Home Blog Page 3191

ভারতের কাছে করোনা ভাইরাসের ওষুধ আছে!

0

চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। তিব্বতসহ চীনের মূল ভূখণ্ডের সর্বত্র এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ জানুয়ারী পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১১ জনে।

চীন পেরিয়ে এই ভাইরাস এশিয়া-ইউরোপ সহ বিশ্বের আরো ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এবার চীনের প্রতিবেশি দেশ ভারতেও ঢুকে পড়েছে করোনা ভাইরাস। দেশটির কেরালা প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত এক ছাত্রের সন্ধান পাওয়া গেছে বলে বিবৃতি দিয়েছে কেরালার স্বাস্থ্য দপ্তর।

ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। আক্রান্ত ছাত্র উহান বিশ্ববিদ্যালয়ের। আপাতত তাকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে।

জানা গেছে, আরো ছয়জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দপ্তরের অন্য প্রতিনিধিরা।

এখন পর্যন্ত চীন বা অন্য কোনো দেশ এই ভাইরাসের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি।

এমন পরিস্থিতিতে ভারত জানাচ্ছে এই ভাইরাস মোকাবিলার ওষুধ তাদের কাছে রয়েছে। তবে তা ভ্যাকসিন বা অ্যালোপ্যাথি ওষুধ নয়, হোমিওপ্যাথিতেই করোনা প্রতিরোধ করা যাবে বলে জানাচ্ছে তারা।

দেশটির আয়ুর্বেদ মন্ত্রণালয়ের এক টুইটের বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, হোমিওপ্যাথি চিকিত্সায় করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়। করোনা আক্রান্তের উপসর্গ সারানোর জন্য ইউনানি ওষুধ অত্যন্ত কার্যকর বলে জানানো হয়েছে। এর জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়। কী করা উচিত, কী করা উচিত নয় তার একটি তালিকা প্রকাশ করা হয়। এমনকি কি ওষুধ খেতে হবে, তা-ও বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় আয়ুর্বেদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আরসেনিকাম অ্যালবাম ৩০ নামের ওষুধটি এই ভাইরাস প্রতিরোধে সক্ষম।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত এক, জরুরি বৈঠকে কেরালার স্বাস্থ্যমন্ত্রী

0

ভারতে ঢুকে পড়েছে করোনাভাইরাস। কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত এক ছাত্রের সন্ধান পাওয়া গেছে বলে বিবৃতি দিয়েছে ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

জানা গেছে, আরো ছয়জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দপ্তরের অন্য প্রতিনিধিরা ।

ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। আক্রান্ত ছাত্র উহান বিশ্ববিদ্যালয়ের। আপাতত তাকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে।

চিকিৎসকরা তার স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন। এছাড়াও, এর্নাকুলাম জেলার তিনজন পর্যবেক্ষণাধীন রয়েছেন। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছিল দিল্লিতেও। দিল্লির আরএমল হাসপাতালের আইসোলেশন ইউনিটের পর্যবেক্ষণের অধীনে ছিলেন তিনজন। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এনআইভি পুনের রিপোর্ট অনুযায়ী ওই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নন।

দিল্লির জামিয়ায় মিছিলে গুলি; ছাত্র গুলিবিদ্ধ

0

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সিএএ- বিরোধী মিছিল শুরুর আগেই দিল্লির জামিয়ায় গুলি চালানো হয়েছে। আজ বৃস্পতিবার, দিল্লির জামিয়ায় প্রকাশ্যে এক অজ্ঞাতপরিচয় যুবক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন এক ছাত্র।

জানা গেছে, সিএএ বিরোধী একটি মিছিল রাজঘাটের দিকে যাচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ এবং জামিয়া মালিয়া ইসলামিয়ার ছাত্ররা।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীতায় এদিন রাজঘাটের দিকে মিছিল শুরু হয়। সেখানেই গুলি চালায় অজ্ঞাতপরিচয় যুবক। গুলিবিদ্ধ হয় এক ছাত্র।

অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অস্ত্রধারী যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রশ্ন উঠছে, পুলিশি পাহারা এড়িয়ে কীভাবে ওই যুবক পিস্তল নিয়ে গুলি চালাল। তদন্তে নেমেছে পুলিশ।

সূত্র : এই সময়

শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’

0

ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্ব মীমাংসার নামে শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনাকে শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

হাসান রুহানি

ইরানি প্রেসিডেন্ট রুহানি গতকাল বুধবার তার নিজের টুইটার একাউন্টে এ কথা বলেছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বোকামি পূর্ণ প্রচেষ্টা অনেক হয়েছে। এটি হচ্ছে শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা।

এদিকে, ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি ট্রাম্পের কথিত শান্তি চুক্তিকে পশ্চিম এশিয়ার জন্য বিপজ্জনক পরিকল্পনা বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, এই পরিকল্পনা প্রকাশের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা চালিয়েছে।

