Home Blog Page 3186

ইভিএমে ভোট দিতে বিড়ম্বনায় প্রধান নির্বাচন কমিশনার

0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ফিঙ্গার প্রিন্ট না মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে বিড়ম্বনায় পড়েন। পরে তিনি ভোট দিতে সক্ষম হন।

আজ শনিবার সকাল ১১টা ৫মিনিটে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কলেজ ভবনের ৮ নম্বর কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রয়োগ করেন তিনি। এরপর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পবিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন? এ বিষয়ে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে হবে।

কয়েকটি নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংঘর্ষের কোনো খবর আমার কাছে নেই। আপনাদের কাছে শুনলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভোট গ্রহণের পরিবেশ কেমন এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তুষ্ট বলে জানান।

ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করে সিইসি বলেন, ভোটাররা এখনো আসেননি, তবে পরে আসবেন।

এর আগে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো বিভক্ত ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে।

গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। গত ১০ জানুয়ারি প্রচার শুরু হয়ে বৃহস্পতিবার প্রচার শেষ হলো। মোট ২১ দিন প্রচারের সুযোগ পান প্রার্থীরা।

করোনাভাইরাস : চীন থেকে ফিরলেন ৩১৬ বাংলাদেশি

0

করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।

আজ শনিবার বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইটটি। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উহানের তিয়ানহে বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে রাত ২টার দিকে ফ্লাইটটি ঢাকায় ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ করতে দেরি হয়ে যায় ফ্লাইটটির।

উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

ফ্লাইটটিতে মোট ৩১৬ জন যাত্রী ফিরছেন যার মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক, ১২ জন শিশু এবং তিন জন নবজাতক।

এছাড়া উড়োজাহাজটিতে চারজন ডাক্তার, পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, তিনজন ককপিট ক্রু, দুজন প্রকৌশলী রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

ফেরত আসা যাত্রীদের প্রথমে কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

পেঁয়াজ ফের ১৮০ ছুঁয়েছে, অস্থিরতা চালের বাজারেও

0

টানা চার মাস ভোক্তাদের পকেট উজাড় করে দিন দশেকের জন্য শত টাকায় নেমেছিল পেঁয়াজের কেজি। কিন্তু ভরা মৌসুমেও সেই আপাত স্বস্তিটুকু স্থায়ী হয়নি। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই আবার সেই অস্থিরতা। দেশি পেঁয়াজ বাজারভেদে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। আর আমদানি করা বড় আকারের পেঁয়াজের কেজি ৮০ থেকে ১০০ টাকা। রাজধানী ঢাকাসহ সারা দেশেই বাজারে এমন নৈরাজ্যকর অবস্থা। আর ব্যবসায়ীদের বরাবরের সেই খোঁড়া যুক্তি, সরবরাহ ঘাটতির কারণেই দাম বেড়েছে পেঁয়াজের।

এদিকে চালের বাজারেও রয়েছে অস্থিরতা। গত ১০ দিনে পাইকারি বাজারে ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। আর খুচরা বাজারে কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা পর্যন্ত। তা ছাড়া ভরা শীত মৌসুমেও দু-একটি বাদে বেশির ভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে। তবে বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে সব ধরনের মাছের। স্থিতিশীল রয়েছে মুরগি, ডিম ও সব ধরনের মাংসের দাম।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পেঁয়াজ, চাল ও নানা ধরনের সবজির বাজারে অস্থিরতা দেখা গেছে। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়ে কারওয়ান বাজারের বিক্রেতা কবীর হোসেন বলেন, দাম বেশি হওয়ায় চাষিদের একটি অংশ নির্ধারিত সময়ের আগেই মুড়ি কাটা পেঁয়াজ তোলা শুরু করে। বাজারে মুড়ি কাটা পেঁয়াজের জোগান শেষের পথে। পুষ্ট পেঁয়াজ এখনো পুরোপুুরি ওঠেনি। এ কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম। ফলে দাম কমার বদলে উল্টো বাড়ছে। একই বাজারের আরেক ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ে অস্বস্তিতে আছি। যখন-তখন দর উঠানামা করায় বাড়তি দামে পেঁয়াজ কিনে দুই দফা ধরা খেয়েছি।’

তবে পোড় খাওয়া ক্রেতাদের অভিযোগ, এসব খোঁড়া যুক্তি। সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। কার্যকর নজরদারি না থাকায় সিন্ডিকেট চক্র ইচ্ছামতো বাজার নিয়ন্ত্রণ করছে। রাজধানীর তেজকুনীপাড়ার বাসিন্দা আনিসুর রহমান বলেন, ‘এখন ভরা মৌসুমে পেঁয়াজের কেজি ৫০ টাকার নিচে থাকার কথা। আবার ভারতও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার পরও পেঁয়াজের কেজি ১৮০ টাকা হওয়াটা মোটেই স্বাভাবিক নয়।’ কারওয়ান বাজারের আরেক ক্রেতা আব্দুল আওয়াল বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চালের দামও কেবলই বাড়ছে। সব ধরনের সবজির দামও চড়া। বাজারে গেলে কোনো কিছুর দামই ভোক্তাকে স্বস্তি দিচ্ছে না।’

পাইকারি বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দাম বেড়ে ৫০ কেজির চালের বস্তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে। পাইকারি দামে নাজিরশাইল প্রতি বস্তা দুই হাজার ৬০০, জিরাশাইল দুই হাজার ৩০০, মিনিকেট এক হাজার ৭০০, স্বর্ণা এক হাজার ৫০০, মিনিকেট আতপ এক হাজার ৮০০, কাটারিভোগ আতপ দুই হাজার ৬৫০, দিনাজপুরি পাইজাম এক হাজার ৭০০, চিনিগুঁড়া চাল পাঁচ হাজার এবং মোটা সিদ্ধ চাল এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কেজিতে চালের দাম বেড়েছে দুই থেকে চার টাকা। ভালো মানের মিনিকেট ৫৫ থেকে ৫৮, নাজিরশাইল ৫৮ থেকে ৬০, মাঝারি মানের মিনিকেট ৫০ থেকে ৫২, বিআর-২৮ চাল ৪৪ থেকে ৪৬ এবং মোটা চাল ৪০ থেকে ৪২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৪০ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া ৫০ থেকে ৭০ টাকা কেজির করলা ১০০ থেকে ১২০, পেঁপে ৩০ থেকে ৫০ টাকা এবং দেশি পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা ও ১০ ইউনিয়নের হাট-বাজার নতুন পেঁয়াজে ভরপুর। তা সত্ত্বেও পুনরায় দাম বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ চার-পাঁচ দিন আগেও তা ছিল ৮০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, উত্পাদক চাষি ও আড়তদারদের লোভের কারণে পেঁয়াজের দাম আবারও বেড়ে গেছে। আড়তদার হাসান আলী বলেন, আমদানি করা মোটা পেঁয়াজ ক্রেতারা নিতে চায় না। তবে প্রচুর সরবরাহ সত্ত্বেও দেশি পেঁয়াজের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ তিনি দেখাতে পারেননি।

জমিরহাট থেকে আসা ক্রেতা আব্দুল মতিন বলেন, পাঁচ-ছয় দিন আগেও পেঁয়াজ ছিল ৮০ টাকা কেজি। তা বেড়ে হয়েছে ১৪০ টাকা। ১৬ টাকা কেজির আলু কিনতে হচ্ছে ৩২ টাকায়। টমেটোর দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।

জাহানাবাদের কৃষক রইচ উদ্দীন বলেন, সব কিছুতেই অস্থির অবস্থা চলছে। কৃষকের ধান বিক্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধান ও চালের দাম বেড়ে চলেছে। আটাশ জাতের চাল এখানে ১০-১২ দিন আগে প্রতি মণ বিক্রি হয়েছে এক হাজার ৭৫০ টাকায়, এখন বিক্রি হচ্ছে দুই হাজার ২৭০ টাকায়।

কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন : সিইসি

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপিসহ বিপক্ষ রাজনৈতিক দলের এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন?

আজ শনিবার সকাল ১১টা ৫মিনিটে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কলেজ ভবনের ৮ নম্বর কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রয়োগ করেন তিনি। এরপর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন? এ বিষয়ে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে হবে।

কয়েকটি নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংঘর্ষের কোনো খবর আমার কাছে নেই। আপনাদের কাছে শুনলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভোট গ্রহণের পরিবেশ কেমন এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তুষ্ট বলে জানান।

ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করে সিইসি বলেন, ভোটাররা এখনো আসেননি, তবে পরে আসবেন।

এর আগে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো বিভক্ত ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে।

চীন থেকে ফেরার পর ১৪ দিনের পর্যবেক্ষণ

0

করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩৬১ বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এ বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে গেছে। উহানের তিয়ানহে বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে রাত ২টার দিকে ফ্লাইটটি ঢাকায় ফেরার কথা রয়েছে।

