Home Blog Page 3156

চীনে দেখে আসা করোনাভাইরাসের লোমহর্ষক বর্ণনা দিলেন চার মার্কিনি

0

চীনে ২০১৯ সালের ডিসেম্বরের শুরুতে করোনাভাইরাস সম্পর্কে প্রথম সতর্কবার্তা দিয়েছিলেন চিকিৎসক লি ওয়েনলিয়াং। তবে তার কথাকে গুজব হিসেবে উড়িয়ে দেওয়া হয়। এমনকি চিকিৎসক লি ওয়েনলিয়াংকে আটক করে হুমকিও দেওয়া হয়।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৫৭ জন মারা গেছেন এবং ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দুঃখের বিষয় এই যে, চিকিৎসক লি ওয়েনলিয়াং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সেই ঘটনার জেরে চীন সরকারের বিরুদ্ধে ক্ষোভও জমেছে মানুষের মনে। বিষয়টি তদন্তের আশ্বাস এসেছে।

এদিকে গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকেই করোনাভাইরাসে আক্রান্ত এবং নিহতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ২৪টিরও বেশি দেশে ছড়িয়ে গেছে করোনাভাইরাস।

চীন থেকে অন্য দেশের নাগরিকদের মতো মার্কিনিদেরও ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ফিরে যাওয়ার পর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন মার্কিনিরা।

তারা বলছেন, উহানে থাকা অবস্থায় করোনাভাইরাস সম্পর্কে সেভাবে তথ্য পাচ্ছিলেন না। চীন সরকার সেভাবে তথ্য প্রকাশ করেনি এবং এক ধরনের সীমানা নির্ধারণ করে রেখেছে। অন্যদিকে সারাবিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তো রয়েছেই।

করোনাভাইরাস গত ছয় সপ্তাহ ধরে বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে থাকার পর উহান থেকে ফিরে আসা চার মার্কিন নাগরিক নতুন কিছু তথ্য সামনে নিয়ে এসেছেন। তাদের বয়ান –

রবিবার, ৫ জানুয়ারি ২০২০
জন ম্যাকগোরি উহানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ভাইয়ের কাছ থেকে এই ভাইরাসের তথ্য পান তিনি। অজানা ওই ভাইরাসে তখন বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে তিনি খবর পান। ওহিও ফিরে যাওয়ার আগে তিনি কম্বোডিয়া যাওয়ার পরিকল্পনা করেন।

মঙ্গলবার, ৭ জানুয়ারি
মার্কিন গবেষক দিয়ানা আদামা ১৪ বছর ধরে চীনে ছিলেন। উহান থেকে ফিরে যাওয়ার পর জ্বর আসে তার। এরপর হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করেন। ডাক্তাররা তাকে জানান, ব্রংকাইটিস হয়েছে। এটা জেনে সপ্তাহখানেক তিনি হাসপাতালে ছিলেন।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি
চীনে প্রথম একজনের মৃত্যুর খবর আসে। যদিও সরকারিভাবে ওই ব্যক্তি মারা যাওয়ার রিপোর্ট প্রকাশ করা হয়েছিল কয়েকদিন পরে।

রবিবার, ১৯ জানুয়ারি
ইলোনা এবং ক্লদ ব্লুইন দম্পতি উহানে গিয়েছিলেন তাদের ছেলের কাছে। সেখানে তাদের ছেলে গণিতে অনার্স পড়েন।

সোমবার, ২০ জানুয়ারি
ম্যাক গোরি বলেন, এক ব্যক্তি হঠাৎ করেই দাঁড়ানো ট্রেন থেকে নেমে লোকজনদের সতর্ক করে বলেন, ওই ট্রেন থেকে যেন সবাই নেমে যায়। তাছাড়া যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। প্লাটফর্মের মানুষজন অল্প সময়ের মধ্যেই যে যার মতো চলে যায়।

বুধবার, ২২ জানুয়ারি
ম্যাক গোরির স্কুলে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকার কথা। তবে হুট করেই সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। তবে, সবাইকে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং প্রয়োজনীয় কিছু জিনিস প্যাকেট আকারে দেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি
ঘুম থেকে উঠেই ম্যাক গোরি বুঝতে পারেন, অনেকটাই অবরুদ্ধ হয়ে আছেন। এক বন্ধুর সঙ্গে তিনি বাজার-সওদা করতে যান। কিন্তু ভিড়ের মধ্যে সেভাবে কোনো পণ্য পাননি। স্বল্প সময়ের মধ্যেই পণ্যের মজুত শেষ হয়ে যায়।

উহান থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। ট্রেনসহ সব ধরনের গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে গুজব ছড়িয়ে পড়ে যে, সরকারের পরিকল্পনা- বিমান থেকে জীবাণুনাশক ফেলা হবে। কিন্তু পরে তা হয়নি।

ইলোনা বলেন, অন্তত ১০ দিন ঘরে বন্দি ছিলাম। বারবার ভেবেছি কখন বাড়ি ফিরে যেতে পারবো। কিন্তু সে ব্যাপারে কোনো তথ্যই পাচ্ছিলাম না। আর আদামা বুঝতেই পারেননি যে, শহরটি অবরুদ্ধ করে রাখা আছে।

শুক্রবার, ২৪ জানুয়ারি
নিউ ইয়ারস ইভ পালন করেননি ম্যাক গোরি। তিনি বলেন, কেউই সেভাবে বাইরে বের হয়নি। ৩৫ মিলিয়ন মানুষ আক্রান্তের শঙ্কায় বাইরে বের হতে বারণ করেছিল চীন সরকার।

শনিবার, ২৫ জানুয়ারি
আদামা বাইরে বের হয়ে হাসপাতালে যান। পথে তিনি একটি ভিডিও করেন। তাতে দেখা যায়, রাস্তায় কোনো প্রাইভেট কার নেই, বাস নেই, কোনো যানবাহনই নেই। আমাদের কাছে কোনো তথ্যও নেই, কেউ কিছুই বলতে পারছে না।

সন্ধ্যায় কয়েকজনের সঙ্গে বের হয়ে রাতের খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু সেটাও পরে বাতিল হয়ে যায়।

রবিবার, ২৬ জানুয়ারি
আদামা জানতে পারেন যে, উহান শহর একেবারে বিচ্ছিন্ন করে রাখা আছে।

সোমবার, ২৭ জানুয়ারি
ম্যাকগোরির বিশ্ববিদ্যালয় স্প্রিং সেমিস্টার বন্ধ রেখেছে। ওদিকে চীনে নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে তাকে ফোন করা হয়। এরপর বলা হয়- উহান থেকে দেশে ফিরে যাওয়ার জন্য চাইলে বিমানের একটি টিকিট নিতে পারেন।

বুধবার, ২৯ জানুয়ারি
বিশ্ববিদ্যালয়ে অন্যরাও ভয়ের মধ্যে আছে। মানুষজন বুঝতে পারছে না কী ঘটছে। অন্যদের সঙ্গে এসব নিয়ে কথা বললেও উত্তর আসছে না। শেষ পর্যন্ত দুঃশ্চিন্তা কাটছিল রা।

এরপর অনলাইনে এ ব্যাপারে ওয়েবসাইট চালু করেন তিনি। তারপর প্রশ্ন রাখেন, উহানে কী ঘটছে, তা বুঝে উঠতে পারছেন না। কেউ জেনে থাকলে সে ব্যাপারে তথ্য দিতে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস আদামার ঘরে পৌঁছে দেন স্থানীয় এক ব্যক্তি। তার চোখেমুখেও ভয়ের ছাপ।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি
আদামা বলেন, সবাই চিন্তিত। এরই মধ্যে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি চ্যাট গ্রুপ চালু করি। তাতে কেউ বলছেন, কয়েক মিলিয়ন মানুষ মারা গেছে অজানা ভাইরাসে। আবার কেউ বলছেন, রসুন পিষে পানিতে সেদ্ধ করে খেলে এই ভাইরাস সেরে যাবে।

শুক্রবার, ৩১ জানুয়ারি
এরই মধ্যে সাংবাদিক থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা হয়েছে ম্যাক গোরির। চাপ কমাতে কয়েকজন একসঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া এবং বারে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু হোটেল ও বার বন্ধ।

এর পরদিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

শনিবার, ১ ফেব্রুয়ারি

দূতাবাস থেকে ফোন করে টিকিট নেওয়ার কথা জানানো হয় ম্যাক গোরিকে। খবর পেয়ে আদামা মাস্ক এবং টিস্যুব্যোগে ভরে রাখেন। তবে হাতমোজা কিনতে পারেননি তিনি।

পাশের দোকান থেকে ভিটামিস সি কিনে নেন তিনি। তবে কেন কেনেন, সে ব্যাপারে খোলাসা করে বলেননি। ওইদিন তেমন কারো সঙ্গেই দেখা হয়নি আদামার।

রবিবার, ২ ফেব্রুয়ারি

ম্যাক গোরির ফ্লাইট ৩৬ ঘণ্টার জন্য স্থগিত হয়ে যায়। ওই অবস্থায় আদামা নিজের জন্মদিন পালন করেন, সেটাও একা একা। অথচ এর আগে এরকম ঘটেনি কখনো।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি

৪০ মাইল পাড়ি দিয়ে বিমানবন্দরে যান ম্যাক গোরি। তবে বিমান বন্দরের কোনো কর্মী তাকে স্পর্শ করেননি। টেবিলে রাখা পাসপোর্টের দিকে কেবল নজর দিয়েছেন। ১৫ ঘণ্টা সেখানে অপেক্ষা করেন তিনি।

দুটি বিমানে ৩৫০ জন মার্কিনিকে নিয়ে যাত্রা শুরু হয়। ম্যাক গোরি বলেন, অনেক যাত্রীর পরিবারের সদস্যরা অন্য বিমানে ছিল। জানালা দিয়ে দেখার কোনো উপায় ছিল না। বিমানের ক্রুরা স্যুট পরে ছিল। কারো সেভাবে কোনো কথাও হচ্ছিল না। সবাই একটা দূরত্ব বজায় রাখছিল।

এরপর তাদের নিয়ে গিয়ে রাখা হয় সেনাবাহিনীর ঘাঁটিতে। ১৪ দিন ধরে সেখানে সবাইকে পর্যবেক্ষণে রাখার কথা।

সূত্র : ইউএসএ টুডে

দীর্ঘায়ুর রহস্য ফাঁস করলেন বিশ্বের ১১২ বছর বয়সী প্রবীনতম

0

১১২ বছর বয়সী একজন জাপানী ব্যক্তি বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি তার দীর্ঘায়ু জীবন লাভের গোপন রহস্যের কথা বলেছেন। এই দীর্ঘজীবনের নেপথ্যের কারণ হিসেবে ‘হাসি’ কিংবা সবসময় হাসিখুশিতে থাকার বিষয়টি উল্লেখ করেছেন তিনি।

ওই প্রবীণ ব্যক্তির নাম চিত্তসু ওয়াটানাবে। ১৯০৭ সালের ৫ মার্চ নাইটাটা প্রদেশের জোয়েতসুর নার্সিংহোমে তিনি জন্মগ্রহণ করেছেন।

সম্প্রতি তিনি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার কর্মকর্তার হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। তিনি এখনও সুস্বাস্থ্যের অধিকারী বলে জানা গেছে।

ওয়াটানাবের মেয়ের নাম তেরুকো তাকাহাশি। তিনি ৭৮ বছর বয়সী। তিনি বলেন, আমি বাবার দিকে চেয়ে থাকি, তার বয়স যাই হোক না কেন।

এর আগে, বিশ্বের প্রবীণতম ব্যক্তি ছিলেন ম্যাসাজো নোনাকা। তিন হোক্কাইডোর বাসিন্দা ছিলেন। ১১৩ বছর বয়সে ২০১৯ সালের ২০ জানুয়ারী মারা যান তিনি। তিনি মারা যাওয়ার পরে ওয়াতানাবেকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

কৃষক পরিবারে জন্ম নিয়েছেন ওয়াটানাবে। তিনি ২০ বছর বয়সে তাইওয়ানে চলে আসেন। সেখানে ১৮ বছর কাটিয়েছিলেন তিনি।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানে ফিরে আসেন। এরপর অবসর নেওয়ার আগ পর্যন্ত নিজ শহরে একজন সরকারী কর্মচারী হিসেবে কাজ করেন।

তাঁর পাঁচটি সন্তান, ১২ জন নাতি-নাতনি রয়েছে বলে পরিবারের সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, জাপান বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি যেখানে সবচেয়ে বেশি দীর্ঘায়ু ব্যক্তিদের বাসস্থান।

সূত্র: জাপান টাইমস, ডেইলি নিউজ

করোনাভাইরাস আতঙ্ক : কলকাতায় ঢুকছে চীনা জাহাজ!

0

চীনের সাংহাই থেকে আসা এক জাহাজকে সাগরদ্বীপে আটকে রেখেছে কলকাতা পোর্ট ট্রাস্ট। বেশ কয়েকঘণ্টা ধরে চলেছে শারীরিক পরীক্ষা।

জানা গেছে, ১৯ জন চীনা জাহাজকর্মীসহ জিনিয়াস স্টার-সেভেন জাহাজটি আগামীকাল কলকাতায় ঢুকবে। আগামীকাল তাদের বেলেঘাটা আই ডি-তে নিয়ে যাওয়া হবে।

১৯ জন চীনা জাহাজকর্মীসহ আগামীকাল কলকাতায় ঢুকছে চীনা পণ্যবাহী জাহাজ। চীনের সাংহাই থেকে সিঙ্গাপুর হয়ে কলকাতায় আসছিল জাহাজটি । করোনার আতঙ্কে জাহাজটি সাগরদ্বীপের জলসীমায় আটকান কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মকর্তারা । বেশ কয়েকঘণ্টা ধরে তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে বিশেষ প্রতিনিধি দল।

জাহাজের ক্যাপ্টেন জ়োউ ইঙডেসহ বাকি জাহাজকর্মীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল সাগরদ্বীপে । সিএমও-র ডাক্তার মুকুন্দ কেলকারের নেতৃত্বাধীন এক চিকিৎসকদল আজ পরীক্ষা করে দেখেন জাহাজের কর্মীদের। প্রাথমিক পর্যবেক্ষণে জাহাজের সকলকে করোনা সংক্রমণহীন বলে জানিয়েছে ওই চিকিৎসকদলের প্রতিনিধিরা। এরপরই জাহাজটিকে কলকাতায় ঢোকার ছাড়পত্র দেয় কলকাতা পোর্ট ট্রাস্ট । এরপরই কলকাতার দিকে রওনা হয় জাহাজটি ।

একটি সূত্রের খবর, আগামীকাল জাহাজটি কলকাতায় এসে পৌঁছাবে । জাহাজটি ২৯ জানুয়ারি সাংহাই থেকে রওনা হয়েছিল । জাহাজটি রওনা হওয়ার পর থেকেই নিয়মিতভাবে জাহাজের কর্মীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছিলেন ক্যাপ্টেন ।

জানা গেছে, গোটা বিষয়টাই দেখছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের কাছে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে অন্য একটি সূত্রের খবর, আগামীকাল জাহাজটি কলকাতায় এসে পৌঁছালে জাহাজকর্মীদের থার্মাল স্ক্যানিং করা হবে। এরপর বেলেঘাটা আই ডি হাসপাতালে নিয়ে যাওয়া হবে সংক্রমণমুক্ত কি না তা নিশ্চিত করার জন্য।

সিএএ বিরোধী প্রস্তাব পাস করল পুদুচেরি

0

কেন্দ্রশাসিত অঞ্চলে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রস্তাব পাস করে নজির গড়ল পুদুচেরি। গতকাল বুধবার পুদুচেরি বিধানসভায় এই প্রস্তাব পাস হওয়ার পর চাপ আরো কেন্দ্রের ওপর।

এরই মধ্যে ভারতের পাঁচটি রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করা হয়েছে। তাতেই প্রবল চাপে পড়েছে মোদি সরকার। এবার এর মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলে সিএএ বিরোধী প্রস্তাব পাস কেন্দ্রের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে দাবি রাজনৈতিক মহলের।

কেরালা, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ, পাঁচটি অবিজেপি রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব পাস করেছে আগে। সিএএ আইনের প্রতিবাদে শুরু থেকেই উত্তাল দেশ। বিরোধী দল তো বটেই এই আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের সর্বস্তরের জনতা।

দিল্লির শাহিনবাগে দীর্ঘদিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। এই আইনের পায়ে দড়ি পরানোর প্রথম কাজটা শুরু করেছিল বাম শাসিত রাজ্য কেরালা। এরপর ধাপে ধাপে সেই পথে হাঁটে রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। ষষ্ঠ রাজ্য হিসেবে তালিকায় নবতম সংযোজন এবার পুদুচেরির।

পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়নাস্বামী জানান, পুদুচেরি বিধানসভায় কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনকে বাতিল করার প্রস্তাব পাস হলো।

করোনাভাইরাস : চীনে কমিউনিস্ট পার্টির প্রধান বরখাস্ত

0

চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হলো দেশটির হুবেই প্রদেশ। মূলত এই প্রদেশ থেকেই প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়েছে। এই করোনাভাইরাস সংক্রমণে এক হাজারেরও বেশি লোকের (অন্তত ১৩৫৭ জন) প্রাণহানি ঘটেছে। এদিকে হুবেই প্রদেশের কম্যুনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটির সরকারী বার্তা সংস্থা সিনহুয়া বার্তা এ তথ্য নিশ্চিত করেছে।

দলের কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, অব্যাহতি পাওয়া হুবেই প্রদেশের কম্যুনিস্ট পার্টির প্রধানের নাম জিয়াং চোলিয়াং। তার পরিবর্তে সাংহাইয়ের মেয়র ইং ইয়ংকে কমিউনিস্ট পার্টির হুবেই প্রাদেশিক কমিটির নতুন সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র : নিককেই এশিয়ান রিভিউ

পাকিস্তান বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত

0

পাকিস্তানের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তবে বিধ্বস্ত হওয়ার পর পাইলট বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

জানা গেছে, এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। বিমান বাহিনীর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যান্য দিনে মতো এদিনও নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল।

পাকিস্তান বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ মাসে এটি পাকিস্তানের দ্বিতীয় বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি পাঞ্জাবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে মরিয়া ট্রাম্প

0

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার থাকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ করার অধিকার ক্ষুণ্ন করে প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার সিনেটরদের উদ্দেশ করে এক টুইটবার্তায় ট্রাম্প এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমরা ইরানের ব্যাপারে এখন পর্যন্ত সঠিক পথে এগিয়েছি এবং এখন দুর্বলতা প্রকাশ করার সময় নয়।

দু’সপ্তাহ আগে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ করার অধিকার কেড়ে নিয়ে প্রস্তাব পাস করে। প্রস্তাবটির ওপর শিগগিরই সিনেটে ভোটাভুটি হবে।

এখন পর্যন্ত আট রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই আটজন ৪৭ ডেমোক্র্যাট সিনেটরের সঙ্গে মিলিত হলে প্রস্তাবটি পাস হয়ে যাবে।

প্রতিনিধি পরিষদ থেকে প্রস্তাবটি সিনেটে পাঠানোর পর এটির ওপর ভোটাভুটি হবে কিনা সে সংক্রান্ত এক ভোটের পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৫ ভোট পড়েছিল। কাজেই চূড়ান্ত ভোটাভুটিতে এটির পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। যুদ্ধ করার জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট দুটিরই অনুমতি লাগবে।

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটবার্তায় আরো বলেন, সিনেটে প্রস্তাবটি পাস হলে এর মাধ্যমে তেহরানকে ‘খারাপ সংকেত’ পাঠানো হবে। তিনি ইরাকে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন।

ট্রাইব্যুনালে পদত্যাগপত্র জমা দিলেন ব্যারিস্টার সুমন

0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

ব্যারিস্টার সুমন নিজের ফেসবুক পেজের ওয়ালে তাঁর পদত্যাগপত্র জমা সংক্রান্ত বিভিন্ন সংবাদ শেয়ার করেছেন। যেখানে তাঁর পদত্যাগপত্রও প্রকাশিত হয়েছে।

পদত্যাগপত্রে ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘২০১২ সালের ১৩ নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করেছি। ইদানীং বিভিন্ন সামাজিক স্বেচ্ছামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সময় দিতে পারছি না। এমতাবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে আমি অব্যাহতি প্রার্থনা করছি।’

হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন অনলাইনে লাইভে নানা ধরনের সমস্যা তুলে ধরায় ও দেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন‌্য বেশ জনপ্রিয়।

বঙ্গবন্ধুর সমাধিতে ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে প্রথমেই জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন, মির্জা আজমসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সরকারি বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না

0

সরকারি প্লট ও ফ্ল্যাট প্রকল্পসহ সকল বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না বলে আশ্বস্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজায় হোটেল রেডিসন ব্লু-তে বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত, ইউএই-এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের এই আশ্বাস দেন মন্ত্রী।
গণপূর্ত মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক কিছুই করছেন এবং সম্ভাব্য সব কিছুই করবেন। ‘ তিনি বলেন, ‘আশা করি শিগগির সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত জটিলতাসহ প্রবাসীদের অন্যান্য জটিলতা কেটে যাবে। সরকার এ লক্ষ্যে কাজ করছে। ‘
প্রবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘যে যেখানে আছেন সেখান থেকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দর্শন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আমাদের মাঝে চিরজাগরুক। তিনি আমাদের চেতনার অগ্নিশিখা আর অন্ধকারে আলোকবর্তিকা হয়ে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। গোটা বিশ্ব রাজনীতিতে গভীর পাণ্ডিত্য নিয়ে অসম্ভবকে সম্ভব করার দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়া দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞ নেতার নাম শেখ হাসিনা। ‘
সংবর্ধনা কমিটি, দুবাই ও উত্তর আমিরাত, ইউএই-এর আহ্বায়ক রাখাল কুমার গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিচার্স ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া এবং বাংলাদেশ কনস্যুলেট, দুবাই-এর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবং বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আঞমিরাত, ইউএই-এর নেতৃবৃন্দ বক্তব্য দেন।