Home Blog Page 3172

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে একযোগে কাজ করতে হবে

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও সোনার বাংলা গড়তে জাতি-ধর্ম সকলে মিলে একযোগে কাজ করতে হবে। তাহলে যেমন দেশের উন্নয়ন ঘটবে অপর দিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নও পূরণ হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলি বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কের প্রায় শেষ প্রান্তে। উন্নয়নের ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, তাই জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। তাহলে জাতির জনকের আত্মা শান্তিতে ঘুমাতে পারবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান আ. রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলশ শাহ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় চার কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ও হলরুম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে সদরে শরফ তুল্লাহ ফাজিল মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যা বেড়েছে ৩৩ ভাগ!

0

মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে। এটা ২০১৯ সালের পরিসংখ্যান। গত বছর মার্কিন বিমান বাহিনীর ১৩৭ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে।

মার্কিন ওয়েবসাইট মিলিটারি ডট কম এ কথা বলেছে।

এই হিসাবে আগের বছরের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে।

মার্কিন বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যানপাওয়ার, পার্সোনেল অ্যান্ড সার্ভিসেস- লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে যার কোনো সহজ সমাধান নেই।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এরপর থেকে ২০১৯ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।

২০১৮ সালে মার্কিন বিমান বাহিনীর ৬০ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। তবে ওই বছর বিমান বাহিনীতে সব মিলিয়ে ১০৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত সেনাদের মধ্যে মহিলার চেয়ে পুরুষ সেনা বেশি আত্মহত্যা করেছে। বিমানবাহিনীতে এত বেশি আত্মহত্যার ঘটনায় মার্কিন সেনা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

বরযাত্রী নিয়ে রাস্তার মাঝে নাচ কারিশমা-কারিনার

0

ইয়ের বিয়েতে রাস্তা দিয়ে নাচতে নাচতে কনের বাড়িতে পৌঁছলেন কারিশমা কাপুর এবং কারিনা কাপুর খান। এক্কেবারে পাঞ্জাবি স্টাইলেই ভাই আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে নাচতে শুরু করেন কাপুর-কন্যারা।

আরমানের বিয়েতে কারিশমা দেখা যায় হালকা গোলাপি রঙের সিল্ক শাড়িতে। অন্যদিকে হলুদ রঙের শাড়িতে সেজে আরমানের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যান কারিনা কাপুর খান। শুধু তাই নয়, ভাইকে নিয়ে নাচতে নাচতে কনে অনিশা মালহোত্রার বাড়িতে পৌঁছে যান কারিশমা-কারিনারা। কাপুর-কন্যাদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

পিসতুতো ভাই আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে যেমন ঝলসে ওঠেন কারিশমা, কারিনা, তেমনি তারা সুতারিয়া থেকে আকাশ অম্বানি, শ্লোকা মহেতা, কিয়ারা আদবানি-রাও সেখানে হাজির হন। আরমানের বিয়েতে হাজির হন অনিল অম্বানি এবং টিনা মুনিমও। সবকিছু মিলিয়ে ঋষি কাপুরের দিদি রিমা জৈনের ছেলের বিয়েতে বসে হাই প্রোফাইল পার্টি। বলিউড সেলেব থেকে শিল্পপতিরা, প্রত্যেকে হাজির হয়ে যান সেখানে। জিনিউজ

মাস্ক না থাকলে বাড়ি পাঠাচ্ছে টহল পুলিশ, হাসপাতালে সঙ্কট

0

মাস্ক না পরে রাস্তায় বের হলেই তাদের থামিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে চীনের টহল পুলিশ। সেই সঙ্গে বলা হচ্ছে, বাড়ি গিয়ে আগে মাস্ক পরুন, তার পরে বের হোন।

জানা গেছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে সে দেশে ফেব্রুয়ারিতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত স্কুল চালু করা উচিত নয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সঙ্কট দেখা দিয়েছে। বেশি সংখ্যক রোগী নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, নিরলসভাবে কাজ করে যেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। একটানা কাজের ফলে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছে তাদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সে দেশের ডাক্তার ও নার্সদের কিছু ছবি ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে।

সেসব ছবিতে দেখা যায়, নার্স ও চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে মাস্ক পরে থাকার কারণে মুখে এক ধরনের দাগ পড়ে গেছে। অনেকের চোখের নিচে কালচে দাগ পড়েছে। আবার কারো চোখের চারপাশ ফুলে গেছে।

এখন পর্যন্ত চীনে পাঁচশ ৬৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং ২৮ হাজার ১৮ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

সূত্র : গার্ডিয়ান।

রাজধানীতে মাটিচাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

0

রাজধানীর হাজারীবাগের জিগাতলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাটিচাপা পড়ে মারা গেছেন রুবেল (৩৫) নামের এক শ্রমিক। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত মহির উদ্দিনের ছেলে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেলের এক সহকর্মী আনোয়ার হোসেন জানান, তারা জিগাতলার ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন। সন্ধ্যায় নির্মাণাধীন ভবনে গর্তে কলামের কাজ করছিলেন তারা। হঠাৎ মাটিচাপা পড়ে গুরুতর আহত হন রুবেল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