সিরিয়ার সংসদের স্পিকার হামুদা সাব্বাগের সঙ্গে টেলিফোন আলাপে লারিজানি বলেন, মার্কিন এই পরিকল্পনার বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, এ অঞ্চলে ইসরায়েল সরকারের আকাঙ্ক্ষা পূরণের জন্য মূলত কথিত শান্তি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা যতই দাবি করুক না কেন প্রকৃতপক্ষে এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের কোন স্বার্থই গুরুত্ব পায়নি।

স্কুলছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের কারাদণ্ড শিক্ষকের

0

কিশোরী ছাত্রীকে ধর্ষণের অপরাধে ভারতের তিরুবনন্তপুরমের একজন স্কুল শিক্ষককে ৬০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। যৌন নিপীড়নের ঘটনায় এ এক নজিরবিহীন সাজা ঘোষণা বলে মনে করছেন অনেকে। কারণ, দীর্ঘ ৬০ বছরের কারাদণ্ড আগে ভারতের কোনো যৌন হেনস্থাকারীকে দেওয়া হয়নি।

২০১৭ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। কিশোরী ছাত্রীর দাবি, একাধিকবার তাকে যৌন নিপীড়ন করেছেন ফিরোজ নামের ওই শিক্ষক। যৌন নিপীড়নের কথা কাউকে বললে তার ফল ভালো হবে না বলে হুমকি দিতেন তিনি।

কিন্তু ক্রমেই অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় সহপাঠীদের ওই শিক্ষকের ব্যাপারে জানিয়ে দেয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরপর কাউন্সেলিংয়ের সময় প্রকাশ্যে আসে লম্পট ফিরোজ খানের কুকীর্তি। এমনকি ছাত্রীদের পাশাপাশি সহকর্মী শিক্ষকরাও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান।

পকসো আদালতে চলে বিচার। বিচার শেষে বিচারক কে সুব্রাম্মা বলেন, একজন শিক্ষকের উচিত শিক্ষার্থী ও সমাজের কাছে রোল মডেল হয়ে ওঠা। আদর্শ হয়ে ওঠা। এই শিক্ষক কোনোরকম সহানুভূতির যোগ্য নয়।

করোনাভাইরাস : ত্রিপুরার তরুণের মৃত্যু

0

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত এক ভারতীয় তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম মণির হোসেন (২৩)। তিনি মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। ত্রিপুরার বাসিন্দা এই তরুণ।

নোভেল করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। আর এর মধ্যেই মণিরের মৃত্যু সংবাদ এসে পৌঁছালো ত্রিপুরার বিশালগড়ে।

জানা গেছে, মালয়েশিয়ায় একটি রেস্তোঁরায় কাজ করতেন মণির হোসেন। গত সপ্তাহে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর। মণিরের মরদেহ দ্রুত ত্রিপুরায় আনতে তাঁর পরিবার দিল্লির দ্বারস্থ হয়েছে।

তাঁর বাবা জানিয়েছেন, পরিবারের আর্থিক হাল ফেরাতে দু”বছর আগে মালয়েশিয়া গিয়েছিল ছেলে। সেখানেই এমন মর্মান্তিক পরিণতি তাঁর। মণির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আগরতলা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বসানো হয়েছে মেডিক‌্যাল টিমও।

এদিকে, হংকং ইতিমধ্যেই সিভিয়ার অ্যাকিউন্ট রেসপিরেটরি সিনড্রোম প্রতিরোধের ওষুধ আবিষ্কার করে ফেলেছে বলে দাবি গবেষকদের। এতদিন ধরে গবাদি পশুদের ওপর এই ওষুধ প্রয়োগ চলছিল। কিছু সমস্যার জন্য প্রকাশ্যে আনতে চাননি গবেষকরা। তবে সব বাধা কাটিয়ে খুব শীঘ্রই করোনার টিকা সামনে আনবে হংকং। বুধবার এমনটাই দাবি করলেন হংকংয়ের বিজ্ঞানীরা।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে হংকং ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের গবেষক ইউয়েন কোক-ইয়াং বলেছেন, সার্স ভাইরাসের সংক্রমণের সময় থেকেই আমরা আশঙ্কা করেছিলাম। সেই মতো টিকা তৈরির কাজ চলছিল।

করোনাভাইরাসের শঙ্কায় চীনে সরস্বতী পূজা বাতিল

0

করোনাভাইরাসের শঙ্কায় বাতিল হয়ে গেল চীনের প্রবাসী ভারতীয়দের সরস্বতী পূজা। চীনের রাজধানী বেইজিংয়ে পূজার আয়োজন করেছিলেন কর্মসূত্রে সে দেশে থাকা একদল ভারতীয়। মূল উদ্যোক্তা সেখানকার প্রবাসী বাঙালিদের সংগঠন ‘বেইজিং বংস’।

ঠিক করা হয়েছিল, সবার ছুটি থাকবে যে সপ্তাহ শেষে, তখনই হবে পূজা। সে অনুসারে ৯ ফেব্রুয়ারি দিন ঠিক হয় পূজার। কলকাতার কুমোরটুলিতে প্রতিমার ‘অর্ডার’ও চলে যায়। কিন্তু এখন সে সব বাতিল।

