Home Blog Page 3163

বাসায় ঢুকে দুই কিশোরীকে ধর্ষণ, তিনজন আটক

0

পুরান ঢাকার কদমতলী এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে দুই কিশোরী। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলো, রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী। তারা সবাই কদমতলী এলাকার বাসিন্দা।

কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম রবিবার দুপুরে এই তথ্য জানিয়ে বলেন, ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৫ ও ১৩ বছর। দুই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় ১৫ বছরের ওই কিশোরীকে তার বাবা-মা বাসায় রেখে বাইরে যান। তখন তার সঙ্গে ছিল ১৩ বছরের আরেক কিশোরী। রাত ১০টার দিকে তিন লোক ওই বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে ভোর ৫টা পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করে। রবিবার সকালে বিষয়টি কিশোরীরা তাদের পরিবারকে জানায়। এরপর তারা মামলা করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই কিশোরী বান্ধবী। তাদের দু’জনকে বাসায় রেখে বাবা-মা বাইরে গিয়েছিলেন। ওই সময় তারা ধর্ষণের শিকার হয়।

পুলিশ জানায়, আটকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়।

বুধবার ট্রফি নিয়ে ঘরে ফিরবে বিশ্বজয়ী ছেলেরা

0

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য এটাই। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়। হোক না সেটা বয়সভিত্তিক ক্রিকেটে। জাতীয় দল তো কখনো সেমিফাইনালেও খেলতে পারেনি। সেখানে কিশোররা এনে দিল বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় গতকাল রবিবার শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে দেশকে আনন্দে ভাসিয়েছে জুনিয়র টাইগাররা। গোটা দেশ এখন তাদের ফেরার প্রত্যাশায় অপেক্ষা করছে।

ফাইনাল শেষ হয়ে গেলেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরার জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগার যুবাদের। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টা ১০ মিনিটে ট্রফি নিয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে আকবর আলীর দল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়ে রাখল। চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ সমর্থকদের প্রশংসায় ভাসছেন আকবর আলীরা। অভিনন্দন জানাচ্ছেন বিদেশি তারকা ক্রিকেটাররাও। এই তালিকায় আছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং, ইরফান পাঠানরাও। নিজেদের দল হারলেও বাংলাদেশ দলকে অভিনন্দন না জানিয়ে পারেননি তারা।

কাঁদলেন সুজন

0

খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের ক্রিকেটের বিতর্কিত একজন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একাধিকবার ক্যাসিনোতে গিয়ে ক্যামেরাবন্দি হয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বারবার পূর্ণ মেয়াদে জাতীয় দলের কোচ হতে চেয়েছেন। সেই খালেদ মাহমুদ সুজনকে এবার কৃতিত্ব দেওয়ার সময় এসেছে।

গতকল রবিবার পরাক্রমশালী ভারতকে মাটিতে নামিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতদিন সিনিয়র বা জুনিয়র পর্যায়ে বারবার সেমিফাইনাল কিংবা ফাইনালে হারতে হয়েছে। এবার সেই ব্যর্থতার ইতিহাস মুছে নতুন ইতিহাস গড়েছে ছেলেরা। আর এই দিনটির জন্য দীর্ঘ ২ বছর ধরে ছেলেদের তৈরি করার দায়িত্বটি পালন করেছে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটি।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর ছেলেরা যখন উল্লাস করছিল, তখন ক্যামেরায় ধরা পড়ে আনন্দে কাঁদছেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছিলেন, ‘ইনি সেই মানুষ, যিনি বিশ্বকাপের আগে তাদের সমস্ত পরিকল্পনা করেছিলেন।’ কথাটির আক্ষরিক অর্থ যাই হোক না কেন, বিশ্বকাপ জয়ের আনন্দে বিতর্কিত ব্যক্তিত্ব খালেদ মাহমুদের এই কান্না ছুঁয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের।

অধিনায়ক আকবর আলী যেমন বলেছেন, ‘এটি অনেকটা স্বপ্ন বাস্তব হওয়ার মতো। আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। এটা গত দেড়-দুই বছরে আমাদের কঠোর পরিশ্রমের ফল। আমরা এতদিন একটা দল হয়ে খেলেছি। ম্যাচে সেটার প্রভাবই পড়েছে। আশা করছি এই জয় আমাদের ক্রিকেটের এগিয়ে যেতে সহায়ক হবে।’

