Home Blog Page 3245

যে ভিডিও শেয়ার করে প্রশংসায় ভাসছেন টেন্ডুলকার

0

সোশ্যাল সাইটে শচীন টেন্ডুলকারের কোনো পোস্ট মানেই ভাইরাল হয়ে যাওয়া। এবার নতুন বছরের টুইটারে শচীন টেন্ডুলকারের শুভেচ্ছায় উচ্ছ্বসিত সোশ্যাল সাইট ব্যবহারকারীরা। নতুন দশক বিশ্বের সব শিশু এবং তাদের স্বপ্নপূরণের জন্য আদর্শ হোক, এমনই শুভেচ্ছা জানিয়েছেন শচীন। একইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়ে মাস্টার ব্লাস্টারের অনবদ্য টুইটেও মুগ্ধ হয়েছেন তার ভক্তেরা।

নিজের টুইটার অ্যাকাউন্টে ছত্তিশগড়ের মাড্ডা রাম নামে এক শারিরীক প্রতিবন্ধী কিশোরের ভিডিও পোস্ট করেছেন শচীন টেন্ডুলকার। সেই ভিডিওতে ওই প্রতিবন্ধী কিশোরটিকে ব্যাট করতে দেখা যায়। অসাড় পা নিয়েও রান নেওয়ার ক্ষেত্রে মাড্ডা রামের ক্ষিপ্রতা ও মরিয়া ভাব দেখে শচীন তো মুগ্ধ হয়ে গেছেন। আর শচীনের দ্বারা এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীরারা। সমাজকে মাড্ডা রামের মতোই ইতিবাচক থাকার কথা জানিয়েছেন শচীন।

ভিডিওটি টুইটারে পোস্ট করে শচীন লিখেছেন, ‘আপনারা এই মাড্ডা রাম দেখছেন যে সে তার বন্ধুদের সাঙ্গে ক্রিকেট খেলছে। এই অনুপ্রেরণামূলক ভিডিও দিয়ে নতুন বছর শুরু করুন। এটি আমার হৃদয়কে ভরিয়ে দিয়েছে এবং আমি নিশ্চিত আপনাদেরও ভরে যাবে।’ এই টুইটে ভীষণ খুশি মাড্ডারাম বলেছেন, আমার বাবা কৃষক। আমি দুই বছর ধরে ক্রিকেট খেলছি। এভাবেই হামাগুড়ি দিয়ে রান নেই। এই ভিডিও শেয়ার করায় অনেক ধন্যবাদ। পোস্ট করা ক্লিপটি আরও অনেক প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য অনুপ্রেরণামূলক হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‌্যাগিং নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। র‍্যাগিংয়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সতর্কতা জানিয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মাঝে র‍্যাগিংয়ের কোনো অভিযোগ নেই, তবু সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের বিরুদ্ধ জিরো টলারেন্স। এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আমাদেরকে তা জানানোর অনুরোধ করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব এর বিরুদ্ধে।

বৃষ্টিপাতের পর রবিবার থেকে আসছে শৈত্যপ্রবাহ

0

গত রাত থেকে বৃষ্টিতে ভিজছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। এর মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর শুরু হবে শৈত্যপ্রবাহ।

মাঝরাত থেকে বৃষ্টিপাত শুরুর পর আজ শুক্রবার সকালেও বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। শীতের কারণে সহায়-সম্বলহীন অবস্থায় কষ্টে থাকা মানুষদের বৃষ্টিতে ভিজে দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তা বাস্তব হয়ে দেখা দেয় মাঝরাত থেকেই।

আগামী ৫ জানুয়ারির পর থেকে সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র। এরপর রবিবার থেকে দেশের অধিকাংশ স্থানেই শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহে ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে। শুক্রবারের পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের বৃষ্টিতে ঢাকা বিভাগসহ দেশের বরিশাল, খুলনা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের ভোগান্তির খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দুই মাসের অধিক সময় ধরে চলমান শীতের পর বৃষ্টির কারণে আরো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের আমন বীজতলা, আলু, বেগুনসহ বিভিন্ন সবজি ক্ষেত। নিদারুণ কষ্টে পড়েছে সহায়-সম্বলহীন মানুষেরা।

‘আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, ভয় দেখাবেন না’

0

আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয় ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।’

আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। বৈঠকে রিটার্নিং কর্মকর্তার কাছে সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না জানিয়ে হুমকিদাতাদের উদ্দেশ্যে সাংবাদিকদের সামনে ইশরাক হোসেন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করেন না কেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয় ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।’

বৈঠক শেষে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে ছাড় দেবে না।’

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

0

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল।

বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৩দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হবে।

এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর ২ টা ৩০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ পুর্ণমিলনীর আয়োজন করেছে। পুর্ণমিলনীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এছাড়া, ৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। ৭ জানুয়ারি সকাল ১০টায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে হত্যার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা।

১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগ ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শেখ হাসিনা’র নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে।

পাকিস্তানের আকাশপথ ব্যবহারে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

0

মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশের পর এবার পাকিস্তানের আকাশ ব্যবহারে সতর্ক করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেমিকে হত্যার ঘটনায় একের পর এক সতর্কতা জারি করছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন নাগরিকদের পাকিস্তানের আকাশপথে ভ্রমণেও সতর্কতা জারি করা হলো।

এর আগে শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিসহ পাঁচজন নিহত হন।

এরপরই মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের দূতাবাস। কিছুক্ষণের মধ্যে ওয়াশিংটন থেকে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার নিয়ে নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সম্ভব হলে পাকিস্তানি আকাশ সীমা ব্যবহার বন্ধ রাখতে হবে। সেটি সম্ভব না হলে পাক আকাশ সীমায় প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত এবং অবতরণ ও উড্ডয়ন সব ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হবে।

সোলায়মানি হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তানে ইরান প্রভাবিত মিলিশিয়া বাহিনী মার্কিন বিমানকে টার্গেট করে হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় এ নির্দেশনা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই নির্দেশনা যাত্রীবাহী, মালবাহী বা স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত; যেকোনো বিমানের ক্ষেত্রে প্রযোজ্য। সব ধরণের বিমান বা আকাশ যানকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

সোলেমানি হত্যায় ইরানে তিন দিনের শোক, ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি খামেনির

0

মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেমানি। তাঁকে যারা হত্যা করেছে সেই ‘অপরাধীদের’ জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। পাশাপাশি ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোলেমানির মৃত্যুতে তিনদিনের ‘রাষ্ট্রীয় শোকের’ ঘোষণা দেওয়া হয়েছে।

খামেনি বলেছেন, “সব শত্রুদেরই জেনে রাখা উচিত, প্রতিরোধ বাহিনীর জিহাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে; অবশ্যই পবিত্র এ যুদ্ধে যোদ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।

জেনারেল কাসেম সোলেমানি হত্যায় তীব্র ক্ষোভ ইরানের

0

মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় জাভেদ জারিফ এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার ওপর আমেরিকার এ হামলা ভয়ানক বিপজ্জনক ও আহাম্মকি। এ রকম ভয়ানক ‘অ্যাডভেঞ্চারের’ সব ধরনের পরিণতির দায় নিতে হবে আমেরিকাকে।’

এ ঘটনায় এরই মাঝে ইরানের উচ্চ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোলেমানি হত্যায় পরবর্তী করণীয় নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেনারেল সোলেমানিকে হত্যা আমেরিকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। সোলেমানির বাহিনীই এ অঞ্চলে সবচেয়ে কার্যকরভাবে আইএস, আল কায়েদা, আল নুসরার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল।

ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জেনারেল সোলেইমানি। তার কুদস বাহিনী সরাসরি দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে রিপোর্ট করে। ১৯৯৮ সাল থেকে মেজর জেনারেল কাসেম সোলেইমানি ইরানের কুদস ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন।

সোলেমানিকে হত্যার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশক্রমে মার্কিন সামরিক বাহিনী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’

হামলার কারণ হিসেবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।’

জেনারেল কাসেম হত্যায় ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুমকি

0

মার্কিন বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়েছেন। এ ঘটনায় আমেরিকার ওপর ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। ইরানের উচ্চপর্যায়ের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোলেমানি হত্যার পরবর্তী করণীয় নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় মোহসেন রেজায়ী ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার কথা বলেন। তাতে রেজায়ী বলেন, ‘শহীদ জেনারেল কাসেম সুলেমানি আমাদের অন্য শহীদ ভাইদের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু, আমরা এ ঘটনায় আমেরিকার ওপর ভয়াবহ প্রতিশোধ নেবো।’

ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জেনারেল সোলেইমানি। তার কুদস বাহিনী সরাসরি দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে রিপোর্ট করে। ১৯৯৮ সাল থেকে মেজর জেনারেল কাসেম সোলেইমানি ইরানের কুদস ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন।

সোলেমানিকে হত্যার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশক্রমে মার্কিন সামরিক বাহিনী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’

হামলার কারণ হিসেবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।’

সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১৯

0

সুদানে সামরিক বাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু ছাড়াও তিনজন বিচারক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম দারফুর থেকে সামরিক বাহিনীর পরিবহন প্লেনটি উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।

রাশিয়ার তৈরি আন্তোনভ ১২ মডেলের সামরিক প্লেনটি বৃহস্পতিবার রাতে বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী সূত্র। নিহতদের মধ্যে রয়েছেন প্লেনের সাত ক্রু, তিন বিচারক ও আট বেসামরিক ব্যক্তি। যাদের মধ্যে রয়েছে চারটি শিশুও।

প্লেন বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।