Home Blog Page 3242

রাজারবাগে পুলিশ প্যারেড পরিদর্শন প্রধানমন্ত্রীর

0

আজ রবিবার থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্রাঙ্গণে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল পৌনে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ আগে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে ছয় দিনব্যাপি পুলিশ সপ্তাহ পালন করার জন্য আগেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’।

প্যারেড অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (এসপি) মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে প্যারেডে অংশ নেন সহস্রাধিক পুলিশ সদস্য।

এবার ৭১৩ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম, পিপিএম ও আইজিপি পদক। এর মধ্যে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে চারটি ক্যাটাগরিতে ১১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত করা হয়েছে। পদকপ্রাপ্ত সদস্যদের প্যারেডে অংশ নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সদস্যদের হাতে পদক তুলে দেবেন। বিপিএম ও পিপিএম পদকপ্রাপ্ত সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সর্বাধিক ৩০ জন আছেন। এ ছাড়া প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ জন।

‘ইরান যে আমেরিকাকে শাস্তি দেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই’

0

বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে কীভাবে বা কোথায় এ প্রতিশোধ নেয়া হবে, এসব বিষয় নিয়ে সারা বিশ্বের সামরিক-কৌশল বিশেষজ্ঞরা নানা রকম বিশ্লেষণ করছেন।
এ বিষয়ে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ মারান্দি জানান, এই অঞ্চলে মার্কিন আধিপত্য ধরে রাখার পরিকল্পনা পরাজিত করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। তবে তিনি মন্তব্য করেছেন, ইরান যে আমেরিকাকে শাস্তি দেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
অধ্যাপক মারান্দি বলেন, “আমেরিকা সিরিয়ার সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, ইরাককে দখল করে রাখতে চেয়েছিল, ইসরায়েল লেবাননে দখলদারি করতে চেয়েছিল, সৌদি আরব এবং মার্কিনীরা ইয়েমেনকে পদানত করতে চেয়েছিল। জেনারেল সোলেইমানি এই মার্কিন আধিপত্যের সবগুলো পরিকল্পনা বানচাল করে দিয়েছেন। মার্কিনীদের সাম্রাজ্য কায়েমের চেষ্টায় তিনি ছিলেন কাঁটার মতো। এটাই তাকে হত্যা করার কারণ। ”
সোলেইমানির শূন্যস্থান পূরণ হবে না, বা তাকে ছাড়া ইরানের আঞ্চলিক নীতি এগিয়ে নিতে সমস্যা হবে – এমনটা মানতে নারাজ মারান্দি। বর্তমানে জেনারেল কাসেম সোলেইমানির জায়গায় এসেছেন জেনারেল এসমায়েল কানি। যিনি নিজেও একজন অভিজ্ঞ ব্যক্তি।
সোলেইমানির যোগ্য সহযোগীদের নিয়ে তিনি নতুন চিন্তা ও নতুন নির্দেশনা নিয়ে সফলভাবে কাজ করবেন বলে মনে করেন মারান্দি।
এ বিষয়ে তিনি বলেন, “জেনারেল সোলেইমানি একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের লোক ছিলেন। তার স্থলে যিনি এসেছেন তিনিও অভিজ্ঞ। তাছাড়া ইরান কোন একক ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল নয়। তাই জেনারেল সোলেইমানির স্থান পূরণ হবে না; বিষয়টি এমন নয়। ”
তার মানে কি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যা ভেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পূরণ হবে না? এমন প্রশ্নের জবাবে মারান্দি বলেন, “আমি মনে করি আমেরিকা বোকার মতো কাজ করেছে। এটা ছিল যুদ্ধ ঘোষণার শামিল। এতে ইরান আরও ক্রুদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবিলা করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। ”
সোলেইমানিকে হত্যা করে আমেরিকা আসলে ইরানকে আরও শক্তিশালী করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এতে একজন ইরাকি কমান্ডারও নিহত হওয়ায়, ইরাক ও ইরান উভয় দেশের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ ঠেকাতেই এ আক্রমণ চালিয়েছেন। এ বিষয়ে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ মারান্দি বলেন, “তিনি (ট্রাম্প) তো নিজেই যুদ্ধে নেমে পড়লেন। আমার মনে হয় না, ইরানের কেউই ট্রাম্পকে গুরুত্বের সাথে নেয়। বরং এই হামলা, আমেরিকার বিরুদ্ধে দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে – যা তাদেরই ক্ষতি করবে। ”
ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার কথা বলে আসছে, সেই প্রতিশোধ কি ধরণের হতে পারে, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।
ইরানিরা পরিশীলিত জাতি, আমেরিকানদের মতো অমার্জিত ও পাশবিক নয় উল্লেখ করে মারান্দি বলেন, “ইরানীরা রাজনীতি করে দাবা খেলোয়াড়ের মতো। তারা হিসেব করে, অনেক চিন্তা ভাবনা করে এমন কিছু করবে যাতে আমেরিকানরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করে। ”
কী ধরনের প্রতিশোধ নেবে ইরান? এ আক্রমণ কি সামরিক হবে না সাইবার আক্রমণ হবে, মধ্যপ্রাচ্যে হবে না উত্তর আফ্রিকায় হবে, নানা জল্পনা চলছে। আসলে কি ঘটবে, এমন কোন ধারণা দিতে পারেননি মারান্দি। তবে তিনি বলেছেন, ইরানি এবং ইরাকিদেরও নানা ধরণের সক্ষমতা আছে। আমেরিকানদের অনেক দুর্বল জায়গা আছে।
তিনি বলেন, ইরানীরা অনেক ভাবনাচিন্তা করে উপযুক্ত জবাব কি হবে তা ঠিক করবে – যাতে আমেরিকানদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে হয়। তবে কী হবে সেটা এখনই বলা যাবে না।
ইরান কোন আক্রমণ চালালে মার্কিন যুক্তরাষ্ট্র আবার পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব সামলে নেয়ার ব্যাপারে ইরান কতোটা প্রস্তুত?
মারান্দি জানান, ইরান যে আমেরিকাকে শাস্তি দেবে এ নিয়ে আমার কোন সন্দেহ নেই।
“ইরানীরা যুদ্ধ চায় না। তবে যুদ্ধ বাধলে তারা পালিয়ে যাবে না। আমেরিকা যা করেছে তা যুদ্ধের শামিল – তাই আমেরিকাকে, ইরান শাস্তি দেবে। আমেরিকান, সৌদি এবং আমিরাতদের যা আছে ইরান তা সব ধ্বংস করে দেবে। তখন আমেরিকানরা বুঝবে যে তারা বাড়াবাড়ি করে ফেলেছে। ” তিনি বলেন।
এক্ষেত্রে ইরানের শক্তি হিসেবে কাজ করতে পারে ইরাক, আফগানিস্তান, ইয়েমেনসহ, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে থাকা মিত্র দেশগুলো।
এছাড়া মার্কিন শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইরানের অনেক রকম সক্ষমতা আছে বলেও মনে করেন মারান্দি।
“ইরান কঠোর না হলে আমেরিকানরা আবার এমন কাজ করবে। আমেরিকা জানে ইরানে তারা যদি আবার আক্রমণ চালায় তাহলে ইরানের জবাব হবে আরও তীব্র। আমেরিকানরা জানে যে এ যুদ্ধে তারা জিততে পারবে না। ”
জেনারেল সোলেইমানির মৃত্যু মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র দেশগুলোয় প্রভাব ফেলবে বলে জানান মারান্দি।
“ইরান থেকে লেবানন পর্যন্ত যে শিয়া ক্রিসেন্ট রয়েছে তার পাশাপাশি সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তানের সুন্নি সম্প্রদায়ও ইরানের মিত্রদেশ। জেনারেল সোলেইমানির মৃত্যুতে তারা এক হয়ে আরও শক্তিশালী হবে। আমেরিকা খুবই বোকার মতো একটা কাজ করেছে। ”
ইরান সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক চাপের মধ্যে থাকায় তাদের সামরিক সংঘাতে যাবার সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ ব্যাপারে মারান্দি অবশ্য যুক্তরাষ্ট্রকেই অনেক বেশি নাজুক অবস্থায় দেখছেন। তার মতে দুই দেশের মধ্যে কোন সংঘাত হলে যুক্তরাষ্ট্রের ক্ষতি বেশি হবে। সূত্র : বিবিসি বাংলা।

যুদ্ধের পতাকা ওড়ালো ইরান

0

মার্কিন বিমান হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় ‘ভয়ঙ্কর প্রতিশোধ’ নেওয়া হবে বলে আগেই জানিয়েছে ইরান। এরপর পবিত্র মসজিদের চূড়ায় যুদ্ধের লাল ঝাণ্ডা উড়িয়েছে ইরান।
গতকাল শনিবার ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদ জামকারান’র সর্ব্বোচ্চ গম্বুজে রক্তলাল পতাকা ওড়ায় ইরান। সে ঘটনার আগেই অবশ্য ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে।
বাগদাদের মার্কিন স্থাপনায় কারা হামলা চালিয়েছে তা এখনও কেউ নিশ্চিত করেনি। তবে ওই হামলায় একযোগে ৫টি রকেট ছোড়া হয়। এতে এখন পর্যন্ত ৫ জন আহত বলে জানা গেছে।
ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে রক্তলাল পতাকা ওড়ানো হয়েছে, যেখানে লেখা রয়েছে ‘যারা হোসেনের রক্তের বদলা নিতে চায়’।
পতাকাটিকে সোলেমানি হত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি হিসেবেও দেখা হচ্ছে এ পতাকাকে। শিয়া সংস্কৃতিতে লাল পতাকা দিয়ে অন্যায় রক্তপাতের বদলা নেওয়ার প্রতীক।
বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলেমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

0

দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরাকের রাজধানী বাগদাদ মার্কিন দূতাবাসের গ্রিন জোন, যেখানে একাধিক সরকারি দপ্তরের সঙ্গে বিদেশি দূতাবাস রয়েছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই রকেট আঘাত হেনেছে। এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।
এতে বলা হয়, বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট দুইজন রয়টার্সকে জানিয়েছেন আর বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং তাতে পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

সোলাইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের লংঘন

0

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদ্‌স ব্রিগেডের প্রধান কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হয়েছেন। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন বিশেষজ্ঞ।

মার্কিন আইন বিশেষজ্ঞরা বলেছেন, এই হামলার ব্যাপারে যেমন মার্কিন কংগ্রেস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন নেননি, তেমনি ইরাক সরকারের কাছ থেকেও অনুমতি নেয়ার তোয়াক্কা করেন নি। এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লংঘন।

তারা বলছেন, ইরাক সরকারের অনুমোদন ছাড়া এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

যুক্তরাষ্ট্রের ইয়ালে ইউনিভার্সিটির আইনের অধ্যাপক এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওনা হাতাওয়ে বলেন, এ পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে একথা প্রমাণ হয় না যে, আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র সোলাইমানিকে হত্যা করেছে।

তিনি বলেছেন, অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইন- দু দিক থেকেই এটা অবৈধ।

এদিকে, জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক তদন্তকারী কর্মকর্তা অ্যাঞ্জেল ক্যালামার্ড সোলায়মানির হত্যার নিন্দা জানিয়ে বলেছেন, কাসেম সোলাইমানি এবং ইরাকের মোবিলাইজেন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাদহি আল-মুহান্দিসকে হত্যা করা বেআইনী এবং আন্তর্জাতিক মানবাধিকারের লংঘন। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মূলত শত্রুতা থেকে এবং ড্রোন অথবা অন্য যেকোন উপায় ব্যবহার করে এই হামলা হোক না কেন তা কখনো বৈধতা পেতে পারে না।