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫ সদস্য আটক

0

রাজধানীর খিলগাঁও থানাধীন সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবুজবাগ থেকে আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

আমিরাতে করোনাভাইরাস থেকে সেরে উঠলেন চীনা নারী

0

সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন চীনের এক নারী। জানা গেছে, তিনি সম্পূর্ণভাবে সেরে উঠেছেন। তারপর আমিরাত সরকারকে ধন্যবাদ দিয়েছেন।

চীন থেকে আমিরাতে যাওয়া ৭৩ বছর বয়সী ওই নারী উহান শহরের বাসিন্দা। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস থেকে সম্পূর্ণভাবে সেরে উঠেছেন চীনের নাগরিক লিও উজিয়া। হাসপাতালে থাকা অবস্থায় স্বাভাবিকভাবেই তিনি সেরে উঠেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং চিকিৎসকরা ওই নারীকে অভিনন্দন জানিয়েছেন।

সুস্থ হয়ে ওঠা লিও উজিয়া ধন্যবাদ দিয়েছেন আমিরাত সরকারকে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যেভাবে আমিরাত সরকার তার পাশে থেকেছে, সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকেও যত্নসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উজিয়া।

তবে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন না থাকার কারণে অন্য রোগের লক্ষণ দেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। জানা গেছে, কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে সাধারণত, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া হয়ে থেকে। মূলত চিকিৎসা দেওয়া হয় সেসব রোগের লক্ষণ দেখেই।

একই পরিবারের ৯ জনই করোনাভাইরাসে আক্রান্ত!

0

একটি পরিবারের নয়জন সদস্যই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একসঙ্গে খাবার খেয়ে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এমনটাই হংকংয়ে।

জানা গেছে, ওই পরিবারের সদস্যরা সবাই হটপট মিল ভাগাভাগি করে খেয়েছিলেন। জানুয়ারির শেষের দিকে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন তারা। সেখানেই হটপট মিল থেকে খাবার খেয়েছিলেন তারা। চীনের নববর্ষ উপলক্ষে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।

প্রথমে ২৪ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ৯১ বছর বয়সী দাদির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রটেকশন পরে জানিয়েছে, ওই তরুণের বাবা-মা, দুই ফুফু এবং আরও তিন ফুফাতো ভাই-বোনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আধা-স্বায়ত্তশাসিত হংকং শনিবার থেকে চীনফেরত সবাইকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। ভাইরাসের প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ৩১ ডিসেম্বর প্রথম করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর থেকেই এই ভাইরাস চীনের বিভিন্ন স্থান এবং বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। চীনে এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার ২শ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে হংকংয়ে কমপক্ষে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় চীনকে সহায়তার প্রস্তাব মোদির

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত নয়শ দুই জন মারা গেছে চীনে; এছাড়া ৩৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই চীনকে সাহায্যের প্রস্তাব দিয়ে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পক্ষ থেকে এই ভাইরাস মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ওই চিঠি দিয়েছেন মোদি। চিঠিতে তিনি করোনাভাইরাসে মৃতদের ব্যাপারে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, বিশ্বের ২৪টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভারতের কেরালায় তিন জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চীনের হুবেই প্রদেশ থেকে ১ ও ২ ফেব্রুয়ারি প্রায় ছয়শ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়। তাদেরকে দিল্লি ও হরিয়ানার মানেসরে দুটি আলাদা শিবিরে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তারা।

অন্যদিকে এরই মধ্যে সম্প্রতি সামনে এসেছে জার্মান গবেষকদের এক ভয়ঙ্কর রিপোর্ট। যেখানে বলা হয়েছে করোনা হানা দিতে পারে এমন দেশের তালিকায় রয়েছে ভারত।

জার্মান গবেষকরা একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে করোনা ছড়াতে পারে এমন ২০ টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। ওই ২০ দেশে করোনার প্রভাব সবথেকে বেশি পড়তে পারে। সেই তালিকায় ১৭ নম্বর অবস্থানে রয়েছে ভারতের নাম।

১০০ যাত্রী নিয়ে ছিটকে গেল প্লেন!

