Home Blog Page 3190

চীন থেকে রাতে দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি : স্বাস্থ্যমন্ত্রী

0

চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাতে দেশে ফিরছে ৩৬১ বাংলাদেশি। এর মধ্যে ১৮ শিশুসহ ১৯টি পরিবার রয়েছে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। গত রাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিলিয়ারেন্স দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেরত আসাদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা মোকবিলায় আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের চিকিৎসক এবং সাপোর্ট স্টাফরা প্রস্তুত। যারা ফেরত আসবেন তাদের ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে। এরমধ্যে কেউ আক্রান্ত হলে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা উহানের বাংলাদেশিদের ফেরত আনতে যাবেন তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিমানে বাংলাদেশি দুজন চিকিৎসকও থাকবেন। ফেরত আনতে যাওয়া ব্যক্তিরা আসার পর তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

বাংলাদেশে করোনা আক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর আসল অবস্থা জানা যাবে। বর্তমানে ওই ব্যক্তি কোয়ারেন্টাইন অবস্থায় রয়েছেন।

উহান থেকে বাংলাদেশিদের আনতে বিমান যাচ্ছে আজ

0

চীনের উহান থাকা ৩৪১ বাংলাদেশিকে নিয়ে আসতে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়বে। বাংলাদেশি যাত্রীদের নিয়ে রাতে ওই ফ্লাইটটি ফিরে আসার কথা। দেশে ফেরার পর বাংলাদেশিদের প্রথমে কোয়ারেন্টাইনের জন্য কুর্মিটোলা হজক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশিদের আনতে আমাদের একটি ফ্লাইট চীনে যাচ্ছে। তাদের নিয়ে আসার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফ্লাইটে যাওয়া ক্রুদেরও মেডিক্যাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকাল ৩টার দিকে ৪১৯ জন যাত্রী বহনে সক্ষম একটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ চীনের উদ্দেশে ছেড়ে যাবে। রাত দেড়টার দিকে উড়োজাহাজটির ফিরে আসার কথা। তবে দেশের ফেরার পর স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না উহান ফেরত বাংলাদেশিরা। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে কুর্মিটোলা হজক্যাম্পে। সেখানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের কোয়ারেন্টাইন ব্যবস্থায় তাদের রাখা হবে। স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ১৪ দিন পর্যন্ত তাদের সেখানে রাখা হতে পারে।

চীন থেকে ফেরত আসাদের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা আশা করছি ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্ত কেউ নেই। তার পরও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। হজক্যাম্পে তাদের রাখা হবে। সেখানে আমাদের চারটি মেডিক্যাল টিম থাকবে। তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হবে। স্বাস্থ্যগত পরীক্ষা ও নির্ধারিত ১৪ দিনের মতো পর্যবেক্ষণে রাখার পর ফেরত আসা বাংলাদেশিরা বাড়ি ফিরতে পারবেন বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের বলেছিলেন, চীনে অনুমতি পেলে বাংলাদেশিদের ফেরত আনার জন্য উড়োজাহাজ তৈরি রাখা হয়েছে। তাদের আলাদাভাবে রাখতে হাসপাতালে বিশেষ আয়োজন করেছি। আনার পরে দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। এর পর চীনের বিভিন্ন শহরের পাশাপাশি ইতোমধ্যে বিশ্বের এক ডজনের বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, মহামারি আকারে ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেনেভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় সংস্থাটি।

করোনাভাইরাস: বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

0

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। গতকাল (বৃহস্পতিবার) হু’র শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকের পর সংস্থাটির পক্ষ থেকে এই ঘোষণা প্রকাশ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘এই ঘোষণার মূল কারণ চীনে যা হচ্ছে তা নিয়ে নয়, বরং অন্যান্য দেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে তার জন্য।’ উদ্বেগের বিষয় হচ্ছে, যেসব দেশের স্বাস্থ্য সেবা ততটা উন্নত নয় সেসব দেশে এই ভাইরাসের ছড়িয়ে পড়া।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জন। এছাড়া ৯,৩৫৬ ব্যক্তি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চীনের প্রতিটি অঞ্চলে এখন ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

‘হু’ জানিয়েছে, চীনের বাইরে ১৮টি দেশে করোনা ভাইরাসে ৯৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জার্মানি, জাপান, ভিয়েতনাম এবং আমেরিকায় মানুষে-মানুষে সংস্পর্শের মাধ্যমে ৮ জন আক্রান্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে চীনের নেওয়া ব্যবস্থাকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘গত কয়েক দিনে মানুষে-মানুষে সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস যেভাবে কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে তা উদ্বেগের ব্যাপার।’

গত মাসে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ ১৮ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ঢাকা সিটি নির্বাচন : কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী

0

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। উত্তরে ৮টি ও দক্ষিণ সিটির ১১টি পয়েন্ট থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মালামাল বিতরণ শুরু হয়।

উত্তর সিটিতে যে ৮টি ভেন্যু থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে তা হলো- উত্তরা কমিউনিটি সেন্টার, ডেন্টাল কলেজ মিরপুর-১৪, মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা), ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মিরপুর-২, বনানী বিদ্যানিকেতন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও রেসিডেনসিয়াল মডেল কলেজ।

ঢাকা উত্তরের নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। ইভিএম মেশিনসহ ভোটের অন্যান্য সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে দক্ষিণ সিটির মালামাল বিতরণ কেন্দ্রগুলো হলো- খিলগাঁও মডেল কলেজ, টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মতিঝিল, টিকাটুলির কামরুন্নেসা স্কুল ও সেন্ট্রাল উইমেন কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, কামরাঙ্গীচর শেখ জামাল স্কুল, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও দোলাইর পাড় স্কুল কেন্দ্র।

কর্মকর্তারা জানান, ইভিএম মেশিন, ইভিএম ফিঙ্গার মেশিন ফরম, ছবিসহ ভোটার তালিকা, অমোচনীয় কালির কলম, বিশেষ খাম; ভোটদান প্রক্রিয়ার পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ ৪৩ ধরনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সামগ্রী নিয়ে স্ব স্ব নির্বাচনী কেন্দ্রে যাবেন। ভোটকক্ষ প্রস্তুত করে আজ রাতে কেন্দ্রে অবস্থান করবেন। কাল ৮টা থেকে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরেও এক দিনসহ মোট ৪ দিন মাঠে থাকবে তারা।

আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতে এবার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকার উত্তর সিটিতে মেয়র পদসহ ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১৮টি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ করা হবে। উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার, ৬২১ জন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদসহ ৭৫টি সাধারণ ওয়ার্ড, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে। এই সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

শিশুকে হাসপাতাল মর্গে রেখে কারাগারে ফিরে গেলেন মা

0

ঢাকা:
মা-শিশু দুজনেরই ঠিকানা ছিল কাশিমপুরের মহিলা কারাগার। দেখভালের জন্য শিশুটির (বাঁধন) কেউ ছিল না। ফলে মায়ের সঙ্গে শিশুটি জেলে থাকতো আদালতের নির্দেশে। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৮ জানুয়ারি ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে ৩০ জানুয়ারি বাঁধনের মৃত্যু হয়। এরপর থেকে একেবারেই চুপসে গেছেন পারভীন।

জানা যায়, আড়াই বছর বয়সী বাঁধন থাকতো মা পারভীনের সঙ্গে। আর পারভীনকে পুলিশ প্রায় এক বছর আগে খিলগাঁওয়ের গোড়ান থেকে ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার করে। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে তার ঠিকানা হয় কাশিমপুর মহিলা কারাগার। এসময় বাঁধনের বয়স ছিল এক বছর ৬ মাস। তার দেখভালের কেউ ছিল না বলে আদালতের নির্দেশে মায়ের সঙ্গে থাকার সুযোগ পেয়েছিল শিশুটি। এক বছর ধরে তাই বাঁধনেরও ঠিকানা ছিল কাশিমপুর মহিলা কারাগার। সেখানেই বেড়ে উঠছিল সে।

