Home Blog Page 3136

‘ইরানের হামলায় ১২০ মার্কিন সেনা নিহত হয়েছে!’

0

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকের দুটি মার্কিন সেনা ঘাটিতে ইরান যে পাল্টা হামলা চালিয়েছিল তাতে ১২০ মার্কিন সেনা নিহত হয়েছিল বলে দাবি করেছে তেহরান। শুক্রবার ইরানের বিপ্লবী গার্ডের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি নতুন করে এই দাবি করেন।

গত মাসে ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এবং পুরানো সামরিক ঘাঁটি আইন আল-আসাদে হামলায় চালিয়েছিল ইরান।

শুক্রবার ইরানের বিপ্লবী গার্ডের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি বলেন, কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘গুরুতর ভুল’ ছিল। তাকে হত্যা করার জন্য এই অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করা হবে।

এর আগে ২ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলায় কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদসহ দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই দু’টি ঘাঁটিতে এক হাজার পাঁচশ সেনা সদস্য অবস্থান করছিল।

রাতে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী, শ্রমবাজার নিয়ে সুসংবাদ প্রত্যাশা

0

বাংলাদেশের জন্য অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ার দরজা খুলতে আজ ঢাকায় আসছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। তাঁর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম আগামী ২৪ ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শ্রমবাজার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ শনিবার ঢাকায় এসে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে। এই সময়ের মধ্যে জনশক্তি রপ্তানি ইস্যুতে দুই দেশের বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের। তাঁর এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

মালয়েশিয়ার একটি সূত্রে জানা গেছে, দেশটির সরকার বিনা খরচে বাংলাদেশ থেকে কিভাবে কর্মী নেওয়া যায় সেই প্রক্রিয়া নিয়ে এগোতে চাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশ থেকে বিগত সময়ে ১০টি এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে জনপ্রতি সাড়ে তিন থেকে চার লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী গেলেও শত শত কারখানা কিংবা কম্পানি থেকে বেশি বেতনের লোভে ওই সব কর্মী পরে অবৈধ হয়ে অন্য কারখানায় চলে গেছে। বিশেষ করে উচ্চ অভিবাসন ব্যয়ের কারণেই কর্মীরা বেশি উপার্জনের লোভে পড়ে অবৈধ হয়ে যায়। আর বিনা খরচে কিংবা সামান্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী গেলে এক কারখানা থেকে অন্য কারখানায় পালিয়ে যাওয়া কিংবা অবৈধ হয়ে যাওয়ার হার কমবে বলে মনে করছেন তাঁরা।

গত সপ্তাহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছিলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর আজই ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সফরটি কয়েক দিন পেছানো হয়েছে। তিনি আগামী শনিবার আসছেন।’ মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া চাচ্ছে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিতে। আমরাও চাই বাংলাদেশ থেকে কম খরচে কর্মী পাঠাতে। উভয় দেশ একমত হলে দ্রুতই মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু করতে পারব।’

সম্প্রতি কালের কণ্ঠ ও মালয়েশিয়ার পত্রিকা মালয়েশিয়াকিনিতে প্রবাসীদের দুঃখকষ্ট নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রশাসন। ওই সব প্রতিবেদনে তুলে ধরা হয়-উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে কিভাবে শ্রমিকরা মালয়েশিয়ায় গিয়ে দাসত্বের ফাঁদে আটকে যাচ্ছে, কিভাবে বৈধ থেকে অবৈধ হয়ে পড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা ওই সব গুরুত্বপূর্ণ বিষয় আমলে নিয়ে মালয়েশিয়া সরকার এখন চাচ্ছে বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিতে। সরকার টু সরকার (জিটুজি) প্লাস নয়, কেবল জিটুজি পদ্ধতিতেই মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়।

র‌্যাংকিং-এ চোখ রেখে সিরিজ খেলতে নামছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ

0

র‌্যাংকিং-এ চোখ রেখে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। ৮১ রেটিং নিয়ে অষ্টমস্থানে রয়েছে শ্রীলংকা। আর ৮০ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যে দলই সিরিজ জিতবে তারাই অষ্টমস্থান দখল করবে। আর সিরিজ সমতায় শেষ হলে বর্তমান অবস্থাতেই থাকবে দু’দল। কলম্বোতে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
২-১ ব্যবধানে শ্রীলংকা সিরিজ জিতলে, তাদের রেটিং হবে ৮১। নিজের অবস্থানই ধরে রাখবে তারা। সেক্ষেত্রে ১ রেটিং কমবে ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলে ৮৩ রেটিং হবে শ্রীলংকার। ৭৮ হবে ওয়েস্ট ইন্ডিজের।
আর শ্রীলংকাকে যদি ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ করে, তবে ৮৩ রেটিং নিয়ে অষ্টমস্থানে উঠবে ক্যারিবীয়রা। ৭৮ রেটিং নিয়ে নবমস্থানে নেমে যাবে শ্রীলংকা। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও, অষ্টমস্থানে উঠবে ওয়েস্ট ইন্ডিজ। তখন তাদের রেটিং হবে ৮১, শ্রীলংকার হবে ৮০। তাই র‌্যাংকিং-এ সাফল্য পেতে সিরিজ জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতেœ বলেন, ‘এই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারন বিশ্বকাপের পর একটি ওয়ানডে সিরিজ খেলে হেরেছি আমরা। এছাড়া এই সিরিজটি র‌্যাংকিং-এর অবস্থান ঠিক করবে। সিরিজ হারলেই নবমস্থানে নেমে যেতে হবে আমাদের। তাই অষ্টমস্থান ধরে রাখতে হলে সিরিজ জয় ছাড়া কোন উপায় নেই আমাদের।’
র‌্যাংকিং নিয়ে ভাবনাড ওয়েস্ট ইন্ডিজেরও। অধিনায়ক কাইরন পোলার্ড বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে সিরিজটি অন্যরকম আবহ বহন করছে। এই সিরিজের সাথে র‌্যাংকিং জড়িত। সিরিজ জিতলেই র‌্যাংকিংএ উপড়ে ওঠার সুযোগ। তাই সিরিজ আমরা জিততে চাই। গেল তিনটি সিরিজেই আমরা ভালো খেলেছি। তাই ওয়ানডেতে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদি।’
ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে জায়গা হয়নি দুই সেরা খেলোয়াড় শিমরন হেটমায়ার ও এভিন লুইসের। টি-২০র মত ওয়ানডে দলেও ফিরেছেন অলরাউন্ডার ড্যারেন ব্রাভো। আরও ফিরেছেন অলরাউন্ডার রোভম্যান পাওয়েল ও স্পিন বোলিং অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেন।
গত বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়েছিলো শ্রীলংকা। ২০১৫ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো লংকানরা। তবে মুখোমুখি লড়াই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ৫৭ ম্যাচ খেলে ২৮টিতে জিতেছে ক্যারিবীয়রা। ২৬টি জিতেছে শ্রীলংকা।
শ্রীলংকা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুসল পেরেরা, শাহিন জয়সুরিয়া, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষন সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।
ওয়েস্ট ইন্ডিজ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কেমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ (জুনিয়র)।

জাপানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালিত হয়েছে ।

ভাষা শহিদদের স্মরণে আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠান শুরু হয় ইকেবুকুরো নিশিগুচি পার্কে অবস্থিত শহিদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানা গেছে।

প্রথমে দূতাবাসের চার্জ দ্যা এফেয়্যারস ড. শাহিদা আকতারের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তাগণ ও তোশিমা সিটির ভাইস মেয়র মাসাতো সাইতো পুস্পস্তবক অর্পণ করেন এবং পরে প্রবাসী বাংলাদেশী নাগরিক ও অন্যান্য অতিথিরা প্রভাতফেরীর মাধ্যমে শহিদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

অনুষ্ঠানের পরবর্তী অংশে দূতাবাস প্রাঙ্গণে চার্জ দ্যা এফেয়্যারস কর্তৃক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এসময় উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিকর্তৃক জাতীয় সঙ্গীত গাওয়া হয়। অতঃপর ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে উপস্থিত দেশি-বিদেশি নাগরিকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শহিদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের কাউন্সেলর ড. জিয়াউল আবেদিন, ড. আরিফুল হক, মো. জাকির হোসেন এবং প্রথম সচিব মুহা. শিপলু জামান।

পরে চার্জ দ্যা এফেয়্যারস ড. শাহিদা আকতার স্বাগত বক্তব্য দেন। এসময় তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। তিনি মুজিব বর্ষ উপলক্ষে দূতাবাসের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান।

এতে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এছাড়া ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় দূতাবাসের কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব আরিফ মোহাম্মদ।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