0

যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় বিমানবন্দরে ছিটকে গিয়েছে। প্লেনটিতে ১০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। রবিবার রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে উটাইর এয়ারের যাত্রীবাহী বিমানটি অবতরণের সময় ছিটকে যায়। ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে একজন নারী যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকার কারণে উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ প্লেনটি অবতরণের সময় বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে। এরপরেই বিমানে আগুন লাগতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি করে বিমানটি খালি করা হয়।

যে সময় ওই বিমানটি রানওয়েতে অবতরণ করছিল সে সময় ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইছিল। ল্যান্ডিং এর মুহূর্তে চাকা মাটি ছোঁয়ার আগেই বিমানের পেছনের অংশ রানওয়ে স্পর্শ করে। এর ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়।

তুষার পড়ছে, তবুও পর্যটক নেই চীনে

0

মওসুমের দ্বিতীয় তুষারপাতের দিনেও বেইজিংয়ে পর্যটক নেই। অন্য বছর এ সময় পর্যটকে ঠাসা থাকে শহরের সব জায়গা। পুরোদস্তুর উৎসবের মেজাজ এনে দেয় তুষারপাতের ঘটনা।

অথচ করোনাভাইরাসের ভয়ে এবার থমথম করছে চীনের রাজধানী বেইজিং। সে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের মতো শহরও ফাঁকা।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে মানুষ ঘরবন্দি থাকার কারণে বড় বড় শহরগুলো দৃশ্যতই ভুতুড়ে চেহারা নিয়েছে। এর মধ্যেও সাহস করে কেউ কেউ বাইরে বের হচ্ছেন।

যদিও প্রাণের ভয় থাকলেও তুষারপাত হতে দেখে আর ঘরে থাকতে পারেনি বেইজিংয়ের কুইআয়ো পরিবার। সেই পরিবারের একজন বলেন, আমরা জানি পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু যেহেতু উৎসস্থল থেকে আমরা অনেকটা দূরে, তাই একটু ঝুঁকি নিয়েই বেরিয়েছি। পরিবারের সঙ্গে বরফের মধ্যে মজা করার সুযোগ তো বড় একটা আসে না।

তবে তাদের সংখ্যা হাতেগোনা। শহরের একটি পার্কের রক্ষী জানান, এবার তুষারপাতের মওসুমে তিন ভাগের এক ভাগ লোকেরও দেখা মেলেনি। এমনকি বেইজিংয়ের ‘ফরবিডন সিটি’-র মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতেও হাতেগোনা লোক।

এক পথচারীর কথায়, এখন এখানে পর্যটকদের তুলনায় নিরাপত্তা রক্ষী ও সাফাইকর্মীদের সংখ্যা বেশি। সংক্রমণ ঠেকাতে সরকার বেশি লোকের জমায়েত এমনকি একসঙ্গে খাওয়াদাওয়া নিষিদ্ধ করায় বার, রেস্তরাঁ ব্যবসা মার খাচ্ছে।

চীনে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কারের দাবি

0

প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপারে হুঁশিয়ারি দেয়া চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের মৃত্যুর পর চীনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তরুণ এই চিকিৎসকের মৃত্যুর পর দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কারের বিরল দাবি জোরালো হয়ে উঠছে।

গত ৩০ ডিসেম্বর চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত উইচ্যাট গ্রুপে বন্ধুদের সতর্ক করে দিয়ে লি বলেন, ‘উহানের হাসপাতালে সার্স ভাইরাসে সাতজন রোগী চিকিৎসা নিয়েছেন। কিন্তু পরে বিশ্লেষণ করে দেখা যায়, এটি অজ্ঞাত এক করোনাভাইরাস।’

উইচ্যাটের ব্যক্তিগত সেই গ্রুপে চিকিৎসক বন্ধুদের সঙ্গে লির এ আলোচনার একটি স্ক্রিনশট ফাঁস হলে ছড়িয়ে পড়ে। যার ফলে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে চিকিৎসক লিকে উহানের একটি পুলিশ স্টেশনে মধ্যরাতে ডেকে তীব্র ভর্ৎসনা করা হয় ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে চুপ থাকার নির্দেশ দেয়া হয়।

