Home Blog Page 3193

মোদির সঙ্গে সেলফি তুললেই পুরস্কার!

0

ভারতের কেন্দ্রীয় সরকারের এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছে কঙ্গনা রানাউত, একতা কপূর, করণ জোহর এবং আদনান সামির নাম। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া বিদ্রুপে ভরে গিয়েছে। প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সেলফি তুললেই কি মিলছে পদ্ম সম্মান?

কঙ্গনা, একতা এবং করণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ, সে কথা অজানা নয়। যে কারণে রাষ্ট্রের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে তাঁদের ভূষিত করা নিয়ে প্রশ্ন উঠেছে। মোদির দরবারে কঙ্গনা, করণ, একতাকে একাধিক বার দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তাঁরা কোনও দিনই মুখ খোলেন না। বরং সরকারের হয়েই বরাবর বক্তব্য পেশ করতে দেখা গিয়েছে তাঁদের।

কঙ্গনা

নেটিজ়েনদের অভিমত, সরকারের প্রশস্তি করার ফলই এই পদ্ম সম্মান। আদনান স্বামী ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। তার ওপর সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বিজেপি সরকারের গুণগান করে থাকেন। সেই মাপকাঠিতেই কি তিনি সম্মানিত?

এই তর্কের আরও একটি দিক রয়েছে। যাঁদের মধ্যে তিক্ততা ছিল স্পষ্ট, তাঁরা এই পুরস্কারের ফলে একে অপরের পিঠ চাপড়াচ্ছেন। কঙ্গনা রানাউতকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন আলিয়া ভাট। দুজনের সম্পর্ক একেবারেই মধুর নয়। করণ জোহরের সঙ্গে নেপোটিজ়ম বিতর্কে কঙ্গনার আক্রমণের মূল লক্ষ্যই ছিলেন আলিয়া। আলিয়া সম্পর্কে তির্যক মন্তব্য করে থাকেন কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলি। সোশ্যাল মিডিয়ায় আলিয়ার শুভেচ্ছাবার্তার ছবি দিয়ে রঙ্গোলির ব্যঙ্গ, এই দেখুন, আলিয়াজি পর্যন্ত কঙ্গনাকে ফুল পাঠিয়েছেন। কঙ্গনা কী বলবে জানি না, কিন্তু আমি খুব মজা পাচ্ছি।

অন্যদিকে করণ পদ্মশ্রী পাওয়ায় কঙ্গনা অভিনন্দন জানিয়ে বলেছেন, এই সম্মান তাঁর প্রাপ্য। যাঁদের সম্পর্কে বৈরিতা সর্বজনবিদিত, তাঁরাও এখন এক সুরে গাইছেন।

করোনাভাইরাস : মৃত বেড়ে ১০৬; আক্রান্ত ৪ সহস্রাধিক

0

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। চীনা কর্তৃপক্ষ এ তথ্য এ তথ্য জানিয়েছে।

চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশটি ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণ বিধিনিষেধ আরও জোরদার করেছে।

জানা গেছে, সিঙ্গাপুর ও জার্মানিতেও এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। পুরো চীনজুড়ে বেশ কয়েকটি বড় শহর গণপরিবহন ব্যবস্থা স্থগিত করেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯১ জন।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে,জুড়ে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেইজিং।

করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হয়েছে। এই ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশেও এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

সূত্র : বিবিসি, ইনডিপেন্ডেন্ট

চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ!

0

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ এখন চীন। রাশিয়াকে পেছনে ফেলে এখন এই অবস্থানে এসেছে দেশটি।

স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে। ২০১৭ সালের বার্ষিক রিপোর্টকে স্টকহোমভিত্তিক সংস্থাটি সংশোধন করে এ তথ্য জানিয়েছে।

ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আগের রিপোর্টে চীনা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে বাদ রেখেছিল। এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল না। ফলে রাশিয়াকে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে রেখেছিল। য যথারীতি বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদনকারী দেশেরই তালিকায় রয়েছে।

স্টকহোমভিত্তিক সংস্থাটি ২০১৭ সালের রিপোর্টে বলেছে, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি ৫,৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে ৩,৭৭০ কোটি ডলারের অস্ত্র। এবছর বিশ্বের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে তার ভিতরে চীনা কোম্পানি ছিল তিনটি। ওই বছর বিশ্বের বড় দশটি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল।

আজহারি মাজহারি এগুলো কিন্তু জামাতের সৃষ্টি : ধর্ম প্রতিমন্ত্রী

0

সারাদেশে বিভিন্ন ধর্মীয় ওয়াজ মাহফিলে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গুণগান ও ইসলামের অপব্যাখা প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের নজরে এসেছে। আজহারি মাজহারি এগুলো কিন্তু জামাতের সৃষ্টি। এরা অত্যন্ত সূক্ষ্মভাবে জামাতের কথাই বলে। এদের বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত সেই শিক্ষা-দীক্ষাই দিয়েছে জামাত।’

আজ মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের নির্মাণাধীন জামালপুর জেলায় তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্য শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিভিন্ন ওয়াজ মাহফিলে কতিপয় বক্তাদের কর্মকাণ্ড প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘জামাতের টাকা-পয়সায় তারা শিক্ষিত হয়ে এই মুহূর্তে প্রকাশ্যেই তারা জামাতের কথা বলতো। কিন্তু প্রকাশ্যে জামাতের কথা বলার রাজনৈতিক সুযোগ নাই বিধায় তারা খুব সূক্ষ্মভাবে যেসব কথাবার্তা বলে, আর যেসব ওয়াজ করে, হাদিস কোরআন সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা দেয়, তার একটাও সত্য না। একটাও সত্য না বলাটা হয়তো একটু বেশিই হয়ে গেল। কিন্তু অধিকাংশই মিথ্যার আশ্রয় নিয়ে তারা কিন্তু আজে বাজে কথাবার্তা বলে থাকে।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এসব কর্মকাণ্ড আমাকে খুবই ব্যথিত করে। আমি মনে করি ধর্ম মন্ত্রণালয় এই মুহূর্তে এগুলো যদি বন্ধে কিছু করতে না পারে তাহলে ধর্ম মন্ত্রণালয় থাকার কোনো প্রয়োজন নাই। কাজেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ইতিমধ্যে কাজও শুরু করেছি। প্রধানমন্ত্রীকেও এবং সরকার ও আমাদের সকল নেতৃবৃন্দকেও বিষয়টি অবহিত করে এই অপতৎপরতা বন্ধ করা হবে। তারা অনেক কৌশলে চলতেছে। এই কৌশলটা আমাদের ধরতে হবে। তাদের এই কর্মকাণ্ডকে চিরদিনের জন্য এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।’

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা যেন কোনো এলাকাতেই ঢুকতে না পারে সেই দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী জামালপুর শহরে প্রায় ১৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে জেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্প এলাকা প্রসঙ্গে বলেন, ‘একই জায়গায় ৭০ বছরের পুরনো মসজিদ ছিল। সেই মসজিদটিই মডেল মসজিদে রূপান্ততি হচ্ছে। পাশাপাশি একই পাশে ৩০০ বছরের পুরনো একটা মন্দির এমনভাবে চলছে, কেউ কারো প্রতিবন্ধকতার সৃষ্টি করে নাই। কোনো গোলমাল নাই। এখানে এসে দেখলাম সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিই বাস্তবায়িত হয়েছে। সারা পৃথিবীতে এমন কোনো নজির সৃষ্টি হয়নি।’

হজ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতির সফলতাকে কাজে লাগিয়ে গত বছর হাজিদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেসনের ব্যবস্থা করা হয়। তারা যে কত খুশি হয়েছেন। মাত্র দুই-তিনমিনিটের মধ্যে তাদের ইমিগ্রেসন হয়ে গেছে। গত বছরের চাইতে এবার আরো অধিকতর ভালোভাবে হজে পাঠানোর প্রস্তুতি রয়েছে। এ বছর আরো ১০ হাজার হাজির সংখ্যা বাড়ানো হয়েছে। আরো অনেক অসুবিধা দূর করে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আস্থা অর্জনের চেষ্টা করছে সরকার। বেসরকারি এজেন্সির মাধ্যমে শুনি অনেক গোলমাল হয়ে থাকে।’

তাই সরকারি ব্যবস্থাপনায় খুব সুন্দরভাবে হজ পালনে উদ্ধুব্ধ করতে স্থানীয় প্রশাসন ও মসজিদের ইমামদের মাধ্যমে সবাইকে জানানোর আহ্বান জানান তিনি।

পরে ধর্ম প্রতিমন্ত্রী জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা এলাকায় নির্মাণাধীন জামালপুর সদর মডেল মসজিদ ও মেলান্দহ উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি বিকেলে মেলান্দহ উপজেলায় জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদরাসার ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে ধর্ম প্রতিমন্ত্রী সকালে ঢাকা থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুর সফরে আসেন। জামালপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করে কাল বুধবার ভোরে আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরার কথা রয়েছে।

মডেল মসজিদ নির্মাণ প্রকল্প পদির্শনকালে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

প্রেস ক্লাবে ফখরুল-আতিকের সাক্ষাৎ, চাইলেন ভোট

0

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি মির্জা ফখরুলের কাছে ভোট চান।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ক্লাবের টিভি লাউঞ্জে চা পান করতে আসেন মির্জা ফখরুল ইসলাম। এ সময় তার সঙ্গে দেখা হলে কুশলাদি বিনিময় করেন আতিকুল ইসলাম।

এ সময় ফখরুল ইসলামকে আতিকুল বলেন, আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।

উত্তরে মির্জা ফখরুল বলেন, আমি ঢাকা সিটির ভোটার নই। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।

এ সময়ে সাংবাদিকদের অনুরোধে দুজনকে ক্যামেরার সামনেও দাঁড়াতে হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু ও আবদুল্লাহ আল নোমানের সঙ্গেও কুশল বিনিময় করেন আতিক।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাংবাদিক স্বপন সাহা, আহমেদ নজীর, শ্যামল দত্ত প্রমুখ সেখানে ছিলেন।

৩৪ ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগের নির্দেশ

0

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও ৩৪ ও ৩৫ তম বিসিএস-এ নিয়োগ না পাওয়া ২৭ জনকে বিসিএস ক্যাডার হিসেবে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পিএসসির সুপারিশের দিন থেকে তাদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ একজন ও ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২৬ জনের বিষয়ে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার পৃথক তিনটি রায়ে এ নির্দেশ দেন। পৃথক তিনটি রিট আবেদনে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও অ্যাডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়াইশ-আল-হারুনী।

৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ যাদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মুনমুন আহমেদ, মনিরুল হক, মো. আমিনুর রহমান, মো. রকিব উদ্দিন, মো. নাসরুল্লাহ হোসাইন, মীর ফয়সাল আলী, মো. মোজাম্মেল হাসান, মাহমুদা খাতুন ও মো. জাভেদ হাবিব। এ ছাড়া ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ মো. রাকিবুল আলমকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬ সালের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ ২১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য পিএসসি সুপারিশ করে। এরপর ২১১৮ জনকে নিয়োগ দেওয়া হয়। বাকী ৪০ জনকে নিয়োগ দেয়নি। নিয়োগ বঞ্চিতদের মধ্যে বঞ্চিত ২৬ জন নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। এ ছাড়া ৩৪তম বিসিএসে উত্তীর্ণ একজন রিট আবেদন করেন।

রায়ের পর ১৭ রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, ৩৫তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে ২১৫৮ জনকে নিয়োগ দিতে সুপারিশ করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৭ সালে ৫টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২১১৮ জনকে নিয়োগের জন্য আদেশ জারি করে। কিন্তু রিট আবেদনকারী ১৭ জনের নাম প্রজ্ঞাপনে প্রকাশ করেনি জনপ্রশাসন মন্ত্রনালয়। একারণে ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ও নিয়োগের আরজি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ১৭ জন। এ ছাড়া ৯ জন পৃথক একটি রিট আবেদন করেন। ৩৪তম বিসিএসেরও একজন রিট আবেদন করেন। সবমিলে পৃথক তিনটি রিট আবেদনে ২৭ জনকে নিয়োগ দিতে পৃথকভাবে রায় দিয়েছেন আদালত।

‘বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্টের পাঁয়তারায় ব্যস্ত’

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শঙ্কিত হয়ে বিএনপি সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। আমরা এর নিন্দা জানাই। আমরা ধৈর্য ও সহনশীলতার সাথে এগুচ্ছি। আমরা নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখাতে কঠোর হস্তে ব্যবস্থা নিবে। যাতে ভোটার এসে ভোট দিতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর ১১ নম্বর ওয়ার্ড থেকে ১৯তম দিনের মতো নৌকার গণসংযোগে এসে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, নেতাকর্মীদের বলে দিয়েছি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। এমন কোনো কাজ করা যাবে না যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। বিরোধী পক্ষ গায়ে পড়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পাঁয়তারায় ব্যস্ত।

বিএনপি প্রার্থী ইশরাকের ইশতেহার দেওয়ার বিষয়ে তাপস বলেন, নির্বাচন কেন্দ্র করে ইশতেহার আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক তারা দিয়েছে। এটা তারা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমকে তরুণ প্রজন্মের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উন্নত জাতি গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আগামী দিনের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা যাতে গণমাধ্যমের ওপর আস্থা রেখে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারে, গণমাধ্যমকে সেই আস্থার জায়গা তৈরি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। তবে কিছু কিছু অনলাইন গণমাধ্যমে গুজব ছড়ানোর পাশাপাশি অসত্য খবর প্রকাশ করা হয়। এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এগুলো বন্ধ করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

তথ্যমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সকালের সময় পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি ছিলেন।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অনুসন্ধানী রিপোর্ট করার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নৌকা দেবে সুন্দর, সচল ও আধুনিক ঢাকা : আতিকুল

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নৌকার গিয়ার একটাই সেটা হলো ফ্রন্টগিয়ার, ফ্রন্টগিয়ার মানেই উন্নয়নের গিয়ার। নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে উন্নয়ন। নৌকা দেবে সুন্দর, সচল, আধুনিক ঢাকা। আগামী ১ ফেব্রুয়ারি যত বেশি মানুষ ভোট দিতে আসবে, নৌকার জয় তত বেশি হবে ইনশাআল্লাহ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অপরিকল্পিত শহরে যেমন আছে যানজট, জলজট, মশার উপদ্রব, বায়ুদুষণসহ নানা চ্যালেঞ্জ। তবুও আমাদের শুরুটা করতে হবে, তাহলে শেষ কিন্তু হবেই। চ্যালেঞ্জ নেওয়ার জন্য কিন্তু নৌকার প্রার্থী হয়ে নাগরিকদের সামনে আমি এসেছি।

এর আগের মেয়াদের ৯ মাসের দায়িত্বপালনের সময়ের একটি ঘটনার বর্ণনা তুলে ধরে তিনি বলেন, আমি একদিন সিটি করপোরেশনের এক মিটিংয়ে বলেছিলাম, হোল্ডিং ট্যাক্স মানুষ বাসায় বসে অনলাইনের মাধ্যমেই দিতে পারবেন। কিন্তু এক কর্মকর্তা বলেছিলেন, স্যার তা সম্ভব না। তখনই আমার সন্দেহ জাগে। আমি তার ফাইল খুঁজে বের করি। তখন আমি জানতে পারি, তিনি একটি বড় রাজনৈতিক দলের নেতা। আরো খবর নিয়ে জানতে পারি, ঢাকায় তার আট থেকে দশটি বাড়ি আছে। পরে তার ফাইল দেখে জানতে পারি আয়ের উৎস। হোল্ডিং ট্যাক্সের যে টাকা আসে, অর্ধেক টাকা নিজের পকেটে নিয়ে বাকি অর্ধেক সরকারি কোষাগারে দিতেন তিনি।

তিনি বলেন, গতকাল এখানে (প্রেস ক্লাবে) আমার প্রতিদ্বন্দ্বীরা এসেছিলেন। আগামীকাল হয়তো অন্য কেউ আসবেন। আজ আমি এসেছি। একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে আশা করছি।

এ সময় তিনি ১ ফেব্রুয়ারি সকল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবজারভার সম্পাদক ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

৬ ফেব্রুয়ারির আগে উহান থেকে কোনো বাংলাদেশি ফিরতে পারবে না

0

৬ ফেব্রুয়ারির আগে চীনের উহানে আটকাপড়া কোনো বাংলাদেশি ফিরতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকার থেকে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চীনের কর্তৃপক্ষ ১৪ দিনের আগে তাদেরকে ছাড়তে রাজি হয়নি।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এতথ্য জানান।

একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্র জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোথাও করোনাভাইরাসের কারণে ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেয়নি। তবে আমরা অধিকতর সতর্কতার জন্য সাময়িক সময়ে চীনে যাতায়াত নিরুৎসাহিত করছি। অন্যদিকে বাংলাদেশে যে চীনা নাগরিকরা আছেন তাদের দিকে নজর রাখা হচ্ছে।

মন্ত্রী বলেন, এখনো দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। একজন চীনের নাগরিক ইউনাইটেড হাসপাতালে সাধারণ সর্দি-কাশি জ্বর নিয়ে ভর্তি হয়েছে। তবে এখন তিনি সুস্থ আছেন নিজেই দেশে ফিরে যেতে চান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকার কুর্মিটোলা হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতাল বিশেষভাবে আইসোলেটেড ইউনিট প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে সারাদেশের মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালের একইভাবে আইসোলেটেড ইউনিট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক সাংবাদিকদের জানান, গত ১৫ দিনে দুই হাজার ৩০৮ জন যাত্রী স্ক্যান করা হয়েছে। প্রতিদিন তিন থেকে চারটি উড়োজাহাজে যাতায়াতকারী সবাইকেই স্ক্যান করা হচ্ছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।