0

টানা হারের বৃত্ত থেকে হবার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এরমধ্যে পাঁচটি ছিলো ইনিংস ব্যবধানে হার। কোন রকম প্রতিন্দ্বন্দিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এমন পারফরমেন্সে চিন্তায় পড়েছে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে টেস্ট মর্যাদা নিয়ে।

এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য বাংলাদেশের একটি জয় অনেক বেশি দরকার হয়ে পড়েছে। এ অবস্থায় তারা পেয়েছে র‌্যাংকিং-এ তলানির দল জিম্বাবুয়েকে। তবে তারা যা আশা করছে, তার চেয়ে পরিস্থিতি অনেক বেশি কঠিন হতে পারে। কারন সদ্যই দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দারুন প্রতিন্দ্বন্দিতা করেছে জিম্বাবুয়ে। ১-০ ব্যবধানে সিরিজ হারলেও, জিম্বাবুয়ের লড়াকু মনোভাব ছিলো চোখে পড়ার মত।

যদিও আফ্রিকার দেশটি অতি সম্প্রতি নিজেদের পথ থেকে বিচ্যুত হয়েছিলো এবং ক্রিকেটীয় শক্তিতে বাংলাদেশের ধারে কাছেও ছিলনা। তবে এই মুহুর্তে জিম্বাবুয়ে কিছুটা এগিয়েই আছে।

দু’দল এখন অবধি ১৬টেস্টে মুখোমুখি হয়েছে। এরমধ্যে সাতবার জয় পায় জিম্বাবুয়ে। ছয়বার জিতে বাংলাদেশ। বাকী তিন ম্যাচ ড্র’তে শেষ হয়।

সম্প্রতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ১৫১ রানের বড় ব্যবধানে জিতেছিলো জিম্বাবুয়ে। তবে সিরিজের দ্বিতীয় টেস্টেই ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। ২১৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজটি ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।

যদি বাংলাদেশের মত অনেক বেশি টেস্ট ম্যাচ খেলে না জিম্বাবুয়ে। তারপরও সিলেটের জয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। তবে এখনও স্পিনারদের বিপক্ষে দুর্বলতা রয়েছে জিম্বাবুয়ের।

বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচে সেই প্রমান মিলেছে। ড্র হওয়া ম্যাচে, অনূর্ধ্ব-১৯ দলের অকেশনাল স্পিনার শাহাদাত হোসেনের বিপক্ষে লড়াই করতে লড়াই করতে হয়েছে তাদের।

মূল লড়াইয়ে তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাইম ইসলামের বিপক্ষে খেলতে হবে জিম্বাবুয়েকে। তারা অনূর্ধ্ব-১৯ দলের অকেশনাল স্পিনার শাহাদাতের চেয়ে অনেক বেশি ভয়ংকর হবেন। তবে বাংলাদেশ স্পিনার সামলানোর ব্যাপারে আশাবাদি জিম্বাবুয়ে। এমনটাই বললেন দলের সিনিয়র খেলোয়াড় সিকান্দার রাজা। তিনি বলেন, ‘আমাদের বিপক্ষে বাংলাদেশ স্পিনারদের রেকর্ড অনেক ভালো। কিন্তু আমরা মনে করি, অভিজ্ঞতা নিয়ে আমরা বাংলাদেশের এসেছি। আমরা কিছু শিখেছি, তা ম্যাচে কাজে লাগাতে চাই। তাদের স্পিনাররা অনেক বেশি উইকেট নিয়েছে। কিন্তু আমরা তাদের বিপক্ষে রান করতে শুরু করেছি। সিলেট টেস্টটি বড় উদাহরন এবং আমরা ঐ ম্যাচটি জিতেছিলাম।’
জিম্বাবুয়ে যা ভাবছে, তা বাংলাদেশের মাথাব্যথা নয়। টাইগারদের লক্ষ্য হারের বৃত্ত থেকে বের হয়ে আসা। বিধ্বংসী স্পিন অ্যাটাক নিয়ে সিরিজের একমাত্র টেস্টটি খেলতে নামবে বাংলাদেশ। স্পিনারদের বিপক্ষে জিম্বাবুয়ের দুর্বলতা রয়েছে। এর অর্থ, টেস্টে তিন স্পিনার তাইজুল, মেহেদি ও নাইমকে খেলাতে হবে।

বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো আগেই বলেছেন, দলে খুব বেশি পবির্তনে রাজি নন। তারপরও কিছু পরিবর্তন আনতে হচ্ছে। বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদুল্লাহকে। তার পরিবর্তে একাদশে খেলবেন নিরাপত্তা শংকায় পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম।

একাদশ যাই হোক-না কেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। তাই যেকোন উপায়ে এই টেস্টে জিততে চায় বাংলাদেশ।

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলা রাষ্ট্র ভাষা হতো না: মোস্তাফা জব্বার

0

ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না এবং বাংলা রাষ্ট্র ভাষা হতো না।

মন্ত্রী বলেন, বাংলা ভাষা বাঙালির রক্তের সাথে, মেধা মননের সাথে এবং মায়ের মুখের সাথে মিশে আছে। বিদেশি শক্তি যখন যারাই এদেশ শাসন করেছে, তারা তাদের ভাষা এদেশে চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা বাঙালির মায়ের মুখের বাংলা ভাষাকে কেড়ে নিতে পারেনি।

আজ শুক্রবার ঢাকার জিপিও অডিটরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এ ভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার নজির বিশ্বে আর নাই।

তিনি বলেন, যন্ত্রে বাংলা লিখার সীমাবদ্ধতা নাই। প্রযুক্তির উৎকর্ষতার সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর বিকল্প নেই।

পৃথিবীতে বিদ্যমান ভাষা সাম্রাজ্যবাদকে একটি ভয়ঙ্কর বিষয় উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, একাত্তরের আগে এ ভূখন্ড পাকিস্তানি, ইংরেজ, মোগল এবং এরও আগে বাইরের শক্তি শাসন করেছে। তারা প্রত্যেকেই তাদের ভাষা চাপানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। তিনি উচ্চতর শিক্ষায় এবং উচ্চ আদালতে বাংলা ভাষা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, পিতার পথ ধরে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দেন। তিনি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডাক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মহিবুর রহমান এ সময় বক্তৃতা করেন।

মুজিববর্ষে এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ ৪ ভারতীয়

0

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

চারজন ভারতীয় ক্রিকেটারকে ওই দুই ম্যাচের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই। এবার তাদের নামের তালিকাও পাঠিয়ে দিলো। ভারত জাতীয় দলের এ চার ক্রিকেটার হলেন-ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদ্বীপ যাদব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেয়া নানা কর্মসূচির বড় আকর্ষণ হল এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ। এরিমধ্যে বিসিবি সূচি চূড়ান্ত করেছে।

মার্চ মাসের ১৮ তারিখে প্রথম এবং ২১ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

ম্যাচে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে। আর বাকি মহাদেশগুলোর তারকায় ঠাসা থাকবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি।

‘খালেদা জিয়া উর্দুতে পাস করলেও বাংলায় ফেল’

0

বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য দেশ বিনম্র শ্রদ্ধার সঙ্গে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করলেও বাংলায় ফেল করেছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মাঠের আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি। তাদের কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় একই কথা বলে থাকেন। তাদের নেত্রী খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটা একটি প্রশ্ন। তিনি তার মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করেছিলেন এবং বাংলায় ফেল করেছিলেন।’

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কোনো রাজবন্দি নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তাদের জন্য এটাই দুঃখজনক। তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে। তারা গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আইনি পথ। এটা ছাড়া আর কোনো পথ নেই।’

ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন কলকাতা থেকে আসা বাঙালিরা

0

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন কলকাতা থেকে আসা বাঙালিরা। আজ শুক্রবার বেলা সাড়েবারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা জানাতে আসা অজত দাস গুপ্ত বলেন, আমরা শহীদের শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে খুব ভাল লাগছে। আমার পৈতৃক বাড়ি বরিশাল। এখন কলকাতায় থাকি।

নারগিস বেগম নওয়াজ বলেন, আমরা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৩৫ জন বাঙালি শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের মধ্যে সাতজন চিকিৎসক রয়েছে। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে এসেছি।

ড.অজত নওয়াজ বলেন, আমি মুর্শিবাদের একটি হাসপাতালের মেডিক্যাল অফিসার। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে খুব ভাল লাগছে।

সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করব : তাপস

0

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, যেভাবে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে অন্যান্য ভাষার মিশ্রণ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে এখনই সময় ব্যবস্থা নেওয়ার। তাই দায়িত্ব নেওয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার রাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদায়ী মেয়র সাঈদ খোকন। এরপর উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।