Home Blog Page 3215

এমপি আবদুল মান্নানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার পাঠানো শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে শনিবার ৮:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গত শতকের ৮০ দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন মান্নান। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপিও ছিলেন তিনি। এরপর তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। তিনি ওই এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
সংসদের এই মেয়াদেও তিনি সংসদ সদস্য হন।

ইজতেমার দ্বিতীয় পর্বে আরো দুই মুসল্লির মৃত্যু

0

টঙ্গীতে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরো দুই মুসল্লি মারা গেছেন। তাঁদের মূলত স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল শুক্রবার দিবাগত রাতে এই দুই মুসল্লি মারা যান। তাঁরা হলেন রংপুরের পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির (৬০) এবং ঝিনাইদহ সদরের কালাহাট গোপালপুর এলাকার লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম (৬৫)।
এছাড়া আরো কয়েকজনের মৃত্যু হয়েছে ইজতেমা সংলগ্ন স্থানে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও অন্যজন ট্রেনের ধাক্কায় মারা যান। বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা যান মুসল্লি সুরুজ মিয়া (৬০) । একই রাতে টঙ্গী জংশনে ট্রেনের ধাক্কায় মারা যান গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার মুসল্লি গোলজার।
এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জের গোয়ারাবাজার থানার চাঁনপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে কাজী আলাউদ্দীন (৬২) মারা যান।
আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে এক বার্তায় এ শোক জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে দলটির সভাপতি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ সকাল ৮ টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

স্মার্ট ঢাকা সিটি গড়তে যা যা করণীয় সবই করা হবে : আতিক

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ১৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করছেন। এ সময় স্মার্ট ঢাকা সিটি গড়ে তুলতে যা যা করণীয় সবই করা হবে মন্তব্য করে নগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীর কাছে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় কচুক্ষেত বাজারের স্বাধীনতা চত্বর থেকে আতিকের নির্বাচনী গণসংযোগ শুরু হয়।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নৌকা মার্কার লিফলেট দিয়ে আসন্ন নির্বাচনে তাদের কাছে ভোট চেয়ে তিনি বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি নির্বাচিত হলে স্মার্ট ঢাকা সিটি গড়ে তোলা হবে। এজন্য যা যা করণীয় সবই করা হবে। ’
তিনি বলেন, ‘নির্বাচিত হলে নগরবাসীর সমস্যা সমাধানে ‘সবার ঢাকা অ্যাপ’ তৈরি করা হবে। এই অ্যাপের মাধ্যমে রাজধানীবাসী তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ’

বগুড়া-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

0

বগুড়া: হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সকাল ৮টা ১৫ মিনিটে এমপি আব্দুল মান্নানের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

এদিকে আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি জানান, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল মান্নানকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফসাপোর্টে নেওয়া হয়।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। ময়মনসিংহে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন তিনি। ৮০’র দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আব্দুল মান্নান।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন তিনি।

গর্ভবতী নারীদের সেই দ্বীপে যেতে বাধা বিমান সংস্থার!

0

যুক্তরাষ্ট্রের উত্তর ম্যারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপানে যাওয়ার আগে এক নারীর জোরপুর্বক প্রেগনেন্সি টেস্ট করায় ক্ষমা চেয়েছে একটি বিমান সংস্থা।

সাইপান দ্বীপে গিয়ে বিশ্বের অনেক দেশের নারীরাই সন্তান জন্মদান করে থাকেন। কেননা সেখানে সন্তান জন্ম দিলে সেই সন্তানরা সহজেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়।

মিদোরি নিশিদা নামে হংকং এক্সপ্রেস এয়ার ওয়েজের এক নারী যাত্রী বিমানে চড়ার আগেই একটি প্রশ্নোত্তর ফরম পূরণ করেছিলেন। কিন্তু এরপরও তাকে বিমানের স্টাফরা ধরে বাথরুমে নিয়ে যায় প্রেগনেন্সি টেস্ট করার জন্য। তার হাতে একটি স্ট্রিপ ধরিয়ে দিয়ে তাতে পেশাব করতে বলা হয়।

কিন্তু তার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসে।

২৫ বছর বয়সী ওই যাত্রী ঘটনাটিকে খুবই অপমানজনক এবং হতাশাকর বলে আখ্যা দেন। এবং অভিযোগ করেন বিমানসংস্থাটি তার প্রাথমিক অভিযোগেও সাড়া দেয়নি।

অনেক পরে গিয়ে তারা ক্ষমা চেয়েছে তার কাছে।

তবে এই ঘটনার পর বিমান সংস্থাটি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নাগরিকত্ব আইনের প্রতি সম্মান দেখিয়ে আর কোনো গর্ভবতী নারীর প্রতিও আর এই ধরনের আচরণ করা হবে না।

তবে আমরা উত্তর ম্যারিয়ানা দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষের উদ্বেগের প্রেক্ষিতেই গর্ভবতী নারীদের ওই দ্বীপে গমণ সীমিতি করতে চেয়েছিলাম।

দ্বিতীয় ওয়ানডেতে স্বরূপে ফিরল ভারতের ব্যাটিং

0

অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের হারের লজ্জা পেয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ওই ম্যাচে ব্যাটে-বলে কোনোক্ষেত্রেই ভারতীয় ক্রিকেটাররা পারফর্ম করতে পারেননি। দল গঠনেও ছিল খুঁত। আজ লোকেশ রাহুলকে পাঁচ নম্বরে পাঠিয়ে একাদশ তৈরি করেছে ভারত। স্বমহিমায় ফিরেছে তাদের ব্যাটিং। রাজকোটে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৪০ রান।

প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। তবে ভারতের ব্যাটিং আজ দারুণ হয়েছে। ৮১ রানের ওপেনিং জুটি উপহার দিয়েছেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। রোহিত ৪২ রানে আউট হলেও ইনজুরি কাটিয়ে ফেরা ধাওয়ান চলে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। কিন্তু ৯০ বলে ৯৬ করা ধাওয়ানের সেঞ্চুরির স্বপ্ন ধুলিস্ন্যাত হয়ে যায় রিচার্ডসনের বলে মিচেল স্টার্কের তালুবন্দি হয়ে। নিজের প্রিয় তিন নম্বরে নেমে অধিনায়ক বিরাট কোহলি খেলেছেন ৭৬ বলে ৭৮ রানের ইনিংস। এক অর্থে তিনিও সেঞ্চুরি মিস করেছেন।

দ্বিতীয় উইকেটে ধাওয়ান-কোহলির জুটি হয়েছিল ১০৩ রানের। সেঞ্চুরি মিস করার এই তালিকায় আরও এক নাম লোকেশ রাহুল। মিডল অর্ডারে নেমে মাত্র ৫২ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন এই স্বীকৃত ওপেনার। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৭৮ এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে রাহুলের জুটি হয়েছে ৫৮ রানের। জাদেজার ১৬ বলে ২০ রানে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৪০ রান। অ্যাডাম জাম্পা নিয়েছেন ৩ উইকেট, ২ উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন।

একটা অনুষ্ঠান করে তবেই একসঙ্গে থাকা শুরু করব : গুলতেকিন

0

খুব শিগগিরই একটা অনুষ্ঠান করে যুগলজীবনের নতুন পথচলা শুরু করবেন বলে জানিয়েছেন গুলতেকিন খান ও আফতাব আহমেদ। গত রবিবার প্রথম আলোর ‘বর্ষসেরা বই ১৪২৫’-এর অনুষ্ঠানে তারা এ কথা জানান।

গুলতেকিন বলছিলেন, ‘আসলে আমাদের আক্দ হয়েছে। একটা অনুষ্ঠান করে তবেই একসঙ্গে থাকা শুরু করব। আমরা ভালোই আছি।’

গুলতেকিনের কথার সূত্র ধরে নতুন জীবনসঙ্গী কবি আফতাব আহমদ যোগ করেন, ‘আমাদের দুজনেরই পরিবার আছে। পরিবারটা তাই নতুন নয়। বরং এক্সটেনডেড হয়েছে।’

সম্প্রতি গুলতেকিন খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এ তথ্য নিশ্চিত করার পর গত বছর ১৪ নভেম্বর তা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সে সময় বলা হয়েছিল, ‘সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।’

প্রয়াত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হ‌ুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।

সুচরিতার সঙ্গে বাজে আচরণ পরিচালকের

0

পরিচালক রফিক শিকদার অভিনেত্রী সুচরিতার সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ‘বসন্ত বিকাল’ ছবির শুটিং স্পটে ঘটনাটি ঘটেছে বলে অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সুচরিতা বলেন, ‘আমি ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই। পাবনায় যাই শুটিং করতে। কিন্তু আমাকে স্পটে সারা দিন বসিয়ে রেখে অন্য শিল্পীদের নিয়ে শুটিং করেন পরিচালক। আমি তাঁর কাছে জানতে চাই কেন আমাকে বসিয়ে রাখা হচ্ছে। তিনি সেটার যথার্থ উত্তর না দিয়ে ঝগড়া শুরু করেন। একজন প্রবীণ অভিনেত্রীর সঙ্গে নবীন পরিচালক কিভাবে আচরণ করেন সেটা রফিক জানেন না। আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছি।’

সুচরিতার অভিযোগ সম্পর্কে রফিকের কাছে জানতে চাইলে তিনি তা উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা মিথ্যে এবং বানোয়াট গল্প। উল্টো তিনিই আমাকে গালি দিয়েছেন। আমার মৃত মাকে পর্যন্ত অপমান করে কথা বলেছেন। আমি তাঁকে আগেই বলেছিলাম, সকালে দুটি দৃশ্য ধারণের পর নায়িকার দৃশ্য টেক করা হবে। তখন তিনি বিশ্রাম নেবেন। অথচ সেটে বসে ঝগড়া শুরু করেন।’

এদিকে সুচরিতার অভিযোগ আমলে নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত রফিক শিকদারের শুটিংয়ে অংশ না নিতে শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

‘শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলই মূখ্য নয়’

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একজন শিক্ষার্থীর জন্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলটাই মূখ্য নয়। পরীক্ষার পাশাপাশি অন্যান্য কাজেও শিক্ষার্থীদের দক্ষতা দেখাতে হবে।

আজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এ প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডসহ পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান কতটা ভালো তা নির্ধারিত হয় সেই স্কুলের পরীক্ষার ফলাফলের উপর। পরীক্ষার ফলাফলের পাশাপাশি একটি প্রতিষ্ঠান কত জন ভালো মানুষ ও যোগ্য নাগরিক গড়ে তুলতে পারছে সেটাও গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া উচিত।

তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদেরকে যেকোন অপসংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করতে হবে। অপসংস্কৃতির কারণে দেশের কৃষ্টি ও সংস্কৃতি হুমকির মুখে পড়ে। এজন্য শিক্ষার্থীদের অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আরো সচেতন হতে হবে। আমাদের এমন কোনো আচরণ করা যাবে না যাতে বিশ্বের কাছে আমাদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়।

প্রতিমন্ত্রী এ সময় ছাত্র-ছাত্রীদের বেশি পরিমাণে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বই মানুষের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। বই পড়ার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, তা বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের শ্রেণির পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য জ্ঞান ভিত্তিক বই পড়ার অভ্যাস গড়তে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশকে সঠিকভাবে নেতৃত্ব প্রদান করতে পারে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে ছাত্র-ছাত্রীদেরকে উন্নত মানবিক গুনাবলী সম্পন্ন করে গড়তে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।