Home Blog Page 3198

করোনাভাইরাস : চীন থেকে দেশে ফিরেছে ১৭৮৩ জন

0

চীনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশও উদ্বিগ্ন। করোনাভাইরাস আতঙ্কে দেশে ফিরতে শুরু করছে বাংলাদেশি নাগরিকরা। ইতিমধ্যেই ভাইরাসটি চীন থেকে ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ইউএসএ, ভিয়েতনাম এবং বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে ছড়িয়ে পড়েছে।

ফলে চীন থেকে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে স্ক্যানিং মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত (শনিবার রাত) চীন থেকে ১৭৮৩ জন বাংলাদেশি এসেছেন। তবে চীন থেকে আগতদের টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে ভেরিফিকেশন করে দুজনকে সেম্পল নিয়ে পরীক্ষা করা হয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়।

রবিবার দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এসব তথ্য দেন।

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আমরা উদ্বিগ্ন নই, বরং আমরা প্রস্তুত।

চীন থেকে রোগটি আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, যেহেতু চীনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ, সুতরাং সেখান থেকে রোগটি বাংলাদেশে আসার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। সেটা মাথায় নিয়েই আমরা আরও আগে থেকেই প্রস্তুতি নিয়েছি, এই সপ্তাহ থেকে সেটা আরও ইনটেনসিভ করার চেষ্টা করছি। করোনাভাইরাস নিয়ে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক্রমে আমরা কাজ করছি। আমরা এই ভাইরাস মোকাবেলা করব।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথমত চীন থেকে আগত প্রত্যেক যাত্রীর টেলিফোন নাম্বারসহ তালিকা নিয়ে পরবর্তীকালে তাদের প্রত্যেককেই আমাদের কল সেন্টারের মাধ্যমে কল করে তাদের কাছ থেকে আমরা নিয়মিত ভিত্তিতে হিস্ট্রি জানবো। কারণ, এই মুহূর্তে জ্বর না থাকলেও পরবর্তী ১৪ দিনের মধ্যে কারও দেহে যদি কোনো লক্ষণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের পরীক্ষার আওতায় নিয়ে আসব।

দেশে কতজন যাত্রী চীন থেকে দেশে এসেছে এমন এক প্রশ্নের জবাবে সংক্রমক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. তানিয়া তাহমিনা বলেন, গতকাল (শনিবার) রাত পর্যন্ত ১৭৮৩ জন যাত্রী চীন থেকে এসেছে। এয়ারপোর্টে দুটি স্ক্যানার দিয়ে তাদের প্রত্যেককেই স্ক্রিনিং করা হয়েছে। তিনটি স্ক্যানারের মধ্যে দুটি স্ক্যানার ভালো আছে।

স্ক্যানারগুলো যাত্রীর কাছে থেকে ধরলে যদি তার জ্বর-সর্দি থেকে থাকে, তাহলে খুবই দ্রুত শনাক্ত করতে পারে। আজকে (রবিবার) সকালের প্রোগ্রামে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সেখানে আরও দুটি স্ক্যানার দেয়া হবে। প্রতিদিন কতজন যাত্রীকে স্ক্যানিং করা হচ্ছে, তার মধ্যে কেউ অসুস্থ আছে কিনা, এগুলো আমরা দেখাবো।

এ পর্যন্ত কতজনকে পরীক্ষা করা হয়েছে এমন প্রশ্নের জবাব সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের কাছে ফোনকল এসেছে ৯ জনের। ৯ জনকেই আমরা টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে ভেরিফিকেশন করে ২ জনকে সেম্পল নিয়ে পরীক্ষা করেছি। এ ছাড়া বাকিদের কারও মধ্যে প্রাসপেক্টিভ কেস আমরা পাইনি, তাই পরীক্ষার প্রয়োজন হয়নি।

পরীক্ষাকৃত দুজনকে সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ধরা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সন্দেহভাজন হিসেবে ধরা ঠিক হবে না। কারণ, তারা চীন থেকে আসলেও আক্রান্ত এলাকা থেকে আসেননি। আমরা অতি সতর্ক হয়েই তাদের পরীক্ষা করেছি।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএসইডিসিকে নিয়ে আমরা একটি টিম তৈরি করেছি। তারা প্রতিদিন এটা রিভিউ করবে যে, গতকালের অবস্থা অনুযায়ী আমাদের পরবর্তী করণীয় কি আছে, এর প্রেক্ষিতে আমরা আজকেও (রবিবার) বসেছিলাম। সেখান থেকে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে, এই মুহূর্তে স্থলবন্দরগুলোকে সতর্ক রাখব। কিন্তু যেভাবে চীন থেকে আগত ফ্লাইটগুলোকে মনিটরিং করেছিলাম, সেটা এখনও অব্যাহত রাখব। এ ক্ষেত্রে আমরা চীনকেই অধিকতর গুরুত্বের মধ্যে রাখছি। তার কারণ হল, অন্য দেশে যতগুলো এ রোগী পাওয়া যায়, কিছু সাসপেক্টেড (সন্দেহভাজন) পেশেন্ট আর কিছু আক্রান্ত।

তিনি বলেন, যদি কারও মধ্যে এই রোগ চিহ্নত হয়, তাহলে তাদের জন্য প্রাথমিকভাবে কুর্মিটোলা হাসপাতালকে আমরা প্রস্তুত রেখেছি। দ্বিতীয়ত আমরা ইনফেকশন ডিজিজ হসপিটালকে প্রস্তুত করার প্রক্রিয়ায় আছি, বিকালে আমরা এটা নিয়ে আরেকটা মিটিংয়ের মাধ্যমে বিস্তারিত আরও সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের মেডিসিনের অধ্যাপক এডওয়ার্ড টি রায়ান, আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক অ্যালেন রস প্রমুখ।

বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না

0

বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। একই সঙ্গে তিনি আরো দাবি করেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের নয়, ভারতেরও।

আজ রবিবার সন্ধ্যায় ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি ওই দাবি করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না।’ আজ আমরা বাংলাদেশে সেই অদম্য চেতনা দেখতে পাই যেখানে কেউ বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না।’

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। বঙ্গবন্ধু যেমন বলেছিল, ‘আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালোবাসি। সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদের খুব বেশি ভালোবাসি।’ বাংলাদেশ যখন মুজিববর্ষ পালন করতে যাচ্ছে তখন ভারতেরও দাবি যে তিনি আমাদেরও। আর আমরা বাংলাদেশের প্রতিবেশি হওয়ার সুযোগ পেয়েছি।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রয়াত কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও প্রত্নতদত্ত্ববিদ অধ্যাপক এনামুল হককে পদ্মশ্রী পুরস্কার দিতে পেরে ভারত সম্মানিত বোধ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সন্ত্রাসের বিরূদ্ধে বাংলাদেশ ও ভারতের ‘জিরো টলারেন্স’ (কোনো ধরনের ছাড় না দেওয়া) নীতি তুলে ধরেন। তিনি আশা করেন, দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সম্বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ভারতের সেনারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছেন। ভারতের এ অবদান বাংলাদেশের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়, ভারতেরও বিজয়।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী, ঢাকাস্থ বিদেশি মিশনগুলোর রাষ্ট্রদূত/ হাইকমিশনার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথমে বাংলাদেশ ও পরে ভারতের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভারতের সেনাবাহিনীর মহার রেজিমেন্টাল ব্যান্ড অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত ও অন্যান্য সংগীত পরিবেশন করে।

প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গবেষণা জোরদারের আহ্বান

0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ হলেও মাংস, ডিম এবং দুধ উৎপাদনে এখনও পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। আমাদের গ্রামের বৃহৎ প্রান্তিক জনগোষ্ঠী এবং স্বল্প আয়ের মানুষের মাথাপিছু প্রাণিজ আমিষের চাহিদা এখনও পূরণ হয় নাই। সেজন্য গবেষণার মাধ্যমে উন্নত জাতের গাভী, ষাঁড়, ছাগল, ভেড়া এবং মুরগি উদ্ভাবন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

প্রতিমন্ত্রী আজ রবিবার দুপুরে সাভারস্থ বাংলাদেশ প্রণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৯ এর উদ্বোধনকালে প্রধান অতিথির ক্তৃতায় এসব কথা বলেন।

দেশে এখনও মাছ আমদানি হচ্ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন মাছে স্বয়ংসম্পূর্ণ। ফলে মিয়ানমার, ভারতসহ অন্যান্য দেশ থেকে মাছ আমদানি বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। তবে সীমিত আকারে মাংস আমদানি এখনও হচ্ছে। আমাদের উৎপাদন আরও বাড়লে মাংস আমদানি একেবারে বন্ধ হয়ে যাবে।

প্রতিমন্ত্রী আরো জানান, উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ দেশের উপযোগী প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ব্রাহমা গরুর জাত এবং অস্ট্রেলিয়া থেকে ভেড়ার উন্নতজাত নিয়ে আসা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য (সচিব) মো. জাকির হোসেন আকন্দ।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড. নাথুরাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার এবং বিএলআরআই এর অতিরিক্ত মহাপরিচালক মো. আজহারুল আমিন।

ডেঙ্গু প্রতিরোধে শহরের পাশাপাশি গ্রামে নজরদারির তাগিদ

0

শহরকেন্দ্রীক ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি গ্রামাঞ্চলের ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা অনেকগুণ বেশি কঠিন কাজ। ঢাকার বাইরে মফস্বল শহর ও গ্রামাঞ্চলের ডেঙ্গু মোকাবেলায় পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে সেদিকে এখন থেকেই নজর রাখতে হবে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে রোগ নিয়ন্ত্রণ শাখার ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্যোগে এক মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, পরিচঅরক (হাসপাতাল ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. জামাল উদ্দিন চৌধুরীসহ অন্যরা আলোচনা করেন।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত বছর অস্বাভাবিক সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর পিক মৌসুম হলেও গত বছরের অভিভজ্ঞতায় বছর জুড়েই যেন ডেঙ্গুর মৌসুম। সেদিকে নজর রেখে এবার আমরা আগেভাগেই সর্বাত্নক কার্যক্রম শুরু করেছি।

অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে একযোগে কাজ করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গুর বিভিন্ন সেরোটাইপ সম্পর্কে জ্ঞান থাকা দরকার রয়েছে।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) ডা. আয়েশা আক্তার জানান, সারা দেশে চলতি বছর ১ জানুয়রি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৭৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে ১১ জন ডেঙ্গু রোগী। রবিবার সকাল ৮টা পর্যন্ত পূববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ জন।

অন্যদিকে গতবছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ১৫৬ জন। ২০২০ সালে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক

0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে।

আইজিপি আজ রবিবার সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, গতবছর পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন। এরমধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেয়া হবে।

এরআগে আইজিপি পুলিশ লাইনস মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনায় সুপ্রিমকোর্টে ঘড়ি স্থাপন

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টে ক্ষণগণনার ঘড়ি স্থাপন করা হয়েছে। আজ রবিবার বিকেলে সুপ্রিম কোর্টের পুরাতন ভবনের সামনে এই ঘড়ি স্থাপন করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বোতাম টিপে ক্ষণগণনার ঘড়ি উদ্বেধন করেন।

এ সময় সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনাতেুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুইয়া, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির গত ১৯ জানুয়ারির সভায় ওই ঘড়ি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবে কমিটি। একটি স্মরণিকা প্রকাশ করবে। এরপর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আলোচনা সভা এবং পরবর্তীতে অক্টোবর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ ছাড়াও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে এ কার্যক্রম চলবে।

বিএনপির ভাগ্যে বিজয় কবে আসবে তা জানা নেই

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভাগ্যে বিজয় কবে আসবে তা জানা নেই। নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আর তাদের সঙ্গে নেই।

আজ রবিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী মোটরচালক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী মোটরচালক লীগের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মোটরচালক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যাত হওয়ার পর তারা ষড়যন্ত্র করছে। দলটি চক্রান্তের চোরাপথ দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা সিটি নির্বাচনে জয় পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। সরকারের সব এজেন্সি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঢাকা সিটি নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ যেন কেউ না করে। এই ব্যাপারে তিনি সবাইকে ক্লিয়ার ম্যাসেজ দিয়েছেন। আসলে নির্বাচনে বিএনপির অবস্থা কী হবে, সেটা তারা বুঝে গেছে। তারা এই নির্বাচনের বিজয়ের ব্যাপারে যথেষ্ট সন্দিহান। বিজয়ী হতে পারবে না বলেই তারা আজকে বিভিন্ন ধরনের নালিশ করার পথ বেছে নিয়েছে। তারা যতই অপপ্রচারই করুক, দেশের মানুষ শেখ হাসিনাকেই চায়, আওয়ামী লীগকেই চায়।

গাড়ি চালাতে গিয়ে বেপরোয়া না হতে চালকদের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, বেপরোয়া হলে দুর্ঘটনা অনিবার্য। গরিব মানুষেরাই বেশি গাড়ি চালায়, নিজের জীবনের কথা, পরিবারের কথা ও আপনার গাড়ির যাত্রী, সবার কথা ভাবতে হবে। আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলতে চালকদের আহ্বান জানান তিনি।

সড়কমন্ত্রী বলেন, এক হাতে কানে মোবাইল ফোন লাগিয়ে আরেক হাতে স্টিয়ারিং থাকলে দুর্ঘটনা অনিবার্য।

আইজিআর পদে যোগদান করলেন জেলা জজ শহীদুল আলম

0

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজেআর) পদে যোগদান করেছেন ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ বিচারক (জেলা জজ) মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক। আজ রবিবার তিনি যোগদান করেন।

গত ২৩ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ থেকে শহীদুল আলম ঝিনুকের বর্তমান পদ হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তর, ঢাকা এর মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জামিন পেলেন ড. ইউনূস

0

শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করা মামলায় জামিন পেলেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালত পাঁচ হাজার টাকায় মুচলেকায় এ জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

এর আগে ১৩ জানুয়ারি ড. ইউনূসসহ তার প্রতিষ্ঠানের আরও তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য এ সমন জারি করেন আদালত।

এর আগে ৫ জানুয়ারি শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম।

মামলার বিবাদীরা হলেন গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী ২০১৯ সালের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির দ্বারা ১০টি বিধি লঙ্ঘনের বিষয়টি দেখতে পান। এগুলো হলো- ১. বিধি মোতাবেক শ্রমিক/কর্মচারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সার্ভিস বহি প্রদান করা হয়নি। ২. বিধি মোতাবেক শ্রমিকের কাজের সময় এর নোটিশ পরিদর্শকের নিকট হতে অনুমোদিত নয়। ৩. কোম্পানিটি বার্ষিক ও অর্ধবার্ষিক রিটার্ন দাখিল করেনি। ৪. কর্মীদের বৎসরান্তে অর্জিত ছুটির অর্ধেক নগদায়ন করা হয় না। ৫. কোম্পানির নিয়োগবিধি মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত নয়। ৬. ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি ও উৎসব ছুটি প্রদান-সংক্রান্ত কোনো রেকর্ড/রেজিস্টার সংরক্ষণ করা হয় না। ৭. কোম্পানির মুনাফার অংশ ৫% শ্রমিকের অংশগ্রহণ তহবিল গঠনসহ লভ্যাংশ বণ্টন করা হয় না। ৮. সেফ্টি কমিটি গঠন করা হয়নি। ৯. কর্মীদের অন্য প্রতিষ্ঠানে কাজ করালেও কোনো ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেননি। ১০. কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর থেকে লাইসেন্স গ্রহণ করেনি।

বাঁশিতে ফু দিয়ে রেলের একাধিক প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

0

বাঁশি ফুঁকে ও সবুজ পতাকা উড়িয়ে নতুন জামালপুর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

আজ রবিবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর-এক্সপ্রেস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনে ১৩টি বগি রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বগি দুটি, আটটি শোভন চেয়ার বগি, দুটি খাবার বগি ও একটি পাওয়ারকার বগি সংযুক্ত রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে মোট ১১০টি আসন রয়েছে। প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৬ টাকা। আটটি শোভন চেয়ার বগিতে মোট ৫১০টি আসন রয়েছে। এর প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে।

সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় জামালপুর স্টেশনের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে এবং বিকেলে ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে।

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। যাত্রাপথে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সরিষাবাড়ী, তারাকান্দি, হেমনগর, ভূয়াপুর, বঙ্গবন্ধু সেতুপূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাত্রাবিরতি করবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্য উন্নয়ন কাজের সঙ্গে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো কোচ বদলে পাহাড়িকায় ১৪টি এবং উদয়নে ১৩টি নতুন কোচ সংযোজন করা হয়।

ঢালারচর এক্সপ্রেস

পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ঢালারচর পর্যন্ত বর্ধিত করে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে চালু করা হয়েছে। গত বছরের শেষে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৮ দশমিক ৮ কিলোমিটার রেলপথের নির্মাণকাজ শেষ হয়। ১ হাজার ৭৩৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে ট্রেন চালুর দাবি করছিলেন স্থানীয়রা।

নতুন বর্ধিত রুটের ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ রবিবার। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনাবাসীর বহুল প্রত্যাশিত এ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ট্রেনটি সকাল ৭.২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে ১১.১০ মিনিটে রাজশাহী পৌঁছাবে। ফিরতি পথে রাজশাহী থেকে বিকেল ৪.২৫ মিনিটে ছেড়ে রাত ৮.১০ মিনিটে ঢালারচর পৌঁছাবে।