Home Blog Page 3177

নোংরা মানুষগুলোর কাছে আমি হেরে গেছি : ডেইজী

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ছিলেন আলেয়া সারোয়ার ডেইজী। ৩১ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ৩১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইজী সারোয়ার পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। এর আগে তিনি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পরাজয়ের পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারকে সময় দেবেন। এজন্য আগামী এপ্রিলে নিউইর্য়কে পরিবারের কাছে চলে যেতে পারেন। রবিবার এ কথা জানান ডেইজী। এই ওয়ার্ডে গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খানকে হারিয়ে জয়লাভ করেন সফিকুল ইসলাম সেন্টু।

ডেইজী বলেন, ‌নির্বাচনে হেরে গেলেও আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি ভালোবেসেছি আমার নেত্রী শেখ হাসিনাকে, ভালোবেসেছি জনগণকে। বিজয়ী হয়ে জনগণের জন্যই কাজ করতে চেয়েছিলাম। ‌পরাজিত হয়ে আমি দুঃখ পাইনি। আমার দুঃখ আমি আওয়ামী লীগকে এই আসনটি দিতে পারিনি। আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি আমার নেত্রী শেখ হাসিনার হয়ে জনগণের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছা ছিল, শক্তি ছিলো।

তিনি আরও বলেন, ‌ভোটের দিনে আমার প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে আমার ওপরে যে আচরণ করা হয়েছে সেটা মোটেও শোভনীয় ছিল না। জয়ের জন্য আমার চেষ্টা ছিলো। কিন্তু এই নোংরা মানুষগুলোর কাছে আমি হেরে গেছি।’

২০১৮ সালের মার্চে ঢাকা সিটিতে ডেইজীর মশকনিধনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ডিএনসিসির ফেসবুক পেজে ওই ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয় প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন ডেইজী। দু’পাশে দাঁড়িয়ে মশা মারার ফগার মেশিন দিয়ে স্প্রে করছেন দুই কর্মী। ভিডিওটি ওই সময়ে বেশ আলোচিত-সমালোচিত হয়।

সদ্য সম্পাত নির্বাচনে ডেইজী সারোয়ার সংরক্ষিত আসন থেকে বেরিয়ে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করেন।

রাষ্ট্রপতি সূর্যাস্ত দেখতে কুয়াকাটা যাচ্ছেন আজ

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মঙ্গলবার প্রাকৃতিক লীলাভূমি পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকতে বসে সূর্যাস্তের দৃশ্য দেখবেন। পরে তিনি দুটি অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কুয়াকাটায় পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তাঁকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য দুটি হেলিপ্যাড এবং সূর্যাস্তের দৃশ্য অবলোকনের জন্য একটি প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আজ বিকেল ৪টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এসে বাংলাদেশ পর্যটন করপোরেশনের কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তাঁকে গার্ড অব অনার জানানো হবে।

পরে তিনি সৈকতে সূর্যাস্ত অবলোকন করবেন। রাতে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রাত যাপন করবেন মোটেল ইয়ুথ ইনে। সেখানে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে এক মতবিনিময়সভায় অংশ নেবেন বলে জেলা প্রশাসন সূত্র জানায়। কাল বুধবার বিকেল ৩টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি ঢাকায় ফিরে যাবেন।

এদিকে রাষ্ট্রপতিকে বরণ করতে পর্যটন মোটেল ইয়ুথ ইন কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আবারও বাড়ল বাণিজ্য মেলার সময়

0

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে মেলার এ সময় বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

সোমবার সন্ধ্যায় শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার সচিবালয়ে বাণিজ্য সচিব জাফর উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রীও এ আশ্বাস দিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই মেলার সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে।

এরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি শনিবারও মেলা বন্ধ রাখা হয়। এছাড়া ৮, ৯ ও ২২ জানুয়ারি অধাবেলা করে মেলা বন্ধ থাকে।

ছুটির দিনগুলোতে মেলা চালাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন ছিল তাদের।

গাড়ি দুর্ঘটনায় আহত ‘ভুমি’ গায়ক সৌমিত্র

0

ওপার বাংলার নব্বই দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড ‘ভুমি’র শিল্পী সৌমিত্র রায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার দুপুরে কলকাতার ইকোপার্কের দিক থেকে উইপ্রো মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় ইকো পার্কের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। ঘটনাচক্রে দুর্ঘটনার সময় কল্যাণ সেন বরাটও একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনিই নিজের গাড়িতে করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান সৌমিত্রকে।

বিধাননগর পুলিশ জানিয়েছে, হঠাৎই উল্টো দিক থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে সৌমিত্রের গাড়িতে। সেই সময় গাড়িতে একাই ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর যে গায়কের বুকে চোট লেগেছে। পায়েও চোট রয়েছে। বুকে ঠিক কী হয়েছে, জানতে এক্সরে করা হবে।

অপর গাড়িতে থাকা যাত্রীদের দাবি, সৌমিত্র রায় নিজে গাড়ি চালাচ্ছিলেন এবং দ্রুতগতিতে আসার ফলে কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটান। সৌমিত্র রায় এর লেখা নতুন বই ‘বেশ করেছি গান করেছি’ সম্প্রতি প্রকাশ পেয়েছে। এই চোখে ‘ভুমি’ ব্যান্ডের পথচলা এবং উত্থানের গল্প নিজের দৃষ্টিকোণ থেকে বর্ননা করেছেন সৌমিত্র।

নতুন বিজ্ঞাপনে চিত্রনায়ক আমান রেজা

0

বড় পর্দার অভিনেতা আমান রেজা। পরিশীলিত অভিনয়ের জন্য আমান রেজা নন্দিত। বিজ্ঞাপনেও এই চিত্রতারকা বেশ পরিচিত। অর্থাৎ মডেল হিসেবেও টিভি পর্দায় তাকে নিত্য দেখা যায়। শুধু বাংলাদেশের টেলিভিশনের জন্যই যে কাজ করেছেন তা নয়। করেছেন ভারতের টেলিভিশন বিজ্ঞাপনে এমনকী ব্রিটেনেরও একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন আমান।

সম্প্রতি ক্যারিয়ারের ৩৭ তম বিজ্ঞাপনে কাজ করলেন আমান রেজা। হাসান তৌফিক অঙ্কুরের নির্দেশনায় সিঙ্গারের একটি পণ্যের মডেল হয়েছেন। তার সাথে সহ মডেল হিসেবে ছিলেন আজমেরি আশা।

আমান রেজা বলেন, বিজ্ঞাপনে কাজ করতে একটা আলাদা ভালো লাগা কাজ করে।

এর আগে আমান রেজা কাজ করেছেন অমিতাভ রেজা, আদনান আল রাজীব, আশফাকুজ্জামান বিপুল, হাসান মোর্শেদের মতো নির্মাতাদের সঙ্গে। স্যামসাং, ফিনলে গ্রিন টি, রবি, মার্ক’স ইয়ংস্টার মিল্ক পাউডার, ইগলুর বিজ্ঞাপনে কাজ করেছেন।

তবে ভারতের সরকারি বিজ্ঞাপনে কাজ করে তাক লাগিয়েছিলেন আমান। কেননা স্বদেশী ছাড়া সচরাচর বাইরের কেউ মডেল হয়নি। এছাড়াও ভারতের পিউ পিউ দুধের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন যা এমটিভি, ডিস্কভারিসহ ১২ টি চ্যানেলে প্রচারিত হয়েছিল। এছাড়াও ব্রিটেনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।

তিন ফরম্যাটের জন্য ভিন্ন দল গঠন শুরু করেছেন ডমিঙ্গো

0

ক্রিকেটের বর্তমান সময়ে সাফল্য পাওয়ার জন্য প্রায় দেশগুলি তিন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন দল তৈরি করছে। আফগানিস্তানের মতো নবীন দলও একই কাজ করছে। তাহলে বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড বাংলাদেশ কেন নয়? গত ভারত সফর থেকে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলে আসছেন, সংস্করণ অনুযায়ী ভিন্ন ভিন্ন দল গঠন করবেন তিনি। এবার পাকিস্তান সফরে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকান কোচ জানালেন, নিজের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

মিরপুরে সিরিজপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আগেও বলেছি যে কেউ কেউ সব সংস্করণে থাকবে না। যখন আপনার হাতে অনেক সুযোগ থাকবে না, তখন সব সংস্করণে কয়েকজন যেন খেলতে পারে তা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট কিছু পজিশনে সব সংস্করণে কিছু খেলোয়াড়কে খেলানোর চেষ্টা করতে হবে।’

দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা হয়েছে ডমিঙ্গোর। দেখেছেন ঘরোয়া ক্রিকেটের খেলা। এতে নিজে থেকে নির্বাচকদের কিছু নাম দিয়েছেন তিনি, ‘গতকাল সিলেকশন কমিটির সঙ্গে কথা বলার সময় আমি তাদের কিছু নাম দিয়েছি। বিশেষ করে সামনের কিছু সিরিজে টি-টোয়েন্টিতে যাদের প্রয়োজন হতে পারে। এখন আমার সব খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালো ধারণা হয়েছে। ওরা কোথায় খেলে, কিসে ভালো ওদের কিসে উন্নতি প্রয়োজন। আমার মনে হয়, আমি এখন আরও ভালো বুঝতে পারছি কাকে পছন্দ করি, কার সঙ্গে কাজ করা প্রয়োজন, কার জন্য মনোযোগ প্রয়োজন, কাকে ছেড়ে দিতে হবে, কে আমাদের যাত্রায় সঙ্গী হতে পারে।’

চার্লস ল্যাঙ্গাভেল্ট চলে যাওয়ার পর নতুন পেস বোলিং কোচ হিসেবে এসেছেন ওটিস গিবসন। কোচিং স্টাফের নতুন সদস্যকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘গিবসনকে আমি অনেক দিন ধরেই চিনি। তিনি অভিজ্ঞ একজন কোচ। তাকে কেবল বোলিং কোচ হিসেবেই ব্যবহার করব না। অন্য ব্যাপারগুলোতেও তাকে সম্পৃক্ত করব। আমাকে ১০ জন বোলারের নাম দিয়েছেন যাদের তিনি মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো। ওদের খেলাতে আগামী কয়েক মাসে আমাদের কিছু ম্যাচ প্রয়োজন হবে।’

প্রস্তুতি ছাড়া নামকাওয়াস্তে টেস্ট খেলতে রাজী নন ডমিঙ্গো

0

শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এজন্য আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়বে জাতীয় দল। টেস্ট খেলার আগে বাংলাদেশ মাত্র দুই দিন অনুশীলনের সময় পাচ্ছে! সেইসঙ্গে রয়েছে লম্বা সফরের ধকল। এবার আর ভাড়া করা বিমানে পাকিস্তান যাচ্ছে না ক্রিকেটাররা। তাই এত কম সময়ের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে প্রস্তুত নন বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো।

পাকিস্তান সফরের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এটি মোটেও আদর্শ প্রস্তুতি নয়। আপনি সব সময় চাইবেন, টেস্ট খেলার অন্তত ৭ থেকে ৮ দিন আগে ওই শহরে পৌঁছাতে। সেখানে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং অন্তত কয়েকদিন অনুশীলনও করবেন। আমরা এবারও যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি না। কিন্তু আমাদের কিছু করার নেই। ছেলেদের ওখানে গিয়ে অনুশীলন করেই মাঠে নামতে হবে। আমরা সেখানে বুধবার সকালে পৌঁছব। বৃহস্পতিবার অনুশীলন করব এবং শুক্রবার থেকে টেস্ট খেলব। তাই এটি মোটেও ভালো প্রস্তুতি নয়।’

তারপরও পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্য ডমিঙ্গোর, ‘আমরা টেস্টে খুব ভালো খেলিনা। এখন পাকিস্তান যাওয়ার আগে যদি আমরা চিন্তা করি আমরা টেস্ট জিততে পারব না, তাহলে আমাদের এখানেই থেকে যাওয়া ভালো। অবশ্যই আমরা জিততে পারি। আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা ভারতের ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারব। পাকিস্তানকে চাপে রাখতে পারব। তবে কাজটি কঠিন। তারা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমরা জানি, খারাপ দিনে যেকোন কিছুই হতে পারে। এজন্য আমাদের ভালো একটি দিন প্রয়োজন এবং তাদের একটি খারাপ দিনের প্রত্যাশায় থাকতে হবে।’

বিদেশের মাটিতে টেস্ট জয়ের জন্য মরিয়া বাংলাদেশ কোচ ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমাদের টেস্ট জিততে হবে এবং সেটি বাংলাদেশের বাইরে। আমরা যদি বাস্তববাদী হই, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পাওয়াটা খারাপ কিছু হবে না। টেস্টে আমাদের র‌্যাংকিং দশ। কিন্তু আমরা বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে চাই। যদি সেটি করা যায়, তবে দল অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে দল। বিদেশের মাটিতে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

দেশের মন্থর উইকেটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু রাওয়ালপিন্ডির উইকেট অনেক বেশি দ্রুত ও বাউন্সি হবে বলে মনে করেন ডমিঙ্গো। তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেন তিনি, ‘এখানে যে উইকেটে খেলছে সেখানে গতি নেই। নেই বাউন্সও। আমি নিশ্চিত করে বলতে পারি রাওয়ালপিন্ডির উইকেটে গতি ও বাউন্স থাকবে। এটা আমাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জিং হবে। নিল ম্যাকেঞ্জির সাথে তারা টেকনিক্যাল বিষয়ে নিয়ে কাজ করেছে। অবশ্যই কিছু খেলোয়াড় ভারতের বিপক্ষে বাজে পারফরমেন্সের বৃত্ত হয়ে আসার চেষ্টা করবে। এজন্য ব্যাট হাতে আমাদের আরও ধৈর্য্যশীল হতে হবে এবং কন্ডিশন ভালো না হলেও বড় স্কোর করার উপায় বের করতে হবে।’

ধোনি হয়তো আর ফিরে আসতে পারবে না!’

0

গত বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল দিয়ে তার প্রত্যাবর্তন আশা করা হচ্ছে। কিন্তু আজ সোমবার ভারতের কিংবদন্তি অল-রাউন্ডার তথা বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সন্দেহ জাগিয়েছেন। তিনি বলেছেন, এতদিন না খেললে কোনো পর্যায় থেকেই ফিরে আসা যায় না!

ভারতকে দুটি বিশ্বকাপ উপহার দিয়েছেন ৩৮ বছর বয়সী ধোনি। গত মাসে তাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী এর আগে বলেছিলেন যে ধোনি তার একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পারেন। তবে আইপিএলে ভালো খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে বিবেচনা করা হতে পারে। এবার কপিল বলেছেন, ‘এতদিন কেউ ক্রিকেট না খেললে কোনো পর্যায় থেকেই ফেরত আসা সম্ভব বলে আমার মনে হয় না।’

কপিল আরও বলেছেন যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে ধোনি কেমন ফর্মে থাকেন, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। তার ভাষায়, ‘এখনও আইপিএল আছে, সেখানে তার ফর্মে থাকাটা জরুরি। সেইসঙ্গে নির্বাচকদের উচিত, দেশের স্বার্থ দেখা। ধোনি দেশকে অনেক কিছু দিয়েছে। কিন্তু ৬-৭ মাস মাঠের বাইরে থাকলে অনেকের মনেই সন্দেহ জাগে। এবং সেটা থেকে এমন কিছু বিষয় আলোচনায় উঠে আসে, যেগুলি আসা উচিত ছিল না।’

বিভিন্ন মন্ত্রণালয়ে সোয়া তিন লাখ পদ শূন্য

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮২টি। শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ যথাসময়ে পূরণ করা যায় না বলে তিনি উল্লেখ করেছেন।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

জবাবে মন্ত্রী আরো জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদসমূহে নিয়োগ প্রদান করা হয়। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৩৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ২৪৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে এবং ৩৯তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ৪ হাজার ৬১১ জন কর্মকর্তাকে স্বাস্থ্য ক্যাডারে সর্বমোট ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৯১৯টি বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসসমূহে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (২য় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়।

সরকারদলীয় আরেক সদস্য বেনজীর আহমদের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, গত অর্থবছরে শুধুমাত্র সরকারি যানবাহন চালনা বাবদ সর্বমোট খরচ হয়েছে ১১১ কোটি ২৩ লাখ টাকা। নির্ধারিত সিলিং-এর মধ্যে জ্বালানী ব্যয় সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও মাঠ পর্যায়ে কাজ পরিদর্শনে সরকারি যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য সরকারি কর্মচারীদের উৎসাহিত করা হচ্ছে।

ওমানে গাড়িচাপায় চার বাংলাদেশি নিহত

0

ওমানে সড়ক গাড়িচাপায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার আদম এলাকায় কাজ শেষে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় তারা নিহত হন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শনজৌরপুর গ্রামের সহিদ আলীর ছেলে সবুর আলী (৩৮) ও হাজিপুরের বিলারপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী (৩৯)।

আজ সোমবার ওমানের বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী মাসকাট থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের একটি মহাসড়ক দিয়ে বাংলাদেশিরা পার হওয়ার সময় একটি বড় গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় নিজোয়া হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনকে শনাক্ত করেন। পরিচয়পত্র সঙ্গে না থাকায় নিহত অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।