Home Blog Page 3188

বিভিন্ন এলাকায় নির্বাচনী সংঘর্ষ, ধাওয়া, গুলিঃ পুরান ঢাকায় কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

0

দুই সিটি করপোরেশন নির্বাচনের আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ, গুলি ও দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুক্রবার রাতে ঢাকা দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডে মুমিনুল হক সাঈদ ও তার স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখীর লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হকের সমর্থকদের।

এ সময় ফাঁকা গুলির ঘটনাও ঘটে। ফলে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অভিযোগ পাওয়া গেছে, বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলে সাঈদের সমর্থকরা। এ কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। আরামবাগ এই নিয়ে আরামবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলামের এজেন্ট নাজির হোসেনকে কুপিয়ে যখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ওয়ার্ডের আইডিয়াল স্কুল ও কলেজ ভোট কেন্দ্রের এজেন্ট করা হয়েছিল। পরে নাজিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রফিকুল ইসলাম দাবি করেছেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল তার এজেন্টকে কুপিয়ে যখম করেছে। তবে জাহাঙ্গীর আলম বাবুল তার দাবি অস্বীকার করে বলেছেন, রুবেল তার একজন কর্মী। আর ঘটনার সময় রুবেল এলাকায় ছিল না। তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে। এদিকে ঘটনার পরপরই চকবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলা প্রক্রিয়াধীন।

এছাড়া গতকাল রাতে ঢাকা দক্ষিণের কদমতলিতে কেন্দ্রে প্রবেশ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ওয়ার্ডের কদমতলী থানা এলাকার হাজী শরীয়তউল্লাহ হাইস্কুলে একদল যুবকের সঙ্গে এলাকাবাসী ও পুলিশ যুবকদেরকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম ওরফে বাবু মাস্টার লোকজন নিয়ে ওই কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকাশ কুমার ভৌমিকের লোকজন তাকে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা, হট্টগোল হয়েছে বলে জানান তিনি।

এছাড়া গতকাল রাতে মিরপুরের রুপনগরসহ উত্তর দক্ষিণের কাউন্সিলির প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, নির্বাচনে যেসব কেন্দ্রকে ঝুকিপূর্ণ মনে করা হচ্ছে তার বেশিরভাগ ওয়ার্ডেই বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে দলীয় প্রার্থীর বিরোধ রয়েছে।

বড় ক্রিকেটার হতে ভালো পড়াশোনা করতে হবে: সাকিব

0

চট্টগ্রাম: বড় ক্রিকেটার হতে চাইলে ভালো পড়াশোনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (৩১ জানুয়ারি) নগরের চান্দগাঁও এলাকায় মুজিব বর্ষ উপলক্ষে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের কৃতি ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, ক্রিকেটার হতে হলে সাধনা প্রয়োজন। চট্টগ্রামের তরুণদের মধ্যে সেই যোগ্যতা আছে। আমি আশা করবো, চট্টগ্রাম থেকে জাতীয় দলে খেলার মতো আরও ভালো ভালো ক্রিকেটার তৈরি হবে।

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট অনূর্ধ্ব-১৫ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাকিব আল হাসান। পরে চট্টগ্রামে প্রথম বেসরকারি পর্যায়ে নির্মিত সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান সানোয়ারা বেগম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সানোয়ারা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিপা ভাইরাস সন্দেহে স্কুলছাত্রী ঢামেকে ভর্তি

0

নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে সাদিয়া (১৬) নামে এক স্কুলছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসেক) চিকিৎসাধীন।

সাদিয়া গাজীপুর শ্রীপুর উপজেলা চাউবন গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবদুর সাত্তারের মেয়ে।

সাদিয়ার চাচা আবদুস সামাদ জানান, জেএসসি পরীক্ষা চলাকালে সাদিয়া একবার মাথা ঘুরিয়ে পড়ে যায়। এছাড়া গত দুই বছরে প্রায়ই তার শরীরে খিচুনি হতো। মাঝেমধ্যে কিছু খেতে পারতো না। তখন শুধু ডাবের পানি খেতো। এমনও ঘটেছে একদিনে সে ২০টি ডাবের পানি খেয়েছে। গত ১৯ জানুয়ারি আমাদের এক আত্মীয় খেজুরের রস নিয়ে বাসায় আসে। সাদিয়াসহ আমরা সবাই সেই রস খেয়েছি। এরপর থেকে সাদিয়া আরও অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শ্রীপুর তাজউদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে রেফার করে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, সাদিয়া নিপা ভাইরাসে আক্রান্ত কী না সেজন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দু’জন এসে তার রক্ত নিয়ে গেছেন।

তিনি আরও জানান, ঢামেকের ওসেকে থাকা সাদিয়ার কাছে চিকিৎসক-নার্সরা মাস্ক ও টুপি পরে তার কাছে যাচ্ছেন। প্রায় ১২শ টাকার টুপিসহ মাস্ক আমি কিনে দিয়েছি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, সাসপেক্ট করা হচ্ছে সাদিয়া নিপা ভাইরাসে আক্রান্ত। আমরা তাকে আলাদাভাবে দেখভাল করছি এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

মাস্কের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, হাসপাতালে গুলোর সাপ্লাই নেই।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, মেয়েটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।পরীক্ষার জন্য তার কিছু নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে লোক এসে নিয়া গেছে। পরীক্ষার রিপোর্ট পাবার পরই সে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, সাদিয়াকে আপতত ওসেক’এ রাখা হয়েছে। তবে তাকে কেবিনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

করোনা ভাইরাস আতঙ্ক: হংকংয়ে মাস্ক কিনতে রাতভর লাইন

0

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসের (2019-nCoV) আতঙ্কে ভুগছে বিশ্ব। আতঙ্ক থেকেই সারাবিশ্বের মানুষের মধ্যে বেড়েছে মুখঢাকা মাস্ক ব্যবহার ও সংগ্রহের পরিমান। এ মাস্ক সংগ্রহ করতে হংকংয়ে রাতভর লাইনে দাঁড়াচ্ছেন আতঙ্কগ্রস্ত মানুষ।

চীনের পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম সংক্রমিত এ ভাইরাসে ইতোমধ্যেই দেশটিতে আক্রান্ত হয়েছেন নয় হাজারের বেশি মানুষ। এছাড়াও করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৩ জনের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিত্রে দেখা যায় হংকংয়ের বিভিন্ন ফার্মেসির সামনে মাস্ক কিনতে অপেক্ষমান লোকের সারি।

মাস্ক সংগ্রহ করতে লাইনে দাঁড়ানো মানুষ। ছবি: সংগৃহীতএর পরিপ্রেক্ষিতে বৃহত্তম চীনা ফার্মেসি ওয়াটসন তাদের ফেসবুক পেজে রাতভর লাইনে দাঁড়াতে নিষেধ করে এক পোস্ট দিয়েছে।

পোস্টে বলা হয়, ‘দয়া করে আপনার স্বাস্থ্যের যত্ন নিন। ভিড় এড়াতে রাতভর বা ভোরে আপনাদের লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। এতে স্বাস্থ্যহানির ঝুঁকিই বাড়বে।’

পোস্টটি এ পর্যন্ত দশ হাজারের বেশি লাইক অর্জন করেছে।

ওয়াটসনের এ ফেসবুক পোস্টের পরও অনেকেই এখনো মাস্ক কিনতে রাতভর লাইনে দাঁড়াচ্ছেন।

মাস্ক সংগ্রহের অপেক্ষায় থাকা ক্রেতারা। ছবি: সংগৃহীতমাস্ক কিনতে আসা হংকংয়ের অধিবাসীরা জানান, মাস্ক শেষ হওয়ার আশঙ্কা থেকে তারা আগে আগেই লাইনে দাঁড়াচ্ছেন।

পাশাপাশি হংকংয়ের স্থানীয় সরকারকে পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার জন্য অভিযুক্ত করেন।

মাস্ক কেনার জন্য অপেক্ষমান ক্রেতারা বলেন, সরকার ঘরের বাইরে না যেতে সবাইকে উপদেশ দিচ্ছে। তবে কি আমরা ঘরে অপেক্ষা করেই মারা যাবো?

কোনো প্রার্থীর বাড়িতে যাওয়া কূটনীতিকদের কাজ নয়: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন চলাকালীন সময়ে বিদেশী কূটনীতিকরা যেভাবে বিভিন্ন প্রার্থীর বাড়িতে গেছে সেটি কোনভাবেই সমীচিন হয়নি। কোনো প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে সহানুভূতি জানানো বিদেশি কুটনীতিবিদদের যেমন কাজ নয় তেমনি এটি কূটনীতিরও কাজ নয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে হাটহাজারীতে ইডেন ইংলিশ স্কুলের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি এই ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তারা যেভাবে কথাবার্তা বলছেন তা কূটনৈতিক শিষ্টাচারে পড়ে না। অথচ পাশের দেশ ভারতে যখন জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হয়, তখনতো এভাবে সেখানকার কূটনীতিবিদরা কথা বলেন না। কিংবা অন্যান্য দেশেও বলেন না।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে আমরা সব সময় দেখতে পাই বিদেশী কূটনীতিবিদদের এ নিয়ে আগ্রহটা বেড়ে যায়। এটির জন্য অবশ্য আমাদেরও কেউ কেউ দায়ী। আপনারা জানেন, কোনো কিছু হলেই বিএনপি দেশে বিদেশি কূটনীতিবিদদের ডেকে নালিশ করে। নালিশতো করবে জনগণের কাছে, দেশের ভোটারের কাছে। কিন্ত তারা নালিশ করে বিদেশি কূটনীতিবিদদের কাছে। এটি কোনভাবেই সমীচিন নয়।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের পর্যবেক্ষণ কার্ড দিয়েছে এবং সেখানে আবার ২৮ জন বাংলাদেশী অর্থাৎ বাংলাদেশী পাসপোর্টধারী। এটি কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, সে নিয়ে যদিওবা গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

ড. হাছান মাহমুদ বলেন, বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে কোনো বিদেশী পর্যবেক্ষক আসেনি। স্থানীয়ভাবে যারা কূটনীতির কাজ করতে এসেছেন তাদেরকে পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়েছে। আবার সেখানে সেই দূতাবাসে কর্মরত ২৮ জন বাংলাদেশীকে পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়েছে। এটি কিভাবে দিল, কেন দিল- এটি আমার কাছে বোধগম্য নয়। আমার মনে হয় এই ব্যাপারে নির্বাচন কমিশনের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে হাটহাজারীর শিকারপুরে ইডেন ইংলিশ স্কুলের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে জীবনযুদ্ধে জয়ী হতে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্যতম ভিত্তি। কাজেই প্রাথমিক শিক্ষায় এমন ভিত্তি গড়ে তুলতে হবে যাতে করে আজকের শিশুরা আগামি দিনের যোগ্য নাগরিক হবার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে পারে।

তিনি বলেন, আজকের শিশুরা ডাক্তার হবে, সরকারি বড় অফিসার হবে। কিন্তু তা হয়ে যেন তাদের দরজা গরীবের জন্য বন্ধ হয়ে না যায়, তাদের বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রীর মা প্রফেসর অ্যাডভোকেট কামরুন নাহার বেগম।

বিশেষ অতিথি ছিলেন চুয়েট ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম গ্রামার স্কুলের অধ্যক্ষ তাহসিন খান, ইডেন ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহানুর তাসনিম মিলি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী স্কুলের কৃতি শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন প্র্রধানদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

কল্যাণপুরে চার জঙ্গি আটক

0

রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (৩১ জানুয়ারি) র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল তাদের আটকের বিষয়টি জানান।

আটকরা হলেন- ওসমান (৩২), তামিমুর রহমান (২৬), রমজান আলী চৌধুরী রিপন (৩৩) ও সোলেমান মিয়া বাবুল (৩২)।

র‌্যাব জানায়, আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর এএসপি সজল জানান, আটকরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি- তারা কথিত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আটক চারজন আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ শাখার কর্মী। তারা নিয়মিত দেশের বিচ্ছিন্ন জেলায় গোপন বৈঠকের জন্য যেত এবং নতুন সদস্য সংগ্রহ করতো।

তিনি জানান, ঢাকায় গোপন বৈঠকের জন্য কল্যাণপুর এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল তারা। এ সময় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। বৈঠকে থাকা আরো বেশ কয়েকজন পালিয়ে গেছে।

পলাতকদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্র্মকর্তা।

অসময়ে ইলিশে সরগরম চাঁদপুরের মৎস্য আড়ৎগুলো

0

প্রতি বছরের আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত ভরা মৌসুম হলেও অসময়ে ইলিশের আমদানি শুরু হয়েছে চাঁদপুরে প্রধান মৎস্য আড়ৎ বড় স্টেশন মাছঘাটে।

প্রতিদিন ৮ থেকে ১০ মণ বড় আকারের ইলিশ আমদানি হচ্ছে। এছাড়াও স্থানীয় পদ্মা-মেঘনা নদীতে জেলেদের আহরণ করা ছোট আকারের ইলিশ নিয়মিত ঘাটে বিক্রি হচ্ছে। গত দু’সপ্তাহে দক্ষিণাঞ্চলের বড় আকারের ইলিশের আমদানি হওয়ার কারণে সরগরম হয়ে উঠেছে মাছঘাট। দেখে মনে হবে যেন এখনই ইলিশের মৌসুম। আড়তে ইলিশ মাছ।চাঞ্চল্য ফিরে এসেছে পাইকারী, আড়তদার, খুচরাবিক্রেতা ও শ্রমিকদের মধ্যে ।গত ১০-১২ বছরের মধ্যেও মৌসুমের এই সময়ে বড় আকারের ইলিশ আমদানি দেখেননি বলেও জানিয়েছেন মাছব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে, ডাকাতিয়া নদীর পাড়ে বড় দু’টি ট্রলারে করে দক্ষিণাঞ্চলের ভোলা, দৌলতখান, চরফ্যাশন, শ্যামরাজ থেকে বড় সাইজের ইলিশ নিয়ে এসেছেন ১০-১২ জন ব্যবসায়ী। এসব ইলিশ টুকরিতে করে আড়তে উঠাচ্ছেন শ্রমিকরা।ইলিশ। বিক্রির জন্য আড়তগুলোর সামনে বড় বড় স্তুপ করে সাজানো হচ্ছে। বাছাই করা বড় ছোট ইলিশের স্তুপ আবার মুহুর্তেই হাঁকডাক দিয়ে দাম হাকিয়ে বিক্রি করছেন আড়তদাররা।

ঘাটের ভাই ভাই মৎস্য আড়তের ব্যবসায়ী আবদুল আজিজ বেপারী বলেন, গত দু’সপ্তাহে ইলিশ আমদানি হচ্ছে। ইলিশের অধিকাংশ সাইজ এক কেজির মতন। আজকের বাজারে এক কেজি ইলিশ প্রতিমণ ৩০-৩২ হাজার টাকা, এক কেজি ৪শ’ গ্রাম এবং দেড় কেজি ওজনের ইলিশ প্রতিমণ ৩৬-৪০ হাজার টাকা, ৫শ’ ৬শ’ গ্রামের ইলিশ প্রতি মণ ২৪-২৫ হাজার টাকা, ২শ’ থেকে ৩শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ ১০-১২ হাজার টাকা। ছোট সাইজের ইলিশগুলো বেশিরভাগ চাঁদপুরের স্থানীয় জেলেরা পদ্মা-মেঘনা নদী থেকে আহরণ করে। এর মধ্যে জাটকা ইলিশ থাকে।শ্রমিকরা কাজ করছে।মাছঘাটের শ্রমিক আমিনুর শেখ বলেন, দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের ট্রলার রাত ১১টা থেকে সকাল পর্যন্ত আসতে থাকে। রাতে আসা ইলিশ আড়তে নামালেও বিক্রি শুরু হয় সকাল ১০-১১টার পরে। গত ৩ মাস অবসর সময় কাটালেও এখন শ্রমিকরা মাছ উঠানো, প্যাকিং করা, বরফ দেওয়া এবং রপ্তানি করা গাড়িতে উঠানোর কাজে ব্যস্ত।

ভোলা জেলার চরফ্যাশন খাজুরগাইছ্যা এলাকার মাছব্যবসায়ী আব্বাস বলেন, বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় তাদের নিজস্ব মাছের আড়ৎ থেকে বেশি মূল্যে বিক্রির জন্য লঞ্চযোগে ১০ মণ ইলিশ নিয়ে এসেছেন। তার সঙ্গে এসেছে আরও ১০-১২জন ব্যবসায়ী। এই আড়তে বিক্রি করে আবার নিজ এলাকায় ফিরবেন।চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী সবে বরাত বলেন, গত দু’সপ্তাহ দক্ষিণাঞ্চলের ইলিশের আমদানি বেড়েছে। তবে, অসময়ের এই ইলিশ মৌসুমে আহরণ করা মাছের স্বাদ তেমন নেই। সাধারণত এই সময় বড় সাইজের ইলিশ দেখা যায় না। গত প্রায় ১০ বছর আগে একবার এই সময়ে ইলিশের আমদানি হয়েছে। প্রাকৃতিকভাবে বড় সাইজের ইলিশ এই সময়ে আমদানি হয় না। ধারণা করা হচ্ছে, সাগরের মধ্যে অনেক সময় ভূকম্পন হয়। যে কারণে ইলিশ উজানের দিকে উঠে আসে।

তিনি আরও বলেন, চাঁদপুরে বড় সাইজের ইলিশের আমদানি কম। এই ঘাটের ৬-৭জন ব্যবসায়ী দক্ষিণাঞ্চলের ইলিশ আমদানি করেন। এসব ইলিশ চাঁদপুরের স্থানীয় বাজারগুলোতে বিক্রি হয়। এছাড়াও কুমিল্লা, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, পাবনা, ময়মনসিংহ ও সিলেটে রপ্তানি করা হয়।

ফজলে মাহমুদের সেঞ্চুরির পর শফিউলের ৫ উইকেট

0

প্রথম দিনে ব্যাটে-বলে দক্ষিণাঞ্চলের জয়জয়কার। শুরুতে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকালেন ফজলে মাহমুদ। এরপর বল হাতে একাই উত্তরাঞ্চলের ৫ উইকেট নিলেন শফিউল ইসলাম। আর এই দুইয়ের সাফল্যে ভর করে দারুণ দিন কাটলো দক্ষিণাঞ্চলের।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১ম ম্যাচে শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৬২ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে উত্তরাঞ্চল। ৫ উইকেট রেখে উত্তরাঞ্চল দিনশেষে ২১৬ রানে পিছিয়ে আছে।

টসে হেরে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান যুক্ত হওয়ার আগেই বিদায় নেন দক্ষিণাঞ্চলের ওপেনার শাহরিয়ার নাফিস। এরপর আনামুল হকও (১০) দ্রুত বিদায় নেন। এরপর শক্ত হাতে হাল ধরেন ফজলে মাহমুদ। ১৬৪ বলে ১২৫ রান দক্ষিণাঞ্চলের ইনিংসের প্রাণ।

দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে ৩১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ ও ২৬ রান এসেছে যথাক্রমে শামসুর রহমান ও নুরুল হাসানের ব্যাট থেকে। এছাড়া বলার মতো রান আসেনি আর কোনো ব্যাটসম্যানের ব্যাটে।

বল হাতে উত্তরাঞ্চলের সুমন খান নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও আরিফুল হক। বাকি উইকেট তানভির হায়দারের।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমত শফিউল ঝড়ের সামনে পড়ে যায় উত্তরাঞ্চল। সারাদিনে তাদের ৫টি উইকেটের পতন হয়েছে, যার সবগুলো একাই তুলে নিয়েছেন শফিউল এবং এর মধ্যে ৪টিই বোল্ড।

ওপেনার লিটন দাস শুন্য রানে বিদায় নেওয়ার পর ৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে বসে উত্তরাঞ্চল। এরপর রনি তালুকদার ও সানজামুল মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ব্যক্তিগত ১৬ রানে সানজামুল বিদায় নেন। রনি ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

সাইফের ‘ধৈর্যশীল’ ইনিংস ছাপিয়ে তাইজুলের ৫ উইকেট

0

ওপেনিংয়ে নেমে ‘ধৈর্যশীল’ ব্যাটিংয়ের নজির স্থাপন করে ফিফটি তুলে নিয়েছিলেন মধ্যাঞ্চলের সাইফ হাসান। তবে দিনশেষে সব মনোযোগ কেড়ে নিয়েছেন পূর্বাঞ্চলের স্পিনার তাইজুল হোসেন।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২য় ম্যাচে শুক্রবার (৩১ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ ও সৌম্য সরকার।

দলকে ৪৬ রানে রেখে সৌম্য (৩৬) বিদায় নেওয়ার পর সাইফকে যোগ্য সঙ্গ দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত (১০), রকিবুল হাসান (৪), মোহাম্মদ মিঠুন (৩)। তবে তাইবুর রহমান এসে সাইফের সঙ্গে ৭২ রান জুটি গড়েন।

৪৬ রানের ইনিংস খেলে বিদায় নেন তাইবুর। এরপর শুভাগত হোম ৩ রান করেই ড্রেসিং রুমের পথ ধরেন। তবে অন্য প্রান্ত আগলে রাখেন সাইফ। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন সোহরাওয়ার্দী (৩১)। এরপর আবার ধাক্কা।

ছবি: শোয়েব মিথুনদলীয় ২১১ রানে শহিদুল ইসলাম (৪) বিদায় নেওয়ার পর ২ রান যোগ হতেই তাইজুলের ঘূর্ণিতে হার মানেন সাইফ ও মোস্তাফিজুর রহমান। বিদায়ের আগে ২১৪ বলে ৫৮ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলেন সাইফ। ৩৩৩ মিনিট স্থায়ী এই ইনিংসটি ৫টি চার ও ২ ছক্কায় সাজানো, স্ট্রাইক রেট মাত্র ২৭.১০।

বল হাতে তাইজুলের ৫ উইকেটের পাশাপাশি মধ্যাঞ্চলের হয়ে ২টি করে উইকেট তুলে নিয়েছেন আবু জায়েদ, নাঈম হাসান। বাকি উইকেট হাসান মাহমুদের।

এদিকে দিনের শেষভাগে নিজেদের প্রথম ইনিংসে পূর্বাঞ্চল মাত্র ২ বল মোকাবিলা করতেই দিনের খেলার সমাপ্তি টানা হয়। এই ২ বলে কোনো রান আসেনি। অর্থাৎ দ্বিতীয় দিন একেবারে শুন্য থেকে শুরু করবেন তামিম ইকবালরা।

বিয়ার গ্রিলসের সঙ্গে বনে যাওয়ায় রজনীকান্তকে গ্রেফতারের দাবি

0

দুর্ধর্ষ অভিযাত্র বিয়ার গ্রিলসের সঙ্গে জনপ্রিয় সার্ভাইভাল টিভি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র শুটিং শেষ করেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। গ্রিলসের সঙ্গে তার রোমাঞ্চকর বন্য অভিযান দেখতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে রজনীর এই জঙ্গল অভিযানকে মোটেই ভাল চোখে দেখছেন না ভারতের পরিবেশপ্রেমীরা।

কর্ণাটকের কিছু পরিবেশপ্রেমী প্রশ্ন তুলেছেন, বান্দিপুরের মতো এক জাতীয় উদ্যানে রজনীর মতো একজন বড় মাপের অভিনেতা কিংবা খ্যাতনামা ব্যক্তিত্ব কীভাবে শুটিং করতে পারেন? এমনকি, এই ঘটনায় রজনীকান্তকে গ্রেফতারের দাবিও তুলেছেন তারা।

পরিবেশপ্রেমীরা জানান, বান্দিপুরের জঙ্গল ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে। বাঘ ছাড়াও সেই জঙ্গলে বিলুপ্ত প্রজাতির প্রাণীও রয়েছে। শুটিংয়ের কারণে তাদেরও ক্ষতি হতে পারত! এমনকি, শুটিং টিমের কোনো কার্যকলাপের জন্য জঙ্গলে আগুনও ধরে যেতে পারত! এমনিতেই শীতকাল। শুষ্ক আবহাওয়ার জন্য সহজেই আগুন ছড়িয়ে দাবানলের আকার নিতে পারে। এসব আগপিছ না ভেবে সেখানে গিয়ে কীভাবে দায়িত্ব-জ্ঞানহীন ব্যক্তির মতো শুটিং করলেন রজনীকান্তের মতো একজন সুপারস্টার? প্রশ্ন ছুঁড়ে রজনীর গ্রেফতারের দাবি তুলেছেন কর্ণাটকের পরিবেশপ্রেমীরা।

আরও পড়ুন: মোদীর পর এবার রজনীকান্তের সঙ্গে বিয়ার গ্রিলসের অভিযান

প্রসঙ্গত, রজনীর পর অক্ষয় কুমারও যোগ দিয়েছেন গ্রিলসের জঙ্গল অভিযান শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ। পৌঁছেও গেছেন মাইসোর। তার মধ্যেই রজনীকে গ্রেফতারের দাবি উঠল। অক্ষয়ের ক্ষেত্রেও সেই একই প্রশ্ন উঠতে পারে!

বান্দিপুরের ওই জঙ্গলে বাঘসহ অনেক হিংস্র পশুর আনাগোনা রয়েছে। এখানেই বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করেছেন থালাইভা। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিং।

রজনীকান্ত যে শুটিংয়ের প্রস্তুতি নিয়েছেন, তার একটি ফুটেজও প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা করে জঙ্গলের মধ্যে শুটিং চলত। সকালে ১১টা থেকে শুরু হত শুটিং। শেষ হত বিকেল ৪টায়। ৪ দিনের জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন ডিসকভারি চ্যানেল কর্তৃপক্ষের থেকে রজনী আন্না। সেই ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিংয়ের জন্যই জোর সমালোচনার মুখে পড়লেন রজনীকান্ত।