Home Blog Page 3142

চেন্নাইয়ে নাগরিকত্ব আইনবিরোধী মিছিলে হাজার হাজার মানুষ

0

ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্ট মুসলিম দলগুলোকে তামিলনাড়ু বিধানসভার উদ্দেশে পদযাত্রা করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু এই নিষেধাজ্ঞা পরেরদিনই হাজারে হাজারে মানুষ নাগরিকত্ব আইনের বিরোধিতায় চেন্নাইয়ের ওয়াল্লাজাহ রোডে বিশাল মিছিল করেছেন। বুধবার তামিলনাডু বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং এনপিআর নিয়ে হাউস রেসোলিউশনের দাবিতে তারা মিছিল করেছেন বলেই জানা গেছে।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এই মিছিলের জন্য বিধানসভার বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশাল নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বিধানসভা চত্বর। তৈরি হয়েছে ব্যারিকেড। পুলিশের মতে, কমপক্ষে ১৫ হাজারের কম-বেশি জনসমাগম হয়। সচিবালয় এবং জেলা কালেক্টর অফিস ঘিরে রাখার পরিকল্পনা নেয় বিক্ষোভকারীরা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অবশ্য বিক্ষোভকারীদের উদ্দেশে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ু সরকার মুসলমানদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপই নিচ্ছে না।

বিক্ষোভকারীরা দাবি করে, সিএএ-র বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করা হোক তামিলনাড়ু বিধানসভায়। যদিও তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে সিএএকে সমর্থন জানিয়েছে এরই মধ্যে। দল দাবি করেছে, ভারতীয় নাগরিকদের উপর কোনো প্রভাব ফেলবে না নতুন নাগরিকত্ব আইন।

বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদে রয়েছেন এবং বিধানসভা ভবনের দিকে যাবেন না। বিক্ষোভকারীদের সমাগমের দিকে তাকিয়ে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

তিন স্বজনসহ চীনা চলচ্চিত্র পরিচালকের করুণ মৃত্যু

0

চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছেই। তাই করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে নিজ থেকেই বাড়িতে কোয়ারান্টিনে ছিলেন চেং কাই নামের এক চলচ্চিত্র পরিচালক। কিন্তু করোনাভাইরাস তাদেরকেও ছাড় দেয়নি। নিয়ে গেল প্রাণটা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চীনের হুবেই প্রদেশের রাজাধানী উহানে পরিবারের তিন সদস্যসহ কারোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। গত সপ্তাহে চেং কাই নামের ওই চলচ্চিত্র পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এর কয়েক ঘণ্টা পর তার বোন একই কারণে মারা যান।

এর আগে চেংয়ের বাবা করোনাভাইরাসের আক্রান্ত হন। তারা উহানে প্রতিটি হাসপাতালে যান। কিন্তু চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করতে পারেননি। পরে বাধ্য হয়ে তার বাবাকে বাড়িতে নিয়ে আসেন চেং। পরে সেখানে রেখেই চলে চিকিৎসা। কিন্তু জানুয়ারির ২৮ তারিখ চেংয়ের বাবা মারা যান। এরপর তার মাও করোনাভাইরাসে আক্রান্ত হন। কিন্তু খুব বেশি দিন বাঁচতে পারেননি। তিনিও মারা যান। চেংয়ের স্ত্রীও বর্তমানে করোনায় আক্রান্ত। তার অবস্থাও বেশি ভালো না।

মারা যাওয়ার আগে সবাইকে ও লন্ডনে বসবাসরত তার ছেলেকে বিদায় জানিয়েছেন চেং। এক চিঠিতে তিনি লেখেন, আমি যাদের ভালোবাসি এবং যারা আমাকে ভালবাসে তাদের বিদায়!