বেইজিংয়ে চাকরি সূত্রে সস্ত্রীক থাকেন ভারতের শান্তিনিকেতনের শুভম পাল। তিনিও অন্যতম উদ্যোক্তা। গতকাল বুধবার সরস্বতী পূজার দিন বেইজিং থেকে শুভম বলেন, আগেও এখানে অনেকে সরস্বতী পূজা করেছেন। এবার সেটা আরো বড় আকারে করার ইচ্ছে ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পুরো পরিকল্পনা বাতিল করতে হলো।

সব সুবিধা দেখে সপ্তাহান্তে পূজা আয়োজনের রেওয়াজ যেমন দুর্গাপূজায়, তেমনই আছে সরস্বতী পূজার বেলাতেও। তাছাড়া চীনে জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বছরকে স্বাগত জানাতে ‘স্প্রিং ফেস্টিভাল’ও হয়।

সব দেখে ৯ ফেব্রুয়ারি সরস্বতী পূজার পরিকল্পনা নেওয়া হয়। শুভম বলেন, ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা হয়। কিন্তু এখন অবস্থা অন্য রকম। জরুরি কাজ ছাড়া প্রায় কেউই বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট সুনসান।

করোনাভাইরাস : মৃত বেড়ে ১৭০; আক্রান্ত ৭ সহস্রাধিক

0

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৭০ জনে দাঁড়িয়েছে। তিব্বতসহ চীনের মূল ভূখন্ডের সর্বত্র এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ জানুয়ারী পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তেরে সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১১ জনে।

এর মধ্যে এ ভাইরাসের কেন্দ্রস্থল শুধু উহান শহরেই মারা গেছে ১৬২ জন। বাকিগুলো চীনের অন্যান্য শহরে। উহান শহরে এ সংখ্যা ৪৫৮৬ জন। ক্রমেই এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে চীনের সর্বত্রই।

গত ৩১ ডিসেম্বর উহানে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ার পর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস রাজধানী বেইজিং, সাংহাই, ম্যাকাও ও হংকংয়ের বাইরে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়েছে।

বুধবার এ রোগে আক্রান্তের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া চীনের বাইরে সারাবিশ্বে আরও ৯১ জনের দেহে এ ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে ‘পুরো বিশ্বকে সতর্ক হতে হবে।

তিনি করোনাভাইরাসের মারাত্মক প্রকোপের বিষয়ে চীনের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, চ্যালেঞ্জ বড় হলেও প্রতিক্রিয়া ব্যাপক হয়েছে।

এদিকে, ভাইরাসটি বিশ্বব্যাপী ‘জরুরি অবস্থায়’ রয়েছে কিনা তা নিয়ে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র : বিবিসি, সিএনএন

আজ রাত থেকে বন্ধ মোটরসাইকেল

0

ঢাকার দুই সিটি নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল। আর আগামীকাল শুক্রবার রাত থেকে বন্ধ হচ্ছে সব ইঞ্জিনচালিত যানবাহন।

এবার নির্বাচনে যান চলাচলে ওপর কড়াকড়ির সময় কমিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতদিন নির্বাচনে ভোটের আগে-পরে ২৪ ঘণ্টা সব ধরনের যানবাহল চলাচল বন্ধ করা হলেও আসছে ঢাকা সিটি ভোটে তা ১৮ ঘণ্টা করা হয়েছে। এতে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে আগের মতোই সব পরিবহন চলতে পারবে।

কড়াকড়ির কমিয়ে ১৮ ঘণ্টা করা হলেও বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। এদিকে আগে ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধের পরিবর্তে ৫৪ ঘণ্টায় নামিয়ে এনেছে কমিশন। এক্ষেত্রে ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে- আগামী ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে বিশেষ কয়েকটি যানবাহন যথা-মোটরসাইকেল, বেবিট্যাক্সি, মাইক্রোবাস, জিপ ও পিকআপ ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। একইভাবে নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১১টা থেকে ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত বেবি ট্যাক্সি/অটোরিক্স, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিপ, পিকআপ, কার (ব্যক্তিগত বাদে), বাস, ট্রাক, টেম্পো চলাচল বন্ধ থাকবে।

একইসঙ্গে ৩০ জানুয়ারি ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের উপর উপরে উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।

এছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন ও মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আবার জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য, ওষুধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আন্তঃজেলা লঞ্চ চলবে। খোলা থাকবে সদরঘাট।

মক ভোটের মাধ্যমে আজ ইভিএম ব্যবহার শেখাবে ইসি

0

এবার ঢাকার দুই সিটি নির্বাচনের পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ জন্য ঢাকার ভোটারদের আজ বৃহস্পতিবার মেশিনটির ব্যবহার শেখাবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে।

মক ভোটিং কার্যক্রম দেখতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে যাবেন।

এ বিষয়ে ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে।