Home Blog Page 3158

ভারতে মামলার শুনানির সরাসরি সম্প্রচার ইউটিউবে

0

প্রথমবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল ভারতের কলকাতা হাইকোর্ট। এক পার্সি নারীর আবেদনে সাড়া দিয়েই মামলার শুনানি ইউটিউবে সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের কাজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভেবেই সরাসরি সম্প্রচার করার এই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির হাইকোর্ট।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে এক পার্সি নারী অন্য ধর্মের যুবককে বিয়ে করেন। সন্তানও রয়েছে তাদের। নারীর অভিযোগ, ভিন ধর্মের যুবককে বিয়ে করায় তার সন্তানদের ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই নারী।

তিনি দাবি করেন, এই মামলার শুনানির সরাসরি সম্প্রচার করতে হবে। তবে পার্সি নারীর দাবিতে আমল দেয়নি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। খারিজ করে দেওয়া হয় মামলা। এরপর ডিভিশন বেঞ্চে যায় মামলা। বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তাতেই জানিয়ে দেওয়া হয় এবার থেকে কলকাতা হাইকোর্টে পার্সি নারীর মামলার শুনানি সরাসরি ইউটিউবে সম্প্রচার করা হবে। তবে সরাসরি সম্প্রচারের যাবতীয় খরচ দিতে হবে আবেদনকারীকেই।

সিরিয়ার সর্বত্র হামলার হুমকি দিল তুরস্ক

0

সিরিয়ায় যদি আর একজন তুর্কি সেনাও আহত হয় তাহলে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকেই সিরিয়ার সর্বত্র হামলার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে ১৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর এই হুমকি দিলেন এরদোয়ান।

তিনি বলেছেন, যদি আর কোনো তুর্কি সেনার ওপর হামলা করা হয়, তবে সিরিয়ায় স্থল ও আকাশ– যে কোনো জায়গায় সিরীয় সরকারি বাহিনীর ওপর হামলা চালাবে তুর্কি সেনাবাহিনী।

বুধবার আঙ্কারায় একে পার্টির সদস্যদের সামনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, স্থল কিংবা আকাশ– যেখানে হোক, কোনো দ্বিধা ছাড়া সেখানে হামলা চালানো হবে। ফেব্রুয়ারির শেষ নাগাদ সিরীয় বাহিনীকে উত্তরপূর্বাঞ্চলীয় ইদলিবের তুর্কি পর্যবেক্ষণ চৌকির বাইরে সরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এরদোয়ান বলেন, পর্যবেক্ষণ চৌকি কিংবা অন্য কোথাও আমাদের কোনো সেনা যদি সামান্যও আহত হন, তবে আজ থেকে সর্বত্র সিরীয় বাহিনীকে হামলা করা হবে। সেটা হোক ইদলিব সীমান্ত কিংবা সোচি চুক্তির রেখায়।

উল্লেখ্য, গত ১০ দিনে সিরীয় বাহিনীর গোলায় ১৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর পাল্টা হামলাও বেড়ে গেছে।

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪৭৪০ করোনা আক্রান্ত রোগী

0

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট হাজার দু’শ চার জন রোগী গুরুতর অবস্থায় রয়েছেন। আর ১৬ হাজার ৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। মোট চার হাজার সাতশ ৪০ জন সেরে ওঠার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

করোনায় মারা গেছে মোট এক হাজার একশ ১৩ জন। চীনে জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার একদিনে এই ভাইরাসে মারা গেছেন ৯৭ জন। তাদের মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে, একজন হেনান, হুনানে মৃত্যু হয়েছে একজনের এবং চোংগকিংগে মৃত্যু হয়েছে একজনের বলে খবর পাওয়া গেছে।

কমিশন আরো জানিয়েছে, মঙ্গলবার আরো দু’হাজার ১৫ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আটশ ৭১ জন রোগী গুরুতর অসুস্থ ও সাতশ ৪৪ জন এই রোগ থেকে সেরে ওঠার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার শেষে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ছয়শ ৫৩ জন।

প্রবাসীদের জন্য গৃহঋণ ‘প্রবাসবন্ধু’

0

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার তাঁদের বিভিন্ন প্রকল্পে (রাজউক, সিডিএ, কেডিএ) প্লট বরাদ্দ দিচ্ছে। দেশে প্রবাসীদের বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট কিনতে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। এ জন্য ‘প্রবাসবন্ধু’ নামে একটি ঋণ কর্মসূচি চালু করেছে রাষ্ট্রীয় সংস্থাটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ফ্রান্স, গ্রিস, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে বসবাসকারী বাংলাদেশিরা এই ঋণ নিতে পারবেন।

জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং প্রবাসীরা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের দেশে নিষ্কণ্টক জমির মালিক হতে হবে। ফ্ল্যাট ঋণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ অনুমোদিত রেজিস্টার্ড ডেভেলপার নির্মিত ফ্ল্যাট ক্রয়ে আগ্রহী হতে হবে। প্রবাসী নাগরিকদের ক্ষেত্রে বৈধভাবে বাংলাদেশের বাইরে অবস্থানকাল ন্যূনতম তিন বছর হতে হবে।

বিএইচবিএফসির কর্মকর্তারা জানান, বাড়ি নির্মাণে একক ঋণ, গ্রুপ ঋণ এবং ফ্ল্যাট ঋণ—এই তিনটি শ্রেণিতে ভাগ করেছে বিএইচবিএফসি। বাড়ি নির্মাণের চেয়ে ফ্ল্যাট কেনায় সুদের হার একটু বেশি। আর ঋণ পরিশোধ করা যাবে ৫, ১০, ১৫, ২০ বা ২৫ বছরের মেয়াদে মাসিক কিস্তিতে। ঋণ পরিশোধের মেয়াদ বেশি হলে কিস্তির পরিমাণ কম হবে। ঋণের আবেদনপত্রের সঙ্গে বিদেশে চাকরির সনদ এবং রেসিডেন্ট পারমিটসহ সব কাগজ কনস্যুলেট বা দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। অবশ্য কেউ তা না চাইলে বিএইচবিএফসির নির্ধারিত এক্সচেঞ্জ হাউসের মাধ্যমেও কাগজপত্রের সঠিকতা (ভেরিফাই) যাচাই করিয়ে নিতে পারে।

বাংলাদেশের যেকোনো তফসিলি ব্যাংকে ঋণের আবেদনকারীর সঞ্চয়ী হিসাব থাকতে হবে এবং ঋণে নির্মিত বাড়ি বা ফ্ল্যাটের সার্বিক তত্ত্বাবধানের জন্য বাংলাদেশে থাকেন এমন কাউকে আমমোক্তার নিয়োগ করতে হবে। প্রবাসী নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে এবং প্রস্তাবিত জামানতি সম্পত্তি মর্টগেজ সম্পন্নের পর ঋণ আবেদন করতে হবে। ঋণে প্রস্তাবিত সম্পত্তি দায়মুক্ত হতে হবে। বন্ধকীতব্য সম্পত্তি সর্বদাই বিএইচবিএফসির প্রথম চার্জে দায়বদ্ধ হতে হবে।

এই ঋণে প্রবাসীদের আগ্রহ কেমন, জানতে চাইলে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের প্রবাসীরা দেশে জমি কিনে রাখছেন। আমরা প্রবাসীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছি। ফলে অনেকেই আমাদের ঋণ নিচ্ছেন। আমরা প্রবাসীদের জন্য সর্বোচ্চ ২৫ বছরে ঋণ পরিশোধের সুবিধা দিচ্ছি। সরকারি প্লটের ক্ষেত্রে ৯ শতাংশ সুদে আমরা সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা মনে করছি, এতে স্বদেশে বিনিয়োগে উত্সাহিত হবেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যদিকে তাঁদের পরিবারের সদস্য ও স্বজনরা ভালো পরিবেশে বসবাসের সুযোগ পাবেন।

তবে বাড়ি নির্মাণে যত টাকা ব্যয় হবে, তার ৭০ শতাংশ ঋণ দেবে বিএইচবিএফসি। বাকি ৩০ শতাংশ থাকতে হবে গ্রাহকের নিজস্ব বিনিয়োগ। ঋণের টাকাও পাওয়া যাবে কয়েকটি কিস্তিতে, একবারে নয়।

চারটি পর্যটন বাস চালু হচ্ছে ঢাকায়

0

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, ঢাকা ও এর আশেপাশের অবস্থিত পর্যটন আকর্ষণ পর্যটকদের কাছে তুলে ধরার জন্য প্রতি সপ্তাহে উন্নত দেশের মত ডাবল ডেকার পর্যটন বাস চালু হচ্ছে। এর মাধ্যমে একদিনের মধ্যে ঢাকা ও এর আশেপাশের পর্যটন আকর্ষণ সমূহ ঘুরে দেখার ব্যবস্থা করা হবে। অচিরেই এরকম চারটি বাসের মাধ্যমে ঢাকা ও এর আশপাশের পর্যটন গন্তব্য বিশেষ ট্যুর পরিচালনা করা হবে।

আজ বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে পর্যটনের প্রসারে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিশেষ ভ্রমণ ম্যাগাজিন ‘বিউটিফুল বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় পর্যটন আকর্ষণকে বিশ্বের সামনে যথাযথভাবে তুলে ধরার এখনই উপযুক্ত সময়। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য, গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্যসহ আমাদের যে বৈচিত্র্যময় পর্যটন সম্ভার রয়েছে তা দেশীয় ও আন্তর্জাতিক সকল পর্যটকের কাছে যথাযথ প্রচারণার মাধ্যমে তুলে ধরতে হবে। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলমান রয়েছে। পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সমন্বিত ও পরিকল্পিত পর্যটন উন্নয়ন নিশ্চিত করা হবে। এই মহা পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ পর্যটনের নতুন যুগে প্রবেশ করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক বলেন, আমরা এই মুহূর্তে মুজিব বর্ষ উদযাপনের দ্বারপ্রান্তে রয়েছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের কাজ শুরু করা হচ্ছে যাতে দেশি-বিদেশি প্রতিটি যাত্রী বাংলাদেশ পা রাখা মাত্র এটি অনুধাবন করতে পারে এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের প্রতিমন্ত্রী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল যাত্রীকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। কোন যাত্রীর এ পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিধায় এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কক্সবাজারকে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করার জন্য কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। কক্সবাজারে অবস্থিত পর্যটন কর্পোরেশনের সকল হোটেল-মোটেলে আধুনিকায়নে ব্যাপক সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে পর্যটকদের যে সুযোগ সুবিধা প্রদান করা হয় কক্সবাজারেও পর্যটকদের জন্য সেই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

করোনাভাইরাসের কারণে এভিয়েশন ও পর্যটন খাতে কোনো প্রভাব পড়বে কিনা এ প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক বলেন, করোনাভাইরাসের কারণে এভিয়েশন ও পর্যটন খাতে সাময়িক কিছুটা প্রভাব পড়লেও, দীর্ঘমেয়াদি কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এই প্রভাব কাটিয়ে ওঠার জন্য সরকার যথাযথ পরিকল্পনা মাধ্যমে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আতিকুল হক ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস।

সৌদিতে জনশক্তি রপ্তানি নিয়ে আজ বৈঠক

0

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) দুই দিনের সভা শুরু হচ্ছে আজ। ১৯৭৮ সালে দুই দেশের চুক্তি অনুসারে গঠিত যৌথ কমিশনের এটি হবে ১৩তম সভা।

রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিতব্য জেইসি সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, আর সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আব্দুল রহমান গাসিম।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাক কান গলা বিষয়ে হেলথ ক্যাম্প শুরু

0

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আজ সকাল থেকে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুরু হয়েছে নাক-কান-গলা চিকিৎসা হেলথ ক্যাম্প।

হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুগদা মেডিকেল কলেজের নাক-কান-গলার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, সি আই এর পরিচালক রুহুল আমিন খন্দকার, সাংবাদিক শেখ মামুন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সহায়তা করে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

বিশ্বের জন্য গুরুতর হুমকি করোনাভাইরাস

0

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। আর তার মধ্যেই সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ডব্লিউএইচও-এর প্রধান ট্রেডোস আধানম গেব্রিয়াসুস বলেন, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের বাকি দেশগুলোর জন্য গুরুতর হুমকি।

ডব্লিউএইচও প্রধানের পাশাপাশি হংকংয়ের জনস্বাস্থ্য বিষয়ক মহামারী অধ্যাপক গ্যাব্রিয়েল লিং গোটা বিশ্ববাসীর জন্যই উদ্বেগের কথা শুনিয়েছেন। তাঁর মতে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে এটি মহামারী আকারে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। চীনের উহান থেকে বিশ্বের ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন।

উল্লেখ্য, এখনও পর্যন্ত চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,০১৭ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ হাজার ৭০৮ জন।

করোনাভাইরাস কীভাবে মোকাবিলা করা যাবে তা নিয়ে জেনেভায় দুদিনের বৈঠকে বসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদাধিকারী ও গবেষকরা। চার শতাধিক গবেষক বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে ডব্লিউএইচও প্রধান ট্রেডোস আধানম গেব্রিয়াসুস অবিলম্বে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য গবেষণার ক্ষেত্রে আরও জোর দেওয়ার আর্জি জানান।

তিনি বলেন, ৯৯ শতাংশ ক্ষেত্রে করোনা চীনের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ালেও বাকি দেশগুলির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমকি হয়ে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসকে সংক্রমণ রুখতে নমুনা বিনিময় সহ ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যও গবেষকদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

ডাক্তার বলেছে মাস্ক পরতে, করোনা আক্রান্ত সন্দেহে আত্মহত্যা!

0

ডাক্তারের কথায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ হয় ভারতের অন্দ্রপ্রদেশের এক ব্যক্তির। এরপর বাড়ি ফিরে আত্মহত্যা করেছেন ৫০ বছর বয়সী বালাকৃষ্ণ।

বালাকৃষ্ণের পরিবারের লোকজন বলছেন, তার সন্দেহ হয়েছেলি যে- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য নিজের পরিবারের লোকজন, গ্রামের মানুষ এবং অন্যদের ভেতর যেন এই ভাইরাস ছড়িয়ে না যায়, সেজন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

জানা গেছে, শ্বাস নিতে সমস্যা হওয়ার কারণে ত্রিপাতির রুইয়া হাসপাতালে গিয়েছিলেন বালাকৃষ্ণ। সেখানে ডাক্তার তাকে পরামর্শ দেন, তিনি যেন মাস্ক পরে থাকেন। কারণ, তার সর্দি, কাশি ও ঠান্ডাজ্বর হয়েছে।

আর এসব লক্ষণ করোনাভাইরাসের সঙ্গে কিছুটা মিলে গেছে। এদিকে বালাকৃষ্ণ ধরে নেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বালাকৃষ্ণের ছেলে বলেন, সেই ধারণার পর বাবা আর আমাদের কাউকে কাছে ভিড়তে দেননি। তিনি ভুল বুঝেছিলেন যে- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে ভালোভাবে ডাক্তার সব বুঝিয়ে বললে কিংবা কাউন্সেলিং দিলে এই সমস্যা আর হতো না।

বালাকৃষ্ণের ছেলে আরো বলেন, প্রথমে বাবা বাড়ি এসে ঘরের মধ্যে একা থাকেন। আমাদের তৎপরতায় তিনি ঘরে আত্মহত্যা করতে পারেননি। কিন্তু পরে গাছে দড়ি টাঙিয়ে ঝুলি পড়েছেন।

আম আদমির নবনির্বাচিত এমপি’র গাড়িতে গুলি; কর্মী নিহত

0

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির (এএপি) নরেশ যাদব। মঙ্গলবার রাতে নবনির্বাচিত আইনপ্রণেতা মন্দিরে পূজা সেরে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এই হামলায় অশোক মান নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ওই ঘটনায় অক্ষত রয়েছেন মেহরাউলি থেকে নির্বাচিত ওই আইনপ্রণেতা।

মেহরাউলি আসনে বিজেপির কুসুম খত্রিকে ১৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয় পান এএপির নরেশ যাদব।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। গুলির ঘটনা তদন্তে সব দিক খতিয়ে দেখার কথা জানিয়েছে তারা।