Home Blog Page 3231

কাঁদলেন প্রধানমন্ত্রী

0

ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার প্রতীকী অবতরণ দেখে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেঁদেছেন তার বোন শেখ রেহানাও।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন অর্থাৎ ১০ জানুয়ারি প্রতিবছরই উদযাপন করে বাঙালি জাতি। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। যা দেখে বঙ্গবন্ধুর দুই কন্যাসহ সবার মধ্যেই একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে প্যারেড গ্রাউন্ডে জাঁকালো অনুষ্ঠানে মুজিববর্ষের লোগো উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়িও উদ্বোধন করবেন তিনি।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে শুরু হয়েছে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান।

কাল জবির প্রথম সমাবর্তন

0

দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ)-এ প্রায় ১৯ হাজার শিক্ষার্থী এ সমাবর্তনে অংশগ্রহণ করবেন। এতে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক  গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন ১৮ হাজার ৩১৭ শিক্ষার্থী। এদের মধ্যে স্নাতকোত্তর ৪ হাজার ৮২৯ জন, স্নাতক ১১ হাজার ৮৭৭ জন, পিএইচডি ৬ জন, এমফিল ১১ জন ও ইভেনিং প্রোগ্রামের ১৫৭৪ জন শিক্ষার্থী রয়েছেন। শনিবার সকাল ১১.৫৫টা  মিনিটে সমাবর্তন শোভাযাত্রা, বেলা ১২টায় মহামান্য রাষ্ট্রপতির আগমন ও জাতীয় সংগীত, দুপুর ১২.০১টা মিনিটে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা ও দুপুর ১.১০টা মিনিটে সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করবেন মাননীয় চ্যান্সেলর।

সমাবর্তন স্থলে আগতদের আমন্ত্রণপত্রটি অব্যশই সঙ্গে আনতে হবে। এ ছাড়া মোবাইল ফোন, হ্যান্ডব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ছাতা ও পানির বোতল বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। গ্র্যাজুয়েট ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ১নং গেইট দিয়ে সমাবর্তন স্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ৮টায় গেইট খোলা হবে এবং তারা সকাল ১১:০০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করার ব্যবস্থা রাখা হয়েছে।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সমাবর্তনের আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা উপকমিটি গঠন করেছি। প্রতিটি কমিটি সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করতে দিনভর কাজ করে যাচ্ছেন। আশা করছি একটি সফল সমাবর্তন উপহার দিতে পারবো।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন ওবায়দুল কাদেরের

0

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর এলেনবাড়িতে সড়ক পরিবহন ও মহাসড়ক ভবনের আধুনিকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ প্রশ্ন তোলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখছি। লেভেল প্লেয়িং ফিল্ড কাকে বলে? আজকে বিএনপি মহাসচিব প্রকাশ্যে জনসভা করতে পারবেন, নির্বাচনী প্রচারণা করতে পারবেন, গণসংযোগ করতে পারবেন। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা করতে পারবেন না। আজকে মওদুদ আহমেদ সাহেব, খন্দকার মোশাররফ হোসেন সাহেব প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ তারা এমপি, সে কারণে তারা পারবেন না।’

অন্য দেশের দৃষ্টান্ত তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘ত্রিপুরা ও কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীও প্রচারণায় অংশ নেন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতারা অংশ নেয়। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো প্রশ্ন উঠছে না, আইন লঙ্ঘন হয় না। বাংলাদেশে কেন লঙ্ঘন হবে? সে প্রশ্নের জবাব আমরা আজও খুঁজে পাইনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এটা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? এখানে ফিল্ডে মির্জা ফখরুল আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেই। এই বিষয়টার আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না। তারপরও বলবো, নির্বাচন কমিশনের যে আচরণবিধি তা আমরা পালন করবো। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি আচরণবিধি মন্ত্রী-এমপি হিসেবে মেনে চলছি। মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনোভাবে যেন আচরণবিধি লঙ্ঘন করা না হয়।’

 

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই প্রকৌশলীর সন্ধান মেলেনি ৪ দিনেও

0

বুড়িগঙ্গা নদীতে গত চারদিন ধরে মাহফুজুর রহমান জিসান ও লিখন সরকার নামে বাংলা ক্যাট কোম্পানির দুই প্রকৌশলী নিখোঁজ রয়েছেন।

গত ৫ জানুয়ারি বিকেলে আশুলিয়া থেকে বাংলা ক্যাট কোম্পানির দুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) জিসান ও তার সহকর্মী লিখন ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জের ফতুল্লার রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ভেকু মেরামতের কাজে যান। কাজ শেষে রাত সাড়ে ১২টায় তারা ফতুল্লা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে এরপর আর তাঁদের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ জিসানের বড় ভাই মো. শোয়েব আহমেদ জানান, জিসান তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন যে তাঁরা ফিরছেন। তবে এরপর তাঁদের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

স্বজনরা এরপর থেকে তাঁদের খোঁজ করতে থাকেন। পরে স্বজনরা খোঁজ করে বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের নৌকার সন্ধান পান। প্রতিষ্ঠানটির মালিক সজীব জানান, রাত সাড়ে ৩টার দিকে তার কর্মচারী পায়েল ইঞ্জিনচালিত নৌকায় করে দু’জনকে বুড়িগঙ্গা নদী পার করে দেওয়ার সময় একটি জাহাজ কাছাকাছি এসে পড়লে ট্রলারের চালকসহ জিসান ও লিখন নদীতে ঝাঁপ দেন। ভোরে ট্রলার চালক পায়েল সাঁতরে ফিরে এলেও জিসান ও লিখন নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও নৌ-পুলিশ নদীতে তল্লাশি চালিয়েও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পায়নি।

বিশ্ব ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লি

0

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজ শুক্রবার জুমা’র দিন হওয়ায় বিপুলসংখ্যক মুসল্লি ভিড় করেছেন। অংশগ্রহনকারীর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে।

তুরাগ তীরের মূল ইজমেতা মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে মুসল্লিরা। সকালে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সারা দিনে ১০ হাজারের বেশি যানবাহনে করে মানুষ এসেছে। আজকেও অনেক মানুষ আসছে।

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রচারণা শুরু করলেন দক্ষিণের মেয়রপ্রার্থী তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় দক্ষিণের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা আমুলিয়া মডেল টাউন, মেহেন্দিপুর বাজার, মীরবাগ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস। এ সময় উন্নত ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকার জনগণ পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাপস।

প্রচারণায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক ঢাকা দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শদ কামাল, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান, ডেমরা থানা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবকের লাশ উদ্ধার আশুলিয়ায়

0

সাভারের আশুলিয়ায় সম্রাট (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সম্রাট পাবনা জেলার বাসিন্দা। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে কাঠগড়ার দুর্গাপুর এলাকার ইমরানের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় অবস্থিত স্থানীয় একটি হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই যুবকের  ঝুলন্ত লাশটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়।

সেলিম রেজা বলেন, পারিবারিক কলহের কারণে সম্রাট আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই বাসচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে হাসান ও সালাম নামে ওই দুই বাসচালককে বহিষ্কার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে  ক্ষণিকা বাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিফাত হাসান নিশ্চিত করেছেন।

ওই চালকদের উত্যক্তের বিষয়টি জানিয়ে গতকাল ঢাবির এক ছাত্রী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়, যা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে।

শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগ রয়েছে ওই দুই চালকের বিরুদ্ধে। তবে ওই দুই চালক বিশ্ববিদ্যালের নিয়োগকৃত নয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বহিষ্কারে ব্যবস্থা নিতে সুপারিশ করলে বিআরটিসি কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

এ বিষয়ে রিফাত হাসান গণমাধ্যমকে জানান, ওই দুই চালক হাসান এবং সালামের নামে এর আগেও অনেক অভিযোগ এসেছে। গতকাল এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাদের বহিষ্কারে ব্যবস্থা নিতে সুপারিশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিআরটিসি কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্ষণিকা বাস থেকে রাজধানীর কুর্মিটোলা এলাকায় নামার পর ধর্ষিত হন। তিনি সঠিক জায়গায় নামতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু হচ্ছে কাল

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন আগামীকাল ১০ জানুয়ারি সারাদেশে শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে আগামীকাল শুক্রবার বিকেলে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সকল পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে।

এদিন সারা দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহরগুলো, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করবে।

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সংসদের বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের গত সরকারের ১০ জন মন্ত্রী, বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, ঢাকার দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সাবেক গভর্নর, বিভিন্ন ধর্মের মানুষের প্রতিনিধি এবং বেশ কয়েকজন সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীকে রাখা হয়েছে এই কমিটিতে।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরীকে জাতীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও তিনি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের ভূমিকায় রয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় উদযাপন কমিটির সদস্য সচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন স্বদেশের বুকে ফিরে আসেন। যেহেতু ১০ জানুয়ারি ঐতিহাসিক দিন, তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন এই ঐতিহাসিক দিনেই শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেলে মুজিববর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।

কামাল চৌধুরী জানান, কাউন্টডাউনের জন্য বিভাগীয় শহরগুলিতে বিভিন্ন জনসমাগমের জায়গায়, সারা দেশে জেলা, সিটি কর্পোরেশন এবং উপজেলায় এই ডিভাইস বসানো হবে।

তিনি বলেন, জন্মবার্ষিকী উদযাপনে জনগণের সামনে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম উপস্থাপন এবং ত্বরান্বিত উন্নয়ন কার্যক্রম এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ নির্মাণের জন্য পরিসেবাগুলো তুলে ধরা হবে।

জাতির পিতার শততম এ বার্ষিকী স্মরণীয় করে রাখতে সরকারের পাশাপাশি দলীয়ভাবেও কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি আতশবাজি উৎসবের মাধ্যমে শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা।

দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র, প্রমাণ্যচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ এবং হাতে হাত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে অন্তর্ভুক্তকরণ। এছাড়া কনসার্টসহ নানা আনন্দ আয়োজন ও রক্তদানসহ সেবাধর্মী কর্মসূচি থাকবে।

১৭ মার্চ মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বঙ্গবন্ধুর সময়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বকে। তাদের মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রমুখ।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ শুরু হচ্ছে। দেশ-বিদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে জাঁকজমকপূর্ণভাবে। এ উদযাপনে সর্বস্তরের জণগণকে সম্পৃক্ত করা হবে। দেশ-বিদেশে নানা আয়োজনে বিভিন্ন দেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সেই অনুযায়ীই আমাদের পরিকল্পনা সাজানো হচ্ছে।

জন্মশতবার্ষিকীর মূল আয়োজন শুরু হবে ১৭ মার্চ সূর্যোদয়ের সময়ই। সকালে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এদিন ঢাকা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একই সঙ্গে অনুষ্ঠান শুরু হবে। সকালে টুঙ্গিপাড়ায় থাকবে জাতীয় শিশু দিবসের নানান আয়োজন।

এরপর বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে মূল অনুষ্ঠান। প্রকাশ করা হবে জন্মশতবার্ষিকীর বিভিন্ন স্যুভেনির, স্মারক বক্তৃতা, দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারা দেশেই এদিন আয়োজন করা হবে আনন্দ র‌্যালি। সাজানো হবে গুরুত্বপূর্ণ সব স্থাপনা, সড়কদ্বীপ। সোহরাওয়ার্দী উদ্যানে ১৭ মার্চের মূল আয়োজনে থাকবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বরা।

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক-রাজনৈতিক স্বপ্নসাধ পূরণ হয়। আর এই স্বপ্নসাধ পূরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটন করতে থাকে। এমতাবস্থায় ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এর আগে নিয়মতান্ত্রিকভাবে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তিনি প্রথমে বাঙালি জাতি গঠনের ওপর জোর দেন। ধীরে ধীরে জনগণের মধ্যে স্বাধীনতার তীব্র আকাঙ্খা জাগ্রত করতে শুরু করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

শনিবার থেকে শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ

0

আবহাওয়া অধিদপ্তর আবারও শৈত্যপ্রবাহ হবে বলে পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেয়া পূর্বাভাসে বলা হয়,  আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) এ তিনদিনে শীতের দাপট অনেকটাই বাড়তে পারে।

এর আগে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়া অধিদফতর বলছে, বৃহস্পতিবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে শীত জেঁকে বসায় দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের মানুষ। হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডায় অনেকটাই কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে ওই অঞ্চলের যানবাহনগুলোকে।