Home Blog Page 3135

‘ডোপ টেস্ট ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ নেই’

0

মাদক সেবন করে সরকারি চাকরি হবে না বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ, ডোপ টেস্ট ছাড়া কেউ যেন সরকারি চাকরিতে প্রবেশ করতে না পারে।

আজ শনিবার ঢাকা আহসানিয়া মিশনের মাদকবিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন আর আগের মতো খোলা জায়গায় ধূমপান করেন না। তাদের মধ্যে একজনের সচেতনতাবোধ তৈরি হয়েছে। এই সচেতনতাবোধ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দিয়েছেন। কেননা এই মাদক থেকে যুবসমাজ তরুণদের রক্ষা করতে না পারলে আমাদের যে লক্ষ্য ২০৪১, সেটা পূরণ হবে না।

তিনি বলেন, আমরা মাদক উৎপাদন করি না, তবু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু এভাবে চলতে পারে না। আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। তামাককে যেভাবে আমরা নির্মূল করতে পেরেছি। মাদকেও পারব।

তিনি আরো বলেন, আহসানিয়া মিশনে অনেক নারীই সংশোধনের জন্য ভর্তি রয়েছেন। মেয়েরা মাদকাসক্তে জড়িয়ে পরলে গোপন না করে সংশোধনের জন্য সংশোধনাগার রয়েছে সেখানে ভর্তি করে দিন বলেও আহ্বান জানা তিনি।

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেপ্তার

0

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শনিবার তাকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাব-২ একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শনিবার বিকেল সাড়ে ৩টায় র‌্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দেশে কর্মসংস্থানের জোগানে সম্মুখভাগে বসুন্ধরা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে স্থাপিত দেশের প্রথম বেসরকারি বিটুমিন কারখানা ‘বসুন্ধরা বিটুমিন প্লান্ট’ উদ্বোধন করা হলো। সরকারি-বেসরকারি নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণ খাতে গতি আনতে বেসরকারি পর্যায়ে বিটুমিন উৎপাদনের পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ শনিবার বেলা পৌনে ১২টায় পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। একে একে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

বসুন্ধরা গ্রুপের সিস্টার কনসার্ন বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড নির্মিত এই কারখানা উদ্বোধনের পর পরই উৎপাদন শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ ছাড়া বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি আমরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে প্রাইভেট খাত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। সেই স্বপ্ন পূরণে হাজারো মানুষের কর্মসংস্থানের জোগান দিতে দেশে যাঁরা এগিয়ে এসেছেন তাদের সম্মুখভাগে রয়েছে এই বসুন্ধরা গ্রুপ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আর কিছুদিন পরই জাতির পিতার জন্মশতবার্ষিকীর শুভক্ষণ অপেক্ষা করছে। আজ বসুন্ধরার এই উদ্যোগ জাতির পিতার স্বপ্নের সাথে জুড়ে রয়েছে। আমাদের দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এ কাজে আমাদের দেশের ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা পাচ্ছেন। বিটুমিন নিয়ে আমরা অনেক যুদ্ধ করেছি। অনেক আলোচনা করেছি। কিন্তু সমাধান পাইনি। আমাদের আবহাওয়ার সাথে খাপ খায় এমন বিটুমিন আমরা পাচ্ছিলাম না। তাছাড়া নানা কারণে গুণগত উৎকর্ষতা ধরে রাখতে পারতাম না। যে বিটুমিন ব্যবহার করতাম তা দিয়ে আমাদের রাস্তাগুলো টেকসই হতো না। প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলতেন, আমাদের রাস্তাগুলো কবে উন্নত দেশের মতো হবে? আজ আমরা আনন্দিত, বসুন্ধরা সেই কাজটি করে দিচ্ছে। বসুন্ধরার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের আর বাইরে থেকে বিটুমিন আমদানি করতে হবে না। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তাঁরা এ পণ্য পৌঁছে দেবেন। এটাই বাংলাদেশের জন্যে বড় অর্জন।

পরিশোধিত ক্রুড অয়েলের উপজাত থেকে তৈরি বিটুমিন সড়ক-মহাসড়ক নির্মাণে ব্যবহার করা হয়। আর বাংলাদেশের মতো দেশগুলো বেশির ভাগ ক্ষেত্রেই আমদানি করা বিটুমিনের ওপর নির্ভরশীল। দেশে বিটুমিনের মাসিক চাহিদা ৪২ হাজার টন। এই চাহিদা প্রতিবছর গড়ে ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে। বসুন্ধরা বিটুমিন প্লান্ট এককভাবে বছরে সাড়ে আট লাখ মেট্রিক টন বিটুমিন উৎপাদন করতে পারবে। ফলে সরকারের বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

বোন ও মেয়েকে নিয়ে বাবার ছবির সামনে প্রধানমন্ত্রীর সেলফি

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি বাবার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন-কন্যাকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা ফেসবুকে স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সেলফি তোলার ছবিটি পোস্ট করেছেন।

এর আগে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ২১ ফেব্রুয়ারি বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিজের বক্তব্য শেষে এই প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রদর্শনীতে এসে বিভিন্ন চিত্রকর্ম ও আলোকচিত্র দেখার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ। এ সময় চিত্রকর্মগুলো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

মুজিববর্ষ উপলক্ষে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকলের জন্য উন্মুক্ত থাকছে ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শনীর কার্যক্রম।

৭-১৫ ফেব্রুয়ারি সিসমিক মুভমেন্ট নিয়ে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ঢাকা আর্ট সামিট। মুজিববর্ষের অংশ হিসেবে এই আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাখা হয় বিশেষ প্রদর্শনী ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। ঢাকা আর্ট সামিট শেষ হয়ে গেলেও বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত এই প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ৩১ মার্চ পর্যন্ত। আয়োজিত এই প্রদর্শনীতে তথ্যগত সহায়তা প্রদান করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে ডিজিটালে রূপ নিয়েছে। প্রযুক্তিকে এগিয়ে নিতে তিনি দেশবাসীকে উৎসাহ দেন। যে কারণে সময় সুযোগ পেলেই সেলফি তুলতে ছাড়েন না প্রধানমন্ত্রী।

মেডিক্যাল কর্মচারীর কবর হয়ে যায় ‘পীরের মাজার’, আবারো জাগছে শহীদ মিনারে

0

বাঙালি চেতনার সূতিকাগার কেন্দ্রীয় শহীদ মিনার। বছরের একটি দিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থাকে সুরক্ষিত ও সুসজ্জিত। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বছরের বাকি দিনগুলোয় অবেহলা ও অযত্ন নিয়ে দাঁড়িয়ে থাকে ভাষাশহীদদের স্মরণে নির্মিত অমর স্মৃতিসৌধ শহীদ মিনার।

২০১২ সালে কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করার রায় দিয়েছিলেন উচ্চ আদালত। পাশাপাশি তখন কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা দখল করে গড়ে উঠা কথিত পীরের মাজার অপসারণেরও আদেশ দিয়েছিলেন আদালত। এ রায় বাস্তবায়নের জন্য উচ্চ আদালত ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। সে মোতাবেক শহীদ মিনারের জায়গায় গড়ে উঠা কথিত পীরের মাজার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতা ও অবহেলায় আবার আস্তানা গেড়েছে কথিত পীরের ভক্ত-আশেকানরা। ইতিমধ্যে তারা শহীদ মিনারের জায়গায় নির্মাণ করেছে কথিত মাজার ও ভক্ত-আশেকানদের থাকার জায়গাসহ নানা স্থাপনা।