মৃত্যুর পর ওয়ার্ডে বিমর্ষ হয়ে বসে ছিলেন পারভীন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, আমার বাড়ি মাদারীপুরের শিবচর। সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী আমাকে ছেড়ে দেয়। কোনো কারণে আমি খিলগাঁও গোড়ানে গিয়েছিলাম। সেখান থেকে ইয়াবাসহ আমাকে পুলিশ গ্রেপ্তার করে। আমার কেউ নেই। একমাত্র ভাই আছে তার সঙ্গে যোগাযোগ নেই। আমার শেষ সম্বল ছিল ওই সন্তান। সেও হাসপাতালে মারা গেলো। আমার আর কেউ নেই। আমি কারাগারে বন্দি। আমার সন্তানের জন্য আমি জানাজা-দাফন কিছুই করতে পারলাম না, সব ছেড়ে দিয়েছি পুলিশের ওপর। তারা যেটা ভালো মনে করে, সেটাই করবে।

কাশিমপুর কারাগারের মহিলা সেলের জেলার মো. আনোয়ার হোসেন জানান, পারভীন মাদক মামলায় এক বছর ধরে কাশিমপুর মহিলা কারাগারে আছে। কারাগারে থাকা অবস্থায় তার সন্তান বাঁধন অসুস্থ হয়ে পড়লে প্রথমে শিশুটিকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পারভীন সঙ্গে ছিল। ২৬ জানুয়ারি গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে ২৮ জানুয়ারি ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আদালতের নির্দেশে গত ১ বছর ধরে শিশুটি তার মায়ের কাছেই ছিল।

ঢাকা মেডিক্যাল হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার বলেন, শিশুটি ভেরি ক্রিটিক্যাল অবস্থায় আমাদের এখানে ভর্তি হয়েছে। শুরু থেকেই তার প্রেশারের অবস্থা ভালো ছিল না। প্রেশার ফল করার কারণে তার কিডনিতে সমস্যা দেখা দেয়। শিশুটির কিডনি ফেলরের কারণে মৃত্যু হয়েছে।

ঢামেকে ডিউটিরত কারারক্ষী রবিউল ইসলাম বলেন, শিশুটির মা আমাদের বলেছে, তার কোনো আত্মীয়-স্বজন কেউ নেই। তাই মরদেহটি ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তারাই আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করবে।

ঢামেক হাসপাতাল মর্গ সূত্র জানায়, রোববার (০২ ফেব্রুয়ারি) আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য শিশুটির মরদেহ হস্তান্তর করা হবে।

রাজশাহী সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

0

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- রাজন হোসেন, মো. সোহেল, কাবিল, মো. শাহীন ও শফিকুল। এদের প্রত্যেকের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা সবাই রাখাল। নিজেদের বাড়িতে পালন করা গবাদিপশু পদ্মানদীর চরে চরাতে যান। আজও তারা চরে গরু চরাতে গিয়েছিলেন। এসময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।

জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সীমান্ত থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে।

পতাকা বৈঠকের জন্য তারা বিএসএফকে চিঠি দিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে পতাকা বৈঠক হতে পারে। পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের ফিরিয়ে আনা হবে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কাল, প্রস্তুত ইসি

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামীকাল। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে কমিশন। আমরা আশা করি, এ নির্বাচন দেশের সবার কাছে গ্রহণযোগ্য হবে।

গতকাল রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এখন শুধু অপেক্ষা ভোটের। নির্বাচন উপলক্ষে গতকাল রাত থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। আজ রাত ১২টার পর থেকে বন্ধ হবে সব ধরনের যান চলাচল।

এ নির্বাচনে ২২ প্রতিষ্ঠানের ১ হাজার ১৩ জন দেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে উত্তরে ৫০৩ জন, দক্ষিণে ৪৫৭ জন এবং কেন্দ্রীয়ভাবে ৫৩ জন পর্যবেক্ষণ করবেন। বিদেশি সংস্থার পর্যবেক্ষক থাকবেন ৭৪ জন। তাদের মধ্যে ৪৬ বিদেশি এবং ২৮ বাংলাদেশি নাগরিক।

দুজন রিটার্নিং অফিসার ৪৩ সহকারী রিটার্নিং অফিসারকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা করবেন। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অর্ধলক্ষাধিক কর্মকর্তা।

জানা গেছে, প্রতি ভোটকেন্দ্রে ১ জন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে ১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং অফিসার দায়িত্বে থাকবেন। দুই সিটিতে সব মিলিয়ে ২ হাজার ৪৬৮ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১৪ হাজার ৪৩৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২৮ হাজার ৮৬৮ জন পোলিং কর্মকর্তা থাকবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য থাকবেন। তারা শুধু ইভিএম পরিচালনার দায়িত্বে পালন করবেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, দুই সিটির ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধলক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্য থাকবেন ৪১ হাজার ৯৫৬ জন। সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে সদস্য মোতায়েন থাকবেন। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত ১২৯টি মোবাইল ফোর্সে থাকবেন ১ হাজার ২৯০ জন, ৪৩টি স্ট্রাইকিং ফোর্সে থাকবেন ৪৩০ জন, রিজার্ভ স্ট্রাইকিং ফোর্সে থাকবেন ৫২০ জন। দুই সিটিতে র‌্যাবের টিম থাকবে ১৩০টি। প্রতিটি ওয়ার্ডে একটি করে টিম দায়িত্ব পালন করবে। এসব টিমে গড়ে ১১ জন করে মোট ১ হাজার ৪৩০ জন র‌্যাব সদস্য থাকবেন। দুই সিটিতে র‌্যাবের ১০টি রিজার্ভ টিম থাকবে, তাতে ১১০ জন সদস্য থাকবেন। রিজার্ভসহ দুই সিটিতে ৭৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতি প্লাটুনে গড়ে ৩০ জন করে মোট ২ হাজার ২৫০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন।

৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী অপরাধ দমন ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য দুই সিটিতে থাকবেন ১৭২ জন নির্বাহী এবং ৬৪ জন বিচারিক হাকিম।

ঢাকা উত্তর সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে ৪৭০ জন মনোনয়নপত্র দাখিল করলেও চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৩৪ জন। বাকি ১৩৬ জনের অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যাচাইকালে অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে। বর্তমানে মেয়র পদে ৬ জন, ৫৪টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ২৫১ জন কাউন্সিলর ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে ৭৭ জন নারী কাউন্সিলর পদপ্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

অপরদিকে ঢাকা দক্ষিণে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৪১৬ জন। এ সিটিতে ৭ জন মেয়র পদে মনোনয়পত্র দাখিল করেছেন। তারা সবাই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তবে কমেছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা। এ সিটিতে ৭৫টি ওয়ার্ডে ৪৬০ জন মনোনয়নপত্র দাখিল করলেও চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩২৭ জন ও সংরক্ষিত ২৫টি ওয়ার্ডে ১০২ জন মনোনয়নপত্র দাখিল করলেও ভোটের মাঠে রয়েছেন ৮২ জন।

ঢাকা দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা গেছে, দুই সিটিতে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ৪৩ হাজার ৮ জন ও নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন। ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬জন। ঢাকা দক্ষিণে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন ও নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৪৫টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ রয়েছে। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে। ঢাকা উত্তর সিটিতে ৬৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং দক্ষিণে ৬৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ভোটকেন্দ্র অবস্থিত।

প্রেমিকা লাগবে না সেই জাপানি ধনকুবেরের, ক্ষমা প্রার্থনা

0

বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে চাঁদে ভ্রমণের সময় সঙ্গ দেওয়ার জন্য প্রেমিকা চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন জাপানি ধনকুবের ইয়ুসাকু মায়েজাওয়া। তার ওই বিজ্ঞাপনে সাড়া দিয়ে ২০ বছরের বেশি বয়সী ২৮ হাজার নারী তার প্রেমিকা হওয়ার আবেদন করেছিলেন।

কথা ছিলো তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে তাকে তিনি তার সঙ্গে চাঁদে নিয়ে যাবেন। আর ওই ভ্রমণের একটি তথ্যচিত্র বানানো হবে। যা প্রচারিত হবে আবেমা টিভি নামের একটি টেলিভিশন চ্যানেলে।

কিন্তু ওই ধনকুবের এখন বলছেন চাঁদে ভ্রমণের সময় তার প্রেমিকা লাগবে না। এবং তিনি তার প্রেমিকা হওয়ার জন্য আবেদনকারীদের প্রতি ক্ষমা প্রার্থনা করেছেন। টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি এই ক্ষমা প্রার্থনা করেছেন। টু্ইটারে তার ফলোয়ার সংখ্যা ৭০ লাখ। যা জাপানের মধ্যে শীর্ষস্থানীয়।

জাপানের বিশাল অনলাইন ফ্যাশন শপিং সাইট জোজো ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা মায়েজাওয়া (৪৪) সবসময়ই মনোযোগের কেন্দ্রে থাকতে চান। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটি গত বছর সফট ব্যাংক গ্রুপ করপোরেশনের কাছে বিক্রি করে দিয়েছেন।

জাপানের এই ধনকুবের প্রায়ই বড় বড় পরিকল্পনার কথা বলেন। কিন্তু সেসবের বেশিরভাগই বাস্তবায়ন হয় না।

এর আগে তিনি তার টুইটার ফলোয়ারদেরকে ১০০ কোটি ইয়েন দান করার ঘোষণা দিয়েছিলেন গত ১০ জানুয়ারি। তিনি তার ১ হাজার টুইটার ফলোয়ারের প্রত্যেককে ১ মিলিয়ন বা ১০ লাখ ইয়েন করে দান করার ঘোষণা দিয়েছিলেন। যারা তার একটি টুইট ছড়িয়ে দিয়েছিলেন।

তার @yousuck2020 নামের অ্যাকাউন্ট থেকে যারা একটি ম্যাসেজ পুনরায় টুইট করে ছড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্য থেকে ১ হাজার জনকে পুরস্কার স্বরুপ এই টাকা দেওয়া হবে। তার ওই টুইট পুনরায় টুইট করেছিলেন ৪১ লাখ ফলোয়ার। যা এখনো রিটুইট হচ্ছে।

ইউসাকু মায়েজাওয়া তার ওই টুইটটি করেছিলেন গত ৩১ ডিসেম্বর। আর যারা গত ৭ জানুয়ারির মধ্যে ওই টুইটটি রিটুইট করেছে শুধু তাদের মধ্য থেকেই ১ হাজার জনকে এই পুরস্কারের অর্থে দেওয়া হবে। গত ১০ জানুয়ারি তিনি ওই ঘোষণা দিয়েছিলেন যা এখনো বাস্তবায়ন হয়নি। তার আগে তিনি প্রেমিকা চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।

এবার দিল্লির জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি

0

সাম্প্রদায়িকভাবে বৈষম্যমূলক ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ চলছিল বহুদিন ধরেই। সামিল হয়েছিলেন জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, রাজঘাটের প্রতিবাদ জমায়েতে আচমকা চলল গুলি।

সূত্রের খবর, এই ঘটনায় জখম হয়েছেন জামিয়ার এক ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে অভিযুক্ত চেঁচিয়ে উঠেছিল, ‘ইয়ে লো আজাদি!’ এরপই গুলি করে বসে সেই দুর্বৃত্ত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বন্দুকবাজের অস্ত্র কেড়ে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর গুলিতে জখম শিক্ষার্থীকে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে গুলি লেগেছে। সেখানেই চিকিৎসা চলছে জখম শিক্ষার্থীর।

জানা গেছে, তাঁর নাম শাদাব আলম। তিনি জামিয়ার মাস কমিউনিকেশনস বিভাগের ছাত্র।

উত্তেজনার জেরে যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে, তাই ঘুরিয়ে দেওয়া হয়েছে রুট। এর আগেও ১৫ ডিসেম্বর সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়। তখনও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অতি সক্রিয়তার। এর পরে ফের একই ঘটনা।

জানা গেছে, আজ, বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটের দিকে মিছিল করে যাচ্ছিলেন জামিয়ার পড়ুয়া-সহ সাধারণ মানুষ। সেই সময়েই ‘ইয়ে লো আজাদি’ বলে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসে সে।

কিছুদিন আগেই দিল্লির একটি জনসভায় ভারতের শাসক দল বিজেপির মন্ত্রী অনুরাগ ঠাকুর স্লোগান তুলেছিলেন, ‘দেশকি গদ্দারো কো…’, তাতে জনতা গলা মিলিয়েছিল, ‘গোলি মারো সালো কো।’ এর পরেই এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল প্রকাশ্য রাজপথে।

জানা গেছে, অভিযুক্ত বন্দুকবাজের নাম রামভক্ত গোপাল। গুলি-কাণ্ড ঘটানোর আগে ফেসবুকে তিনটি লাইভ ভিডিও শেয়ার করেছে সে। সেই ভিডিওতে দাবি করেছে, নিজের ধর্ম রক্ষা করতে যাচ্ছে সে। ‘জামিয়ার গদ্দারদের খেল খতম’ করতে সে গুলি চালাবে বলে দাবি করে প্রকাশ্য ভিডিওতে। তাতে বহু মানুষ সমর্থনও করে তাকে।

আন্দোলনকারীদের দাবি, এই মিছিলের অনুমতি করা ছিল অনেক আগে থেকে। মিছিল ঘিরে যাতে কোনও অশান্তি না হয, সে জন্য আগে থেকেই জামিয়ার বাইরে পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেডও বসানো হয়। তাই রাস্তার উপরেই বসে পড়েন আন্দোলনকারীরা।

অভিযোগ, সেই সময়েই পুলিশি নিরাপত্তা টপকে, ব্যারিকেড পার করে, পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসে অভিযুক্ত। প্রথমে আকাশের দিকে তাক করে ফায়ারিং চলে, তার পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় সে। গুলি লাগে এক ছাত্রের হাতে। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে, পুলিশি পাহারা এড়িয়ে কীভাবে ওই যুবক গুলি চালাল।

টুইটার ফলোয়ারদের ১০০ কোটি ইয়েন দানের ঘোষণা জাপানি ধনকুবেরের!

0

জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তার টুইটার ফলোয়ারদেরকে ১০০ কোটি ইয়েন দান করার ঘোষণা দিয়েছেন! তিনি তার ১ হাজার টুইটার ফলোয়ারের প্রত্যেককে ১ মিলিয়ন বা ১০ লাখ ইয়েন করে দান করার ঘোষণা দিয়েছেন। ওই ১ হাজার ফলোয়ার তার একটি টুইট ছড়িয়ে দিয়েছিলেন। তার @yousuck2020 নামের অ্যাকাউন্ট থেকে যারা একটি ম্যাসেজ পুনরায় টুইট করে ছড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্য থেকে ১ হাজার জনকে পুরস্কার স্বরুপ এই টাকা দেওয়া হবে। তার ওই টুইট পুনরায় টুইট করেছিলেন ৪১ লাখ ফলোয়ার। যা এখনো রিটুইট হচ্ছে।

জাপানের বিশাল অনলাইন ফ্যাশন শপিং সাইট জোজো ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা মায়েজাওয়া (৪৪) সবসময়ই মনোযোগের কেন্দ্রে থাকতে চান। এর আগেও তার একটি টুইট ৪৩ লাখবার রিটুইট করা হয়েছিলো। যা সবচেয়ে বেশিবার রিটুইট করা টুইটের খেতাব পেয়েছে। সেসময় তিনি ১০০ জনকে ১০০ মিলিয়ন ইয়েন পুরস্কার হিসেবে দিয়েছিলেন।

তিনিই একমাত্র ব্যক্তি নন যিনি টুইটার ফলোয়ারদেরকে অর্থ দান করেছেন। গতবছর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যান্ড্রু ইয়াঙ কেউ তার টুইট রিটুইট করলে তাকে ১২ মাসের জন্য প্রতিমাসে ১ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব করেছিলেন।

ইউসাকু মায়েজাওয়া চিত্রশিল্পক্রয় সহ নানা বিষয়ে বিশ্বের সবচেয়ে বেশি অর্থ ব্যয়কারী হিসেবে পরিচিত। তার রয়েছে অঢেল অর্থ।

এই ১০০ কোটি ইয়েন দেওয়ার পরও তার কাছে আরও ৩৬০ কোটি ডলার বা ৩৯,২১৭ কোটি ১৪ লাখ ইয়েন থাকবে।

ইউসাকু মায়েজাওয়া তার ওই টুইটটি করেছিলেন গত ৩১ ডিসেম্বর। আর যারা গত ৭ জানুয়ারির মধ্যে ওই টুইটটি রিটুইট করেছে শুধু তাদের মধ্য থেকেই ১ হাজার জনকে এই পুরস্কারের অর্থে দেওয়া হবে।

টুইটারে তার ফলোয়ার সংখ্যা ৭০ লাখ। যা জাপানের মধ্যে শীর্ষস্থানীয়।