Home Blog Page 3222

অস্ট্রেলিয়ার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়বে সারা বিশ্বে!

0

তিন মাস পর অবশেষে নিয়ন্ত্রণে আনা গেছে অস্ট্রেলিয়ার দাবানল। কিন্তু পুরো ধোঁয়ায় ঢেকে গেছে মেলবোর্ন পার্ক। দাবানলের রোষের পর এবার ধোঁয়ার সঙ্গে যুদ্ধ শুরু হল অস্ট্রেলিয়ায়। তবে শুধু অস্ট্রেলিয়া নয়; এই যুদ্ধ করতে হতে পারে সারা বিশ্বের মানুষদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, এই ধোঁয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ধোঁয়া সারা পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘিরে কমপক্ষে একটি সার্কেল তৈরি করবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এক টুইট বার্তা নাসা জানায়, সংস্থাটির কয়েকটি স্যাটেলাইট বেশ কিছুদিন ধরে দাবানলের ধোঁয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছে। গত ডিসেম্বরের শেষ দিকের ধোঁয়ার গতিবিধি পর্যবেক্ষণ করে সংস্থাটি জানিয়েছে, ধোঁয়া এরই মধ্যে অর্ধেক পৃথিবী অতিক্রম করেছে। এর প্রভাবে বিভিন্ন দেশের বায়ু দূষিত হয়ে পড়েছে।

সংস্থাটি আরো জানায়, গত ৮ জানুয়ারি দাবানলের ধোঁয়া দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। এর প্রভাবে সেখানকার আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। তাছাড়া সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় আকাশ রঙ্গিন দেখাচ্ছে। নাসা জানিয়েছে, দাবানলের ধোঁয়ার কারণে দক্ষিণ আমেরিকার আকাশের রঙ পরিবর্তন হয়ে গেছে। আর দূষিত করেছে নিউজিল্যান্ডের আকাশও।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আগুনে প্রায় ১০ মিলিয়ন হেক্টর (১০,০০,০০০ বর্গকিলোমিটার) গুল্ম, বন এবং পার্ক পুড়ে গেছে। শুধু তাই নয়, এ কারণে প্রায় ২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। আর ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর দায়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

সোলাইমানিকে সর্বোচ্চ পদকে ভূষিত করল সিরিয়া

0

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে সর্বোচ্চ পদকে (মরনোত্তর) ভূষিত করেছে সিরিয়া। সোমবার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুব ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির কাছে এ পদক হস্তান্তর করা হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাঠানো সর্বোচ্চ পদকটি সোলাইমানির পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠক করেছেন।

এসময় ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন তিনি।

জেনারেল হোসেন সালামি বলেন, ইরান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে নিজেদের ভৌগোলিক অখণ্ডতা বলে মনে করে এবং এর প্রতি সর্বোচ্চ সম্মান দেখায়। তিনি আরো বলেন, সিরিয়া থেকে সব শত্রু উৎখাত না হওয়া পর্যন্ত ইরান সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেন, কাসেম সোলাইমানি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল ও তাদের মিত্রদের পরাজয়ের স্থপতি। শহীদ সোলাইমানি মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে স্থায়ী প্রভাব রেখে গেছেন।

চীনের সড়কে রাক্ষুসে গর্ত, তলিয়ে গেল আস্ত বাস; নিহত ৬

0

হঠাৎ করেই বসে গেল চীনের রাস্তার একটা বড় অংশ। আর বিশাল ওই গর্তের মধ্যেই পড়ে যায় একটি বাস। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৬ জন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে চিংহাইয়ের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বাসটি সড়ক ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটে। সড়কটি ভাঙার পর প্রায় ১০ মিটার ব্যসের একটি গর্ত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সময় বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন সেটি এখনো জানা যায়নি। এদিকে বাসটি উদ্ধার করতে গিয়েও অনেকে আহত হয়ছেন বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ছটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কা মুক্ত। এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পাট ক্রয় বাবদ বিজেএমসির কাছে প্রায় ৪১৭ কোটি টাকা পাওনা

0

দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে ক্রয়কৃত পাটের মূল্য বাবদ বিজেএমসির কাছে গত চার বছরে মোট পাওনার পরিমাণ ৪১৬ কোটি ৯৬ লাখ টাকা। অর্থের সংস্থান সাপেক্ষে বিজেএমসি কর্তৃক পাটের বকেয়া পাওনা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এতথ্য জানান।

সরকারদলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি জানান, পাট ক্রয়ের মূল্য বাবদ অর্থ বিজেএমসি পাট পণ্য বিক্রয়ের মাধ্যমে ও বিভিন্ন সময় সরকার কর্তৃক প্রদেয় অর্থ হতে পরিশোধ করা হয়। বিগত কয়েক বছর পাটপণ্যের চাহিদা কম থাকায় বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিলগুলোতে উৎপাদিত প্রায় ৬৭৫ কোটি টাকার পণ্য অবিক্রিত রয়েছে। মিলগুলো আর্থিক সঙ্কটে থাকায় পাটক্রয় বাবদ অপরিশোধিত দেনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো জানান, চলতি অর্থবছরের শুরুতে সময়মত পাট ক্রয়ের লক্ষ্যে আবর্তক তহবিল হিসাবে এক হাজার কোটি টাকা বরাদ্দের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অর্থের সংস্থান সাপেক্ষে বিজেএমসি কর্তৃক পাটের বকেয়া পাওনা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

সরকারি দলের সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ক্ষুদ্র ও মাঝারি আকারের বস্ত্রশিল্প বিকাশের লক্ষ্যে তিন এলাকায় (চিত্তরঞ্জন টেক্সটাইল মিল, গোদাইল ও নারায়নগঞ্জ) টেক্সটাইল পল্লী স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন বিটিএমসির নিজস্ব ২২টি প্লটের মধ্যে ১০টি বাংলাদেশ পুলিশের কাছে বিক্রি করা হয়েছে। এসব প্লটের মধ্যে বিটিএমসির হাটখোলাস্থ ১ দশমিক ১৭৭ একর ও ডেমরস্থ ১ দশমিক ৫০৪ একর জমি রয়েছে।

সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ধান, চাল, গম, ভূট্টা সার, চিনি মরিচ হলুদ পেঁয়াজ আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা তুস-খুদ কুড়া পোল্ট্রিফিড পরির্বতে পাটের তৈরি ব্যাগের ব্যাবহার বাধ্যতামুলক করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীন বাজারে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আর ৬ মার্চকে জাতীয় পাট দিবস ঘোষণা করা হয়েছে। পাটপণ্য মেলা আয়োজন করা হচ্ছে। ফলে পাটপণ্যের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

কেন্দ্রীয় ১৪ দলের সভা কাল

0

কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভা আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শ্রেণির পেশাজীবী নেতৃবৃন্দের এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নেপালের সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

0

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা আজ মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা করেন। একই দিনে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, সফরকারী প্রতিনিধিদল আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন।

আগামীকাল প্রতিনিধি দল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করবেন।

তারা গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছেছেন এবং আগামী ১৫ জানুয়ারি নিজ দেশে ফিরবেন বলে আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সংশোধন করল সেই নির্দেশনা

0

হাসপাতালে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত ১২ জানুয়ারি নির্দেশনা অবশেষে আজ পরিবর্তন করেছে একই মন্ত্রণালয়। নির্দেশনা থেকে গণমাধ্যমের জন্য আগের চিঠির প্রসঙ্গ বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য সচিব (সবা) মো. আসাদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, অসতর্কতাবশত ও ভুলে আগের নির্দেশনা পত্রে গণমাধ্যম বিষয়ে কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল, পরে আজ তা সংশোধন করে দেয়া হয়েছে।

কালের কন্ঠ ওই চিঠির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলো। এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছিল। এমনকি স্বাস্থ্য খাতের সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সভা ডেকেছিল।

সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুসকে দুদকে তলব

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঠিকাদার জিকে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য এই তলব।

মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে তাকে আগামি ২১ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৮ই সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২০টি মামলা দায়ের করে দুদক।

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- ঠিকাদার জি কে শামীম, বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়া, অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূইয়া, কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ, কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, তারেকুজ্জামান রাজীব, ইসমাইল চৌধুরী সম্রাট, এনামুল হক আরমান, যুবলীগ নেতা জাকির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার সুমা, কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ, যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান ও তার স্ত্রী সুমি রহমান, ব্যবসায়ী মো. সাহেদুল হক, এনআর গ্লোবালের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার, গণপূর্তের সিনিয়র সহকারী প্রধান মো. মুমিতুর রহমান ও তার স্ত্রী মোছা. জেসমীন পারভীন ।

কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে আট সদস্যের একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন। অপর সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

সরস্বতী পূজার দিনে ভোট, শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

0

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই ভোট হচ্ছে।

এদিকে সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন না দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকালে শাহবাগ মোড় অবরোধ করে এ বিক্ষোভ করছেন তারা।

জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের বলেন, পূজা ও নিবাচন একই দিনে হতে পারে না। শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করে জনদুভোদের তৈরি করা আমরাও চাই না। কিন্তু আজকে যখন হাইকোর্টও ৩০ তারিখ নির্বাচনের রায় দিলেন তখন আমরা এখানে না এসে পারলাম না।

আইনজীবী অশোক কুমার ঘোষের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ আদালতে নিজেই শুনানি করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও সহসভাপতি সুব্রত চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন তৌহিদুল ইসলাম।

৩০ জানুয়ারি ভোটের তারিখ রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। সে অনুযায়ী প্রার্থীরা প্রচারও চালিয়ে যাচ্ছেন।

সরকারের বিরুদ্ধে বাড়ছে ইরানিদের ক্ষোভ

0

গত বুধবার ইরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহী নিহত হন। প্রথমে এ ঘটনা দায় স্বীকার করেনি ইরানের সরকার। ইউক্রেনের যাত্রীবাহী বিমানে তাদের সেনাবাহিনীই যে ভুল করে হামলা চালিয়েছে, দুদিন আগে তা স্বীকার করে নিয়েছে ইরান সরকার। যাঁরা ওই ভুল করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। কিন্তু তাতে চিড়ে ভিজেনি। বরং সরকারের বিরুদ্ধে বাড়ছে আমজনতার ক্ষোভ।

গত বুধবার বিমান ভেঙে পড়ার পরে ক্রমাগত সেটিকে ‘দুর্ঘটনা’ বলে দাবি করা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিবাদ জানাতে পথে নেমেছেন তাঁরা।

ইরানে সরকারের বিরুদ্ধে আমজনতার বিক্ষোভ-কর্মসূচিতে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গতকাল রাতে তেহরানের আজাদি স্কোয়ারে বিক্ষোভ করছিলেন কয়েকশ’ মানুষ। অভিযোগ, তাঁদের ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তারপরেও বিক্ষোভস্থল থেকে মানুষ সরে না-যাওয়ায় গুলি চালায় পুলিশ।

সংবাদ সংস্থার দাবি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দু’টি ভিডিওতে পুলিশকে গুলি চালাতে দেখা গিয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের মাঝে হঠাৎই এসে পড়ে কাঁদানে গ্যাসের শেল। এক নারীকে বলতে শোনা যায়, এটা আজাদি স্কোয়ার। ওরা মানুষকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ছে। একনায়কের মৃত্যু হোক।

অন্যটিতে দেখা গেছে, মাটিতে চাপ-চাপ রক্ত। কয়েকজন যুবক এক নারীকে তুলে নিয়ে যাচ্ছেন। তাঁর পায়ে গুলি লেগেছে। একজনকে বলতে শোনা যায়, প্রচুর রক্ত বের হচ্ছে। এখনই ব্যান্ডেজ লাগবে।

পুলিশ গুলি চালালেও তাঁরা প্রতিবাদের পথ থেকে সরবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ বিক্ষোভকারীরা।

জ়াহরা রাজঘি নামে এক বিক্ষোভকারী বলেছেন, যখনই বিমান ভেঙে পড়ার কথা ভাবছি, আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। মৃতদের পরিবারের কথা ভেবে লজ্জায় ডুবে যাচ্ছি। তিনদিন ধরে ধোঁয়াশায় রেখেছিল সরকার।

আরও এক বিক্ষোভকারী বলেন, রাজনৈতিক ফায়দার জন্য সত্যটা চাপা দিয়েছিল সরকারি সংবাদ সংস্থা। পরে অবশ্য সবকিছুই সামনে এসেছে। ওদের সত্যিটা বলতেই হয়েছে।

এদিকে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকারের উদ্দেশে তিনি টুইটবার্তায় বলেন, বিক্ষোভকারীদের হত্যা করবেন না। ইংরেজির পরে একই বার্তা তিনি ফার্সিতেও লিখেছেন। তাঁর হুঁশিয়ারি, গোটা দেশ দেখছে। সবচেয়ে বড় কথা আমেরিকা সব দেখছে।

গতকাল রাতে গুলি চালানোর ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি প্রশাসন। তাই কোনও বিক্ষোভকারী মারা গিয়েছেন কি-না, স্পষ্ট নয়।

তবে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিমান ধ্বংসের ঘটনায় তারা কোনও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে না। সরকারের যে শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের শাস্তি হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

একই সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়াররে গ্রেপ্তারি নিয়েও মুখ খুলেছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, ব্রিটিশ রাষ্ট্রদূত যে গ্রেপ্তার হয়েছেন, তা প্রথমে বোঝা যায়নি।

তিনি বলেন, এক বিদেশি নাগরিক বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বলে প্রথমে জানা যায়। পরে রব যখন ফোনে কথা বলেন, বিষয়টি স্পষ্ট হয়। আমি বিষয়টি অবহিত হওয়ার ১৫ মিনিটের মধ্যেই রাষ্ট্রদূতকে ছেড়ে দেওয়া হয়।