হলিউড অভিনেতা কার্ক ডগলাস আর নেই

0

হলিউড অভিনেতা কার্ক ডগলাস আর নেই । যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার ১০৩ বছর বয়সে তিনি মার যান।

কার্ক ডগলাসের মৃত্যুর কথা জানিয়ে এক বিবৃতিতে তার ছেলে মাইকেল ডগলাস বলেন, এটা খুবই দুঃখের যে আমি এবং আমার ভাই ঘোষণা করছি যে ১০৩ বছর বয়সে কার্ক ডগলাস আমাদের ছেড়ে চলে গেছেন ।

বারবারা স্ট্যানউইকের বিপরীতে ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অফ মার্থা আইভারস’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন কার্ক ডগলাস।স্বভাবজাত অভিনয় প্রতিভার কারণে দর্শক-সমালোচকেরা ভূয়সী প্রশংসায় প্রশংসিত হন তিনি। ১৯৪৯ সালের ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রে বক্সারের চরিত্র দিয়ে নিজের প্রথম অস্কার মনোনয়ন অর্জন করেন তিনি। এপরেও আরো দুইবার অস্কারের জন্য মনোনীত হন তিনি। ১৯৯৬ সালে অস্কার পান এই প্রতিভাবান অভিনেতা।

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

0

ধনু (23 Nov – 21 Dec)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভালো কাজের স্বীকৃতি পাবেন। কেনাকাটা শুভ। যাত্রা শুভ।

মকর (22 Dec – 20 Jan)
আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। বিশিষ্ট লোকের সান্নিধ্য লাভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (22 Jan – 18 Feb)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে ঊর্ধ্বতন বসদের সহযোগিতা পাবেন। কাজকর্মে আনন্দ পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সম্মাননা পদকও পেতে পারেন।

মীন (19 Feb – 20 Mar)
আজ যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। প্রিয় মীন, ভালো থাকুন।

মেষ (21Mar – 20 Apr)
ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। দিনটি মোটামুটি ভালো যাবে। নিজের যোগ্যতা প্রকাশের সুযোগ পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যাত্রা শুভ।

বৃষ (21 Apr – 20 May)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। কোনো দুঃসংবাদ পেতে পারেন। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণ করবেন। তাহলে ভালো থাকবেন।

মিথুন (22 May – 21 Jun)
আজ আপনার জন্য দিনটি খুব শুভ। আপনার উপস্থিত বুদ্ধি, ক্ষমতা, বাস্তব পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের জন্য সাফল্য পেতে পারেন। ভালো থাকুন।

কর্কট (22 Jun – 22 Jul)
দিনের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন। কোনো ভালো কাজে জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ নয়। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ।

সিংহ (23 Jul – 23 Aug)
আজ আপনার পূর্বপরিচিত কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অথবা বাসায় কোনো নতুন মেহমান আসতে পারে। নিজের শরীর-স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। সৃজনশীল কাজে প্রশংসিত হবেন।

কন্যা (24 Aug – 23 Sep)
আজ অর্থভাগ্য ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুকে এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমে সাফল্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

তুলা (24 Sep – 23 Oct)
বেকারদের কেউ কেউ আজ নতুন চাকরি/কাজের সন্ধান পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বিদেশযাত্রা শুভ। ব্যবসায়ীরা নতুন ব্যবসার সন্ধান পাবেন। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
আপনি প্রিয়জনের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনাকে মনের দরজায় কড়া নাড়তে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

ভূমিষ্ঠ হয়েই করোনাভাইরাসের কবলে

0

চীনের উহান শহর থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত পাঁচশ ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আগে থেকেই বলা হচ্ছে, করোনাভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। অসুস্থদের মূলত, অন্যান্য উপসর্গ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা কিছুদিন পর এই ভাইরাসের কবল থেকে মুক্তি পাবেন। এজন্য সবল লোকদের এই ভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই।

এখন পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক ব্যক্তি। তাছাড়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে আক্রান্ত, ফুসফুসে সমস্যা, শ্বাসকষ্টে ভুগতে থাকা ব্যক্তিদের ঝুঁকি বেশি।

এবার জন্মের ৩০ ঘণ্টা পরই চীনের উহান শহরে এক নবজাতকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সে দেশে এখন পর্যন্ত এত কম বয়সী কেউ আক্রান্তের বিষয়টি এটাই প্রথম।

জানা গেছে, শিশুটির মা করোনাভাইরাসে আক্রান্ত। সে কারণে জন্মের পরই শিশুটিকে পরীক্ষা করে দেখা হয়। ফলাফল আসতেই শিশুটির পরিবারের লোকদের মন বিষাদে ভরে গেছে। এখন প্রহর গুনতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।

জানা গেছে, নিউমোনিয়া ও সর্দি-জ্বরের চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুটিকে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনে করোনাভাইরাসের টিকা আবিষ্কার হওয়ার খবরটি মিথ্যা। এই ভাইরাসে আক্রান্ত হলে অন্যান্য রোগের লক্ষণ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলাদাভাবে কোথাও কোনো টিকা আবিষ্কার হয়নি।

