Home Blog Page 3162

৪৬ দেশে পঙ্গপালের হানা, চরম খাদ্য সঙ্কটের শঙ্কা

0

আফ্রিকায় স্বাভাবিকের চেয়ে ৪০০ গুণ বেশি বৃষ্টিপাতের কারণে পঙ্গপালের বংশ বিস্তার দ্রুত বেড়েছে। যা গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। পঙ্গপালের বিস্তারের জন্য পরিবেশ বিপর্যয়কে দায়ী করছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা-এফএও। বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলবায়ু বিপজ্জনকভাবে পরিবর্তনের ফলেই এই প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে।

বিপর্যয় মোকাবিলায় ৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের তহবিল গঠনের আহ্বান জানিয়েছে এফএও। এখন পর্যন্ত ১ কোটি ৯০ লাখ ডলার তারা সংগ্রহ করতে পেরেছে। পঙ্গপালের দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে পৃথিবীর ১০ ভাগ মানুষ খাদ্য সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একেকটি পতঙ্গ প্রতিদিন তাদের নিজেদের ওজনের সমপরিমাণ খাবার খেতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষজ্ঞের মতে, ম্যানহাটনের আকৃতির পঙ্গপালের একটি ঝড় গোটা নিউইয়র্কের জনসংখ্যার প্রয়োজনীয় খাবার সাবাড় করতে পারে।

মরু পতঙ্গরা আবার ঝাঁক ধরে উড়ে। কেনিয়ায় এমন একটি পঙ্গপাল দৈর্ঘ্যে ৩৭ মাইল আর প্রস্থে ২৫ মাইলের আকার নিয়েছে। যেখানে যাচ্ছে সেখানে রীতিমত সূর্যের আলো তারা ঢেকে ফেলতে পারে।

পঙ্গপাল নিয়ন্ত্রণের সহজ কোনো উপায় নেই। উড়োজাহাজে, গাড়িতে করে কিংবা বহনযোগ্য যন্ত্রের সাহায্যে কীটনাশক ছিটিয়ে সাধারণত এদের দমন করা হয়। সমস্যা হল এতে উপকারী কীটপতঙ্গও মারা পড়ে।

করোনাভাইরাস মোকাবিলায় রোবট মোতায়েন

0

করোনাভাইরাস মোকাবিলায় এবার রোবট মোতায়েন করল চীন। দেশটির হুবেই প্রদেশের উহান শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোতে সাংহাই এন্টারপ্রাইজ দ্বারা নকশা করা ও উৎপাদিত ৩০টি রোবট মোতায়েন করা হয়েছে।

রোবটের নির্মাতা প্রতিষ্ঠান সাংহাই টিএমআইরবের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জিং জানান, সাদা রোবটগুলোর ‘মাথায়’ একটি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রেয়ার এবং ‘পেটে’ ৯টি আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে। মানুষ ও যন্ত্রপাতির সহাবস্থান থাকা যেকোনো পরিবেশে একাধিক কাজ করতে সক্ষম এসব রোবট। এছাড়া নেভিগেশন প্রযুক্তির সহায়তায় এই রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবেই যেকোনো বাধা এড়াতে সক্ষম।

বর্তমানে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ কক্ষ এবং উহান শহরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য এই জাতীয় রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে (এআই) প্রযুক্তি দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে চীন সরকার।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে রোবট। গত বুধবার স্থানীয় বিভিন্ন হাসপাতালে ২১টি রোবট ও ১০টি স্বয়ংক্রিয় বেড অনুদান দিয়েছে চীনের সবচেয়ে বড় রোবট নির্মাতা প্রতিষ্ঠান সিয়াসুন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সাংহাইয়ের রাস্তা ও পার্কগুলোতে টহল দেওয়া শুরু করেছে বেশ কয়েকটি রোবট।

ভারতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, গোপনাঙ্গে আঘাত

0

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী মিছিলে হামলা চালিয়েছে দিল্লি পুলিশ। আজ সোমবার দুপুরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন জামিয়া কোঅর্ডিনেশন কমিটি আয়োজিত মিছিলে আহত হয় প্রায় ১০ জনেরও বেশি শিক্ষার্থী।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তাদের মিছিলটি সংসদ ভবন পর্যন্ত হওয়ার কথা ছিল। পরে দিল্লি পুলিশ তাদের পথ আটকায়। তারপর দু’‌পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কিন্তু খানিক পরেই পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ওপর। এসময় মুসলিম ছাত্রীর বোরকা তুলে গোপনাঙ্গে লাঠি চালায় দিল্লির নারী পুলিশ। শুধু তাই নয়, ছাত্রদেরও গোপনাঙ্গে ও তলপেটে আঘাত করেছে পুলিশ। এই তথ্য জানিয়েছে জামিয়ার আহত শিক্ষার্থীরা।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন, কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির আল-শিফা হাসপাতালে। জরুরি বিভাগে তাদের ভর্তি করা হয়েছে। কয়েকজনের বুকে এমনভাবে আঘাত করা হয়েছে আর ফলে শরীরে অভ্যন্তরীণ আঘাতের চিহ্নও দেখা গেছে।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কয়েকজন। একজন ছাত্রী বলেন, পুলিশ বুটজুতা দিয়ে গোপানাঙ্গে মারতে থাকে। তারপর একজন নারী পুলিশ ‌আমার বোরকা তুলে লাঠি দিয়ে গোপানাঙ্গে মেরেছে।

আরেকজন শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের বেল্টের ঠিক নিচে মারছিল। ক্যামেরাগুলো ওপরে তাক করা ছিল বলে তারা বুদ্ধি করেই এটা করেছে, যাতে ক্যামেরায় ধরা না পড়ে।

স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এক ছাত্র বলেন, ‌আমি চিৎকার করে অনুরোধ করছিলাম যাতে আমাদের আন্দোলন করতে দেওয়া হয়। অশান্তি সৃষ্টি করার লক্ষ্য ছিল না আমাদের। কিন্তু সেসব না শুনে পুলিশ লাঠি চালাতে থাকে। আমি দু’‌বার অজ্ঞান হয়ে গেছিলাম।

এই ঘটনার পর দিল্লি পুলিশ জানায়, তারা অনেকবার শিক্ষর্থীদের আটকানোর চেষ্টা করেছেন। সংসদ ভবন পর্যন্ত মিছিল করার অনুমতি ছিল না তাদের কাছে। কিন্তু কোনোভাবেই কথা না শোনায় তারা লাঠি চালাতে বাধ্য হন। ‌

ঘূর্ণিঝড় সিয়ারায় লণ্ডভণ্ড ইউরোপের কয়েকটি দেশ

0

ঘূর্ণিঝড় সিয়ারার আঘাতে লণ্ডভণ্ড ইউরোপের কয়েকটি দেশ। স্থানীয় সময় রবিবার উত্তর ইংল্যান্ডে ঘণ্টায় ১২৯ কিলোমটির গতিতে ঝড়টি আঘাত হানে।

এতে অসংখ্য ঘরবাড়িসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। তাণ্ডব চালিয়েছে প্রতিবেশী দেশ ফ্রান্স ও জার্মানিতেও। বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন রুটের ট্রেন চলাচল। বাতিল করা হয় দুইশ’টির বেশি ফ্লাইট।

রবিবার লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সিয়ারা ঝড়ের কবলে পড়ে ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীবাহী এ বিমান। প্রথমবার বিমানের চাকা রানওয়ে স্পর্শ করলেও ঝড়ের কাছে হারমানে পাইলট। বাধ্য হন আবারো আকাশে উড়তে। দক্ষ চালকের দ্বিতীয়বারের সাহসী চেষ্টায় নিরাপদ অবতরণ করে বিমানটি। রক্ষা পান যাত্রীরা।

ঘণ্টায় ১২৯ কিলোমিটার গতিতে আঘাত হানা ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে নর্দান ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল। ঝড়ে অসংখ্য ঘরবাড়িসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর ও দোকান-পাট। যুক্তরাজ্যের দুইশো’র বেশি স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা।

ব্রিটেনে আঘাত হানার পাশাপাশি সিয়ারা নাম পরিবর্তন করে সাবিন নামে জার্মানিতে আঘাত হানে ঝড়টি। সাবিনের কারণে দেশটির বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। বাতিল করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

স্থানীয়রা বলছে, বার্লিনে ব্যবসায়িক কাজে একজনের সাথে আমার সাক্ষাতের কথা ছিল। সেখানে যাওয়ার টিকেট কেটেছিলাম। আবহাওয়ার যে অবস্থা, মনে হয় সেটা সম্ভব হবে না।

আমরা মায়োরকা থেকে এসেছি। আমাদের পেডারবন যাওয়ার কথা। কিন্তু সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কখন চালু হবে সে বিষয়েও সঠিক কোনো তথ্য দিতে পারছে না।

জার্মানি ছাড়াও ফ্রান্স উপকূলেও আঘাত হানে ‘সিয়ারা’। ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা করে দেয়া হয়।

করোনাভাইরাসের রেকর্ডের দিনে হাসপাতালে চীনা প্রেসিডেন্ট

0

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ১০০ জনের প্রাণ কেড়ে নিয়ে নতুন রেকর্ড গড়েছে। আর এমন দিনে হঠাৎ করেই হাসপাতাল পরিদর্শনে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময়ের তুলা একটা ছবিতে জিনপিংকে করোনাভাইরাসের টেস্ট করাতে দেখা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আজ সোমবার বেইজিংয়ের চেংইয়ং জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় তৈরি বিশেষ হাসপাতালে যান জিনপিং। ভাইরাস প্রতিরোধী মাস্ক ও শরীরে কালো রংয়ের জ্যাকেটে মোড়ানো অবস্থায় জিনপিং ওই হাসপাতাল পরিদর্শন করেন। তারপর তিনি ওই হাসপাতাল থেকে ভিডিও কল করেন উহানে। সেখানের পরিস্থিতির খোঁজ-খবর নেন।

করোনাভাইরাস মোকাবিলা নিয়ে সার্বিক অবস্থারও খবর নেন তিনি। তবে তার এমন হঠাৎ অবতার নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন ওঠেছে। কারণ করোনা বিপর্যস্ত দেশের প্রেসিডেন্ট নিরুদ্দেশ ছিলেন মহামারি শুরু হওয়ার পর থেকেই।

পরিদর্শনে গিয়ে শি জিনপিং বলেন, আত্মবিশ্বাস রয়েছে যে, আমরা অবশ্যই এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হব। তিনি বলেন, আমাদের এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে, আমরা অবশ্যই জিতব।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মোট ৪০ হাজার একশ ৭১ জন। হুবেই প্রদেশে সবচেয়ে বেশি মারা গেছেন। আর দেশের বাইরে মারা গেছেন দুই জন। তার মধ্যে হংকংয়ে একজন। আর একজন মারা গেছেন ফিলিপাইনে। চীনের বাইরে বিশ্বের আরো অন্তত ২৮টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যাতে তিন শতাধিক মানুষ আক্রান্ত রয়েছেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

পাঁচ বছরের মধ্যে সকল এমআরপি ই-পাসপোর্টে রূপান্তর করা হবে

0

আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল এমআরপিকে ই-পাসপোর্টে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। তিনি আরো জানান, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং ই-পাসপোর্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভ্রমণ দলিল। বাংলাদেশ বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ঝুঁকিমুক্ত নিরাপদ ই-পাসপোর্ট প্রবর্তন করেছে।

আজ সোমবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে তিনি আরো মন্ত্রী জানান, এমআরপি এবং ই-পাসপোর্ট যুগপৎভাবে চলমান থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার তিনটি অফিস; ঢাকাস্থ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং যাত্রাবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট চালু করা হয়েছে। ক্রমান্বয়ে ১৮ মাসের মধ্যে সকল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসসমূহে ই-পাসপোর্ট চালু করা হবে।

সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশের কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। বর্তমানে কারাগারের বন্দী ধারণক্ষমতা ৪০ হাজার ৯৪৪ জন। কারাবন্দির সংখ্যা ৮৮ হাজার ৮৪ জন। কারাগারের ধারণক্ষমতা বৃদ্ধি করার জন্য সরকার নব-নির্মিত ৫টি কারাগারকে কারাগার-১ এবং পুরাতন কারাগারকে কারাগার-২ হিসাবে ঘোষণা দিয়েছে। এছাড়াও নতুন কারাগার নির্মাণ এবং পুরাতন কারাগার সম্প্রসারণ/নতুন ভবন তৈরি করেও বন্দি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

আওয়ামী লীগের সদস্য মোছাঃ শামীমা আক্তার খানমের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও এর বাইরে নয়। সময়ের সঙ্গে সঙ্গে জঙ্গীবাদের ধরণ ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। জঙ্গি গোষ্ঠী বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে নাশকতা ঘটানোর চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়োপযোগী কার্যকরী পদক্ষেপের মাধ্যমে বড় ধরণের নাশকতা ছাড়াই তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভয়ঙ্কর ইয়াবার থাবা সর্বাত্মক প্রতিরোধে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিয়ানমারের ইয়াবা পাচারকারীরা বাংলাদেশকে একটি রুট হিসেবে ব্যবহার করে আসছে। আগামী ১৩ মার্চ মিয়ানমারের কাছে চতুর্থ বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উক্ত বৈঠকে ভয়ঙ্কর ইয়াবার থাবা থেকে রক্ষা পেতে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

সরকারদলীয় অপর সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে এবং কেউ-ই যাতে সন্ত্রাস ও চাঁদাবাজি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মিয়ানমার আইসিজে’র রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের ফেরত নেবে : পররাষ্ট্রমন্ত্রী

0

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এর রায় বাস্তবায়নে মিয়ানমার সরকার উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে কুটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই মিয়ানমার তাদের ফেরত নেবে বলে সরকার আশা করছে।

আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক।

লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, যে কোন প্রত্যাবাসন প্রক্রিয়াই জটিল ও দীর্ঘমেয়াদী। রাখাইন রাজ্যে যথাযথ সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে মায়ানমারকে রাজী করানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ শীঘ্রই রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ তৈরি করবে এবং দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে বলে আশা করা যায়।

একই প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন জানান, ওআইসি’র পক্ষ থেকে গাম্বিয়া জেনোসাইড কনভেনশনের আওতায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মায়ানমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এই মামলার শুনানি শেষে গত ২৩ জানুয়ারি রায় প্রদান করা হয়েছে। আইসিজেতে শুনানিকালে মায়ানমারের সর্বোচ্চ নেতা অং সান সুচি তাঁর দেশের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে অস্বীকার করলেও জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা প্রতিরোধে মায়ানমারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

মন্ত্রী জানান, আইসিজে’র দেওয়া ওই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন রোহিঙ্গা প্রর্ত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরী করবে। একইসঙ্গে সেখানে রাখাইন নেতাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে বাংলাদেশের শিবিরগুলােতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরে যেতে আস্থা জোগাবে। তিনি আরো জানান, রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের পাশাপাশি অন্যান্য দেশ ও ফোরামে আলোচনা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে ৫ম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মায়ানমারকে আমন্ত্রণ জানানো হয়েছে। যা বিদ্যমান সমস্যা সামাধনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বিএনপি দলীয় সদস্য মো. হারুনুর রশীদের প্রশ্নের জবাবে পররাাষ্ট্র মন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফর করেন। গত ৫ অক্টোবর দু’দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, নৌপরিবহন, অর্থনীতি, অডিন্ন নদীর পানি বণ্টন, শিক্ষা এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা প্রভৃতি সংক্রান্ত সাতটি সমঝোতা চুক্তি হয়েছে।

করোনাভাইরাস নিয়ে মিথ্যা সংবাদ, সিটি নিউজকে খুঁজছে চীনা দূতাবাস

0

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পেজে রবিবার সন্ধ্যায় ‘সিটি নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের ঠিকানার সন্ধান চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, ‘সিটি নিউজ’ নামের একটি তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল কয়েকদিন আগে চীনের করোনাভাইরাস নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। যেখানে তারা দাবি করে যে, চীনে করোনায় আক্রান্ত ২০ হাজার মানুষকে মেরে ফেলার জন্য আদালতের অনুমতি চাইছে দেশটির সরকার; যাতে আর ভাইরাসটি তাদের কাছ থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে। এরপর আজ রবিবার তারা আরেকটি ব্রেকিং নিউজ প্রকাশ করে যে, ‘করোনাভাইরাস নিয়ে সর্বপ্রথম উহানের যেই ডাক্তার হুঁশিয়ারি দিয়েছিলেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে; তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। এমনকি বিষয়টি ময়না তদন্তেও প্রমাণিত হয়েছে।’

চীনা দূতাবাসের ওই পোস্টে আরো বলা হয়, ‘কিন্তু তথাকথিত এই অনলাইন গণমাধ্যমটি নিজেদেরকে ইঁদুর এবং বাদুড়ের মতো লুকিয়ে রেখে এমন সব গুজব ছড়াচ্ছে যা মানবিকতার সীমা অতিক্রম করে ফেলছে। সুতরাং আমরা এই ‘সিটি নিউজ’ এর যে কোনো ধরনের সন্ধান চেয়ে অনুসন্ধান বিজ্ঞপ্তি জারি করলাম।’

‘এই ব্যাপারে কেউ আমাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করলে তার যথাযথ উচ্চ

উনিশের বিশ্বকাপ জয় মুজিব বর্ষে জাতির জন্য উপহার : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপর জয়কে মুজিব বর্ষে জাতির জন্য উপহার হিসেবে বর্ণনা করেছেন।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন যে, দলটি দেশে ফিরে আসার পরে এই দুর্দান্ত সাফল্যের জন্য তাদেরকে একটি বিশাল সংবর্ধনা দেওয়া হবে।

তরুণ টাইগাররা রোববার দক্ষিণ আফ্রিকার পটচেস্টরুমের সেনউইস পার্কে টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে তিন উইকেটে পরাজিত করে আকাঙ্খিত ট্রফি জয় করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি জয় করাটা মুজিব বর্ষে জাতির জন্য একটি উপহার।

শেখ হাসিনা স্মরণ করেন, ১৯৯৭ সালে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছিল।

তিনি বলেন, যখনই বাংলাদেশ দল কোনো ট্রপি জিতেছে, আমরা তাদের সংবর্ধনা দিয়েছি। আমরা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকেও জমকালো সংবর্ধনা দেব।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দলের খেলোয়াড়রা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে গত চার বছর কঠোর পরিশ্রম করেছে। পুরো টুর্নামেন্টে দারুণ পারফরমেন্সের মাধ্যমে তারা পরিশ্রমের সুফল পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দল চার বারের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে হারিয়েছে। তাদের (বাংলাদেশি খেলোয়াড়দের) অনেক সাহস আছে এবং তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য বাংলাদেশ দলের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ের উৎসব পালনের জন্য একদিনের সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জনের জন্য সকলকে আরো বেশি কাজ করতে হবে।

তিনি বলেন, আমার প্রস্তাব হচ্ছে এই খুশিতে সবাইকে একদিন বা এক ঘণ্টা বেশি কাজ করতে হবে।

এই ইস্যুতে একজন মন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জয়ের ঘটনাকে বাংলাদেশের খেলাধূলার ইতিহাসের ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, এটা বাংলাদেশের খেলাধূলার ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

মন্ত্রী আরো বলেন, দলনায়ক আকবর আলি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তার পরিপক্কতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, এখানে কিভাবে সংকটপূর্ণ সময়ে মোকাবেলা করতে হয়ে তা তার থেকে শেখার আছে। আমাদের সবাইকেই সংকটের সময়ে তা থেকে উত্তরণের জন্য এভাবেই চেষ্টা চালাতে হবে।

তিনি আকবরের এই ম্যাচ উইনিং ইনিংসটিকে কুয়ালালামপুরের ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে নেদারল্যান্ডের বিপক্ষে আকরাম খানের সেই স্মরণীয় ব্যাটিংয়ের সাথে তুলনা করেন।

এলিফ্যান্ট রোডের একটি ভবনে আগুন

0

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাটা সিগন্যাল এলাকার ওই ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি ছয়তলা ভবনের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।