Home Blog Page 3240

প্রতিশোধ না নিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার : ইরানকে প্রস্তাব যুক্তরাষ্ট্রের!

0

ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

হত্যাকাণ্ডের পরপরই যুক্তরাষ্ট্রের ওপর ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

এদিকে, ইরান যাতে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ না নেয় সেজন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

তুরস্কের ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি সাবাহ’ এ খবর দিয়েছে।

ওই প্রতিবেদনে, ইরানের সাবেক কূটনীতিক আমির আল-মুসাভি সাক্ষাৎকারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন আরব মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাকে অনুরোধ করা হয়েছে, আমেরিকা যে অপরাধ করেছে তার জন্য ইরান যেন কোনও প্রতিশোধ না নেয়। এর বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।’

মুসাভি জানান, তাকে দেওয়া বার্তায় বলা হয়েছে ইরানের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে মুসাভি বলেন, ‘আমি মনে করি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব ইরানের ক্ষোভ প্রশমিত করবে না। কারণ আমেরিকা এ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছে তার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। এ মুহূর্তে আমেরিকা শুধুমাত্র ইরানের ক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

যুক্তরাষ্ট্রের ওপর সাইবার হামলা শুরু করেছে ইরান

0

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জবাবে ইরাকে মার্কিন দূতাবাসের গ্রিন জোনে ও সেনা ঘাঁটিতে দফা দফায় হামলার পর এবার যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিকৃত ছবি ঝুলিয়ে দিয়েছেন ইরানি হ্যাকাররা।

শনিবার ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রামের ওয়েবসাইট (fdlp.gov) হ্যাক করে সেখানে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি পোস্ট করা হয়। এতে দেখা যায়, কেউ একজন ট্রাম্পের মুখে সজোরে ঘুষি মারছেন। আর তাতে ট্রাম্পের মুখ থেকে রক্ত বের হচ্ছে।

তবে সাইটটি ইরানি হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে।

সাইটটিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবিসহ ফারসি ও ইংরেজি ভাষায় লেখা একটি বক্তব্য পোস্ট করা হয়। তাতে বলা হয়, ‘এই অঞ্চলে আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়ানো থেকে বিরত থাকব না: ফিলিস্তিন, ইয়েমেন ও বাহরাইনের নিপীড়িত জনগণ, সিরিয়া ও ইরাকের জনগণ ও সরকার, লেবানন ও ফিলিস্তিনের সত্যিকারের মুজাহিদীনদের প্রতিরোধ, তারা সবসময় আমাদের সহযোগিতা পাবে।’

হ্যাকাররা নিজেদেরকে ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ হ্যাকারসের সদস্য বলে পরিচয় দেন। সাইটটিতে দেওয়া ক্ষুদেবার্তায় বলা হয়, ‘এটি ইরানের সাইবার সক্ষমতার ছোট্ট উদাহরণ। আমরা সবসময় প্রস্তুত আছি।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রকাশিত বইপুস্তক, তথ্যকণিকা বা অন্যান্য প্রকাশনা বিনামূল্যে নাগরিকদের সরবরাহ করে এফডিএলপি।

গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন রকেট হামলায় ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ৬২ বছর বয়সী এই জেনারেল যে কোনো সময় মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর মারাত্মক হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।

সম্প্রতি সিরিয়া ও ইরাকে মার্কিন বিমান হামলায় ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজায় শরিক হয়ে বাগদাদের মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধরা। সেখানে মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।

এর কয়েকদিন আগে ইরানের মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন এক ঠিকাদারকে হত্যা করে। মার্কিন ঠিকাদারকে হত্যার জবাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন।

২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট

0

আগামী ২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট (ইলেক্ট্রনিক পাসপোর্ট) বিতরণ শুরু হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের (ডিআইপি) মহাপরিচালক (ডিআইজি) মেজর জেনারেল শাকিল আহমেদ আজ গণমাধ্যমকে বলেন, আমরা আগামী ২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট বিতরণ উদ্বোধন করতে কাজ করছি।

আগামী ২২ জানুয়ারি এ বিষয়ে নগরীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্টের উদ্বোধন করবেন বলে তিনি আশা করছেন।

ডিআইজি বলেন, ডিআইপি প্রাথমিকভাবে আগারগাঁও, যাত্রাবাড়ি এবং উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবর্ত্র ই-পাসপোর্ট বিতরণ করা হবে।

তিনি বলেন, বিখ্যাত জার্মান কোম্পানি ভেরিডোস জিএমবিএইস দেশে ই-পাসপোর্ট ও ই-গেট নিয়ে কাজ করছে।

তিনি আরো জানান, ই-পাসপোর্টের সূচনা দিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া তৈরি করার প্রক্রিয়া চলছে।

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেন (আইসিএও)’র মতে বিশ্বের একশ’টিরও বেশি দেশ বর্তমানে ই-পাসপোর্ট ব্যবহার করছে। পাসপোর্ট বুকলেটে একটি ইলেক্ট্রনিক চিপ ব্যবহারের মাধ্যমে চিরাচরিত ননইলেক্ট্রনিক পাসপোর্টের চেয়ে ইলেক্ট্রনিক পাস পোর্ট অধিক নিরাপত্তা নিশ্চিত করে। এতে পাসপোর্টের দুটি পেজে দৃশ্যমান বায়োগ্রাফিকেল তথ্য ভাণ্ডার ও একটি ডিজিটাল নিরাপত্তা ফিচার থাকে। ডিজিটাল ফিচার হচ্ছে কোন দেশের সুনিদিষ্ট ডিজিটাল স্বাক্ষর। এই ডিজিটাল স্বাক্ষরগুলো প্রতিটি দেশে একক এবং স্ব স্ব সার্টিফিকেটের মাধ্যমে এটি যাচাই করা যাবে।

প্রকল্প তথ্য অনুযায়ী, “বাংলাদেশ ই-পাসপোর্ট চালু এবং অটোমেটিক বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট” প্রজেক্টটি ৪,৫৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। সরকারের নিজস্ব তহবিলে ২০১৮ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পযর্ন্ত প্রকল্পটি বাস্তবায়ন হবে। দশ বছরে মোট ৩০ মিলিয়ন পাস পোর্ট সরবরাহ করা হবে। এই ই-পাসপোর্ট ইস্যু করার মাধ্যমে ইমিগ্রেশন আনুষ্ঠানিকতার সমস্ত প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে।

তথ্যসূত্র মতে, দুই মিলিয়ন পাস পোর্ট তৈরি হবে জামার্নিতে। ফলে যারা আগে আবেদন করবেন, তারা জামার্নীর তৈরি পাস পোর্ট পাবেন। ই-পাস পোর্টের মেয়াদ হবে ৫ থেকে ১০ বছর।

মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ইলেক্ট্রনিক পাসপোর্টের জন্য ২০১৮ সালের ১৯ জুলাই ডিআইপি এবং ভেরিডসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

0

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন তরান্বিত করতে অস্ট্রেলীয় সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতা চান।

উল্লেখ্য, জুলিয়া নিবলেট বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে শিগগিরই ঢাকা ছাড়ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

ড. মোমেন বিদায়ী অস্ট্রেলীয় হাইকমিশনারকে বাংলাদেশের ডিপ্লোমা ডিগ্রিকে স্বীকৃতি প্রদান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট ও কার্গো পরিচালনা, বাংলাদেশে ভিসা অফিস খোলা এবং বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের অনুরোধ জানান।

বিদায়ী হাইকমিশনার আশ্বাস দিয়েছেন, তিনি এ অনুরোধের বিষয়টি অস্ট্রেলীয় সরকারকে জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলীয় চলমান দাবানলের ব্যাপারে উদ্বেগ জানান। ওই দাবানলে ইতিমধ্যে জানমালের

সিজিডিএফ হিসেবে দায়িত্ব নিলেন জাকির হোসেন

0

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) পদের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন।

বুধবার (১ জানুয়ারি) তিনি এ দায়িত্ব নিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে।

জাকির হোসেন বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। হিসাববিজ্ঞানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিকম (সম্মান) ও এমকম ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

নিরীক্ষা ও হিসাব বিভাগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের আগে তিনি ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন।

পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ঢাকার নরওয়ে দূতাবাস উল্লেখযোগ্য।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

জনপ্রশাসনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের জনসাধারণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য জনপ্রশাসনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। এজন্য জনপ্রশাসনে কর্মরতদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে । কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ রবিবার ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৬ তম, ১১৭ তম এবং ১১৮ তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। তাই জনসাধারণের চাহিদা ভালোভাবে বুঝতে হবে এবং সে অনুযায়ী সেবা প্রদান করতে হবে। তাদের সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ সময় দক্ষতা ও দ্রুততার সাথে সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

ফরহাদ হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এই লক্ষ্য পূরণে সরকারি কর্মচারীদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। কোর্স পরিচালক খালেদ রহিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অচিরেই আমরা মহাশূন্যে যাব : পরিকল্পনামন্ত্রী

0

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, রাশিয়া,আমেরিকা মহাশূন্যে যাচ্ছে। ভারতও চেষ্টা করছে। আমরা কেন পিছিয়ে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান আমরা মহাশূন্যে যাই। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তরুণদের কথা দিচ্ছি- অচিরেই আমরা মহাশূন্যে যাব। মহাশুন্যে বাংলাদেশের পতাকা ওড়াবে আমাদের তরুণরা। রবিবার বিকেলে সুনামগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন উপলক্ষে রবিবার বিকেলে জেলা স্টেডিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল নিয়ে সেখানে সমবেত হন। মন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে জেলার ৫ সংসদ সদস্য তাদের অনুসারী নিয়ে উপস্থিত হন সমাবেশে। ১১ উপজেলার অন্তত অর্ধ লক্ষ মানুষ স্টেডিয়ামে হাজির হয়ে তৈরী করেন উৎসবমূখর পরিবেশ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।

সমাবেশে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, দেশের সর্বত্র নবজাগরণ, উদ্দীপনা ও সাহস লক্ষ্য করছি। উন্নয়ন হচ্ছে সর্বত্র। বাঙালির মুখ নিচু করে থাকার দিনও শেষ হয়ে গেছে। বাঙালি এখন নিজের পরিচয়ে দাড়াতে পারছে বিশ্বসভায়। সারাদেশে এখন উপরে ও মাটির নিচে উন্নয়নের কাজ চলছে। আমরা ভাঙ্গাগড়ার মাধ্যমে দেশকে বদলে দিচ্ছি। ভারতসহ বড় বড় রাষ্ট্র এখনো নদীর নিচে টানেল করার সাহস দেখাতে পারেনি। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে কর্ণফুলীতে ৬ কিলোমিটার টানেল নির্মাণ করছি। অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়ে গেছে। আমাদের মাথার উপরে বঙ্গবন্ধু উপগ্রহ রয়েছে। ভূমিতে থেকে আমাদের বিজ্ঞানীরা তা কন্ট্রোল করছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার ঈমান আছে,দূরদৃষ্টি আছে। দেশে ষাট বছর পর কি হবে তার পরিকল্পনা করছেন তিনি। আমরা এখন শুধু পদ্মাসেতু নয় এরকম ৭/৮টা সেতু করার সক্ষমতা রাখি। বাংলাদেশের কোন জায়গা আর অনুন্নত থাকবেনা। এখন আমাদের কাজের সময়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে রাজাকার, সাম্প্রদায়িক গোষ্ঠীকে বাদ দিয়ে আমরা এগিয়ে যাব।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের জন্য রাজাকারমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে যাচ্ছি। যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। সেই বাংলাদেশ নির্মাণে কাজ করছি আমরা। যারা বাংলাদেশে বিশ্বাস করেনা, বাঙালিত্ব স্বীকার করেনা তারা বাদে আমরা সবাই এক হয়ে দেশের উন্নয়নে কাজ করবো।

হাতিয়া-নিঝুম দ্বীপকে ঘিরে গড়ে তোলা হচ্ছে বিশেষ পর্যটন জোন

0

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা ও নিঝুম দ্বীপকে ঘিরে বিশেষ পর্যটন জোন গড়ে তোলা হচ্ছে। এ জন্য ওই অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের সুবিধার্থে সেখানে রেস্তোরা, কটেজ ও ক্রুজ ভেসেল সংগ্রহে প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ইতোমধ্যে ওই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে।

আজ রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম এবং সৈয়দা রুবিনা আক্তার অংশগ্রহণ করেন।

কমিটি সূত্র জানায়, পর্যটন শিল্পের বিকাশে হাতিয়া ও নিঝুম দ্বীপকে ঘিরে নেওয়া প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। একইসঙ্গে হবিগঞ্জ জেলা ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকায় ছোট রেস্ট হাউস নির্মাণসহ পর্যটন কেন্দ্র গড়ে তোলা য়ায় কি-না তা পরীক্ষা-নিরীক্ষার জন্য উদ্যোগ নিতে বলা হয়। এ ছাড়া কক্সবাজারের সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ব্যক্তি মালিকানার উদ্যোগে পেশকৃত প্রস্তাব বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, কক্সবাজারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন হলিডে কমপ্লেক্সে অবস্থিত হোটেল প্রবাল ও উপালকে পাঁচ তারকামানের হোটেলে রুপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া হোটেল লাবণীকে আন্তর্জাতিকমানের হোটেলে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু কর্নার চালু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দেশের সকল সরকারি হাসপাতালে ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে হেলপ সেন্টার চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ সকল হাসপাতালে মানুষের স্বাস্থ্য ও তথ্য সহায়তা নিশ্চিত করতে আলাদা করে একটি বঙ্গবন্ধু কর্নার নামে হেলপ সেন্টার চালু করা হবে।

এর পাশাপাশি দেশের সকল সরকারি ক্লিনিক, হাসপাতালে প্রায় ২০ হাজার গাছও লাগানো হবে বলেও জানান তিনি।
সভায় প্রাথমিকভাবে প্রতিটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে অন্তত একটি করে দীর্ঘজীবী গাছ রোপন, পরিচ্ছন্ন হাসপাতাল কর্মসূচি গ্রহণ, প্রত্যেক হাসপতালে স্বাস্থ্য সহায়তার জন্য হেলপ ডেস্ক স্থাপন, ঢাকায় ৫টি বড় হাসপাতালে সমন্বিত জরুরি বিভাগ চালুকরণ এবং বিভাগীয় হাসপাতাল ও দেশের বৃহত্তর হাসপাতালগুলোর প্রতিটিতে কিডনি, ডায়ালাইসিস চালু করতে উদ্যোগের ব্যাপারে সভায় একাত্মতা ঘোষণা করা হয়।

পাশাপাশি দেশের ৮টি বিভাগে শিশুদের জন্য বিনামূল্যে ইনস্যুলিন প্রদান করার ব্যাপারেও উদ্যোগ নেয়া হবে বলে সভায় জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব সুপ্রিয় কুমার কুন্ডু ও মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে আলোচনার জন্য কম্বোডিয়া গেল সংসদীয় কমিটি

0

রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে আলোচনার জন্য আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়া গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আজ রবিবার ওই প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেন। তিন দিনের সফর শেষে তারা আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ওই সংসদীয় প্রতিনিধি দলে আছেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) এবং সভাপতির একান্ত সচিব ড. মো. ওহিদুজ্জামান।

উল্লেখ্য, এরআগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবসন নিয়ে জনমত গড়ে তোলার জন্য কমিটির সদস্যদের বিভিন্ন দেশ সফর আয়োজনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।