Home Blog Page 3213

হাইকোর্টে প্রথম আলো সম্পাদকসহ ৫ জনের আগাম জামিন আবেদন

0

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ পাঁচজন হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। এর আগে গত ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আজ রবিবার বেলা সাড়ে ১১টায় তারা জামিন আবেদন করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আজ যারা জামিন আবেদন করেছেন তারা হলেন- মতিউর রহমান, আনিসুল হক, শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল ও কবির বকুল।
এ মামলায় পরোয়ানা জারি হওয়া অবশিষ্ট ব্যক্তিরা হলেন- শুভাশিষ প্রামানিক শুভ, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।
আজ রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে আদালত সূত্রে।

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

0

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাতে হাত মিলিয়েছেন লাখো মুসল্লি।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের জ্যেষ্ঠ শুরা সদস্য মাওলানা মোহাম্মদ জমশেদ।
এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ ইজতেমা ময়দান ও আশপাশে অবস্থান নেন। ফজিলত লাভের আশায় মোনাজাতে শরিক হতে তাঁরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রয়েছেন বিদেশ থেকে আসা বহু অতিথিও।
এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়ের অনুসারিরা। আর দ্বিতীয় পর্ব পরিচালনা করছেন সাদ অনুসারিরা। শীত ও নানা ভোগান্তি উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের স্রোত বয়ে যায়। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে অংশ নিতে তুরাগ তীরে রওনা দেন।
গতকাল শনিবার ছিল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিবস। এই দিন ফজরের নামাজের পর থেকে এশার আগ পর্যন্ত চলে আম ও খাস বয়ান। সেখানে মুসল্লিদের উদ্দেশে মুরব্বিরা বলেন, দাওয়াতের কাজে নিজেদের নিয়োজিত রাখতে হলে বেশি বেশি আমল করতে হবে। আমলের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করতে হবে। যখন কোনো মহল্লায় দাওয়াতের কাজে যাবেন, তখন খেয়াল রাখতে হবে, কারো যেন সমস্যা সৃষ্টি না হয়। আদবের সঙ্গে চলাফেরা করতে হবে। অন্যের সুবিধাকে প্রাধান্য দিতে হবে।
এর আগে দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে বুধবার থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা টঙ্গীতে আসা শুরু করেন। বিশাল শামিয়ানা পূর্ণ হয়ে যাওয়ার পর বহু মুসল্লি ঠাঁই নিয়েছেন আশপাশে খোলা জায়গায়। শীত ও ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে মুসল্লিরা আল্লাহর রাহে নিয়োজিত রয়েছেন। টঙ্গীর বেশির ভাগ বাড়িঘর এখন আত্মীয়-স্বজনে পরিপূর্ণ।
গত ১০ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব।

ধর্ষণ প্রতিরোধী ডিভাইস সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

0

ধর্ষণ প্রতিরোধে নারীদের ‘অ্যান্টি রেপ ডিভাইস’ সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সিসিবি ফাউন্ডেশন রিট দায়ের করেন।
রিটকারী আইনজীবী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, এতে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে বিদেশ থেকে অ্যান্টি রেপ ডিভাইস আনতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ধরনের ‘অ্যান্টি রেপ ডিভাইস’ কোনো নারী তার শরীরে বহন করা অবস্থায় কেউ ধর্ষণ বা যৌন নির্যাতনের চেষ্টা করলে তাঁর অবস্থানসহ স্বয়ংক্রিয়ভাবে ৯৯৯ কল চলে যাবে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে সহজেই উদ্ধার করতে পারবে।
।

সিটি নির্বাচনে প্রচারণার সময় বাড়লো ৪৮ ঘণ্টা

0

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ দু’দিন পেছানো হয়েছে। এতে নির্বাচনী প্রচারের জন্য সময় ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে।
নতুন তারিখ অনুযায়ী ১ ফেব্রুয়ারি সকাল ৮টার ৩২ ঘণ্টা আগে অর্থ্যাৎ ৩০ জানুয়ারি রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে।
পুরনো তারিখে ৩০ জানুয়ারি ভোটের তারিখ বলবৎ থাকলে প্রচার শেষ হতো ২৮ জানুয়ারি রাত ১২টায়। সে হিসাবে ভোটের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রচারে ৪৮ ঘণ্টা বেশি সময় পাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, প্রার্থীদের প্রচার বন্ধ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। যেহেতু ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। এক্ষেত্রে ১ ফেব্রুয়ারি সকাল ৮টার ৩২ ঘণ্টা আগে অর্থ্যাৎ ৩০ জানুয়ারি রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী ও ইসিকে ধন্যবাদ জানিয়ে অনশন ভাঙ্গলেন শিক্ষার্থীরা

0

সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনশন শুরু করেছিলেন। প্রতিবাদের মুখে ধর্মীয় অনুষ্ঠানের দিনে সিটি নির্বাচন দেওয়ার মতো উদ্ভট সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ অনুযায়ী একদিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ঘোষণার পর প্রধানমন্ত্রী ও ইসিকে ধন্যবাদ জানিয়ে আমরণ অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মাধ্যমেই তিনদিন ব্যাপী অনশন কর্মসূচি শেষ হলো। জানা গেছে, আজ শনিবার পর্যন্ত চলা ওই অনশনে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ অনশনে অসুস্থ হয়ে পড়া মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অভি দাস প্রিতমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুকেশ দেবকেও ভর্তি করা হয় হাসপাতালে।

এর আগে গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরের পর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছিলেন ঢাবি শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করে সংহতি প্রকাশ করেছিলেন। তারা হলেন- হলেন- আইন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ মণ্ডল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষক নেপাল চন্দ্র রায়, চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান মুকুল কুমার বাড়ৈ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন।

৫০ হাজার দুর্যোগ সহনীয় বাড়ি, ২০০ মুজিব কিল্লা গড়া হবে

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ উদযাপনের জন্য ২০ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ২৩টি কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রমতে, মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহীত ২০ দফা কর্মসূচির মধ্যে রয়েছে-এ বছরের ১৭ মার্চ সিপিপি কর্মসূচি উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট জাতির পিতার বিভিন্ন ছবি বা অন্যান্য প্রামাণ্য চিত্র সমন্বয়ে দশ মিনিটের ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রস্তুত করা; ১৯৭৩ সালের ১ জুলাই বঙ্গবন্ধু কর্তৃক প্রতিষ্ঠিত সিপিপি স্বেচ্ছাসেবকসহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের নিয়ে বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ জুলাই এক লাখ স্বেচ্ছাসেবকের মহাসম্মেলন আয়োজন; ২ জুলাই ‘বঙ্গবন্ধুর জীবন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ শিরোনামে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ৫০ হাজার দুর্যোগ সহনীয় বাড়ী উদ্বোধন করা হবে ২০২১ সালের ফ্রেবুয়ারিতে। একই মাসে অন্তত ২০০টি মুজিব কিল্লা উদ্বোধন করা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবসে এবছর ১৩ অক্টোবর বঙ্গবন্ধু অংশগ্রহণ করেছেন এমন ত্রাণ বিতরণ কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক ছবি সম্বলিত একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে। বছরব্যাপী মুজিব শতবর্ষ লেখা কলম/গেঞ্জি/ক্যাপ/নোটপ্যাড/কোটপিন ইত্যাদি তৈরি করে তা বিতরণ করা হবে।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘আমার গ্রাম-আমার শহর’-এর আওতায় গ্রাম এলাকায় ৫ হাজার ব্রিজ তৈরি ও ৩ হাজার কিলোমিটার এইচবিবি করণ রাস্তা উদ্বোধন করা হবে ২০২১ সালের ১৭ মার্চ। ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু’ শিরোনামে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গীতিনাট্য তৈরি করা হবে এ বছরের ডিসেম্বরে। একইমাসে ‘দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ’ শিরোনামে একটি জাতীয় কনভেনশন আয়োজন করা হবে।

এ বছরের জুনে আয়োজন করা হবে ‘প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন। ফেব্রুয়ারিতে দুর্যাগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মী সমাবেশ; ডিসেম্বরে টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় প্রয়োজন অনুযায়ী মাটির রাস্তা, ব্রিজ, হেরিং বোন বন্ড রাস্তা, স্ট্রিট লাইট, বন্যা আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লা নির্মাণ করা হবে।

এছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইনোভেশন শোকেচিং; একই মাসে সারাদেশে অতিদরিদ্র ৫০ হাজার গৃহহীন পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা প্রদান, দেশের প্রতিটি গ্রামে একটি করে অতিদরিদ্র পরিবারের জন্য দুর্যোগ সহনীয় বাড়ী নির্মাণ করা হবে। একইবছরের মার্চে হতদরিদ্র জনগোষ্ঠীকে শীতবস্ত্র প্রদান করা হবে। চলমান কার্যক্রম হিসেবে সারাদেশের ৯ লাখ ৬৭ হাজার শ্রমিককে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কর্মসুচির আওতায় সংশ্লিষ্ট এলাকায় রাস্তা/ড্রেন/রেভিনিউ ডাক বহির্ভূত বাজার ঝাড়-ঝোপ ইত্যাদি পরিচ্ছন্ন করার কার্যক্রম গ্রহণ করা হবে।

বছরব্যাপী টিআর/কাবিখা/কাবিটা/অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসুচির মাধ্যমে কি পরিমাণ দরিদ্রতার হার কমেছে এবং কি ধরণের কর্মসংস্থানের সুযোগ হয়েছে তা মুজিব বর্ষ উপলড়্গ্যে জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নাটিকা প্রদর্শনের মাধ্যমে প্রচার ও সচেতনতা বৃদ্ধি করা হবে। আর জাতীয় কমিটি কর্তৃক নির্ধারিত কর্মসুচিতে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে এ মন্ত্রণালয়ের/অধিদপ্তরের ও মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সিটি নির্বাচন ১ ফেব্রুয়ারি

0

সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তথ্য জানান।

এদিকে পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে সেটি পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কিন্তু একই তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ করে নির্বাচন পেছানোর দাবি তোলে।

আজ শনিবার নির্বাচন পেছানোর দাবিতে নতুন কর্মসূচি হিসেবে ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ, গণ-অবস্থান, অবরোধ এবং প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

এমন প্রেক্ষাপটে শনিবার বিকালে দুই সিটির ভোটগ্রহণের নতুন দিন নির্ধারণে জরুরি বৈঠকে বসে ইসি। সেই বৈঠক শেষেই সরস্বতী পূজার দিনে ভোটগ্রহণ না করার এই সিদ্ধান্তে আসে তারা।

অফিসার্স ক্লাবে নতুন কমিটি

0

সরকারি কর্মকর্তাদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা অফিসার্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। কোষাধ্যক্ষ হয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত ২০২০-২০২১ দ্বিবার্ষিক নির্বাচনে ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির ২২ জন নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ সচিব।

মেজবাহ উদ্দিন সব পদের মধ্যে সর্বোচ্চ ২৫৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ১৬৪৫ ভোট। মেজবাহ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, সদস্যরা বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়ী করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য।

কোষাধ্যক্ষ পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম ১৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব হারুন-অর-রশিদ বিশ্বাস পেয়েছেন ১৬০০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জনাব মোজাম্মেল হক ২০১৫ ভোট, জনাব আনছার আলী খান ২০১১ ভোট ও জনাব এম. খালিদ মাহমুদ ১৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ৩৫০৯ ভোট, প্রফেসর ফেরদৌসী খান ৩০৬২ ভোট ও জনাব আজহারুল ইসলাম খান ৩০৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে সদস্য পদে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ২৪৪০ ভোট, আমিনুল ইসলাম ২১৭৩ ভোট, তানিয়া খান ২১৭০, মুহাম্মদ সাকিব সাদাকাত ২১৩২, দেলোয়ার হোসেন ২০৯৬, আলমগীর হোসেন ২০৯১, প্রফেসর আশরাফুন নেসা রোজি ২০৮৯ ভোট, সুরাইয়া পারভীন শেলী ২০৬০ ভোট, আখতারুজ্জামান ২০৩৩ ভোট, এম এ মাজিদ ২০২৫, জনাব জসীম উদ্দীন হায়দার ২০২১, জনাব রথীন্দ্র নাথ দত্ত ১৯৪৫, স্থপতি মীর মনজুরুর রহমান ১৯৩৭ এবং জাকেরুল আবেদীন আপেল ১৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এরপর ভোর ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৮৪, এদের মধ্যে ৪২৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঢাকা জেলার ডিসি ও অফিসার্স ক্লাব নির্বাচনের রিটার্নিং অফিসার আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ভোটের ফলাফল জানানো হয়েছে।

এসএসসি শুরু ৩ ফেব্রুয়ারি

0

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুল খায়ের কালের কণ্ঠকে জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের কারণে পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।

আগামীকাল রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

0

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির (শনিবার) পরিবর্তে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বিভিন্ন মহল থেকে দাবি ওঠার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে নেওয়ার কারণে আমরা পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

পরীক্ষার নতুন সময়সূচি রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। এবছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে ঢাকা সিটি ভোট পিছিয়ে যাওয়ার কারণে পরীক্ষাও পেছানো হলো দুই দিন।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন, দাখিলে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে অংশ নেবে এক লাখ ৩১ হাজার ২৮৫ শিক্ষার্থী। এবছর নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ জন। বিশেষ পরীক্ষার্থী (১-৪ বিষয়ে) দুই লাখ ৮২ হাজার ৫৯৮ জন।

এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।

২০১৯ সালে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলো ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এ হিসাবে এবার মোট পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন।