেছেন।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল জানান, তার বার্ষিক আয় ১৯ লাখ টাকা হলেও পাপিয়া গত তিন মাসে শুধু একটি পাঁচ তারকা হোটেলে ১ কোটি ৩০ লাখ টাকা বিল পরিশোধ করেছেন! এ ছাড়া তার নামে একটি হোটেলের প্রেসিডেন্ট স্যুট সব সময় বুকড থাকত। ওই হোটেলেই তার নিয়ন্ত্রণে ছিল সাতটি মেয়ে।

পাপিয়ার সব কর্মকান্ডের অন্যতম অংশীদার তার স্বামী সুমন। একসময় নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন সুমন। পরে ছিলেন নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড।

শৈশব থেকেই সন্ত্রাস কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সুমন। ২০০১ সালে পৌরসভার কমিশনার মানিক মিয়াকে যাত্রা প্যান্ডেলে গিয়ে হত্যার অভিয়োগ রয়েছে তার বিরুদ্ধে। ওই হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মতি সুমন। হত্যাকান্ড ও সন্ত্রাস কর্মকান্ডের ওপর ভর করে তার উত্থান। বছর দশেক আগে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করেন সুমন।

লোকমান হত্যাকান্ডের পর বর্তমান মেয়র কামরুজ্জামানের সঙ্গে সখ্য গড়ে তোলেন। মেয়রের ক্যাডার হিসেবে পরিচিতি লাভ করেন। বছর তিনেক পর পাপিয়া চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই সময় পাপিয়াকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর তারা নরসিংদী ছেড়ে ঢাকায় পাড়ি জমান।

পাপিয়ার স্বামী সুমন চৌধুরী বেশির ভাগ সময় থাইল্যান্ডে অবস্থান করলেও গত থার্টিফার্স্ট নাইটে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন। ওই রাতে তার কক্ষেও চার-পাঁচ জন সুন্দরী নারী ছিল বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

যেভাবে ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্য গড়ে তোলে শামিমা

0

অবৈধভাবে অর্থ পাচার, জাল টাকার ব্যবসা, মাদক ও যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদী জেলার যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউ।

যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসাসহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন পাপিয়া। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে সেই ছবিও অপব্যবহার করতেন।

পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবেও পরিচয় দিতেন। এই পরিচয়ের আড়ালে ছিল তার অপরাধমূলক কাজকর্ম।

শুধু গত এক মাসেই এই নারী রাজধানীর অভিজাত এক পাঁচ তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করেছেন। আর এ অর্থ খরচের কারণেই গোয়েন্দাদের চোখ পড়ে পাপিয়ার ওপর। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী।

এরপর গতকাল শনিবার সকালে স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন, সাবিক্ষর খন্দকার (২৯), শেখ তায়্যিবা (২২)সহ আরও দুজন বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

একাধিক সূত্র জানিয়েছে, পাঁচ তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসাই তার আয়ের মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই এর গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদামতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন। একপর্যায়ে তাদেরকে ধণাঢ্য ব্যক্তিদের শয্যাসঙ্গী করতেন পাপিয়া। সে একাধিক অভিজাত হোটেলের রুম ভাড়া নিতেন নামে-বেনামে।

পাপিয়ার সব কর্মকাণ্ডের প্রধান অংশীদার তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন। এক সময় নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন সুমন। পরে ছিলেন নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড।

নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন সুমন। প্রয়াত মেয়র লোকমান হোসেনের হাত ধরে রাজনীতিতে আসে সে। শৈশব থেকেই সন্ত্রাস কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সুমন। ২০০১ সালে পৌরসভার কমিশনার মানিক মিয়াকে যাত্রা প্যান্ডেলে গিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডের এজহারভুক্ত আসামি সুমন ওরফে মতি সুমন। হত্যাকাণ্ড ও সন্ত্রাস কর্মকাণ্ডের ওপর ভর করে তার উত্থান। ২০০৯ সালে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করেন সুমন।

সুমনকে বিয়ের পর পাপিয়া রাজনীতিতে পুরোপুরি জড়িয়ে পড়েন। লোকমান হত্যাকাণ্ডের বছর তিনেক পর পাপিয়া চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই সময় পাপিয়াকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর তারা নরসিংদী ছেড়ে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় এক নারী এমপির সঙ্গে সখ্য গড়ে ওঠে তাদের। এরপর থেকে পাপিয়া চৌধুরী ও তার স্বামী সুমন ওরফে মতি সুমন রাজধানীর সাবেক এক সংরক্ষিত এমপির আস্থাভাজন হয়ে ওঠেন। ওই এমপির সঙ্গে তার গাড়ির ব্যবসা আছে বলে জানা গেছে।

২০১৮ সালে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হয় পাপিয়া। নরসিংদীর শহরের ভাগদী এলাকায় কেএমসি কার ওয়াশ নামে একটি গাড়ির সার্ভিস সেন্টার রয়েছে তার স্বামী সুমনের। নরসিংদীতে রয়েছে সুমন ও তার স্ত্রী পাপিয়ার বিশাল কর্মীবাহিনী।

পাপিয়ার স্বামী সুমনের ঢাকায় সন্ত্রাসের পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। থাইল্যান্ডে তার একটি বারও আছে বলে জানা গেছে। রাজধানীর এফডিসি গেটের সঙ্গে ‘কার এক্সচেঞ্জ’ নামে তার একটি গাড়ির শোরুম আছে বলে জানা গেছে।

র‌্যাব জানায়, যুবলীগ নেত্রী পাপিয়া পিউ নামেই বেশি পরিচিত। এই নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা। তবে এর আড়ালে জাল মুদ্রা সরবরাহ, বিদেশে অর্থপাচার এবং অবৈধ অস্ত্র রাখাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‌্যাবের লেফটেন্যান্ট কর্নেল শাফীউল্লাহ বুলবুল বলেন, গাড়ির ব্যবসার আড়ালে তিনি অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সমাজসেবার নামে তিনি নরসিংদীর অসহায় নারীদের অনৈতিক কাজে লিপ্ত করে আসছিলেন। নরসিংদীতে চাঁদাবাজির জন্য তার একটি ক্যাডার বাহিনী আছে।

স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ অস্ত্র-মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে তিনি মাত্র ৩০ বছর বয়সের মধ্যেই নরসিংদী ও ঢাকায় একাধিক বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লটসহ বিপুল পরিমাণ নগদ অর্থের মালিক হয়েছেন। তিনি গুলশানের একটি অভিজাত হোটেলের প্রেসিডেন্ট স্যুট নিজের নামে বুক করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।

যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসাসহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন শামিমা নূর পাপিয়া ওরফে পিউ। নিজেকে পরিচয় দিতেন ক্ষমতার রাঘববোয়ালদের কর্মী হিসেবে। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে সেই ছবিরও অপব্যবহার করতেন তার সব খারাপ কাজে।

জানা গেছে, প্রায় সব পাঁচ তারকা হোটেলেই ছিল পাপিয়ার এসকর্ট ব্যবসা। পাঁচ তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসাই তার আয়ের মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই এর গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদামতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন। একপর্যায়ে তাদেরকে ধনাঢ্য ব্যক্তিদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন পাপিয়া। এরই মধ্যে পাপিয়ার কাছ থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত অনেক ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তির অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ক্লিপ উদ্ধার করেছেন র‌্যাব কর্মকর্তারা। গোপন ক্যামেরায় মেয়েদের ছবি ধারণ করে তাদের নিয়মিতভাবে ব্ল্যাকমেইল করতেন তিনি। পাপিয়ার কাছ থেকে উদ্ধারকৃত একটি ভিডিও ক্লিপে দেখা যায়- পাপিয়া বসে আছেন বাইজিবাড়ির সর্দারনির মতো। তার হাতে মোটা একটি বেতের লাঠি। তার কব্জায় থাকা মেয়েরা কথা না শুনলে পেটাতেন। পাপিয়া একাধিক অভিজাত হোটেলের রুম ভাড়া নিতেন নামে-বেনামে। সর্বশেষ গতকাল পর্যন্ত একটি হোটেলের প্রেসিডেনশিয়াল স্যুটে তার নামে পাওয়া গেছে। এই পাঁচ তারকা হোটেলে বিভিন্ন মেয়েকে পাপিয়া নিজেই নিয়ে যেতেন। তাদেরকে দিয়ে করাতেন অবৈধ দেহব্যবসা। এরই মধ্যে জিজ্ঞাসাবাদে সবকিছুই কবুল করেছেন পাপিয়া।

গত ১২ অক্টোবর থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৫৯ দিন প্রেসিডেনশিয়াল স্যুট ভাড়া ছিল পাপিয়ার নামে। ওই ৫৯ দিনে তিনি ৮১ লাখ ৪২ হাজার টাকা নগদ (ক্যাশ) পরিশোধ করেছেন। পাপিয়ার স্বামী সুমন চৌধুরী বেশির ভাগ সময় থাইল্যান্ডে অবস্থান করলেও গত থার্টিফার্স্ট নাইটে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন। ওই রাতে তার কক্ষেও চার-পাঁচ জন সুন্দরী নারী ছিল বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল জানান, তার বার্ষিক আয় ১৯ লাখ টাকা হলেও পাপিয়া গত তিন মাসে শুধু একটি পাঁচ তারকা হোটেলে ১ কোটি ৩০ লাখ টাকা বিল পরিশোধ করেছেন! এ ছাড়া তার নামে একটি হোটেলের প্রেসিডেন্ট স্যুট সব সময় বুকড থাকত। ওই হোটেলেই তার নিয়ন্ত্রণে ছিল সাতটি মেয়ে।

‘শামিমার মোবাইল ফোন অশ্লীল ভিডিওতে ঠাঁসা’

0

গ্রেপ্তার যুবলীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার কাছে থাকা মোবাইল ফোনটিও অশ্লীল ভিডিওতে ঠাসা। কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল।

রবিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

র‌্যাব-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বলেন, শামিমা নূর পাপিয়ার নিজ মোবাইলে বেশ কিছু অশ্লীল ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিও থেকে কয়েকটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তবে এই ধরণের ভিডিও যে কোনো নারীর জন্য আপত্তিকর ও অনৈতিক।

র‌্যাব জানায়, যুবলীগ নেত্রী পাপিয়া প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা। তবে এর আড়ালে তিনি মূলত অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা করতেন। কোনো কাজ বাগিয়ে নিতে পাঁচতারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্নিষ্ট ব্যক্তিদের। তার বৈধ আয় অনুযায়ী পাপিয়ার বার্ষিক আয় মাত্র ১৯ লাখ টাকা। অথচ রাজধানীর অভিজাত একটি হোটেলে শুধুমাত্র গত তিন মাসে তিনি বিল পরিশোধ করেছেন প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যাপারে অনুসন্ধান করছিল র‌্যাবের একটি দল। বিষয়টি আঁচ করতে পেরে শনিবার সকালে তড়িঘড়ি করে দেশত্যাগের চেষ্টা চালান পাপিয়া। তবে শেষ রক্ষা হয়নি।

অবশেষে শনিবার গোপনে দেশত্যাগের সময় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সেক্রেটারি শামিমা নূর পাপিয়াকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছে পাওয়া গেছে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন।

র‌্যাব-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বলেন, পাপিয়ার আয়কর ফাইল তলব করে দেখা গেছে, সেখানে তিনি বছরে ২২ লাখ টাকা আয় দেখিয়েছেন। অথচ তাঁর প্রতিদিন বারের বিলই আসে আড়াই লাখ টাকা। এত টাকার উৎস কোথায়? জানতে চাইলে পাপিয়া র‌্যাবকে জানিয়েছেন, যাঁরা হোটেলে আসতেন, তাঁদের কাছে ‘মেয়ে’ পাঠিয়ে দেওয়া হতো। এরপর অশ্লীল ভিডিও তুলে ওই সব ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। লোকলজ্জার ভয়ে কেউ মুখ খুলত না। এ রকম সাতজন উঠতি বয়সী তরুণীর সঙ্গে র‌্যাবের কথা বলা সম্ভব হয়েছে, যাঁদের মাসে ৩০ হাজার টাকা করে দিতেন পাপিয়া। বিনিময়ে তাঁদের ব্যবহার করা হতো। কেউ রাজি না হলে তাঁদের লাঠি দিয়ে পেটাতেন পাপিয়া। আবার কোনো কোনো মেয়ের আপত্তিকর ছবি ‘বড়লোক’ কাস্টমারদের মুঠোফোনে পাঠিয়ে অনৈতিক কাজে আগ্রহ তৈরি করতেন। এরপর ওই লোকগুলো এলে তাঁদের অশ্লীল ভিডিও তৈরি করে জিম্মি করে টাকা আদায় করা হতো।