যুক্তরাষ্ট্রের বিরোধী ডেমোক্র্যাট দলের রাজনীতিক এবং আগামী নির্বাচনের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীরাও সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পের সমালোচনা করেছেন।

ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, এই হামলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। ফলে তার কাছ থেকে এ ধরনের হামলার ক্ষমতা প্রত্যাহার করে নেয়া উচিত।

সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স।

তিনি বলেছেন, ২০০২ সালে যখন মার্কিন কংগ্রেস ইরাকে হামলার জন্য অনুমোদন দিয়েছিল তখন আমি তার বিরোধিতা করেছিলাম। বিরোধিতা করেছিলাম এই আশঙ্কা থেকে যে, হামলার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। দুঃখজনক হলেও সত্য সময়ের ব্যবধানে আমার সেই আশঙ্কাই সত্য হয়েছে।

অ্যাম্বুলেন্সে আসা কনেকে স্ট্রেচারে তুলে বিয়ের আসরে

0

বিয়ের দিনকে একেকজন একেভাবে স্মরণীয় করে রাখতে চান। এজন্য নানা ধরনের আয়োজন করা হয়। কিন্তু এবার মালয়েশিয়ার কুয়ানতান এলাকায় বিয়ের আসরে বর-কনে এসে পৌঁছেছেন অ্যাম্বুলেন্সে চড়ে। আর কনেকে নিয়ে আসা হয়েছে স্ট্রেচারে তুলে।

যদিও ওই কনে সম্পূর্ণ সুস্থ ছিলেন, তার পরেও অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে নামিয়ে তাকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে আসছেন বর-কনে। এরপর অ্যাম্বুলেন্সের পেছনের অংশ খুলে দিয়ে স্ট্রেচারে করে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কনেকে। প্রথম দেখায় যে কারো মনে হতেই পারে যে, ওই কনে হয়তো অসুস্থ কিংবা হাঁটাচলা করতে পারেন না।

কিন্তু ভুল ভেঙে যেতে দেরি হয় না। কারণ, স্ট্রেচার থেকে নেমে দিব্যি হেঁটে যান ওই কনে। এতে সমালোচনার মুখে পড়ে স্থানীয় সরকার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই অ্যাম্বুলেন্স ছিল বেসরকারি। সরকারি কোনো অ্যাম্বুলেন্স ওই কাজে ব্যবহার করা হয়নি। বর-কনে পক্ষ ওই অ্যাম্বুলেন্স ভাড়া নিয়েছিলেন।

জানা গেছে, বর আসলে ডাক্তারি পড়া শেষ করেছেন। সে কারণে নিজের বিয়ে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন মেডিকেল বিষয়ক কিছু দিয়ে। সেই চিন্তা থেকেই এ ধরনের আয়োজন করা হয়।

সূত্র : খালিজ টাইমস

ইরাকের উন্নয়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ

0

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ইরাকের সাম্রতিক উন্নয়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে কথা বলেছেন। শুক্রবার টেলিফোনে তারা কথা বলেছেন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে সাম্প্রতিক যেসব উন্নয়ন কাজ করা হয়েছে, তা নিয়ে উভয়ে আলাপ করেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে সব ধরনের অস্থিরতা কমিয়ে আনার ব্যাপারে তারা কথা বলেছেন। যেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে, সে ব্যাপারে কাজ করার কথাও তারা বলেন।

তবে গতকাল শুক্রবার বাগদাদে মার্কিন হামলায় নিহত ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জন নিহতের ব্যাপারে তাদের কোনো আলাপের কথা উল্লেখ করা হয়নি।

সোলাইমানির জানাজায় হাজারো মানুষের ঢল

0

গতকাল শুক্রবার বাগদাদে মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এই হামলায় ইরাকের প্যারা মিলিটারি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসসহ মোট ১০ জন নিহত হন। এদিকে আজ বাগদাদে সোলাইমানি এবং আল-মুহান্দিসের জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার বাগদাদের খাধিমিয়ায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কালো পোষাক পরে হাজারও মানুষ এই জানাজায় অংশ নেন। বাগদাদে জানাজায় অংশগ্রহণকারীরা কালো পোষাকে ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) পতাকা হাতে অংশগ্রহণ করেন। এ সময় তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস চেয়ে নানা ধরনের স্লোগান দেন।

বাগদাদের খাধিমিয়ায় শিয়া মতাবলম্বীদের উপাসনালয়ে একত্রিত হয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও পিএমএফের কমান্ডারসহ নিহত অন্যান্যদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, কাসেম সোলাইমানিকে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের মূলনায়ক হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

ভারত থেকে শিগগিরই তাড়ানো হবে রোহিঙ্গাদের

0

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে কোনো জায়গা নেই। কোনো রকম রাখঢাক না করে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। জিতেন্দ্র বলেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে জম্মুতে আশ্রয় নিয়েছেন বহু রোহিঙ্গা। কিন্তু তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। বরং ঝাড়াই-বাছাই করে ফেরত পাঠানোর কাজ শুরু হবে শিগগিরই।

গতকাল শুক্রবার শ্রীনগরে সরকারি কর্মীদের নিয়ে আয়োজিত তিনদিন ব্যাপী একটি অনুষ্ঠানে সংশোধিত নাগরকিত্ব আইন (সিএএ) নিয়ে আলোচনা চলা অবস্থায় ওই মন্তব্য করেন জিতেন্দ্র সিংহ। তিনি বলেন, লোকসভায় বিল পাস হয়ে যাওয়ার দিন থেকেই জম্মু-কাশ্মীরে সিএএ চালু হয়ে গেছে। এ নিয়ে কোনো যদি, কিন্তুর ব্যাপার নেই। এবার রোহিঙ্গাদের নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নিপীড়নের শিকার হয়েই পালিয়ে গেছেন রোহিঙ্গা মুসলিমরা। তাদের একটি বড় অংশ বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। ফাক ফোকর গলে ভারতেও ঢুকে পড়েছেন কিছু রোহিঙ্গা। পশ্চিমবঙ্গ, বিহার পেরিয়ে তাদের একটা অংশ জম্মুতে আশ্রয় নিয়েছেন বলেও দাবি করেন জিতেন্দ্র সিংহ।

তিনি আরো দাবি করেন, সংশোধিত নাগরিকত্ব আইনে শুধু পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ এবং পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। মিয়ানমার বা রোহিঙ্গাদের কোনো উল্লেখ নেই তাতে। তাই তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না।

জিতেন্দ্র আরো বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। তাদের একটি তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে তৈরি করা হবে বায়োমেট্রিক পরিচয়পত্রও। কারণ সংশোধিত নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদর কোনো সুবিধা দেওয়ার কথা বলা নেই। প্রতিবেশি তিন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার যে ছয়টি সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, রোহিঙ্গারা তার মধ্যে পড়ে না।

কবর কোথায় হবে তা আগেই বলে গেছেন সোলাইমানি

0

মার্কিন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ পাঁচ ইরানির মৃতদেহ আজ বিকেলে ইরানে পৌঁছার কথা রয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান কাসেম সোলাইমানিকে তার নিজ প্রদেশ কেরমানে দাফন করা হবে। নিজের কবরস্থান কোথায় হবে তা আগেই বলে গেছেন তিনি।

জানা গেছে, কাসেম সোলাইমানিসহ পাঁচ ইরানি শহীদের মৃতদেহ ইরানে পৌঁছানোর পর মৃতদেহ মাশহাদে ইমাম রেজা (আ.)’র মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তাঁকে দাফন করা হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি নিজে জানাজা পড়াবেন বলে একটি সূত্র জানিয়েছে।

বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে সোলাইমানিসহ ইরানিদের মৃতদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে মার্কিন হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি’র কমান্ডার কাসেম সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন।