Home Blog Page 3205

বসল ২২তম স্প্যান পদ্মা সেতুতে

0

পদ্মা সেতুতে সফলভাবে বসানো হয়েছে ২২তম স্প্যান। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্প্যান ‘ওয়ান-ই’ সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানো শেষ হয়।
২২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৩ হাজার ৩০০ মিটার (৩.৩ কিলোমিটার)।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন বহন করে রওনা দেয়। সেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারের কাছে পৌঁছায় সকাল সোয়া ৯টার দিকে।
ভাসমান ক্রেনটি নোঙর করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিং এর ওপর। স্প্যান বসানোর জন্য উপযোগী সময় থাকায় এবং সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় অল্প সময়ের মধ্যেই স্প্যান বসাতে সক্ষম হন প্রকৌশলীরা।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর জানান, ২১তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২২তম স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। আর ১৯টি স্প্যান বসিয়ে ২.৮৫ মিটার দৃশ্যমান বাকি সেতুতে। ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে আর ১৯টি স্প্যান বসানো সম্পন্ন হলে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
২০২১ সালের জুন মাসের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন হবে বলে ইতিপূর্বে সড়ক ও সেতু পরিপবন মন্ত্রী ওবায়েদুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।
এ সময় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। ঢাকা থেকে সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে সেখানে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।
বঙ্গবন্ধুর সমাধীতে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।
দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের প্রাণ গেল মতিঝিলে

0

রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়।
তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।
গতকাল বুধবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে মারা যান তিনি।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে মতিঝিল ওয়াপদা বিল্ডিংয়ের সামনে একটি বাস পেছন ধাক্কা দেয় ওই ভ্যানচালককে। এতে গুরতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তিনি মারা যান ওই ভ্যানচালক।

বিএনপি ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে

0

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় মন্ত্রী-এমপিরা বলেছেন, ক্যান্টনমেন্টে অবৈধ সামরিক শাসকের হাতে জন্ম নেওয়া বিএনপি ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলাসহ ২১ বার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। নিষ্ঠুর নির্যাতন চালিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা কোন মুখে গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে? এ দলটির কোনো লজ্জাবোধ নেই, অনুশোচনা নেই।

আজ বুধবার রাতে প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে এই আলোচনা হয়। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, সরকারি দলের তাহজীব আলম সিদ্দিকী, মোহাম্মদ সাহিদুজ্জামান, ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, খালেদা খানম, কাজী কানিজ সুলতানা, বিএনপির হারুনুর রশীদ, জাতীয় পার্টির সালমা ইসলাম প্রমূখ।

মাহবুব-উল আলম হানিফ বলেন, দিন আজ বদলে গেছে, শেখ হাসিনার হাত ধরে ধীরে ধীরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠছে বাংলাদেশ। পুরো বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ৮ দশমিক ৫ প্রবৃদ্ধি অর্জন করেছে। পাকিস্তান তো বটেই, অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী, প্রাজ্ঞ, কর্মঠ ও সৎ নেতৃত্বের কারণে।

বিএনপির হারুনুর রশীদ সরকারের সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতির ভাষণটি সত্য-মিথ্যার দলিল। মৃত্যু পথযাত্রী খালেদা জিয়াকে সাজা দেবেন, জামিন দেবেন না- আবার জাতীয় ঐক্যের আহ্বান কোনদিনই কার্যকর হবে না। সিটি নির্বাচনে বিএনপির মেয়র তাবিথ আউয়ালের ওপর হামলা করা হয়েছে। ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন কমিশন সঠিক দায়িত্ব পালন করেছে- রাষ্ট্রপতির ভাষণে এ দাবি একেবারেই অসত্য। জনগণ ভীতি-আতঙ্কের মধ্যে বসবাস করছে, এক বছরে এক হাজার বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করলে সরকারি দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

জাসদের শিরীন আখতার বলেন, উন্নয়নের অনুসঙ্গ হিসেবেই দেশে দুর্নীতি-লুটপাটের দৌরাত্ম দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী যখন দিনরাত খেটে দেশকে এগিয়ে নিচ্ছেন, তখন একদল ইঁদুর-উইপোকা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুটে ব্যস্ত। লুটেরা-দুর্নীতিবাজদের হাত থেকে দেশের সম্পদ রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী এদের শায়েস্তা করতে কঠোর অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীর এই শুদ্ধি অভিযান আরও জোরদার করে জেলা-উপজেলা পর্যস্ত ছড়িয়ে দিতে হবে। যাতে কালোটাকার মালিক-লুটেরা-দুর্নীতিবাজতার যেন টাকার গরম দেখাতে না পারে। আর বাজার সিন্ডিকেটের কারসাজি এখনও বন্ধ করা যাচ্ছে না, ফলে বাজারের পণ্যমূল্যে কমানো যাচ্ছে না। মুজিববর্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সুশাসন নিশ্চিত করাই হোক আমাদের প্রধান জাতীয় কর্তব্য।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেন, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের সকল মৌলিক অধিকার পূরণ করে যাচ্ছেন তিনি। সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় আগে ইমেজ সঙ্কটে ছিল। এখন সেটি আর নেই।

মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তাঁরই কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবৃদ্ধি ৮ ভাগের ওপর এবং মাথাপিছু আয় ১৯’শ ডলার ছাড়িয়ে গেছে। ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মিত হচ্ছে, এর ফলে প্রবৃদ্ধি বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সালমা ইসলাম বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। মনে রাখতে হবে শুধু প্রধানমন্ত্রী একাই ক্লান্তিহীন পরিশ্রম করলে হবে না, পুরো প্রশাসনসহ নেতারাও পরিশ্রম না করলে কাঙ্খিত অর্জন হবে না। ব্যাংক থেকে হাজার হাজার টাকা লুণ্ঠন হয়ে যাচ্ছে। এসব ব্যাংক ডাকাত ও পুঁজিবাজার লুণ্ঠনকারী রাঘব-বোয়ালদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। হাজার হাজার শেয়ারবাজারের বিনিয়োগকারীরা পথে বসেছে, এর পেছনের গডফাদারদের ধরতে হবে।

তাহজীব আলম সিদ্দিকী বলেন, ক্যান্টনমেন্টে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে গড়া বিএনপি মুখে মুজিববর্ষ নিয়ে কটাক্ষ দেখলে অবাক হই না। কিন্তু ক্ষমতায় থাকতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার চেষ্টা করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, নির্যাতন করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। সেই বিএনপি আবার আইনের শাসনের কথা বলে।

‘ডিজিটাল বাংলাদেশ গড়তে দরকার দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ’

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চতুর্থ শিল্প বিপ্লব (৪আইআর) ও সাইবার ঝুঁকি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলো ও সংশ্লিষ্ট অন্যদেরকে দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ তৈরি করার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ বুধবার নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তন ছয় দিনব্যাপী ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন অ্যান্ড প্ল্যানিং ল্যাব’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ চতুর্থ শিল্প বিপ্লব (৪আইআর) ও সাইবার ঝুঁকি মোকাবিলা করা। তাই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ তৈরি করতে হবে।

রাষ্ট্রপতি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ধারণার বাস্তবে রূপ দিতে ই-গভর্নেন্স কোর্স চালুসহ ‘ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ইনফরমেশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম দ্রুত বাস্তবায়নের জন্য ইউজিসিসহ সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ইনফরমেশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম’ চালু হলে শিক্ষার্থীরা যেমন লাভবান হবেন, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোতে গতিশীলতা আসবে। সৃষ্টি হবে স্বচ্ছতা ও জবাবদিহির পরিবেশ।’

রাষ্ট্রপ্রধান বলেন, ১৫৭টি বিশ্ববিদ্যালয়ের ইউনিফর্মড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি ইনফরমেশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম তৈরির ‘ডিজাইন এবং পরিকল্পনা ল্যাব’ সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, দাপ্তরিক কর্মকর্তাসহ অভিভাবকগণ যেকোনো জায়গা থেকে এর সুফল ভোগ করতে পারবেন। এতে অর্থ ও সময়ের সাশ্রয় হবে।

তথ্যপ্রযুক্তি আজ জীবনের অতি প্রয়োজনীয় অনুসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা।’

২০১৮ সালের শুরু থেকে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সরাসরি নির্দেশনা, পরামর্শ ও তত্ত্বাবধানে সকল মন্ত্রণালয়ের জন্য ২০২১ সাল পর্যন্ত ‘ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন পরিকল্পনা’ তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে অল্প সময়ের মধ্যে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।’

গত ১৬ জানুয়ারি গণপূর্ত অধিদপ্তরে শুরু হওয়া ছয় দিনব্যাপী ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন অ্যান্ড প্ল্যানিং ল্যাব’ এর সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয মঞ্জুরি কমিশন(ইউজিসি) ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই ও আইসিটি বিভাগের সহায়তায় এ অনুষ্ঠানের অয়োজন করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান, আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব, এনএম জিয়াউল আলম, এটুআই-এর ফরহাদ জাহিদ শেখ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেনও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সন্মানিত উপাচার্যগণ, বিশবিদ্যালয় শিক্ষকগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ, বঙ্গভবনেসর সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ, গবেষকগণ এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অসহনীয় রোহিঙ্গা বোঝা সরিয়ে নিন : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সংকট আমাদের ওপর বোঝা হয়ে আছে। আমরা বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাচ্ছি- এই অসহনীয় বোঝা বাংলাদেশের ঘাঁড় থেকে সরিয়ে নিন। আমাদের জনগণের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের ইকোলজি, আমাদের ট্যুরিজম, আমাদের পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জনগণ কষ্ট পাচ্ছে। বুধবার কক্সবাজারের চকরিয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করে। দ্বিতীয় দফায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেয়া হয় ওবায়দুল কাদেরকে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, সাবেক এমপি আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত দাশ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমূখ।

জনসভায় ওবায়দুল কাদের বলেন, গাম্বিয়ায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার রোহিঙ্গা ইস্যুতে একটি রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আমরা আশা করবো- বিশ্ব বিবেক আমাদের প্রতি সুবিবেচনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যে উদারতার নজির রেখেছেন তার সুফল যেন আমরা পাই।

স্থানীয় সমস্যার দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, দেশের একমাত্র লবণ উৎপাদনকারী অঞ্চল কক্সবাজারের লবণ চাষী ও চিংড়ি চাষীদের বাঁচাতে হবে। লবণ নিয়ে সংকটের কথা আসছে, সেই সংকট যাতে না হয় সেজন্য সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চকরিয়া ও পেকুয়ায় হাজার কোটি টাকা ব্যয়ে অন্তত ১০টি অভ্যন্তরীণ সড়কের উন্নয়ন কাজ চলমান। চকরিয়া পৌরশহরের দুর্ভোগ লাঘবে চিরিঙ্গায় একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চকরিয়া-পেকুয়ায় রক্তের বন্যা হয়েছিল। খুন,রাহাজানিতে জনজীবন অস্থির ছিল। সেই চকরিয়াবাসীর আজকে সুখের দিন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে নবজাগরণের সৃষ্টি হয়েছে।

নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে : আইজিপি

0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত চমৎকার, সুন্দর পরিবেশ বজায় রয়েছে। ভোটের দিনেও উৎসবমুখর, সুন্দর ও চমৎকার একটি পরিবেশ থাকবে।

তিনি আজ বুধবার সন্ধ্যায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আইজিপি বলেন, এ পর্যন্ত উৎসবমুখর এবং সুন্দর একটি পরিবেশ রয়েছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আশা করছি ভোটের আর যে কয়দিন আছে এই ক’দিন উৎসবমুখর, সুন্দর ও চমৎকার একটি পরিবেশ বজায় থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উল্লেখ করার মতো কোন ঘটনা এ পর্যন্ত নেই। পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছেন ভোটারদের আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। শেষ সময় পর্যন্ত তা বজায় রাখবো।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম এবং অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দক্ষ জনপ্রশাসন গড়ার লক্ষ্যে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ‘দক্ষ মানবসম্পদ উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। একটি স্বপ্ন ছিল, বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। বঙ্গবন্ধুর দ্বিতীয় স্বপ্নটি পূরণ করতে হলে একটি সুদক্ষ জাতি গঠন করতে হবে। তাই একটি দক্ষ জনপ্রশাসন গড়ে তুলে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা আরো বৃদ্ধি করতে হবে।

প্রতিমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব সময় মত এবং সঠিকভাবে পালন করে দেশকে আরো সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তিনি এ সময় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জড়িত সকলকে দক্ষ জনসম্পদ তৈরীর লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিদুর রহমান।

ঢাকাবাসীর প্রতি ব্যারিস্টার তাপসের খোলা চিঠি

0

নগরবাসীর প্রতি খোলাচিঠি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এতে তিনি ঢাকাকে নিয়ে কিছু পরিকল্পনার জানানোর পাশাপাশি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। ফজলে নূর তাপসের খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হল-

প্রিয় ঢাকাবাসী,
আসসালামু আলাইকুম। প্রথমেই আল্লাহ্ রাব্বুল আল-আমীনের শুকরিয়া আদায় করি। যে ঢাকাতে হারিয়েছি আমার পিতা-মাতাকে, কাটিয়েছি শৈশব এবং কৈশোরের দিনগুলো, পড়াশুনা, খেলাধুলা, আর আড্ডায় মেতেছি বন্ধুদের নিয়ে-বেড়ে উঠেছি, আবদ্ধ হয়েছি বিবাহ বন্ধনে-আজ বৃহৎ পরিসরে সেই ঢাকাবাসীর সেবার লক্ষ্যে মেয়র পদে প্রার্থী হয়েছি।

আমার রাজনৈতিক জীবনের শুরুতেই ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা ১০ (ধানমন্ডি-হাজারীবাগ-কলাবাগান-নিউমার্কেট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। এখানকার জনগণ অনেক ভালোবাসা-আদর-স্নেহে আমাকে আলিঙ্গন করে গত তিন মেয়াদের ১১ বছরে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করার সুযোগ দিয়েছিল। রাজধানী ঢাকায় নাগরিকদের মৌলিক সুবিধা ও উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে এই ঐতিহ্যবাহী ঢাকাবাসীর জন্যে বৃহৎ পরিসরে কাজ করা ও দৃঢ় পদক্ষেপ নেয়া জরুরী। সেই তাগিদেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের প্রাণের ঢাকা-কে নিয়ে আমার কিছু পরিকল্পনা:

১। ঐতিহ্যের ঢাকা: চারশত বছরের পুরনো আমাদের এই ঢাকার রয়েছে নিজস্ব ইতিহাসের উজ্জ্বল ছবি ও ঐতিহ্যের গভীর শেকড়, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। এখানে ঐতিহ্যবাহী খাবারের স্বাদও অনন্য। সাংস্কৃতিক ধারায় রয়েছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, পহেলা বৈশাখ, ঘুড়ি উৎসব, চৈত্র সংক্রান্তি-সহ অজস্র উৎসব। আমি নির্বাচিত হলে সকলকে নিয়ে সমন্বিত প্রয়াসে মহাপরিকল্পনা ও সুব্যবস্থাপনার মাধ্যমে পুরনো ঢাকার ঐতিহ্যকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করে ঢাকাকে তার স্বকীয় গৌরবে সাজিয়ে তুলে ধরবো বিশ্ব দরবারে।

২। সুন্দর ঢাকা: বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা দুই নদীর অববাহিকায় পত্তন হওয়া এমন শহর পৃথিবীতে বিরল। সুন্দর ঢাকা গড়ে তুলতে সবুজায়ন, পরিবেশ বান্ধব স্থাপনা বৃদ্ধি ও বায়ু দূষণ রোধ করা। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করা, নারী-শিশু ও প্রবীণদের জন্যে হাঁটার উন্মুক্ত স্থান, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পাড় ঘিরে বনায়ন, বিনোদন কেন্দ্র স্থাপনসহ ব্যাপক সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সুন্দর ঢাকা গড়তে চাই।

৩। সচল ঢাকা: যানজটের কারণে রাস্তায় চলাচল হয়ে উঠেছে দূর্বিসহ। সকালে বাসা থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছানো ও ফিরে আসতে নিরন্তর সংগ্রাম করতে হয়, বিশেষ করে কর্মজীবী নারীদের বিড়ম্বনা অপরিসীম। আমরা গণপরিবহনের সুব্যবস্থাপনার মাধ্যমে কিছু রাস্তায় দ্রুত গতির যানবাহন, কিছু রাস্তায় ধীর গতির যানবাহন, আবার কিছু রাস্তায় শুধু মানুষ হাঁটার ব্যবস্থা করবো। নদীর পাড়ে থাকবে সুপ্রশস্ত রাস্তা, যেখানে পায়ে হেঁটে চলা যাবে, চালানো যাবে সাইকেল, রিক্সা ও ঘোড়ার গাড়ি। দ্রুতগামী যানবাহনের জন্য থাকবে আলাদা পথ, থাকবে নিরাপদ সড়ক ব্যবস্থা। এভাবে গড়ে তুলবো আমাদের সচল ঢাকা।

৪। সুশাসিত ঢাকা: ঢাকায় একসময় পঞ্চায়েত ব্যবস্থা ছিল। আমরা মাদক নির্মূলসহ, এলাকাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত সংস্থা। বছরের ৩৬৫ দিন, সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা নাগরিক সেবা প্রদানের জন্য খোলা থাকবে। মশকের প্রজনন ক্ষেত্র ধ্বংস, মশক নিধন ও ময়লা-আবর্জনা পরিস্কারে দৈনন্দিন ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। আইন, বিধি ও নীতিমালার কঠোর প্রয়োগের মাধ্যমে ঢাকা’র উন্নয়ন ও সেবার সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সিটি কর্পোরেশনের নিকট সমন্বিতভাবে দায়বদ্ধ করা হবে।

৫। উন্নত ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত রূপকল্প ২০৪১ সালে সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ এর উন্নত রাজধানী ঢাকা গড়তে দীর্ঘ ত্রিশ বছর মেয়াদী মহা-পরিকল্পনা প্রণয়ন ও প্রত্যেকটি উন্নয়নমূলক কার্যক্রমের মান নিরূপণ করে অন্তত দশ বছর স্থায়িত্ব নিশ্চিত করা হবে।

আমাদের এই ঢাকা মুক্তিযুদ্ধের স্মৃতির আলিঙ্গনে, নানা গোত্র-বর্ণের সাংস্কৃতিক গৌরবময়তায় ও ঐতিহ্যমন্ডিত ঢাকা। এই ঢাকাতে জন্মেছি, বড় হয়েছি, সন্তানদের ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখি এই ঢাকাকে ঘিরে। ঢাকা বলতে আমার বেড়ে উঠা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকেই বুঝি। ব্যথাতুর হীম বুকে তাকিয়ে দেখি, এখানেই পঁচাত্তরের ১৫ আগস্ট কালো রাতে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে হারিয়েছি আমার বাবা-মাকে। কিন্তু বিগত দিনে এখানেই পেয়েছি স্নেহ-ভালবাসা-বন্ধন। এই ভালবাসাকে পুঁজি করেই, স্বপ্নের উন্নত ঢাকা’র পথ চলায় আপনার আস্থা ও সমর্থনই আমার পাথেয়। আপনাদের সমর্থনে নির্বাচিত হলে নাগরিক সব মৌলিক সেবা ৯০ দিনের মধ্যেই নিশ্চিত করব ইনশাআল্লাহ।

এই ঢাকা আমাদের সবার প্রাণের ঢাকা। আমি আশা করি, আগামী ৩০ জানুয়ারি ২০২০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ে তুলতে সুযোগ দিবেন।

শুভেচ্ছা নিরন্তর, অনবরত, অবিরল ধারায়…
(শেখ ফজলে নূর তাপস)
ব্যারিস্টার-এট-ল
মেয়র প্রার্থী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক: সৌদি

0

ইরানকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েও ধ্বংস এবং মৃত্যু ছাড়া কিছুই পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি আয়োজিত এক অধিবেশনে এ কথা বলেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের।

আল-জুবায়ের বলেন, ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হওয়ায় ইরানের সঙ্গে সৌদি আরবের বনিবনা হয় না। ১৯৭৯ সাল থেকেই ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল সৌদি আরব। কিন্তু ধ্বংস ও মৃত্যু ছাড়া কিছুই পাইনি।’

তিনি আরও বলেন, ‘ইরান যাতে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়, তাই দেশটির বিরুদ্ধে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’

এদিকে ইরান, ইরাক ও লেবাননের বিক্ষোভের কথা উল্লেখ করে আল-জুবায়ের বলেন, ‘অভ্যন্তরীণ ও আঞ্চলিকভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান সরকার। বর্তমানে ইরান আত্মরক্ষামূলক কৌশলের মধ্যে রয়েছে। নিজ দেশে তারা বিক্ষোভের মুখোমুখি। ইরানের প্রভাবের বিরুদ্ধে ইরাকে শিয়া বিক্ষোভ হচ্ছে।’

লেবাননেও ইরান সমর্থিত হিজবুল্লাহ বিরোধী বিক্ষোভ চলছে বলে দাবি করেন সৌদি আরবের এ মন্ত্রী।