করোনাভাইরাস : নিহত ৫৬৩, টিকা আবিষ্কারের দাবি মিথ্যা

0

চীনে করোনাভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে মারা গেলেন সং ইংজি নামে একজন চিকিৎসক। ১০ দিনের নিরবচ্ছিন্ন লড়াইয়ের পর হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান ২৭ বছর বয়সী ওই চিকিৎসক।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি থেকে একটানা কাজ করার পর সোমবার তিনি মারা যান। সে দেশে মোট ৫৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেল। এছাড়া ২৮ হাজার ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যদিও চীনে নিহত ও আক্রান্তের এই সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। কারণ, সে দেশের সরকার করোনাভাইরাস নিয়ে নেতিবাচক কোনো খবর প্রকাশ করতে চায় না।

জানা গেছে, মারা যাওয়া তরুণ চিকিৎসক সং ইংজি চীনের হুনান শহরের গাড়িচালকদের শরীরের তাপমাত্রা পরীক্ষায় নিয়োজিত ছিলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের জীবন উৎসর্গের জন্য বীর হিসেবে প্রশংসিত হচ্ছেন তিনি।

চীনের হেংশান প্রদেশের কাইয়ুন শহরের বাসিন্দা ছিলেন সং। তার দুই বছরের বড় বোনকে উহান শহরে দুই সপ্তাহ ধরে পর্যবেক্ষণে রাখা আছে।

এদিকে করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকরী ওষুধ নিয়ে চীনা গবেষকদের দাবি উড়িয়ে দেওয়ার পাশাপাশি এর টিকা আবিষ্কার নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবিও নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এর কোনো বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি নেই। ডব্লিউএইচও এর মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, ২০১৯-এনসিওভি ভাইরাসে আক্রান্ত হলে এর কোনো বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি নেই।

চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস ২৪টি দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার । করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে বয়স্ক এবং ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

প্রাণ সংহারক এই ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়তে থাকার মধ্যে চীনের একটি গণমাধ্যমে খবর এসেছে, ঝেজিয়াং ইউনিভার্সিটির গবেষকরা এই রোগের চিকিৎসার ওষুধ পেয়েছেন।

অন্যদিকে যুক্তরাজ্যের স্কাই নিউজে একদল গবেষক দাবি করেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারে ‘বিশেষ অগ্রগতি’ পেয়েছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো টিকা বা ভ্যাকসিন এখনও তৈরি না হওয়ায় আপাতত নিরাপদ থাকার একমাত্র উপায় হল, যারা আক্রান্ত হয়েছেন বা এ ভাইরাস বহন করছেন- তাদের সংস্পর্শ এড়িয়ে চলা।

আর হাসপাতালে ভর্তি হলে রোগীর মধ্যে যে উপসর্গগুলো আছে, সেগুলো সারাতেই মূলত চিকিৎসা দেওয়া হয়। রোগীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাই ভাইরাসকে প্রতিহত করতে চেষ্টা চালাতে থাকে।

একুশে পদক পাচ্ছেন কুলাউড়ার আব্দুল জব্বার

0

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর স্নেহধন্য, মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সাংসদ মরহুম আব্দুল জব্বার একুশে পদকের (মরণোত্তর) জন্য মনোনীত হয়েছেন। মোট ২০ জনের মধ্যে তিনিও একজন।

আজ বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক পরিপত্রে আব্দুল জব্বারকে মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে।

মরহুম আব্দুল জব্বারের পুত্র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম বলেন, মরহুম আব্দুল জব্বার ’৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৬ এর ছয়-দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচন ও ’৭১ এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রণাঙ্গণের যোদ্ধা এবং -এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

এছাড়া তিনি কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতির পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাকালীন থেকে কেন্দ্রীয় কমিটি, রেডক্রিসেন্ট সোসাইটি এবং ঘাতক নির্মূল কমিটি, কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৬৪) ছিলেন। আমৃত্যু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে, আদর্শ বাস্তবায়নের জন্য জেল-জুলুম, নির্যাতন উপেক্ষা করে বাংলার গণমানুষের মুক্তির লক্ষ্যে কাজ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার পর প্রতিবাদ করার কারণে তিনি দুইবার কারারুদ্ধ ছিলেন।

প্রথমবার জেল থেকে মুক্তি পেয়ে পূনরায় সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলে পুনরায় কোরবানি ঈদের রাতে গ্রেপ্তার হন। জেলের অভ্যন্তরে বঙ্গবন্ধুর প্রধান খুনি মেজর নুর অমানুষিক নির্যাতন করে এবং হত্যার জন্য উদ্ধৃত হয়। সেই সময় তৎকালীন সেনা অফিসার, পরবর্তীতে রাষ্ট্রদূত প্রয়াত বিগ্রেডিয়ার জেনারেল আমিন আহমেদ চৌধুরী তাঁকে উদ্ধার করেন।

জাতির এ সূর্য সন্তান শোকের মাস আগস্টে ১৯৯২ সালের ২৮ আগস্ট মাত্র ৪৭ (১৯৪৫-১৯৯২) বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।