Home Blog Page 3204

মামলা চলবে, গণহত্যা ঠেকাতে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে

0

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার অন্তর্বর্তী রায় ঘোষণা হয়েছে। আদালত জানিয়েছেন, গাম্বিয়া নিজেদের নামে আবেদন করেছে। তারা চাইলে ওআইসি বা যেকোনো সংস্থা অথবা যেকোনো দেশের সহযোগিতা চাইতে পারে। গাম্বিয়া চাইলে তাদের মামলা চালিয়েও যেতে পারে।

আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলায় আদালতের এখতিয়ার নেই বলে যে দাবি করেছে মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালত তা প্রত্যাখ্যান করেছে। আর গাম্বিয়া মিয়ানমারকে যে নোট ভারবাল দিয়েছিল তা বিরোধের ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন আদালত। আদালত এও জানিয়েছেন যে, গণহত্যা ঠেকাতে মিয়ানমারকেই সব ধরনের উদ্যোগ নিতে হবে।

গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণায় আদালত জনিয়েছেন, রোহিঙ্গাদের হত্যা, নিপীড়ন, বাস্তুচ্যুতির মতো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকাতে হবে। রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের কাছে গাম্বিয়া যে পাঁচটি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য আবেদন করেছে তার মধ্যে চারটি মঞ্জুর করেছেন আদালত।

গাম্বিয়ার প্রত্যাশিত প্রথম ব্যবস্থা হিসেবে বলা হয়, ১৯৪৮ সালের ৯ ডিসেম্বরের জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদের আলোকে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠী বা তার অংশবিশেষকে ধ্বংস করার লক্ষ্যে বিচারবহির্ভূতভাবে হত্যা বা শারীরিক নিপীড়ন, ধর্ষণ বা অন্যান্য যৌন সহিংসতা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভূমি ও জীবিকা ধ্বংস, খাবার বা জীবনের অন্যান্য প্রয়োজন পূরণ থেকে বঞ্চিত করা এবং দুর্ভোগ চাপিয়ে দেওয়া অবিলম্বে বন্ধ করবে।

দ্বিতীয় ব্যবস্থা হিসেবে বলা হয়, মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে তার কোনো সামরিক, আধাসামরিক বা অনিয়মিত সশস্ত্র ইউনিট রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড চালানো এবং এর পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত হবে না।

প্রত্যাশিত তৃতীয় ব্যবস্থা হিসেবে গাম্বিয়া জানায়, জেনোসাইডের অভিযোগে আবেদনের সঙ্গে সম্পৃক্ত কোনো তথ্য-প্রমাণ মিয়ানমার ধ্বংস করবে না বা সেগুলোর অবস্থান বদলাতে পারবে না।

চতুর্থ ব্যবস্থার আবেদনে বলা হয়, মিয়ানমার ও গাম্বিয়া এমন কোনো উদ্যোগ নেবে না, যাতে পরিস্থিতির আরো অবনতি হয়।

পঞ্চম ও শেষ ব্যবস্থা হিসেবে আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী আদেশের সর্বোচ্চ চার মাসের মধ্যে সেগুলো বাস্তবায়নের বিষয়ে আইসিজেতে মিয়ানমার ও গাম্বিয়া প্রতিবেদন উপস্থাপন করবে।

আদালত গাম্বিয়ার চারটি বিষয় মঞ্জুর করে মিয়ানমারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে মিয়ানমারকে অবশ্যই চার মাসের মধ্যে লিখিত জমা দিতে হবে যে তারা সেখানে পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নিয়েছে। এরপর প্রতি ছয় মাসের মধ্যে আবার প্রতিবেদন দেবে। তবে আদালত জেনোসাইডের অভিযোগে আবেদনের সঙ্গে সম্পৃক্ত কোনো তথ্য-প্রমাণ মিয়ানমার ধ্বংস করবে না বা সেগুলোর অবস্থান বদলাতে পারবে না; এই দাবিটি মঞ্জুর করেননি।

এর আগে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে এমন অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

গত ১০ থেকে ১২ ডিসেম্বর ৩ দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হয়। এতে মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলর অং সান সু চি অংশ নেন। সে সময় তিনি রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানকালে কিছু সেনা আইন লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন সু চি। অন্যদিকে গাম্বিয়া মিয়ানমারের প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় না বলে জানায়। তারা রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতকে অন্তর্বর্তী নির্দেশের দেওয়ার অনুরোধ করে। পরে আজ অন্তর্বর্তী আদেশে আলোচিত এই মামলাটি চালানোর সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের আবেদন খারিজ

0

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আদালত জানিয়েছেন, গাম্বিয়া নিজেদের নামে আবেদন করেছে। তারা চাইলে ওআইসি বা যেকোনো সংস্থা অথবা যেকোনো দেশের সহযোগিতা চাইতে পারে। গাম্বিয়া চাইলে তাদের মামলা চালিয়েও যেতে পারে।

এদিকে, রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলায় আদালতের এখতিয়ার নেই বলে যে দাবি করেছে মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালত তা প্রত্যাখ্যান করেছে। আর গাম্বিয়া মিয়ানমারকে যে নোট ভারবাল দিয়েছিল তা বিরোধের ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন আদালত।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে এমন অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

গত ১০ থেকে ১২ ডিসেম্বর ৩ দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হয়। এতে মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলর অং সান সু চি অংশ নেন। সে সময় তিনি রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানকালে কিছু সেনা আইন লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন সু চি। অন্যদিকে গাম্বিয়া মিয়ানমারের প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় না বলে জানায়। তারা রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতকে অন্তর্বর্তী নির্দেশের দেওয়ার অনুরোধ করে। পরে আজ অন্তর্বর্তী আদেশে আলোচিত এই মামলাটি চালানোর সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের অধিবেশন শুরু

0

আজ বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে। এরই মধ্যে আদালতের অধিবেশন শুরু হয়েছে। রায় ঘোষণা করবেন আদালতের প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চলছে এমন অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

গত ১০ থেকে ১২ ডিসেম্বর ৩ দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হয়। এতে মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলর অং সান সু চি অংশ নেন। সে সময় তিনি রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানকালে কিছু সেনা আইন লঙ্ঘন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন সু চি। অন্যদিকে গাম্বিয়া মিয়ানমারের প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় না বলে জানায়। তারা রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতকে অন্তর্বর্তী নির্দেশের দেওয়ার অনুরোধ করে।

যেভাবে বিবাহবার্ষিকী পালন করলেন ট্রাম্প-মেলানিয়া

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার বিবাহবার্ষিকী পালিত হয়েছে । গতকাল বুধবার ছিল এই দম্পতির ১৫তম বিবাহবার্ষিকী। এই উপলক্ষে হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি ছবি সবার নজর কেড়েছে। বুধবার তাদের এ রোমান্টিক ছবিটি প্রকাশ করা হয়।

ওই ছবিতে দেখা যায়, হাতে হাত রেখে ট্রাম্প-মেলানিয়া দুজনে নাচছেন, পেছনে বাদ্যযন্ত্র বাজছে। ধারনা করা হচ্ছে, বড়দিন উদযাপনের সময় ছবিটি তোলা হয়েছিল।

১৫ বছর আগে দুজন দুজনের হাত ধরেছিলেন। প্রতিজ্ঞা নিয়েছিলেন বাকি জীবনটুকু কাটিয়ে দেবেন এক সঙ্গে।

মেলানিয়া সাবেক স্লোভেনিয়ান মডেল। ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী তিনি। ২০০৫ সালে ট্রাম্প ও মেলানিয়ার বিয়ে হয়। পরের বছর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান মেলানিয়া। তিনিই প্রথম মার্কিন ফার্স্ট লেডি যার মাতৃভাষা ইংরেজি নয়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন হন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠানের একজন ব্যক্তিত্ব। নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনের বিপক্ষে জয়লাভ করেন।

ট্রাম্প নিউ ইয়র্ক শহরের স্থানীয় বাসিন্দা ফ্রেড ট্রাম্পের ছেলে। রিয়েল এস্টেট ব্যবসাকে নিজের কর্মজীবন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতার যথেষ্ট অনুপ্রেরণা ছিল।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন হোয়ারটন স্কুলে অধ্যয়নের সময় তার পিতার ‘এলিজাবেথ ট্রাম্প এন্ড সান’ প্রতিষ্ঠানে কাজ করেন ট্রাম্প। ১৯৬৮ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি তাঁর পিতার প্রতিষ্ঠানের হাল ধরেন।

১৯৭১ সালে ট্রাম্প তাঁর পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ রাখেন।

যুক্তরাষ্ট্রের রিয়েল স্টেট ব্যবসা এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব ট্রাম্প।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প?

0

ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালিহর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই প্রেসিডেন্ট সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা করেন।

মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে গত ৫ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়। এরপর ট্রাম্প এবং সালিহর মধ্যে এই আলোচনা হলো।

ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালিহর সঙ্গে বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরাকের সঙ্গে আমাদের খুব ভালো সর্ম্পক রয়েছে। আমরা সেখান থেকে খুব কম সংখ্যক সেনা প্রত্যাহার করব। আমরা সেনা সংখ্যা কমিয়ে ৫,০০০ করতে যাচ্ছি। ফলে সেখান থেকে সেনা সংখ্যা খুব কমই প্রত্যাহার করা হবে। ঐতিহাসিকভাবেই এটি কম। তবে দেখা যাক কি হয়।”

ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য দেশের জনগণ যে দাবি জানিয়ে আসছে তার গুরুত্ব নিয়েও আলোচনা করেন প্রেসিডেন্ট বাহরাম সালিহ এবং ট্রাম্প।

এদিকে ইরাকি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে। আমাদেরকে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, প্রতিবেশীদের স্থিতিশীলতার প্রতি খেয়াল রাখতে হচ্ছে এবং স্থিতিশীল ইরাকের সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে কাজ করতে হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের বন্ধু এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের স্বার্থ দেখতে হচ্ছে।

গান গাইতে গাইতে তিন শিশুকে খুন করলেন মা

0

ঠাণ্ডা মাথায় তিন শিশুকে খুন করেছেন এক মা। এর মধ্যে গান গাইতে গাইতে এক সন্তানকে খুন করেছেন বলে অভিযোগ। নিহত শিশুদের বয়স ৭ মাস (মেয়ে) , ১ বছর (মেয়ে) এবং ৩ বছর (ছেলে)।

নারকীয় এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে।

জানা গেছে, ২২ বছর বয়সী ওই মায়ের নাম রেচেল হেনরি। নিজের দুই মেয়ে এবং এক ছেলেকে রেচেল খুন করেছেন। তবে সন্তানদের খুনের পরেও আশ্চর্যরকম নিরুত্তাপ রেচেল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নারীর মানসিক সমস্যা আছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ওকলাহোমা থেকে ফিনিক্সে এসে ওঠে রেচেল। সেখানে একটি বাড়ির নীচের তলা ভাড়া নেয় সে। বাড়িওয়ালা এবং এক আত্মীয়ের উপস্থিতিতে সোমবার রাতে ওই বাড়িতেই তিন সন্তানকে এক এক করে ঠাণ্ডা মাথায় খুন করেন।

তদন্তে জানা গেছে, এক বছর বয়সী ছোট বোনকে খুন করার সময় তিন বছর বয়সী ছেলে মাকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু মায়ের গায়ের জোরের কাছে ছেলে নতি স্বীকার করে। এরপর ছেলেকে খাওয়ানোর নাম করে পাশের ঘরে নিয়ে গান গাইতে গাইতে তার গলার নলি কেটে দেন ওই নারী। যাতে কোনো চিৎকার অন্য কারও কানে না যায় সে কারনে গান গাইছিলেন ওই নারী।

এরপর রেচেল তার বোনের সঙ্গে লিভিং রুমে বসে গল্প করেন। কিছুক্ষণ পর তৃতীয় সন্তানকে খাওয়ানোর নামে ঘরের ভিতর যান তিনি। এই বাচ্চাটি সদ্যোজাত। ঘরের ভিতর ওই সন্তানকেও শেষ করে দেন তিনি। এই তিন সন্তানকে পরপর খুনের পর নিথর দেহগুলি সোফায় এমনভাবে শুইয়ে দেয় সে, যাতে মনে হয় তারা ঘুমোচ্ছে।

পুলিশ বলছে, সোমবার রেচেলকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মাদক সেবন করেন রেচেল।

জানা গেছে, রেচেলকে পুলিশি হেফাজতে নিওয়া হয়েছে। জেরা শুরু হতেই সে অপরাধ স্বীকার করেন তিনি। তবে কী কারণে তিন সন্তানকে খুন করেছেন তিনি তা এখনও জানা যায়নি।

সূত্র : সিএনএন,ইউএসটুডে

এবার আরেক ইরানি শীর্ষ কমান্ডার নিহত

0

গত ৩রা জানুয়ারি ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি। এবার ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি নিহত হয়েছেন। বুধবার সকালে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হাতে নিহত হয়েছেন এই মিলিশিয়া কমান্ডার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,আবদুল হোসেইন মোজাদ্দামি ছিলেন ইরানের খুজেস্তান প্রদেশের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার।

ইরানের দক্ষিণ-পশ্চিমে খুজেস্তানের দারখোভিন শহরে বুধবার নিজের বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে বন্দুকধারী দুই ব্যক্তি।
তারা মোটরসাইকেলে চড়ে এসে খুন করে পালিয়ে যায়।

মাথায় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোজাদ্দামি।

এদিকে, ওই হত্যার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। দেশের ভেতর যে কোন আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হয়।

সূত্র : আল-আরাবিয়া

চীনের শহরে গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা

0

চীনে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উহান শহরে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন প্রশাসন এই নির্দেশ দিয়েছে। শুধুু তাই নয়, ওই শহরে বসবাসরতদের আগামী এক সপ্তাহের মধ্যে শহর ছেড়ে না যাওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন।

মূলত চীনের উহান শহর থেকেই রহস্যময় নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। নতুন ধরনের এই ভাইরাসের উৎস খুঁজতে এখনও তদন্ত চলছে।

উহান শহরে ১ কোটি ১০ লাখ মানুষের বসবাস। চান্দ্র নতুন বর্ষ হিসেবে এই সময়টাতে লাখ লাখ চীনা নাগরিক ঘুরে বেড়ান। উহান শহরের বাসিন্দারা এবার আটকা পড়ে গেছেন।

এখন পর্যন্ত এই ভাইরাস ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৫০০ শতাধিক মানুষ।

এর আগে ২০০২-০৩ সালে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ায় সার্স ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ওই সময়ে চীন ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বে প্রায় আটশ’ মানুষের মৃত্যু হয়। এবারে নতুন করে আতঙ্ক ছড়ানো ভাইরাসটির উৎপত্তিও চীন থেকে। দেশটির উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটির উপস্থিতির খবর দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, ম্যাকাও এবং যুক্তরাষ্ট্র থেকেও পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটির প্রাথমিক উৎস প্রাণী হতে পারে। তবে চীনা কর্মকর্তাদের দাবি এই ভাইরাস ছড়ানোর সঙ্গে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক রয়েছে। করোনা ভাইরাস ঠেকানোর প্রচেষ্টা জোরদার করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। ভাইরাসটিকে ২০১৯-এসসিওভি নামে ডাকা হচ্ছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে এটি ছড়িয়ে পড়ে।

সূত্র : বিবিসি, নিউ ইয়র্ক টাইমস

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

0

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মাহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকায় বাসিন্দা।
কুদ্দুস ফেসবুকে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। ‘
ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।