শামিমা ও তার স্বামীর বিপুল বিত্তবৈভবের কাহিনি শোনালো র‌্যাব

0

গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দেশত্যাগের আগে শামিমা নূর পাপিয়া ওরফে পিউ (২৮), তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮) এবং তাদের সহযোগী সাব্বির খন্দকার (২৯) শেখ তায়্যিবা (২২)-কে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর একটি বিশেষ আভিযানিক দল।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক কারবার, চাঁদাবাজি, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, জাল নোট সরবারহ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, বাংলাদেশি নগদ ২,১২,২৭০/- টাকা, বাংলাদেশি জাল নোট ২৫,৬০০/-, ভারতীয় রুপি ৩১০, শ্রীলঙ্কান মুদ্রা ৪২০, ইউএস ডলার ১১,০৯১ এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে শামিমা নূর পাপিয়া ও সুমন চৌধুরীর দেওয়া তথ্যমতে, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২০ ভোর ৪টার সময় হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিংকৃত বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুইট থেকে এবং ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডস্থ ‘রওশনস ডমিনো রিলিভো’ নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ৫ বোতল দামি বিদেশি মদ ও নগদ ৫৮,৪১,০০০/- টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, কিছু বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা/এটিএম কার্ড উদ্ধার করা হয়।

আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের বর্তমান সম্পদ ও বিলাসবহুল জীবন সমন্ধে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসে। সুনির্দিষ্ট পেশা না থাকা সত্ত্বেও তারা স্বল্প সময়ে বিপুল সম্পত্তি ও অর্থ বিত্তের মালিক হয়েছে। ফার্মগেট এলাকাস্থ ২৮ ইন্দিরা রোডে তাদের ২টি বিলাসবহুল ফ্ল্যাট, নরসিংদী শহরে ২টি ফ্ল্যাট, বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি ও নরসিংদীর বাগদী এলাকায় ২ কোটি টাকা মূল্যের ২টি প্লট আছে বলে জানায়। এ ছাড়াও তেজগাঁও এফডিসি গেটসংলগ্ন এলাকায় অংশীদারত্বে তাদের ‘কার একচেঞ্জ’ নামক গাড়ির শো রুমে প্রায় ১ কোটি টাকা বিনিয়োগ আছে এবং নরসিংদী জেলায় ‘কেএমসি কার ওয়াস অ্যান্ড অটো সলিউশন’ নামক প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা বিনিয়োগ আছে বলেও আসামিরা জানায়। এ ছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকে তাদের নামে-বেনামে অনেক অ্যাকাউন্টে বিপুলপরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা যায়। এ ব্যাপারে র‌্যাবের অনুসন্ধান অব্যাহত আছে।

অনুসন্ধানকালে আসামিদের অধিকাংশ সময় রাজধানীর বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করতে দেখা যায়। সবশেষ গত ১২/১০/২০১৯ হতে ১৩/০২/২০২০ পর্যন্ত তারা বিভিন্ন মেয়াদে মোট ৫৯ দিন হোটেল ওয়েস্টিনের কয়েকটি বিলাসবহুল রুমে অবস্থান করে এবং আনুসাঙ্গিক খরচসহ সর্বমোট ৮১,৪২,৮৮৮.৩১ টাকা নগদ পরিশোধ করে। তাদের এই বিপুলপরিমাণ অর্থের প্রকৃত উৎস জানতে চাওয়া হলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি।