Home Blog Page 3244

আগামী দুদিনে বৃষ্টিপাত কমে আসবে

0

পৌষের শীতের মধ্যে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে ভোগান্তি বাড়লেও শীতের তীব্রতা সেভাবে বাড়েনি।
আজ সারা দিনই এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আজ শনিবার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়, আগামী দু’দিনে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমে আসতে পারে।
এতে আরও বলা হয় আগামী দুদিন পর থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এরপর ক্রমে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী দুদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সময়ে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বছরের প্রথম সফরে আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ও ১৪ জানুয়ারির এ সফর হতে পারে প্রধানমন্ত্রীর এ বছরের প্রথম বিদেশ সফর।
‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক-২০২০’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ প্রদান অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।
সফরকালে ওই দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ পাওয়ার বিষয়ে বড় অগ্রগতি হতে পারে প্রধানমন্ত্রীর এবারের সফরে।
এর আগে গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এ যোগ দেন। ওই সফরে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারম্যান শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।
গত নভেম্বর মাসে দুবাই এয়ার শোর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান বাংলাদেশি কর্মীদের জন্য তাঁর দেশের শ্রমবাজার শিগগিরই খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। যুবরাজ নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই সময় বলেছিলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে আপনাকে এই প্রশ্নটি আর করতে হবে না। ’

২৬ জানুয়ারি উদ্বোধন হতে পারে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ ট্রেনের

0

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ দিয়ে পুরনো ট্রেনে নতুন বগি সংযোজনের পাশাপাশি নতুন নতুন ট্রেন চালু করছে রেলওয়ে। চলতি বছর আরো কয়েকটি নতুন ট্রেন চালু করা হবে।
এর মধ্যে রয়েছে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় দিয়ে জামালপুরের তারাকান্দি পর্যন্ত চলাচল করা একটি নতুন ট্রেন, যার প্রস্তাবিত নাম ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’।
আগামী ২৬ জানুয়ারি ঢাকা-জামালপুর রুটে নতুন এ ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ট্রেনটির প্রস্তাবিত নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’।
ঢাকা-জামালপুর রুটে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করা হলে গত এক বছরে চালু হওয়া নতুন ট্রেনের সংখ্যা দাঁড়াবে পাঁচটি।
রেলওয়ের সূত্র জানিয়েছে, ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন উদ্বোধন করবেন। ওই দিনই চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল করা উদয়ন এক্সপ্রেসের কোচ পরিবর্তন করা হবে বলে জানা গেছে।

নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ছাত্রলীগ

0

প্রতিষ্ঠার পর দীর্ঘ বাহাত্তর বছর পূর্ণ করল বাংলাদেশ ছাত্রলীগ। আজ দুপুর আড়াইটায় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১১টি সাংগঠনিক জেলার সাবেক বর্তমান নেতারা প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।
প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। পরের বছর ৫ সেপ্টেম্বর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এবার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে ছাত্রলীগের নেতাদের নির্দেশনা দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উৎসবমুখর করতে নানা প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে আঁকা হচ্ছে সাত দশকের গৌরবোজ্জ্বল ইতিহাস- ‘চিত্রপটে বাংলাদেশ ছাত্রলীগ’।
সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কাটা হয় কেক।
৬ জানুয়ারি সোমবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে হবে রক্তদান কর্মসূচি। ৭ জানুয়ারি সকালে কোমলমতি শিক্ষার্থদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিকালে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শীতবস্ত্র বিতরণ করবে ছাত্রলীগ।

ঢাকা সিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে আমু-তোফায়েল

0

আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য দলটির দুই প্রবীণ নেতাকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন- উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।

আমির হোসেন আমুকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর তোফায়েল আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের। এদের নেতৃত্বে দুই সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার জন্য দু’টি টিম কাজ করবে।

শুক্রবার আওয়ামী লীগের কাযনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ দু’টি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২১তম জাতীয় সম্মেলনের পর নবনির্বাচিত কমিটির এটি প্রথম যৌথসভা।

শনিবার সন্ধ্যায় মূলতবি সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি ববসভবন গণভবনে।

এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে উত্তর সিটি করপোরেশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণ সিটি করপোরেশনে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে।

দক্ষিণে এই সমন্বয় কমিটিতে আরও রয়েছেন- সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ। উত্তরে রয়েছেন, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। আগামী ৩০ জানুয়ারি এই দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই যৌথসভায় উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলের উপদেষ্টা পরিষদের এই দুই নেতাকে নির্বাচন পরিচালানার দায়িত্ব দেওয়ার সময় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি দলের কাজ করতে চান তাহলে করতে পারবেন। দলের যে সব বিভাগীয় উপ-কমিটি রয়েছে সেখানে আপনারা কাজ করতে চাইলে করতে পারবেন।

সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় : ওবায়দুল কাদের

0

সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি দেশের একজন বিরল রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, সৈয়দ আশরাফ রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আদর্শ। তার ত্যাগ-তিতিক্ষা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ’৭৫-এর পরবর্তী সময়ে সৈয়দ আশরাফ অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশের রাজনৈতিক পরিবেশে একজন পারফেক্ট ম্যান ছিলেন তিনি। তার থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়ার আছে। তার নম্রতা, সততা ও বিনয় ভবিষ্যৎ রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে যদি আমরা তার মতো আচরণে বিনয়ী, নম্র ও বাস্তব জীবনে সৎ হতে পারি বলেও মন্তব্য করেন কাদের।

আজ সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে সমাধিতে ফুল দিয়ে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এর পর আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানায়। এসময় সৈয়দ আশরাফের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।

‘আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি’

0

আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টা পাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়, প্লিজ স্টপ ইট।

কথাগুলো চিত্রনায়িকা মাহিয়া মাহির। দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে মাহিয়া মাহির বিয়ে ও বিচ্ছেদ সংক্রান্ত খবর প্রকাশ হয়। যেখানে বলা হচ্ছিল ‘মাহিয়া মাহির সংসারে ভাঙনের সুর’ এরই প্রেক্ষিতে মাহি শুক্রবার বিকেলে নিজের অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

গণমাধ্যমের খবরে বলা হয়- মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন অগ্নি’খ্যাত এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহির একাধিক ঘনিষ্টসূত্র।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। থাকছেন আলাদাও। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অপুকে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি।

ওই সময় মাহি বলেছিলেন, ‘ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি।’ তাও গত বছরের শুরুর কথা। এর মধ্যেও তাদের ‘ব্যক্তিগত অভিমান’ ভাঙেনি, এমনটাই বলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এখনও মাহি-অপু কেউই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেনি।

তবে সকল গুঞ্জনকে আড়ালে রেখে মাহি মুখ খুললেন এবং বললেন ভালো আছেন দুজনে, এক সঙ্গেই রয়েছেন।

পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হয়: সানি লিওন

0

নারী নির্যাতনের বিরুদ্ধে হ্যাশট্যাগ ‘মিটু’ নিয়ে হলিউডের পর বলিউডও অনেকদিন ধরেই সরব রয়েছে। আর এর মধ্যে আবারো এই হ্যাশ ‘মিটু’ নয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। তবে শুধু নারীরাই নয়, পুরুষদেরও যৌন নির্যাতন করা হয় বলে জানিয়েছেন।

সানি বলেন, হ্যাশ ‘মিটু’ আমাদের প্রত্যেকের জীবনে বিরাট পরিবর্তন এনেছে। একই সঙ্গে অনেকেই এই বিষয়ে মুখ খুলেছেন, তবে নারীদের পাশপাশি পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। তারা কখনও সেই বিষয়ে কথা বলেন না। কিন্তু এই নিয়ে তাদের মুখ খোলা দরকার বলেও জানান তিনি।

এই অভিনেত্রী পুরুষদের আরও জানান, চুপ করে থাকলে তাদের সাহস আরও বাড়বে এবং এই জঘন্য কাজ তারা ক্রমাগত করবে। তাই এই বিষয়ে মুখ খুলুন। আমার মতে, অনেকেটাই পরিবর্তন এসেছে।

সূত্র: দ্য গালফ নিউজ

জয়া সেরা ৫ ভারতীয় অভিনেত্রীর একজন’

0

কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন। জয়াকে ভারতের শীর্ষ ৫ অভিনেত্রীর একজন হিসেবে মন্তব্য করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ ও জয়া প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন ‘রবিবার’ ছবিতে। আজ ভারতে ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয়ে দক্ষ এই জুটির রসায়ন জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

একসঙ্গে কাজ করে জয়ায় বিমোহিত প্রসেনজিতের ভাষ্য– ‘আমি বলতে পারি, ন্যাশনাল লেভেলে আমাদের দেশের টপ ফাইভ অ্যাকট্রেসের মধ্যে জয়া পড়বে।’

ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ থেকে গিয়ে জয়া যেভাবে টালিউডে শক্ত জায়গা করে নিয়েছেন, সেটিকেও দারুণ কৃতিত্ব দেন প্রসেনজিৎ। বলেন, জয়া কম বয়সেই টোয়েন্টি ওয়ান প্লাস হয়ে এখানে আসেনি। অনেক পরে এসেছে। তবু ওর এই গ্রহণযোগ্যতার একটি ব্যাখ্যা হলো– ওর প্রেজেন্স (উপস্থিতি)। নায়িকার প্রেজেন্স লাগে, ব্যক্তিত্ব লাগে। জয়া নিজেকে ভালো ক্যারি করতে পারে। স্ক্রিনে ওর প্রেজেন্স ওর একটি স্ট্রং পয়েন্ট। জয়ার অভিনয়ের প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, ওর অভিনয়ের ধারাটা ভীষণ আধুনিক। লুকস বা গ্লামার নয়।

‘রবিবার’ ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ। কোনো এক রবিবার মুখোমুখি দেখা হয়; দুই প্রাক্তনের মাঝে এসে দাঁড়ায় মান-অভিমানের স্মৃতিরা। এমনই গল্পে ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অতনু ঘোষ।

এতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে। আর জয়াকে দেখা যাবে সায়নীর ভূমিকায়। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্পে নির্মিত ছবিটিতে আছে আবেগ ও থ্রিলারের মিশ্রণ।

তামিমের পর অনন্য মাইলফলকে মুশফিক

0

ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পর বিপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আজ সিলেট পর্বের তৃতীয় ও বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টের ৩১তম ম্যাচে ঢাকার প্লাটুনের বিপক্ষে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিপিএলের ইতিহাসে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন খুলনা টাইগার্সের অধিনায়ক।

আজকের এই ম্যাচের আগে বিপিএলে মুশফিকের ব্যাটিং পরিসংখ্যান ছিল, ৭৮ ম্যাচের ৭৪ ইনিংসে ১৯৯৯ রান। তাই দুই হাজার রান থেকে ১ রান দূরে ছিলেন মুশফিক। আজ সেই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ফলে বিপিএলে ৭৯ ম্যাচের ৭৫ ইনিংসে ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২০৬৩ রানের মালিক এখন মুশফিক। মুশফিকের উপরে আছেন তামিম। ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ২১৪৩ রান করেছেন তিনি। ফলে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।