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুনভাবে আরো একশ ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার পাঁচজন। জানা গেছে, আজ বুধবার পর্যন্ত নতুনভাবে এক হাজার সাতশ ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার একশ ৮৫ জনে ঠেকেছে।

সূত্র: বিজনেস ইনসাইডার।

ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে পাকিস্তান সিনেটে প্রস্তাব পাস

0

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা বা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ উপস্থাপন করেন। এই কথিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেট।

ওই প্রস্তাবে বলা হয়েছে, কথিত এই শান্তি পরিকল্পনার মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে অপমানজনকভাবে আত্মসমর্পণের ব্যবস্থা করা হয়েছে।

পাকিস্তান জামায়াতে ইসলামির সিনেটর মুশতাক আহমদ খান ১০৪ আসনের সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে ফিলিস্তিনি ইস্যুর একটি ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ফিলিস্তিন সঙ্কটের সমাধান করতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতে।

প্রস্তাবে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমস্ত ফিলিস্তিনি নাগরিক নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরতে পারেন।

এছাড়া, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্ত ভূমি জবর দখল করে রয়েছে এবং সেখানে যে সমস্ত অবৈধ ইহুদি বসতি নির্মাণ করেছে তা আন্তর্জাতিক আইনের লংঘন এবং ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বলে উল্লেখ করা হয়েছে।

ওই প্রস্তাবে আরো বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জরুরি সম্মেলন ডাকার জন্য পাকিস্তান সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে ফিলিস্তিনিদের বৈধ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সর্বসম্মত কৌশল গ্রহণ করা যায়।

হাড় কনকনে শীতে মরছে শিশুরা

0

প্রায় এক যুগ ধরে চলা যুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়া। দেশটির যে কয়েকটি প্রদেশে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে তার মধ্যে একটি হলো ইদলিব। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক বিশেষ প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত ইদলিবের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

মোস্তফা হামাদি। ইদলিবের এই বাসিন্দা তার পরিবারকে নিয়ে কিল্লি গ্রামে অস্থায়ী এক তাঁবুতে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে এক বছরের কম সময়ে দুই বার ঘরছাড়া হয়ে অন্যত্র ঠাঁই নিতে বাধ্য হয়েছেন তারা। কিল্লি সিরিয়ার ইদলিব প্রদেশের এক ছোট গ্রাম। ফেব্রুয়ারির রাতগুলোয় সেখানে নেমে আসে ভয়ানক, তীব্র শীত। পানি জমে বরফ হয়ে যাওয়ার মতো তাপমাত্রা বিরাজ করছে এবার। ১১ই ফেব্রুয়ারিও তার ব্যতিক্রম ছিল না। হাড় জমে যাওয়া ঠাণ্ডায় সে রাতে ঘুম হয়নি মোস্তফা পরিবারের কারোরই। মধ্যরাতের দিকে মোস্তফা তার গ্যাস হিটারটি তাঁবুর ভেতরে নিয়ে আসেন।

এই গ্যাস হিটারই তাদের মৃত্যু ডেকে আনে। সকালে তার স্ত্রী আমৌন, ১২ বছরের মেয়ে হুদা ও ৩ বছর বয়সী নাতনী হুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। সকলেই বিষাক্ত কার্বন মনোক্সাইডের শিকার হয়ে মারা গেছেন। ওই রাতে মোস্তফার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছিলেন তার ভাই নিজার হামাদি। নিজার জানান, তাঁবুটিতে ধোঁয়া বের হওয়ার জন্য কোনো ভেন্টিলিশন ব্যবস্থা ছিল না। পুরো তাঁবুটি তৈরি ছিল ধাতব পাইপ ও নাইলনের পাত দিয়ে। কিন্তু এতেও ঠাণ্ডা কমেনি।

তিনি বলেন, সে রাতে তাপমাত্রা অন্তত মাইনাস নয় ডিগ্রি সেলসিয়াস ছিল। আমার ভাই জানতো যে, বদ্ধ জায়গায় গ্যাস হিটার আনতে নেই। কিন্তু তার কাছে এছাড়া আর কী উপায় ছিল?

হামাদি পরিবারের আদি নিবাস ইদলিবের প্রত্যন্ত অঞ্চলে, মারাত আল-নুমান শহরের কাফরৌমা গ্রামে। বিদ্রোহীদের হটাতে সিরিয়া সরকার গত বছর থেকে সেখানে তীব্র বোমা হামলা চালানো শুরু করলে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হন তারা। কিছুটা উত্তরে বিনিশ শহরের নির্মাণাধীন এক খালি স্কুলে ঠাঁই নেন মোস্তফা ও নিজার। কিন্তু সরকারি বাহিনীর বোমা বর্ষণ ফের তীব্র হওয়ায় আরো দূরে সরে যান মোস্তফা, পৌঁছান কিল্লিতে।

নিজার বলেন, স্কুলটি বসবাসের উপযুক্ত নয়। কিন্তু আশপাশে আর কোনো খালি ঘরও নেই। সবগুলো আগ থেকেই আরো বাস্তুচ্যুতরা দখল করে নিয়েছে। কোথাও কোথাও একরুমে তিনটি করে পরিবার বাস করছে। বাস্তুচ্যুতরা ঠিক তুষারবলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় গড়িয়ে চলছে, প্রতিনিয়ত সংখ্যায় বেড়ে চলছে।

আশ্রয় নেই কোথাও

রুশ বিমান বাহিনীর সমর্থন নিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনারা গত এপ্রিল থেকে ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র হামলা অভিযান শুরু করে। প্রদেশটিতে বসবাস প্রায় ৩০ লাখ মানুষের। এদের অনেকে সরকারি বাহিনীর দখলে থাকা বিভিন্ন এলাকা থেকে সেখানে গিয়ে জড়ো হয়েছেন। বিদ্রোহীদের সামরিক বাহিনীর এই ধাক্কা সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্ক ও রাশিয়ার মধ্যে সহযোগিতায় ফাটল ধরিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে এক চুক্তি অনুসারে, ইদলিবকে ‘ডি-এস্কালেশন জোন’ বা যুদ্ধ-মুক্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হলেও গত ডিসেম্বর থেকে সেখানে সামরিক অভিযান নতুন উদ্যোমে শুরু করেছে সরকার। প্রদেশটির মধ্যে দিয়ে চলে যাওয়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাস্তা এমফাইভ হাইওয়ে দখলে চেষ্টা জোরদার করে সরকারি জোট। আলেপ্পো প্রদেশের সঙ্গে বাণিজ্যিক পরিবহণ ও যোগাযোগে অন্যতম প্রধান রাস্তা এটি। সরকারের এমন পদক্ষেপে আলেপ্পোর পশ্চিমাংশ থেকে জোরপূর্বক ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন ইদলিবে। প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এক দফায় সবচেয়ে বেশি সংখ্যার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আলেপ্পো ও ইদলিব থেকে। জাতিসংঘ বলছে, এ সংখ্যা অন্তত ৯ লাখ। উপরন্তু, বেসামরিকদের ওপর নির্বিচারে গোলাবর্ষণে খোলা আকাশের নিচে-গাছের নিচে, তুষারে ভরা মাঠে- ঠাঁই গাড়তে বাধ্য হয়েছেন ৮২ হাজার মানুষ। ঠাণ্ডায় জমে মারা যাওয়ার তীব্র ঝুঁকিতে রয়েছে তারা।

জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী সংস্থা ওসিএইচএ’র হিসাব অনুসারে, নতুন বাস্তুচ্যুত হওয়া পরিবারের ৩৬ শতাংশ আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় পেয়েছেন বা বাসা ভাড়া নিয়েছেন। ১৭ শতাংশ আশ্রয় পেয়েছেন জনাকীর্ন শিবিরগুলোতে। অন্তত ১৫ শতাংশ নির্মাণাধীন ভবনগুলোয় মাথা গুঁজেছেন ও ১২ শতাংশ এখনো আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। নিজার হামাদি এখনো বিনিশের ওই নির্মাণাধীন স্কুলেই থাকেন। তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষগুলোর জন্য শিবিরে থাকার বাস্তবতা হচ্ছে মূলত গরমের সময় গাছের নিচে থাকা আর শীতের সময় নাইলনের পাত ও কম্বল দিয়ে তাঁবু বানিয়ে নেয়া। নিজার আরো বলেন, আমার ভাই ও তার পরিবার এমন নির্মম পরিণতির শিকার হওয়ার পরও কোনো মানবাধিকার সংগঠন আমাদের কোনো রসদ বা তাঁবু দেয়নি। প্রায় দুই মাস ধরে এমনটা চলছে। আমাদের সাহায্য দরকার, কিন্তু সহানুভূতি কেবল নতুন পত্রিকার শিরোনামগুলোর জন্যই বরাদ্দ যেন।

ঠাণ্ডায় জমে মরছে শিশুরা : সিরিয়ার নতুন বাস্তুচ্যুতদের ৮০ শতাংশই নারী ও শিশু। সবচেয়ে বেশি পীড়াও তাদেরই সহ্য করতে হয়। জাতিসংঘের মানবিক বিষয় ও জরুরি ত্রাণ বিষয়ক প্রধান মার্ক লোকক বলেন, সিরিয়ার পরিস্থিতি ভয়াবহতার নতুন মাত্রায় পৌঁছেছে। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বাস্তুচ্যুতরা ‘আতঙ্কিত’। শিবিরগুলোয় জায়গা নেই। জমে যাওয়ার মতো তাপমাত্রায় তাদের বাইরে থাকতে বাধ্য করা হচ্ছে। মায়েরা প্লাস্টিক পুড়িয়ে শিশুদের উষ্ণ রাখার চেষ্টা করছেন। ঠাণ্ডায় নবজাতক ও ছোত শিশুরা মারা যাচ্ছে।

কয়েকদিন আগে সিরিয়া-তুরস্ক সীমান্তের নিকটে কালবিত শিবিরে আরিজ মজিদ আল-হমেইদি নামের পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিবিরের এক কর্মকর্তা আবু আনোয়ার জানান, শিশুটির পরিবার গণমাধ্যমের সামনে আসতে চায় না। শিশুটির মৃত্যুর জন্য তারা নিজেদের দায়ী করছে। তাকে পর্যাপ্ত উষ্ণ রাখতে না পারায় নিজেদের দোষ দিচ্ছে। আনোয়ার আরো বলেন, এখানকার পরিস্থিতি অসহনীয়। এখানে প্রায় ৫ হাজার ৫০০ মানুষের ৮০০ পরিবার আছে। অথচ, শিবিরটিতে পানি সরবরাহ করছে মাত্র একটি সংগঠন।

অকাট্য নীরবতা, পদক্ষেপের ঘাটতি: মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সিরিয়ায় কাজ করা গবেষক সারা কায়ালি বলেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নজিরবিহীন মানবিক সংকট চলছে। একটি বিষয় হচ্ছে, বাস্তুচ্যুতের মাত্রা মানবাধিকার কর্মীদের সামাল দেয়ার সক্ষমতার চেয়ে বহুগুণ বেশি। আরেকটি বিষয় হচ্ছে, সহিংসতা- গোলাবর্ষণ, বিমান হামলায় কেবল মানুষ ঘরছাড়াই হচ্ছেন না, তাদের আশ্রয় ও খাদ্য প্রদানের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইদলিবের সারমাদায় এক হাসপাতালে কাজ করেন ইউনিয়ন অব মেডিক্যাল কেয়ার অ্যান্ড রিলিফ অর্গানাইজেশন (ইউওএসএসএম)-এর সদস্য মায়দা কাবালাম।

তিনি বলেন, এখানে বাস্তুচ্যুতদের অবস্থা ‘সহনসীমা’ ছাড়ানোর পর্যায়ে পৌঁছেছে। আমি নিজের চোখে যা দেখেছি তা হৃদয়বিদারক। খোলা আকাশের নিচে কোনো আবরণ ছাড়া বাস করছে মানুষ। তিনি আরো বলেন, একটি তাঁবুর দাম ১৫০ ডলার। মানবাধিকার সংগঠনগুলো জোগান ও লোকবলের ঘাটতিতে ভুগছে। ত্রাণ সংস্থাগুলোর নতুন বাস্তুচ্যুতদের সহায়তা করার সক্ষমতা নেই।

প্রতিপক্ষের বিশেষাঙ্গে কামড়, পাঁচ বছর নিষিদ্ধ ফ্রান্সের ফুটবলার

0

ফুটবলের মাঠে নানা ধরনের ঘটনা ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্য যেমন দেখা যায়, তাদের মেজাজ হারানোর কারণে কুৎসিত ঘটনাও ঘটতে দেখা যায়। তবে ফ্রান্সের দ্বিতীয় বিভাগ ফুটবলে ঘটেছে একেবারেই বিশ্রি ঘটনা। যা অনেকে কল্পনাও করতে পারবে না।

জানা গেছে, ফ্রান্সের স্থানীয় লিগের খেলার পর ঝামেলার জেরে দু’দলের খেলোয়াড়দের সহিংস আচরণের ফলে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এক ফুটবলারকে। সেই ফুটবলারের পরিচয় যদিও প্রকাশ করা হয়নি। ওই ঘটনাে শিকার ফুটবলারকেও নিষিদ্ধ করা হয়েছে ছয় মাসের জন্য।

২০১৯ সালের ১৭ নভেম্বর স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে খেলছিল টারভিল এবং সটরিচ। ওই ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্র’তে। কিন্তু ম্যাচের পর দু’দলের দুই খেলোয়াড়ের মধ্যে মারামারি লেগে যায়। তা থামাতে গিয়ে আক্রান্ত হন তৃতীয় আরেক খেলোয়াড়।

জানা গেছে, ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং অঞ্চলে টারভিল ও সটরিচের দুই খেলোয়াড় কথা কাটাকাটি শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে টারভিলের এক খেলোয়াড় এগিয়ে গিয়ে তাদের থামানোর জন্য।

কিন্তু সটরিচের খেলোয়াড় মেজাজ হারিয়ে টারভিলের দ্বিতীয় খেলোয়াড়ের গোপনাঙ্গে কামড় দেন। এ ঘটনায় টারভিলের খেলোয়াড়কে আক্রান্ত স্থানে ১০টি সেলাই দিতে হয়।

ওই ঘটনার জেরে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় সটরিচের খেলোয়াড়কে। এছাড়া টারভিলের কামড় খাওয়া ফুটবলারকেও দেয়া হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা। শাস্তি দেয়া হয়েছে স্বাগতিক দল টারভিলকেও।

ভারত থেকে খুব একটা ভালো কিছু পাইনি’, চুক্তি নিয়ে সংশয়ে ট্রাম্প

0

খুব শিগগিরই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ভারতের সঙ্গে এখনই বড়সড় কোনও চুক্তিতে যেতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন ভারত সফরের আগে এমন ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরবর্তী সময়ে জন্য ভারতের সঙ্গে ‘বড় চুক্তি’ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে তা আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা সম্ভব হবে কিনা তা তিনি ‘জানেন না’।

আর মার্কিন প্রেসিডেন্ট এই কথাই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে, তাঁর আসন্ন দিল্লি সফরের সময় ভারত-মার্কিন বাণিজ্যিক চুক্তি আদৌ হয়তো স্বাক্ষরিত হবে না।

নিজের দেশের সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ভারতের সাথে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ের জন্যে তুলে রাখতে।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জল্পনা চলছে যে এই সফরের সময়ই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বড়সড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে।

এই চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কিনা তা আমি জানি না। এটা ঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনও চুক্তি হবে।

একটি সূত্র জানিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার, যিনি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার মূল মধ্যস্থতাকারী ব্যক্তি, তিনি সম্ভবত রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না। তবে মার্কিন আধিকারিকরা তাঁর আসার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।

ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে যদিও চাপা অসন্তোষ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মনে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি।”যদিও এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি ভারত সফর নিয়ে যথেষ্ট আশাবাদী।

সফরে আসার আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতে তো শুনছি বিমানবন্দর থেকে নতুন স্টেডিয়াম পর্যন্ত পাঁচ থেকে সাত মিলিয়ন মানুষ থাকবেন আমায় স্বাগত জানাতে। আমি এ বিষয়ে যথেষ্ট উত্তেজিত।

সূত্র : এনডিটিভি

সুমিত নীলাঞ্জনার বিয়ে

0

রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ১৬ ফেব্রুয়ারি হয়ে গেল মডেল-অভিনেতা সুমিত সেনগুপ্তর বিয়ে। পাত্রীও মডেল—নীলাঞ্জনা ঘোষ। মূলত শোবিজে কাজ করতে গিয়ে দুজনের পরিচয়। এরপর প্রেম ও পরিণতিতে পারিবারিকভাবে এই বিয়ে হলো। বিয়েতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও টেলিভিশনের অনেক তারকা। সুমিত ২০১২ সালে রবির বিজ্ঞাপন করে আলোচনায় আসেন।

এরপর ‘সেদিন বৃষ্টি ছিল’, ‘মিয়াবিবি রাজি’, ‘মহুয়া সুন্দরী’, ‘পদ্মার প্রেম’ ছবিগুলোতে অভিনয় করেন। সম্প্রতি করেছেন ‘মিশন এক্সট্রিম’-এর কাজ। অন্যদিকে হাবিব ওয়াহিদের ‘ডুবে যাই’ গানে মডেল হয়ে আলোচনায় আসেন নীলাঞ্জনা।

করোনাভাইরাস নয় জ্বর, হাসপাতাল ছাড়লেন চীনা নারী

0

করোনাভাইরাস সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চীনের সেই নারী। সম্প্রতি জ্বর-সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার মাঝে করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার ওই নারীকে রমেক হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার রক্ত, লালা ও ঘাম রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলে তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে ওই নারীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন ওই নারী। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত।

নন্দীগ্রামে সরকারি অফিসসহ জুয়েলার্সে দুর্বৃত্তদের হানা, আটক ১

0

বগুড়ার নন্দীগ্রামে একটি সরকারি অফিস ও চারটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হানা দিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নন্দীগ্রাম পৌর শহরের শহীদ আকরাম সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুর্বৃত্তদের একজনকে একটি পিকআপসহ আটক করেছে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নন্দীগ্রাম পৌর শহরের শহীদ আকরাম সড়কে প্রাণীসম্পদ অফিসের পেছনের জানালা কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। এরপর আলমারীর তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করে। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডল বলেন, দুর্বৃত্তরা অফিস থেকে ২টি মনিটর, ১টি স্ক্যানার ও প্রজেক্টর নিয়ে গেছে।

প্রাণি সম্পদ অফিস সংলগ্ন কামাল সুপার মার্কেটে অবস্থিত সৌদি জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদ বলেন, দুর্বৃত্তরা তার দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর প্রায় ১৫ লাখ টাকা মুল্যের সোনার গহনা লুট করে। এছাড়াও একই সময়ে মার্কেট সংলগ্ন পার্থিব প্রাঙ্গনে আপন জুয়েলার্স, সাবিত্রী জুয়েলার্স ও বিসমিল্লাহ টাইলস ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তবে এসব জুয়েলার্স থেকে রুপা ও চাদনীর কিছু মুল্যবান গহনা নিয়ে গেছে। তবে বিসমিল্লাহ টাইলসে মালামাল তছনছ করলেও কিছু নিতে পারেনি। এদিকে রাত তিনটার দিকে দোকানের সিন্দুক ভাঙার শব্দ পেয়ে মার্কেট সংলগ্ন বাসা থেকে এক ব্যক্তি থানা পুলিশকে বিষয়টি জানায়। এরপরই পুলিশ সেখানে পৌছিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এরপর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ভোররাতের দিকে বেড়াগাড়ি এলাকা থেকে একটি পিকআপসহ (বগুড়া ন-১১-০২৬৭) একজনকে আটক করে। পরে ওই পিকআপ থেকে প্রাণীসম্পদ অফিসের দুইটি মনিটর ও স্ক্যানার উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। চুরিকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

হাজার-হাজার কর্মী ছাঁটাই করছে এইচএসবিসি; নেপথ্যে করোনাভাইরাস?

