Home Blog Page 3216

নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানালেন আতিক ও ইশরাক

0

এবার ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। সরস্বতী পূজা এবং ভোট একই দিনে হওয়ায় এই দাবি জানিয়েছেন তারা।

ছুটির দিন শুক্রবার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা চষে বেড়ান প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচন কমিশনকে পূজার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানান উত্তর সিটির আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে পোস্টার-ব্যানার আর প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সরগরম পুরো রাজধানী।

কিন্তু ভোটের দিনই সরস্বতী পূজা থাকায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠন। এ বিষয়টি নিয়ে সোচ্চার নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেয়া প্রার্থীরাও।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম শুক্রবার সকালে রাজধানীর বাওনিয়াবাদ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি, পূজার দিন নির্বাচনের তারিখ থাকায় বিষয়টি নির্বাচন কমিশনকে আবারো ভেবে দেখার অনুরোধ জানান। এবং সুযোগ থাকলে নির্বাচন কমিশনকে তারিখ পরিবর্তনেরও দাবি জানান।

আতিকুল ইসলাম বলেন, আমাদের সংবিধানেও আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা কিন্তু প্রমাণিত হয়েছে বার বার। আমি ইসিকে গতকালও অনুরোধ করেছি আজকেও বলছি যদি সুযোগ থাকে পূজার দিনটা যেন নির্বাচনের দিন না হয়। আমি অনুরোধ করছি নির্বাচন পেছানোর জন্য।

এদিকে, রাজধানীর ধনিয়া এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। পূজার দিন ভোট কেন, এমন প্রশ্ন রেখে তিনি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান। আর ওইদিন ভোট যদি হয়ও, তবে ধানের শীষে ভোট দিয়ে তার জবাব দেয়ার আহ্বান জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, পূজার দিন ভোটগ্রহণ অনুষ্ঠান করাটা উচিত নয়। তার জন্য নির্বাচন পিছাতে পারে বা আগাতে পারে। আমাদের ঈদের দিন নির্বাচন দিলে আমরা পিছাতে বলতাম। নির্বাচন কমিশন জানতো ৩০ তারিখ পূজা কেনো তারা নির্বাচনের তারিখে ৩০ তারিখ দিলো।

দুই প্রার্থীই নির্বাচনী প্রচারণায় অভিযোগ-পাল্টা অভিযোগসহ এলাকাবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান।

উত্তরায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

0

ঢাকার উত্তরায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনের এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটিকে শনাক্ত করতে পারলেও চালক-হেলপারদের আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা পূর্ব থানার সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু প্রাণ বাঁচানো যায়নি। নেওয়ার পরই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দু’জনের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় জানতেও চেষ্টা চলছে।

পূজার দিনে নির্বাচনের সিদ্ধান্ত ইসির : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরস্বতী পূজার দিনে নির্বাচনের সিদ্ধান্ত ইসির। এই সিদ্ধান্ত বজায় থাকবে নাকি বদলে যাবে তা ইসি সিদ্ধান্ত নেবে। এতে আইনশৃঙ্খলার অবনতি হবে এমন কোনো কারণ নেই। নির্বাচন কমিশন যা বলবেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই দিকে নজর রেখেই কাজ করবে।

আজ শুক্রবার রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানটির গর্ভনিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী অনেক দায়িত্ববান। কাজেই কোনো কিছুতে আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা সেটাই করছি। এর বাইরে আমার কিছু বলার নেই।

এর আগে মন্ত্রী বলেন, আমরা যখন ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা হারিয়ে ফেলি, তারপর দেশের স্বাক্ষরতার হার একদম কমে যায়। ২০০৮ সালে ফের ক্ষমতায় ফিরে আসার পর এখন দেশের স্বাক্ষরতার হার ৭৩ ভাগে পৌঁছেছে। এখন অভিভাবকরা বুঝতে শিখেছেন শিক্ষার বিকল্প নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোর গলায় বলতে পারি, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ তার সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে না। কারণ প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

বিশ্ব ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লি

0

বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেছেন দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। ইজতেমার প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের প্রথম দিন আজ শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজে অংশ নিতে জনসমুদ্রে পরিণত হয় ইজতেমা ময়দান।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় ধাপে জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মোশারফ। মুসল্লিদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিশ্ব ইজতেমা ময়দান। জুমার নামাজ আদায় করতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। দীর্ঘ পথ পায়ে হেঁটে আছেন অনেকেই। তিলধারণের ঠাঁই ছিল না প্রায় ১৬০ একর জমিতে তৈরি করা বিশাল ছাউনির নিচে। বহু মসুল্লীকে স্থানাভাবে পাকা রাস্তায়, খবরের কাগজ, হুগলা ও পলিথিন বিছিয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

এর আগে টঙ্গীর তুরাগতীরে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শুরু হয় তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।

ইজতেমা যোগ দিতে ময়দানে জড়ো হয়েছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল বৃহস্পতিবার বাদ ফজর মুফতি শাহজাদ হোসেনের আমবয়ানের মধ্য দিয়ে মূলত তিন দিনের কার্যক্রমের সূচনা ঘটে। রবিবার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের দুই পর্বে ছয় দিনের ইজতেমা। দ্বিতীয় পর্বের আয়োজনে রয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

মার্কিন রক্তচক্ষু উপেক্ষা, ইরানের সঙ্গে উৎসবের আয়োজন ভারতের

0

যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উৎসবের আয়োজন করতে যাচ্ছে ভারত। আজ শুক্রবার রাইসিনা সংলাপের শেষ দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করে বিষয়টির রূপরেখা তৈরির কাজ শুরু করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জানা গেছে, যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্কের ৭০ বছর পূর্তি উদযাপন করার বিষয়টি ঠিক হয়েছে।

দিল্লি-তেহরান কূটনৈতিক সম্পর্কে চলতি বছর ৭০ বছরে পা দেবে। জারিফ-জয়শঙ্কর বৈঠকের পর এ ব্যাপারে বিবৃতি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, কী কী কর্মসূচি নেওয়া হবে তা তালিকাভূক্ত করা হচ্ছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে।

তিনি আরো বলেন, জারিফের সঙ্গে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও। সম্প্রতি তেহরান সফরে যৌথ বাণিজ্য কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দু’দেশ বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াবে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেছে। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি বজায় রাখার প্রয়াসকে সমর্থন করবে ভারত।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠতা নিবিড় করার সিদ্ধান্ত এবং তা প্রচার করা রীতি মতো ঝুঁকিপূর্ণ। কিছু দিন ধরে ইরানের সঙ্গে সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে সরু তারের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে দিল্লিকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত এবং বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি, ইরানকেও পাশে রাখা অগ্রাধিকারের মধ্যে পড়ে। ইরানের চাবাহার বন্দরকে ব্যবহার করে আফগানিস্তান তথা পশ্চিম এশিয়ার বৃহৎ বাজারে নিজেদের পা রাখা শুরু করেছে ভারত।

ফলে সেখান থেকে পিছিয়ে আসা এখন প্রায় অসম্ভব। এমনিতেই মার্কিন নিষেধাজ্ঞা মেনে ইরান থেকে তেল আমদানি শূন্যে নিয়ে আসা হয়েছে। সে কারণে বেগও পেতে হচ্ছে যথেষ্ট। তাই আপাতত ইরান প্রশ্নে আর কোনো আপসে নারাজ ভারত।

অস্ট্রেলিয়ার রাস্তায় সিগারেট টানলে বড় অঙ্কের জরিমানা

0

অস্ট্রেলিয়ার রাস্তায় গাড়ি চালানোর সময় সিগারেট জানালা দিয়ে বের করে রাখলে ১১ হাজার ডলার জরিমানার বিধান করা হয়েছে। জানা গেছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকার এই আইন করেছে। চালক থেকে শুরু করে যাত্রীদের কেউ এভাবে জ্বলন্ত সিগারেট বাইরে বের করে রাখলে জরিমানা গুনতে হবে।

আজ শুক্রবার থেকে সেই আইন চালু হওয়ার কথা। সেই আইনে গাড়ি চালকদের সর্বনিম্ন জরিমানা পাঁচ ডি-মেরিট পয়েন্ট যোগ হতে পারে। অবশ্য পরিস্থিতি বিবেচনা করে ডি-মেরিট দ্বিগুণও হতে পারে। আর সর্বোচ্চ ১১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করার আইন রয়েছে। এমনকি তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিলও করা হতে পারে।

দাবানলের জেরে বহু ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় সিগারেটের ব্যাপারে কঠোর হলো অস্ট্রেলিয়া সরকার। নিউ সাউথ ওয়েলসে কেউ রাস্তা বা রাস্তার পাশে সিগারেটের টুকরো ফেললে ৬৬০ ডলার জরিমানা গুনতে হবে। জরিমানা দ্বিগুণও হতে পারে।

প্রথা মেনে ইমরান খানকে আমন্ত্রণের সিদ্ধান্ত ভারতের

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ইমরান খানতে প্রথা মেনে আমন্ত্রণ জানানো হবে।

