Home Blog Page 3154

রানীশংকৈলে এসেছে আলোর রাত

0

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় মুজিববর্ষ পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে।

গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাণীশংকৈল উপজেলাসহ দেশের ২৩টি উপজেলা ও সাতটি জেলাকে শতভাগ বিদ্যুতায়নের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী, সব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুপুরে এ প্রসংঙ্গে সহকারী জেনারেল ম্যানেজার সাব জোনাল অফিস রাণীশংকৈল, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি (এজিএম) অসিত কুমার সাহা বলেন , ‘পল্লী বিদ্যুৎ সমিতি এই উপজেলার ১২৭ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে এবং এরইমধ্যে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে এটি উদ্বোধন করেছেন।

এ উপজেলায় মোট ৪৯৪৫৭টি মিটারের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। যার মধ্যে আবাসিক মিটার ৪৪১২৩টি, বাণিজ্যিক ২৮০৯০টি, শেষ সংযোগ ১০৮৯টি, শিল্প সংযোগ ৪২৭টি, দাতব্যসহ অন্যান্য ৯২৮টি এবং সমগ্র উপজেলায় যার আয়তন ১১৪৪ কিলোমিটার।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতি সভাপতি নাসির উদ্দিন বলেন, উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ফলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা গেছে, উপজেলাজুড়ে আবাসিক ও বাণিজ্যিকভাবে মিটার চালুসহ বিদ্যুতায়নের সংযোগ প্রতিটি গ্রামে স্থাপন করা শেষ হয়ে। এমন একটি মহতি উদ্যোগকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে অন্ধকার থেকে পরিপূর্ণ আলোর হাসি।

নেইমারের অনিশ্চয়তা কাটছে না

0

গত ১ ফেব্রুয়ারি মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে চোট পেলেও খেলা চালিয়ে যান নেইমার। এরপর ক্রমে তার চোটের বিষয়টি স্পষ্ট হয়। এই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করা হয় দুই দিন পর।

পিএসজির পক্ষ থেকে ২৮ বছর বয়সী নেইমার লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষে খেলছেন না এটা নিশ্চিত করা হয়েছে।

তবে এখনই নয়, চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ।

দলটির কোচ টমাস টুখেল এ বিষয়ে বলেন, ‘নেইমারকে নিয়ে আমিয়াঁর বিপক্ষে আমরা ঝুঁকি নিচ্ছি না, এটা নিশ্চিত। আমাদের শক্তিশালী একটা দল আছে। তাই যদি সামান্য দ্বিধাও থাকে তাহলে আমরা ঝুঁকি নেব না।’

ফরাসি চ্যাম্পিয়নরা ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে খেলবে। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই বুধবার দিজোঁকে ৬-১ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে ওঠে পিএসজি। সেই খেলাতেও অনিশ্চিত নেইমার। যদিও তিনি এখন দলের সঙ্গে অনুশীলন করছেন।

কেউ ফুল দিলে কী করবেন? জানাচ্ছে ইসলাম

0

ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। মহান আল্লাহ পবিত্র কোরআনে তাঁর দেওয়া নিয়ামতগুলোকে ফুলের সঙ্গে তুলনা করেছেন। ইরশাদ হয়েছে, ‘আমি এদের বিভিন্ন ধরনের লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের ফুলস্বরূপ ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি, তুমি সেসব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ কোরো না। তোমার পালনকর্তার দেওয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।’ (সুরা : ত্বহা, আয়াত : ১৩১)

উপরোক্ত আয়াতে ‘জীবনের ফুল’ (জাহরাতুল-হায়াত) বাক্যাংশে ‘ফুল’ শব্দটি সৌন্দর্য অর্থে ব্যবহৃত হয়েছে। এই আয়াতে পরোক্ষভাবে ‘জীবনের ফুল’ বলে আল্লাহ প্রদত্ত রিজিকগুলোকে বোঝানো হয়েছে। বাস্তবেই মানুষের রিজিকের সঙ্গে ফুলের যোগসূত্র রয়েছে।

কারো কারো মতে, পৃথিবীতে ফুলের জন্ম আজ থেকে ১৩০ কোটি বছর আগে ক্রেটাশিয়াস যুগে। ফুলের সঙ্গে এসেছে ফল ও শস্য, যা না হলে পৃথিবীতে আজকের যে প্রাণীদের দেখতে পাই, তাদের বিশাল অংশের জন্ম হতো না। একবিংশ শতাব্দীতে বেঁচে আছে দুই লাখ ৭০ হাজার রকমের ফুল। ফুলের সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর প্রাণীদের বিশাল অংশের খাদ্য আর টিকে থাকা। বাংলাদেশে একসময় মানুষ শখের বসে ফুলবাগান করত। কিন্তু এখন ফুলের সঙ্গে বাণিজ্যিকভাবে জড়িয়ে আছে লাখ লাখ মানুষ। বাংলাদেশের ২৪টি জেলায় প্রায় তিন হাজার ৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ হচ্ছে। ফুল উৎপাদনে জড়িত আছে প্রায় ১৫ হাজার কৃষক এবং ফুল উৎপাদন ও বিপণন ব্যবসায়ে অন্তত এক লাখ ৫০ হাজার মানুষ সরাসরি নিয়োজিত রয়েছে। ফুল সেক্টরের কার্যক্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করছে প্রায় সাত লাখ মানুষ।

সাহাবায়ে কিরামের বাগানেও শোভা পেত ফুলগাছ। আবু খালদাহ (রহ.) বলেন, আবুল আলিয়াহ (রহ.)-কে আমি প্রশ্ন করলাম, আনাস (রা.) কি নবী (সা.) থেকে হাদিস শুনেছেন? আবুল আলিয়াহ (অবাক হয়ে) বলেন, তিনি তো একাধারে ১০ বছর তাঁর সেবা করেছেন এবং তাঁর জন্য নবী (সা.) দোয়া করেছেন। তাঁর একটি বাগান ছিল, যাতে বছরে দুইবার ফল ধরত। ওই বাগানে একটি ফুলগাছ ছিল, যা থেকে কস্তুরীর ঘ্রাণ আসত। (তিরমিজি, হাদিস : ৩৮৩৩)

ফুল কখনো কখনো শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। প্রিয় নবী (সা.) তাঁর প্রিয় দুই নাতিকে তুলনা করেছিলেন ফুলের সঙ্গে। ইবনে আবু নুম (রহ.) থেকে বর্ণিত, আমি ইবনে ওমর (রা.)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি তাঁকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করে। তিনি বলেন, তুমি কোথাকার লোক? সে বলল, ইরাকের। তিনি বলেন, দেখো তাকে! সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করে। অথচ তারা নবী (সা.)-এর নাতিকে হত্যা করেছে। আমি নবী (সা.)-কে বলতে শুনেছি, তারা দুজন পৃথিবীতে আমার দুটি ফুল। (আদাবুল মুফরাদ, হাদিস : ৮৪)

ফুল নিয়ে কবিতা লেখেননি কিংবা প্রেয়সীকে ফুলের সঙ্গে তুলনা করেননি এমন কবি পাওয়া দুষ্কর। বাংলাদেশের কবিরাও এর ব্যতিক্রম নন। যেমন, ‘জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!’ কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ফুলের ফসল নামক কবিতার কয়েকটি লাইন বা পঙক্তি। অনেকে মনে করে, কবিতাংশটুকু মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস বা বাণীর অনুকরণে লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কথাটি ঠিক নয়। তবে একটি হাদিস এমন পাওয়া যায়, যেখানে রাসুল (সা.) কেউ ফুল দিলে তা প্রত্যাখ্যান করতে নিষেধ করেছেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কাউকে কোনো ফুল দেওয়া হলে সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা তা বহনে হালকা ও ঘ্রাণে উত্তম।’ (মুসলিম, হাদিস : ৫৬৮৭)

এই হাদিস থেকে বোঝা যায়, কেউ ফুল দিলে তা প্রত্যাখ্যান করতে নেই। কিন্তু ফুল নিতে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা থাকলে কিংবা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে সেটি ভিন্ন কথা।

অবশেষে খোঁজ মিলল অমিত শাহ’র! যা বললেন…

0

ভারতের দিল্লির বিধানসভার নির্বাচনে প্রাণান্ত চেষ্টার পরও পরাজয় রুখতে পারেনি বিজেপি। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকেই দলীয় বৈঠক-বিবৃতিতে কোথাও দেখা মেলেনি বিজেপির সাবেক সভাপতি অমিত শাহের। তিনি নিজেকেই বাজি রেখে অবতীর্ণ হয়েছিলেন দিল্লি ভোটে। বিজেপি ধরাশায়ী হওয়ার পর দুদিন প্রকাশ্যে আসেননি। আজ দেখা দিলেন অমিত শাহ। আগে ঘনিষ্ঠ মহলে যা বলেছিলেন, আজ সকলের সামনেই বললেন সেটা। হার কবুল করে জানালেন, দিল্লি ভোট মূল্যায়নে তাঁর ‘ভুল’ হয়েছিল। ‘চাণক্য’ তকমাও আর চান না তিনি।

অমিত শাহ একইসঙ্গে স্বীকার করলেন, ‘দেশকে গদ্দারকো, গোলি মারো শালো কো’ বা ‘দিল্লি ভোট ভারত-পাকিস্তান ম্যাচ’-বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের জন্যও ভোটে খেসারত দিতে হয়ে থাকতে পারে। এ সব বলা ‘উচিত’ হয়নি।

শাহ-সহ বিজেপির সব নেতা জানতেন, দিল্লিতে এবার জমি তৈরি ছিল অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে। কিন্তু নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, জগৎপ্রকাশ নড্ডাদের সঙ্গে বৈঠকে শাহই আস্থা জুগিয়েছিলেন। তিনি বলেছিলেন, দিল্লি বার করে নেবেন। মেরুকরণই হবে প্রধান অস্ত্র। তখনই স্থির হয়, শাহিন বাগই হবে প্রধান ‘প্রতিপক্ষ’।

প্রচারে শাহ বলেছিলেন, ইভিএমের বোতাম এত জোরে টিপুন যেন শাহিন বাগে কারেন্ট লাগে।

অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রেরাও মেতে উঠেছিলেন বিতর্কিত মন্তব্যে। শাহিন বাগের বিক্ষোভকারীদের নিশানা করে বিজেপি সাংসদ প্রবেশ বর্মা বলেছিলেন, তাঁরা নাকি ধর্ষণ করতে পারেন। আজ শাহের বক্তব্য, এমন কোনও কথা বলা হয়নি। যা-ই হোক, শেষ পর্যন্ত দিল্লির ৭০ আসনে বিজেপির মাত্র ৮, কেজরিওয়ালের ৬২।

অথচ এই ভোট জিততে শাহ আয়োজন করেছিলেন ৫ হাজারের বেশি সভা। শত শত বিজেপি নেতা ছুটেছেন দিল্লির অলিতে-গলিতে। শাহ নিজেও দুই ডজনের বেশি সভা করেছেন। এত মেহনতের পরেও হার? ৪৫টি আসন পাওয়ার দাবি কী হলো?

এক চ্যানেলের অনুষ্ঠানে এই প্রশ্নের জবাবে শাহ বলেন, পরিশ্রম সব ভোটেই করি। আর হার এই প্রথমবার হয়নি। ভেবেছিলাম, সংখ্যাগরিষ্ঠতা পাবো। স্বীকার করতে দ্বিধা নেই, মূল্যায়ন ভুল হয়েছে। আমার বেশির ভাগ মূল্যায়ন ঠিক হয়, এবার ভুল হলো।

তবে তাঁর দাবি, এই হারের সঙ্গে সিএএ-প্রতিবাদের যোগ নেই।

নেতাদের উস্কানিমূলক মন্তব্য সম্পর্কে শাহ বলেন, প্রধানমন্ত্রীকে ‘লাঠিপেটা’ করা নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের মতো বিজেপি নেতাদের বক্তব্যও দুর্ভাগ্যজনক। উচিত হয়নি। দল তখনই দূরত্ব তৈরি করেছে। হতে পারে এরও খেসারত দিতে হয়েছে ভোটে।

এটা শুনে বিরোধীদের প্রশ্ন, ভোট-প্রচার চলাকালীন কেন মুখ বুজে ছিলেন শাহ? কেন কুমন্তব্য করা নেতাদের প্রচার নির্বাচন কমিশন নিষিদ্ধ করলেও তাঁদের দিয়ে সংসদে বলানো হয়েছিল? ওই বিরোধী নেতাদের মতে, শাহ আজ ভুল কবুল করেননি। স্বীকার করেছেন তাঁর কৌশল কাজে আসেনি, এই মাত্র।

দিল্লিতে বিজেপি নেতারা অবশ্য বলছেন, এসব কথার কথা। ভোটের সময় হতেই থাকে। কিন্তু আজ নড্ডা দীর্ঘ বৈঠক করেন দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির সঙ্গে। হারের দায় কে নেবেন, তা আলোচনা করতে। খোদ শাহের ‘বিনম্রতার সঙ্গে হার’ কবুল করাটা এক দিক থেকে ভালই হল বলে তাঁদের অভিমত।

দিল্লির প্রচারে শাহকে ‘চাণক্য’ বলেই মেলে ধরা হয়েছিল।

আজ শাহ বলেন, এসব তাৎক্ষণিক তকমা আসে-যায়। কোনও ব্যক্তির মৃত্যুর ৫০ বছর পর ইতিহাসে তাঁর অবদান লেখা হয়। আমার সেসব নেই। আর চাণক্য পড়েছি, বুঝেছি বলে জানি, কী তাঁর উচ্চতা। অমিত শাহ বেচারা অনেক ক্ষুদ্র ব্যক্তি, কোনও তুলনাই হয় না।

ভারত-চীন যুদ্ধেই শেষ রতন টাটার প্রেম!

0

ভারতের বিজনেস টাইকুন রতন টাটা। একদা প্রেমে পড়েছিলেন তিনিও। বিয়েটাও প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু বাদ সাধল ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ। জীবনের কাহিনিটাই একেবারে বদলে দিল এই যুদ্ধ। অকপট এই স্মৃতিচারণা করলেন বিশিষ্ট শিল্পপতি তথা বিজনেস টাইকুন রতন টাটা। ‘হিউম্যানস অফ বোম্বে’ নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজে নিজের জীবনের এমন অনেক অজানা কাহিনিই ‘শেয়ার’ করেছেন ৮২ বছরের টাটা। প্রকাশিত হওয়ার পর থেকেই যা রীতিমতো ভাইরাল।

টাটা জানিয়েছেন, তাঁর বয়স যখন দশ, বাবা নাভাল ও মা সুনি টাটার বিচ্ছেদ হয়ে যায়। সুনি ফের বিয়ে করেন। যা নিয়ে বহুবার ব‌্যঙ্গ এবং কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে ও তাঁর ভাইকে। তবে তা সত্ত্বেও দাদি নাভাজবাই টাটার কাছে তাঁদের বেড়ে ওঠার অভিজ্ঞতা সামগ্রিকভাবে বেশ ভালোই ছিল।

স্কুল পাস করার পর যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে যান রতন। কিন্তু পড়াশোনাার পাশাপাশি সংগীত-চর্চার মতো নানা বিষয়ে বাবার মধ্যে তাঁর তীব্র মতবিরোধ ছিল।

টাটার দাবি, তাঁর বাবা চাইতেন ছেলে ব্রিটেনে পড়াশোনা করুক। অথচ টাটা চাইতেন আমেরিকায় পড়াশোনা করতে। আবার বাবার ইচ্ছে ছিল ছেলে পিয়ানো শিখুক কিন্তু তাঁর ইচ্ছা ছিল ভায়োলিন শিক্ষার। আবার বাবা চাইতেন, ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করুক। আর টাটার টান ছিল আর্কিটেকচারের দিকে। শেষ পর্যন্ত রতন টাটা আমেরিকায় পড়াশোনা করেন নিজের পছন্দের বিষয় আর্কিটেকচার নিয়েই। আর এর জন্য তিনি ধন‌্যবাদ দিয়েছেন তাঁর দাদিকেই। কারণ তাঁর জন‌্যই এসব কিছু সম্ভব হয়েছিল বলে ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

টাটার স্বীকারোক্তি, দাদির দেওয়া মূল্যবোধের শিক্ষা আজও তাঁর মধ্যে জীবিত রয়েছে আর তার উপর ভিত্তি করেই তিনি জীবনে এগোতে পেরেছেন।

নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে ডিগ্রি পাওয়ার পর লস অ্যাঞ্জেলসের একটি সংস্থায় চাকরি পান টাটা। নিজের উপার্জনে গাড়িও কেনেন। দু’বছর সেই সংস্থায় চাকরি করেন। সেই সময়ই প্রেমে পড়েন এক নারীর। তাঁকে বিয়ে করতেও চেয়েছিলেন। এভাবেই বেশ কাটছিল সময়। কিন্তু হঠাৎই জীবন অন‌্য দিকে মোড় নেয়। অসুস্থ হয়ে পড়েন টাটার ঠাকুরমা। দেশে ফিরে আসেন টাটা। তিনি আশা করেছিলেন, তাঁর প্রেমিকাও তাঁর সঙ্গে, তাঁর টানে ভারতে চলে আসবেন। কিন্তু তা হয়নি। কারণ সালটা ছিল ১৯৬২ আর ওই বছরই শুরু হয়ে যায় ভারত-চীন যুদ্ধ। এই পরিস্থিতিতে টাটা যাঁকে ভালবাসতেন এবং বিয়েও করতে চেয়েছিলেন, তাঁর বাবা-মা চাননি তাঁদের মেয়ে ভারতে আসুক। তিনি আসেনওনি। টাটা একাই ভারতে ফেরেন। আর সেই সঙ্গেই তাঁর সেই প্রেমের সম্পর্কটিও ভেঙে যায়। পরিণতি না পেয়েই।

পদত্যাগ করলেন সাজিদ জাভিদ

0

ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটিয়েছেন। ব্রেক্সিট বাস্তবায়নের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিয়েছেন বরিস জনসন।

ব্রিটেনের রাজস্ব বিভাগের চিফ সেক্রেটারি রিসি সুনাক সাজিদ জাভিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
গত বছরের জুলাইয়ে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পান সাজিদ জাভিদ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহযোগীদের সরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বাজেট উপস্থাপনের মাত্র চার সপ্তাহ আগে পদত্যাগ করলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ।

ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে জিতে গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে অর্থমন্ত্রী নিয়োগ করেন বরিস জনসন। তবে নিজের প্রথম বাজেট উপস্থাপনের আগেই সরে দাঁড়ালেন তিনি।

প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে সাজিদের সম্পর্কে টানাপোড়েনের গুজবের মধ্যে এই পদত্যাগের ঘটনা ঘটল।

সাজিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর জন্য একটি যৌথ টিম গঠনের কথা বলে সাজিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দেন জনসন।

সূত্র : বিবিসি, ডয়েচে ভেলে

সামান্য ভুল করলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালাবে ইরান

0

ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের কারণ তৈরি করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালানো হবে।

ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলামানিকে হত্যার ঘটনার ৪০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থেকে গতকাল বৃহস্পতিবার তিনি ওই হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, আপনারা যদি সামান্য ত্রুটিও করেন, দুই দেশের ওপরই হামলা চালানো হবে।

প্রসঙ্গত, ইরাকের রাজধানী বাগদাদে গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর মুখপাত্র জানান, কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনার মধ্য দিয়ে বরং জেরুজালেম দখলদারমুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে।

মুখপাত্র রমজান শরিফ বলেন, জেনারেল সোলাইমানি ও আবু মাহদী আল-মুহান্দিসকে কাপুরুষের মতো মার্কিন বাহিনীর হত্যা সৃষ্টিকর্তার অনুগ্রহে জেরুজালেমকে মুক্তির পথ করে দেবে।

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই বাংলাদেশি

0

সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এর আগে সিঙ্গাপুরে থাকা দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন এই সংখ্যা বেড়ে ৪ জন হলো।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দি স্ট্রেইটস টাইমস পত্রিকা আজ বৃহস্পতিবার আরো আটজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের খবর জানায়। এদের মধ্যে আক্রান্ত দুই বাংলাদেশি শ্রমিকের বয়স ৩০ ও ৩৭ বছর। তারা দুজনই সেলেটার অ্যারোস্পেসের হাইটসের কাজ করেন।

আক্রান্ত আটজনকে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশনাল ডিজিজেসে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দি স্ট্রেইটস টাইমস।

এই আটজনের মধ্যে পাঁচজন একটি গির্জায় গিয়ে ভাইরাস সংক্রমণের শিকার হন বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সিঙ্গাপুরি, এর মধ্যে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির একজন অধ্যাপকও রয়েছেন।

সেলিনা হোসেন, মোস্তফা কামালসহ পাঁচ গুণী পাচ্ছেন ‘ইউনেস্কো ক্লাব সম্মাননা’

0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে দেশের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য ‘ইউনেস্কো ক্লাব সম্মাননা-২০২০’ প্রদান করা হবে।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হবে।

সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন দেশ বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বিশিষ্ট সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, সাহিত্যিক ও চিকিৎসক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আবু হেনা মোরশেদ জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনেস্কো ক্লাবের সভাপতি প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী এমপি।

মন্ত্রিসভায় রদবদল, শ ম রেজাউল মৎস্য ও প্রাণিসম্পদে

0

মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে।

আজ বৃহ্স্পতিবার বিকেল ৪টায় মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মন্ত্রিসভায় সামান্য দপ্তর পূনবণ্টন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে পাওয়া যাবে।

সবিচ জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

এছাড়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।