0

ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ব্যবসা কমানোর পরিকল্পনা করেছে বহুজাতিক ব্যাঙ্ক এইচএসবিসি। একইসাথে পুরো বিশ্বে ৩৫ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে তারা।

জানা গেছে, এইচএসবিসি ব্রিটেন ছাড়াও ইউরোপের অন্য দেশ থেকেও তাদের সেলস, ট্রেডিং এবং ইক্যুইটি রিসার্চ ব্যবসা গুটিয়ে এশিয়ার দেশগুলিতে স্থানান্তর করবে। গত বছর সংস্থার মুনাফা ৩৩ শতাংশ কমে যাওয়ার কারণেই এই পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে তারা।

এইচএসবিসির ব্যবসার সিংহভাগই চীন, ভারতসহ এশিয়ার দেশগুলোতে। সেখানে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ফলে যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে তাতে দীর্ঘদিন ধরেই খরচ কমানোর চিন্তা করছিল সংস্থাটি।

সম্প্রতি চীনে করোনাভাইরাসের থাবা তাদের সেই ভাবনাকেই বাস্তব রূপ দেওয়ার পথ করে দিয়েছে।

মুনাফা কমায় ইউরোপ-যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই করে খরচ কমানোর যে প্রক্রিয়া ব্যাঙ্কটি শুরু করেছে তার ঢেউ এ দেশের বাজারে পড়লেও অবাক হওয়ার কিছু নেই। যদিও, গত কয়েক বছর এশিয়ায় অত্যন্ত ভালো ব্যবসা করেছে এইচএসবিসি। কিন্তু, এর সিংহভাগই চীন থেকে এসেছিল। কিন্তু, চীনে করোনাভাইরাস মহামারীর আকার নেওয়ায় এশিয়ার ব্যবসা নিয়ে সতর্ক এইচএসবিসি। ভবিষ্যতে এশিয় দেশগুলিতে কর্মীছাঁটাইেয়র পথে হাঁটতেই পারে সংস্থাটি। সে ক্ষেত্রে ভারতও বাদ যাবে না। যদিও এখন পর্যন্ত সে রকম কোনও ইঙ্গিত এইচএসবিসির তরফ থেকে পাওয়া যায়নি।

গত বছরের আগস্টে সংস্থার সিইও পদ থেকে হঠাৎ বহিস্কার করা হয় জন ফ্লিটকে। তার জায়গায় কার্যনির্বাহী সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে নোয়েল কুইনকে। এইচএসবিসিকে ঢেলে সাজার গুরুভার রয়েছে নোয়েলের কাঁধে। বিশ্বের ৫০টির বেশি দেশে ব্যবসার বিস্তার ঘটালেও এইচএসবিসির সিংহভাগ মুনাফা এশিয়ার দেশগুলি থেকেই আসে।

নোয়েল বলেন, বেশ কিছু স্থানে আমাদের ব্যবসা গ্রহণযোগ্য রিটার্ন দিচ্ছে না। সেই কারণে আমরা বিনিয়োগকারীদের বেশি রিটার্ন দিতে বিকল্প পরিকল্পনা তৈরি করছি।’

সংবাদসংস্থা ব্লুমবার্গকে নোয়েল বলেন, গোটা বিশ্বে আমাদের কর্মীসংখ্যা বর্তমান ২,৩৫,০০০ থেকে কমিয়ে ২,০০,০০০ করা হবে।

২০২২ সালের মধ্যে ৪৫০ কোটি ডলার বা আনুমানিক ৩১,৫০০ কোটি টাকার খরচ কমানোর লক্ষ্য স্থির করেছে ব্যাঙ্কটি। যদিও সংস্থা পুনর্গঠন খাতে ৬০০ কোটি ডলার খরচ করবে এইচএসবিসি।