Home Blog Page 3196

পশ্চিমবঙ্গের বিধানসভায়ও পাস নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব

0

কেরালা, পাঞ্জাব ও রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস হলো সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের প্রস্তাব। নিয়মমাফিক এই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা।

আজ সোমবার নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের প্রস্তাব আনা হয়। পরে তা নিয়ে ভোটাভুটি হয়নি। বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাব পেশের পরই বিরোধিতা শুরু করেন বিজেপি বিধায়করা। তাতে অবশ্য বিশেষ আমল দেওয়া হয়নি। পরে ভোটাভুটি ছাড়াই বিধানসভায় প্রস্তাবটি পাস হয়ে যায়। সমর্থন করেন বাম ও কংগ্রেস বিধায়করাও।

বিধানসভায় যখন এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, সেইসময় বিধানসভার নর্থগেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্র পরিষদের সদস্যরা। এদিন এই প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) হতে দেব না। শান্তিপূর্ণভাবে আমরা এর বিরোধিতা করব।

তিনি অভিযোগ করেন, “সিএএ মেনে দেশের নাগরিকত্ব পেতে হলে, আগে নিজেকে বিদেশি বলে ঘোষণা করতে হবে। এটা মারাত্মক ষড়যন্ত্র। ওদের টোপে পা দেবেন না। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি। রাস্তায় নেমে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।

মিয়ানমারের রাখাইনে অজানা রোগে মরছে শতশত মহিষ!

0

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই চীনের প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইনে অজ্ঞাত রোগে ব্যাপক হারে মারা যাচ্ছে মহিষ। কেবল একটি গ্রামেই ৩ শতাধিক মহিষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামারী দেখা দিয়েছে।

কি কারণে এসব মহিষের মৃত্যু হচ্ছে তা কেউ বলতে পারছেন না। স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানিয়েছেন, মৃত্যুর আগে কেবল চারটি উপসর্গ দেখা যায়। মৃত্যুর আগে এসব মহিষ কাঁপতে থাকে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে এবং গলা ও পেট ফুলে যায়।

সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান উত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেলে মহিষের এই মড়ক বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

রানওয়ে থেকে ছিটকে হাইওয়েতে ইরানের যাত্রীবাহী বিমান

0

ইরানের এক যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে একটি ব্যস্ত মহাসড়কের মাঝখানে গিয়ে পড়েছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাশাহারে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানটির ১৩৫ জন যাত্রীর সবাই অক্ষত রয়েছেন।

জানা যায়, কাস্পিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে অবতরণের সময় এটির ল্যান্ডিং হুইল পুরোপুরি বেরিয়ে আসেনি বলে মনে হচ্ছে।

ইারনের রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে, বিমানটির পাইলট রানওয়েতে নামতে দেরি করেছিলেন, তাই বিমানটি রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়। বিমানটিতে থাকা একজন রিপোর্টার বলছেন, ম্যাকডোনেল ডগলাস বিমানটির পেছনের চাকাটি ভেঙে যায়। এরপর চাকা ছাড়াই বিমানটি মাটির ওপর দিয়ে রানওয়ে পেরিয়ে হাইওয়েতে গিয়ে পড়ে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরযাদেহ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ৫০মিনিটে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তিনি জানান, ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

0

৮৩ জন যাত্রীসহ আফগানিস্থানের গজনিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিমানটি সোমবার আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল। দেহ ইয়াক অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময়ে বিমানটি ভেঙে পড়ে। ওই অঞ্চলটি তালিবান প্রভাবিত। এক প্রাদেশিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই প্রাদেশিক মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত কারণে বিমানটিতে আগুন লাগে। এতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে অনেক তালেবান সদস্য রয়েছে। তারা বিমানটিতে আরো আগুন লাগনোর চেষ্টা করছে। এদিকে, আফগান বিশেষ বাহিনী ঘটনাস্থলে দ্রুত যাচ্ছে বলে বলা হয়। বিমানটির মালিকানা আরিয়ানা নামক একটি সরকারি বিমান পরিবহন কম্পানির। তবে বিমনাটি তাদের নয় বলে দাবি করছে সংস্থাটি।

আরিয়ানা আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তাদের সকল বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে এবং তাদের কোনো বিমান বিধ্বস্ত হয়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

করোনা ভাইরাসের উৎস নিয়ে গবেষকদের নতুন দাবি!

0

সারাবিশ্ব কাঁপছে করোনা ভাইরাস আতঙ্কে। চীনে ইতোমধ্যে তা মহামারী আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহলের আরও উদ্বেগ বাড়িয়ে চীনের বাইরে আরও কমপক্ষে ১৩টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একজনের দেহে করোনার সন্ধান পাওয়া গেছে।

চীনের দুই প্রজাতির সাপ থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে দাবি করেছিলেন সে দেশের একদল গবেষক। যদিও করোনা মহামারীর নেপথ্যে সাপই দায়ী কি-না, নতুন করে সেই প্রশ্ন তুলেছেন একদল গবেষক।

এদেরই একজন ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডেভিড রবার্টসন। তার দাবি, স্তন্যপায়ী প্রাণী এবং পাখিই যে নতুন এই করোনা ভাইরাসের বাহক, তার প্রমাণ মিলেছে। কিন্তু সাপ এই ভাইরাসের বাহক, এমন প্রমাণ মেলেনি। ফলে সাপের থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে, একথা বলার মতো কোনও প্রমাণ নেই। যে কারণে এই পরিস্থিতির জন্য সাপকে দায়ী করা যায় না।

বিখ্যাত জার্নাল‘ন্যাচার’কে এমনটি জানিয়েছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। তবে কোনও প্রাণী থেকে নতুন প্রজাতির করোনা মানুষের মধ্যে ছড়াল, তা এখনও অজানাই বলে তিনি স্বীকার করে নিয়েছেন।

রবার্টসনের এই বক্তব্যের সঙ্গে সহমত ইউনিভার্সিটি অব সাও পাওলো’র ভাইরোলজিস্ট এডুয়েরডো ব্র্যানডাও। তার মতে, একমাত্র স্তন্যপায়ী প্রাণী এবং পাখির মাধ্যমেই নতুন এই করোনা ভাইরাস ছড়াতে পারে। তারাই এর বাহক। ফলে সাপকে এই মহামারীর জন্য দায়ী করা যায় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনাভাইরাস জুনোটিক। অর্থাৎ এই ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি সিফুড এবং বন্যপ্রাণীর বাজার থেকে অজ্ঞাত কোনও প্রাণীর থেকে সেটি ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীনসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মূল উৎসই হচ্ছে বিষধর চীনা সাপ ক্রেইট এবং কোবরা সাপ।

করোনা ভাইরাস বাতাসে মিশে প্রাথমিকভাবে স্তন্যপায়ী প্রাণী এবং পাখির শ্বাসযন্ত্রে সংক্রমণ করে। এর ফলে প্রাথমিকভাবে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট উপসর্গ হিসেবে দেখা দেয়। এর আগে ২০১৯ সালে চিনের হুয়ান শহরে প্রথম করোনা ভাইরাসের বিষয়টি সামনে আসে, যা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ-মিছিল

0

গতকাল রবিবার ছিল ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস। আর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করেই দিবসটি উদযাপন করলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা। যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে প্রবাসী ভারতীয়রা প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

এই প্রতিবাদ ঘিরে কোনোরকম অশান্তি-উত্তেজনার খবর পাওয়া যায়নি।

নয়া নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে। এই অভিযোগে প্রজাতন্ত্র দিবসের উদযাপনে যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে বেরিয়েছে সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল। সিএএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় ব্যানার -পোস্টার দেখা যায় মিছিলে।

নিউ ইয়র্ক, শিকাগো, অ্যাটলান্টা, হাউসটন, সান ফ্র্যান্সিসকো এবং ওয়াশিংটন ডিসি-র মতো শহরে এই ধরনের প্রতিবাদ মিছিলের আয়োজন করেন প্রবাসী ভারতীয়রা। মিছিল থেকে স্লোগান ওঠে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘হিন্দু, মুসলিম, শিখ, ইসাই: আপস মে সব ভাই ভাই।’

এদিকে, সিএএ-র সমর্থনেও বেশ কয়েকটি মিছিল বের হয়েছে যুক্তরাষ্ট্রে। স্লোগান-পোস্টারের মাধ্যমে এই সব মিছিলের বক্তব্য ছিল- ‘ভারত তার প্রতিবেশীর সংখ্যালঘুদের প্রতি যত্নশীল’ বা ‘সিএএ কোনও ভারতীয়ের ওপর প্রভাব ফেলবে না।’

ভারতজুড়ে মানবশৃঙ্খল গড়ে নাগরিকত্ব আইনের বিরোধিতা

0

ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটিতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের আবহে ৭১তম প্রজাতন্ত্র দিবস একটু ভিন্ন স্বাদে পালিত হলো। সিএএ ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তৈরি করল মানবশৃঙ্খল। কেরালা থেকে কলকাতার মানব শৃঙ্খলের প্রচুর ছবি- ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

‌কেরালায় সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ আয়োজন করেছিল এই মানবশৃঙ্খলের। সেই শৃঙ্খলে যোগ দিয়েছিলেন সকল ধর্মের বিভিন্ন পেশার মানুষজন। একে অপরের হাত ধরে রবিবার তৈরি হয়েছিল ৬২০ কিলোমিটার দীর্ঘ এই মানবশৃঙ্খল। উত্তর কেরলের কাসারগড় থেকে দক্ষিণ কেরালার কালিইক্কাভিলা পর্যন্ত বিস্তৃত ছিল প্রজাতন্ত্র দিবসের শৃঙ্খল।

আয়োজকদের দাবি, এই মানব শৃঙ্খলে অংশ নেন প্রায় ৬০-৭০ লাখ মানুষ।

বিকাল ৪ টায় শুরু হয় এই মানব শৃঙ্খল। সেই শৃঙ্খলে ভারতের সংবিধানের প্রস্তাবনাও পাঠ করা হয়।

এদিকে, শুধু কেরালা নয়। কলকাতাতেও আয়োজিত হয়েছিল মানবশৃঙ্খলের। গোলপার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা জুড়ে মানবশৃঙ্খল তৈরি করেছিলেন সকল বয়সের বিভিন্ন পেশার মানুষজন। এছাড়াও রাঁচী, বেঙ্গালুরুর মতো শহরেরও রাস্তায় নেমে প্রজাতন্ত্র দিবসে সিএএ-এর বিরোধিতা করেন ভারতবাসী।

সূত্র : আনন্দবাজার

এবার করোনাভাইরাসের থাবা কলকাতায়?

0

করোনাভাইরাসের আতঙ্ক শুধু চীন নয় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এদিকে প্রশ্ন উঠেছে, করোনাভাইরাসের সংক্রমণ কি ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাতেও?

এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন কলকাতার বেলেঘাটার হাসপাতালে ভর্তি হওয়া এক চীনা যুবতী। জ্বর নিয়ে তিনি রবিবার ভর্তি হন বেলেঘাটা আইডি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর শারীরিক পরীক্ষায় করোনাভাইরাসের নমুনা মেলেনি বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, আক্রান্ত চীনা যুবতীর নাম হুয়ামিন। ছয় মাস আগে ভ্রমণের উদ্দেশে চীন থেকে বেরিয়েছিলেন তিনি। নামিবিয়া, মরিশাস, মাদাগাস্কার হয়ে ভারতে আসেন তিনি। ২৪ জানুয়ারি থেকে তিনি কলকাতায় আছেন। সম্প্রতি তাঁর জ্বর হয়। সাধারণ ওষুধে তা না কমায় তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। এখনও পর্যন্ত এখানেই করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। চীনের বাসিন্দা হুয়ামিনের কোনোভাবে যদি করোনাভাইরাসের সংক্রমণ হয়ে থাকে, সেই আশঙ্কায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখেই চিকিৎসা শুরু হয়েছে।

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গেছে, হুয়ামিনের জ্বর আছে, শ্বাসকষ্টের গুরুতর সমস্যা এখনও পর্যন্ত নেই। তবে শ্বাসনালীতে কোনও সংক্রমণ হয়েছে কি-না, তা আরও পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। ৬ মাস আগে চীন থেকে বেরিয়ে পড়ায় তাঁর শরীরে করোনাভাইরাস সংক্রমণ নেই বলে মনে করছে চিকিৎসকদের একাংশ।

তবে আরও একটি সংশয়ও তৈরি হয়েছে। যেসব দেশ ঘুরে হুয়ামিন কলকাতায় এসেছেন, সেখান থেকে কোনোভাবে করোনাভাইরাস তাঁর শরীরে বাসা বাঁধতে পারে বলে অনুমান চিকিৎসকদের আরেকাংশের। প্রয়োজনে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পুণের ন্যাশনাল ল্যাবরেটরি অব ভাইরোলজিতে পাঠানো হবে। সেখানে পরীক্ষার পর বোঝা যাবে, হুয়ামিন করোনাভাইরাস আক্রান্ত কি-না।

এদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, ইতিমধ্যেই চীনে করোনাভাইরাসের কারনে এখন পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ভাইরাসে দেশটিতে প্রায় ৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা।

মিয়ানমারে মরছে শত-শত মহিষ!

0

মিয়ানমারের আরাকানে অজ্ঞাত রোগে ব্যাপক হারে মারা যাচ্ছে মহিষ। এ পর্যন্ত সেখানে ৩ শতাধিক মহিষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চীনা করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই এটি একটি আশঙ্কাজনক খবর বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে রাখাইনের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামারী দেখা দিয়েছে। কী কারণে এসব মহিষের মৃত্যু হচ্ছে তা কেউ বলতে পারছেন না।

স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানান, কেবল চারটি উপসর্গ দেখা যায়। মৃত্যুর আগে এসব মহিষ কাঁপতে থাকে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে এবং গলা ও পেট ফুলে যায়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান উত্তেজনার কারণে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে গেলে মহিষের এই মড়ক বেড়ে যায়।

অপ্রতিরোধ্য করোনাভাইরাস!

0

করোনাভাইরাস আতঙ্কে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে চীনে। এই ভাইরাস সংক্রমণে ইতিমধ্যেই প্রায় তিন হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত চীনে ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে । এর মধ্যে উহান শহরেই মারা গেছে ৭৬ জন। এদিকে, বিভিন্ন দেশে ছড়িয়েছে এই ভাইরাস। গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ভাইরাসের সংক্রমণ চীনের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। এর ফলে দেশটি মহামারির মুখোমুখি হতে পারে।

জানা গেছে, চীনে করোনাভাইরাস প্রতিরোধ ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু আশঙ্কা কাটছে না কোনোভাবেই। কারণ করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। দ্রুত এই ভাইরাসকে রোধ করতে না পারলে চীনজুড়ে মহামারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন বলছে, করোনাভাইরাসকে চিহ্নিত করাই কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা ক্রমাগত কাজ করে চলেছেন। কিন্তু অবস্থা এখনও আয়ত্তের বাইরে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং উচ্চ পর্যায়ের বৈঠকের পর সতর্কবার্তা দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, এই বৈঠকে চীনা প্রেসিডেন্ট জানান, দেশ মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

চীন থেকে করোনা ভাইরাস ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এতে উদ্বিগ্ন বিভিন্ন দেশের সরকার।

বিবিসি’র প্রতিবেদন করোনা ভাইরাসের গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ভাইরাসের সংক্রমণ চীনের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।

আপাতত চীন থেকে দূরে থাকাই ভাইরাস থেকে বাঁচার পথ। কিন্তু সংক্রামক এই ভাইরাস নিয়ে যারা ইতিমধ্যে চীন থেকে বিভিন্ন দেশে এসেছেন তাঁদের নিয়েই চিন্তা বেশি।

অন্যদিকে চীনের উহান সহ একাধিক শহরে ঢোকা এবং শহর থেকে বের হওয়ার ব্যাপারে কড়াকড়ি করেছে চীনের সরকার। রবিবার থেকে উহানের কেন্দ্রীয় অঞ্চলে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হবে।

চীনা সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে, চলতি সপ্তাহে বিশেষ চিকিৎসার জন্য ১৩০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় একটি হাসপাতাল নির্মাণকাজ শুরু করা হবে।