Home Blog Page 3153

তাপসের আসনে উপনির্বাচন, ফরম নিলেন সাঈদ খোকন

0

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। সব মিলিয়ে এই আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ১০ জন।

জানা গেছে, আজ শুক্রবার বিকেলে খোকনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

খোকন বাদে মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্যরা হলেন- মেজর ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন,অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই : স্বাস্থ্যমন্ত্রী

0

দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই। চীন ফেরত যাদের মাঝে এই ভাইরাস পাওয়া গেছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ। আজ শুক্রবার বিকেলে মাদারীপুরে আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (এমপি)।

তিনি আরো বলেন, করোনাভাইরাস যাতে দেশে না ঢুকতে পারে তার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে। এমনকি মেডিক্যাল টিমও রাখা হয়েছে। বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১২ হাজার যাত্রী আসে। এই মেডিক্যাল টিম ২৪ ঘণ্টা এসব যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করছে। কারো দেহে এই রোগের ভাইরাস পাওয়া গেলে তাকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের গুজব ছড়ায় তারা দেশের মঙ্গল কামনা করে না। মানুষকে আতঙ্কিত করা মোটেই কাম্য নয়। সকলে সজাগ থাকলে করোনাভাইরাস ছড়ানোর সম্ভবনা নেই। বন্ধু দেশ চায়নায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য সেবার সরঞ্জামাদি পাঠাব। করোনাভাইরাসে চায়নায় প্রায় দুই হাজারের মতো মানুষ মারা গেছে। আরো প্রায় ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে আছে।

মন্ত্রী বলেন, চীনে আটকা পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সরকারের আরো উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। চীন থেকে যদি কেউ এই করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে ফিরে তাহলে ডব্লিউএইচও’র গাইড লাইন ফলো করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। উপজেলা ও জেলা পর্যায়ে যেসব সরকারি হাসপাতাল রয়েছে তারও সেবার মান অনেক উন্নত করা হয়েছে। হাসপাতালগুলোতে স্থাপন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এমপি), মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।

পরে মন্ত্রী মাদারীপুর সদর হাসপাতালে আছমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ১২তম আন্তর্জাতিক তালু কাটা ও ঠোট কাটা ক্যাম্পের উদ্বোধন করেন।

ভারতে ফেলানী হত্যা মামলার শুনানি শুরু

0

অবশেষে বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনঃবিচার এবং ক্ষতিপূরণের দাবিতে ভারত সুপ্রিম কোর্টে আনীত রিটের (রিট নম্বর- ডব্লিউপি (সিআরএল)- নং-০০০৪১/১৫) শুনানি শুরু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি ড. ডি ওয়াই চন্দ্রচাদ এবং বিচারপতি কে এম জোসেফ-এর যৌথ বেঞ্চে শুনানি শুরু হয়।

শুনানিতে রিটের পক্ষে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট বিজন ঘোষ ও অ্যাডভোকেট অপর্ণা ভাট। আর প্রতিপক্ষ ভারত ইউনিয়ন ও অন্যান্যদের পক্ষে অংশ নেন অ্যাভোকেট ডি মোহনা। কিছু সময় শুনানি চলার পর অধিকতর শুনানীর জন্য পরবর্তী দিন আগামী ১৮ মার্চ ধার্য করে আদেশ দিয়েছেন যৌথ বেঞ্চ। অ্যাডভোকেট বিজন ঘোষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন।

বিগত ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় ১৪ বছর বয়সী কিশোরী ফেলানীকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল বিএসএফ সদস্য অমিয় ঘোষ। তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল ৫ ঘন্টা। ঘটনার ৩০ ঘন্টা পর বিএসএফ লাশ ফেরত দিলে নাগেশ্বরী উপজেলার কলোনীটারী গ্রামের বাড়িতে দাফন করা হয়েছিল।

ওই দিন ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনস্ত চৌধুরীহাট বিওপির কোম্পানী কমান্ডারের এফআইআর-এর ভিত্তিতে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানায় একটি জিডি এন্ট্রি করা হয় ( জিডি নং-৩৪৯)। পরে এরই ভিত্তিতে ওই দিন একটি ইউডি মামলা রেকর্ড করা হয় ( মামলা নম্বর-৫/১১)।

এদিকে এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ও মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট কুচবিহারে ১৮১ বিএসএফ ব্যাটালিয়ন সদর দপ্তরে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টের বিচার এবং পূণর্বিচারে ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ বলে খালাস দেয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৪ আগস্ট ফেলানী হত্যা মামলার পুনঃবিচার ও ক্ষতিপূরণ চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে মাসুম সম্পাদক কিরিটি রায় এবং ফেলানীর বাবা নুর ইসলাম যৌথভাবে রিট আবেদন দাখিল করেন। আবেদনের হলফনামায় কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন স্বাক্ষর করেছিলেন।

এর আগে ২০১৩ সালের ২৭ আগস্ট ফেলানীর বাবা নুর ইসলাম ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বাদী হয়ে আর একটি রিট আবেদন ভারতের সুপ্রীম কোর্ট দাখিল করেছিলেন।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন বলেন, উভয় রিটের শুনানী একসাথে করা হচ্ছে। এরফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফেলানী হত্যার ইস্যুটির যৌক্তিক নিষ্পত্তি হবে বলে আশা করছি।

সোশ্যাল মিডিয়া কোনো গণমাধ্যম নয় : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম এখন কেবল সংবাদপত্রে সীমাবদ্ধ নেই। ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, প্রিন্টমিডিয়া এসব নিয়েই এখন গণমাধ্যম। ইদানীং আমাদের দেশে অনেকেই সোশ্যাল মিডিয়াকো গণমাধ্যম মনে করে ভুল করছে। প্রকৃতপক্ষে সোশ্যাল মিডিয়া কোনো গণমাধ্যম নয়। প্রায়ই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট অনলাইন মাধ্যমগুলো সংবাদ হিসেবে পরিবেশন করছে, যা কোনোভাবেই সমীচীন নয়। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুস্থ সমাজ বিকাশের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ন্যায়ভিত্তিক ও বিতর্কভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকতে হবে তেমনি সে স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতা কিংবা অধিকারে অযাচিত হস্তক্ষেপ না হয় সেদিকেও গণমাধ্যমকর্মীদের লক্ষ্য রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বহুমাত্রিক সমাজব্যবস্থার মধ্যে দিয়ে দেশের বিকাশ করা। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া যা সম্ভব নয়। বস্তুগত উন্নয়ন, ভৌত উন্নয়নের পাশাপাশি মেধা ও মননে বিকশিত, স্বাধীনতার আদর্শে উজ্জীবিত একটি উন্নত রাষ্ট্র গঠন আমাদের লক্ষ্য।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, গত ১০ বছরে সংবাদ পরিবেশনের চিত্র আমূল পরিবর্তিত হওয়ার কারণে প্রেস কাউন্সিলের কাজের ব্যাপকতা, দায়িত্ব ও বৈচিত্র্যতা বহুগুণে বেড়েছে।

মন্ত্রী বলেন, ১১ বছর আগে যেখানে টেলিভিশন চ্যানেল ছিল ১০টি এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬টিতে, দৈনিক সংবাদপত্রের সংখ্যা ৪৫০ থেকে বেড়ে এখন প্রায় ১২৫০টি। ফলে সবার আগে সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় অনেক সময় অনেক অসত্য, ভুল সংবাদ পরিবেশিত হয় যা মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, অনেক সময় সমাজের ক্ষতি হয়।

তিনি আরো বলেন, ‘গণমাধ্যমে ভুল ও অসত্য সংবাদ পরিবেশন ব্যক্তি এবং সমাজের জন্য হুমকিস্বরূপ, যা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই আমি মনে করি সংবাদ পরিবেশনের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবচেয়ে বেশি প্রেস কাউন্সিলের। সংবাদ সংগ্রহ ও তা পরিবেশনে যুগের নিরিখে কর্মপন্থা, গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে যুগোপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রেস কাউন্সিল আমি এমন আশা করি।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যসচিব কামরুন নাহার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

‘চীন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আসা হবে’

0

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং মৃত্যুর সংখ্যা দিনকে দিন বেড়ে চলায় চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে নিয়ে আসা হবে। তবে পরিস্থিতির কারণে তাদের একটু ধৈর্য ধরতে হবে।

শুক্রবার গণমাধ্যমকে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

ফেরত আসা শিক্ষার্থীদের আগের মতো ১৪ দিন কোয়ারান্টাইনে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দুই মন্ত্রী চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনের সময় এসব কথা বলেন। বর্তমানে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকা ৩২০ শিক্ষার্থীকে আগামীকাল বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানান তারা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, অনেক লোক মারা যাচ্ছে, তাই কিছুটা উদ্বিগ্ন। কিন্তু আমাদের জন্য সুখবর হলো আমাদের দেশ এখনো নিরাপদ। আমরা যে ৩১২ জনকে ফিরিয়ে এনেছিলাম তাদের কারো কাছে ভাইরাস পাওয়া যায়নি। আরো কিছু বাঙালি সেখানে আছে, তারা যদি আসতে চায়, নিয়ে আসা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় একটু ধৈর্য ধরতে হবে। মাথায় রাখতে হবে আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। তবে সহসাই তাদের নিয়ে আসা হবে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হক বলেন, পরবর্তীতে চীন থেকে কাউকে আনা হলে আগের মতো তাদের কেউ ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে।

বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার গুজব, আটক ৫

0

করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যে কয়েকজন এতে আক্রান্ত হয়ে মারা গেছে- এ ধরণের ভুয়া তথ্য প্রচারের জন্য পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

পুলিশ বলছে, ওই পাঁচজন নিজেদের ভুল স্বীকার করে সব ভুয়া খবর ইতিমধ্যে তুলে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরবর্তীতে আর কোনো ভুয়া তথ্য ছড়াবে না বলেও লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাতে ঢাকার আরামবাগ, মগবাজার ও রমনা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

পরে মুচলেকা নিয়ে রাতেই তাদেরকে ছেড়ে দেয় সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কর্মকর্তারা।

সেখানকার অতিরিক্ত কমিশনার মো. নাজমুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘আমাদের মনিটরিং টিম যখন দেখেছে যে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে, তখন আমরা কয়েকটির সোর্স বের করি। এরপর আমরা তাদেরকে ডেকে এনে বুঝিয়েছি কাউন্সেলিং করেছি, যে তাদের এ ধরণের আচরণে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ছে, এর পরিণতি কতোটা খারাপ হতে পারে। তারা নিজেদের ভুল স্বীকার করে বলেছে ওই পোস্টগুলো তারা তুলে নেবে এবং নিজেদের ভুল স্বীকার করে পোস্ট দেবে।’

বিভিন্ন ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ ও নিউজপোর্টালের মাধ্যমে এই গুজবগুলো ছড়ানো হয়েছে বলে তিনি জানান।

কয়েকটি অনলাইনে এমনও বলা হয়েছে যে বাংলাদেশের মুন্সিগঞ্জে একই পরিবারের দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরে সাইবার ক্রাইম ইউনিট মুন্সিগঞ্জে খোঁজখবর নিয়ে জানতে পারেন, এ ধরণের খবরের কোন ভিত্তিই নেই।

এ ধরণের ভুয়া খবর ছড়ানোর কারণ জানতে চাইলে আটক দুজন পুলিশকে যুক্তি দেখান যে, মানুষ ভয় পেয়ে আরও সচেতন হবে সে লক্ষ্যেই তারা এসব মনগড়া খবর প্রচার করেছে।

এ ব্যাপারে নাজমুল ইসলাম বলেন, ‘আসলে তাদের সাইবার ক্রাইম বা সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের সঠিক জ্ঞান ছিল না। এজন্য আমরা তাদেরকে বুঝিয়েছি বা সফট পুশ করেছি। কিন্তু এরপরও যদি দেখি একই কাজ তারা করছেন তাহলে আমরা শক্ত অবস্থানে যাব। তখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।’

বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে সরকারের পক্ষ থেকেই সেই খবর জানানো হবে তাই তার আগে কোন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

‘সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। আক্রান্ত হলে জানানো হবে। এটা লুকানোর কিছু নেই। কিন্তু মানুষ এই ভাইরাস নিয়ে বেশ উদ্বিগ্ন। সেটাকে পুঁজি করে কেউ যাতে প্রোপাগান্ডা ছড়াতে না পারে সেটা আমরা সার্বক্ষণিক মনিটর করছি’ বলেন, নাজমুল ইসলাম।

সূত্র: বিবিসি বাংলা

ভ্যালেন্টাইনস ডে নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়

0

আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহর কর্তৃপক্ষ। ‘ইসলামী পবিত্রতা রক্ষায়’ এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জানা গেছে, সেখানকার সব হোটেল, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্রগুলোকে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

শহরটির মেয়র আমিনুল্লাহ উসমান বলেন, ইসলামী মূল্যবোধের পবিত্রতা রক্ষা এবং ইসলামি আইন শক্তিশালী করতে আমরা জনগণকে জানাচ্ছি যে, ভ্যালেন্টাইনস ডে ইসলামী আইন পরিপন্থী এবং আচেহর সংস্কৃতির সঙ্গে যায় না।

তিনি জানান, তিনি এ বিষয়ে গত সোমবার একটি সার্কুলার জারি করেছেন। এতে তরুণ যুগলদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন বিষয়ক যেকোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে, ভ্যালেন্টাইনস ডে উদযাপন নিষিদ্ধে একই ধরনের ঘোষণা দিয়েছে দেশটির পশ্চিম জাভা প্রদেশের ব্যানডাং শিক্ষা সংস্থাও। গত সোমবার তারা প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

নতুন ব্রিটিশ অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনা

0

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রীর হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋষি সুনাক। এর আগে তিনি দেশটির রাজস্ব বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করার পর ঋষিকে অর্থমন্ত্রী পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

জানা গেছে, ৩৯ বছর বয়সী ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত। তিনি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান নারায়ণমূর্তির জামাতা। এর আগে আরেক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব পদে নিযুক্ত হন। তারপরই বরিস জনসনের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ঋষি সুনাক।

ব্রিটেনেই জন্ম হয়েছে ঋষির। তার পূর্বপুরুষরা পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় যাওয়ার পর, সেখান থেকে চলে যান ব্রিটেনে ৷ সেখানেই বসবাস শুরু করেন তারা ৷ ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে জন্ম হয়েছে ঋষি সুনাককের। ২০১৫ সাল থেকে ইয়র্কশায়ারের রিচমন্ডের এমপি তিনি। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের একটি দপ্তরের জুনিয়র মন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

গত বছরের জুলাই মাসে বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হন। এরপরেই তিনি সুনাককে ট্রেজারির প্রধান সচিব পদে নিয়ে আসেন।

এদিকে, ব্রেক্সিট বাস্তবায়নের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরুর আগে হঠাৎই পদত্যাগ করলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ।

জানা গেছে, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু এই শর্ত মানতে রাজি হননি সাজিদ।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টিং টিমের ওপর বন্ড সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন মিডিয়ার সংবাদর্মীরা। গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযানের সংবাদ সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর ব্যাপক হামলা চালায় অবৈধ বন্ড সন্ত্রাসীরা। পেশাদার কাজে সংবাদ সংগ্রহ করতে গুরুতর আহত হন দুই সংবাদকর্মী।

সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের ব্যানারে সংবাদকর্মিরা এতে অংশ নেন।

বন্ড চোরাকারবারিদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা করে সাংবাদিকদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করে নেয়। সাংবাদিকদের বহনকরী গাড়িতে ভাংচুর চালায়। এ হামলায় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার মামলায় পরদিন বুধবার তিন জনের এক দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

রোনালদোর গোলে নাটকীয়ভাবে রক্ষা পেল জুভেন্টাস

0

অল্পের জন্য এসি মিলানের বিপক্ষে হার এড়াতে পারল জুভেন্টাস। রক্ষাকর্তা ক্রিস্তিয়ানো রোনালদো। মিলানের সান সিরোয় বৃহস্পতিবারের ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ ড্র হয়।

ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে হারতে বসেছিল জুভেন্টাস। তবে একেবারে ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে রোনালদোর পেনাল্টি গোলে হার এড়ায় মাউরিসিও সাররির দল।

খেলার প্রথমদিকে কোনো গোল হয়নি। একেবারে ৬১তম মিনিটে আন্তে রেবিচের ভলিতে এসি মিলান এগিয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও তা শোধ করা সম্ভব হচ্ছিল না।

সে ঘটনার ১০ মিনিট পর ডিফেন্ডার থিও এরনান্দেস দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে ভাগ্যক্রমে পেনাল্টি পায় জুভেন্টাস। এরপর তা থেকেই গোল দিয়ে সমতা ফেরান রোনালদো।

তুরিনে দ্বিতীয় লেগের খেলা হবে আগামী ৪ মার্চ।