২০১২ সালের ২০ ফেব্রুয়ারি কালের কণ্ঠ’র প্রথম পৃষ্ঠায় ‘বেড়ে উঠছে কথিত মাজার/ হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে প্রকাশিত হয় প্রধান প্রতিবেদন। কালের কণ্ঠে এ প্রতিবেদন প্রকাশের পরপরই সারা দেশে তোলপাড় শুরু হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারের সুরক্ষাসহ আশপাশের সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার দাবি জানান। পরের দিন কালের কণ্ঠ’র এই প্রতিবেদন সংযুক্ত করে বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সব অবৈধ স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করার আদেশ দেন। একই সঙ্গে উচ্চ আদালত শহীদ মিনারের জমি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সংস্কৃতিসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, প্রধান স্থপতি, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসিকে ১২ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়।

তখন সংশ্লিষ্ট প্রশাসনের ত্বরিত উদ্যোগে নির্দিষ্ট সময় ৪৮ ঘণ্টার মধ্যেই এ রায় কার্যকর করা হয়। ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের নির্দেশে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে উচ্ছেদ করা হয় ২০টি স্থাপনা।

কালের কণ্ঠ’র সেই প্রতিবেদনে ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক কয়েকজন শিক্ষার্থীর বরাত দিয়ে বলা হয়, ‘এখানে কখনো কোনো মাজার ছিল না। ছিল সাধারণ একটা কবর।’ সেই প্রতিবেদনে আরো বলা হয়, কবরটি ছিল মেডিক্যাল কলেজের কোনো এক চতুর্থ শ্রেণির কর্মচারীর। পরে সেই কবরটিকে ঘিরে নব্বইয়ের দশকে এবং ২০০০ সালের দিকে ধীরে ধীরে মাজার গড়ে তুলেছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। দখল করে নিয়েছিল শহীদ মিনারের প্রায় ২০ কাঠা জমি। কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য আশপাশের যে চার একর জমি বরাদ্দ আছে, সেখান থেকেই দখল নেওয়া হয়েছিল ওই জায়গা।

গতকাল শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, বহাল তবিয়তে রয়েছে সেই কথিত পীরের মাজার। যে কবর ঘিরে মাজার গড়ে উঠেছিল, সেই কবর এখনো লালসালুতে মোড়া। সেখানকার প্রবেশদ্বারের ওপর লেখা রয়েছে ‘হযরত তেল শাহ (রহ.) মাজার শরীফ’। প্রতি সপ্তাহে একবার মিলাদ এবং নিয়মিত গানবাজনাও হয়ে থাকে সেখানে। তার আড়ালে প্রতিদিনই এ মাজারে মাদক সেবন, যৌনকর্মসহ ‘নানা অপকর্ম’ হয়ে থাকে বলে অভিযোগ করেন গণপূর্ত মন্ত্রণালয় থেকে শহীদ মিনারের দেখভালের দায়িত্বে থাকা রিয়াদ হাসান ও মো. ইকবাল হোসেন।

বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ মিনারকে বিতর্কিত করার জন্য, শহীদ মিনারের ভাবগাম্ভীর্য ও চেতনা নষ্ট করার জন্য গড়ে তোলা হয়েছিল সেই মাজার। এ মাজারের সঙ্গে ব্যাবসায়িক স্বার্থও জড়িত। দেশের নানা স্থান থেকে চিকিৎসার জন্য গ্রামের মানুষ আসে। তাদের অনেকেই মাজারে অর্থ দান করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও ভাষা আন্দোলন গবেষক গোলাম কুদ্দুছ বলেন, ‘শহীদ মিনারের পাশে কখনো কোনো পীরের কবর ছিল না, কখনো কোনো মাজার ছিল না। শহীদ মিনারকে গ্রাস করার জন্য, শহীদ মিনারকে বিতর্কিত করার জন্য এটি তাদের পাঁয়তারা।’

শহীদ মিনারের জায়গা দখল করে আবার মাজার নির্মাণের কথা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘শহীদ মিনারের জায়গায় মাজার গড়ে তোলার কোনো সুযোগ নেই। উচ্চ আদালতের নির্দেশনা ও রায় রয়েছে। মাজারটি হাইকোর্টের নির্দেশে অবৈধ ঘোষণার পর সেখানকার সব কিছু ভেঙে ফেলা হয়েছিল। এখন যারা এ কবরকে আবার মাজার করার পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করবে রাশিয়া?

0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। এদিকে, মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দাবি করেছে, এই নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে চায় দেশটি।

রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মস্কোর পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।

দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। কিন্তু এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম একদিন আগে খবর দিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে চায় রাশিয়া।

ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির এক শুনানিতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা তাদের এই ধারনার কথা জানিয়েছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় রাশিয়ার সঙ্গে গোপন সম্পর্কের কথা অস্বীকার করেছেন ট্রাম্প

মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে দাবি করে এসেছেন, রাশিয়া আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

গত কয়েক বছর ধরে ওয়াশিংটন অভিযোগ করে এসেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ওই অভিযোগও প্রত্যাখ্যান করে এসেছে মস্কো।

করোনাভাইরাস : চীন ফেরতদের নিয়ে তুলকালাম ইউক্রেনে

0

প্রাণঘাতি করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব। ইতোমধ্যেই চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে বিশ্বের বহু দেশ। এ তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি, রাশিয়া, কানাডা প্রভৃতি দেশের নাম রয়েছে। এদিকে, চীন থেকে নিজেদের নাগরিকদের ফেরানোর প্রতিবাদে ইউক্রেনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

চীন ফেরত ৪৫ ইউক্রেনীয় ও ২৭ বিদেশিকে ছয়টি বাসে করে রাজধানী কিয়েভের দক্ষিণে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে দেশটির নাগরিকরা। তাদের আশঙ্কা, চীন থেকে ফেরা ব্যক্তিদের মাধ্যমে ইউক্রেনে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

ইউক্রেনে বিক্ষোভকারীরা শুধু বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চীন ফেরতদের বহনকারী বাসে পাথর নিক্ষেপ করে ভাঙচুর চালায় জনতা। সড়কে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের চেষ্টায় ওই এলাকার রাস্তা খালি করা সম্ভব হয়।

চীন ফেরতদের কিয়েভের দক্ষেণে নোভি সানঝরি এলাকায় একটি হাসপাতালে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাদের প্রতি সহমর্মিতা দেখাতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলে দাবি করা একটি ভুয়া ইমেইল অ্যাড্রেস থেকে লোকজনকে মেইল করে বলা হয়েছে, চীন ফেরত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। ইতোমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ইউক্রেনে এখনও পর্যন্ত সরকারিভাবে কারও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়নি। তবে ভুয়া মেইল পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে ও ভাঙচুর চালায়।

শুক্রবার চীন ফেরত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানাতে স্বতঃপ্রণোদিত হয়ে কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জোরিয়ানা স্কলেটস্কা।

চীন ফেরতদের কেউই অসুস্থ নয় বলে জানান তিনি।

সূত্র : বিবিসি

যৌন কেলেঙ্কারির শঙ্কায় শিক্ষার্থী-কর্মকর্তা সম্পর্কে জড়ানো নিষেধ

0

নামকরা এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক গড়তে নিষেধ করা হয়েছে। যৌন সম্পর্ক গড়ে ওঠা ও সে ব্যাপারে অভিযোগ যেন না আসে, সেই উদ্দেশ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লন্ডনের ওই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ নীতি অনুসরণের কথা বলা হয়েছে। যদিও আরো ৯৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্টাফদের সম্পর্ক গড়ে তোলা, বিশেষ করে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে কেবল নিরুৎসাহিত করা হয়।

লন্ডনের ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে স্টাফরা তাদের সঙ্গে প্রয়োজনীয় সম্পর্ক রাখবে। তবে শিক্ষকদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য। কারণ, পাঠদান থেকে শুরু করে গবেষণার কাজে সম্পর্কের মধ্যে দূরত্ব কিছু কম থাকা ভালো। যদিও শিক্ষকরা যেন নিজেদের ক্ষমতার অপব্যবহার না করেন, সে ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

যৌন সম্পর্ক স্থাপনের পর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার মতো সংবাদ বারবার সামনে আসার পর এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোও এ ধরনের নীতি অনুসরণ করবে বলেও প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা।

তবে এই নীতি কেউ অমান্য করে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কে জড়ালে শাস্তির কোনো বিধান আছে কিনা সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

চীনে আরো ১০৯ জনের মৃত্যু, ডাব্লিউএইচও’র উদ্বেগ

0

চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার দু’শ ৮৮ জনে ঠেকেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার তিনশ ৪৫ জনে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ শনিবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুনভাবে একশ ৯ জনের প্রাণহানি ঘটেছে।

তারা আরো বলছেন, নতুনভাবে তিনশ ৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে চীনের ৩১টি প্রদেশে ৭৬ হাজার দু’শ ৮৮ জন মোট আক্রান্ত হলেন।

এর মধ্যে ৫৩ হাজার দু’শ ৮৪ জন অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, ১১ হাজার চারশ ৭৭ জনের অবস্থা গুরুতর এবং এরই মধ্যে মারা গেছেন ২৩৪৫ জন। আশার ব্যাপার এই যে, এখন পর্যন্ত ২০ হাজার ছয়শ ৫৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ নামক এই ভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২৬টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। চীনের বাইরেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।

করোনাভাইরাসের ভয়াবহতা আন্দাজ করে জানুয়ারির শেষের দিকে এসে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তবে গতকাল শুক্রবারও করোনা ভাইরাসের ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি।

তাদের উদ্বেগ- প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া কমিয়ে নিয়ে আসতে পারলে এটি মোকাবিলা করা সহজ হবে। সম্প্রতি আক্রান্ত ও মারা যাওয়ার হার কিছুটা কমে এসে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আক্রান্তের হার কমে না আসলে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে।

কিন্তু শুক্রবার মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা এখনো যে পর্যায়ে আছি, সেখান থেকেও নিয়ন্ত্রণ সম্ভব … কিন্তু আমাদের সুযোগগুলো সীমিত হয়ে আসছে।

এরই মধ্যে আজ শনিবার জানা গেল, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি ঘটেছে।

ভাষা দিবসের আবেগে সিক্ত হলো কলকাতা

0

ভাবগম্ভীর আবহে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কোন অনুরিত হচ্ছিল শুক্রবার কলকাতার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত ঐতিহাসিক বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে …।

সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়িয়ে সুরেলা গলায় গাইছিলেন উপ-কমিশনের কর্মকর্তারা এবং সবার মাঝে ছিলেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

আরো উপস্থিত ছিলেন কলকাতার নামজাদা শিল্পী সাহিত্যিক সাংবাদিকরা এবং উপ-হাইকমিশনের কর্মী এবং তাদের পরিবারবর্গ। ছিলেন কলকাতায় বিভিন্ন দেশের কনস্যুলেটের- যেমন নেপাল, রাশিয়া, থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, পর্তুগাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

উক্ত অনুষ্ঠানে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

কিভাবে একগুচ্ছ অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার পালিত হলো মহান ‘ভাষা শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০’।

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কলকাতায় বাঙালির সংস্কৃতির কবি, সাহিত্যিক বুদ্ধিজীবী ও সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে প্রভাতফেরি হয়ে উঠেছিল উৎসবের মহাক্ষেত্র। হারমোনিয়াম, ঢোল, বাঁশির সঙ্গে শত শত বাঙালির মুখে ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি’। প্রভাতফেরী পার্ক সার্কাসের ‘বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশ মিশনের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহীদের ওপর শ্রদ্ধা জানানো হয়।

মহান ‘ভাষা শহীদ দিবস‘ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে দিবসটির ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য রাখেন- বিধায়ক পরেশ পাল, বিধায়ক অসিত মিত্র, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, বিশিষ্ট কবি বরুন চক্রবর্তী, রবীন্দ্র গবেষক কবি পার্থ সারথী গায়েন এবং ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সম্পাদক ইলোরা দে।