Home Blog Page 3195

যেমন খেলেছি, আমরা এর চেয়ে ভালো দল : মাহমুদউল্লাহ

0

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত না হলে আরও বড় লজ্জা জুটতে পারত। পরাজয়ের চেয়েও বড় সমালোচনা বাংলাদেশি ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে। সেই পারফর্মেন্স এতটাই সাদামাটা ছিল যে, একটা টেস্ট মর্যাদাসম্পন্ন দল হিসেবে লজ্জার। তবে নিজেদের এতটা খারাপ ভাবতে রাজি নন মাহমুদউল্লাহ। তার বক্তব্য, দলের প্রতিভা আছে কিন্তু প্রয়োগ হচ্ছে না।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিভা আছে, সম্ভাবনা আছে, কিন্তু আমরা নিজেদের দক্ষতার প্রয়োগ যথেষ্ট ভালোভাবে করতে পারিনি। ঠিকঠাক বাস্তবায়ন করতে পারিনি, যেটা ওরা করেছে। আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি, পারফর্ম করতে পারিনি। মাঠের খেলা নিয়ে আমি কিছুটা হতাশ। আমরা যেমন খেলেছি, আমরা এর চেয়ে ভালো দল। এই ফরম্যাটে এখনও আমরা ধারাবাহিকভাবে ভালো খেলার পথ খুঁজছি। মোমেন্টামের সন্ধান করছি।’

টি-টোয়েন্টিতে এমনিতেই দুর্বল বাংলাদেশ। এই ফরম্যাটের গতি-প্রকৃতি এখনও বুঝতে উঠতে পারেনি ক্রিকেটাররা। এবছরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা শোনালেন অধিনায়ক, ‘আমাদের দেখতে হবে, কোন কোন জায়গায় আমরা উন্নতি করতে পারি। এই সংস্করণে আমাদের ক্রমাগত উন্নতি করে যাওয়া প্রয়োজন। এই মুহূর্তে আমাদের হাতে আছে বেশ তরুণ একটা দল। ওদের যথেষ্ট সুযোগ দিতে হবে, সময় দিতে হবে অভিজ্ঞতা অর্জনের জন্য। এরপর হয়তো ওরা ভালো পারফরম্যান্স করতে পারবে।’

নিরাপত্তার বাড়াবাড়িতে ‘অস্থির’ ক্রিকেট দল রাতেই দেশে ফিরছে

0

প্রথম দফায় পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে আজ রাতেই দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নির্ধারিত পুরনো সূচিতে আগামীকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার দেশের ফেরার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু পাকিস্তানে অতিরিক্ত নিরাপত্তায় দমবন্ধ পরিবেশে সবাই অস্থির হয়ে পড়েছে। তাই বাংলাদেশ সময় আজ রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে ঢাকার উদ্দেশ্যে লাহোর ছাড়বে ক্রিকেটাররা। তারা যখন ঢাকায় অবতরণ করবে, ঘড়িতে তখন বাজবে রাত আড়াইটা।

গত ২২ জানুয়ারি রাত ৮টায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে রওনা হয়েছিলেন ক্রিকেটাররা। কারণ সাধারণ বিমানে গেলে ৫ গুণ বেশি সময় লাগত। কিন্তু এত আয়োজনের পরেও শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে মাহমুদউল্লাহ বাহিনীকে। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ পাকিস্তান জিতলেও, আজ তৃতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তান সফরে আজ প্রথম দফা শেষ করল বাংলাদেশ। পাকিস্তান সফরে দ্বিতীয় দফায় টাইগাররা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত একটি টেস্ট ম্যাচ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তৃতীয় ও শেষ দফায় একটি করে ওয়ানডে-টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে দিয়ে তৃতীয় দফায় সফর শুরু হবে। ৫ এপ্রিল থেকে করাচিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা।

সমালোচিত তামিমই সিরিজে ‘সর্বোচ্চ রান’ করেছেন

0

স্বাগতিক পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। আজ সোমবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৪ রান করেছেন তিনি। যদিও সিরিজে তার ব্যাটিং হয়েছে তুমুল সমালোচিত।

প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ইনিংস খেলেছেন তিনি। ৫৩ বলে ৬৫ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তামিমের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৮৪ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে বাংলাদেশের পক্ষে তামিম ছাড়া আছেন ওপেনার মোহাম্মদ নাইম। ২ ইনিংসে ৪৩ রান করেছেন তিনি।

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল এখন সমালোচনার জর্জরিত। যে তামিম একসময় ব্যাট হাতে ঝড় তুলতেন, সেই তামিমকে এখন ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয়! চলতি পাকিস্তান সিরিজে প্রথম ম্যাচে তামিম খেলেছেন ৩৯ রানের মন্থর ইনিংস। পরের ম্যাচে এসে আরেকটু সচল হয়েছে তামিমের ব্যাট। খেলেছেন ৫৩ বলে ৬৫ রানের ইনিংস। কিন্তু দল জিততে পারেনি। দলীয় সংগ্রহও হয়েছে প্রথম ম্যাচের চেয়ে কম।

বিসিএল খেলবেন জাতীয় দলের সিনিয়ররা

0

ঘরোয়া লিগগুলোতে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সাধারণত খেলতে দেখা যায় না। লংগার ভার্সনে তো নয়ই। তবে এবার বিসিবির কড়াকড়ির জন্য সিনিয়র ক্রিকেটাররাও বিসিএলে খেলবেন। আজ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের (বিসিএল) প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে। এতে ৫৪ ক্রিকেটারের দল নিশ্চিত হয়েছে আর ২৪ জনকে তাদের ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে।

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্লেয়ার ড্রাফটস থেকে দল পেয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস; এবং তরুণদের মধ্যে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকাররা। বিসিএলের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলে থাকা এই তারকা ক্রিকেটারদের। তবে ফিটনেস পরীক্ষায় ফেল করায় বাদ পড়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান করা তুষার ইমরান।

বিসিবি উত্তরাঞ্চল:
লিটন দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম, তানভীর হায়দার, সানজিত সাহা, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী ও মুক্তার আলী।
ধরে রাখা খেলোয়াড়: মুশফিকুর রহিম, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন।

বিসিবি দক্ষিণাঞ্চল
মাহমুদউল্লাহ, ফজলে রাব্বী, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান সুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান, রুবেল মিয়া।
ধরে রাখা খেলোয়াড়: আবদুর রাজ্জাক, আল আমিন, এনামুল হক, মেহেদী হাসান, নুরুল হাসান, শফিউল ইসলাম।

ওয়ালটন মধ্যাঞ্চল
মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলী, নাঈম শেখ, নাজমুল ইসলাম, ইরফান হোসেন, আবদুল মুজিব, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ।
ধরে রাখা খেলোয়াড়: সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন, আরাফাত সানি, শদিউল ইসলাম।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির হাসান, তানভীর ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রাজা, ইমানুর উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী।
ধরে রাখা খেলোয়াড়: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান।

ঢাকায় চীনা নাগরিক করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

0

রাজধানীর গুলশানের একটি অভিজাত হাসপাতালে ভাইরাল উপসর্গ নিয়ে চীনের একজন নাগরিক আজ সোমবার দুপুরে ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া শুরু করেছেন। তবে ওই ব্যক্তি করোনাভাইরাস বহন করছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওই হাসপাতাল কর্তৃপক্ষ কালের কণ্ঠকে জানিয়েছে আইইডিসিআর কে তারা বিষয়টি জানিয়েছেন।

আই ডি সি আর এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা কালের কণ্ঠকে বলেন, আমরা শুনেছি ওই হাসপাতালের একজন চীনা নাগরিক ভর্তি হয়েছেন। আমরা তার স্যাম্পল কালেকশন করবো, তা পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে তিনি করোনাভাইরাস বহন করছেন কি না। এর আগে কিছুই বলা সম্ভব না। তবে এটা নিয়ে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

করোনাভাইরাস আতঙ্কে যাত্রী ফেরত দিয়েছে ভারত

0

করোনাভাইরাস আতঙ্কে এক বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিককে ভারতে ঢুকতে দেয়নি সেখানকার ইমিগ্রেশন পুলিশ। সোমবার সকালে বাংলাদেশে আনুষ্ঠানিকতা শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করলেও তাকে সেখান থেকে ফিরিয়ে দেয়া হয়। সম্প্রতি চীন ভ্রমণ করা যাত্রীর শরীরে যদিও করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায় নি।

সূত্র জানায়, ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীর নাম শওকত আহমেদ। তিনি ফেনী সদর উপজেলার সাহিবপুর গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে। নভেম্বর মাসে ছয়দিন চীন ভ্রমণ করে বাংলাদেশে আসেন শওকত। জরুরী প্রয়োজনে ভারতীয় ভিসায় তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার ভারতে যাচ্ছিলেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এএসআই মো. মোর্শেদুল হক জানান, শওকতের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিলনা। এ অবস্থায় তাকে ভারতে যেতে দেয়া হলেও সেখান থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, চীন থেকে কেউ ভ্রমণ করে এলে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে যেতে দেয়ার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ি শওকত আহমেদকে ভারতে যেতে দেয়া হয়। কিন্তু ভারতীয় পুলিশ তাকে ফেরত পাঠিয়ে দেয়। পরে তিনি বাড়ি চলে যান।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ‘শওকত আহমেদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিলো না। বন্দরে থাকা মেডিকেল ডেস্কের লোকজন এরপরও আমার সাথে কথা বলেন। ভাইরাস নেই নিশ্চিত হয়ে ওনাকে যেতে দেয়া হয়। পরে শুনেছি ভারতীয় কর্তৃপক্ষ তাকে যেতে দেয়নি।’

পুরনো ঢাকার উন্নয়নে সাতটি জায়গা নির্ধারণ

0

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সংসদে জানিয়েছেন, পুরনো ঢাকার নাগরিক সমস্যা সমাধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য পুরনো ঢাকার সাতটি জায়গা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রাথমিকভাবে পুরনো ঢাকার ইসলামবাগ, চকবাজার, মৌলভীবাজার, বংশাল, হাজারীবাগ, কামরাঙ্গীচর ও লালবাগে ৭টি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে হাজারিবাগ ট্যানারি এলাকাকে একটি মিশ্র এলাকা হিসেবে গড়ে তুলতে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

একই প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সমীক্ষা প্রতিবেদন পরিচালনা করার জন্য টার্মস অব রেফারেন্সস প্রণয়নের কাজ চলছে। এছাড়া নগর পুনঃউন্নয়ন ধারণা বাংলাদেশে নতুন হওয়ায় এর কারিগরি ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের কাজ চলছে।

আওয়ামী লীগের সদস্য নাছিমুল আলম চৌথুরীর প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী জানান, ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য ‘সবাব জন্য আবাসন’ নিশ্চিত করতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জমি প্রাপ্তি সাপেক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কুমিল্লায় ফ্ল্যাট প্রকল্প নেওয়া হবে।

সাভারে শুকিয়ে যাওয়া জলাশয় থেকে মানব কঙ্কাল উদ্ধার

0

ঢাকার সাভারে ধলেশ্বরী নদীর কাছে শুকিয়ে যাওয়া একটি জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কালের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরায় ধলেশ্বরী নদীর কাছের একটি জলাশয় থেকে নিহত ব্যক্তির বুকের খাঁচা, মাথার খুলি ও একটি পায়ের হাড় উদ্ধার হলেও তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ।

সাভার ট্যানারি শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. এমারৎ হোসেন জানান, সোমবার সকালে ধলেশ্বরী নদীর ধারে এক ব্যক্তির কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে কঙ্কালটি উদ্ধার করে।

স্বাধীনতাবিরোধীদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হবে

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কয়েকটি প্রতিষ্ঠানের নামের সঙ্গে বিতর্কিত কিংবা স্বাধীনতাবিরোধী কোনো ব্যক্তির নামের সম্পৃক্ততা রয়েছে, সে সকল প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম।

লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, এটি অত্যন্ত দুঃখজনক যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলমান থাকা সত্তে¡ও বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন প্রতিষ্ঠান এখনও এধরণের বিতর্কিত ব্যক্তিদের নাম রয়েছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান মন্ত্রী।

জাতীয় পার্টির সদস্য মো. ফখরুল ইমামের প্রশ্নের লিখিত জবাবে দীপু মনি জানান, মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা ভাবনা চলছে। এক্ষেত্রে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী একই বিষয়ের উপর শিক্ষা অর্জনের মাধ্যমে তাদের ভিতকে মজবুত করে একাদশ শ্রেণী থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়া করার সুযোগ থাকবে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তথ্য অধিকার আইন বিষয়ক বিষয়স্তু ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ৯ম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম পরিমার্জনের কার্যক্রম চলমান রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকারের গত আমলে শিক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ করার ক্ষেত্রে বিলম্বের কারণে আইন প্রণয়ন করা সম্ভব হয়নি। তবে আশা করা যায়, অবিলম্বে শিক্ষা আইনের খসড়া মন্ত্রিপরিষদের অনুমোদন সাপেক্ষে সংসদে উপস্থাপন করা সম্ভব হবে।

সবুজবাগে শিশু ধর্ষণ : আসামি জুবায়েরের জামিন নামঞ্জুর

0

রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি জুবায়ের আহমেদ তালুকদারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত শনিবার জুবায়েরকে আদালতে হাজির করার পর তার আইনজীবী জামিনের আবেদন করেন। ওইদিন তার জামিনের বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। এদিন মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে জামিন শুনানি হয়। তারপক্ষের আইনজীবী ধর্ষণের ঘটনাকে সাজানো দাবি করেন। আদালত শুনানি শেষে জামিন নাকচ করে দেন।

গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে জুবায়েরকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি দল। জুবায়ের হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরির আকির মিয়া তালুকদারের ছেলে। জুবায়ের ঢাকার উত্তর বাসাবোতে থাকে। গত ১৬ জানুয়ারি পাশের বাসার সাত বছরের শিশুকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ভয়ে কিছু বলেনি। কিন্তু তার মা বিষয়টি টের পেলে পরিবারের মধ্যে আলোচনা করে ২২ জানুয়ারি সবুজবাগ থানায় মামলা করেন। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে চিকিৎসা করানো হয়।