এরপর গত বৃহস্পতিবার রাতে নিজেও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান লি। প্রাণঘাতী এই ভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে নিজেই সংক্রমিত হয়ে প্রাণ হারানো এই চিকিৎসককে চীনারা এখন জাতীয় বীরের খেতাবে ভূষিত করেছেন।

নতুন ও অজানা প্রাণঘাতি ভাইরাসের আক্রমণের ব্যাপারে সতর্ক করে দেয়ার ঘটনায় কোনও ব্যবস্থা না নিয়ে উল্টো লির মুখ বন্ধ করে দেয়ার ঘটনায় দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারের কঠোর সমালোচনা করছেন চীনা নাগরিকরা।

ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, এই ভাইরাসের উপস্থিতির ব্যাপারে সতর্ক করে দেয়ার কারণে শুধুমাত্র লি ওয়েনলিয়াং নন; তার আট চিকিৎসক বন্ধুকেও গুজব ছড়ানোর অভিযোগে শাস্তি দিয়েছিল উহান পুলিশ। লির মৃত্যু দেশটির সামষ্টিক স্নায়ুতে এক ধরনের আঘাত করেছে। শনিবার চীনের বেশ কয়েকজন শিক্ষাবিদ আরও বেশি মত প্রকাশের স্বাধীনতার দাবি জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন।

বাক স্বাধীনতার দাবি জানিয়ে দেশটির শিক্ষাবিদদের দেয়া অন্তত দুটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৪ বছর বয়সী চিকিৎসক লির মৃত্যুর পর ছড়িয়ে পড়া এ দুই বিবৃতির মধ্যে একটিতে উহানের অন্তত ১০ অধ্যাপকের স্বাক্ষর রয়েছে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লি দেশ এবং সমাজের স্বার্থ রক্ষায় চেষ্টা করেছিলেন। চিঠিতে বাক-স্বাধীনতার নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন চীনা অধ্যাপকরা। একই সঙ্গে ডিসেম্বরের শেষের দিকে করোনাভাইরাসের বিস্তার নিয়ে আলোচনার কারণে লি ও অন্য সাত চিকিৎসককে শাস্তি দেয়ার ঘটনায় চীন সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, শুক্রবার বেইজিংয়ের বিখ্যাত সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি গ্রুপ নাগরিকদের সাংবিধানিক অধিকারের নিশ্চিয়তার দাবি জানিয়ে খোলা চিঠি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রাজনৈতিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার বিরোধিতা করুন- এটি একটি ক্ষুদ্র সংস্থার অত্যন্ত স্বার্থপর লক্ষ্য।

চীনের রাজনৈতিক সংস্কারে বিরল এক আহ্বান জানানো হয়েছে এ দুই চিঠিতে। দেশটিতে সরকারের সমালোচনার কারণে প্রায়ই সমালোচকদের গুম অথবা কারাবন্দি করে রাখা হয়। তবে রোববার অনেকেই উইবোতে অভিযোগ করে বলেছেন যে, রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে শিক্ষাবিদদের দেয়া এ দুই চিঠি উইবো থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে, এই ভাইরাসের উপস্থিতির ব্যাপারে সতর্ক করে দেয়ার কারণে উহান পুলিশ লি ওয়েনলিয়াংয়ের সঙ্গে যে ধরনের আচরণ করেছিল; তার নিন্দা জানিয়েছেন এই চিকিৎসকের মা। পিয়ার ভিডিওতে প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, লির মা বলছেন, ‘আমার ছেলে এই ভাইরাসের ব্যাপারে আগে সতর্ক করে দেয়ার কারণে আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে সেখানে একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয় লিকে। ভাইরাসের উপস্থিতি নিয়ে লি সতর্ক করে দিলেও সে ব্যাপারে কোনো তদন্ত না করেই এ ধরনের হেনস্তা করা হয়েছিল।’

তিনি বলেন, বিষয়টি তদন্ত না করেই মধ্যরাতে উহান পুলিশ স্টেশনে তাকে ডেকে পাঠানো হয়। তারা যদি এর সঠিক ব্যাখ্যা না দেয়, তাহলে আমরা শান্ত হবো না।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে চীন সহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৪৬৩ জন। এ ভাইরাসে মারা গেছেন ৮১৩ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ২ হাজার ১৫২ জন।

সূত্র : এএফপি, সাউথ চায়না মর্নিং পোস্ট