ফেরত আসা যাত্রীদের প্রথমে কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে। হজ ক্যাম্পে তাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও থাকবেন। পরিবারের সদস্যদের হজ ক্যাম্পে অযথা ভিড় না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৭০০১ গতকাল বিকেল ৫টার দিকে যাওয়ার কথা থাকলেও নানা প্রক্রিয়াগত কাজ শেষে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ৪১৯ আসনের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, তিনজন ককপিট ক্রু, দুজন প্রকৌশলী এবং ডাক্তার-নার্সসহ চারজন রয়েছেন। চীনে অধ্যয়রত শিক্ষার্থীদের বিভিন্ন স্থান থেকে উহানের তিয়ানহে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গেছে চীনে বাংলাদেশ দূতাবাস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশিদের আনতে বিকেল ৫টা ৫২ মিনিটে ছেড়ে যায় বিমানের বিশেষ ফ্লাইট। যাওয়া-আসা মিলে মোট আট ঘণ্টার এই পথ পাড়ি দিয়ে রাত ২টায় শাহজালালে অবতরণ করবে বিমানের উড়োজাহাজটি।’

বাংলাদেশিদের চীন থেকে ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পর্কে জানাতে গতকাল সকালে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় ফেরার পর সবাইকে আশকোনো হজ ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। পর্যবেক্ষণে যাদের সুস্থ পাওয়া যাবে, তাদের বাড়ি যেতে দেওয়া হবে। আর কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

জাহিদ মালেক বলেন, ‘যারা স্বজনদের দেখা করার জন্য ব্যাকুল হবে, আমরা তাদের আহ্বান করব তারা যেন দেখার জন্য ব্যাকুল না হয়, জোরাজুরি না করে। হজ ক্যাম্পে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা তাদের টাইম টু টাইম খবর দেব।’

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল। ছাত্র-ছাত্রীদের দুর্গতির কথা শুনে আমাদের নির্দেশ দিয়েছেন তাদের স্বদেশে নিয়ে আসার জন্য। চীন সরকার বলেছিল ১৪ দিন আগে তাদের রিলিজ করবে না। গতকাল আমাদের জানিয়েছে একটা পকেট পেয়েছে, যখন আমাদের দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা নিয়ে আসেন।’

চীন থেকে দেশে ফিরতে ১৯টি পরিবার, ১৮ শিশু এবং দুই বছরের কম বয়সী দুই শিশুসহ ৩৬১ জন নিবন্ধন করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘খুব সেনসিটিভলি তাদের হ্যান্ডল করব, কোয়ারেন্টাইনে রাখব। এই সময় পরিবারের কেউ যেন দেখা করার চেষ্টা না করেন। তারা কেউ অসুস্থ না, কিন্তু আমরা জানি এই সংক্রমণের ভ্যাকসিন তৈরি হয়নি।’

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীন থেকে আনা যাত্রীদের আশকোনার হজ ক্যাম্পে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এরই মধ্যে কাজে নেমেছেন বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন, যিনি আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কিছুকাল আগে অবসরে গেছেন। সংস্থাটি এই সংকটে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে।

এদিকে গত রাতে চীন থেকে নিয়ে আসা সব যাত্রীকেই ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে না জানানো হয়েছে। যারা চীনে আগে থেকেই যে কয়েক দিন পর্যবেক্ষণে ছিল, তাদের ক্ষেত্রে সেই সময়সহ ১৪ দিন হিসাব করা হবে। আইইডিসিআরের পরিচালক কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছন। ফলে চীনফেরত যাত্রীদের পরিবারের সদস্যদের এ বিষয়ে উদ্বেগের কারণ নেই।

গত রাতে পরিচালক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাসহ বিশেষজ্ঞ টিম বিমানবন্দরে অবস্থান করছে। রাতে চীন থেকে ফিরতি বিমান আসা এবং তাদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা পর্যন্ত বিশেষজ্ঞরা সেখানে অবস্থান করবেন।

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, যোগাযোগের জন্য বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস একটি হটলাইন চালু করা হয়েছে। +৮৬ ১৭৮-০১১১-৬০০৫ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সহায়তা পাওয়া যাবে।

মধ্য চীনের উহান শহরে গত ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। এ ভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো।

গত এক মাসে কেবল চীনেই ১০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২১৩ জনের।

চীনের বাইরে আরো ১৮টি দেশে প্রায় ১০০ মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এবং কয়েক জায়গায় মানুষ থেকে মানুষে ছড়ানোর খবর আসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে- দাবি তাপসের

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটে এ মন্তব্য করেন তাপস। এ সময় ডিএসসিসির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

তাপস বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তিনি বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কোনো ঝুঁকি নেই। তবে ভোটার কম। বেলা বাড়লে ভোটার সংখ্যাও বাড়বে। তখন এ রকম পরিবেশ থাকলে নৌকার জয় হবেই।

নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ শেষে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ভোটের যেকোনো ফলাফল মেনে নেবেন আতিকুল

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ভোটের ফলাফল যা-ই হোক সেটা মেনে নেবেন। আজ শনিবার উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। তারপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, আমার প্রতিপক্ষ যদি জিতে যান, তাহলে গত নয় মাস মেয়র থাকাকালীন আমার যে অভিজ্ঞতা তা তার সাথে শেয়ার করব। আশা করি, উনি হারলেও আমার প্রতি সহযোগিতা অব্যাহত রাখবেন।

তিনি আরো বলেন, আমি ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ জয় আমাদের হবেই। কারণ, আমরা যে কাজ করেছি, উন্নয়ন করেছি, ভবিষ্যতেও করব।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা ছিল নৌকা। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, লাল সবুজ পতাকা দিয়েছে। সেই নৌকার প্রার্থী হিসেবে আমি ভোট করছি। আমি জনগণকে কথা দিচ্ছি, সাধ্য মতো চেষ্টা করব। সবাই মিলে একটি আধুনিক সুস্থ, সচল ঢাকা দেয়ার জন্য।

আমি চেয়েছিলাম, এখানকার প্রথম ভোটটি দিতে। আমি সেটা পেরেছি। প্রথম ভোট দিয়েছি। ভোট দেয়ার সাথে সাথে কনফার্ম হয়েছে বলে জানানো হয়। কোনো কালি লাগেনি হাতে। ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোট দিলেন তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভোট দিলেন।

জানা গেছে, আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভোট দেন তিনি। দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি নিজের ভোট দেন।

এদিকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রত্যাশা করেছেন, আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী বিজয়ী হবে।

ফিরছেন উহানে আটকে পড়া বাংলাদেশিরা, রওনা দিয়েছে বিমান

0

করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে আজ বেলা ১১টা ৫০ মিনিটে ফিরছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়। উহানের তিয়ানহে বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে রাত ২টার দিকে ফ্লাইটটি ঢাকায় ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ করতে দেরি হয়ে যায়।

উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রাতভর অপেক্ষার পর স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ সকাল সাড়ে ৯টায় কালের কণ্ঠকে বলেন, ‘বিমানের রেসকিউ ফেরি ফ্লাইট বিজি ৭০০২ ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। এটি শনিবার দুপুর ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই ফ্লাইটে মোট ৩১৬ জন যাত্রী ফিরছেন যার মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক, ১২ জন শিশু এবং তিন জন নবজাতক রয়েছেন।’

তিনি জানান, এছাড়া উড়োজাহাজটিতে চারজন ডাক্তার, পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, তিনজন ককপিট ক্রু, দুজন প্রকৌশলী রয়েছেন।

ফেরত আসা যাত্রীদের প্রথমে কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে। হজ ক্যাম্পে তাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও থাকবেন। পরিবারের সদস্যদের হজ ক্যাম্পে অযথা ভিড় না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৭০০১ গতকাল ৬টার ঢাকা ছেড়ে যায়। ৪১৯ আসনের বোয়িং ৭৭৭-৩০০ ইআর চীনে অধ্যয়রত শিক্ষার্থীদের বিভিন্ন স্থান থেকে উহানের তিয়ানহে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গেছে চীনে বাংলাদেশ দূতাবাস।

ঢাকা উত্তর-দক্ষিণে আ.লীগের প্রার্থী বিজয়ী হবে, প্রধানমন্ত্রীর প্রত্যাশা

0

ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, অত্যন্ত সফলভাবে আমি ইভিএমে ভোট দিয়েছি। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারাদেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে। যাতে মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে।

আজ শনিবার ঢাকা সিটি কলেজে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সেই সঙ্গে বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, উত্তরের যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরাও কথিত বিদেশি পর্যবেক্ষকের এই তালিকায় রয়েছে। নির্বাচন কমিশন কিভাবে দেশি নাগরিকদের বিদেশি পর্যটক হিসেবে গ্রহণ করেছে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে। সন্ত্রাসী বাহিনী ব্যালট পেপার ছিনতাই করতে পারবে না। এ কারণে ইভিএম নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।

বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারব বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বিএনপির জন্মটাই অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কারণ জনগণের ওপর তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না। জনগণের আস্থা অর্জনের জন্য সচেষ্ট হতে বিএনপিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।