Home Blog Page 3246

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা, রাশিয়ার উদ্বেগ

0

মার্কিন হামলায় ইরানের অন্যতম শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। নিহত জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান। হামলায় জেনারেল কাসেম ছাড়াও আরো পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিস। এর আগে সৌদি আরবের একটি তেলক্ষেত্রেও হামলার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ফের অশান্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরুর হুমকি নিয়ে শুরু হয়েছে গভীর উদ্বেগ।

সৌদি তেল ক্ষেত্রে সাম্প্রতিক হামলায় ঘটনায় তেহরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর হুমকি দিলেও ইরান বলছে, এতে তারা মোটেও আতঙ্কিত নয়।

তবে উপসাগরে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ শুরু হয়েছে। অস্থিরতা দেখা দিয়েছে জ্বালানি তেলের বাজারে।

মার্কিন হামলায় ইরানি জেনারেল নিহত হওয়ার আগেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে রাশিয়া হুঁশিয়ার করেছে, কোনোভাবেই যাতে উপসাগরে আরেকটি যুদ্ধ না বাঁধানো হয়। তবে এবার মার্কিন হামলায় ইরানি জেনারেল নিহত হওয়ার পর সে আশঙ্কা বেড়ে গেছে।

জাতিসংঘে রাশিয়ার দূত ভাসিলি নেবেনযিয়া বলেছেন, এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে উপসাগরে বৃহত্তর কোনো সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে রাশিয়া খুবই উদ্বিগ্ন।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল এবং আশপাশে এমনিতেই অনেক সমস্যা। সুতরাং নতুন একটি সমস্যা ঐ অঞ্চলে সর্বনাশ ডেকে আনবে। রাশিয়া চায় যে কোনো মূল্যেই যেন যুদ্ধ এড়ানো যায়। সূত্র : বিবিসি।

বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল নিহত

0

বাগদাদের একটি বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের অন্যতম শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। নিহত জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান। হামলায় জেনারেল কাসেম ছাড়াও আরো পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিস।

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় অন্য ছয়জনের সাথে তিনি নিহত হন বলে খবর বলা হয়েছে। মার্কিন হামলার বিষয়টি মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘পেন্টাগন’ থেকে নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশক্রমে মার্কিন সামরিক বাহিনী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’

হামলার কারণ হিসেবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।’

হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন বলে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন। এ তথ্য মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছেন।

তাঁদের বহনকারী দুটি গাড়ি মার্কিন রকেট হামলায় বিধ্বস্ত হয়েছে। ইরানি অতিথিকে পাহারা দিয়ে নিয়ে আসছিল পিএমএফের কর্মকর্তারা।

হামলার পর থেকে ইরাকের রাজধানী বাগদাদের ইরান দূতাবাসের আকাশে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন বাহিনী ইরাকের আকাশসীমা লঙ্ঘন করায় চলমান উত্তেজনাকে আরো তীব্র করতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সম্প্রতি ইরাকের রাজধানীতে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ শুরু হয়, যার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ কুদস বাহিনী সরাসরি দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে রিপোর্ট করে। এই হামলার পরই সারা বিশ্বে নতুন করে সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে।

ইরানি জেনারেলকে হত্যার খবরে তাৎক্ষণিকভাব বিশ্বব্যাপী তেলের দাম প্রায় ৪% বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে বড় সংখ্যক ইরাকি মিলিশিয়া আটক হয়েছে বলেও খবর রটেছে, তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বৃহস্পতিবার রাতে জানিয়েছেন যে ওই অঞ্চলে মার্কিন কোনো ব্যক্তির ওপর আক্রমণ তারা বরদাস্ত করবে না। দূতাবাসে হামলার জন্যও ইরানকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র : বিবিসি।

সুসংগঠিত দল থাকলে সরকার সফলভাবে কাজ করতে পারবে : প্রধানমন্ত্রী

0

দলকে সুসংগঠিত থাকার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুসংগঠিত দল থাকলে সরকার সফলভাবে দেশ পরিচালনা করতে পারবে।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভায় দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রায় সব সদস্য উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন তার দল সুসংগঠিত থাকে। কারণ দল সুসংগঠিত থাকলে, এটা হচ্ছে সরকারের জন্য বিরাট শক্তি।’

সুসংগঠিত দলের শক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই শক্তিটাই সব থেকে বেশি কাজে লাগে একটা দেশকে উন্নত করতে। যেটা আমি নিজে উপলব্ধি করি। এবং যে কারণে আমি সবসময় সংগঠনের ওপর গুরুত্ব দেই।’

তাপস-ইশরাকের মুখে একই কথা, একই অঙ্গীকার

0

বড় দুই দলের প্রার্থী আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করার পাশাপাশি কর্মী-সমর্থকদের নির্বাচন কমিশনের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান। এ বিষয়ে তারা একই সুরে কথা বলেছেন।

দক্ষিণের বৈধ সাত মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন (মিলন), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুর সামাদ সুজন, বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ৩০ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে বলে আশা করছি। আমি মনে করি, সবার অংশগ্রহণে একটি উত্সবমুখর নির্বাচন হবে।’ তাপস আরো বলেন, ‘যদি তীব্র শীতও থাকে আমি আপনাদের কাছে আহ্বান করব, ভোরে ঘুম থেকে উঠে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের সেবককে নির্বাচন করবেন। আমার দল এবং আমার নির্বাচনী কার্যক্রমে যাঁরা অংশ নেবেন সবাইকে অনুরোধ করব, কমিশনের সব নিয়ম-কানুন মেনে প্রচার চালাবেন।’

এরপর তাপসকে ‘বড় ভাই’ সম্বোধন করে তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘আমার বড় ভাই পাশে রয়েছেন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী। আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে সিটি করপোরেশনের ভোটাররা অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন। আমি প্রতিজ্ঞা করছি, নির্বাচনী আচরণবিধি মেনে চলব। একই সঙ্গে বিএনপি থেকে যাঁরা কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন তাঁরাও যেন আচরণবিধি মেনে চলেন, বিনীতভাবে এই অনুরোধ করছি।’

গতকাল বুধবার ঢাকা দক্ষিণের মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এ সময় রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দক্ষিণের নির্বাচন কার্যালয়ে উপস্থিত ছিলেন মেয়র পদের সাত প্রার্থী। মনোনয়নপত্রে দেওয়া তথ্য যাচাই-বাছাই করে কোনো গড়মিল না পাওয়ায় সবাইকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। শুধু জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন (মিলন) মনোনয়নপত্রের এক জায়গায় নিজের নাম না লেখায় তাঁকে সেটা লেখার সুযোগ দেওয়া হয়।

সৈয়দ আশরাফের সমাধীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

0

সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা শ্রদ্ধা জানান। এ সময় সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনে তিনি টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৬ সালের সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন তিনি। ওয়ান-ইলেভেন ও হেফাজতের আন্দোলনের মতো সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর সৈয়দ আশরাফ যুক্তরাজ্য চলে যান। প্রবাস জীবনে যুক্তরাজ্যে আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে দেশে ফিরে আসেন এবং কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সৈয়দ আশরাফ নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন সৈয়দ আশরাফ। তবে শপথ নেওয়ার আগেই মারা যান তিনি।

সৈয়দ আশরাফ এক কন্যার জনক। ২০১৭ সালের অক্টোবরে মারা যান তাঁর স্ত্রী শিলা ইসলাম।

মিরপুর থানার এসআই গ্রেপ্তার, অভিযোগ ধর্ষণের

0

ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রকিব খান বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বাপ্পী আগারগাঁও এলাকার একটি বাসায় ডাকে। সেখানে গেলে সে কিছু গোপন ভিডিও দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেখান থেকে ছাড়া পেয়ে ভুক্তভোগী শেরেবাংলা নগর থানায় যায়। দিনভর তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। সর্বশেষ নিজের অবস্থানে অনড় থেকে রাতে মামলা দায়ের করেন ওই তরুণী। এরপর পুলিশ অভিযুক্ত এসআইকে গ্রেফতার দেখিয়ে আটক করে।

ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পী মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে। আড়াই বছর আগে বাপ্পি এসআই হিসেবে যোগ দেয়। আর ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গত পাঁচ বছর ধরে। এর মধ্যে সে একাধিকবার বিয়ের কথা বলে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি সে বিয়ে না করার জন্য টালবাহানা করছিল।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা নথিভুক্তের পর ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের জন্য ওই ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

0

জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিকেলে কিশোরগঞ্জে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া জেলার করিমগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. এরশাদ উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে তাঁর প্রতিষ্ঠিত আলহাজ এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

১/১১-পরবর্তী রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তখন নিজ দলে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের বিষয়টিও সব মহলে প্রশংসিত হয়।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি কালের কণ্ঠকে বলেন, ‘সৈয়দ আশরাফ বাংলাদেশের একটি নক্ষত্র। সেই নক্ষত্র দেশকে আলো দিচ্ছে। আমি ভাইয়ের দৃষ্টিভঙ্গি ও চেতনা ধারণ করে রাজনীতিতে এসেছি।’ সৈয়দ আশরাফের জন্য দেশে বা কিশোরগঞ্জে বড় কিছু করা হচ্ছে না কেন? এ প্রশ্নের উত্তরে জাকিয়া নূর বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন প্রচারবিমুখ, অত্যন্ত নিভৃতচারী মানুষ। আমরা তাঁর সেই জিনিসটাকে সম্মান করি। বড় ভাই তাঁর ইচ্ছা, আদর্শ ও চেতনার প্রতি যেমন অনাড়ম্বরতা পছন্দ করতেন, আমরা তাঁর স্মৃতির সেভাবেই ধরে রাখার চেষ্টা করব। মানুষের ভালোবাসাই তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।’

শীতের মাঝে বৃষ্টিতে ভোগান্তি, থাকবে আরো কয়েকদিন

0

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। হঠাৎ করে আসা এই বৃষ্টিতে শীতে কাতর মানুষদের কষ্ট আরো বেড়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টি হবে ও তাপমাত্রা কমে আসবে বলা হয়েছিল। সে অনুসারে বৃষ্টি শুরু হয়েছে রাতেই। গত রাত ১টা হতে রাজধানীর বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন রাস্তায় পানি ও কাঁদা জমে গেছে। তবে বৃষ্টিপাত বেশি না হওয়ায় এখনো কোনো স্থান থেকে জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল ৩, ৪ ও ৫ জানুয়ারি সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে। ১০ জানুয়ারির পর মাসের মাঝামাঝি একটি মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে। ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষদিকে আসবে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ। তখন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে আসতে পারে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানিয়েছিলেন এসব তথ্য।

পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত শুরু হলেও যারা আবহাওয়ার খবর রাখেন না তাদের কাছে শীতকালের এ বৃষ্টিপাত অপ্রত্যাশিতই। আর এ কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষের, বিশেষ করে শীতবস্ত্র কেনার সক্ষমতা নেই যাদের তাদের এই বৃষ্টি ও প্রচণ্ড শীতে বেশ অসুবিধায় পড়তে হয়েছে।

প্রতিবেশী কিশোরীকে বাড়িতে ডেকে ধর্ষণ, বৃদ্ধ আটক

0

দাদার সঙ্গেই বাড়িতে গিয়েছিল ১৪ বছর বয়সী কিশোরী। কিন্তু দাদা যে এ ধরনের ঘটনা ঘটাবে, তা একটুও টের পায়নি নাতনি। প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।

প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬১ বছরের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে ভারতের মেমারি থানার পুলিশ। আটক শ্যামলাল প্রামাণিক মেমারি থানার রসুলপুরের নতুনরাস্তা এলাকার বাসিন্দা। গতকাল বুধবার ভোরে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার তাকে পকসো আদালতে তোলার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। সে অনুসারে আজে পকসো আদালতে তোলা হয় তাকে।

আর কিশোরীর মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিশ। আটক বৃদ্ধেরও মেডিকেল পরীক্ষা এবং নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। বৃদ্ধ এবং কিশোরীর ঘটনার সময় পরনের পোশাক জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই কিশোরীকে বাড়িতে ডেকে পাঠায় বৃদ্ধ। তাকে দাদা বলে ডাকে কিশোরী। সরল বিশ্বাসে বৃদ্ধের বাড়িতে যায় কিশোরী। বাড়িতে নিয়ে গিয়ে বৃদ্ধ ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

বাড়ি ফিরে ঘটনার কথা মাকে জানায় কিশোরী। এরপর নাবালিকার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে যৌন হয়রানি (৩৫৪আইপিসি) ও পকসো অ্যাক্টের ৮ ধারায় মামলা করেছে পুলিশ।

মুসলিম সংগঠনকে মিছিলের অনুমতি দিল না পশ্চিমবঙ্গ পুলিশ

0

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অন্যদের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলও সরব। তবে সিএএ কিংবা এনআরসির বিরুদ্ধে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে মিছিল করার অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গ পুলিশ। আর সেই বিতর্কে জড়িয়েছে তৃণমূল সাংসদ আবু তাহের খানের নাম।

পুলিশ গত বৃহস্পতিবার ওই দলটির জানুয়ারির ৫ তারিখ মুর্শিদাবাদে র‍্যালি করার অনুমতি দেয়নি। অনুমতি খারিজের প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পিএফআই যে লিফলেট মানুষের কাছে বিলি করেছে সেখানে তৃণমূল সাংসদ আবু তাহের খানের নাম লেখা আছে।

আবু তাহের খান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তারা যদি পোস্টারে আমার নাম ব্যবহার করে থাকে, আমি তাতে কিছু করতে পারব না। তবে পিএফআই জানিয়েছে, আবু তাহের খান এবং অন্যান্য তৃণমূল নেতারা মিছিলে আসবেন বলে জানিয়েছেন।

উত্তরপ্রদেশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে পিএফআই-কে নিষিদ্ধ ঘোষণার আবেদন জানানোর ঠিক পরের দিনই অনুমতি দিল না পশ্চিমবঙ্গ পুলিশ। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পিএফআই সহিংসতা ছড়ানোর জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানুয়ারির ১ তারিখ যোগি আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে দেওয়া ওই চিঠি পেয়েছে। সেখানে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি বলা হয়েছে, রাজ্য সরকার তাদের নিষিদ্ধ ঘোষণার আগে আইনি মতামত নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পিএফআইয়ের বিগত কার্যকলাপ খতিয়ে দেখার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, গোয়েন্দা সংস্থা এবং এনআইএ-র সাহায্য নেওয়া হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ১৯টি জেলায় পিএফআই সক্রিয়।