Home Blog Page 3149

রহমত আলীর মৃত্যুতে স্পিকারের শোক

0

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

স্পিকার তাঁর বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক অ্যাডভোকেট রহমত আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া রহমত আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রহমত আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন রহমত আলী। এর আগে কয়েক দফা থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে গত ২৮ জানুয়ারি দেশে আনা হয় তাঁকে। তবে অবস্থার অবনতি হলে ওইদিনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গাজীপুর-৩ আসন থেকে একাধারে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এই পার্লামেন্টারিয়ান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি, বাংলাদেশ কৃষক লীগ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রহমত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক বিবৃতিতে রহমত আলীর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রহমত আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এদিকে, সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন রহমত আলী। এর আগে কয়েক দফা থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে গত ২৮ জানুয়ারি দেশে আনা হয় তাঁকে। তবে অবস্থার অবনতি হলে ওইদিনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গাজীপুর-৩ আসন থেকে একাধারে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন রহমত আলী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি, বাংলাদেশ কৃষক লীগ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাবেক প্রতিমন্ত্রী রহমত আলী আর নেই

0

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রহমত আলী আর নেই। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রহমত আলীর ব্যক্তিগত সহকারী প্রভাষক জাহাঙ্গীর আলম সিরাজী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন রহমত আলী। এর আগে কয়েক দফা থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে গত ২৮ জানুয়ারি দেশে আনা হয় তাঁকে। তবে অবস্থার অবনতি হলে ওইদিনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

রহমত আলীর জন্ম ১৯৪৫ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর বাবা মৃত শেখ মোহাম্মদ আছর আলী ছিলেন সম্ভ্রান্ত কৃষক।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেকবার কারাবরণ করেছেন রহমত আলী। ১৯৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার সঙ্গে বৈঠকরত অবস্থায় ড. কামাল হোসেনের বাসা থেকে তাঁকে চোখ বেঁধে ক্যান্টমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতন চালিয়ে তাঁর ১৭টি দাঁত, ডান হাত ও বুকের একটি হাঁড় ভেঙে ফেলে হয়।

গাজীপুর-৩ আসন থেকে একাধারে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন রহমত আলী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি, বাংলাদেশ কৃষক লীগ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাননি তিনি।

রহমত আলীর বড় ছেলে ড. এম জাহিদ হাসান একজন পদার্থবিজ্ঞানী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। মেঝ ছেলে জামিল হাসান দুর্জয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। একমাত্র মেয়ে রুমানা আলী টুসী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছে।

আজ রবিবার বাদ জোহর পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ প্রাঙ্গণ, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, মাগরিববাদ এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে রহমত আলীর জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চতুর্থ জানাজা শেষে তাঁর মরদেহ হিমঘরে রাখা হবে। আগামী মঙ্গলবার গ্রামের বাড়ি শ্রীপুরে পঞ্চম জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে রহমত আলীকে।

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

0

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার সকালে আচমকা এই রকেট হামলা চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া যায়নি। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, রবিবার সকালে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সেনা ক্যাম্পে আচমকা রকেট হামলা হয়েছে। এর ফলে একাধিক বিস্ফোরণও হয়।

ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেউ হতাহত হয়নি।

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইরানের মদদপুষ্ট বিদ্রোহীদের দিকে অভিযোগের আঙুল তুলছে যুক্তরাষ্ট্র।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিয়েছিল ইরান। ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর ৪০তম দিনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মেজর জেনারেল হোসেন সালামি।

সূত্র : দ্য গার্ডিয়ান, ওয়েবসাইট

রিয়ালের পাশে বার্সেলোনা

0

শনিবার রাতে গেতাফের বিপক্ষে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়ালের পাশে বসেছে কিকে সেতিয়েনের শিষ্যরা। তবে শীর্ষস্থান এখনও রয়ে গেছে রিয়ালেরই দখলে। গেতাফেকে হারানোর পর ২৪ ম্যাচে ১৬ জয় ও ৪ ড্রতে ৫২ পয়েন্ট রয়েছে বার্সার ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ১৫ জয় ও ৭ ড্রতে সমান ৫২ পয়েন্ট রিয়ালেরও। তবে বার্সেলোনার গোল ব্যবধান ২৮, অন্যদিকে রিয়ালের ৩০। এ কারণে শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরাই।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তারিত করে খেলতে থাকে ফাতি,গ্রিজম্যান ও মেসিরা। প্রথমার্ধের ২৩ মিনিটে ভাগ্য ভালো হলে এগিয়ে যেতে পারতো গেতাফে। অ্যালান নিয়োমের আলতো শটে বল জালে পাঠালেও ভিএআরে দেখা যায়, গোলটি করার আগে বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির মুখে আঘাত করেছিলেন তিনি। তাই গোলটা বাতিল হয়। এরপর স্বরুপে ফেরে কাতালানরা।

৩৩ তম মিনিটে গ্রিজম্যান গোল করে এগিয়ে নেন বার্সাকে । মেসির পাস থেকে গোলটি করেন ফ্রান্সের এই স্ট্রাইকার। ৩৯ তম মিনিটে এবার সার্জিও রবার্ত গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফিরপোর অসাধারণ ক্রসটি ফাতি মিস করলেও সার্জিও রবার্ত ঠিকই গেতাফের জালে বল জড়ান।

বিরতির পর ৬৬ তম মিনিটে গেতাফের এঞ্জেল রদ্রিগেজ গোল করে ২-১ এ ব্যবধান কমান। এরপর দুদল একাদিক খেলোয়াড় পরিবর্তন করেও গোলের দেখা পায়নি।

চার গোল দিয়েও জিততে পারল না পিএসজি

0

চার চারটি গোল দিলেও ম্যাচ জিততে পারল না পিএসজি। কারণ আরো চারটি গোল হজম করতে হয়েছে অঁমিয়ার কাছে।

ফরাসি লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে খেলার শুরুতেই পিএসজি ৩ গোলে পিছিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর ঘুরে দাঁড়ায় তারা। অবশ্য শেষ রক্ষা হয়নি টমাস টুখেলের শিষ্যদের। ৪-৪ গোলে ড্র হয় ম্যাচটি।

ম্যাচ শুরুর ৫ম মিনিটে গিহাসির গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি।

২৯তম মিনিটে আরেকটি গোল দেন গায়েল কাকুতা।

৪০তম মিনিটে ফোসেনি দিয়াবাতির গোলে অঁমিয়া ৩-০ গোলে লিড পায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে আন্দের হেরেরা গোল করে পিএসজির হয়ে ব্যবধান কমান।

৬০ ও ৬৫ মিনিটে জোড়া গোল করে পিএসজিকে সমতায় ফেরান ট্যাঙ্গায় কোয়াসি। এর একটি হেডে, অন্যটি আনহেল দি মারিয়ার কর্নার থেকে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে গোল করে লিড নেয় পিএসজি। হুয়ান বের্নার্তের পাসে গোল করতে ভুল করেননি মাউরো ইকার্দি।

এ অবস্থা ধরে রাখতে পারলে জিতে যেত পিএসজি। কিন্তু কিছুক্ষণ পরেই ফের গোল।

যোগ করা সময়ে অঁমিয়াকে সমতায় ফেরান গিয়াসি। স্কোরলাইন দাঁড়ায় ৪-৪ গোলে।

সোভিয়েত বাহিনীর মতোই পরিণতি হবে মার্কিন সেনাদের

0

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তালেবানদের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর পরাজয় থেকে শিক্ষা নিতে হবে মার্কিনীদেরকে। মার্কিনিরা আফগানিস্তানে জোর করে থেকে যেতে চাইলে তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হবে যা ভোগ করেছিল সাবেক সোভিয়েত ইউনয়ন।

আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনাকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে তালেবান। আফগানিস্তানের তালেবান আবারো দেশটি থেকে সকল মার্কিন সেনাকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের একটি সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে তখন তালেবান ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানাল।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার কথা উল্লেখ করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্তসাপেক্ষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন। শর্তটি হচ্ছে, দু’পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহ আগে থেকে তালেবানকে সহিংসতা বন্ধ রাখতে হবে। এক সপ্তাহ আফগানিস্তানের কোথাও তালেবান সশস্ত্র হামলা না চালালে বোঝা যাবে তারা চুক্তির শর্ত মেনে চলবে।

যুক্তরাষ্ট্র গত প্রায় এক বছর যাবত আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়েছে। কিন্তু এসব আলোচনা আফগানিস্তানের জনগণের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি।

আফগানিস্তানের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে তালেবান আফগানিস্তানে সহিংসতা ও সশস্ত্র হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। বিবৃতিতে বলা হয়, জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাক্ষাৎ করে তালেবানের এ মনোভাবের কথা জানিয়েছেন।

চট্টগ্রামের মেয়র ও ৫ আসনে মনোনয়ন যারা পেলেন

0

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে এবারে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তাঁর বদলে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় এ নির্বাচনে নৌকার মাঝি করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়নও চূড়ান্ত করা হয়।

ঢাকা-১০ শফিউল ইসলাম মহিউদ্দিন, বাগেরহাট-১ আমিরুল আলম মিলন, যশোর-৬ শাহীন চাকলাদার, বগুড়া-১ সাইদারা মান্নান, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতিকে মনোনীত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এই আসনগুলোর উপনির্বাচনে এঁরা নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

মনোনয়ন বোর্ডের সভার সূত্রগুলো কালের কণ্ঠকে জানিয়েছে, কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারা এবং নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিতর্কিত হয়ে পড়ায় চসিকে মনোনয়ন পাননি বর্তমান মেয়র নাছির। অন্যদিকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা থাকার কারণে মনোনয়ন বোর্ডের সদস্যরা রেজাউল করিম চৌধুরীকে মনোনীত করেন।

সূত্র মতে, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আ জ ম নাছির উন্নয়নমূলক কাজের চেয়ে বিতর্কিত কাজ করেছেন বেশি। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র—দুটি দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে দলের মধ্যে তীব্র কোন্দল সৃষ্টি করেছেন। ছাত্রলীগের এক নেতা হত্যাকাণ্ডে তাঁর অনুসারীরা প্রত্যক্ষভাবে জড়িত বলে দলের মধ্যে অভিযোগ আছে। বহুবার তাঁর অনুসারীদের সঙ্গে অন্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে মেয়র নাছির ব্যর্থ হয়েছেন বলে মনে করে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়। এ ছাড়া সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাটের বেহাল নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও নাছিরের ওপর অসন্তুষ্ট ছিলেন।

অন্যদিকে রেজাউল করিম চৌধুরীর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দলীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করে দলটির নীতিনির্ধারণী পর্যায়। রেজাউল করিম একসময় চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। যদিও পরবর্তীতে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার আগে তিনি সেখানকার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

জানতে চাইলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কালের কণ্ঠকে বলেন, ‘মনোনয়ন বোর্ডের মাননীয় সদস্যরা মনে করেছেন চসিকে প্রার্থী পরিবর্তন দরকার। তাঁরা মনে করেন, পুরনো আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরীর পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকার কারণে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চারটিতেই পুরনো নেতাদের মূল্যায়ন করেছে আওয়ামী লীগ। কেবল রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাগেরহাট-১ আসনে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিরুল ইসলাম মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর-৬ আসনে মনোনয়ন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। দীর্ঘদিনের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদার যশোর উপজেলা পরিষদেরও চেয়ারম্যান। গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া উম্মে কুলসুম স্মৃতি বর্তমানে কৃষক লীগের সাধারণ সম্পাদক। আর বগুড়া-১ আসনে মনোনয়ন পাওয়া সাইদারা মান্নান প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের স্ত্রী। তিনিও দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন।

চট্টগ্রাম থেকে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক জানান, আওয়ামী লীগের বর্তমান টানা তিন দফায় রাষ্ট্রক্ষমতার আমলে এবং তাঁর আগের মেয়াদেও রাজনীতিতে রেজাউলের অনেক জুনিয়রও সরকারের বিভিন্ন পদ ও দলে গুরুত্বপূর্ণ পদ-পদবি পেয়েছেন। তিনি বিভিন্ন সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে বেশ কয়েকবার মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে টানা তিনবার চসিক নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হতে ফরম সংগ্রহ করেন। আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশার আগে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তিনি দল ও সরকারে কোনো পদ-পদবিতে না থাকলেও দলীয় কর্মসূচি নিয়ে এলাকায় ছিলেন।

চসিকের মেয়র পদে এবার আওয়ামী লীগ থেকে রেজাউল করিম ছাড়াও মোট ১৯ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্য ১৮ জন হচ্ছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, একই কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং তাঁর ছেলে মুজিবুর রহমান, বিএনপি সমর্থিত সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা মো. ইউনুস, মেজর (অব.) এমদাদুল ইসলাম, জাসদের সাবেক সংসদ সদস্য প্রয়াত মইন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম জহুর আহমদ চৌধুরীর ছেলে হেলাল উদ্দিন চৌধুরী, চসিকের সাবেক প্যানেল মেয়র ও সাবেক নারী কাউন্সিলর রেখা আলম চৌধুরী, ইনসান আলী।

আরও ১৪২ জনের মৃত্যু; আক্রান্ত ৬৮ সহস্রাধিক

0

চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস-কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে আরও ১৪২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।

চীনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯ জন। এছাড়া পুরো দেশে আরও ১৪২ জনের মৃত্যু হয়েছে।

চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে চীনব্যাপী আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে। আক্রান্ত ৯ হাজার ৫শ’ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

জানা গেছে, চীনের বাইরে মারা গেছেন চারজন। আরও অন্তত ২৬টি দেশে এরইমধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারিনটিনে থাকা ক্রুজ জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকে পড়া ৪শ মার্কিনিকে ফিরিয়ে নিতে উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

‘ক্রেডিট কার্ড নিতেই হবে, প্রয়োজনে সেটি চালু না করলেও চলবে’

0

দুই বন্ধু। একজন ব্যাংকার, অন্যজন বেসরকারি চাকরিজীবী। চতুর্থ প্রজন্মের একটি ব্যাংকে কর্মরত ব্যাংকার বন্ধু এ মাসের শুরুতে তাঁর ব্যবসায়ী বন্ধুকে ফোন করে একটি ক্রেডিট কার্ড নিতে অনুরোধ করেন। ব্যাংকার বন্ধুর অনুরোধের ভাষ্য ছিল—তোকে একটি ক্রেডিট কার্ড নিতেই হবে। প্রয়োজনে সেটি চালু না করলেও চলবে। চালু না করলে তো কেনাকাটা বা সুদ দেওয়ার প্রশ্ন আসবে না। মো. জাকির হোসেন নামের ওই ব্যবসায়ী সম্প্রতি কালের কণ্ঠকে এসব কথা বলেন।

শুধু চতুর্থ প্রজন্মের ওই ব্যাংকই নয়, চলতি বছরের শুরু থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সব প্রজন্মের ব্যাংকই ক্রেডিট কার্ডের গ্রাহক বাড়াতে হন্যে হয়ে পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক তাদের প্রত্যেক কর্মীকে টার্গেট দিয়ে মাঠে নামিয়েছে। কার্ড শাখার পাশাপাশি অন্য শাখার কর্মীদেরও এই টার্গেট দেওয়া হয়েছে।

১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদের হার ৯ শতাংশ কার্যকর হবে। একই সঙ্গে সব ধরনের আমানতের সুদহারও হবে সর্বোচ্চ ৬ শতাংশ। ৯-৬ সুদ কার্যকরে গত বছরের ৩০ ডিসেম্বর বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠকের পর এমনটি জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তখন বলা হয়েছিল, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হবে।

সূত্র বলছে, অর্থমন্ত্রীর ওই ঘোষণার পর থেকেই ক্রেডিট কার্ডের গ্রাহক বাড়াতে তোড়জোড় শুরু করেছে ব্যাংকগুলো। কারণ সিঙ্গেল ডিজিটের বাইরে থাকায় কেবল ক্রেডিট কার্ডেই ব্যাংকের মুনাফা বেশি করার সুযোগ আছে। এ জন্য ব্যাংকের সব কর্মকর্তাকে টার্গেট দিয়ে মাঠে নামানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, চতুর্থ প্রজন্মের ওই ব্যাংকের প্রত্যেক কর্মকর্তাকে ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে দুটি ক্রেডিট কার্ড বিক্রির টার্গেট দেওয়া হয়েছে। প্রথম প্রজন্মের আরেকটি ব্যাংক জানুয়ারি মাস থেকে প্রত্যেক কর্মীকে একটি করে ক্রেডিট কার্ড বিক্রির টার্গেট দিয়েছে। আর কার্ড ডিভিশনের কর্মকর্তাদের প্রতি মাসেই ১৮-২০টি কার্ডের টার্গেট দেওয়া হয়েছে, যা আগে আরো কম ছিল। এ ছাড়া আরো কিছু ব্যাংক তাদের কর্মীদের ক্রেডিট কার্ডের টার্গেট দিয়ে মাঠে নামিয়েছে। বর্তমানে ৩৯টি ব্যাংকের ক্রেডিট কার্ডের সেবা রয়েছে।

জানা যায়, বর্তমানে ক্রেডিট কার্ডের সুদ অন্য যেকোনো ঋণপণ্যের তুলনায় অনেক বেশি। বর্তমানে বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদহার গিয়ে উঠেছে প্রায় ২৭ শতাংশ। আছে নানা রকম চার্জের ধকলও। এ ছাড়া ক্রেডিট কার্ড নিলে সেটি চালু না করলেও বছর শেষে ঠিকই নির্দিষ্ট অঙ্কের চার্জ গুনতে হবে গ্রাহককে। তবে এ সেবায় বেশি সুদ ধার্যের বিষয়ে ব্যাংকগুলোর যুক্তি হলো, ক্রেডিট কার্ডে ঋণ সেবাটি ব্যাংকের অন্যান্য সেবার মতো নয়। জামানতবিহীন ঋণ হওয়ায় এ ক্ষেত্রে খেলাপির ঝুঁকি অনেক বেশি। কিছু গ্রাহক ক্রেডিট কার্ডে টাকা ঋণ নিয়ে ওই কার্ড আর ব্যবহার করেন না। ফলে এ সেবার গ্রাহকদের নিবিড়ভাবে তত্ত্বাবধান করতে হয়। ফলে এ সেবায় সুদহার বেশি হয়। পৃথিবীর অন্যান্য দেশেও এ সেবার সুদহার বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের এমডি কালের কণ্ঠকে বলেন, সব ঋণে ৯ শতাংশ সুদহার কার্যকর করা ব্যাংকগুলোর পক্ষে অনেক কঠিন। এমন বাস্তবতায় ব্যাংকগুলো আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ক্রেডিট কার্ড যেহেতু সিঙ্গেল ডিজিটের বাইরে থাকছে, সেহেতু এ সেবা সম্প্রসারণে মনোযোগী হচ্ছে ব্যাংকগুলো। এতে দোষের কিছু নেই বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী, বর্তমানে অন্য যেকোনো ঋণের সর্বোচ্চ সুদের সঙ্গে ৫ শতাংশ সুদ যোগ করে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণের সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। যদিও সব ব্যাংক সুদহার নির্ধারণের এই বাধ্যবাধকতাও মানছে না।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ৬০টি তফসিলি ব্যাংকের মধ্যে ৩৫টি ব্যাংক ক্রেডিট কার্ডের সেবা দিচ্ছে। এর মধ্যে বেসরকারি ৩১টি, বিদেশি দুটি ও সরকারি দুটি ব্যাংক রয়েছে। গত জানুয়ারি মাসে বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের গড় সুদহার ছিল ১৮ থেকে ২৭ শতাংশ পর্যন্ত। আর সরকারি দুটি ব্যাংকের ছিল সর্বোচ্চ ১৪ শতাংশ।

ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড ব্যবসা স্বচ্ছ ও সুষ্ঠু পরিচালনা এবং এ সেবার ঝুঁকিগুলো আরো কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবেলা এবং গ্রাহক স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের একটি নীতিমালা রয়েছে, যা ২০১৭ সালের ১১ মে জারি করা হয়। ওই নীতিমালার আওতায় ক্রেডিট কার্ডের সেবা পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, গত বছরের অক্টোবর পর্যন্ত দেশে ক্রেডিট কার্ডের গ্রাহক ছিল ১৫ লাখেরও বেশি। চলতি বছরের জানুয়ারি শেষে ক্রেডিট কার্ডের গ্রাহক ২০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র।