এই প্রথম এসসিও সম্মেলনের আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ২০২০ সালের শেষে দিল্লিতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। সম্মেলনে এসসিও’র আট সদস্য, চারজন পর্যবেক্ষক এবং অন্য আন্তর্জাতিক সহযোগীদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এ বছরের সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারত এসসিও’র সমস্ত প্রথা এবং বিধি মেনে সবাইকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

মূলত, এসসিও’র মূল উদ্যোক্তা চীন। ২০০১ সালে ছয়টি দেশকে নিয়ে ওই সংস্থা গড়ে ওঠে। চীন ছাড়াও এই তালিকায় আছে কিরগিজস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং রাশিয়া। এর মূল লক্ষ্য অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারিত করা। ২০১৭ সালে ভারত এবং পাকিস্তান এসসিও’তে অন্তর্ভুক্ত হয়েছে।

ইরানের হামলায় মার্কিন ১১ সেনার মস্তিষ্ক ‘বিকল’

0

মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানি নিহতের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে তাকে দাফনের আগেই গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তবে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাসিন্দাদের আশ্বস্ত করে এক টুইট বার্তায় লিখেছিলেন, সবকিছু ঠিক আছে। যদিও ইরান বরাবরই তার ঠিক উল্টো দাবি করে আসছে।

এবার গণমাধ্যম ডিফেন্স ওয়ানের বরাত দিয়ে অনলাইন গণমাধ্যম র স্টোরি বলছে, ইরানের ওইদিনের হামলায় অন্তত ১১ জন মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত লেগেছে।

আর ওই ১১ জন মার্কিন সৈন্য ইরানের বিমান হামলার সময়ই আহত হন। মস্তিষ্কে বড় ধরনের আঘাতের ফলে তাদেরকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবারই বাগদাদে অবস্থিত মার্কিন সেনাদের মুখপাত্র জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন কোনো সেনা নিহত হয়নি। তবে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যদিও ইরানের বরাবরই দাবি গত ৮ জানুয়ারি ২২টি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার পর অন্তত ২২৪ জন মার্কিন সেনাকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে তেল আবিবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র : র স্টোরি

বাংলাদেশের উন্নয়ন ব্র্যান্ডিং করতে কাজ করছি : পররাষ্ট্রমন্ত্রী

0

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারের অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরবো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ব্র্যান্ডিং করতে কাজ করছি আমরা।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ এর ‘উদ্ভাবক ও উদ্যাক্তো: ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

ড. আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ব্র্যান্ডিং করতে কাজ করছি আমরা। এটা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো, বাংলাদেশের অর্থনীতি আর দরিদ্র নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লিডার পেয়ে সত্যিই আমরা ভাগ্যবান। তিনি যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন।

উদ্ভাবন হচ্ছে ইঞ্জিন অব গ্রোথ উল্লেখ করে তিনি বলেন, এ উদ্ভাবন কখন কিভাবে আসে, সেটা বলা মুশকিল। আমাদের আরো উদ্যাক্তা দরকার।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ইকোনমিক ডিপ্লোম্যাসি ও পাবলিক ডিপ্লোম্যাসিতে এক্সপোর্ট, বিনিয়োগ, জনশক্তি তৈরিতে জোর দিয়েছি। স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে বদলে যাবে অর্থনীতি। তিনি বলেন, আমরা দূতাবাস অ্যাপস তৈরি করেছি। সেই অ্যাপসের মাধ্যমে ৩৪ ধরনের সেবা পাবে প্রবাসীরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরীর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সেবাডটএক্সওয়াইজেডের প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহজডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, পাঠাও এর প্রধান নির্বাহী হুসাইন এম ইলিয়াস, নগদের ব্যবস্থাপনা পরিচালক শাফায়েত আলম, এসবিকে টেক ভেঞ্চারস অ্যান্ড এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সোনিয়া বশির কবির।

‘নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার’

0

‘নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার। এ ব্যাপারে সরকারের কোনো কিছু বলার বা করার ছিল না। এখানে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক।’

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আগানো বা পেছানো ইসির এখতিয়ার। এ ব্যাপারে আমাদের সরকারের কোনো কিছু বলার বা করার ছিল না। এখানে সরকারকে দোষারোপ করা অযৌক্তিক।’ তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ ধর্মীয় উৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদের সঙ্গে ইসি আলাপ-আলোচনা করে একটা সমাধান করতে পারে।’

সম্পাদক মণ্ডলীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।